1. আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম কি কি?
  2. আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে ?
  3. কবি আলাওল কোথায় জন্মগ্রহন করেন ?
  4. মাগন ঠাকুর কে ছিলেন?
  5. “নসীহত নামা” কোন জাতীয় গ্রন্থ ? কে রচনা করেছেন ?
  6. কার আদেশে দৌলত কাজী ‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেন?
  7. ‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কোন শতকের কাব্য?
  8. সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত?
  9. “পদ্মাবতী ’’ কে রচনা করেন ?
  10. “পদ্মাবতী ’’ কোন জাতীয় রচনা?
  11. কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
  12. আলাওলের অন্যান্য রচনার নাম করুন।

————-

  1. উঃ দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকর।
  2. উঃ রোসাং বা রোসাঙ্গ নামে।
  3. উঃ ফতেহাবাদের জালালপুরে।
  4. উঃ রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী।
  5. উঃ মরদন রচিত কাব্যগ্রন্থ।
  6. উঃ শ্রী সুধর্ম রাজার আমলে তাঁর লঙ্কর উজির আশরাফ খানের আদেশে।
  7. উঃ সপ্তদশ শতাব্দী।
  8. উঃ হিন্দী কবি সাধন এর ‘মৈনাসত’।
  9. উঃ মহাকবি আলাওল।
  10. উঃ ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।
  11. উঃ চিতোরের রানী পদ্মীনির কাহিনী।
  12. উঃ তোহফা, সেকান্দারনামা, সঙ্গীতন শাস্ত্র (রাগতাল নামা), বাংলা ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ রূপকে রচিত পদাবলী ইত্যাদি।

Super User