মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।
ওরা ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি॥
সুদূরের বীণার স্বরে কে ওদের হৃদয় হরে
দুরাশার দুঃসাহসে উদাস করে--
সে কোন্ উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি॥
ওদের ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে,
অলক্ষ্যেতে লক্ষ ওদের-- পিছন-পানে তাকায় না রে।
যে বাসা ছিল জানা সে ওদের দিল হানা,
না-জানার পথে ওদের নাই রে মানা--
ওরা দিনের শেষে দেখেছে কোন্ মনোহরণ আঁধার রাতি॥<
মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 238