তায়াম্মুম
পানির অভাবে অথবা শরয়ী ওজরে পানির ব্যবহারে অপরাগ হলে ওজু ও গোসলের পরিবর্তে পবিত্রতা অর্জনের জন্য মাটি জাতীয় কোন কিছু দ্বারা এক বিশেষ নিয়মে পবিত্রতা অর্জনকে তায়াম্মুম বলে।
তায়াম্মুম করার নিয়ম
প্রথমে দুই হাতের তালু পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তুর উপর অঙ্গুলি বিস্তার করে মারবে। ধুলা বেশি লাগলে তা ঝেড়ে নেবে। তারপর দুই হাত দিয়ে মুখমণ্ডল এমনভাবে মাসেহ করবে যেন একটি চুল পরিমান জায়গাও বাকি না থাকে। তারপর দ্বিতীয়বার মাটিতে হাত মেরে বাম হাতের মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠ আঙ্গুলির ও হাতের তালুর কিছু অংশ দিয়ে ডান হাত কনুইসহ বাইরের দিকে একবার মাসেহ করিবে।
তায়াম্মুমের ফরয
তায়াম্মুমের ফরয মোট তিনটি। যথাঃ
- নিয়ত করা।
- ওজুর ভিতরে যে পরিমান মুখমণ্ডল ধৌত করা হয়, তায়াম্মুমেও ততটুকু স্থানই মাসেহ করা। এর কম স্থান মাসেহ করিলে তায়াম্মুম দুরস্ত হবে …
- উভয় হাতের কনুই পর্যন্ত মাসেহ করা, যাতে একটু জায়গাও মাসেহ থেকে বাদ না পড়ে যায়। তাহলে তায়াম্মুম হবে না।
যে যে অবস্থায় তায়াম্মুম বৈধ
- পানি আছে তবে তা ব্যবহার করতে গেলে শত্রুর মাধ্যমে ক্ষতির ভয় থাকিলে।
- কোন হিংস্র জন্তু পানির কাছে থাকায় পানি ব্যবহারে অক্ষম হলে।
- কোন জায়গায় পানি পাওয়া না গেলে।
- পানি ব্যবহারে জীবননাশের সম্ভাবনা থাকলে।
- কাছাকাছি কোথাও পানি রয়েছে কিন্তু এর মাধ্যমে ওজু করিলে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে।
- পানির মাধ্যমে ওজু করতে গেলে খাওয়ার পানির সংকট দেখা দিলে।
- পানির কোন খোঁজ না পেলে।
- কোন কূপ থেকে পানি উঠাইবার ব্যবস্থা না থাকলে।
তায়াম্মুমের সুন্নাতসমূহ
- বিসমিল্লাহর মাধ্যমে তায়াম্মুম আরম্ভ করা
- প্রথমে মুখমন্ডল ও পরে হাত মাসেহ করা
- মাটিতে রাখা অবস্থায় আঙুলগুলা ফাঁক ফাঁক রাখা
- উভয় হাতের তালু মাটিতে রেখে সম্মুখ ও পেছনে একটু টানা
- মাটি থেকে হাত উঠানোর পর উভয় হাত ঝেড়ে ফেলা
- দুই অঙ্গ মাসেহ করার মাঝখানে দেরী না করা
- তারতীব বজায় রাখা
তায়াম্মুম না করার নিয়ম
প্রথমে নিয়ত করিবে। এরপর উভয় হাত মাটি বা মাটি জাতীয় অন্য কোন বস্তুতে মেরে হাত দুটি একটু ঝেড়ে ফেলে তার মাধ্যমে সম্পূর্ণ মাথা মাসেহ করিতে হইবে। পুনরায় আগের মত হাত মেরে উভয় হাত ভালভাবে মাসেহ করতে হবে। তায়াম্মুমের তিনটি ফরজ কাজ আদায় করিলেই তায়াম্মুম কাজ পরিপূর্ণ হবে।
তায়াম্মুমের নিয়ত
নাওয়াইতু আন আতাইয়াম্মামা লিরাফয়িল হাদাসি ওয়াল জানাবাতি ওয়াস্তিবাহাতাল্ লিস্সালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তা’আলা।
তায়াম্মুম নষ্ট হবার কারণ
- নিয়ত না করিলে
- পবিত্র মাটির মাধ্যমে তায়াম্মুম না করিলে
- সে সকল বিষয়ের মাধ্যমে ওজু নষ্ট হয়ে যায়, সে সব কারণে তায়াম্মুমও ভঙ্গ হয়ে যায়
- মাটিতে দুইবার হাত না মারিলে
- তায়াম্মুমের নির্ধারিত জায়গাসমূহের কোন স্থানে মাসেহ বাদ পড়িলে
- পানি পাওয়া গেলে এবং পানি ব্যবহারের সামর্থ অর্জন করিলে অর্থাৎ রোগী রোগমুক্ত হইলে