মৃত্যুর প্রতিনিধি ২
কাজী আনোয়ার হোসেন

ইয়েস, লেডি? নাদিরাকে দোরগোড়ায় দাঁড়িয়ে সাইনবোর্ড। পড়তে দেখে এগিয়ে এল মোটাসোটা, বৃদ্ধ দোকানি। দোকানটা ক্যাথিড্রাল রোডে। সাইনবোর্ডের নিচের দিকে লেখাগু উই বাই। অ্যাণ্ড সেল ডায়মও, গোল্ড অ্যাণ্ড সিলভার।

ভেতরে চলে এল ও। রিং ফিঙ্গারে পরা আংটিটা দেখাল বৃদ্ধকে।এটা বিক্রি করতে চাই।

ওর হাতটা ধরল দোকানি। বিয়ের আংটি, তাই না? নাদিরাকে মাথা দোলাতে দেখে সে-ও মাথা দোলাল সমঝদারের। মত। ঝুঁকে দেখতে লাগল জিনিসটা। ভালমত দেখা দরকার।

শিওর, দেখুন না।

আস্তে করে আংটিটা খুলে নিল বৃদ্ধ। এত লুজ কেন?

ওহ, সম্প্রতি বেশ ওজন হারিয়েছি আমি।

মাথা দোলাল লোকটা। আচ্ছা! তা অবশ্য এমন কিছু নয়। যখন তখন ঘটতে পারে।

 দোকানের ব্যাক রুম থেকে বেরিয়ে এল বুড়োর ডবল। সাইজের এক বুড়ি। প্রথমে আগ্রহ নিয়ে নাদিরাকে দেখল সে। তারপর স্বামীর হাতে চমৎকার একটা আংটি দেখেই ওর প্রতি আগ্রহ হারিয়ে ফেলল। কি, দেখি! স্বামীর ঘাড়ে প্রায় চড়াও হওয়ার জোগাড় করল বুড়ি।

দাঁড়াও। আগে আমাকে দেখতে দাও, পিছিয়ে গিয়ে নিজের ওয়ার্কিং ডেস্কে বসল বৃদ্ধ। টেবিল ল্যাম্প জ্বালল। তারপর চোখে লুপ এঁটে ঝুঁকে পড়ল আংটিটার ওপর। কেন বেচতে চাও এ আংটি? একই ভাবে ঝুঁকে আছে সে।

স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি চাই না ওর কোন স্মৃতি সঙ্গে রাখতে।

 কেন ছাড়াছাড়ি হলো? প্রশ্ন করল বুড়ি। লোকটা ভাল ছিল না?

মাথা দোলাল নাদিরা। ও একটা জানোয়ার!

চোখ কোঁচকাল মহিলা। মারধোর করত নাকি তোমাকে?

ভাল মেয়ের মত মাথা দোলাল ও। করত।

শুনলে? স্বামীর দিকে ফিরল বৃদ্ধা। হতচ্ছাড়া মারধোর করত একে।

শুনলাম। আংটি উল্টেপাল্টে দেখল দোকানি। হরহামেশা ঘটছে এরকম।

এইসব স্বামীদের ধরে ধরে…

আহ! থামো, কথা বলতে দাও। তা, এটার দাম কত হলে চলবে, ইয়াং লেডি?

পাঁচ হাজার।

চোখ কপালে তুলল বৃদ্ধ। পাঁচ হাজার, লেডি!

আমার স্বামী…মানে, প্রাক্তন স্বামী বলেছিল, পাঁচ হাজার দিয়েই ওটা কিনেছে সে বছর দেড়েক আগে।

বড়সড় মাথাটা ডানে-বাঁয়ে দোলাল বৃদ্ধ। আস্ত একটা মিথুক তোমার স্বামী, দুঃখিত, প্রাক্তন স্বামী। এক হাজারের এক ডলার বেশিও দাম হতে পারে না এই আংটির। সে যাক, আমি পাঁচশো পর্যন্ত দিতে পারব।

মাত্র? থাকগে, ফেরত দিন আমার আংটি। দেখি অন্যখানে

দাঁড়াও দাঁড়াও, রাগ কোরো না। এই আংটির বর্তমান বাজারদর হতে পারে এক হাজার। রিটেইল। কিন্তু অত টাকা দেয়ার উপায় নেই আমার। তোমার জন্যে সাড়ে সাতশো পর্যন্ত উঠতে পারি আমি, অ্যাট বেস্ট।

নাদিরা বুঝল, বুড়োর পছন্দ হয়েছে আংটি, সহজে ছাড়তে চাইবে না। কাজেই ঝোলাঝুলি আরম্ভ করল। ও ধীরগতিতে নামতে লাগল, আর বুড়োর দর চড়তে লাগল। অবশেষে এক। ঘণ্টা পর ষোলোশো পঞ্চাশে পাকা হলো দাম।

ক্যাশ দিতে হবে।

হাসি মুছে গেল বৃদ্ধের। ক্যাশ? লেডি! দেখে কি মনে হয় এরকম একটা দোকানে এত ক্যাশ মজুত থাকতে পারে? চেক দেব আমি, তবে চিন্তার কারণ নেই, আমার চেক ক্যাশের মতই দারুণ। কাল সকালে প্লেস করা মাত্র…

কিন্তু আজ রাতেই মায়ামি চলে যাচ্ছি আমি। হাতে সময়। নেই। তাই ক্যাশ চাই আমার।

কাঁধ ঝাঁকিয়ে অসহায়ত্ব প্রকাশ করল দোকানি। সরি, লেডি। অত ক্যাশ নেই আমার কাছে।

তাহলে কত আছে? বলেই বুঝল নাদিরা কাজটা বোকার মত হয়ে গেল। কিন্তু কি আর করা!

কুড়িয়ে কাচিয়ে বড়জোর দেড় হাজার হতে পারে।

তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হলো নাদিরাকে। বুড়ো-বুড়ি। দরজা পর্যন্ত এগিয়ে দিল ওকে। বারবার আশীর্বাদ জানাতে লাগল যেন ওর মায়ামির নতুন জীবন আনন্দময় হয়।

প্রথম দোকানের মত সহজে কাজ আদায় করা গেল না আর কোথাও। দুটো দোকান প্রায় অভদ্রের মত হাঁকিয়ে দিল ওকে, কারণ তাদের কোনরকম পারচেজ ডকুমেন্ট দেখাতে পারেনি নাদিরা। কয়েকটা দোকান তাচ্ছিল্যের সঙ্গে এমন দাম বলল, ভাবখানা, হয় দাও, নয় বিদেয় হও গোছের। তাই সই, বিক্রি করে ভার কমাতে থাকল নাদিরা।

একটা দোকানে ঘটল অন্যরকম ঘটনা। মালিক লোকটা অল্পবয়সী, টাক মাথা। মুখে পচা দুর্গন্ধ। বাঁ চোখে কালো পট্টি বাঁধা। একটা ভিক্টোরিয়ান ওয়েডিং রিং কিনল সে কোনরকম দরদাম না করেই, নাদিরার হাঁকা দরে।

আর কিছু আছে নাকি বিক্রি করার মত, ম্যাম? নিয়ে আসুন। না! দাম নিয়ে ভাববেন না, যা চাইবেন তাই দেব।

ধন্যবাদ। ভেবে দেখব।

আপনি আবার আসবেন আশা করতে পারি? আগ্রহে চকচক করে উঠল তার একমাত্র চোখটা।

দেখি।

ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেল নাদিরার। সাড়ে চারটের মধ্যে সাতটা রিং বিক্রি করে ফেলল ও। কাঁধের ব্যাগে জমা পড়েছে সাত হাজার ডলার। সাড়ে চারটের দিকে ফেরার তাগিদ অনুভব করল সে। ট্যাক্সি নিয়ে নির্দিষ্ট স্থানের উদ্দেশে রওনা হয়ে পড়ল দেরি না করে।

ফোর্ডের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল মাসুদ রানা, মুখে চওড়া হাসি। কেমন করলে ব্যবসা?

অনেক, শ্রান্ত মুখে আলো ফুটল মেয়েটির। সাতের বেশি।

 মাই গড! তাজ্জব হয়ে গেল রানা। বলো কি! অবশ্য জানতাম ভাল করবে তুমি, কিন্তু তাই বলে এত হবে ভাবিনি। আমি পেয়েছি মাত্র সাড়ে চার। ভেবেছিলাম আমিই বুঝি সবচে বেশি পেয়েছি।

তোমারগুলোর চেয়ে বেশি দামী ছিল আমারগুলো।

গায়ের ওপর ব্রেক কষার আওয়াজে ঘুরে তাকাল ওরা। রানার হাত উঠে গিয়েছিল হোলস্টারের দিকে। থেমে গেল ওটা মাঝপথে। একটা ট্যাক্সি। পিছন থেকে নামল বিল্লাহ ও ফয়েজ। খুশিতে আটখানা। ওরাও বোধহয় হারিয়ে দিল আমাকে, মুখ কালো করে বলল মাসুদ রানা।

দেখা গেল ওর ধারণাই সত্যি হয়েছে। দুজনে মিলে সাড়ে আট হাজার কামাই করেছে ওরা। অল্প কথায় যার যার অভিজ্ঞতা বর্ণনা করল ওরা, কিছু সন্দেহ করেছে কি না কেউ, তেমন কোন আভাস কেউ দিয়েছে কি না। সবার বক্তব্য শুনে নিশ্চিত হলো রানা, না, তেমন চিন্তার কোন কারণ নেই। দুই একজন খদ্দের যে ওরা আবার আসবে কি না, বা বিক্রি করার মত আর কিছু আছে। কি না জানতে চেয়েছে, তা নেহায়েৎ ব্যবসায়িক কারণেই। ওর পিছনে কোনরকম দুরভিসন্ধি আছে বলে মনে হয় না। এ ধরনের ডিলে লাভ হয় আশাতীত, সেটা বুঝেই খোঁজ-খবর করেছে তারা।

তার মানে বিশ হাজারের মালিক এখন আমরা, সন্তুষ্টির। সঙ্গে বলল মাসুদ রানা। তারও বেশি। গুড। রীতিমত বড়লোক বলা চলে আমাদের। চলো সবাই, হোটেলে ফিরে মানুষ হওয়া। যাক আগে, তারপর শানদার খানাপিনা হবে আজ। খানিক বিশ্রাম নিয়ে রওনা হতে হবে আবার।

গোসল করল ওরা, শেভ করল। নাদিরাও গোসল করল। তারপর সবাই মিলে তৈরি হয়ে নিল ডিনারে বেরুবার জন্যে। আটটা বেজে গেছে ততক্ষণে। বেরুতে গিয়েও কি মনে করে। থেমে দাঁড়াল মাসুদ রানা।

এক মিনিট।

 কি হলো? প্রশ্ন করল নাদিরা।

ফিরে এসে যখন রওনা হতেই হবে, মালপত্র প্যাকিঙের কাজ এখনই কেন সেরে রেখে যাই না? পরে ভরপেটে কষ্ট করতে হবে না।

গুড আইডিয়া, বলল বিল্লাহ। সেই ভাল। খেয়ে উঠে কাজ করতে একদম ভাল লাগে না আমার।

রাখো। আবার কি যেন চিন্তা করল রানা।

আবার কি? কপাল কোঁচকাল মেয়েটি।

আমরা যদি এখনই চেক আউট করি, অসুবিধে কি? মালপত্র সব গাড়িতে থাকবে। খেয়েদেয়ে ওই পথে রওনা হয়ে যাব আমরা। কি বলো তোমরা?

হ্যাঁ, মন্দ হয় না, সায় দিল নাদিরা। সেই ভাল।

অতএব যার যার কাপড়-চোপড়, অন্য আর সব গোছগাছের কাজে লেগে পড়ল ওরা। ঠেসে ঠুসে ঢোকানো হলো সব গাড়ির ট্রাঙ্কে। নাদিরার ব্রিফকেস আগের মত রানার হাতেই থাকল। বিছানাপত্রের ক্যারিঅল স্থান পেল পিছনের সীটে, ফয়েজ আর মুত্তাকিমের সঙ্গে।

রিসেপশন ডেস্কে এসে সবাই ভিড় করল ওরা। দুই রুমের চাবি এগিয়ে দিল রানা। আমরা চেক আউট করছি।

এত তাড়াতাড়ি?

হ্যাঁ, জরুরী কাজ পড়েছে।

আবার আসবেন আশা করি?

নিশ্চই! আপনাদের আতিথেয়তার তুলনা হয় না।

 ধন্যবাদ, স্যার।

এখানে ভাল ডিনার আশা করা যায়, এমন এক রেস্টুরেন্টের নাম বলুন দেখি!

কি খেতে চান, স্যার?

স্টেক, বীফ রোস্ট, এইসব আর কি।

বিন্দুমাত্র দ্বিধা না করে বলল লোকটা, আঙ্কেল টমস ট্যাভার্ন। এসবের জন্যে সেরা হোটেল এখানে। হাইওয়ে ধরে সোজা গিয়ে বাঁয়ে টার্ন নেবেন, তারপর সোজা দুই মাইল গেলে পড়বে ওটা। হাতের ডানে।

অনেক ধন্যবাদ আপনাকে।

বাইরে থেকে দেখে হয়তো পছন্দ হবে না রেস্টুরেন্টটা, কিন্তু রান্না ওদের সত্যিই চমৎকার।

 লোকটাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ল ওরা। এবার ড্রাইভ করছে মাসুদ রানা। যা বলেছিল রিসেপশনিস্ট, ঠিক। তাই। নামের মত চেহারাটাও সেকেলে আঙ্কেল টমস ট্যাভার্নের, কিন্তু রান্না অতুলনীয়। সামনে বিশাল কার পার্ক, গাড়িতে বোঝাই।

ভেতরের দেয়াল ও সিলিঙের চলটা প্রায় সবটুকুই ঝরে গেছে, কিন্তু সেজন্যে দেখতে তত খারাপ লাগে না। সুন্দর সাদা। রং করা। দুই মাথায় বড় দুটো ফায়ার প্লেস, ভেতরে জ্বলছে গ্যাস লগ। টেবিল চেয়ার পুরানো হলেও চমৎকার দেখতে। ওক কাঠের তৈরি সমস্ত ফার্নিচার। ঝকঝকে পালিশ করা।

এক মাথায় মেহগনির দীর্ঘ বার, তার পিছনে লাল ভিনাইল দিয়ে চার কিনারা মোড়া বিশাল আয়না। বারটেণ্ডার আর। ওয়েট্রেসরা প্রত্যেকে স্মার্ট। মেন্যু দেখে ধুমসে অর্ডার দিল ওরা, খেলো গলা পর্যন্ত ঠেসে। গল্প আর হাসাহাসি চলল সমান তালে। ওরই ফাঁকে চারদিকে সতর্ক নজর রাখল প্রত্যেকে। সবাই মনে রেখেছে এখানে পিকনিক করতে আসেনি ওরা।

সাড়ে এগারোটার দিকে আসন ছাড়ল নাদিরা। এক্সকিউজ মি। লেডিজ রুমে যাচ্ছি আমি।

এক ওয়েট্রেসকে জায়গাটা কোনদিকে জিজ্ঞেস করে জেনে নিল সে। বাথরুম ছেড়ে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মেক আপ ঠিক করতে লাগল। এই সময় ব্যাপারটা নজরে পড়ল তার। আয়নায় পিছনের রেস্টুরেন্ট পুরোটাই দেখা যাচ্ছে। অজস্র খদ্দের। তার ভেতর চেনা একটা মুখ চোখে পড়ল। তাকিয়ে থাকল নাদিরা।

পরক্ষণেই সচকিত হলো। ও যখন লোকটাকে দেখতে পাচ্ছে, লোকটাও মুখ তুললে দেখতে পাবে ওকে, হয়তো দেখে ফেলেছে এরই মধ্যে। তাড়াতাড়ি মুখ নামিয়ে নিল নাদিরা। অস্বস্তি লাগছে। ওই লোক এখানে কেন? ভেতরে তাড়া থাকলেও ভাব ভঙ্গিতে প্রকাশ করল না সে। ধীরপায়ে নিজেদের টেবিলের দিকে ফিরে চলল। দূর থেকে ওর চেহারা দেখে কিছু একটা অনুমান করে নিল মাসুদ রানা, কিন্তু কিছু জিজ্ঞেস করল না।

নিজের আসনে বসল নাদিরা। ন্যাপকিন তুলল। তারপর মুখ নিচু রেখে ঠোঁট যথাসম্ভব না নাড়িয়ে বলল, রানা! বোধহয় ঝামেলা।

মানে? বলেই হাসল রানা। চেয়ার টেনে নাদিরার আরও কাছে এসে একটা হাত তুলে দিল তার কাঁধে। ঠিক আছে, বলল ও। মুখে হাসি। যদি ঝামেলা হয়েই থাকে, ঘাবড়াবার কোন কারণ নেই। চেহারা স্বাভাবিক রাখার চেষ্টা করো, আর খুলে বলো কি হয়েছে।

সবশেষে যে জুয়েলারি দোকানে গিয়েছিলাম আমি, ওটার মালিককে দেখতে পেয়েছি আমি এখানে। ড্রিঙ্ক করছে।

তাই? মুহূর্তে হাজার মাইল গতিতে কাজ শুরু করে দিল রানার মাথা। হাসিমুখে বিল্লাহ ও ফয়েজের উদ্দেশে বলল ও, তোমরা কাজ চলিয়ে যাও। হাসিখুশি থাকার চেষ্টা করো। মুখ। তুলবে না। আমাদের দিকে তাকাবে না। নাদিরা, বলো এবার। লোকটা কি রকম দেখতে?

টাক মাথা। বাঁ চোখে কালো পট্টি। ওপাশে করিডরে যাওয়ার পথের পাশের টেবিলটায় বসেছে।

বারের পিছনের আয়নায় চোখ রাখল মাসুদ রানা। হ্যাঁ, দেখেছি। তুমি শিওর এ সেই লোক?

ড্যাম শিওর।

একটা সিগারেট ধরাল মাসুদ রানা। মুখ উঁচু করে ধোঁয়া। ছাড়ল সিলিঙের দিকে। তারপর, যেন ধোঁয়া গেছে চোখে, মুখ ঘুরিয়ে চোখ কচলাতে লাগল। এই ফাঁকে আরও ভাল করে। তাকাল লোকটার দিকে। হুম!

এই লোকটা কোনরকম দামাদামি করেনি। যা চেয়েছি তাই দিয়ে দিয়েছে। জানতে চেয়েছে বেচার মত আরও কিছু আছে কি না। বলেছি আমি তোমাকে।

হ্যাঁ, বলেছ। চিন্তা করতে লাগল রানা।

ওদিকে মুত্তাকিম আর ফয়েজ নিজেদের গল্পে মশগুল। কফি পান করছে, সিগারেট ফুঁকছে। তবে কান এদিকে রয়েছে, সব। শুনছে ওদের আলাপ।

 হঠাৎ কথা বলে উঠল বিল্লাহ। ঠোঁট না নাড়িয়ে ফয়েজের। দিকে তাকিয়ে হাসিমুখে বলল, ব্যাপারটা কো-ইন্সিডেন্সও হতে। পারে। হয়তো কোন ডেট আছে লোকটার, তাই এসেছে। অথবা হয়তো ডিনার করতেই এসেছে। আফটার অল, আঙ্কেল টমস ট্যাভার্নের নাম ডাক খুব।

হ্যাঁ, ঘেউ করে উঠল ফয়েজ। ফিলাডেলফিয়া থেকে এতপথ ঠেঙিয়ে কামডেন এসেছে ডিনার করতে! তোমার কল্পনার রেলগাড়ি থামাও, বিল্লাহ।

বলছ?

হ্যাঁ, বলছি।

থামো তোমরা, বলল রানা। নাদিরা, মনে করার চেষ্টা করো, ওর দোকান থেকে বেরিয়ে কি করেছিলে তুমি।

একটু চিন্তা করল মেয়েটি। ওখান থেকে বেরিয়ে আরও কয়েক দোকানে গিয়েছি। এটা-ওটা বিক্রি করেছি।

দোকানে লোকটা একা ছিল? হ্যাঁ। একা ছিল। ব্যাক রুমেও কেউ ছিল না?

ব্যাক রুমে? থতমত খাওয়া চেহারা হলো মেয়েটির। না, মানে, ব্যাক রুমের দিকে খেয়ালই ছিল না আমার। সরি।

বুঝলাম, চাপা দীর্ঘশ্বাস ছাড়ল রানা। ও ব্যাটা নিশ্চই কিছু টের পেয়েছে। যে কারণে তুমি ওর দোকান ত্যাগ করার পর ও পিছু নিয়েছে তোমার। প্রথমে শপিং সেন্টার, পরে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছেছে। এবং সেখান থেকে এই পর্যন্ত। হতে পারে, মাথা দোলাতে লাগল রানা। হতে পারে।

 আমি খুবই দুঃখিত, রানা, অপরাধীর চেহারা করে বলল নাদিরা।

এতে তোমার কোন দোষ নেই, নাদিরা। দোষ-ভুল যা হয়েছে, সবকিছুর জন্যে আমি দায়ী। আমার উচিত ছিল তোমাকে এ ব্যাপারে সতর্ক করে দেয়া। কিছুক্ষণ ভাবল মাসুদ রানা। ঠিক আছে, শোনো সবাই। আমি বেয়ারা ডেকে বিল দিতে বলছি। এখন। বিল পে করে উঠে যাব আমরা। আস্তে ধীরে গল্প করতে করতে বেরিয়ে যেতে হবে আমাদের, খেয়াল রেখো। হুড়োহুড়ি নয়। যেন দুনিয়ার কোনদিকে খেয়াল নেই, ড্যাম কেয়ার।

 বাইরে গিয়ে আমি, নাদিরা এবং ফয়েজ গাড়িতে উঠব। বিল্লাহ, তুমি বাইরের অন্ধকারে মিলিয়ে যাবে। পার্কিং লটের কোথাও গিয়ে ঠাই গাড়বে। সেখান থেকে রেস্টুরেন্টের প্রবেশ পথ যেন দেখা যায়। যদি দেখো লোকটা আমাদের পিছু নেয়নি, তাহলে বোঝা যাবে ব্যাপারটা নেহাৎ দৈব-সংযোগ। সেক্ষেত্রে। কোন কথা নেই।

কিন্তু যদি দেখো যে পিছু লেগেছে ব্যাটা, অনুসরণ করতে যাচ্ছে আমাদের। তাহলে বুঝতেই পারছ, কাঁধ ঝাঁকাল রানা। তবে অন্য কিছু নয়, কেবল অজ্ঞান করবে তুমি লোকটাকে, ঠিক আছে?

মাথা দোলাল মুত্তাকিম বিল্লাহ, জ্বি।

কাজটা হতে হবে অন্যরকম। ওর ঘড়ি, ওয়ালেট, ক্রেডিট কার্ড সব নিয়ে নেবে। যদি সম্ভব হয়, অজ্ঞান দেহটা ওর নিজ গাড়ির ড্রাইভিং সীটে তুলে দিয়ো। লোকে ভাববে গলা পর্যন্ত গিলেছে। ওকে?

ওকে, বস্।

তুড়ি বাজাল রানা ওয়েটারের উদ্দেশে। নিচু কণ্ঠে বলল, আমরা কিছুদূর গিয়ে অপেক্ষা করব। এখানকার পরিস্থিতি যাই হোক, ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসব আমরা তোমাকে তুলে। নিতে। সবাই স্বাভাবিকভাবে এগোবে গেটের দিকে, ভুলেও লোকটার দিকে তাকাবে না কেউ। লেটস গো।

বিল মেটাল রানা নগদে। আশাতীত বকশিশ দিল বেয়ারাকে। তারপর একযোগে আসন ছাড়ল সবাই। হাসতে হাসতে, গল্প করতে করতে এগোল গেটের দিকে। দুনিয়াদারি। সম্পর্কে পুরোপুরি উদাসীন। পিছনে দরজা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হলো ওরা। হঠাৎ করেই যেন পারিপার্শ্বিকতার ব্যাপারে সচেতন হয়ে পড়েছে।

মাসুদ রানা, নাদিরা ও ফয়েজ দ্রুত পা চালাল গাড়ির দিকে। দরজা খুলে ড্রাইভিং সীটে উঠে বসল রানা, নাদিরা বসল তার পাশে। ফয়েজ পিছনে। স্টার্ট দিল রানা, টায়ারের তীক্ষ্ণ আওয়াজ তুলে লট থেকে পিছিয়ে এল, তারপর ঘুরেই ছুটল বড় রাস্তার দিকে। বিল্লাহ ততক্ষণে হাওয়া হয়ে গেছে। পার্কিং লটেই কোথাও গা ঢাকা দিয়েছে সে, কিন্তু কোথায়, দেখতে পায়নি ওরা কেউ।

বাজে কয়টা? গাড়ি থার্ড গীয়ারে তুলে জিজ্ঞেস করল রানা।

বারোটা বাজতে সতেরো মিনিট বাকি, হাত তুলে রাস্তার আলোয় ঘড়ি দেখে বলল ফয়েজ। কণ্ঠে চাপা উত্তেজনা।

চোখ রাখো ঘড়িতে। ঠিক তিন মিনিট পর জানাবে আমাকে।

ধীরগতিতে কামডেনের দিকে এগোল মাসুদ রানা। হাত চোখের সামনে তুলে ধরে বসে আছে ফয়েজ, চোখ কুঁচকে আছে গভীর অভিনিবেশের ফলে। এক সময় হাত নামাল সে। পোনে বারো।

গাড়ি রাস্তার ডান পাশে নিয়ে এল মাসুদ রানা, গতি কমিয়ে পিছনের গাড়িগুলোকে ওকে ওভারটেক করার সুযোগ করে দিল। তারপর অ্যাক্সিলারেটর ঠেসে ধরে হুইল ঘোরাল বন্ বন্ করে। একই গতিতে ফিরে চলল আঙ্কেল টমস ট্যার্ভানের দিকে।

পুরোটা যেতে হলো না। বড় রাস্তায় অনেকটা এগিয়ে এসে ওদের অপেক্ষায় রয়েছে মুত্তাকিম বিল্লাহ। গাড়ি দাঁড় করাল রানা। ফয়েজ পিছনের দরজা মেলে ধরতেই মাথা নিচু করে অদ্ভুত এক লাফ দিয়ে ভেতরে উঠে বসল সে। আবার টার্ন নিল রানা। দ্রুত ছুটল টার্নপাইকের দিকে।

তারপর? বলল রানা।

পথের ফকির বানিয়ে রেখে এসেছি কানা ব্যাটাকে, হাসল বিল্লাহ। ওয়ালেট, ক্রেডিট কার্ড, হাতঘড়ি সব এখন আমার পকেটে।

গম্ভীর হয়ে গেল রানা। তার মানে সত্যিই আমাদের অনুসরণ। করছিল লোকটা।

কোন সন্দেহ নেই। আপনারা রওনা হওয়ার পরমুহূর্তে সে-ও। বেরিয়ে আসে। পকেট থেকে চাবি বের করতে করতে ছুটছিল। নিজের গাড়ির দিকে।

আর কোন প্রশ্ন করল না মাসুদ রানা। অন্যরাও বলল না কিছু। নীরব হয়ে পড়ল হঠাৎ করে। বিপদ টের পেয়ে গেছে। সবাই। এতক্ষণ পুরো ব্যাপারটা ছিল মজার খেলা গোছের, এখন আর তা নেই। পিছনে শত্রুর অস্তিত্ব এতক্ষণ ছিল কাল্পনিক। এ মুহূর্তে তা বাস্তব হয়ে দেখা দিয়েছে। যে কোন অসতর্ক মুহূর্তে ঘাড়ে লাফিয়ে পড়বে শত্রু। এর নাম মাফিয়া।

কে হতে পারে লোকটা? অনেকক্ষণ পর নীরবতা ভঙ্গ করল নাদিরা। পুলিস? এফবিআই?

না, মাথা দোলাল মাসুদ রানা। গার্সিয়ার লোক। মাফিয়া।

আবার সবাই চুপ। যেন এই প্রথম উপলব্ধি করতে পেরেছে, কার লেজে পা দিয়েছে ওরা। নিউ ইয়র্ক থেকে নিরাপদে বেরিয়ে। আসতে পেরে ওরা মোটামুটি নিশ্চিত হয়েছিল বিপদ কেটে গেছে। এইবার টের পেল, আসলে সবে শুরু হয়েছে। কেটে। যাওয়ার প্রশ্নই অবান্তর। রানা ছাড়া প্রত্যেকেই থেকে থেকে। পিছনে তাকাচ্ছে ঘাড় ঘুরিয়ে, বোঝার চেষ্টা করছে অনুসরণ করা হচ্ছে কি না ওদের।

বিল্লাহ, মৃদু কণ্ঠে ডাকল মাসুদ রানা।

জ্বি?

তুমি যদি গার্সিয়া হতে, আর খবর পেতে তোমার জিনিসপত্র নিয়ে কামডেনে রয়েছি আমরা, সেক্ষেত্রে আমাদের পরবর্তী হল্টেজ কোথায় হতে পারে বলে ভাবতে তুমি?

বাল্টিমোর, অবশ্যই, বিন্দুমাত্র দ্বিধা না করে বলল দানব। ঠিক বলিনি, মাসুদ ভাই?

সন্তুষ্ট হলো ও। ঠিকই বলেছ। আমার মনে হয় গার্সিয়াও তাই ভাবছে। অন্তত সেটাই স্বাভাবিক। অতএব আমাদের এবারকার যাত্রা হবে সংক্ষিপ্ত। আজকের রাতটা উইলমিংটন অথবা এক্টনে কাটাব আমরা। তারপর কাল দুপুর নাগাদ যাব বাল্টিমোর। ওখানে যতক্ষণ থাকব চোখ-কান খোলা রাখতে হবে। ওখানে যদি গার্সিয়ার লোক পিছু না নেয়, বুঝতে হবে ওয়াশিংটনে আশা করবে ও আমাদের।

মাসুদ ভাই, বলল ফয়েজ। ওরা যদি এরকম আগেভাগেই আমাদের পরবর্তী গন্তব্য সম্পর্কে নিশ্চিত হয়ে বসে থাকে, তাহলে বিপদ। তারচে এক কাজ করলে কেমন হয়? যদি নিউ ইয়র্কেই ফিরে যাই আমরা? আর যা-ই হোক, ওখানে নিশ্চই আমাদের আশা করবে না গার্সিয়া? কেমন হয় আইডিয়াটা?

অন্য কোন শহর হলে সম্ভাবনাটা ভেবে দেখা যেত, ফয়েজ। কিন্তু নিউ ইয়র্কের ব্যাপারে আমি কোন ঝুঁকি নিতে রাজি নই। অসম্ভব! হাজারো চোখ রয়েছে ওখানে, হাজারো কান। শুধু গেলেই তো হবে না, থাকতেও হবে। কোথায় থাকবে? ওখানে ফিরে যাওয়ার অর্থ হবে নিজ হাতে নিজের গলায় ফাঁসির দড়ি পরানো। অসম্ভব! তাছাড়া গার্সিয়া এর সাথে নাদিরার জড়িত থাকার কথা যখন জেনেই গেছে, ওর সাথে আমি আছি, তাও ঠিকই বুঝে গেছে। কাজেই ও-কাজ করা একেবারেই ঠিক হবে না। কিন্তু আমি বুঝতে পারছি না, কি করে ব্যাটা নাদিরার জড়িত থাকার কথা জানল।

তাহলে? কোথায় যাব আমরা এখন? জানতে চাইল নাদিরা।

মায়ামি। এ মুহূর্তে ওটাই হবে আমাদের জন্যে সবচে উপযুক্ত স্থান। আমরা অতদূর যাব, আশা করা যায়, এতটা কল্পনা। করবে না গার্সিয়া।

দেলাওয়ের নদী পেরিয়ে এল ওরা, ফার্নহ পৌঁছল। শহরটা ওয়াশিংটন শহরের সামান্য দক্ষিণে। সামনেই হাইওয়ে নাইনটি ফাইভ, আন্তঃরাজ্য হাইওয়ে চলে গেছে ওয়াশিংটন। হাইওয়ে ধরে মায়ামির দিকে এক ঘণ্টা চলল মাসুদ রানা। তারপর খুদে শহর এলটনে থামল। রাতটা এখানেই কাটানোর। ইচ্ছে। জায়গাটা নিরাপদ। এত ছোট শহরে নিশ্চয়ই ওদের আশা। করবে না গার্সিয়া।

ঘড়িতে তখন প্রায় একটা। বড় রাস্তার কাছে একটা পছন্দসই হোটেল খুঁজে বের করল ওরা। দুটো ডবল রুম নিল কামডেনের মত। একসঙ্গে সবার ঘুমানো চলবে না আজ রাতে, বলল ওদের মাসুদ রানা। পালা করে পাহারা দিতে হবে। একেকজন দুই ঘণ্টা করে।

ঠিক আছে, বলল ফয়েজ। প্রথম পালা আমার।

যার যার বিছানায় উঠে পড়ল রানা ও নাদিরা। পাশের রুমে দরজা সামান্য খোলা রেখে পাহারায় বসেছে ফয়েজ। এপাশ ওপাশ করতে লাগল মাসুদ রানা, ঘুম আসছে না। মাথায় হাজারো দুশ্চিন্তা। নাদিরার জড়িত থাকার কথা জানল কি করে। গার্সিয়া? হ্যামিলটন কেন বলল, নাদিরাকে খুঁজছে সে? হাসানের কথা মনে পড়ল হঠাৎ করে। একটা দীর্ঘশ্বাস ছাড়ল রানা। ব্যাপারটা ভুলতে পারছে না ও। তবু এ নিয়ে একটা শও উচ্চারণ করেনি রানা নিউ ইয়র্ক ত্যাগ করার পর থেকে। তাতে পরিবেশ গুমোট হয়ে যাবে। সেটা চায় না ও। এ মুহূর্তে সবার মন খোলা থাকলে বিপদের ওপর বিপদ। হাসানের অসহায় মৃত্যু-দৃশ্য ভেসে উঠল চোখে, একটা দীর্ঘশ্বাস চাপল মাসুদ রানা।

রানা, মৃদু কণ্ঠে ডাকল মেয়েটি।

বলো।

কিছু ভাবছ?

হ্যাঁ।

কি?

হেসে ফেলল ও। কেন?

না। এমনিই জানতে চাইছি।

ভাবনার কি কোন ঠিক-ঠিকানা আছে?

তবু। বলো না!

প্রথম চিন্তা আমাদের গাড়িটা।

গাড়িটা মানে?

 মানে এই গাড়ি নিয়ে আর পথে বেরোনো ঠিক হবে না।

তো?

ভাবছি, গাড়িটা কোথাও লুকিয়ে রাখতে হবে।

লুকিয়ে রাখবে?

 হ্যাঁ। বাতিল করে দিতে হবে এটা।

কিন্তু তাহলে আমরা বাল্টিমোর যাব কিসে করে? এখানে কি ভাবে কোত্থেকে গাড়ি ম্যানেজ করা যাবে?

না। এখানেই ওটা ছাড়ার কথা ভাবছি না। বাল্টিমোর পৌঁছে সারতে হবে কাজটা।

অন্ধকার আর নীরবতা একসঙ্গে জমাট বাঁধল ঘরের ভেতর। পরমুহূর্তে খুট শব্দে জ্বলে উঠল মাসুদ রানার গ্যাস লাইটার। সিগারেট ধরাল ও। সিগারেটের মাথার আগুনটা ঘন ঘন বাড়ছে কমছে। এক ভাবে সেদিকে চেয়ে রইল নাদিরা।

সিগারেট শেষ করে আবার শুয়ে পড়ল মাসুদ রানা। কিন্তু ঘুম আর আসে না। গড়াগড়ি করতে লাগল দুজনেই। কোন ফাঁকে ঘুম এসে জুড়ে বসল চোখের পাতায়, দুজনের একজনও টের পেল না। ভোর ছটায় চট করে চোখ মেলল মাসুদ রানা। লোকজন জেগে উঠেছে। সামনের বড় রাস্তা দিয়ে এক আধটা গাড়ি ছুটে যাওয়ার শব্দ আসছে।

পাশের কোন রুমে যেন টিভি চলছে। ভোরের খবর শুরু হয়েছে। খবরের তৃতীয় আইটেমটা কানে যেতেই যেন তড়িতাহত। হলো মাসুদ রানা। একঘেয়ে কণ্ঠে পড়ে চলেছে পাঠকগু গত। পরশু রাতে, ম্যাডিসন অ্যাভিনিউর এক অফিসে সশস্ত্র আক্রমণ চালাতে গিয়ে প্রতিপক্ষের গুলির আঘাতে মারাত্মকভাবে আহত ব্যক্তিটি গত রাতে মৃত্যুবরণ করেছে। জানা গেছে, সে কুখ্যাত মাফিয়া ডন, পাওলো গার্সিয়ার পুত্র রবার্টো গার্সিয়ার বডিগার্ডকাম-শোফার। লোকটির নাম আলবার্তো ফেলিনি।

উল্লেখ করা যেতে পারে, গত পরশু একদল সশস্ত্র ব্যক্তি। ম্যাডিসন অ্যাভিনিউর বেসরকারী এক গোয়েন্দা সংস্থা, রানা। এজেন্সির ওপর অতর্কিতে হামলা চালিয়ে অফিসটির প্রচুর ক্ষতিসাধন করে। যদিও এজেন্সির অপারেটরদের পাল্টা মারের। মুখে খুব একটা সুবিধে করতে পারেনি তারা ইত্যাদি ইত্যাদি।

ইয়াল্লা! ফিস ফিস করে বলল নাদিরা। কি করে…

উত্তর দিল না মাসুদ রানা। সিলিঙের দিকে চেয়ে আছে, চাউনি অন্তঃসার শূন্য। ব্যস্ত টোকার আওয়াজ উঠল দরজায় মাসুদ ভাই! মাসুদ ভাই! দরজা খুলুন! চাপা কণ্ঠে ডাকছে ফয়েজ।

নাদিরা দরজা খুলে দিল। দমকা বাতাসের মত ভেতরে ঢুকল ফয়েজ ও বিল্লাহ। খ-খবর শুনেছেন, মাসুদ ভাই?

শুনেছি, শান্ত গলায় বলল রানা।

ওরা জেনে গেছে আমরাও আছি এর পিছনে! বলে উঠল বিল্লাহ।

আনমনে থুতনি ডলল ও। তাই তো দেখছি। মাথায় এলোমেলো চিন্তা ঘুরপাক খাচ্ছে রানার। কি করে গার্সিয়া ব্যাপারটা টের পেল, ভেবে পাচ্ছে না।

সিগারেট ধরিয়ে ভাবতে বসল মাসুদ রানা। গম্ভীর। তাহলে প্যাট্রিক কার্নিকেও চিনে ফেলেছে গার্সিয়া! অর্থাৎ সেই কাজই হলো, জানাজানি হয়ে গেল সব। কিছুই গোপন রইল না! যে জন্যে পালাতে হচ্ছে। নইলে অন্য কিছু করা যেত ভেবেচিন্তে।

<

Super User