৪৮. জীবের দেহান্তরপ্রাপ্তি
তমোঽযং তু সমাশ্রিত্য চিরং তিষ্ঠতি সৈন্দ্রিযঃ ।
ন চ স্বং কুরুতে কর্ম তদোত্ক্রামতি মূর্তিতঃ ।।৫৫
জীব অজ্ঞানদশায় ইন্দ্রিয়ের সহিত বহুকাল অবস্থা করিয়া যখন নিশ্বাসপ্রশ্বাসাদি কোন কর্ম্ম করে না, তখন পূর্ব্বদেহ পরিত্যাগ করিয়া দেহান্তর প্রাপ্ত হয়। ৫৫
<