৫৫. নিমেষাদি কাল
নিমেষা দশ চাষ্টৌ চ কাষ্ঠা ত্রিংশত্ তু তাঃ কলা ।
ত্রিংশত্ কলা মুহূর্তঃ স্যাদহোরাত্রং তু তাবতঃ ।।৬৪
এক্ষণে মম্বন্তরাদি কালের নিয়ম কহিতেছেন।–চক্ষুর পলকের নাম নিমেষ, অষ্টাদশ নিমেষে এক কাষ্ঠা হয়, ত্রিংশৎ কাষ্ঠায় এক কলা হয়, ত্রিংশৎ কলায় এক মুহূর্ত্ত হয়, ত্রিংশৎ মুহূর্ত্তে এক দিবারাত্রি হয়। ৬৪
<