৬১. ত্রেতা, দ্বাপর ও কলির পরিমান

ইতরেষু সসংধ্যেষু সসংধ্যাংশেষু চ ত্রিষু ।
একাপাযেন বর্তন্তে সহস্রাণি শতানি চ ।।৭০

ত্রেতা-দ্বাপরাদিতে যুগের পরিমাণ ক্রমে এক সহস্র বৎসর কইয়া ও সন্ধাংশের পরিমান এক শত বৎসর করিয়া ন্যূন হইয়া যায় অর্থাৎ তিনি সহস্র বৎসরে ত্রেতাযুগ, তিনশত বৎসর তাহার সন্ধ্যা ও তিন শত বৎসর সন্ধ্যাংশ। দুই সহস্র বৎসরের দ্বাপরযুগ, দুই শত বৎসর তাহার সন্ধ্যা; দুই শত বৎসর সন্ধ্যাংশ হয়। সহস্র বৎসরে কলিযুগ, এক শত বৎসর তাহার সন্ধ্যা ও এক শত বৎসর সন্ধ্যাংশ হয়। ৭০

<

Super User