আবছা অন্ধকার ভেদ করে তীরবেগে ছুটছে বুইক রিভেরা। ভেতরে চুপ করে বসে আছে ওরা, কারও মুখে কথা নেই। মারক সংঘাতে জড়িয়ে পড়া থেকে অল্পের জন্যে বেঁচে গেছে, কিন্তু তাই নিয়ে ওদের কোন আনন্দ উচ্ছ্বাস নেই। সবাই গম্ভীর। ডুবে আছে যার যার চিন্তায়। এবারের মত বেঁচে যাওয়া মানে যে বরাবরের মত বেঁচে যাওয়া নয়, তা ওরা ভালই বোঝে।

আরেকটু আস্তে করো, বিল্লাহ, বলল মাসুদ রানা। ষাটের ওপর যেয়ো না, হাইওয়ে পেট্রোল ধরে ফেলতে পারে।

গতি কমাল বিল্লাহ। মাইল মিটারের নিড়ল পঁচাত্তর থেকে ষাটে নেমে এল বুইকের। মিডল লেনে নিয়ে এল সে গাড়ি। রাত বাজে একটা, অথচ ট্রাফিকের অবস্থা দেখে মনে হয় সবে বুঝি দুপুর।

দেশের সবাই কি আমাদের মত মায়ামি যাচ্ছে নাকি? আনমনে অনেকটা যেন নিজেকেই প্রশ্ন করল নাদিরা।

কেউ কোন উত্তর দিল না। ঘুমিয়ে পড়ল মেয়েটি এক সময়। সুযোগ থাকার পরও বুইকের বুট ভাঙেনি রবার্টো, বলল রানা চিন্তিত গলায়। প্রচুর সময় পেয়েও মালগুলো নেয়নি। এর অর্থ। কি, ফয়েজ?

আমাদের গাড়ি কোনটা জানতো না সে, মাসুদ ভাই। শুধু। আমরা গেম ককে আছি খবর পেয়েই ছুটে এসেছে।

ওকে দিল কে খবরটা? বলল বিল্লাহ।

খুব সম্ভব বারটেণ্ডার, বলল মাসুদ রানা। তোমরা কেউ। দেখেছ ওকে বারের ফোন থেকে কল করতে? অথবা পিছনের বুদের দিকে যেতে?

আমি দেখিনি।

আমিও না।

সমস্যায় পড়ে গেলাম। সিগারেট ধরাল মাসুদ রানা। কি সমস্যা? বলল ফয়েজ।

এখন যেখানেই যাব সেখানেই এমনি তাড়া খেতে হবে আমাদের।

কেন?

তিনজন পুরুষ আর একজন মেয়ে একসঙ্গে জার্নি করছে দেখলেই সংবাদটা কেউ না কেউ পৌঁছে দেবে রবার্টোকে। সে। নিশ্চই হাইওয়ের যত রেস্তোরা, বার, ট্যাভার্ন, মোটেল, রোডহাউস ইত্যাদি আছে, সবাইকে জানিয়ে দিয়েছে, যে। আমাদের খবর ওকে জানাতে পারবে, তাকে মোটা বকশিশ দেবে সে। ওদের সঙ্গে মাফিয়ার নিজস্ব চর বাহিনীও আছে। সবাইকে বলে রেখেছে ওরা, এরকম কোন গ্রুপ দেখলে এই নাম্বারে কল। করবেন, অথবা তাদের ঠেকিয়ে রাখার চেষ্টা করবেন ইত্যাদি ইত্যাদি। গেম ককে ওরা আমাদের গাড়ি চিনতে পারেনি ঠিকই, তবে এখন চেনে। আমরা বেরিয়ে আসার সময় গাড়িটা ওদের কেউ না কেউ নিশ্চই দেখেছে।

আমার মনে হয় না, মাসুদ ভাই, বলে উঠল মুত্তাকিম বিল্লাহ। বেরিয়ে আসার সময় ভাল করে লক্ষ করেছি আমি, ওদের গাড়ি দেখতে পাইনি। মনে হয় ঝামেলা টের পেয়ে আগেই সরে পড়েছে ব্যাটারা।

হ্যাঁ, আমিও লক্ষ করেছি, বলল রানা। ছিল না গাড়ি দুটো। আর পিছনের দুই পাণ্ডা তো ছিলই না। কিছু সময় চুপ করে থাকল ও, ভাবল কিছু। কেউ না দেখে থাকলে তো ভালই। আয়ু কিছুটা বাড়ল বুইকের।

কেউ দেখেনি আমাদের, শিওর। মাথা দোলাল ফয়েজ আহমেদ। যা পরিস্থিতি হয়েছিল! গণ্ডাগণ্ডা ফায়ার এঞ্জিন, পুলিসের গাড়ি, ওদের আর খদ্দেরদের উল্টোপাল্টা দৌড়-ঝাপ, তার ওপর অন্ধকার, দেখতে পাওয়ার প্রশ্নই আসে না।

যাক, ফোঁস করে দম ছাড়ল বিল্লাহ। তাও ভাল। ডিলার ভায়া অন্তত কুকাজটা করেনি। তার মানে এখনই এটা ত্যাগ না করলেও চলবে।

ঠিক, মাথা দুলিয়ে সায় জানাল ফয়েজ। কি বলেন, মাসুদ ভাই?

হ্যাঁ। প্রার্থনা করি তোমাদের ধারণা যেন সত্যি হয়।

মিনিট পনেরো নীরবে এগোল ওরা। একটু একটু করে কমে আসতে শুরু করেছে ট্রাফিক। ঘড়ি দেখল মাসুদ রানা। দুটো বাজতে চলেছে। বিল্লাহ, সামনের টানঅফে গাড়ি ঘোরাও, বলল ও। র্যালে ফিরে যাব আমরা। রাতটা ওখানে কাটিয়ে কাল আবার রওনা হব।

জ্বি, একান্ত বাধ্যগতের মত বলল পাহাড়।

উইলসন পৌঁছে বুইক ঘোরাল সে, ফেডারেল হাইওয়ে টু সিক্সটি ফোর ধরে ফিরে চলল পশ্চিমে। র‍্যালের উপকণ্ঠে একটা অপরিচ্ছন্ন মোটেলে উঠল ওরা। অন্যান্যবারের মত দুটো ডবল। রুম নিল। পালা করে ঘুমাল ওরা পরদিন প্রায় দুপুর পর্যন্ত। তারপর গোসল এবং পেট পুরে নাস্তা খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করল।

আমি বাইরে যাচ্ছি কিছুক্ষণের জন্যে, একটার দিকে ঘোষণা করল মাসুদ রানা। জরুরী কিছু কেনাকাটা আছে। গাড়ি রইল। বিল্লাহ, ফয়েজ, সতর্ক থেকো। বিপদ দেখলে সটকে পড়বে নাদিরাকে নিয়ে।

জ্বি।

কি কেনাকাটা করতে হবে? জানতে চাইল নাদিরা।

উত্তরটা এড়িয়ে গেল মাসুদ রানা। তোমার কিছু লাগবে?

না। মাথা দোলাল মেয়েটি। কখন রওনা হচ্ছি আমরা?

নির্বিঘ্নে কাটানো গেলে দিনে বেরুচ্ছি না। রাতের খাওয়ার পাট চুকিয়ে বের হব।

কিন্তু তোমার অনুপস্থিতিতে আমাদের যদি পালাতে হয়? পরিষ্কার উদ্বেগ প্রকাশ পেল নাদিরার কণ্ঠে। যদি…যদি…।

ভয় নেই। এতক্ষণেও যখন কিছু ঘটেনি সেরকম, আর ঘটবে। বলে মনে হয় না। যদি ঘটেই যায়, ঘাবড়িয়ো না। এদের দুজনের মৃত্যু না হওয়া পর্যন্ত রবার্টোর সাধ্য নেই তোমাকে স্পর্শ করে।

কিন্তু যদি পালাতেই হয়, তোমার সঙ্গে আমাদের যোগাযোগ। হবে কি ভাবে?

মৃদু হাসি ফুটল রানার ঠোঁটের কোণে। ওরা জানে কি ভাবে যোগাযোগ করতে হবে। ওসব নিয়ে দুশ্চিন্তায় ভুগতে হবে না। তোমাকে। খেয়ে-দেয়ে আরেক দফা ঘুম দাও, নয়তো টিভি দেখো, ওদের সঙ্গে গল্প করো তবে চেষ্টা কোরো রুম থেকে না বেরুতে। বেশি সময় লাগবে না আমার। পাঁচটার মধ্যে ফিরে আসব।

যদি দেরি হয়ে যায় আপনার? বলল ফয়েজ। আমি বা বিল্লাহ আসব খোঁজ নিতে?

না। অকস্মাৎ বন্ধুসুলভ সুর উধাও হয়ে গেল মাসুদ রানার কণ্ঠ থেকে, কর্তৃত্বের ভরাট সুর ফুটল সেখানে। কাউকে আসতে হবে না। সোজা সরে পড়বে তোমরা একে নিয়ে। পরিষ্কার?

দুজনেই মাথা নাড়ল ওরা। নীরবে বেরিয়ে এল মাসুদ রানা। রুমের দরজা বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকল নাদিরা। আকাশপাতাল ভাবতে লাগল। নানার কথা মনে পড়ল, মনে পড়ল তাঁর কষ্টার্জিত সংগ্রহের কথা, সাফাত সিটিতে ওদের স্বপ্নের মত সুন্দর বাড়িটার কথা। কোত্থেকে কি হয়ে গেল ভেবে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করল নাদিরা।

নিশ্চিন্ত, নিরুপদ্রব জীবন ছেড়ে কী করে নিজেকে এমন জটিল এক পরিস্থিতিতে জড়াল, ভেবে অবাক লাগল নিজেরই। সঙ্গে জড়িয়ে নিয়েছে আরও কয়েকজনকে। ওরই সঙ্গে জড়িয়ে গেছে তাদের ভাগ্য। দুটো তরতাজা প্রাণ এরই মধ্যে ঝরে গেছে। নাদিরাকে সাহায্য করতে গিয়ে। আরও যদি কেউ… চট করে উঠে বসল ও, মাথা থেকে দূর করে দিল আজেবাজে চিন্তা। কিছুক্ষণ টিভিতে মনোনিবেশ করার চেষ্টা চালাল। কিন্তু কাজ হলো না।

সকার গেম চলছে টিভিতে। এই খেলাটা একদম সহ্য করতে পারে না ও। ঢোলের মত প্যাডেড জার্সি আর গ্রিল লাগানো হেলমেট পরে মাঠ জুড়ে ষাঁড়ের মত কাঁধ দিয়ে গুঁতোগুঁতি, যাচ্ছে তাই! টিভি অফ করে দিল নাদিরা। দুটোর দিকে রুমে আনিয়ে লাঞ্চ খেলো ওরা। কথাবার্তা তেমন একটা বলল না কেউ। সবাই ডুবে আছে নিজের নিজের ভাবনায়।

 ঘড়ির কাটা ঠিকই চলছে, তবু ওদের মনে হচ্ছে সময় যেন। গ্যাট হয়ে বসে আছে, পণ করেছে নড়বে না। তিনটে বাজল, তার এক যুগ পর চারটা। নানান দুশ্চিন্তা কাহিল করে ফেলেছে নাদিরাকে। ওর কেবলই মনে হচ্ছে একা রানাকে যেতে দেয়া মোটেই উচিত হয়নি। জোর করে হলেও বিল্লাহ বা ফয়েজ, একজনকে সঙ্গে দেয়া উচিত ছিল। ও যদি জেদ ধরে বসত, একজনকে সঙ্গে না নিয়ে পারত না রানা কিছুতেই। ভুল হয়ে। গেছে, বড়ো ভুল হয়ে গেছে।

কাটা যতই পাঁচটার দিকে এগোচ্ছে, ততই আতঙ্কিত হয়ে। উঠতে শুরু করেছে নাদিরা। কি হবে যদি মাসুদ রানা ফিরে না। আসে? যদি ধরা পড়ে গিয়ে থাকে ও রবার্টো গার্সিয়ার হাতে? যদি…। ছোটখাট একটা লাফ দিল নাদিরার কলজেটা, গেট দিয়ে ভেতরে ঢুকছে একটা ট্যাক্সি। পরক্ষণেই গভীর স্বস্তি ও প্রশান্তির একটা ঝিরঝিরে ধারাসান করিয়ে দিয়ে গেল নাদিরাকে, ওটার। পিছনের সীটে মাসুদ রানাকে দেখেছে সে। পাঁচটা বাজতে তখন দশ মিনিট বাকি।

হাতে বড়সড় একটা প্যাকেট নিয়ে ভেতরে ঢুকল মাসুদ। রানা। নাদিরার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল, কিন্তু হাসিটা ফুটল না ঠিকমত। ফ্যাকাসে লাগছে ওকে, কপাল চিক চিক করছে ঘামে। মনের মধ্যে বিপদের ডঙ্কা বেজে উঠল নাদিরার। কি হয়েছে, রানা?

উত্তর না দিয়ে বিল্লাহর দিকে ফিরল রানা। সব ঠিকঠাক?

জ্বি, সব ঠিক।

বাঁচলাম! চলো, বেরিয়ে পড়ি। এখনই।

কি হয়েছে, মাসুদ ভাই? জানতে চাইল ফয়েজ আহমেদ।

একটা আর্ম চেয়ারে বসে পড়ল মাসুদ রানা। কপালের ঘাম মুছল। ওকে দেখতে পেয়েছি আমি। রবার্টোকে। দলবল নিয়ে পৌঁছে গেছে। ভয় হচ্ছিল, এখানকার খোঁজ পেয়েই এসেছে ভেবে।

ও আপনাকে দেখেনি তো?

না।

কতজন আছে রবার্টোর সাথে?

মোট আটজন।

পাঁচ মিনিটের মধ্যে হোটেল ত্যাগ করল ওরা। বেরিয়ে পড়ল বুইক নিয়ে। মাসুদ রানা বসেছে সামনের প্যাসেঞ্জারস সীটে, ড্রাইভ করছে ফয়েজ আহমেদ। রিয়ার ভিউ মিরর নিজের দিকে নাঘুরিয়ে নিয়েছে রানা যাতে পিছনে ভাল করে নজর রাখা যায়। থেকে থেকে চোখ তুলছে ও, সন্দেহজনক কোন গাড়ি পিছু লেগেছে কি না বোঝার চেষ্টা করছে।

স্মিথ ফিল্ডের ওপর দিয়ে এসে আবার রুট নাইন্টি ফাইভে উঠল বুইক। দক্ষিণ দিকে নাক সই করে ছুটল নিক্ষিপ্ত তীরের মত। ম্যাপ দেখে ফয়েজকে পথের নির্দেশ দিচ্ছে মাসুদ রানা। ওর ডানে যাও বা বাঁয়ে যাও শব্দ ছাড়া আর কারও গলা শোনা যাচ্ছে না। মুখে তালা চাবি মেরে বসে আছে সবাই।

দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে। সামনে-পিছনে যতদূর চোখ যায় কেবল গাড়ি আর গাড়ি। পিঁপড়ের মত পিল পিল করছে হাইওয়েতে। কত যে বাহারি রঙের আর আকারের-মডেলের, বলে বোঝানো মুশকিল। সংখ্যায় ওগুলো অনেক বলেই বেশি বেশি মন খুঁত খুঁত করছে মাসুদ রানার। দশপনেরো, কি বিশ-পঁচিশটা গাড়ির আড়ালে গা ঢাকা দিয়ে যে ওদের অনুসরণ করছে না রবার্টো গার্সিয়া কে বলতে পারে?

সন্ধে গড়িয়ে গেল। ফিয়েটিভিল হয়ে লাম্বার্টনের দিকে চলেছে ওরা। ট্রাফিকের চাপ এর মধ্যে আরও বহু গুণ বেড়ে গেছে। দেড় ঘণ্টার পথ অতিক্রম করতে পুরো তিনটি ঘণ্টা ব্যয় হলো ওদের। ফেয়ারমন্ট পৌঁছে হাইওয়ে ছেড়ে ব্রাঞ্চ রোডে গাড়ি ঢোকাল ফয়েজ। দ্রুত ডিনার খেলো ওরা এখানে, তারপর আবার দৌড়। ড্যাশ বোর্ডের মৃদু আভায় ম্যাপ দেখে পথের নির্দেশ জানাতে থাকল রানা ফয়েজকে। আধঘণ্টা নীরবে এগোল ওরা।

র‍্যালেতে কি এত কিনলে, রানা? জানতে চাইল নাদিরা। এত পথ পেরিয়ে এসে এই প্রথম মুখ খুলল সে।

ম্যাপটা ভাঁজ করে গ্লাভ কম্পার্টমেন্টে ভরে রাখল মাসুদ রানা। আসনের ওপর পাশ ফিরে বসল, যাতে ওর মুখটা দেখতে। পায় মেয়েটি। অনেক কিছু, বলল ও। ওয়্যার ক্লিপার্স, লংনোজড প্লায়ার্স, অল নামের এক ধরনের বিশেষ সূচ, একটা বিশেষ ডিজলভেন্ট, বল-পিন হ্যামার, আরও অনেক কিছু।

বিস্ময় ফুটল মেয়েটির মুখে। কি ওগুলো! কি কাজে। লাগবে?

অলঙ্কারগুলো ভাংতে।

যেমন?

ওগুলো ভেঙে পাথর আর সোনা আলাদা করব ঠিক করেছি। তাতে বোঝা অনেক কমে যাবে আমাদের। ঝামেলা কমবে।

ওসব করতে গেলে জিনিস নষ্ট হবে না?

না। সতর্ক হয়ে করলে কিছুই নষ্ট হবে না। বরং সুবিধেই। হবে। সেটিং ভেঙে ফেললে ওগুলো বিক্রি করা কোন সমস্যা হবে না। একটা অলঙ্কার সেটে যখন একটা পাথর বসানো থাকে, তখন জানা থাকলে চেনা যায়। কিন্তু স্রেফ একটা পাথর বা এক তাল গলানো সোনা চেনার কোন উপায় নেই।

ভেতরের জমাট বাঁধা ভারি পরিবেশ খানিকটা তরল হলো। একটু একটু করে সহজ হয়ে উঠতে শুরু করল আবার সবাই। এ মুহূর্তে সাউথ ক্যারোলিনায় আছে ওরা। বুইকের চাকার তলায় মরা সাপের মত নির্জীব পড়ে থাকা প্রশস্ত হাইওয়ে সাঁই সাঁই করে দ্রুত পিছিয়ে চলেছে। শীতে বাপ জমছে গাড়ির কাঁচে, কিছুক্ষণ পর পর ওয়াইপার চালিয়ে সামনেটা পরিষ্কার করতে হচ্ছে।

আচ্ছন্নের মত হেলান দিয়ে বসে আছে নাদিরা। ওর মনে হচ্ছে এ পথের বুঝি অন্ত নেই। কেউ যদি বলে দুনিয়ার আরেক মাথায় গিয়ে শেষ হয়েছে এই হাইওয়ে, এবং পরবর্তী স্টপেজ হংকং, নির্দ্বিধায় মেনে নেবে সে। একই গতিতে মাইলের পর মাইল অতিক্রম করে চলেছে বুইক। ক্রমশ যৌবনে পৌঁছল রাত, তারপর প্রৌঢ়ত্ব পেরিয়ে বার্ধক্যের দিকে পা বাড়াল, তবু বিরাম নেই চলার। দূরে, অনেক সময় পর পর, ছোট-বড় শহরের অস্তি ত্ব টের পাচ্ছে ওরা আকাশে নিয়ন আলোর আভা দেখে।

ঘুম ঘুম আবেশ মাখা আধবোজা চোখে কেবল দেখেই চলেছে। নাদিরা, আর অনুভব করার চেষ্টা করে চলেছে। আবার দেখেও দেখছে না, অনুভব করেও করছে না। পারিপার্শ্বিকতার মধ্যে থেকেও যেন নেই সে। দেহ থেকে আপন সত্তা যেন আলাদা হয়ে গেছে তার, নিজেকে এবং অন্যদের দেখছে দূর থেকে।

ফ্লোরেন্স, ম্যানিং, সামারটন পাশ কাটিয়ে লেক ম্যারিয়নের দিকে চলেছে ওরা এখন। বাজে প্রায় সাড়ে তিনটা। ট্যাঙ্কে তেল আর কত আছে? জানতে চাইল মাসুদ রানা। মুখের সামনে হাত এনে হাই তুলল লম্বা করে।

তিন-চার লিটারের বেশি না, বলল ফয়েজ।

এবার তাহলে থামতে হয়। ভেবেছিলাম একবারে সাভান্না গিয়ে বিশ্রাম নেব। তা আর হলো না। সামনের টানঅফে থামব আমরা, বিশ্রাম দরকার সবার।

ঠিক, উঠে বসল নাদিরা। বিশ্রাম না নিলে আর একদম চলছে না। একবার বিছানায় পিঠ ঠেকালে এক সপ্তায়ও আমার ঘুম ভাঙবে কিনা সন্দেহ আছে।

ঠিক আছে, বলল মাসুদ রানা। দেখা যাক, তেমন ভাল জায়গা খুঁজে পাওয়া যায় কি না। পেলে দু-এক দিন রেস্ট নেব। আমরা, অবশ্য যদি রবার্টোর ধাওয়া খেতে না হয় এর মধ্যে।

আরও পনেরো মিনিট পর পরবর্তী টানঅফে পৌঁছল ওরা। বুইক ঘুরিয়ে সেকেণ্ডারি রোডে ঢোকাল ফয়েজ। সামনে যে খুদে। শহর পড়ল, তার নাম সাহোয়াচি। ইণ্ডিয়ানদের রাখা নাম খুব সম্ভব, ভাবল মাসুদ রানা, তাই শুনতে এরকম অদ্ভুত নাম। আধঘণ্টা ধরে ঘুমে বিভোর কূসাহোয়াচির বুক চষে ফিরল ওরা, কিন্তু হোটেল-মোটেল বা রোডহাউস, কোথাও ভ্যাক্যান্সি সাইন চোখে পড়ল না।

বিরক্ত হয়ে হাইওয়েতে ফিরে এল ওরা, ছুটল পরবর্তী। শহরের উদ্দেশে। নাম তার রিজল্যাও। কিন্তু এখানেও সেই একই কাহিনী। পরের শহর হার্ডিভিল, জর্জিয়ার বর্ডারের আগের শহর। এখানে ভাগ্য দারুণভাবে সহায়তা করল ওদের। ছয় তলা এক। নতুন হোটেলের চার তলায় স্থান পেল ওরা। সব ধরনের আধুনিক। সুযোগ সুবিধা আছে এখানে। রুমে রুমে টিভি, খুদে রেফ্রিজারেটর ইত্যাদি আছে। তাছাড়া হোটেলটা সেন্ট্রালি এয়ার কণ্ডিশণ্ড।

বোঁচকা-কুঁচকি নিয়ে মাতালের মত টলতে টলতে এলিভেটরে চড়ল সবাই। কাপড় ছাড়ার কথা এমন কি ভাবল না পর্যন্ত কেউ, মাত্র দশ মিনিটে তলিয়ে গেল মরণ ঘুমে। ঘুম নেই কেবল মাসুদ রানার চোখে। ওদের রুমের সামনের দিকের জানালা সোজা নিচে হোটেলের কার পার্ক। তাকালেই দেখা যায় বুইকটা। ধুলোর পুরু স্তর জমে আছে ওটার দেহে। একটা আর্ম চেয়ার এনে জানালার কাছে বসল ও, সিগারেট ধরিয়ে টানতে লাগল।

ঘরের ওমাথায় নাক পর্যন্ত কম্বল টেনে মড়ার মত ঘুমাচ্ছে। নাদিরা। অনড়। কালো কম্বলের পটভূমিতে ওর ফর্সা মুখের আভাস দেখা যায় অল্প অল্প। একটা শেষ করে আরেকটা সিগারেট ধরাল রানা। কার পার্ক এবং তার আশপাশের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে নজর। দুচোখের পাতা ভারি হয়ে এল ওর এক সময়, মেলে রাখতে রীতিমত সংগ্রাম করতে হচ্ছে। ঘুম ঘুম একটা ভাব গ্রাস করে ফেলল মাসুদ রানাকে। অথচ ঘুম নয় সেটা, আবার জাগরণও নয়, অনেকটা জেগে জেগে ঘুমাচ্ছে যেন রানা।

ভাবনা-চিন্তা পরিষ্কার নয়। একটা ভাবনা উদয় হয়েই মিলিয়ে যাচ্ছে বাতাসে, ধরতে পারছে না ও। নাকেমুখে কড়া রোদের অ্যাঁচ টের পেয়ে ধড়মড় করে সোজা হয়ে বসল মাসুদ রানা। চট করে চোখ বোলাল হাত ঘড়িতে-সোয়া নয়টা। ওরে বাবা! তড়াক করে উঠে দাঁড়াল ও, পরক্ষণেই বিকৃত হয়ে উঠল চেহারা। একই ভঙ্গিতে বসে ঘণ্টার পর ঘণ্টা ঘুমানোর ফল, বিষ হয়ে গেছে। পিঠ। নাদিরার বিছানা খালি দেখে চোখ কোচকাল রানা, বাথরুম থেকেও কোন শব্দ আসছে না। গেল কোথায় মেয়েটা?

জানালা দিয়ে নিচে তাকাল মাসুদ রানা। এক কণা ধুলোও লেগে নেই বুইকে, চকচক করছে ওটা। মনটা খুশি হয়ে উঠল ওর, নিশ্চই বিল্লাহ বা ফয়েজের কাজ। ট্যাঙ্কও হয়তো ফুল করে রেখেছে ওরা। সরে আসতে যাচ্ছিল রানা, হঠাৎ করে নাদিরার ওপর চোখ পড়ল, একটা দোকান থেকে বেরিয়ে আসছে সে, হাতে ব্যাগ ঝুলছে। তার পিছন পিছন পাহাড় আর গরিলাও। বেরিয়ে এল। হাসছে ওরা দুজনে। রোদ লেগে ঝিক্ করে উঠল নাদিরার লাল পরচুলা।

বাথরুমে এসে ঢুকল মাসুদ রানা। সময় নিয়ে শাওয়ার-শেভ সারল। তারপর নতুন এক সেট প্যান্ট শার্ট পরে নেমে এল নিচে। পেটে ছুঁচোর কেত্তন শুরু হয়ে গেছে অনেক আগেই। নিচে ওদের সঙ্গে যোগ দিল মাসুদ রানা। দিনের আলোর অদ্ভুত এক। ক্ষমতা আছে, নাদিরার হাসি-খুশি, নিশ্চিন্ত চেহারা দেখে ভাবল ও। কয়েক ঘণ্টা আগের ভয়, আতঙ্কের চিহ্নমাত্র নেই তার মধ্যে।

একাই চারজনের নাস্তা সাবাড় করল রানা। তারপর দুকাপ কফি ও দুটো সিগারেট গিলে খানিকটা সুস্থির বোধ করল। প্রয়োজনীয় তেল-পানি পেয়ে ফুলস্পীডে কাজ শুরু করে দিল ওর। মস্তিষ্কের কোষগুলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে জায়গাটা ঘুরেফিরে দেখল রানা ওদের সঙ্গে নিয়ে। প্রকাও এক শপিং সেন্টার আসলে এটা, দাঁড়িয়ে আছে তিনমুখো রাস্তার সংযোগস্থলে। নতুন সেন্টার, কনস্ট্রাকশন শেষ হয়নি এখনও। আধখানা চাঁদের মত গোল কমপ্লেক্সটা।

কয়েকটা ডিপার্টমেন্ট স্টোর, অসংখ্য বড় বড় দোকান, রেস্তে। রা, বুটিক, সিনেমা হাউস ইত্যাদি মিলিয়ে প্রায় খুদে একটা। শহর। অবশ্য সব দোকান চালু হয়নি এখনও। সামনের পার্কিংলটটা বিরাট। কমপ্লেক্সের এক মাথায় সগর্বে দাঁড়িয়ে আছে ওদের হোটেল, হোটেল চেরিব্রুসম। তার পরেরটা একটা ছয় তলা ডিপার্টমেন্টাল স্টোর। ওর পাশেরটা সিনেমা হাউস। গায়ে গায়ে। লাগিয়ে তোলা হয়নি ভবনগুলো, প্রতিটির মাঝে ব্যবধান রয়েছে। পাঁচ-ছয় ফুট করে। মার্কেটের নাম ওয়াণ্ডারল্যাণ্ড। ওয়াণ্ডারফুল, ভাবল মাসুদ রানা।

চমৎকার জায়গা! মৌনতা ভঙ্গ করল নাদিরা। সুপার মার্কেট, রেস্টুরেন্ট, পোস্ট অফিস, লঞ্জুি, বেকারি, মেনসউইমেনস ক্লোদিং, আর কি চাই? পুরো একটা মাস কাটিয়ে দিতে পারি আমরা এখানে।

দুঃখিত। অত সময় দেবে না তোমাকে রবার্টো গার্সিয়া।

 কল্পনার জগৎ থেকে আচমকা ফিরে এল যেন নাদিরা কঠিন বাস্তবে। হাসি মুছে গেল মুখের। ফোস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল ও। ভুলেই গিয়েছিলাম।

খাওয়ার প্রয়োজনে বের হওয়া ছাড়া দিনের বাকি অংশ রুমেই কাটাল ওরা সবাই। রানা বাদে অন্যরা টিভি দেখা, গল্প-গুজব আর ঘুম, এই করে পার করল। রানা পড়ে থাকল র্যালেতে কেনা সরঞ্জাম ও ডজনখানেক ডায়মণ্ডের দামী নেকলেস, ইয়ার রিং নিয়ে। সলভেন্ট ঢেলে সেটিং থেকে পাথরগুলোকে প্রথমে আলগা করল মাসুদ রানা, তারপর লং নোজড প্লয়ার্সের সাহায্যে ভেতর থেকে তুলে আনল ওগুলো। চেইনগুলো কেটে টুকরো টুকরো করে ফেলল। প্রথম সুযোগেই গলিয়ে ফেলবে ও টুকরোগুলো পরে তাল বানাবে তাই দিয়ে।

শুনে মনে হয় খুব সহজ কাজ বুঝি, আসলে খুবই কঠিন। অত্যন্ত ধীরে, সতর্কতার সঙ্গে করতে হয়। নইলে যদি কোনরকমে একটা পাথরের কোনা ভেঙে যায়, বা ঘষা লেগে স্বচ্ছ ভাবটা নষ্ট হয়ে যায়, ঝপ করে চার ভাগের এক ভাগে নেমে আসবে তার দাম। বেশিরভাগ পাথরই আবার নিচ থেকে উঠে আসা আঙুলের মত দেখতে দাঁড়া দিয়ে আটকানো। আঙুলগুলো যেন মুঠ করে ধরে রেখেছে পাথরটাকে, যাতে পড়ে না যায়।

দাড়াগুলো একটা একটা করে টেনে সোজা করা, তারপর ভেতরে সলভেন্ট ঢেলে সেটিং থেকে পাথর আলগা করা, সেটা বের করে আনা, প্রচুর সময় সাপেক্ষ কাজ। কেবল বড় পাথরগুলো খুলল মাসুদ রানা, ছোট ডেকোরেটিভ ডায়মণ্ড চিপস্ রেখে দিল সেটিঙের সঙ্গেই। গভীর রাতে ক্ষ্যান্ত দিল মাসুদ রানা। এক ডজন ছোটবড় ডায়মণ্ড এবং কেজিখানেক সোনা জমেছে তখন টেবিলে।

এগুলো বেচলে আগের দাম পাওয়া যাবে না ঠিকই, কিন্তু। ধরা পড়ার ভয়ও থাকল না আর। কোন পাথর কোন দোকান। থেকে খোওয়া যাওয়া কোন্ নেকলেস বা ইয়ার রিঙের, বিন্দুমাত্র উপায় নেই বোঝার। ক্রেতাকে সহজেই বোঝাতে পারবে তুমি, পাথরগুলো ভবিষ্যতের কথা ভেবে কিনে জমিয়েছ তুমি নগদ টাকার বদলে। এখন ক্যাশ দরকার, তাই বেচতে চাইছ। কেউ কোন প্রশ্ন করতে যাবে না, নিশ্চিন্ত থাকতে পারো তোমরা। টুলসগুলো চামড়ার একটা ব্যাগে ভরে বাথরুমে গিয়ে ঢুকল মাসুদ রানা।

এদিকে নাদিরা, ফয়েজ ও বিল্লাহ অনুমান করতে বসল কোন। পাথরটার দাম কত হতে পারে।

পরের দিনটা কেটে গেল কোন উল্লেখযোগ্য ঘটনা ছাড়াই। খেয়ে, শুয়ে-বসে আর নিচের পার্কিং-লটে চোখ রেখে সময় পার করল ওরা। রানা আগেরদিনের মতই ভাঙাচোরার কাজে ব্যস্ত থাকল। দুপুরে খাওয়ার সময় কি চিন্তা করে বুইকটা হোটেলের। সামনে থেকে সরিয়ে ফেলেছে মাসুদ রানা। রেখে এসেছে পাশের এক ডিপার্টমেন্ট স্টোরের জেনারেল পার্কিং-লটে। হোটেলের সামনে তেমন একটা গাড়ি নেই, ফাঁকা জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকা বুইকটা থেকে থেকে খোঁচাচ্ছিল চোখে।

আরও একদিন কাটাল ওরা হার্ডিভিলে। পরদিন দুপুর থেকে শুরু হলো বাধা-ছাদার কাজ। ধীরেসুস্থে গোছগাছ করে নিল ওরা। সন্ধের পর নিচ থেকে রাতের খাওয়ার পাট চুকিয়ে এল। কিছু সময় বিশ্রাম নিল। আটটার সময় শেষ সিগারেটটা অ্যাশট্রেতে টিপে দিয়ে উঠে দাঁড়াল মাসুদ রানা।

আমি নিচে যাচ্ছি, বলল ও। গাড়িটা হোটেলের সামনে রেখে অপেক্ষা করব। ঠিক দশ মিনিট পর নেমে আসবে তোমরা।

আপনি কেন, মাসুদ ভাই? বলল মুত্তাকিম। আমরা একজন যাই!

না, আমিই যাচ্ছি। জাস্ট ওয়েট।

বেরিয়ে গেল মাসুদ রানা। দশ মিনিট নয়, মাত্র দুমিনিটের মধ্যেই আবার ফিরেও এল। চেহারা থমথমে। ঝামেলা।

ছাঁৎ করে উঠল নাদিরার বুক। কি!

এসে পড়েছে ওরা।

রবার্টো?

আর কে?

হায় আল্লাহ! ধপ করে বিছানায় বসে পড়ল মেয়েটি। চেহারা দেখে ভয় হলো এখনই কেঁদে উঠতে যাচ্ছে। এখন কি হবে?

নিচে কোথায় দেখেছেন ওকে? জানতে চাইল বিল্লাহ।

 ডেস্কে। কথা বলছে রিসেপশনিস্টের সাথে।

ওপরে উঠে আসবে না তো? সন্ত্রস্ত হঁদুরের মত আচরণ করতে শুরু করেছে নাদিরা। ভালই জানে ও, এটা গেম কক নয়। পালাতে হলে নিচে নামতে হবে, হয় সিড়ি দিয়ে, নয়তো এলিভেটর দিয়ে। অথচ তার একটাও সম্ভব হবে না যদি রবার্টো নিচে বসে থাকে পথ আগলে। যদি উপরে উঠে আসে সে দলবল নিয়ে…।

না, তা করবে না। হোটেলে গোলাগুলির ঝুঁকি নেবে না ওরা। ওরা নিশ্চই নিচে পাহারা বসাবে, অপেক্ষায় থাকবে কখন। আমরা নামব।

অস্ফুটে বলে উঠল ফয়েজ, সেরেছে!

উঠল মাসুদ রানা। দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে ফোনের রিসিভার। তুলল। হ্যালো! স্যাম মরিসন বলছি রুম নাম্বার ফোর টেন। থেকে। আমার কয়েকজন বন্ধু আসার কথা ছিল, এসেছে কেউ? আচ্ছা! গুড! কয়জন? আট জন, না? হ্যাঁ, ঠিক আছে। লবিতে অপেক্ষা করছে ওরা? আই সী! না, কিছু বলতে হবে না। আমি। নিজেই আসছি। ধন্যবাদ।

ফোন রেখে ঘুরে দাঁড়াল রানা। যা ভেবেছিলাম! নিচে অপেক্ষা করছে ওরা লবিতে।

আট জন? প্রশ্ন করল বিল্লাহ।

 হ্যাঁ। তবে আমার ধারণা সংখ্যাটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। নিশ্চই আরও লোকজন ডাকবে এখন রবার্টো, পুরো এলাকা সীল করে দেবে যাতে আর কোন চাল চাললেও ব্যর্থ করে দেয়া যায় আমাদের।

আরেকবার ফায়ার আর পুলিস ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে চেষ্টা করে দেখলে কেমন হয়? বলল নাদিরা।

মাথা নাড়ল মাসুদ রানা। এ জায়গা গেম ককের তুলনায় অনেক বড়। পালাতে পারব না আমরা।

চিন্তিত মুখে পায়চারি করতে লাগল মাসুদ রানা। অস্বাভাবিক গম্ভীর। কোন আশা দেখতে পাচ্ছে না ও উদ্ধারের।

আমার প্ল্যানটা এখানে খাটালে কেমন হয়, মাসুদ ভাই? সাহস করে বলে উঠল বিল্লাহ।

উঁহু, চলবে না। কেবল আমরা হলে নেয়া যেত ঝুঁকিটা। কিন্তু নাদিরা আছে আমাদের সঙ্গে। কাজেই ওরকম কিছু করতে যাওয়া হবে চরম বোকামি। মাত্নক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।

নীরবতা।

পায়চারি করছে মাসুদ রানা। ওদের তিন জোড়া চোখ অনুসরণ করছে তাকে। এক সময় থেমে পড়ল রানা। তাকাল বিল্লাহ ও ফয়েজের দিকে। আর কোন আইডিয়া পেয়েছ কেউ?

ফায়ার এস্কেপ দিয়ে চেষ্টা করতে পারি আমরা, বলল ফয়েজ।

ওখানে কেউ না কেউ দাঁড়িয়ে গেছে অনেক আগেই।

বেজমেন্ট? বলল বিল্লাহ।

ওখান থেকে বেরুতে হলে ফায়ার এস্কেপের দরজার পাশ দিয়েই বেরুতে হবে, আমি দেখেছি চেক করে।

আবার কিছুক্ষণ চলল রানার পায়চারি। এবং আচমকা থমকে দাড়াল ও, মুচকে হাসল ওদের দিকে তাকিয়ে।

কি? জিজ্ঞেস করল নাদিরা।

আমরা সবাই নিচে নামার সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছি কেবল। কারণ যুক্তিমতে পালাবার রাস্তা নিচেই।

কি বলতে চাও? চোখ কোচকাল মেয়েটি।

ওপরদিক থেকে একবার চেষ্টা করলে কেমন হয়?

মানে?

ফয়েজ ও বিল্লাহর দিকে ফিরল মাসুদ রানা। হোটেলের ছাদ থেকে লাফিয়ে যদি পাশের দালানের ছাদে যেতে পারি, তাহলে একটা চান্স আছে, কি বলো তোমরা?

খুশিতে লাফিয়ে উঠল পাহাড়। তাই তো! ঠিক বলেছেন, মাসুদ ভাই!

ফয়েজ হাসল দাঁত বের করে। চলুন। শালারা বসে বসে আণ্ডা পাড়ুক, আমরা হাওয়া হয়ে যাই।

দাড়াও। এখনই এত আশাবাদী হয়ো না। আগে ছাদ থেকে ঘুরে দেখে আসি অবস্থা। ফয়েজ এসো আমার সাথে। বিল্লাহ, দরজা লাগিয়ে দাও। আমার গলা না শোনা পর্যন্ত দরজা খুলবে

কিছুতেই। ওকে?

ওকে।

বেরিয়ে গেল ওরা।

<

Super User