৮৮. মনুপাঠের ফলশ্রুতি
ইদং শাস্ত্রমধীযানো ব্রাহ্মণঃ শংসিতব্রতঃ ।
মনোবাক্দেহজৈর্নিত্যং কর্মদোষৈর্ন লিপ্যতে ।।১০৪
যে ব্রাহ্মণ নিয়মপূর্ব্বক এই মনুসংহিতা অধ্যয়ন করেন, তিনি প্রতিদিন মানসিক, বাচনিক বা কায়িক কোন পাপে লিপ্ত হয়েন না। ১০৪
পুনাতি পঙ্ক্তিং বংশ্যাংশ্চ ? ? সপ্তসপ্ত পরাবরান্ ।
পৃথিবীমপি চৈবেমাং কৃত্স্নামেকোঽপি সোঽর্হতি ।।১০৫
যিনি এই মনুসংহিতা অধ্যয়ন করেন, তিনি পঙ্ক্তি পবিত্র করেন, এবং পিত্রাদি সপ্ত পূর্ব্বপুরুষ ও পুত্রাদি অধস্তন সপ্ত পুরুষ পবিত্র করেন; তিনি এরূপ পবিত্র হয়েন যে, একাকীই এই সমস্ত পৃথিবীর দানের পাত্র হয়েন। ১০৫
ইদং স্বস্ত্যযনং শ্রেষ্ঠমিদং বুদ্ধিবিবর্ধনম্ ।
ইদং যশস্যমাযুষ্যং ইদং নিঃশ্রেযসং পরম্ ।।১০৬
এই মনুশাস্ত্রের অধ্যয়ন মহাস্বস্ত্যয়নস্বরূপ, ইহার অভ্যাসে বুদ্ধির বৃদ্ধি হয় এবং উত্তম খ্যাতি লাভ হয় ও পরমায়ু বৃদ্ধি হয় এবং মোক্ষলাভ হয়। ১০৬
<