৪১. গুচ্ছ, গুল্ম, প্রতান ও বল্লী

গুচ্ছগুল্মং তু বিবিধং তথৈব তৃণজাতযঃ ।
বীজকাণ্ডরুহাণ্যেব প্রতানা বল্ল্য এব চ ।।৪৮

যাহার মূল হইতে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক লতা উৎপন্ন হয়, তাহাকে গুচ্ছ বলে; যেমন মল্লিকা প্রভৃতি। যাহার এক মূলে অনেক অঙ্কুর জন্মে, তাহাকে গুল্ম বলে; যেমন ইক্ষু, শর প্রভৃতি। উলু প্রভৃতিতে তৃণ বলে। তন্ত্রযুক্ত লতা প্রভৃতিকে প্রতান বলে; যথা–শশা, অলাবু প্রভৃতি; এবং যাহারা ভূমি হইতে বৃক্ষে আরোহণ করে, তাহাদিগকে বল্লী বলে, যেমন গুড়ূচ্যাদি। ইহাদিগের মধ্যে কেহ বীজ হইতে উৎপন্ন হয়, কেহ বা কাণ্ড হইতে জন্মিয়া থাকে। ৪৮

<

Super User