৭. অতৃপ্ত আত্মা না ভিন গ্রহের আগন্তুক
বাইরে থেকে আনা তৈরি খাবার দিয়ে ডিনার সারতে সারতে নটা বেজে গেলো। খাওয়ার পর আমরা সবাই ড্রইংরুমে বসেছিলাম। বাইরে তাপমাত্রা হিমাঙ্কের একেবারে কাছে নেমে এসেছে। ঘরের দরজা জানালা বন্ধ থাকলেও ভেতরে একটা ঠান্ডা ভাব রয়েছে। ফায়ার প্লেসের আগুন এত বড় ঘর গরম হওয়ার জন্য যথেষ্ট ছিলো না। আলফ্রেড একটা রকিং চেয়ার নিয়ে ফায়ার প্লেসের একেবারে কাছে বসেছিলো। ওর বোনের কথা বলছিলো আমাদের।
শার্লি আমার তিন বছরের বড়, গত নবেম্বরে পঁচাত্তরে পা দিয়েছে। আলফ্রেড পাইপের ধোয়া ছেড়ে বললো, নবেম্বরের তিরিশ তারিখে ওর জন্মদিনে টেলিফোনে ওকে উইশ করেছিলাম। তখন ও বলেছিলো–আজকাল ওর কেমন যেন ভয় ভয় লাগে। রাতে কারা নাকি বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। চোখে দেখা যায় না তবে টের পাওয়া যায়। শার্লি ছোটবেলা থেকেই একটু ভয়কাতুরে। ওকে বলেছিলাম, ভয়ের গল্প পড়া আর ভয়ের ছবি দেখা বন্ধ করতে । ও বললো, চিরকাল ভয়ের গল্প পড়ে কাটালাম–কিছু হলো না, এখন কেন হবে! ওকে বললাম, তোমার বয়স হয়েছে রাতে নিশ্চয় ভালো ঘুম হয় না। ডাক্তারের সঙ্গে পরামর্শ করো। তারপর ওর সঙ্গে আর কথা হয়নি। আমি অবশ্য গত তিন সপ্তাহ ধরে লন্ডনে। এর মধ্যে বেচারা দুবার ফোন করেছিলো।
এখানে আসার পর আলফ্রেড ওর বোনকে ফোন করার চেষ্টা করেছিলো। লাইন না পেয়ে এক্সচেঞ্জে ফোন করেছে। ওখানকার টেলিফোন এক্সচেঞ্জ বলেছে, লাইন নাকি খারাপ।
শীলা বললো, তোমার বোন একা থাকে কেন? তোমরা দুজন একসঙ্গে থাকলেই তো পারো।
ও বরাবরই স্বাধীনচেতা। আলফ্রেড বললো, পাঁচ বছর হলো ওর স্বামী মারা গেছে। একটামাত্র মেয়ে, কানাডায় থাকে, চার পাঁচ বছরে একবার আসে। তারও ওখানে বড় সংসার। নিয়মিত মার খবর নিতে পারে না। আমি বহুবার বলেছি এখানে এসে থাকতে। শার্লি রাজি হয়নি।
খাওয়ার সময় আলফ্রেডের সঙ্গে আমাদের কথা পাকা হয়ে গেছে। ও কাল সকালে কার্ডিগান যাচ্ছে। এখান থেকে মাত্র দুঘন্টার ড্রাইভ। ওর বোনের খবর নিয়ে দিনে দিনে ফিরে আসবে। নয়তো একরাত ওখানে থাকবে। আমাদের দেখাশোনা করবে। হার্ভে। ইচ্ছে করলে আমরা বার্চ লেকে মাছ ধরতে পারি। কিংবা নৌকা নিয়ে ঘুরতেও পারি। আলফ্রেডের নিজের নৌকা রয়েছে।
সাড়ে নটার দিকে হার্ভে এলো। বয়স পঞ্চাশের ওপর হলেও বেশ শক্ত সমর্থ পরিশ্রমী শরীর। চেহারাটা একটু রুক্ষ প্রতিকৃতির । আলফ্রেড আমাদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিলো। ও শুধু–হ্যালো এভরিবডি বললো।
আলফ্রেড ওকে বললো, শার্লির কী হয়েছে কিছু আর্চ করতে পেরেছো?
না স্যার! কথা শুনে মনে হয়েছে ভীষণ ভয় পেয়েছেন। আমি বলেছিলাম কী দরকার আমাকে জানাতে। তিনি বার বার বললেন, তোমাকে দিয়ে হবে না। আলফ্রেডকে দরকার। আমি তারপরও বলেছিলাম, যদি তেমন কোনো বিপদ হয় পুলিশকে বলুন। তিনি আরও বেশি ঘাবড়ে গেছেন। বললে, এটা পুলিশের কাজ নয়, আমার দরকার ওঝা।
আলফ্রেডও বিরক্ত হয়ে বললেন, সারাক্ষণ ওর মাথায় কেবল ওসবই ঘোরে! হার্ভে, তুমি আমাদের তরুণ অতিথিদের জন্য নিচের তলায় গেস্টরুম দুটো রেডি করে দাও।
হার্ভে আমাদের ব্যাগ নিয়ে চলে গেলো। ড্রইংরুমের পাশেই গেস্টরুম। দশ মিনিট পর হার্ভে এসে বললো, রুম রেডি। একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য।
ঠিক তখনই ওপরে টেলিফোনের রিং হলো। হার্ভে টেলিফোন ধরতে গেলো। আলফ্রেড একটু অবাক হয়ে বললো, এখানে আবার কে ফোন করতে এলো?
একটু পরেই হার্ভে ওপর থেকে ডাকলো–মিস্টার আলফ্রেড স্যার, আপনার বোন ফোন করেছেন। দয়া করে জলদি আসুন।
আলফ্রেড শোনামাত্র দৌড়ে গেলো। অন্য সময় হলে বাহাত্তর বছরের একজন বুড়োকে এভাবে দৌড়াতে দেখলে ভিকি আর জেন হেসে খুন হতো অথচ আজ ওর বোনের বিপদের কথা ভেবে ওরা সবাই গম্ভীর হয়ে বসে ছিলো। মনে হচ্ছিলো কার্ডিগানের অচেনা বুড়ি বুঝি ওদের খুব কাছের একজন। আমি একবার ভেবেছিলাম আলফ্রেডকে বলবো–তোমার বোনের বিপদ আর আমরা এখানে ফুর্তি করবো এটা হয় না। চলো আমরাও তোমার সঙ্গে যাই। পরে মনে হলো এটা বাড়াবাড়ি হয়ে যাবে। আলফ্রেডের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকলেও ওর বোন আমাদের সহজভাবে নাও নিতে পারে।
একটু পরে আলফ্রেড ওপর থেকে আমাদের ডাকলো–নিক, তোমার বন্ধুদের নিয়ে ওপরে আসবে?
আসছি, বলে আমরা চারজন আলফ্রেডের চেয়েও বেশি দ্রুত দোতলায় ছুটে গেলাম।
সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর এক চিলতে বারান্দা সামনে পড়লো। টেলিফোনটা বারান্দার এক কোণে রাখা। আলফ্রেড ফোনে বলছিলো। –হ্যাঁ শার্লি ওরা এসে গেছে। আমি কথা বলছি, তুমি লাইনে থাকো। এই বলে রিসিভারটা মুখ থেকে সরিয়ে ও আমাদের বললো, একটু আগে শার্লির টেলিফোন ঠিক হয়েছে। সত্যিই খুব ভয় পেয়েছে। তোমাদের কথা শুনে ও বলছে সবাইকে সঙ্গে নিয়ে যেতে । নাকি ওর বাড়ি ভরা লোক থাকলে ওরা কিছু করতে সাহস পাবে না।
আমি অবাক হয়ে জানতে চাইলাম–ওরা কারা?
সেটাই তো শার্লি ফোনে বলছে না। বার বার বলছে পারলে চলে এস। ওকে কী বলবো?
শীলা শান্ত গলায় বললো, বলো কাল সকালে তোমার সঙ্গে আমরাও কার্ডিগান যাবো।
ধন্যবাদ শীলা। শীলার কথা শুনে স্বস্তি বোধ করলো আলফ্রেড-তোমাদের সবাইকে ধন্যবাদ, বলে ও রিসিভার মুখের কাছে নিয়ে বললো, ঠিক আছে শার্লি, ওরাও আমার সঙ্গে আসবে। তুমি ঘুমের ঔষধ খেয়ে শুয়ে পড়ো। তোমার কাজের মেয়েটাকে বলো, দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ করতে।
ওপাশ থেকে শার্লি বোধহয় আমাদের ধন্যবাদ জানিয়েছে। আলফ্রেড বললো, তোমার ধন্যবাদ ওদের পৌঁছে দেবো। তুমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ো।
টেলিফোন রেখে আলফ্রেড আমাদের দিকে তাকিয়ে হাসলো, শার্লি তোমাদের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়েছে। একটু থেমে বললো, তোমরা তা হলে তাড়াতাড়ি শুয়ে পড়ো। কাল খুব সকালে রওনা দিতে চাই।
আলফ্রেডকে শুভরাত্রি জানিয়ে আমরা নিচে আমাদের ঘরে এলাম। শীলা আর জেনকে নিয়ে আমাদের ঘরে বসলাম। প্রত্যেক ঘরে পাশাপাশি দুটো বিছানা ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল পরিপাটি করে সাজানো। দুটো ঘরের সঙ্গেই অ্যাটাচড বাথরুম রয়েছে। হার্ভে আমাদের শুভরাত্রি বলে বাইরের ঘরে শুতে গেছে।
জেন বললো, আলফ্রেডের বোনের যদিও বিপদ, আমার কাছে পুরো ব্যাপাটা খুব উত্তেজনাকর মনে হচ্ছে।
শীলা বললো, এতে উত্তেজিত হওয়ার কী আছে?
বারে, শোননি শার্লি কী বলেছে। ওর ওঝা দরকার। চোখে দেখা যায় না অথচ উপস্থিতি টের পাওয়া যায়–এটাকে তোমরা রোমাঞ্চকর বলবে না?
ভিকি বললো, শার্লির বাড়িতে খারাপ কোনো ভূতের পাল্লায় একবার পড়ে দেখো, রোমাঞ্চ কীভাবে উধাও হয় টেরও পাবে না।
জেন বললো, কদিন আগে একটা সাইফি ছবিতে দেখেছি, এরকম এক নিঃসঙ্গ বুড়ির বাড়িতে আউটার স্পেস থেকে এক ধরনের বুদ্ধিমান প্রাণী এসেছিলো।
আমার মতো শীলা জেন আর ভিকিও সায়েন্স ফিকশন আর হরর পছন্দ করে। এ নিয়ে খানিকক্ষণ আলোচনা হলো, ভূত না ভিন গ্রহের আগন্তুক। শীলা বললো, ওসব কিছুই নয়। নিশ্চয় কোনো খারাপ লোক ভয় দেখাচ্ছে।
শীলার কথা জেনের পছন্দ হলো না। হাই তুলে বললো, আমার ঘুম পাচ্ছে।
আমরা তা হলে শুতে যাই নিক। এই বলে শীলা জেনকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলো।
ভিকি বললো, তোর ঘুম পাচ্ছে না ইয়ার?
বিছানায় শুলে অবশ্য ঘুম আসবে। তুই কী করবি?
আমি এখন একটা লম্বা ঘুম দেবো।
ঠিক আছে, শুয়ে পড়। লাইট নিভিয়ে দিচ্ছি। সুইচ টিপে টেবিল লাইটটা নিভিয়ে দিলাম। সারা ঘর অন্ধকারে ডুবে গেলো। আমি বিছানায় শুয়ে মা আর দিব্যেন্দুর কথা ভাবলাম। আলফ্রেড ঠিকই বলেছে। আমার একটা আলাদা জগৎ তৈরি হচ্ছে যেখানে ওদের প্রয়োজন নেই। ওরা কি ভাবতে পারবে ওয়েলস-এর গ্রামে কীভাবে রাত কাটাচ্ছি, কিংবা আগামীকাল আমাদের কীভাবে কাটবে? প্রত্যেক মানুষেরই একটা আলাদা জগৎ থাকে।
ভোরবেলা হার্ভের ডাকে ঘুম ভাঙলো। তখনও বাইরে ভালোমতো আলো ফোটেনি। চারদিক ঘন কুয়াশা ঢাকা। একহাত দূরের জিনিসও দেখা যায় না। হার্ভে বললো, তৈরি হয়ে নাও, আমার ব্রেকফাস্ট রেডি।
আলফ্রেড উঠেছে?
ডাইনিং টেবিলে অপেক্ষা করছেন তোমাদের জন্য।
আমরা এক্ষুণি আসছি, বলে ভিকিকে ঘুম থেকে তুলে আমি বাথরুমে ঢুকলাম।
পনেরো মিনিট পরে আমি আর ভিকি মুখ হাত ধুয়ে ডাইনিং রুমে এসে দেখি শীলা আর জেনও এসে গেছে। ওরা একেবারে পোশাক পরে তৈরি হয়েই এসেছে। ভিকির চোখে তখনও ঘুম লেগে আছে। জেন বললো, ছেলেদের নিয়ে এই এক জ্বালা। কোনো কাজই সময়মতো করতে পারে না।
আলফ্রেড বললো, আমি কি ছেলেদের দলে নই?
জেন বললো, বোনের বাড়িতে যাওয়ার তাড়া না থাকলে তুমিও ঘুম থেকে উঠতে নটা বাজাতে।
আমি এক সময় সামরিক বাহিনীতে ছিলাম জেন ডার্লিং। ঘড়ির কাঁটা ঘুরতে দেরি হতে পারে, আমার কখনও দেরি হয় না।
বেশি ভোরে আমার কিছু খেতে ইচ্ছে করে না। এক টুকরো রুটি, আধসেদ্ধ ডিম আর চা দিয়ে ব্রেকফাস্ট সারলাম। ভিকি ঘুমের ঘোরে চায়ে চিনির বদলে লবণ ঢেলে সবার হাসির কারণ হলো। বেচারা একটু বেশি ঘুমকাতুরে।
আলফ্রেডের বাড়ি থেকে আমরা ঠিক আটটায় বেরোলাম। তখনও যথেষ্ট কুয়াশা ছিলো। আলফ্রেড হেডলাইট জ্বালিয়ে কম স্পীডে গাড়ি চালাচ্ছিলো, ঘন ঘন হর্ণ দিচ্ছিলো। দুর্ঘটনা কখন ঘটে কিছুই বলা যায় না।
দশটায় যখন আমরা উঁচু পাহাড়ি জনপদ কার্ডিগানে আলফ্রেডের বোনের বাড়িতে পৌঁছলাম তখন কুয়াশা কেটে রোদ উঠলেও ওতে এতটুকু তেজ ছিলো না। তবে বেশ বাতাস ছিলো। কার্ডিগান জায়গাটা একেবারে সমুদ্রের ধারে। ছোট বড় নানা আকারের পাহাড়ের ওপরে ঘরবাড়ি ছড়িয়ে রয়েছে। সমুদ্রের ধারে জেটিতে কতগুলো নৌকা বাঁধা। দূরে জেলেদের লম্বা জাল শুকোতে দেয়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা ঠান্ডা বাতাস আমাদের শরীরের যতটুকু জায়গা খোলা পেলো সেখানেই হুল ফোঁটালো।
শার্লির বাড়িটা কাঠের। আলফ্রেডের বাড়ির মতো বড় না হলেও ওপরে নিচে সব মিলিয়ে ছয় সাতটা ঘর। পেইন্ট করেছে বেশি দিন হয়নি। দূর থেকে পাহাড়ের ওপর ধূসর আকাশের পটভূমিতে ধবধবে সাদা বাড়িটাকে মনে হচ্ছিলো একটা বড় সৃগাল বসে আছে।
বাড়ির সামনে গাড়ি থামতেই আলুথালু পোশাকে ছুটে এলো শার্লি। মনে হয় আলফ্রেডের চেয়ে কম করে হলেও দশ বারো বছরের বড় হবে। আলফ্রেড গাড়ি থেকে নামতেই ওকে জড়িয়ে ধরে ফোৎ ফোৎ করে কাঁদলো–আমি তো ভেবেছিলাম মরণের আগে তোর আর দেখা পাবো না। কী ভয়ঙ্কর বিপদ যাচ্ছে আমার ওপর–কথা শেষ করার আগেই আমাদের ওপর শার্লির চোখ পড়লো–এরা বুঝি তোর সেই গেস্ট। আলফ্রেডকে ছেড়ে শার্লি আমাদের কাছে এসে সবার কপালে চুমু খেলো ভারি খুশি হয়েছি তোমরা এ বুড়ির অনুরোধে সাড়া দিয়েছো দেখে। কাল রাতে আলফ্রেডের সঙ্গে কথা বলার পরও ভেবেছি–বললাম তো তোমাদের আসতে, সকাল পর্যন্ত বেঁচে থাকবে তো?
শীলা বললো, ওরা কি কাল রাতেও এসেছিলো?
শার্লি এক ধাপ গলা নামিয়ে বললো, আস্তে বলো, দেয়ালেরও কান আছে। কাল রাতেও এসেছিলো ওরা।
আলফ্রেড এগিয়ে এসে একটু বিরক্ত হয়ে বললো, তখন থেকে তুমি হেঁয়ালি করছো শার্লি। ওরা কারা তা বলবে তো?
সব বলবো! শুকনো গলায় শার্লি বললো, তার আগে ঘরে চলো। কখন কার। নজরে পড়ি কিছুই ঠিক নেই।
যে যার ব্যাগ নিয়ে আমরা শার্লির পেছন পেছন ওর ড্রইংরুমে গিয়ে বসলাম। ফায়ার প্লেসে আগুন জ্বলছে। পাশে একটা ইজিচেয়ারের মতো, একখানা টকটকে লাল কম্বল পড়ে আছে ওটার ওপর। ঘরের চারপাশে তাকিয়ে দেখলাম বাড়ির বাইরের দিকটা সাদা হলেও ভেতরে সবখানে উজ্জ্বল রঙের ছড়াছড়ি। সোফায় রং সোনালি হলুদ, কার্পেটের রঙ লাল, জানালার পর্দায় লাল নীল আর হলুদের ছোপ দেয়া। এমনকি শার্লির পরনের গাউনটা ছিলো উজ্জল সব রঙের ছাপওয়ালা।
আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করে রেখেছি। শার্লি বললো, চলো টেবিলে গিয়ে সবাই বসবে।
আলফ্রেড বললো, আমরা খেয়েই বেরিয়েছি।
তাতে কী! এখানকার পাহাড়ি বাতাসে কদিন ঘুরলে টের পাবে! এখানে ঘণ্টায় ঘন্টায় মানুষের খিদে লাগে।
সকালে আমার আর ভিকির খাওয়া ঠিকমতো হয়নি। আমরা কথা না বাড়িয়ে খেতে বসে গেলাম। জেন বললো, ছেলেদের খাওয়া দেখলে আমার বিশেষ একটা প্রাণীর কথা মনে হয়।
কী প্রাণী? জানতে চাইলে ভিকি।
শীলা বললো, আহ জেনি। ওরা খেতে বসেছে, এখন আজেবাজে কথা বোলো না।
আমি বললাম, তোমরা কিছু খেলে পারতে!
জেন বললো, আমরা হিসেব করে খাই।
ভিকি বললো, দেখলাম তো সকালে হাঁসের মতো প্লেটের পর প্লেট ওড়ালে। পেটে জায়গা থাকতে হবে তো!
জেন হেসে বললো, শুয়োরের চেয়ে হাঁস অনেক ভালো।
শুয়োর কে?
যারা ঘোৎ ঘোঁৎ করে। সারাক্ষণ ওই প্রাণীটার মতো খেতে আর দাপাদাপি করতে ভালোবাসে।
আলফ্রেড মৃদু হেসে ওর বোনকে বললো, সব সময় দেখবে ওরা চড়ুই পাখির মতো কিচিরমিচির করছে।
শার্লি বললো, আমার ভারি আনন্দ লাগছে আলফ্রেড। কতদিন পর ছোট ছেলেমেয়েদের গলার শব্দ শুনলাম।
খাওয়ার পর ভেবেছিলাম বাইরে বেরিয়ে চারপাশটা একটু ঘুরে দেখবো। শার্লি হয়তো আমাদের সামনে আলফ্রেডকে ওর বাড়ির সমস্যার কথা বলতে সংকোচ বোধ করছে। মেয়েদের অনেক ব্যক্তিগত সমস্যা যা সবাইকে বলা যায় না। আলফ্রেডকে বললামও–আমরা কি কিছুক্ষণের জন্য ঘুরে আসতে পারি?
আলফ্রেড কিছু বলার আগে শার্লি ব্যস্ত গলায় বললো, তোমরা আবহাওয়ার বুলেটিন শোননি? আজ যে কোনো সময়ে বৃষ্টি নামতে পারে। এই ঠান্ডায় বৃষ্টিতে ভিজলে নির্ঘাত নিউমোনিয়া হবে।
বাইরে তাকিয়ে দেখলাম শার্লি বা আবহাওয়ার বুলেটিন মিথ্যে বলেনি। কিছুক্ষণ আগেও বাইরে রোদ ছিলো, আকাশে তেমন মেঘ ছিলো না। অথচ এরই মধ্যে সারা আকাশ মেঘে ছেয়ে গেছে। এলোমেলো ঠান্ডা বাতাস বইছে। আলফ্রেড বললো, তোমরা এখন কোথাও যেয়ো না নিক! আকাশের অবস্থা ভালো নয়। ঝড় আসবে। এই বলে নিজের বোনের দিকে তাকালো–শোনো শার্লি, ছেলেমেয়েগুলোকে লন্ডন থেকে এনেছিলাম কদিন সবাই মিলে ফুর্তি করবো বলে। লেকে মাছ ধরবো, নৌকায় ঘুরে বেড়াবো আর বনের ভেতর ফাঁদ পেতে খরগোশ শিকার করবো। তুমি সব ভেস্তে দিয়েছো তোমার বিপদের কথা বলে। তোমাকে আমি বলছি, এক্ষুণি যদি সব কথা খুলে না বলে এই ঝড়ের ভেতরই আমি ওদের নিয়ে বাড়ি ফিরে যাবো।
এটা বুঝি বাড়ি না আলফ্রেড? শার্লি থমথমে গলায় বললো, বড় বোন হিসেবে তোর ওপর কি আমার কোনো দাবি নেই? আমি কি তোকে বলেছি আমার এখানে কারও ফুর্তি করা নিষেধ? সেই ছোটবেলা থেকে দেখছি সব সময় তুই আমাকে শাসন করিস।–আজ যদি বাবা বেঁচে থাকতেন।
এইটুকু বলে শার্লি টিস্যু পেপার দিয়ে নাক ঝাড়লো। ওর চোখ দুটো ছলছল করছিলো, বুঝি এক্ষুণি কেঁদে ফেলবে।
তোমার পচাত্তর বছর বয়স হয়েছে শার্লি। এখনও তোমার ছিচকাঁদুনে স্বভাবটা গেলো না। নাও খুব হয়েছে। এবার লক্ষী মেয়ের মতো বলে ফেলো তো তোমার বিপদটা কী?
আরেকবার ভালো করে নাক ঝেড়ে শার্লি বললো, তুই তো নাস্তিক হয়ে গেছিস, দিনক্ষণ কিছু মানিস না। এসব কথা যখন তখন বলা যায় না। সূর্যকে সাক্ষী রেখে অন্ধকার জগতের বাসিন্দাদের নিয়ে আলোচনা করা ঠিক নয়। ভেবেছিলাম রাতে বলবো। দেখছি ঈশ্বরের অভিপ্রায় অন্যরকম। তিনি চান এখনই তোমাদের বলি। সে জন্য এই ভরদুপুরে সূর্যকে তিনি মেঘের সমুদ্রে ডুবিয়ে রেখেছেন। শোন তা হলে, তোমরাও শোনো সবাই।
আমরা সবাই কান খাড়া করলাম। শার্লি বললো, আরও কাছে এসে বসো। আমার বলতেও ভয় হচ্ছে।
আমরা কোনো কথা না বলে ওর হুকুম তামিল করলাম। শীলা আর জেন ওর দুপাশে কার্পেটের ওপর বসলো। শার্লি ওর আরাম চেয়ারে আধশোয়া হয়ে বললো, ঘটনাটা প্রথম ঘটেছে আমার গত জন্মদিনের তিনদিন আগে। রাতে আমি দোতলার বেডরুমে শুয়ে আছি। তখন রাত দুটো বাজে। নিচের তলায় শুনি কারও পায়ের শব্দ। একজন নয়, মনে হলো দুতিনজন। ফিসফিস করে কথা বলার শব্দ শুনলাম। নিচে আমার কাজের মেয়ে মেরি থাকতো। মেয়েটার স্বভাব চরিত্র ভালো ছিলো না।
আলফ্রেড বললো, ছিলো না বলছো কেন, মেরি এখন তোমার কাছে থাকে না? ·
হায় ঈশ্বর! তবে আর বলছি কী! কাষ্ঠ হেসে শার্লি বললো, মেরি তো কবেই ভেগেছে। তারপর আরও ডজনখানেক এসেছে আবার চলেও গেছে। কাল চাকরি দিলাম মেক্সিকান মেয়ে কারমেলাকে। আমার বাড়ির দুর্নামের কথা শুনেছে কারও কাছে। বলেছে রাতে থাকতে পারবে না। রোজ সন্ধ্যা ছটায় চলে যাবে আবার সকালে আটটায় আসবে। মাইনে সপ্তায় একশ পাউন্ড। আমি তাতেও রাজি ছিলাম। এই তো আজ এখন পর্যন্ত এলো না। আবার আমাকে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে।
ঠিক মাছে দিও। এখন বলল ওরা পালাচ্ছে কী জন্য?
পালাবার মতো ঘটনা ঘটছে বলেই পালাচ্ছে। ওরা আমাকে একা পেতে চায়। আমাকে দিয়ে ওদের কোনো কাজ করিয়ে নিতে চায়। জানে এ তল্লাটে আমার মতো পবিত্র আত্মা কারও নয়। সেটা দখল করতে চায় ওরা।
হাজার বার ওরা ওরা বোলো না তো? আলফ্রেড বিরক্ত হয়ে বললো, ওরা কে সেটাই তো শুনতে চাইছি!
এখনও বুঝতে পারিসনি ওরা কারা?
না পারিনি। তুমি নিশ্চয়ই বলতে চাইছো ওরা ভূত!
না, ঠিক ভূত নয়। শুকনো গলায় শার্লি বললো, ওরা হচ্ছে অতৃপ্ত প্রেতাত্মা। শার্লির কথা শুনে জেন একটু নড়েচড়ে বসলো। ফায়ার প্লেসের আগুনের আঁচ কমে গিয়েছিলো। পাশে রাখা টুকরো করা শুকনো কাঠ ওতে গুঁজে দিলো শীলা। আলফ্রেড গম্ভীর হয়ে বললো, কেন তোমার মনে হলো ওরা অতৃপ্ত আত্মা?
রাতে যতবার শব্দ শুনে নিচে এসেছি, কাউকে কোথাও দেখেনি। কাজের মেয়েরাও আমার মতো ওদের চলাফেরার শব্দ শুনেছে কিন্তু কিছু দেখেনি। আমাদের প্রতিবেশী ব্রাউনদের বাড়ির কয়েকজন দেখেছে আমার বাড়িতে অনেক রাতে অন্ধকারে আলোর টুকরো ঘুরে বেড়ায়। গির্জার ফাদার ফার্নান্দোও দেখেছেন। তাঁকে এনে একদিন জপতপ করালাম। তাতেও কিছু হলো না। ফাদার ফার্নান্দো বললেন খুব শক্তিশালী আত্মা এবং দুষ্ট প্রকৃতিরও বটে।
অন্যসব বাড়িতে না গিয়ে তোমার বাড়িতে কেন ওরা আসে? জানতে চাইলে আলফ্রেড।
জেন বললো, তুমি শিওর হচ্ছে কী করে ওরা খারাপ আত্মা?
ভালো আত্মা মানুষকে কখনও ভয় দেখায় না।
আত্মা ছাড়া কি অন্য কিছু হতে পারে না?
অন্য কী হতে পারে?
ধরো আউটার স্পেস থেকে মানুষের চেয়ে শক্তিশালী অন্য কোনো প্রাণী আসতে পারে। ইটিতে যেমন দেখিয়েছে?
হুঁ, ভাববার কথা বটে। এই বলে শার্লি চিন্তামগ্ন হলো। বললো, ভিন্ন গ্রহ থেকে অদৃশ্য প্রাণী আসুক আর না-ই আসুক এটুকু বলতে পারি–তারা এ পৃথিবীর রক্তমাংসে গড়া মানুষ নয়।
.
৮. রহস্যময় ফাদার ফার্নান্দো
দুপুরের পর থেকে ঝড়ো বাতাস শুরু হয়েছিলো। বিকেল থেকে শুরু হলো বৃষ্টি। ঝমঝমে বৃষ্টি নয়, বাতাসের সঙ্গে দমকা বৃষ্টি। মাঝে মাঝে জোরে হচ্ছিলো, মাঝে মাঝে থেমেও যাচ্ছিলো। বরফ পড়ার পূর্বলক্ষণ এটা।
দুপুরে লাঞ্চ পর্যন্ত শার্লির সঙ্গে আমাদের বৈঠক হলেও বোঝা গেলো না রাতে ওর বাড়িতে আসলে কারা আসে। শার্লি প্রথমে অতৃপ্ত আত্মার কথাই বলেছিলো। জেনের কথা শুনে ভিন গ্রহের আগন্তুকের সম্ভাবনাও নাকচ করে দেয়নি। শীলা একবার বলেছিলো, কোনো খারাপ লোক হতে পারে। শার্লি ওর কথা উড়িয়ে দিয়েছে। শেষে ঠিক হয়েছে রাতে আমরা না ঘুমিয়ে পাহারা দেবো। দেখবো কারা আসে।
রাত এখন দশটা। আটটার ভেতর সবাই ডিনার সেরে ফেলেছি। শার্লির কাজের মেয়ে কারমেলা আর আসেনি। তাতে খুব একটা অসুবিধেও হয়নি। আমাদের পেয়ে শার্লি এত খুশি হয়েছিলো যে মনের মতো করে নিজেই রান্না করেছে। শীলাও ওকে রান্নায় সাহায্য করেছে। জেন আমাদের সঙ্গে বসে ভিসিআরে হরর ছবি দেখেছে। শার্লির ছবির সংগ্রহ দেখার মতো বটে। রহস্য আর ভৌতিক বইয়ের সংখ্যা হাজারের কাছে হবে।
সাড়ে নটার সময় জোর করে শার্লি আর আলফ্রেডকে ওপরে শুতে পাঠিয়ে আমরা নিচের তলায় আমাদের ঘরে স্লিপিং ব্যাগে ঢুকে গল্প করছিলাম। রাত জাগতে হবে বলে দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি। একটু আগে আমরা চারজন বড় মগভর্তি গরম কফি খেয়েছি। বাইরে বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। তবে আকাশের মেঘ কাটেনি। আবহাওয়ার বুলেটিনে বলেছে আগামী চব্বিশ ঘণ্টার ভেতর বরফ পড়বে। বরফ পড়ার ঠিক আগে শীতটা ভীষণ ধারালো হয়।
ভিকি বললো, নিক তুই কি বিশ্বাস করিস গলায় ক্রস ঝোলানো থাকলে খারাপ আত্মা কাছে আসে না?
শার্লি শুতে যাওয়ার আগে আমাদের চারজনের গলায় চারটি ক্রস ঝুলিয়ে দিয়ে গেছে। বলেছে–নাস্তিকরা এসব বিশ্বাস করে না। আমাকে যে এখনও ওরা দখল করতে পারেনি সেটা এই ক্রসের জন্য। এখান থেকে যাওয়ার সময় খুলে রেখে যেও। কিন্তু এখানে যে কদিন থাকবে তোমাদের ভালোমন্দের দায়িত্ব আমার। কারও কিছু
হলে আমাকে গলায় দড়ি দিতে হবে।
ভিকির কথা শুনে মনে হলো গলায় ক্রস ঝোলানোটা ওর পছন্দ হয়নি। বললাম, আমি এসব বিশ্বাস করি না।
তা হলে গলায় ঝুলিয়ে রেখেছিস কেন, খুলে ফেল?
আমি বললাম, ভিকি, একজন বুড়ো মহিলা আমাদের মঙ্গলের কথা ভেবে বিশ্বাস করে এটা পরিয়ে দিয়েছে। সে জানে আমরা তার বিশ্বাসের অমর্যাদা করবো না। কী দরকার খুলে–থাক না।
মনে হচ্ছে তুই ভয় পেয়েছিস। ভিকি খোঁচা মেরে বললো, আমরা কেউ ধর্ম মানি না। কেন মিছেমিছি খৃষ্টানদের একটা ক্রস অযথা ঝোলাতে যাবো?
শীলা বললো, নিক ঠিকই বলেছে ভিকি। এটা যদি খুলে ফেলি শার্লি মনে কষ্ট পাবে। দুদিনের জন্য আমরা বেড়াতে এসে অসহায় এক বুড়িকে কেন কষ্ট দিতে যাবো?
জেন বললো, আমি অন্য একটা কারণে এটা খোলার পক্ষপাতী। যদি সত্যিই অতৃপ্ত আত্মারা রাতে এ বাড়িতে আসে তা হলে দেখা যাবে ক্রসের জন্যেই হয়তো তারা আমাদের কাছে ঘেঁষছে না। আমার অতৃপ্ত আত্মা দেখার ভারি সখ।
কী করে দেখবে? আমি হেসে বললাম, ওরা তো অশরীরী, চোখে দেখা যায় না।
তা হলে আমাদের কপালটাই খারাপ বলতে হবে। বাড়ি থেকে বেরোলাম হন্টেড ক্যাসল্ দেখবো বলে। সেটা দেখা হলো না। এখানে এলাম ভূতের দেখা পাবো বলে। তাও কপালে জুটবে না?
জুটতেও পারে। আমি রহস্য করে বললাম, গোটা রাত পড়ে আছে। দেখতে না পেলেও শুনতে তো পাবে। শার্লি বলেছে ওদের দেখা যায় না, শোনা যায়।
জেন বললো, শুনতে পেলেও মন্দ হয় না।
শীলা বললো, নিক, তুমি ঠাট্টা করছো কেন? তোমার কি মনে হয় না এটা কোনো খারাপ লোকের কাজ?
শীলাকে বললাম, কথাটা ভেবে দেখার মতো। এমন তো হতেই পারে শার্লিকে একা পেয়ে ভয় দেখিয়ে ওর বাড়িটা দখল করতে চাইছে। সমুদ্রের তীরে পাহাড়ের ওপর এ ধরনের বাড়ি স্মাগলারদের জন্যে তো স্বর্গ। গত বছর নুলিয়াছড়ির সোনার পাহাড় নামে একটা বাংলা রহস্য উপন্যাস পড়েছিলাম। ওখানে ছিলো এরকম একটা বাড়ি দখল করার জন্য বদমাশরা ভূতের ভয় দেখিয়ে বাড়ির লোকদের তাড়াতে চাইছে। চোখ কান খোলা রাখলে আমরাও শার্লির বাড়ির ভৌতিক উৎপাতের রহস্য উঘাটন করতে পারবো।
ভিকি উত্তেজিত গলায় বললো, তুই তা হলে বলছিস, হার্ডি সিক্স-এর মতো আমরা হার্ডি ফোর নামে একটা দল করতে পারি?
তা পারিস। আমি হেসে বললাম, দল পাকাবার জন্য তুই উপযুক্ত লোক।
আমি তাহলে টিম লিডার হবো।
জেন বললো, তুমি কেন টিম লিডার হবে? শীলা নয় নিক হবে টিম লিডার।
ভিকি তবু বললো, গায়ের জোরে আমার সঙ্গে কেউ পারবে না।
বুদ্ধির জোরে তুমি ওদের সঙ্গে পারবে না।
আমি বললাম, জেন, আমি সারেন্ডার করছি। ভিকিই আমাদের লিডার হোক। তবে এক শর্তে।
কী শর্ত? ব্যগ্র হয়ে জানতে চাইলে ভিকি।
শার্লির দেয়া ক্রসটা তুই গলায় ঝুলিয়ে রাখবি।
ভিকি উল্লসিত হয়ে বললো, একটা কেন, টিম লিডার হওয়ার জন্য দশটা ক্রস গলায় ঝোলাতেও রাজি আছি আমি।
জেন বললো, এবার টের পাচ্ছো তো ভিকি, বুদ্ধি কার বেশি?
ভিকি বললো, নিশ্চয় সারেন্ডার করে নিক বুদ্ধিমানের কাজ করেছে।
জেন হেসে বললো, তা নয় ভিকি। নিক তোমাকে ঠিকই গলায় ক্রস ঝুলিয়ে ছেড়েছে।
তাই নাকি! জেনকে খোঁচা দিয়ে ভিকি বললো, তোমার তো দারুণ বুদ্ধি! এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাও কী করে?
বেশি হলে তোমার মতো অপাত্রে বাড়তিটুকু ঢেলে দেই।
আমরা সবাই এমনভাবে শুয়েছিলাম যাতে কাঁচের জানালাগুলোর ওপর নজর রাখা যায়। তখন এগারোটার মতো হবে। হঠাৎ বাইরে খুট করে শব্দ হলো। আমরা সবাই কান খাড়া করলাম। ভিকি হাত বাড়িয়ে আমাকে খোঁচা দিলো।
তারপর বাইরের কাঠের বারান্দায় মনে হলো কে যেন খটখট করে হাঁটছে। জেন ভাঙা গলায় আর্তনাদ করে উঠলো–কে?
সঙ্গে সঙ্গে পায়ের আওয়াজ থেমে গেলো। শীলা চাপা গলায় ওকে ধমক দিলো–দিলে তো সব নষ্ট করে। চিৎকার করতে কে বলেছিলো তোমাকে?
ভিকি গম্ভীর হয়ে বললো, শীলা, জেনকে যদি কিছু বলতে হয় আমি বলবো। মনে রেখো, টিম লিডার আমি।
আমি চেইন খুলে স্লিপিং ব্যাগ থেকে বেরোলাম। ওদের বললাম, বাইরের বারান্দা থেকে একটু ঘুরে আসি।
শীলা বললো, একা যেয়ো না। আমিও যাবো।
আমার মতো স্লিপিং ব্যাগের চেইন খুলে শীলাও বেরিয়ে এলো। দুজনে বারান্দায় এসে দেখি কেউ কোথাও নেই। শার্লির পোষা বিড়াল দুটো হঠাৎ ঘরের কোণ থেকে মিয়াও বলতেই শীলা লাফ দিয়ে এসে আমার গা ঘেঁষে দাঁড়ালো। ওর কাঁধে হাত রেখে বললাম, ওটাতো শার্লির বেড়াল। ভয় পাচ্ছো কেন?
শীলা লজ্জা পেয়ে বললো, ভয় নয়, চমকে উঠেছিলাম।
আমরা দুজনে ঘরে ফিরে এলাম। ভিকি বললো, এভাবে শুয়ে থাকলে এমনিতেই ঘুম এসে যাবে।
জেন বললো, আমারও ঘুম পাচ্ছে।
শীলা বললো, তোমাদের ঘুম পেলে ঘুমিয়ে পড়ো। আমি আর নিক এখন ঘুমোচ্ছি না।
ওরা আর কোনো কথা বললো না। কিছুক্ষণ পর ভিকির ফিনফিনে নাক ডাকার শব্দ শুনে শীলা বললো, ওরা ঘুমিয়ে পড়েছে। চলো বাইরের ঘরে গিয়ে বসি।
আমি কোনো কথা না বলে শীলার সঙ্গে ড্রইংরুমে এসে বসলাম। শীলা বললো, কফি খাবে আরেক কাপ?
বললাম, পেলে মন্দ হতো না।
শীলা উঠে গিয়ে কফি বানিয়ে আনলো। বললো, বাড়িতে এক কাপের বেশি দুকাপ কফি খেলেই মা কী চাচামেচিই না করে! মনে হয় গোটা সভ্যতা বুঝি রসাতলে গেছে।
কফির কাপে চুমুক দিয়ে বললাম, আমার মাও বেশি কফি খাওয়া পছন্দ করে না।
পৃথিবীর সব মা-ই একরকম।
তুমি যখন মা হবে তখন তুমিও তোমার ছেলেমেয়েদের সঙ্গে এরকম করবে।
আমাকে দেখে কি তোমার তাই মনে হয়?
মানুষ কি সব সময় একরকম থাকে?
তার মানে তুমিও একদিন বদলে যাবে।
জানি না, হয়তো হবো।
তখন আমাকে আর বন্ধু ভাববে না।
যদি সত্যিকারের বন্ধুত্ব থাকে কখনও তা পুরোনো হয় না।
আমাদের বন্ধুত্ব কি সত্যিকারের?
নিশ্চয়ই শীলা, তোমার কি সন্দেহ আছে।
শীলা কিছুক্ষণ কোনো কথা বললো না। চুপচাপ কী যেন ভাবলো। তারপর বললো, তুমি খুব ভালো নিক। তোমার মতো বন্ধু পেয়ে আমি গর্বিত।
ড্রইংরুমের অন্ধকারে বসেছিলাম আমরা দুজন। একটু পর বাইরে আবার শব্দ হলো। খট, খট, খট, খট বুট পায়ে কে যেন হাঁটছে। শব্দ শুনে মনে হয় মানুষের পায়ের আওয়াজ নয়। ঠিক ড্রইংরুমের দরজার সামনে এসে শব্দটা থেমে গেলো। যেন বন্ধ দরজা ভেদ করেই সে ঘরে ঢুকবে। ফিসফিস করে শীলাকে বললাম, চলো দেখে আসি।
শীলা আমার হাত ধরলো। মনে হলো এবার ও ভয় পেয়েছে। শব্দটা আসলেই অন্যরকম ছিলো। যেন কোনো নরকঙ্কাল হেঁটে বেড়াচ্ছে। কথাটা মনে হতেই মেরুদন্ড বেয়ে ঠান্ডা রক্তের স্রোত নেমে এলো। শিরশির করে উঠলো সারা শরীর।
তবু আমরা উঠলাম। দুজন একসঙ্গে পা টিপে টিপে এসে ঝট করে দরজাটা খুলোম। যা ভেবেছিলাম–কোথাও কেউ নেই ।
শীলা বললো, সত্যিকারের মানুষ হলে এত তাড়াতাড়ি লুকোবে কোথায়?
দরজা বন্ধ করে আবার ড্রইংরুমে এসে বসলাম, ভিকি জেনকে ডাকবে?
থাক, কাজের চেয়ে ওরা কথাই বলে বেশি।
ঠিক বলেছো। তবু ভিকি খুব মজার ছেলে।
জেনের মনটাও সুন্দর।
না হলে কি আমাদের বন্ধু হতে পারতো?
আমি কথা না বলে শুধু হাসলাম। আমাদের চারজনের বন্ধুত্ব নিয়ে স্কুলে টিচাররাও হাসাহাসি করেছে। এখন নিশ্চয় হার্ডি ফোর বলে সবাই ঠাট্টা করবে।
সেই রাতে আরও অনেকক্ষণ জেগেছিলাম আমি আর শীলা। দুজনে নিচু গলায় কথা বলছিলাম। আলফ্রেডের কথা মনে হলো। ও বলেছিলো, আমার নিজের জগতের কথা। সেই রাতে মনে হয়েছিলো শীলাই আমার জগৎ। এটা আমাদের নিজস্ব জগৎ। এখানে অন্য কারও জায়গা নেই। মা আর দিব্যেন্দুর নিশ্চয় এমন একটা জগৎ আছে। আমার উচিত হবে না দুজনের মাঝখানে দেয়াল হয়ে থাকা।
পরদিন ভিকি আমার ঘুম ভাঙালো। বললো, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। বাকি শুধু তুই আর শীলা।
ঘুম-জড়ানো চোখে জিজ্ঞেস করলাম–কটা বাজে ভিকি?
বেশি নয়, মাত্র সাড়ে দশটা।
বলিস কী! বলে লাফ দিয়ে উঠে পড়লাম। আগে ডাকলি না কেন?
তোর প্রিয় বান্ধবী শার্লি বারণ করলো যে! আহা, তোর জন্য বুড়ির কত ভাবনা। বলে, বাছা আমার সারারাত জেগেছে, আর একটু ঘুমোক। সত্যি নাকি দোস্ত, তুই কি সারারাত জেগে ছিলি?
সারারাত কেন হবে? হাই তুলে বললাম, তিনটার দিকে শুয়েছি। শীলা উঠেছে?
ওকে ওঠানোর দায়িত্ব জেনের। শীলাও কি তোর সঙ্গে রাত জেগেছে?
আমি কোনো কথা না বলে বাথরুমে ঢুকলাম। একবারে তৈরি হয়ে ডাইনিং টেবিলে এসে দেখি শীলা বসে আছে। ওর চোখ দুটো সামান্য ফোলা, সাদা-কালো নকশা করা কার্ডিগান গায়ে, ভারি সুন্দর লাগছিলো।
শার্লি আর আলফ্রেড ড্রইংরুমে বসে ওদের ছোটবেলার কথা বলছিলো। নাশতা খেতে খেতে শুনলাম শার্লি বলছে, তোর মনে আছে আলফ্রেড, একবার তুই আর তোর আরেক বন্ধু বাবার পকেট থেকে দুই পাউন্ড চুরি করে সিনেমা দেখেছিলি? ফেরার পর কী মারটাই না খেলি! তোকে বাঁচাতে গিয়ে আমিও মার খেয়েছিলাম।
আলফ্রেডের মুখে নরম হাসি। বললো, মনে থাকবে না কেন শার্লি, মা মারা যাওয়ার পর তুমি আমাকে মার মতোই আগলে রাখতে। গায়ে এতটুকু আঁচ লাগতে দাওনি।
তুই নিজে কি কম করেছিস? একবার পাড়ার এক ছেলে আমাকে নিয়ে একটা বাজে কথা বলেছিলো। তুই গিয়ে ওর নাক ফাটিয়ে দিয়ে এলি। তারপর কত ঝামেলা!
সব মনে আছে শার্লি। নিচু গলায় বললো আলফ্রেড-তোমার মতো বোন পাওয়া ভাগ্যের কথা।
শার্লি ভাইয়ের গালে চুমু খেয়ে বললো, তোর মতো ভাই কটা বোনের আছে শুনি?
আমি শীলার দিকে তাকালাম। শীলা মুখ টিপে শুধু হাসলো । ভিকি আর জেন বাইরে কী নিয়ে হল্লা করছে। এখান থেকে ওদের গলা শুনতে পাচ্ছিলাম।
নাশতা সেরে বাইরে এসে দেখি ঝলমলে বোদের ঝরণাধারায় ভাসছে ছোট্ট কার্ডিগান শহর। দূরে শান্ত নীল কার্ডিগান উপসাগর কাঁচের টুকরোর মতো পড়ে আছে। শার্লির বাড়িটা বেশ উঁচু একটা পাহাড়ের ওপর। কাছাকাছি কারও বাড়ি নেই। শুধু একটা গির্জা রয়েছে পাশের নিচু টিলায়। উত্তর আর পূর্ব দিকে উঁচু পাহাড়, সেখানে শুধু গাছের সারি, দু একটা ছাড়া কোনো গাছে পাতা নেই।
আমাদের বেরোতে দেখে ভিকি এগিয়ে এসে বললো, তদন্ত শুরু করার আগে আশেপাশে একটু ভালো করে ঘুরে দেখা দরকার, লোকজনের সঙ্গে কথাও বলা দরকার, সন্দেহজনক কিছু চোখে পড়তে পারে।
শীলা হেসে বললো, এসব করার জন্য শার্লি আর আলফ্রেডের অনুমতি নেয়া দরকার।
অনুমতি আগেই নেয়া হয়েছে। বিচক্ষণ দলনেতার মতো বললো ভিকি। ঘুম থেকে উঠে যথারীতি রিপোর্ট করাও হয়ে গেছে। কাল রাতেও ওরা এসেছিলো শুনে শার্লি আলফ্রেডকে একচোট নিয়েছে।
শীলা অবাক হয়ে জানতে চাইলো–একচোট নেয়ার মতো আবার কী ঘটলো?
শার্লির কথা আলফ্রেড বোধহয় বিশ্বাস করেনি। রাতে নিশ্চয় এ নিয়ে ওদের কথা হয়েছে। আমার কথা শুনে ও একেবারে ঝাঁপিয়ে পড়েছে আলফ্রেডের ওপর–বলিনি ওরা রোজ রাতে আসে। আমার কথা বিশ্বাস হয়নি। এরা তো সব ফেরেশতার মতো ছেলেমেয়ে। বল, এরাও বানিয়ে বলেছে। তুই একটা–
শার্লির গলা আর বলার ঢং নকল করে ভিকি ওর কথাগুলো আমাদের শোনাবার আগেই আমরা সবাই হেসে খুন হলাম। আমাদের বাঁধভাঙ্গা হাসির শব্দ শুনে ভেতর থেকে শার্লি আর আলফ্রেড বেরিয়ে এলো হাত ধরাধরি করে। প্রসন্ন মুখে দরজার কাছে দাঁড়িয়ে ওরা আমাদের দেখছিলো। শার্লি বললো, ভারি চমৎকার আবহাওয়া আজ। তোমরা ঘুরে এসো। বেশিক্ষণ থাকবে না। আমি তোমাদের জন্য বাঁধাকপি, মাংসের সুপ আর গলদা চিংড়ি রান্না করছি।
ভিকি বললো, তা হলে তো ভালোমতো ঘুরে খিদেটা বাড়িয়ে আনতে হয়।
শার্লি হেসে বললো, কার্ডিগানের বাতাসে ঘন্টায় ঘন্টায় লোকের খিদে পায়।
আমরা চারজন কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম। পাথরে বাঁধানো রাস্তাটা পাহাড়টাকে এক পাক দিয়ে নিচে নেমে গেছে। পাহাড়ের খাঁজে খাঁজে ছোট বড় এঁচোলো পাতার পাইন গাছ গজিয়েছে। মাটির অভাবে অনেক পাইন গাছ বেঁটে বনসাই হয়ে গেছে, ভিকি আমাকে বললো, আমাদের তদন্ত কোত্থেকে শুরু হবে কিছু ভেবেছিস? আমার মাথায় তো কিছু ঢুকছে না।
আমি হাসি চেপে বললাম, তুই দলের লিডার। তুই ঠিক করবি কোত্থেকে আমরা শুরু করবো। আমি কীভাবে জানবো?
জেন হেসে বললো, ভালো বলেছো নিক। এবার ভিকি লিডার হওয়ার মজা টের পাবে।
ভিকি বিরক্ত হয়ে বললো, আহা লিডাররা কি ডেপুটিদের সঙ্গে পরামর্শ করতে পারবে না?
নিশ্চয় পারবে। শীলা বললো, গোড়াতেই একটা ভুল করেছি আমরা। প্রথমে আমাদের উচিত ছিলো শার্লির বাড়িটাকে ভালোভাবে ঘুরেফিরে দেখা।
অপ্রস্তুত হয়ে ভিকি বললো, কথাটা আমিও ভেবেছিলাম। পরে ভুলে গেলাম।
জেন বললো, জালিয়াতি কোরো না ভিকি। আমরা পরামর্শ দেবো আর তুমি বলবে কথাটা তুমি আগেই ভেবেছো–এরকম বললে কোনো পরমার্শ জুটবে না।
আহত গলায় ভিকি আমাকে নালিশের গলায় বললো, সহকর্মীদের কাছ থেকে এতটা অসহযোগিতা পেলে আমাকে লিডারের পদ থেকে ইস্তফা দিতে হবে।
ওকে সান্ত্বনা দিয়ে বললাম, তুই অযথা চটছিস। বন্ধু হিসেবে জেন একটু ঠাট্টাও করতে পারবে না!
ঠিক আছে, জেন না হয় ঠাট্টা করছে বুঝলাম। তুই কেন এত দাম বাড়াচ্ছিস? কাল শার্লি যেসব কথা বলেছে সেখান থেকে কু খুঁজে বের কর।
সকাল থেকে সেটাই ভাবছি। ভেবে কোনো কূল কিনারা না পেয়ে তবেই তো কথাটা তোকে বলেছি।
তোর নিজের কী মনে হয়?
কাল রাতে আমরাও শব্দ শুনেছি। গিয়ে দেখেছি কোথাও কেউ নেই।
তোদের ঘুমোনোর পরও শব্দ হয়েছে।
এই শব্দের উৎসটা খুঁজে বের করতে হবে।
শীলা বললো, কারণ জানলে উৎস খুঁজে বের করাও সম্ভব হবে।
আমি বললাম, আগে তা হলে জানা দরকার শার্লি যদি ভয় পেয়ে এ বাড়ি ছেড়ে চলে যায়, সেক্ষেত্রে কে বা কারা লাভবান হবে।
জেন বললো, আশেপাশে লোকজনও তো কেউ নেই। কাকে জিজ্ঞেস করবো?
আমি বললাম, গির্জার ফাদার ফানান্দোকে দিয়ে শুরু করতে পারি।
ভিকি হেসে বললো, এতক্ষণে একটা কাজের কথা বললি।
গিজার পাশেই থাকে ফাদার ফার্নান্দো। ছোট্ট ছবির মতো কাঠের বাড়ি। আমাদের দেখে ভেতর থেকে বেরিয়ে এলো। আমরা সুপ্রভাত বলতে ফাদারও সুপ্রভাত জানিয়ে বললো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন বাছারা।
ফাদারকে বললাম, আমরা লন্ডনে থাকি। শার্লি উডওয়ার্ডের বাড়িতে বেড়াতে এসেছি ওর ভাই আলফ্রেডের সঙ্গে।
ফাদার হেসে বললো, লন্ডন থেকে এখানে কেউ বেড়াতে আসে না। তবে বেড়াবার জন্য কার্ডিগান চমৎকার জায়গা। এসো, ভেতরে এসে বসো।
ছোট্ট ছিমছাম করে সাজানো বসার ঘর। আমাদের বসিয়ে ফাদার গেলো চা বানাতে। ভিকি চাপা গলায় বললো, ফাদার বুঝে গেছে আমরা যে তদন্ত করতে এসেছি।
একটু পরেই ফাদার একটা ট্রেতে করে পাঁচ কাপ চা বানিয়ে আনলো–আমার কোনো কাজের লোক নেই। সব কাজ আমি নিজেই করি।
শীলা বললো, আপনার অসুবিধে না হলেও শার্লির খুব অসুবিধে হচ্ছে। এ বয়সে বাড়ির সব কাজ করা ওর পক্ষে সম্ভব নয়।
চায়ের কাপে চুমুক দিয়ে ফাদার একটা চুরুট ধরালো। একগাল ধোয়া ছাড়তেই সারা ঘর তামাকের কড়া গন্ধে ভরে গেলো। বললো, শার্লি আমাকে বলেছিলো বটে ওর বাড়িতে কাজের লোক বেশিদিন থাকে না।
আমি বললাম, তার কারণও নিশ্চয় আপনি জানেন।
হ্যাঁ, শার্লি বলেছিলো রাতে নাকি কী সব অতৃপ্ত আত্মা আসে ওর বাড়িতে। ওরা নাকি ওকে দিয়ে ওদের কোন কাজ করিয়ে নিতে চায়।
আপনার কি মনে হয় না ও বাড়ির ওপর কোনো খারাপ আত্মার নজর পড়েছে?
শার্লিকে আমি বলেছিলাম এটা ওর মনের ভুল। কিংবা কোনো খারাপ লোক হতে পারে। শার্লির বদ্ধমূল ধারণা এসব হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী অশুভ কোনো শক্তির কাজ।
জেন বললো, আপনি শার্লির বাড়ির খারাপ আত্মা তাড়াবার কোনো ব্যবস্থা নেননি?
শার্লিকে আমি বলেছি কোনো ওঝাকে খবর দিতে। আমি শুধু ওকে একটা ক্রস দিয়েছি সব সময় গলায় পরে থাকার জন্য।
ভিকি বললো, আপনি কি বিশ্বাস করেন না শার্লির বাড়িতে খারাপ আত্মা ভর করেছে?
আমি বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করি না। ঈশ্বরের পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে, বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা মেলে না।
আচ্ছা ফাদার–একটু ইতস্তত করে আমি বললাম, শার্লির বাড়ির ওপর আত্মা ছাড়া কোনো মানুষেরও তো নজর পড়তে পারে।
ফাদার হেসে বললো, একশবার পারে। সত্যি কথা বলতে কি শার্লিদের বাড়িটা মাস তিনেক আগে জন হলওয়েল কিনতেও চেয়েছিলো। বলেছিলো সস্তায় পেলে কিনব। নাকি কী সব পরিকল্পনা আছে ওর।
তারপর?
শার্লির সঙ্গে জন কথা বলেছিলো। দাম শুনে শার্লি ওকে তাড়িয়ে দিয়েছে। আমি বুঝি না শার্লি কেন একা এ বাড়ি আঁকড়ে পড়ে থাকতে চাইছে।
জন হলওয়েলের পেশা কী?
কিছুই করে না। একা বুড়ো মানুষ। বাপদাদারা জমিদার ছিলো, সম্পত্তি আছে অনেক। এককালে নাটকের দল করে অনেক পয়সা উড়িয়েছে। এখন নিজের খেয়াল খুশিমতো নানান দেশ ঘুরে বেড়ায়।
কোথায় থাকেন?
এখান থেকে পনেরো মিনিটের রাস্তা। বাদিকে নেমে সোজা চলে যাবে সমুদ্রের কাছে। হলওয়েল ক্যাসূল বললে সবাই দেখিয়ে দেবে।
ফাদারের বাড়ি থেকে আমরা যখন বেরোলাম তখন প্রায় বারোটা বাজে। শীলা বললো, হলওয়েলের বাড়িতে এখন যাওয়া কি ঠিক হবে? একেবারে লাঞ্চ টাইম।
আমি বললাম, বিকেলে যেতে পারি। আপাতত আমাদের শার্লির বাড়িতে ফেরা দরকার। একটু ভালোমতো দেখতে চাই, ওর বিশেষ কোনো আকর্ষণ আছে কিনা।
যেতে যেতে ভিকি বললো, ফাদার ফার্নান্দোর সঙ্গে কথা বলে তোর কী মনে হলো!
রহস্যময় ব্যক্তি। শার্লি ওকে বাড়িতে ডেকে মন্ত্রট পড়িয়েছে, ও বলেছে বাড়ির ওপর খুব শক্তিশালী আর দুষ্ট প্রকৃতির আত্মা ভর করেছে। এখন বলছে অন্য কথা।
তোর কি মনে হয় ফাদার হলওয়েলদের লোক হতে পারে? মনে হলো ফাদার নিজেও চায় না শার্লি এ বাড়িতে থাকুক।
হতে পারে। ভিকির সঙ্গে কথা আর বাড়ালাম না। আমি তখন অন্য কিছু ভাবছিলাম।
.
নাটকের শেষ পর্ব
দূর থেকে শার্লির বাড়িটা দেখতে দারুণ সুন্দর। জন হলওয়েলের যদি এর ওপর নজর পড়েই থাকে ওকে দোষ দেয়া যায় না যদি না, ও ভয় দেখিয়ে শার্লিকে ওঠাতে চায়। আমি ভেবে পেলাম না দুই ভাইবোনের এত ভাব অথচ শার্লি কেন আলফ্রেডের সঙ্গে ওর বাবার বাড়িতে গিয়ে থাকতে চায় না! এ বাড়িতে এমন কী আছে যার মায়া কাটানো শার্লির পক্ষে সম্ভব নয়?
ফাদার ফার্নান্দোর ওখান থেকে এসে শার্লির বাড়িটার চারপাশ ঘুরেফিরে ভালোমতো দেখলাম। বাড়ির নকশা যে করেছে, তার পছন্দের প্রশংসা করতে হয় । নিচের তলার সামনে ঢাকা বারান্দা, ওপরের তলায় পেছনে খোলা বারান্দা। দোতালায় বারান্দায় ওঠার জন্য ঘোরানো লোহার সিঁড়ি আছে। দোতালার বারান্দাটা বানানো হয়েছে সমুদ্রের শোভা দেখার জন্য। বাড়ির বাঁদিকে অনেক পুরোনো একটা চেস্টনাট গাছ আছে, দেখে যেন মনে হয় বাড়ির ওপর ছাতা ধরেছে।
বাইরে থেকে বাড়ি দেখা শেষ করে ভেতরে গিয়ে দেখি শার্লি কিচেনে রান্না করছে, পাশের টেবিলে বসে আলফ্রেড সালাদ বানাচ্ছে। আমাদের দেখে শার্লি হাসিমুখে বললো, বেড়ানো হলো তোমাদের?
এ বেলার মতো। বললো জেন।
খিদেও নিশ্চয় পেয়েছে?
তা আর বলতে! কার্ডিগানের বাতাস বলে কথা!
বলিনি তোমাদের, ঘন্টায় ঘন্টায় খিদে পাবে?
পাহাড়ি রাস্তায় দুঘন্টা ওঠানামা করলে খিদে লাগারই কথা। শার্লির রান্নাও দেখলাম শেষ হয়ে গেছে। ওর মুখে প্রসন্ন হাসি। মনে হয় না ওর মাথার ওপর ভয়ঙ্কর কোনো বিপদ আছে যার জন্য জীবন বিপন্ন হতে পারে। অথচ কাল ওর চেহারা দেখে মনে হয়েছিলো পৃথিবী ধ্বংসের বুঝি এক দিনও বাকি নেই।
দুপুরে বাড়িতে থাকলে যা খাই–শার্লির ওখানে দ্বিগুণ খাওয়া হলো। শুধু কার্ডিগানের বাতাস নয়, শার্লির রান্নারও গুণ আছে। ভিকি বললো, দারুণ মজার হয়েছে শামুক আর বাঁধাকপির ঝোলটা।
শার্লি হেসে বললো, রাতে তোমাদের জন্য মাংশের গুলাশ করবো।
দুপুরে খাওয়ার পর এঁটো গ্লাস ডিশ ধুতে শার্লিকে সাহায্য করলো শীলা, আর, জেন। ভিকি আর আমিও ওদের সাহায্য করতে রান্নাঘরে ঢুকেছিলাম। শার্লি চোখ পাকিয়ে বলেছে, ছেলেরা কেন রান্নাঘরে?
আমি, আলফ্রেড আর ভিকি দোতলায় বারান্দায় গিয়ে বসলাম। আলফ্রেডকে বললাম, তোমার বোনকে দেখে মনে হচ্ছে না ওর কোনো বিপদ আছে।
আলফ্রেড পাইপ ধরাতে ধরাতে বললো, তোমাদের পেয়ে ও দারুণ খুশি হয়েছে।
তুমিও বোনকে পেয়ে কম খুশি হওনি।
ওর সঙ্গে দেড় বছর পর দেখা হলো। পাইপে টান দিয়ে একগাল ধোয়া ছাড়লো আলফ্রেড। আপন মনে বললো, বুঝি না আমার সঙ্গে শার্লি কেন থাকতে চায় না।
সকালে ফাদার ফার্নান্দোর সঙ্গে কী কথা হয়েছে ভিকি সব খুলে বললো আলফ্রেডকে। শুনে মুখ টিপে হেসে আলফ্রেড বললো, কাল রাতেই টের পেয়েছিলাম আমাকে ফাঁকি দিয়ে তোমরা কিছু করার মতলব এঁটেছে।
তোমাকে ফাঁকি দিতে চাইনি আলফ্রেড। আমি বললাম, এতদিন পর তোমাকে পেয়ে শার্লি এত খুশি হয়েছে দেখে চেয়েছিলাম ওকে তুমি সঙ্গ দাও।
আলফ্রেড নরম গলায় বললো, জানি নিক। এজন্যেই তোমাকে আমি এত ভালোবাসি।
ভিকি গম্ভীর হয়ে বললো, বিকেলে আমরা হলওয়েল ক্যাস-এ যাচ্ছি জনের মতলব বোঝার জন্য। আমার ধারণা ও শার্লিকে ভয় দেখিয়ে বাড়িটা বাগাতে চায়।
আলফ্রেড বললো, ও যদি ভালো দামে বাড়িটা কিনতে চায় আমি তাতে খুশিই হবো।
কেন আলফ্রেড? জানতে চাইলাম আমি।
তা হলে শার্লি আমার কাছে গিয়ে থাকবে। ভালো দাম পেলে শার্লি মনে হয় বাড়ি বেচতে রাজি হবে।
রান্নাঘরের কাজ শেষ করে শীলা আর জেন এসে বসলো আমাদের কাছে। জেন বললো, শার্লি তোমাদের জন্য চা আনছে।
ভিকি বললো, তোমাদের জন্য বলছো কেন? তোমরা বুঝি খাবে না?
আমরা ছেলেদের মতো বেহিসেবি নই। সব সময় ক্যালোরি মেপে খাই।
ছেলেদের শরীরে শক্তি সঞ্চয় করতে হয়।
মেয়েদের প্রয়োজন বুদ্ধি, যাতে করে ছেলেদের ঠিকমতো চরাতে পারে।
শার্লি চায়ের ট্রে এনে হাসতে হাসতে বললো, এরই মধ্যে ভিকি আর জেনের ঠোকাঠুকি বুঝি শুরু হয়ে গেছে।
জেন বললো, শার্লি তুমি আমাদের দলে, ভুলে গেছো বুঝি?
ভিকি বললো, বাহ, এর ভেতর দল পাকানোও শুরু হয়ে গেছে। ঠিক আছে ..আলফ্রেড আমাদের দলে।
আলফ্রেড হেসে বলল, আমি সব দলে।
শার্লি ওর সঙ্গে গলা মেলালো। আমি আর শীলা হো হো করে হেসে উঠলাম। ভিকি বললো, দলের শৃঙ্খলার স্বার্থে এখন কিছু বলছি না। তবে লন্ডনে ফিরে গিয়ে এর শোধ নেবো।
জেন কোনো কথা না বলে ওকে জিব দেখালো। সঙ্গে সঙ্গে ভিকি লাফিয়ে উঠলো জেনকে ধরার জন্য। চোখের পলকে জেন হাওয়া হয়ে গেলো। ভিকিও ওর পেছনে ছুটলো। শার্লি চেঁচিয়ে বললো, ভিকি তোমার চা ঠান্ডা হচ্ছে। কে কার কথা শোনে!
বিকেলে আমরা আলফ্রেডের গাড়ি নিয়ে বেরোলাম। ও নিজে থেকেই বললো, হলওয়েল ক্যা এখান থেকে কম দূর নয়। গাড়ি নিয়ে যাও।
ভিকির ড্রাইভিং লাইসেন্স ছিলো না। আমিই গাড়ি চালাচ্ছিলাম। শীলা আমার পাশের সিটে। ভিকি আর জেন পেছনে। আসার সময় শার্লি বার বার বলে দিয়েছে। সন্ধ্যার আগেই যেন আমরা ফিরে আসি।
হলওয়েল ক্যাসল-এ গাড়িতে যেতে পঁচিশ মিনিট লেগে গেলো। অচেনা সরু পাহাড়ি রাস্তা, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছিলো। পথে যদিও দুচারটা লোক ছাড়া গাড়ি তেমন ছিলো না–তবু ড্রাইভিং এর ব্যাপারে আমি সব সময় সাবধান। মাত্র চার মাস আগে দিব্যেন্দু আমার লাইসেন্স করিয়ে দিয়েছে, ওটা খোয়ানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই।
লন্ডনের আশেপাশে যে রকম দেখা যায় তার তুলনায় হলওয়েল ক্যাসলকে বেশ গরিব গরিব মনে হলো। এমনকি আলফ্রেডের সঙ্গে কটনউড ক্যাসল্ দেখেছিলাম তার চেয়েও একটা সাদামাঠা। তবু ক্যাসল বলে কথা! বয়সও হয়েছে অনেক। সামনের পাথর বাঁধানো চত্বরে গাড়ি নামতেই ঘেউঘেউ করে ছুটে এলো অতিকায় দুই গ্রে হাউন্ড কুকুর। আমি আর শীলা কুকুর মোটেই পছন্দ করি না। ইংরেজদের কথা আলাদা। অনেকে আছে বিছানায় পোষা কুকুরের পাশে না শুলে ওদের ঘুম আসে না।
হাউন্ড দুটোর হাঁকডাকে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো সাড়ে ছফুট লম্বা এক অভিজাত চেহারার বুড়ো। দেখে মনে হলো এই জন হলওয়েল । কুকুর দুটোকে গম্ভীর গলায় শান্ত হতে বলে হলওয়েল এগিয়ে এলো গাড়ির কাছে। প্রশ্ন ভরা চোখে তাকালো আমাদের দিকে। গাড়ি থেকে নেমে বললাম, শুভ অপরাহ্ন। আমাদের ধারণা আপনিই স্যার জন হলওয়েল।
জন হলওয়েল মোটেই নাইটহুড পায়নি। তবু ইচ্ছা করেই স্যার বললাম যাতে খুশি হয়। আমার ধারণা সত্যি প্রমাণ হলো। প্রসন্ন মুখে বুড়ো বললো, আমিই হলওয়েল। তোমরা?
আমরা লন্ডনে থাকি, কার্ডিগানে বেড়াতে এসেছি। আপনার সঙ্গে কিছু কথা ছিলো।
এসো, ভেতরে এসে বসবে।
হলওয়েলের পেছনে পেছনে আমরা দুর্গের ভেতর ঢুকলাম। কুকুর দুটো আমাদের যে মোটেই পছন্দ করেনি মাঝে মাঝে গরগর করে জানিয়ে দিচ্ছিলো। কুকুররা নাকি বুঝতে পারে কারা ওদের পছন্দ করে, আর কারা অপছন্দ করে।
পুরোনো ভিক্টোরিয়ান যুগের এক ড্রইংরুমে এসে আমাদের সোফায় বসালো জন হলওয়েল। নিজে বসলো সিংহাসনের মতো নকশা করা উঁচু গদি মোড়া চেয়ারে। বললো, বলল, তোমাদের জন্য কী করতে পারি?
আমরা এখানে উঠেছি শার্লি উডওয়ার্ডের বাড়িতে।
কথাটা শুনে জনের কপালে কয়েকটা ভাঁজ পড়লো। আমি বললাম, তাঁর ভাই আলফ্রেডের সঙ্গে এসেছি। শুনলাম আপনি নাকি ওঁর বাড়িটা কিনতে চান?
কার কাছে শুনলে? শার্লি বলেছে?
না, ফাদার ফার্নান্দো। নাকি আপনার কী পরিকল্পনা আছে ওই বাড়িটাকে নিয়ে।
ছিলো, এখন আর নেই। অপ্রসন্ন গলায় জন বললো, ভেবেছিলাম, টাকাগুলো ব্যাংকে পচছে। বুড়ো মানুষের জন্য একটা হোম বানাই। শহরের ভেতর শার্লির বাড়িটাই ছিলো এর জন্য উপযুক্ত জায়গা। বললাম জায়গাটা দাও, বেশি দাম দিতে পারবো না। আরও তো অনেক খরচ আছে। ও এক পা কবরে দিয়ে বসে আছে, বলে কিনা পঞ্চাশ হাজার পাউন্ডের কমে বেচবে না। আমার গোটা প্রজেক্ট হচ্ছে পঞ্চাশ হাজারের। পুরো টাকা ওকে দিয়ে আমি ঘরে বসে আঙ্গুল চুষবো।
আপনি কত দিতে চেয়েছিলেন?
আমি বলেছিলাম দশ হাজার দেবো। বুড়ির এত টাকার লোেভ কেন বুঝি না। ওর স্বামী ভিক্টর উডওয়ার্ড খুবই দরাজদিল মানুষ ছিলো। শার্লির জন্য ব্যাংকে যথেষ্ট টাকাও রেখে গেছে। তা ছাড়া আমার স্ত্রীর সঙ্গে শার্লির চমৎকার বন্ধুত্ব ছিলো। জায়গাটা শার্লি দানও করতে পারতো। সেক্ষেত্রে ভেবেছিলাম ওর নামেই হোমটা করবো। দান করবে কী, বাজারে বড়জোর পনেরো কুড়ি হাজার হবে ওটার দাম। বলে কিনা পঞ্চাশ হাজার পাউন্ড। আমি বিরক্ত হয়ে গোটা পরিকল্পনা বাদ দিয়েছি। আপনি তা হলে বুড়োদের হোম বানাচ্ছেন না?
না, রুক্ষ গলায় জন বললো, কাদের জন্য করবো? সব তো শার্লির মতো লোভী বুড়ো। কোনো দরকার নেই।
আপনি কি দশ হাজারের কিছু বেশি দিতে পারেন না?
বললে হয়তো দশের জায়গায় তখন পনেরো দিতাম। তাই বলে পঞ্চাশ! এখনও আমি পাগল হইনি।
ঠিক আছে স্যার। এ নিয়ে আমরা শার্লির সঙ্গে কথা বলবো। আপনাকে অনুরোধ করবো এত বড় মহৎ পরিকল্পনা শার্লির একটা কথায় বাতিল করে দেবেন না।
শার্লি চায়ের ট্রে এনে হাসতে হাসতে বললো, এরই মধ্যে ভিকি আর জেনের ঠোকাঠুকি বুঝি শুরু হয়ে গেছে।
জেন বললো, শার্লি তুমি আমাদের দলে, ভুলে গেছো বুঝি?
ভিকি বললো, বাহ, এর ভেতর দল পাকানোও শুরু হয়ে গেছে। ঠিক আছে আলফ্রেড আমাদের দলে।
আলফ্রেড হেসে বললো, আমি সব দলে।
শার্লি ওর সঙ্গে গলা মেলালো। আমি আর শীলা হো হো করে হেসে উঠলাম। ভিকি বললো, দলের শৃঙ্খলার স্বার্থে এখন কিছু বলছি না। তবে লন্ডনে ফিরে গিয়ে এর শোধ নেবো।
জেন কোনো কথা না বলে ওকে জিব দেখালো। সঙ্গে সঙ্গে ভিকি লাফিয়ে উঠলো জেনকে ধরার জন্য। চোখের পলকে জেন হাওয়া হয়ে গেলো। ভিকিও ওর পেছনে ছুটলো। শার্লি চেঁচিয়ে বললো, ভিকি তোমার চা ঠান্ডা হচ্ছে। কে কার কথা শোনে!
বিকেলে আমরা আলফ্রেডের গাড়ি নিয়ে বেরোলাম। ও নিজে থেকেই বললো, হলওয়েল ক্যা এখান থেকে কম দূর নয়। গাড়ি নিয়ে যাও।
ভিকির ড্রাইভিং লাইসেন্স ছিলো না। আমিই গাড়ি চালাচ্ছিলাম। শীলা আমার পাশের সিটে। ভিকি আর জেন পেছনে। আসার সময় শার্লি বার বার বলে দিয়েছে সন্ধ্যার আগেই যেন আমরা ফিরে আসি।
হলওয়েল ক্যাল-এ গাড়িতে যেতে পঁচিশ মিনিট লেগে গেলো। অচেনা সরু পাহাড়ি রাস্তা, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছিলো। পথে যদিও দুচারটা লোক ছাড়া গাড়ি তেমন ছিলো না–তবু ড্রাইভিং এর ব্যাপারে আমি সব সময় সাবধান। মাত্র চার মাস আগে দিব্যেন্দু আমার লাইসেন্স করিয়ে দিয়েছে, ওটা খোয়ানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই।
লন্ডনের আশেপাশে যে রকম দেখা যায় তার তুলনায় হলওয়েল ক্যাসলকে বেশ গরিব গরিব মনে হলো। এমনকি আলফ্রেডের সঙ্গে কটনউড ক্যাসল দেখেছিলাম তার চেয়েও একটা সাদামাঠা। তবু ক্যাসল বলে কথা! বয়সও হয়েছে অনেক। সামনের পাথর বাঁধানো চত্বরে গাড়ি নামতেই ঘেউঘেউ করে ছুটে এলো অতিকায় দুই গ্রে হাউন্ড কুকুর। আমি আর শীলা কুকুর মোটেই পছন্দ করি না। ইংরেজদের কথা আলাদা। অনেকে আছে বিছানায় পোষা কুকুরের পাশে না শুলে ওদের ঘুম আসে না।
হাউন্ড দুটোর হাঁকডাকে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো সাড়ে ছফুট লম্বা এক অভিজাত চেহারার বুড়ো। দেখে মনে হলো এই জন হলওয়েল। কুকুর দুটোকে গম্ভীর গলায় শান্ত হতে বলে হলওয়েল এগিয়ে এলো গাড়ির কাছে। প্রশ্ন ভরা চোখে তাকালো আমাদের দিকে। গাড়ি থেকে নেমে বললাম, শুভ অপরাহ্ন। আমাদের ধারণা আপনিই স্যার জন হলওয়েল।
জন হলওয়েল মোটেই নাইটহুড পায়নি। তবু ইচ্ছা করেই স্যার বললাম যাতে খুশি হয়। আমার ধারণা সত্যি প্রমাণ হলো। প্রসন্ন মুখে বুড়ো বললো, আমিই হলওয়েল। তোমরা?
আমরা লন্ডনে থাকি, কার্ডিগানে বেড়াতে এসেছি। আপনার সঙ্গে কিছু কথা ছিলো।
এসো, ভেতরে এসে বসবে।
হলওয়েলের পেছনে পেছনে আমরা দুর্গের ভেতর ঢুকলাম। কুকুর দুটো আমাদের যে মোটেই পছন্দ করেনি মাঝে মাঝে গরগর করে জানিয়ে দিচ্ছিলো। কুকুররা নাকি বুঝতে পারে কারা ওদের পছন্দ করে, আর কারা অপছন্দ করে।
পুরোনো ভিক্টোরিয়ান যুগের এক ড্রইংরুমে এসে আমাদের সোফায় বসালো জন হলওয়েল। নিজে বসলো সিংহাসনের মতো নকশা করা উঁচু গদি মোড়া চেয়ারে। বললো, বলল, তোমাদের জন্য কী করতে পারি?
আমরা এখানে উঠেছি শার্লি উডওয়ার্ডের বাড়িতে।
কথাটা শুনে জনের কপালে কয়েকটা ভাঁজ পড়লো। আমি বললাম, তাঁর ভাই আলফ্রেডের সঙ্গে এসেছি। শুনলাম আপনি নাকি ওঁর বাড়িটা কিনতে চান?
কার কাছে শুনলে? শার্লি বলেছে?
না, ফাদার ফার্নান্দো। নাকি আপনার কী পরিকল্পনা আছে ওই বাড়িটাকে নিয়ে। ছিলো, এখন আর নেই। অপ্রসন্ন গলায় জন বললো, ভেবেছিলাম, টাকাগুলো ব্যাংকে পচছে। বুড়ো মানুষের জন্য একটা হোম বানাই। শহরের ভেতর শার্লির বাড়িটাই ছিলো এর জন্য উপযুক্ত জায়গা। বললাম জায়গাটা দাও, বেশি দাম দিতে পারবো না। আরও তো অনেক খরচ আছে। ও এক পা কবরে দিয়ে বসে আছে, বলে কিনা পঞ্চাশ হাজার পাউন্ডের কমে বেচবে না। আমার গোটা প্রজেক্ট হচ্ছে পঞ্চাশ হাজারের। পুরো টাকা ওকে দিয়ে আমি ঘরে বসে আঙ্গুল চুষবো।
আপনি কত দিতে চেয়েছিলেন?
আমি বলেছিলাম দশ হাজার দেবো। বুড়ির এত টাকার লোভ কেন বুঝি না। ওর স্বামী ভিক্টর উডওয়ার্ড খুবই দরাজদিল মানুষ ছিলো। শার্লির জন্য ব্যাংকে যথেষ্ট টাকাও রেখে গেছে। তা ছাড়া আমার স্ত্রীর সঙ্গে শার্লির চমৎকার বন্ধুত্ব ছিলো। জায়গাটা শার্লি দানও করতে পারতো। সেক্ষেত্রে ভেবেছিলাম ওর নামেই হোমটা করবো। দান করবে কী, বাজারে বড়জোর পনেরো কুড়ি হাজার হবে ওটার দাম। বলে কিনা পঞ্চাশ হাজার পাউন্ড । আমি বিরক্ত হয়ে গোটা পরিকল্পনা বাদ দিয়েছি।
আপনি তা হলে বুড়োদের হোম বানাচ্ছেন না?
না, রুক্ষ গলায় জন বললো, কাদের জন্য করবো? সব তো শার্লির মতো লোভী বুড়ো। কোনো দরকার নেই।
আপনি কি দশ হাজারের কিছু বেশি দিতে পারেন না?
বললে হয়তো দশের জায়গায় তখন পনেরো দিতাম। তাই বলে পঞ্চাশ! এখনও আমি পাগল হইনি।
ঠিক আছে স্যার। এ নিয়ে আমরা শার্লির সঙ্গে কথা বলবো। আপনাকে অনুরোধ করবো এত বড় মহৎ পরিকল্পনা শার্লির একটা কথায় বাতিল করে দেবেন না।
শার্লিকে তোমরা চেনো না। ভয়ানক লোভী মহিলা।
জন হলওয়েলকে বিদায় জানিয়ে আমরা ফাদার ফার্নান্দোর সঙ্গে কথা বললাম। কথা আমি একাই বলছিলাম। ভিকি শীলা আর জেন শুনলো শুধু। ওদের অবাক করে দিয়ে ফাদারকে কিছু কথা বললাম আলাদাভাবে, ভেতরে ডেকে নিয়ে। ফাদারের ঘর থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেলো। গাড়িতে আসার পথে ভিকি বললো, তুই এসব কী করছিস কিছুই তো বুঝতে পারছি না নিক।
রহস্য গলায় বললাম, সময় হলে সব বুঝবি।
আগে একটু হিন্টস দে না দোস্ত। অনুনয় করে বললো ভিকি।
আমার মনে হয় শার্লিকে ভয় দেখানোর পেছনে কোনো খারাপ লোক নেই।
তবে কি অতৃপ্ত প্রেতাত্মা?
ফাদারের ধারণা তো তাই। ফাদারকে আড়ালে ডেকে কী বললি?
কাল এসে ফাদার নিজেই ভূত তাড়াবার ব্যবস্থা করবেন।
কিছুক্ষণ চুপ থেকে ভিকি থমথমে গলায় বললো, আমি হলাম দলের নেতা। আমি কিছু জানবো না, সব তুই একা করবি–এরকম হলে দল করা কেন? আমি দল ভেঙে দিতে চাই।
আমি চাই না। জেন বললো, নিকের ওপর আমার যথেষ্ট আস্থা আছে।
তা হলে ভোট হোক। হোক ভোট।
তিন-এক ভোটে হেরে গিয়ে ভিকি মুখখানা আরও গোমড়া করে চুপচাপ বসে রইলো। শার্লি ওকে দেখে বললো, ভিকি, তোমার কি হয়েছে, শরীর খারাপ?
না, আমার কিছু হয়নি। শুকনো গলায় বললো ভিকি। শার্লি আলফ্রেডকে বললো, ভিকির নিশ্চয় পেট খারাপ হয়েছে। দুপুরে বলবো ভেবেছিলাম শামুকের ঝোল এতটা খেতে হয় না। পরে ভাবলাম জোয়ান ছোকরা, কিছু হবে না।
আমার ব্যাগে ওষুধ আছে। এই বলে আলফ্রেড ভিকিকে জিজ্ঞেস করলো, কতবার টয়লেটে গেছো ভিকি?
বিরক্ত হয়ে ভিকি বললো, বললাম কিছু হয়নি। আমার শরীর খুবই ভালো আছে। তোমার ওষুধ নিককে খাওয়াও। এই বলে ও ভেতরে চলে গেলো।
আলফ্রেড অবাক হয়ে আমাকে বললো, তোমার কী হয়েছে নিক?
আমি হেসে বললাম, কিছু না। ভিকি আমার ওপর রাগ করেছে।
হায় ঈশ্বর, তাই বলো! এই বলে শার্লি আর আলফ্রেড একসঙ্গে হাঁপ ছাড়লো।
আমি, শীলা আর জেন ভেতরে ঢুকলাম। ভিকি গাল ফুলিয়ে বসে আছে বিছানার ওপর। দরজাটা বন্ধ করে দিয়ে ওকে বললাম, নিজেকে ছেলে বলে এত বাহাদুরি করিস, মেয়েদের মতো গাল ফুলোনোর স্বভাব কেন তোর?
শীলা হেসে বললো, সব মেয়ের গাল ফুলোনোর স্বভাব নেই নিক। তুমি আবার ওদের মতো ছেলে মেয়ে আলাদা করা শুরু করলে কেন?
আর বলবো না শীলা। শোন ভিকি, তোমরাও শোনো। এই বলে আমার পরিকল্পনার কথা ওদের খুলে বললাম। শুনতে শুনতে ভিকির চোখ গোল হলো, চোয়াল ঝুলে পড়লো। তারপর সব শোনার পর উত্তেজিত হয়ে বললো, দারুণ প্ল্যান করেছিস।
রাতে খাবার টেবিলে কথাটা পাড়লাম–শার্লি, আলফ্রেড যেহেতু আমাদের খুব কাছের বন্ধু, তোমাকেও আমরা বন্ধু ভাবি।
শার্লি গদগদ হয়ে বললো, তোমরা সব হীরের টুকরো ছেলেমেয়েরা। তোমাদের বন্ধু হতে পারলে আমার চেয়ে সুখী আর কে হবে বলো!
আমরা আজ জন হলওয়েলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।
শার্লি হাসিমুখে জানতে চাইলো–কী বললো দেমাগী বুড়োটা?
দুঃখ করলো একটা মহৎ কাজের জন্য তোমার বাড়িটা কিনতে চেয়েছিলো, তুমি নাকি তাড়িয়ে দিয়েছে!
কেন তাড়াবো না। ওর হাড়বজ্জাত বউটা সারাজীবন আমাকে জ্বালিয়ে মেরেছে। মরার পর আমার বাড়িতে ওর নামে বৃদ্ধনিবাস করা হবে–আহ্লাদের আর সীমা নেই!
মিসেস হলওয়েল তোমার বান্ধবী ছিলো।
কিসের বান্ধবী! দেমাগে মাটিতে পা পড়তো না। বয়ে গেছে ওর সঙ্গে বন্ধুত্ব করতে।
হোমটা যদি মিসেস হলওয়েলের নামে না হয়?
শার্লি কতক্ষণ চুপ থেকে কী যেন ভাবলো। তারপর বললো, তোমরা এসব বলছো কেন? তোমরা কি ওর দলে যোগ দিয়েছো?
ছি শার্লি, তোমাকে বন্ধু বলে তোমার শত্রুদের সঙ্গে হাত মেলাবো!
তাই বলো। শার্লি হেসে বললো, এসব বৈষয়িক বিষয় নিয়ে আলোচনা করতে আমার ভালো লাগে না। আশা করি তোমরা কিছু মনে করবে না।
এতে মনে করার কী আছে? বুঝলাম শার্লিকে সহজে কাবু করা যাবে না। মাঝরাতে যথারীতি বাইরে খটখট করে বারান্দায় কারও পায়চারি করার শব্দ হলো। ভিকি বললো, চল গিয়ে দেখি।
আমি বললাম, থাক! গিয়ে দেখবি কিছুই নেই। কাল ফাদার এসে ভূত তাড়াক। তারপর দেখা যাবে।
সকালে নাশতার টেবিলে শার্লি বললো, তোমরা কি রাতে কোনো শব্দ শোননি? আমি তো সারারাত দুচোখের পাতা এক করতে পারিনি।
বললাম, কাল বিকেলে ফাদার ফার্নান্দোর সঙ্গে কথা হয়েছে। আজ সন্ধ্যায় তিনি আসবেন। বলেছেন শেষবারের মতো চেষ্টা করে দেখবেন।
আলফ্রেড হাসিমুখে বললো, তা হলে শার্লি, তুমি আমার সঙ্গে পেনার্থে গিয়ে থাকছে।
মুচকি হেসে শার্লি বললো, মনে হচ্ছে ঈশ্বরের অভিপ্রায় তাই। একটু থেমে ও আপন মনে বললো, যে কটা দিন বেঁচে আছি দুই ভাইবোন মিলে ছোটবেলার সোনালি দিনগুলোর কথা বলে কাটিয়ে দেবো।
আলফ্রেড আর শার্লি গভীর কৃতজ্ঞতার সঙ্গে আমাদের দিকে তাকালো। শার্লি ওকে বললো, মনে হচ্ছে এরা আমার কাছে ঈশ্বরের প্রতিনিধি হয়ে এসেছে।
পরদিন আমরা যখন জন হলওয়েলের সঙ্গে কথা বলতে যাবো তখন আলফ্রেডও আমাদের সঙ্গী হলো। সকালে কার্ডিগান বে প্যাকার্সকে ফোন করে বলা হয়েছিলো মালপত্র নেয়ার ব্যবস্থা করতে। পনেরো মিনিটের মধ্যে দুটো বড় লরি এসে গেছে। ওদের লোকেরাই জিনিসপত্র সব বাক্সে বোঝাই করে লরিতে তুলছে।
গাড়ি চালাতে চালাতে আলফ্রেড বললো, আমি সব শোনার জন্য উদগ্রীব হয়ে আছি।
মৃদু হেসে বললাম, আমি প্রথম রাতেই টের পেয়েছিলাম বারান্দায় রাতে যে শব্দ করে এটা শার্লির কাজ।
এভাবে নয়, সব খুলে বলো।
তুমি লক্ষ্য করোনি শার্লির শোয়ার ঘরের মেঝেতে বেশ কয়েকটা ফুটো আছে। যখন আমরা স্লিপিং ব্যাগে ঢুকি তখন ও সরু একটা লম্বা লাঠি ঢুকিয়ে বাইরে কাঠের বারান্দায় ঠুক ঠুক করে। আমরা ব্যাগ থেকে বেরোবার আগেই লাঠি সরিয়ে ফেলে। খুব ধাঁধায় পড়ে গিয়েছিলাম। শার্লি নিজে কেন এমন করছে? পরদিন তোমাদের কথা শুনে মনে হলো শার্লি আসলে চাইছে তোমার বাড়িতে গিয়ে থাকতে। আগে রাজি হয়নি সেই লজ্জায় মুখ ফুটে আর বলতে পারছে না। তাই এটা যদি একটা ভূতুড়ে বাড়ি প্রমাণ করা যায় তুমি জোর করে ওকে নিয়ে যাবে।
ফাদারের ব্যাপারটা কী?
জন একটা সৎ কাজে বাড়িটা কিনতে চেয়েছে। এ কাজে ফাদারেরও সমর্থন আছে। এটা জানতে পেরে আমি ঠিক করলাম শার্লির তৈরি করা ফাঁদেই ওকে ফেলবো, যাতে ও নিজে থেকেই তোমার সঙ্গে থাকতে রাজি হয়।
আর ওঝা?
কিসের ওঝা? তিনিই তো জন হলওয়েল। জানো না বুঝি এক সময় নাটক করা খুব পছন্দ করতেন? ফাদারকে বলেছি শার্লি যাতে বাড়িটা এ কাজে দান করে তার ব্যবস্থা আমরা করে দেবো, তবে তাঁকে সৎকাজের জন্য দুটো মিছে কথা বলতে হবে।
আলফ্রেড কিছুক্ষণ চুপ থেকে কী যেন ভাবলো। তারপর বললো, এসব কিছু তুমি করেছো আমার আর শার্লির জন্য।
আমি সায় জানিয়ে বললাম, তোমরা ভাইবোন একে অপরকে ভালোবাসো অথচ তুচ্ছ অভিমানের কারণে একসঙ্গে থাকতে পারছে না। ভালো করিনি আলফ্রেড?
আমি তোমাকে নিয়ে কী ভেবেছি জানো?
কী ভেবেছো?
কথাটা তোমাকে আগেই বলবো ভেবেছিলাম। আমি ঠিক করেছি আমার পেনার্থে এর বাড়িটা তোমার নামে উইল করে যাবো। যতদিন আমরা বেচেঁ আছি থাকবো। তুমি তোমার বন্ধুদের নিয়ে যখন খুশি নিজের বাড়িতে বেড়াতে আসবে। এক সময় তোমার নিজের আলাদা জগৎ হবে। যখন আমরা থাকবো না তখন তুমি এসে থাকবে তোমার বউ ছেলেমেয়েদের নিয়ে। আমার বউ-ছেলে-মেয়ের কথা শুনে ওরা সবাই একসঙ্গে হেসে উঠলো। লজ্জায় আমি কী বলবো কিছু ভেবে পেলাম না। বুড়ো হলে কি মানুষের মুখে কোনো লাগাম থাকে না।
<