ধরণীর গগনের মিলনের ছন্দে বাদলবাতাস মাতে মালতীর গন্ধে॥ উৎসবসভা-মাঝে শ্রাবণের বীণা বাজে, শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে॥ দুই কূল আকুলিয়া অধীর বিভঙ্গে নাচন উঠিল জেগে নদীর তরঙ্গে। কাঁপিছে বনের হিয়া বরষনে মুখরিয়া, বিজলি ঝলিয়া ওঠে নবঘনমন্দ্রে॥<
ধরণীর গগনের মিলনের ছন্দে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 233