৪৬. প্রজাপতির দেহাদিবিষয়ের ইচ্ছা পরিত্যাগে জীবেরও কর্ম্মনিবৃত্তি
তস্মিন্ স্বপিতি তু স্বস্থে কর্মাত্মানঃ শরীরিণঃ ।
স্বকর্মভ্যো নিবর্তন্তে মনশ্চ গ্লানিমৃচ্ছতি ।।৫৩
প্রজাপতি যখন স্বীয় দেহ ও মনের ব্যাপার রহিত করিয়া সৃষ্টিস্থিতি বিষয়ে ইচ্ছা পরিত্যাগ করেন, তখন স্বস্ব কর্ম্মানুরূপ দেহধারী জীবেরাও দেহধারণাদি কর্ম্ম হইতে নিবৃত্ত হয় এবং মনও বৃত্তিরহিত হইয়া যায়। ৫৩
<