আবার মীটিং বসেছে রানা এজেন্সিতে। জরুরি পরিস্থিতির কারণে ডাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মীটিং। বিকেল গড়িয়ে যেতে বসেছে। মাসুদ রানা, বিল্লাহ, ফয়েজ আর শওকত আছে পুরানোদের মধ্যে, আর আছে ভয়ঙ্কর, দুর্ধর্ষ চেহারার এক ডজন যুবক। এরা প্রত্যেকে দীর্ঘদেহী, পেটা স্বাস্থ্যের অধিকারী। পরিষ্কার খুনীর ছাপ এদের চাউনিতে। দেখলেই কলজে ঠাণ্ডা হয়ে যায়। রানা এজেন্সির সুইসাইড স্কোয়াডের সদস্য এরা।
দীর্ঘ সময় ধরে চলল মীটিং।
.
সন্ধে জেঁকে বসেছে। গাড়িঘোড়ার প্রচণ্ড ভিড়ের ভেতর দিয়ে পথ করে নিয়ে ছুটছে ওরা। গাড়ি চালাচ্ছে ছদ্মবেশী নাদিরা। মাসুদ রানা বসেছে ওর পাশে। এ মুহূর্তে গোঁফ বা অ্যাঁচিল কোনটিই নেই রানার, চুলও ফিরে পেয়েছে নিজের বৈশিষ্ট্য। বিল্লাহ আর ফয়েজ, ওরাও নিজের নিজের আসল চেহারা ফিরে পেয়ে খুশি। ওরা দুজন বসেছে পিছনে। সবুজ আর বিপুল নেই এবার সঙ্গে। ওরা ফিরে গেছে যার যার কাজে।
লিঙ্কন টানেল পেরিয়ে নিউ জার্সি টার্নপিকে উঠল গাড়ি, তারপর ছুটল দক্ষিণে। মাসুদ রানার হাতে একটা গালফ অয়েল ম্যাপ, ঝুঁকে বসে ড্যাশবোর্ডের অস্পষ্ট আলোয় ওটা দেখার কসরৎ করছে সে। পিছনের কেউ একজন নাক ডাকছে।
তোমার ঘুম পায় না? জিজ্ঞেস করল নাদিরা।
অসময়ে পায় না, বলল রানা আনমনে। দুপাশে তাকাল ও। ট্রাফিকের ভিড় অন্য সময় বিরক্তিকর হলেও এখন ভালই লাগছে আমার। বেশ নিরাপদ বোধ করছি।
নতুন একটা উইগ মাথায় পরেছে মেয়েটি আজ। রংটা আগুনে লাল এবং কমলার মাঝামাঝি। ঘন কোকড়া। চেহারার সঙ্গে মানায়নি একেবারেই। কিন্তু প্রাণ নিয়ে টানাটানির মুহূর্তে সেদিকে লক্ষ করার উপায় বা সময় কোনটাই ছিল না। গ্রে রঙের ট্রেঞ্চকোট পরেছে মাসুদ রানা। বিল্লাহ আর ফয়েজও তাই পরেছে। নাদিরা পরেছে টুইড স্কার্ট এবং অ্যাঙ্গোরা পুলওভার। গাড়ির কাঁচ সবগুলো তোলা, তবু বেশ শীত করছে। টেম্পারেচার শূন্যের কয়েক ডিগ্রি নিচে। গাড়ির ট্রাঙ্কে চারটে প্রকাণ্ড সুটকেসে রয়েছে ওদের লুটের মাল। নাদিরারগুলো রয়েছে আলাদা একটা। ব্রিফকেসে। মাসুদ রানার পায়ের কাছে পড়ে আছে সেটা।
পথে কিছু কেনাকাটা করতে হবে, বলল রানা। সবার জন্যেই বাড়তি কিছু গরম কাপড়-চোপড় সঙ্গে রাখা দরকার। তাছাড়া দুয়েকটা সুটকেস, গরম কফি রাখার জন্যে থার্মোস, আর খাবার বইবার জন্যে পিকনিক চেস্ট। ওসব সঙ্গে থাকলে গাড়ি চলা অবস্থাতেই খেয়ে নিতে পারব আমরা। থামাথামির ঝুঁকি। নেয়ার প্রয়োজন হবে না।
তুমি আশা করো আমরা এই গেরো থেকে উদ্ধার পাব? নিচু। কণ্ঠে প্রশ্ন করল নাদিরা।
একশোবার।
রাত দুটো। নিউ জার্সির ওপর দিয়ে দক্ষিণে ছুটছে ওদের। গাড়ি ঝড়ের গতিতে। পিছনের ট্রাঙ্কে বোঝাই লুটের মাল। রানার। অনুমান, দশ-বারো মিলিয়ন দাম হবে ওগুলোর কম করেও।
পিছনের সীটের নিচে রয়েছে পুরো এক প্লাটুন সৈন্যের। উপযুক্ত সরঞ্জাম। ছয়টা পিস্তল, চারটে সাব-মেশিনগান, চারটে জার্মান মেশিন পিস্তল, গোটা দশেক হ্যাণ্ড গ্রেনেড, গোটা ছয়েক স্মোক বম্ব, পর্যাপ্ত গোলা বারুদ এবং ছুরি-চাকু ইত্যাদি। জিনিসগুলো তোলার সময় ঠাট্টা করে মন্তব্য করেছিল ফয়েজ, এ দিয়ে ইচ্ছে করলেই বুলগেরিয়া দখল করে নিতে পারি আমরা।
রওনা হওয়ার আগে নাদিরাকে সতর্ক করে দিয়েছে মাসুদ রানা, স্পীড লিমিট ব্রেক করবে না ভুলেও। তাতে সন্দেহ। জাগবে পুলিসের। স্বাভাবিক গতিতে গাড়ি চালালে পুলিস ফিরেও তাকাবে না। খেয়াল রাখবে, কোন মতেই পুলিসের নেক নজরে পড়া চলবে না।
ওর পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করে চলেছে মেয়েটি। শুধু যেখানে হাইওয়ে ট্রেলের ভয় কম, সেখানে একটু জোরে চালাচ্ছে। অথচ ওদের আশপাশে প্রায় সবাই ক্রমাগত বুড়ো আঙুল দেখাচ্ছে আইনকে। যে যত জোরে পারে ছুটছে। কিন্তু রানার এক কথা, গতি বাড়াবে না। ঝুঁকে পড়ে ম্যাপ দেখছে ও নিবিষ্ট মনে, তর্জনী দিয়ে রূট ট্রেস করছে।
কাল হয়তো সমস্যা একটা দেখা দেবে, অন্যমনস্কর মত নিজেকেই শোনাচ্ছে যেন ও। নিউ ইয়র্ক থেকে যে কয়টা স্টেটে যাওয়ার রাস্তা আছে, সবগুলোয় গার্ড বসিয়ে দেবে এফবিআই। সবগুলো টার্নপিক, ন্যাশনাল হাইওয়েতে আডডা গাড়বে ওরা।
নাদিরা বলল, বিমানে চড়লে কি অসুবিধে? অথবা ট্রেন বা বাসে?
ভুলে যাও। গার্সিয়া ডাকাতির ঘটনা রিপোর্ট করার সঙ্গে সঙ্গে ওসব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিস। সীল করে দিয়েছে। ওরা অনুমান করে নেবে দক্ষিণই আমাদের জন্যে সবচেয়ে নিরাপদ এ মহুর্তে, অতএব সেদিকেও সব রাস্তায় ঘাঁটি গাড়বে ওরা। সব টার্নপিকে নজর রাখবে। কাজেই আমাদেরকেও পাল্টা ব্যবস্থা নিতে হবে। যতদূর পারা যায়, মেইন রোড এড়িয়ে সেকেণ্ডারি রোড ধরে চলতে হবে।
কিন্তু টাকা? বলল মেয়েটি। সঙ্গে ক্যাশ তো বেশি নেই। কোথেকে জোগাড় হবে তা?
নেই। কিন্তু হতে কতক্ষণ?
মানে?
মানে দামী দামী কিছু জুয়েলারি বিক্রি করে টাকা জোগাড় করব। ট্যুর অ্যালাউন্স বা টি. এ, যাই বল।
দ্বিধান্বিত কণ্ঠে বলল নাদিরা, সেটা কি ঠিক হবে?
কোনটা ঠিক হবে তাহলে, যার যার ক্রেডিট কার্ড ব্যবহার। করা? সেটা পুলিস আর এফবিআইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ওরা ওদিকে চলেছে, ওরা ওদিকে চলেছে?
তাইতো?
কাজেই বিক্রি করতেই হবে ওর থেকে। সবাইকে কিছু না। কিছু বিক্রি করতে হবে জায়গা বুঝে। একা কারও পক্ষে বেশি জিনিস নিয়ে বের হওয়া উচিত হবে না। তাতে অবশ্যই সন্দেহ জাগবে মানুষের। আবার একবারে বেশি কিছু বিক্রি করারও প্রয়োজন নেই, পথ চলার মত টাকা জোগাড় হলেই হলো।
চুপ করল মাসুদ রানা। মন দিল ম্যাপ দেখায়। আর একঘণ্টা পর বাক নিতে হবে ডানে, ফিলাডেলফিয়ার পথ ধরতে হবে। একদিন বিশ্রাম ফিলাডেলফিয়ায়। একদিন বিশ্রাম। ব্যবসা করে অর্থোপার্জন। তারপর ফের যাত্রা। রাতের বেলা।
তারপর? মৃদু কণ্ঠে বলল নাদিরা।
ঠিক নেই। সময় সুযোগ বুঝে রাত-দিন সবসময় চলতে হবে, পালা করে। আসল কথা কোন প্যাটার্ন সৃষ্টি করতে চাই না। আমরা। কিছু টের পেতে দিতে চাই না ইটালিয়ান হারামজাদাকে।
তুমি ঠিক জানো ও আসবেই?
কে, গার্সিয়া? খুব বেশি পিছনে নেই ও আমাদের। সঙ্গে পুলিস এফবিআই-ও আসছে। একদম শিওর আমি।
কিছুক্ষণ নীরবে ড্রাইভ করল মেয়েটি। রানার কথায় ভয় ধরে গেছে নতুন করে। ঘন ঘন ভিউ মিররে তাকাল কয়েকবার, পিছনে সন্দেহজনক কোন গাড়ি চোখে পড়ে কিনা দেখার আশায়। কিন্তু রানা, এত জায়গা থাকতে আমরা মায়ামিতেই কেন যাচ্ছি?
তুমি কোথায় যেতে সাজেস্ট করো?
মিডওয়েস্ট, বলল নাদিরা। শিকাগো, অথবা লস অ্যাঞ্জেলেস, যেখানে আমরা যেতে পারি চিন্তাও করবে না ওরা।
মায়ামির ক্ষেত্রেও সেই একই কথা খাটে। ও দুটোর মত মায়ামিও বড়, জনসংখ্যার চাপে পেরেশান।
এক সময় কামড়েন প্রবেশ করল ওরা। শহরটা ছোট, তবে ছিমছাম। পথের দুপাশে দেখতে দেখতে এগোল রানা। পিছনে এখন দুজনেই নাক ডাকছে। ডজনখানেক হোটেল-মোটেল পেরিয়ে এল ওরা, কোনটায় ভ্যাকাক্সি নোটিস দেখা গেল না। অবশেষে পাওয়া গেল যা খুঁজছে। নাম ফ্লো-মারস। কপালে ঝুলছে রুম খালি নোটিস। ভ্যাকান্সির দুই নম্বর এ নেই, জায়গাটা ফাঁকা।
হয়তো স্বামী-স্ত্রী, নিজের নিজের নামের প্রথম অংশ জুড়ে নাম দিয়েছে হোটেলের। কি নাম হতে পারে ওদের? ভাবল রানা, ফ্লোরেন্স-মার্টিন?
ভবনটা এক তলা, বেশ পুরানো ধাঁচের। ইউ শেপড়। সার দেয়া কামরা। খুশি হয়ে উঠল রানা। গাড়ি নিয়ে সোজা নিজের নিজের রুমের দরজায় পার্ক করতে পারে বোর্ডার। গাড়ি ছেড়ে সিঁড়ি বেয়ে তিন ধাপ উঠলেই রুমের দরজা। পার্কিং লট নেই, লবি নেই, কিচ্ছু নেই। গেট দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল গাড়ি। নাদিরা। ইঙ্গিতে হোটেলের সামনে গাড়ি দাঁড় করাতে বলল। রানা।
স্টার্ট চালু রাখো, বলল রানা। আমাকে যদি ছুটে আসতে দেখো, চট করে ঘুরিয়ে নেবে গাড়ি।
কিন্তু তেমন কিছু ঘটল না। পাঁচ মিনিট পর হাসিমুখে ফিরে এল মাসুদ রানা। দারুণ। পাশাপাশি দুটো ডবল রুম পাওয়া। গেছে। আট, নয়। নিয়ে ফেললাম।
আসল নামে?
পাগল নাকি?
কে কার সঙ্গে রুম শেয়ার করবে? হঠাৎ প্রশ্ন করল নাদিরা।
ব্যাপার টের পেয়ে হাসল রানা। লেডিস ফার্স্ট। তুমিই বলো কাকে নিয়ে শেয়ার করতে চাও। ওরা দুজনেই, ইঙ্গিতে পিছনের। সীট দেখাল ও, ভাল মানুষ। যাকে বলে পারফেক্ট ভদ্রলোক। তোমার কোন ক্ষতির আশঙ্কা নেই।
অ্যাঁতকে উঠল মেয়েটি। কিন্তু ওরা ভীষণ নাক ডাকে।
না না। নিঃশ্বাস নেয় গভীরভাবে, এই যা।
হয়েছে হয়েছে, মুখ ঘুরিয়ে বাইরে তাকাল সে। বুঝেছি। তোমার সঙ্গেই শুতে হবে আমাকে।
আমার সঙ্গে?
মানে তোমার রুমে আর কি!
কিন্তু আমারও তো নাক ডাকে।
বিছানা?
বিছানা কি?
দুটো করে তো? নাকি একটাই?
এই যাহ! তা তো জিজ্ঞেস করা হয়নি! জিভ কাটল রানা।
দাঁড়াও, গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করল ও, শুনে আসি।
থাক, ওর কোটের আস্তিন টেনে ধরল নাদিরা। আর শুনে আসতে হবে না। ভেতরে গিয়েই দেখা যাবে।
ঠিক আছে। ওহ, আরেকটা কথা। পকেট থেকে চকচকে কিছু একটা বের করল রানা। এটা পরে নাও রিং ফিঙ্গারে।
কি?
ওয়েডিং রিং।
আবার?
হ্যাঁ। অচেনা জায়গা। আমরাও আগন্তুক। কি দরকার মানুষের মনে প্রশ্ন উদয় হওয়ার সুযোগ করে দেয়ার? ওটা তোমাকে পরা দেখলে লোকে ভাববে…
আমি তোমার বউ, ওর কথা শেষ করল মেয়েটি।
আমিও চাই লোকে তাই ভাবুক। অনেক ঝামেলা কমে যাবে তাহলে।
আংটিটা রানা নিজেই পরিয়ে দিল নাদিরার হাতে। সামান্য ঢিলা, তবে মানিয়েছে চমৎকার। এটা তোমার পকেটে এল কি করে? জানতে চাইল মেয়েটি।
রওনা হওয়ার আগে বের করে রেখেছিলাম, বিপদে কাজে লাগতে পারে বলে। এখন দেখ, সত্যিই লেগে গেল।
ট্রাঙ্ক থেকে সুটকেসগুলো বের করে হোটেল রুমে নিয়ে এল ওরা। ব্রিফকেসটাও আনা হলো। অন্ধকারে ডুবে আছে অন্য সব রুম। ঘুমে বেহুশ সবাই। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল রানা। চেইন লাগিয়ে দিল। কোনদিকে না তাকিয়ে সোজা বিছানায় উঠে পড়েছে নাদিরা।
দুটো সিঙ্গেল বিছানা দেখে নিশ্চয়ই আশ্বস্ত হয়েছে মেয়েটি, ভাবল রানা। ঘরে ঢোকার দশ মিনিটের মাথায় ঘুমিয়ে পড়ল। অন্যরা। ঘুম নেই কেবল মাসুদ রানার চোখে। রাস্তার দিকের। একটা জানালা সামান্য ফাঁক করে চেয়ার নিয়ে বসে আছে ও। পাহারা।
.
পরদিন এগারোটার সামান্য পরে ঘুম ভাঙল নাদিরার। চোখ পুরোপুরি মেলার আগেই বুঝে গেল কোথায় আছে ও। কেন এসেছে এখানে। পাশের বিছানায় চোখ পড়তে ঘুমের রেশ কেটে গেল। খালি বিছানাটা। মাসুদ রানা নেই।
তাড়াতাড়ি বিছানা ছাড়ল সে। জানালার পাল্লা খোলা দেখে সেদিকে এগোল। সামনেটা ফাঁকা, গাড়ি নেই। ব্যাপার কি? দরজা খুলে উঁকি দিল ও। সামনেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল ফয়েজকে। দরজার শব্দে ঘুরে তাকাল সে। মেয়েটিকে দেখে হাসল। ঘুম ভাঙল?
লজ্জা পেল ও। খুব ধকল গেছে তো গত দিনটা। তাই…।
গোসল করলে করে ফেলুন। আমি আপনার নাস্তা দিতে বলি।
ওরা কোথায়?
মাসুদ ভাই? বিল্লাহকে নিয়ে আশপাশটা চক্কর দিয়ে দেখে আসতে গেছেন। আমাকে রেখে গেছেন আপনাকে আর। সুটকেসগুলো পাহারা দিতে।
কি দেখতে গেছে?
তেমন কিছু না। এমনিই জায়গাটা ঘুরেফিরে দেখা আর কি। আর কিছু কেনাকাটাও আছে অবশ্য। মাসুদ ভাই একটা লিস্ট বানিয়ে নিয়ে গেছেন।
আমার জন্যে টুথ ব্রাশ আর পেস্ট আনলে হয়। ওসব কিছুই নেই।
ওর কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখা গেল দ্বিতীয় ফোর্ডটাকে। পরে প্রয়োজন হবে বলে অন্য যে দুটো গাড়ি প্রস্তুত ছিল, এটি তার একটি। চালাচ্ছে মুত্তাকিম। ওদের একেবারে নাকের ডগায় এসে থামল গাড়ি। বেরিয়ে এসে পিছনের ফুটবোর্ডে রাখা দুটো নতুন সুটকেস বের করল মাসুদ রানা। দোলাতে দোলাতে উঠে এল বারান্দায়। দুই সুটকেস ভর্তি জিনিসপত্র কিনে এনেছে ও।
টুথ ব্রাশ, পেস্ট, রেজর, অ্যাসপিরিন, শেভিং ক্রীম, কোলন, পাউডার, এক বোতল ভদকা, এক বোতল স্কচ, সিগারেট, ক্যাণ্ডি বার, ক্র্যাকার্স, ইনসট্যান্ট কফি, থার্মোস জাগ ইত্যাদি ইত্যাদি। একটা ব্রাশ আর পেস্ট নিয়ে বাথরুমের উদ্দেশে ছুটল নাদিরা।
গোসল সেরে তরতাজা হয়ে বেরিয়ে এল একবারে। খবরের কাগজ এনেছ?
হ্যাঁ, অবশ্যই। এই নাও, এক কপি এনকোয়েরার এগিয়ে দিল মাসুদ রানা।
প্রথম পৃষ্ঠাতেই বড় করে ছাপা হয়েছে খবরটা। হেডিং: নিউ ইয়র্কে এক মিলিয়ন ডলার মূল্যের জুয়েলারি লুট। পুলিস দুষ্কৃতকারীদের খুঁজছে।
এক মিলিয়ন? চোখ কোঁচকাল নাদিরা। তার মানে? কাকে কে ধোকা দিতে চাইছে?
গার্সিয়া দিতে চাইছে পুলিস এবং অন্যান্যদের। তুমি নিশ্চই আশা করো না ওই দোকানে দশ-বারো মিলিয়ন মূল্যের লুটের মাল রয়েছে তা সবাইকে জানিয়ে দেবে ও? খবরটা পড়ার পর থেকে কেবল হাসি পাচ্ছে আমার। ব্যাটা পড়েছে মহাফ্যাসাদে। কইতেও পারছে না, সইতেও পারছে না। যাকগে, নাস্তা এখানেই আনিয়ে নিতে চাও, না বাইরে গিয়ে খাবে? সামনে ভাল একটা। রেস্টুরেন্ট দেখে এলাম, যদি যেতে চাও…
চাই, বাধা দিল মেয়েটি।
অল রাইট। তৈরি হয়ে নাও।
কত ঘণ্টা পর গরম খাবার জুটল কপালে, খেয়াল নেই। একেকজন দুজনের সমান খেলো ওরা, বিল্লাহ খেলো তিনজনের। একটা কর্নার বুদে বসেছে ওরা। মাসুদ রানা এমন আসন বেছে নিয়েছে, যেখান থেকে প্রবেশ পথ পরিষ্কার দেখা যায়। খাওয়ার ফাঁকে ঘন ঘন তাকাচ্ছে ও সেদিকে।
প্রথম কাপ কফি ওদের শেষ হওয়ার পথে, এই সময়ে জানতে চাইল রানা কার কাছে কত ক্যাশ আছে। নাদিরার হাত ব্যাগ খুঁজে তিনশো ডলারের কিছু বেশি পাওয়া গেল। ফয়েজের কাছে চল্লিশ এবং বিল্লাহর পয়ষট্টি। রানার পেটমোটা মানিব্যাগ। থেকে বের হলো পুরো দুই হাজার। যথেষ্ট নয়, মন্তব্য করল ও। সঙ্গে আরও ক্যাশ থাকা প্রয়োজন।
মাল কিছু বেচে দিলে হয়, বলল বিল্লাহ।
আমিও তাই ভাবছি, বলল রানা। বোঝাও কমবে, কাজও হবে। দুই নম্বর কাপ শেষ করে সিগারেট ধরাল ও, টেবিলে দুই। কনুইয়ের ভর চাপিয়ে ঝুঁকে বসল। শোনো, তোমরা তিনজন তিন দিকে…
নিচু গলায়, থেমে থেমে বলে যেতে লাগল ও কাকে কি করতে হবে। প্রথমে গাড়ি নিয়ে ফিলাডেলফিয়ার কোন শপিং সেন্টার বা আর কোন গুরুত্বপূর্ণ এলাকায় যাবে ওরা, ওখানে নেমে পড়বে সবাই, এক এক জন রওনা দেবে একেকদিকে। হেঁটে অথবা ট্যাক্সি চেপে। নাদিরাকে একাজে সঙ্গে নেয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এবারও ওর কাছে অবশেষে নতি স্বীকার করল রানা। যাবেই সে।
ফয়েজ বেছে নিল পুরুষদের হাতঘড়ি। চমৎকার এনগ্রেভ করা অ্যান্টিক হাতঘড়ি। ওর মধ্যে ভাল ভাল দেখে গোটা ছয়েক বেছে নিল সে। বেশি ইচ্ছে করেই নিল না, তাতে ফুলে থাকবে পকেট, ঢল ঢল করবে। একেক দোকানে একটার বেশি বিক্রি করা চলবে না, পরামর্শ দিল রানা। কিছু যদি কেউ জানতে চায়, বলতে হবে, ঘড়িটা তার বাবার ছিল। তিনি মারা গেছেন। এ মুহূর্তে কিছু নগদ টাকা দরকার, তাই অনিচ্ছাসত্ত্বেও বিক্রি করতে হচ্ছে জিনিসটা।
যদি নাম জানতে চায় আমার?
বলবে।
আসল নাম?
না। তবে আমার মনে হয় আসল-নকল কোন নামই জানতে চাইবে না কেউ।
দাম কত চাইব?
পাঁচশো দিয়ে শুরু করবে, বলল রানা। হয়তো হেসে উড়িয়ে দেবে কেউ কেউ, আগ্রহ হারিয়ে ফেলেছে ভাব দেখাবে। কিন্তু হাল ছেড়ো না, দর কষাকষি করবে। যদি প্রয়োজন বোঝো, দুইশো পর্যন্ত নামবে। তারপরও যদি আরও কম করাবার জন্যে চাপাচাপি করে, বেরিয়ে আসবে। তবে আমার মনে হয় ওরা তোমাকে যেতে দেবে না। ঘড়িগুলোর অ্যান্টিক ভ্যালু আছে, ঠিকই কিনবে শেষ পর্যন্ত।
নাদিরার দিকে ফিরল মাসুদ রানা। তুমি নাও বিয়ের আংটি, সলিটেয়ার আর হেয়ার ব্যাণ্ড। একটার বেশি আংটি এক দোকানে বের করবে না। জানতে চাইলে বলবে, অল্প দিন হলো ডিভোর্স হয়েছে স্বামীর সঙ্গে। এবং তার দেয়া কোন জিনিস রাখতে চাও। না তুমি। ওদেরকেই দাম অফার করতে বলবে, তুমি বলবে তার। সঙ্গে আরও ফিফটি পারসেন্ট যোগ করে। শেষ পর্যন্ত চাপাচাপি। করবে, দাম যত বেশি আদায় করে নিতে পারবে, ততই মঙ্গল। ঠিক আছে?
হ্যাঁ। কিন্তু একটার বেশি আংটি দেখালে ক্ষতি কি? অনেক মেয়েরই একাধিক ওয়েডিং রিং থাকে।
ঠিক আছে, একটু চিন্তা করে বলল রানা, তবে জায়গা। বুঝে।
আর তুমি আর বিল্লাহ? তোমরা কি করবে?
আমরাও একই কাজে বেরোব।
ঠিক হলো হোটেলে ফিরে যার যার জিনিস নিয়েই বেরিয়ে পড়বে সবাই। কাজ করবে বিকেল পর্যন্ত। তারপর পাঁচটায় মিলিত হবে এক জায়গায়।
<