যত তাড়াতাড়ি সম্ভব, এই গাড়িটা ছেড়ে দেয়া উচিত আমাদের, বলল মুত্তাকিম বিল্লাহ। এটা নিয়ে আর পথে বের হওয়া ঠিক হবে না।

মাথা দোলাল মাসুদ রানা। খাটের কিনারায় বসে আছে ও, হাঁটুতে কনুই রেখে দুহাতে মুঠো করে ধরে রেখেছে চুল। দৃষ্টি মাটিতে নিবদ্ধ।

কিন্তু এখানে গাড়ি কোথায় পাব? প্রশ্ন করল ফয়েজ।

বাল্টিমোর থেকে জোগাড় করতে হবে গাড়ি। হাত নামিয়ে সোজা হয়ে বসল মাসুদ রানা। ট্যাক্সি নিয়ে বাল্টিমোর যাও। তোমরা দুজন। তৈরি হয়ে নাও।

এই গাড়ির কি ব্যবস্থা করা যায়? বলল ফয়েজ।

লুকিয়ে ফেলার ব্যবস্থা করো। ভাল হয় যদি নির্জন কোন এলাকায় নিয়ে পাহাড় থেকে গড়িয়ে দেয়া যায়।

জ্বি, আচ্ছা, মাথা দোলাল বিল্লাহ।

ফেরার সময় একবারে ট্যাক্সি নিয়ে এসো। আমরা তৈরি। হয়ে থাকব।

ঠিক আছে। দরজার দিকে এগোল ফয়েজ আর বিল্লাহ।

খুব সাবধানে, পিছন থেকে সতর্ক করল মাসুদ রানা। চারদিক ভাল করে দেখেশুনে এগোবে। না, দাঁড়াও। ক্যাশ নিয়ে যাও কিছু। দেখো, খুঁজে কোন ইউজড় কার কিনতে পাওয়া যায়। কি না। সম্ভব হলে চলনসই দেখে কিনেই নিয়ে এসো একটা গাড়ি। ট্যাক্সি খুব রিস্কি হয়ে যাবে।

ওরা যদি নাম জানতে চায় ক্রেতার? জানতে চাইল ফয়েজ। আহমেদ।

চাইবে না, মাথা দোলাল মাসুদ রানা। বেশিরভাগ চোরাই গাড়ি কেনা-বেচার কারবার করে এইসব লট। নগদ পয়সা পেলে কোন প্রশ্নই করবে না, আমি জানি। বিক্রি করার সময় একটা শর্ত জুড়ে দেয় ওরা কেবল, তা হলো বিক্রেতার নাম প্রকাশ করা। চলবে না ধরা পড়লে। অন্তত পুলিসের কাছে। ওটায় বোমা ফিট করে যদি হোয়াইট হাউস উড়িয়ে দেয়ার প্ল্যানও করো তুমি, কিছু আসবে-যাবে না ওদের।

এক থোক ডলার ধরিয়ে দিল রানা মুত্তাকিমের হাতে। বেরিয়ে গেল ওরা দুজন। দরজা বন্ধ করে দিল মাসুদ রানা। একটা চেয়ার টেনে দরজার কাছে বসল। নাস্তার কথা ভুলে গেছে। সিগারেট টেনে চলেছে একটার পর একটা। নিজের বিছানায় চুপ করে বসে আছে নাদিরা। নিজেকে বড়ো অপরাধী মনে হচ্ছে তার। এত বড় ঝামেলায় পড়েছে এরা ওরই জন্যে, তার চেয়েও বড় কথা, এর পিছনে মাসুদ রানার হাত আছে, ধরে ফেলেছে রবার্টো গার্সিয়া। আর রবার্টো গার্সিয়া মানেই মাফিয়া।

এক্সপোজড হয়ে গেছে মাসুদ রানা। এত রকম সতর্কতা অবলম্বন করেও কোন লাভ হলো না শেষ পর্যন্ত। কি হবে এখন? একই চিন্তা চলছে রানার মাথায়ও। মাফিয়া পরিবারগুলো যদি এক জোট হয়ে হামলা চালায় রানা এজেন্সির নিউ ইয়র্ক শাখার ওপর, তাহলে সর্বনাশ। সম্ভাবনাটা অবশ্য সঙ্গে সঙ্গে নাকচ করে দিল ও। পাওলো গার্সিয়ার সঙ্গে অন্যান্য ডনের সম্পর্ক ইদানীং ভাল যাচ্ছে না, ব্যবসা নিয়ে কি সমস্ত জটিলতার সৃষ্টি হয়েছে। পরিবারগুলোর মধ্যে, আগেই খোঁজ নিয়ে জেনেছে মাসুদ রানা। কাজেই ওদের এক জোট হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করে ও।

তবু স্বস্তি পাচ্ছে না মাসুদ রানা। বার বার খারাপ চিন্তা উঁকি দিচ্ছে মনের মধ্যে। পুলিস বা এফ.বি.আই-কে রবার্টো কি জানিয়েছে যে এর পিছনে মাসুদ রানা আছে? নাকি গোপন করে গেছে? একাই মোকাবিলা করবে সে ওকে? তাই যেন হয়, মনে মনে প্রার্থনা করছে রানা, তাই যেন হয়। ব্যাপারটা রবার্টো যদি প্রশাসনকে জানায় তাহলে জটিলতা দেখা দেবে। অথচ ওসব এড়ানোর জন্যেই অফিশিয়ালি পদক্ষেপ নিতে বারণ করেছিলেন ওকে রাহাত খান।

ঠিক আছে, বেপরোয়া এক সিদ্ধান্ত নিল মাসুদ রানা, দেখা যাক কতদূর গড়ায় ব্যাপারটা। তারপর চরম পদক্ষেপ নেবে ও প্রয়োজনে। সে ব্যবস্থা করেই এসেছে। ঘুরে তাকাল মাসুদ রানা। নাদিরাকে দেখল। অনর্থক দুশ্চিন্তা করছ তুমি। এ কাজে আমাকে তুমি বাধ্য করোনি, আমি স্বেচ্ছায়ই কাজটা নিয়েছি। কাজেই নিজেকে অপরাধী ভাবার কোন কারণ নেই তোমার। যাও, ওঠো। তৈরি হয়ে নাও। খিদে লেগেছে, পেটে দিতে হবে কিছু।

ফ্যাল ফ্যাল করে ওর দিকে চেয়ে থাকল মেয়েটি কিছুক্ষণ। তারপর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে উঠল। নিঃশব্দ পায়ে বাথরুমে। গিয়ে ঢুকল। বাইরে নজর দিল মাসুদ রানা। ক্রমেই ব্যস্ত হয়ে উঠছে খুদে এলটন। সামনের বড় রাস্তায় বাস, কার ইত্যাদির দ্বিমুখী ট্রাফিক ক্রমেই ঘন হচ্ছে। স্বাভাবিকের তুলনায় দেশের অন্যান্য জায়গার মত এখানেও প্রচণ্ড চাপ পড়েছে রাস্তার ওপর। বড়দিনের ছুটি আরম্ভ হতে যাচ্ছে, আগেভাগেই যে যার পছন্দের জায়গায় ছুটছে দিনটা পালনের জন্যে। দেখতে দেখতে আরও ঘন হলো ট্রাফিক। মৃদু হাসি ফুটল মাসুদ রানার মুখে। এই। ট্রাফিক খুবই উপকারে লাগবে ওদের।

সকাল গড়িয়ে দুপুর হতে চলল, এখনও ফেরার নাম নেই বিল্লাহ্ ও ফয়েজের। চিন্তায় পড়ে গেল রানা। কোন বিপদ হলো না তো? ধরা পড়ে যায়নি তো ওরা রবার্টোর লোকজনের হাতে? ঘরের মধ্যে পায়চারি শুরু করল মাসুদ রানা। নাদিরা বসে আছে। নিজের বিছানায়। চুপ হয়ে গেছে মেয়েটি। রানার সান্ত্বনা কোন কাজে আসেনি, ওকে দেখলেই বোঝা যায়। এক এক করে চারটে সিগারেট ধ্বংস করল মাসুদ রানা।

পঞ্চমটা ধরাতে যাবে, এই সময় হোটেলের গেট দিয়ে একটা গাড়ি ঢুকল ভেতরে। থেমে গেল মাসুদ রানা। ওটার ভেতরে বসা দেখা গেল বিল্লাহ আর ফয়েজকে। আশ্বস্ত হয়ে গাড়িটা দেখল ও, একটা কালো রঙের বুইক রিভেরা। হুইলে গর্বিত ভঙ্গিতে বসে আছে বিল্লাহ। বুইকটা পুরানো। সাইড প্যানেলে কিছু কিছু স্ক্র্যাচ দেখা গেল। সামনের ফেণ্ডার সম্ভবত কোন দুর্ঘটনায় তুবড়ে গিয়েছিল, পরে মেরামত করা হয়েছে। রং-ও করা হয়েছে। দেখতে একেবারে মন্দ লাগছে না বুইকটা। এঞ্জিনের আওয়াজও ভালই মনে হলো রানার।

 সব তৈরিই ছিল, টপাটপ বুইকের ট্রাঙ্কে তুলে ফেলল ওরা মালপত্র। দেখতে যেমনই হোক, গাড়িটা চলে ভাল, মাসুদ ভাই, ট্রাঙ্কের ডালা বন্ধ করে বলল ফয়েজ। এঞ্জিনটা প্রায় নতুন, কোন বাজে আওয়াজ নেই।

আরও ভাল, প্রায় নতুন গাড়িও পেয়েছিলাম, বলল বিল্লাহ। কিন্তু ইচ্ছে করেই নিলাম না মানুষের চোখ পড়তে পারে বলে। এটার দিকে দ্বিতীয়বার কেউ তাকাবে না।

ঠিকই করেছ, বলল মাসুদ রানা। বুইকের এঞ্জিন আর ভেতরটা দেখল ও। চমৎকার! ভেতরে জায়গা অনেক বেশি, হাত-পা ছড়িয়ে আরামে বসতে পারবে ওরা অনায়াসে। এঞ্জিনও যথেষ্ট শক্তিশালী। দারুণ গাড়ি। কিনতে কোন অসুবিধে হয়নি?

নাহ! গামলার মত প্রকাণ্ড মাথাটা এপাশ ওপাশ দোলাল বিল্লাহ। কোন প্রশ্নই করেনি লট মালিক, নগদ টাকা দেখে ঠাণ্ডা মেরে গেছে একেবারে। প্রায় জোর করেই আমার একটা ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছি আমি তাকে। অবশ্য বেশ পুরনো লাইসেন্স ওটা, নাম-ঠিকানা ভুয়া।

একেবারে কিছুই জানতে চায়নি? বিস্মিত হলো মাসুদ রানা।

না। হাসল ফয়েজ আহমেদ। সে সুযোগই দেয়নি লোকটাকে তার বউ।

কি রকম?

ঘর-সংসার ছেড়ে বউ এসে বসে ছিল স্বামীর ঘাড়ের ওপর, বড়দিনের কেনাকাটার টাকা চাই। বিল্লাহর হাত থেকে টাকাটা। সে-ই নিয়েছে, ইন ফ্যাক্ট, কেড়ে নিয়েছে বলা চলে। স্বামী বেচারীকে দরদাম করার সুযোগটাও দেয়নি দজ্জাল মহিলা, আমরা গাড়ির চাবি হাতে পাওয়ার আগেই টাকা নিয়ে গায়েব হয়ে গেছে সে।

হেসে ফেলল মাসুদ রানা। ভেরি গুড। দেখাদেখি নাদিরাও হাসল।

ওদের সামনে পিটসবার্গের রুট নিয়ে আলোচনা করেছি আমরা, বলল বিল্লাহ। কোন পথে তাড়াতাড়ি যাওয়া যায়, এইসব। খবরটা যদি কোনরকমে পৌছায় রবার্টোর কানে, মিসগাইডেড হওয়ার চান্স আছে লোকটার।

চমৎকার!

মাসুদ রানা বসল ড্রাইভিং সীটে, পাশে ফয়েজ আহমেদ। নাদিরা ও বিল্লাহ উঠল পিছনে। নাদিরার রত্নভাণ্ডারের ব্রিফকেসটা থাকল ওদের মাঝখানে। হ্যাণ্ড রেস্ট হিসেবে ব্যবহার করছে ওটাকে বিল্লাহ। শহর ছাড়ার আগে কিছু কেনা-কাটা করল ওরা, তারপর ফিরে চলল আন্তঃরাজ্য হাইওয়ে নাইন্টি ফাইভের দিকে। হাইওয়েতে উঠে বুইক দক্ষিণমুখো ছোটাল মাসুদ রানা। ফোর্ডটার কি ব্যবস্থা করলে তোমরা?

আপনি যেমন বলেছিলেন, তেমন উপযুক্ত জায়গা একটাই পেয়েছিলাম, মাসুদ ভাই, বলল বিল্লাহ। কিন্তু এত বেশি ট্রাফিক। যে ও কাজ করার কোন সুযোগই ছিল না। সারাদিন অপেক্ষা করলেও হত না সুযোগ। সেজন্যেই তো এত দেরি হয়ে গেল ফিরতে আমাদের।

তো?

এ অবস্থায় আপনি হলে কি করতেন? পাল্টা প্রশ্ন করল ফয়েজ আহমেদ।

আমি? লোকালয় থেকে দূরে কোন গভীর জঙ্গলে নিয়ে ঢোকাতাম গাড়িটা। তার পরও প্রয়োজন বুঝলে ডালপালা দিয়ে ঢেকে দিতাম ওটাকে। লাইসেন্স প্লেট খুলে নদীতে ফেলে দিতাম। অথবা, সুবিধেমত জায়গা খুঁজে বের করে আস্ত গাড়িটাই ফেলে দিতাম নদীতে।

ওতে কারও কোন উপকার হত না। কিন্তু আমরা যা করেছি, তাতে আমাদের সঙ্গে আরও কিছু লোকের উপকার হয়েছে। পায়ের ওপর পা তুলে বসল পাহাড়। সিগারেট ধরাল গম্ভীর মুখে। ফয়েজ হাসছে মিটিমিটি।

চোখ কোঁচকাল মাসুদ রানা। যেমন?

ওটা গায়েব করার আর কোন উপযুক্ত জায়গা না পেয়ে শহরের একটা বস্তিতে নিয়ে পার্ক করে রাখি আমরা গাড়িটা, বলল ফয়েজ। লাইসেন্স প্লেট আগেই লুজ করে রেখেছিলাম। ও দুটো খুলে নিয়ে দরজা আনলক রেখে কার লটের খোঁজে চলে যাই।

তারপর? সিগারেট ধরাল রানা।

ঘণ্টা দুয়েক ব্যয় হয় এটা কিনতে। কাজ সেরে বুইক নিয়ে আবার বস্তিতে যাই আমরা। ওর মধ্যেই ফোর্ডের হুইল, ব্যাটারি, কারবুরেটর, রেডিয়েটর, ডিস্ট্রিবিউটরসহ পুরো এঞ্জিন ব্লক গায়েব হয়ে গেছে। দূর থেকে দেখলাম, সীটগুলো, ফুয়েল পাম্প খুলে নিয়ে যাচ্ছে একদল নিগ্রো ছোড়া। ঘণ্টা খানেক ছিলাম আমরা ওখানে। আসার সময় কেবল ফ্রেমটা পড়ে আছে দেখে এসেছি। দরজা, ফ্রন্ট আর ব্যাক উইশীল্ড, সব গাপ করে দিয়েছে ব্যাটারা।

এখন গেলে ফ্রেমটাও খুঁজে পাওয়া যাবে না, বাজি ধরে। বলতে পারি আমি, মন্তব্য করল পাহাড়। বড়দিনটা এবার ভালই। কাটবে ছেড়াগুলোর।

দারুণ! বলল মাসুদ রানা। রীতিমত একটা অত্যাধুনিক উপায় আবিষ্কার করেছ তোমরা গাড়ি গায়েব করার। ভবিষ্যতে প্রয়োজন পড়লে উপায়টা কাজে লাগাব ভাবছি। কংগ্রাচুলেশনস!

বৈপ্লবিক উপায়। সংশোধন করে দিল বিল্লাহ্।

ঠিক, মেনে নিল রানা। বৈপ্লবিক উপায়।

একটু একটু করে সহজ হয়ে উঠতে শুরু করল নাদিরা। মাঝে মধ্যে ওদের আলোচনায় যোগ দিচ্ছে সে এখন। মাসুদ রানা এবং তার দুই সহযোগীর সতর্ক, কিন্তু নির্ভীক, ড্যাম কেয়ার ভাব-ভঙ্গি দেখে ভুলে গেল সে ভয়-শঙ্কা, অপরাধবোধ।

সন্ধে গড়িয়ে রাত নামল। হাইওয়ে নাইন্টি ফাইভ ধরে তুমুল বেগে ছুটছে বুইক। হুইলে তিনটে বাজার ভঙ্গিতে রয়েছে মাসুদ রানার হাত। ঋজু দেহটা বসে আছে অনড়। নজর সামনে স্থির। ড্যাশবোর্ডের মৃদু নীলাভ আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে চেহারাটা। কিছু ভাবছে ও। নাদিরা ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। বিল্লাহ আর ফয়েজ বসে আছে। সুযোগ থাকা সত্ত্বেও এ পর্যন্ত এক মিনিটের জন্যেও চোখ বোজেনি ওরা কেউ। ভবিষ্যৎ ভাবনায় ডুবে আছে সবাই।

দূর থেকে ওয়াশিংটন ডি. সি. পাশ কাটাল মাসুদ রানা। বড়দিনের উৎসব উপলক্ষে আলোর বন্যায় ভাসছে ওয়াশিংটন। পুরো আকাশ গোলাপী রঙের উজ্জ্বল আভায় ঝলমল করছে। ফ্রেডারিবার্গের এক স্পেনীয় ধাচের রেস্টুরেন্টে ডিনার খেলো ওরা। তারপর আবার চলা। এবার হুইলে বসল বিল্লাহ, মাসুদ। রানা পিছনে। শহর ত্যাগ করার আগে ট্যাঙ্ক ভরে তেল নিল ওরা। রিচমণ্ড এসে আরেক দফা আসন বদল হলো বিল্লাহ এবং ফয়েজের মধ্যে।

কাত হয়ে নাদিরার ব্রিফকেসে হেলান দিয়ে খানিক ঘুমিয়ে নেয়ার কসরৎ করল মাসুদ রানা। কাজ হলো না। উল্টে শক্ত জিনিসটার ওপর পড়ে থেকে থেকে কাঁধ-পিঠ ব্যথা হয়ে গেল। সাড়ে দশটার দিকে রকি মাউন্টেন পৌঁছল ওরা। তন্দ্রায় চোখ বুজে এসেছিল কখন যেন, চট করে সোজা হয়ে বসল রানা। বিল্লাহ আর নাদিরা ঘুমিয়ে পড়েছে। গতি কমে গেছে বুইকের। এটা কোন জায়গা? জানতে চাইল ও।

রকি মাউন্ট, বলল ফয়েজ।

দেখো কোন জয়েন্ট পাওয়া যায় কি না।

ঠিক আছে। বড় রাস্তা ছেড়ে ডাইনে বাঁক নিল ফয়েজ। সামান্য এগোতেই নীল রঙের নিয়ন আলো চোখে পড়ল। একটা বার অ্যাণ্ড রেস্টুরেন্ট, দি গেম কক। জানালায় বিয়ার ক্যানের ছবি পেস্ট করা আছে দেখা গেল।

চলো দেখি, কফি জোটে কি না দুএক কাপ।

বিল্লার ঘুম আগেই ভেঙেছে, নাদিরাও জেগে গেছে। সোজা হয়ে আড়মোড়া ভাঙল সে। কোথায় এসেছি আমরা?

রকি মাউন্টেন, বলল মাসুদ রানা।

এখানে কি?

 কফি খাব।

ওহ, ফাইন!

গেম ককের পার্কিং লট বেশ বড়। আধ ডজন কার, একটা পিকআপ ট্রাক, দুটো মোটর সাইকেল এবং অতিকায় এক ট্রাক্টর ট্রেইলার দাঁড়িয়ে আছে ভেতরে। ধীর গতিতে বুইকের নাক ঢোকাল ফয়েজ লটে। চারদিকে তীক্ষ্ণ নজর রেখেছে রানা ও বিল্লাহ। আলো নেভাল ফয়েজ, স্টার্ট বন্ধ করে দিল। তখনই। বেরিয়ে পড়ল না ওরা, ঝাড়া দুমিনিট বসে থাকল গাড়িতে। না, কোথাও কোন অস্বাভাবিক তৎপরতা চোখে পড়ল না। কোন। অ্যাডভান্স পার্টি অপেক্ষা করছে না ওদের স্বাগত জানাতে।

চলো, মৃদু কণ্ঠে নির্দেশ দিল মাসুদ রানা। নাদিরার খুদে কেসটা বাঁ হাতে ঝুলিয়ে বেরিয়ে পড়ল ও। ডান হাত ট্রাউজারের পকেটে, ওয়ালথারের বাঁট অ্যাঁকড়ে রেখেছে আঙুলগুলো।

ফয়েজ নামল সবার শেষে। বুইক লক করল সে, তারপর। একযোগে গেম ককের প্রবেশ পথের দিকে পা বাড়াল সবাই। ভেতরের আলোগুলো কম শক্তির। নগ্ন কাঠের মেঝে, সারা দেহে তার ক্ষত। প্রায় চৌকোনা গেম কক বার অ্যাও রেস্টুরেন্ট। এক মাথায় আধা-নোংরা বার। সামনে কোন টুল নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা ছাড়া উপায় নেই খদ্দেরের।

দুপাশে গোটা বিশেক গোল কাঠের টেবিল, প্রত্যেকটি ঘিরে রেখেছে এক হালি করে চেয়ার। বেশিরভাগই নড়বড়ে। এক। পাশে কয়েকটা বুদও আছে। মাঝখানের খানিকটা জায়গা ফাঁকা, ডান্স ফ্লোর। অল্প শক্তির আলো আড়াল করতে পারেনি ভেতরের। দীনতা, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বেশি বেশি। বারের পিছনে দেয়ালে ঝুলছে একটা নোংরা মূল্য তালিকা, হ্যামবার্গার, রিবস, চিলি, হ্যাম ও চীজ বার্গার, অ্যাপেল পাই ও কফি ইত্যাদির।

বারের পাশেই একটা করিডর, চলে গেছে পিছনদিকে, গেম। ককের কিচেনে। ভেতরে পা রেখেই টের পেল ওরা পিছনে রান্না চলছে। তেল মশলার ঝঝে চোখে অন্ধকার দেখল সবাই। পাঁচ পুরুষ খদ্দের বীয়ার পান করছে বারের সামনে দাঁড়িয়ে। উভয়। লিঙ্গ মিলিয়ে আরও জনা চল্লিশেক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে সামনের টেবিল ও বুদ দখল করে। উৎসব উৎসব আমেজ।

মেয়েদের বেশিরভাগই কম বয়সী, ষোলো থেকে বিশের মধ্যে। এক নজরেই বোঝা যায় পেশাদার। পরনে টাইট সোয়েটার, পায়ে হীল, মাথায় লাল অথবা সোনালী উইগ। মুখে এত কড়া মেক আপ, সার্কাসের ক্লাউনও হার মানতে বাধ্য হবে। পুরুষরা সব কঠোর চেহারার, লাল মুখো। কয়েকজনের চোখেমুখে দীর্ঘ যাত্রার ছাপ স্পষ্ট। বাকিরা কেউ চাষী, নির্মাণ শ্রমিক, টেলিফোনের লাইনসম্যান এইসব।

একাধিক পায়ের আওয়াজে ভেতরের কলগুঞ্জন থেমে গেল। আচমকা। ঘাড় ঘুরিয়ে তাকাল সবাই। শূন্য, অস্পষ্ট শত্রু ভাবাপন্ন চোখে দেখল আগন্তুকদের। সবচেয়ে বেশি সময় তাদের নজর কাড়ল নাদিরা। তারপর পাহাড় এবং সবশেষে গরিলা। পুরুষরা মাসুদ রানাকে দেখেও না দেখার ভান করল। মেয়েরা খানিকটা করুণা করল রানাকে। একবার, কেউবা দুবারও তাকাল। কিন্তু কারও মধ্যে কোন ভাবান্তর লক্ষ করা গেল না।

সুইচ টিপে সবার কথাবার্তা, হাসি-ঠাট্টা বন্ধ করে দিয়েছিল যেন কেউ, ওরা একটা বুদে ঢুকে পড়তেই অন হয়ে গেল সেটা, যে যেখানে থেমে পড়েছিল, সেখান থেকে শুরু হলো আগের মত। নোংরা কৌতুক আর পাঞ্জার লড়াইয়ে মেতে উঠল পুরুষরা, আর মেয়েরা অহেতুক গা কাঁপানো খিল খিল হাসি, মেক আপ ঠিক করা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজে।

ওরা ঠিকমত বসতে না বসতেই হাজির হলো এক ওয়েট্রেস। খুব বেশি হলে পনেরো হবে তার বয়স, কিন্তু মুখ দেখলে বেশি মনে হয়। সাংঘাতিক রকম টাইট জিনস পরেছে মেয়েটি, গায়ে পেট কাটা লো-কাট উলেন ব্লাউজ, তাও পিভলেস। এই শীতে কী করে মেয়েটি এত সংক্ষিপ্ত পোশাকে আছে ভেবে পেল না ওরা।

মেন্যু অ্যাঁতিপাতি করে খুঁজে একমাত্র চীজ স্যাণ্ডউইচ ছাড়া আর কিছুই খাওয়ার উপযুক্ত মনে হলো না রানার। অতএব নিজের জন্যে ওর একটা এবং এক কাপ কালো কফি অর্ডার দিল ও। ফয়েজ আর বিল্লাহ অনুসরণ করল ওকে। নাদিরা শুধু কফির অর্ডার দিল। চলে গেল মেয়েটি নিতম্ব দোলাতে দোলাতে। হ করে সেদিকে তাকিয়ে ছিল ফয়েজ, টেবিলের তলা দিয়ে তার। হাঁটুতে কষে এক লাথি লাগাল বিল্লাহ।

বাবাগো! লাফিয়ে উঠল গরিলা।

লাফিয়ে উঠল মাসুদ রানাও, মুহূর্তে ওয়ালথার বেরিয়ে এসেছে হাতে। কি! কি হয়েছে? উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল ও।

ভাল মানুষের মত বিল্লাহও চমকে উঠল। কি হলো?

ব্যথা পাওয়া জায়গাটা ডলতে লাগল ফয়েজ মুখ বিকৃত। করে। তেমন কিছু না, মাসুদ ভাই, অপ্রস্তুত কণ্ঠে বলল সে। ঠাণ্ডা চোখে বিল্লাহর প্রতি শাসানি। অনেক আগে হাঁটুতে ব্যথা। পেয়েছিলাম একবার পড়ে গিয়ে, ফুটবল খেলার সময়। হঠাৎ হঠাৎ কামড়ে ওঠে জায়গাটা।

তাই বলো, আশ্বস্ত হলো যেন বিল্লাহ। চেহারা নির্বিকার। আমি তো ঘাবড়েই গিয়েছিলাম।

ডাক্তার দেখাও না কেন? মৃদু ভৎর্সনার সুরে বলল রানা। কই, দেখি! কোথায় ব্যথা? ঝুঁকল ও।

হাঁ হাঁ করে উঠল ফয়েজ। না না! দেখতে হবে না, মাসুদ ভাই। ঠিক হয়ে গেছে। ও কিছু না।

সন্ধিগ্ধ চোখে তাকাল মাসুদ রানা। এত তাড়াতাড়ি সেরে। গেল?

জ্বি। যেমন হঠাৎ শুরু হয়, তেমনি হঠাৎ করেই সেরে যায়। বিল্লাহর দিকে তাকাল ফয়েজ। চাউনি মজা টের পাবে পরে গোছের।

বড় একটা ট্রে নিয়ে ফিরে এল ওয়েট্রেস। খালি করতে লাগল ওটা। মিস, তোমাদের রেস্টরুমটা কোনদিকে? জানতে চাইল নাদিরা।

থ্রু দ্যা কিচেন, বলল সে। শোনাল যেন থ্রু ডাহ্ কিচ।

আমি যাব প্রথমে। আসন ছাড়ল মাসুদ রানা। ওদিকটা চেক করে দেখা হয়নি। একটু অপেক্ষা করো। বারের পাশের করিডর দিয়ে হেঁটে চলে গেল মাসুদ রানা। লক্ষ করল নাদিরা, অল্পবয়সী, মোটামুটি সুন্দরী একটি মেয়ে পিছু নিয়েছে ওর। সেও যাচ্ছে রেস্টরুমের দিকে। মুচকে হেসে চোখ ফিরিয়ে নিল নাদিরা, চুমুক দিল কফির কাপে। কি ভাবল কে জানে, হঠাৎ করে নাক-মুখ লাল হয়ে উঠল তার।

তিন মিনিট পর ফিরল মাসুদ রানা। তার আগেই হতাশ মুখে ফিরে এসেছে মেয়েটি।মেনস রুম বা উইমেনস রুম বলে কিছু নেই এদের। খাড়া কফিন সাইজের একটা টয়লেট আছে কেবল। তবে সাবধান, ভেতরে ঢুকে যদি দম বন্ধ না রাখতে পারো, নির্ঘাত বমি হয়ে যাবে। নিজের আসনে বসে পড়ল ও।

আর রান্নাঘর পার হওয়ার সময় চোখ বন্ধ রাখবে। নইলে তেল-মশলার ঝঝে চোখ জ্বলে-পুড়ে যাবে। এখানকার হেলথ ইনসপেক্টররা কি করে বুঝি না, গজ গজ করে উঠল রানা।

খাঁটি কথাই বলেছে মাসুদ রানা, জায়গামত পৌঁছে ভাবল নিরুপায় নাদিরা। খাড়া কফিনই বটে। উঁচু ছয় ফুট, পাশে তিন ফুট। কপালে লেখা আছে টয়লেট। তার পাশেই রাজ্যের দাগ পড়া একটা ওয়াশ বেসিনের বাচ্চা। তার ওপর ছোট্ট একটা নোটিস বোর্ড। ওতে লেখাগু কর্মচারীদের ল্যাভেটরি ত্যাগ করার আগে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে।

অথচ ওটার পাশের সোপ স্ট্যাও শূন্য-সাবান নেই। ট্যাপে গরম পানি নেই। হুকে রোলার টাওয়েলের যেটুকুও বা আছে, চেহারা দেখে মনে হয় কয়লার ট্রাক ঝাড়মোছ করা হয়েছে বুঝি তা দিয়ে।

পিছনে একটা দরজা আছে গেম ককের, বাজার-সওদা সরাসরি ওই পথে কিচেনে ঢোকানো হয়। এ মুহূর্তে দরজাটা পাহারা দিচ্ছে বিল্লাহ, মাসুদ রানার নির্দেশে। কোন রকমে দায় সেরে বেরিয়ে এল নাদিরা। আরেকবার এদিক ওদিক তাকাল। কিচেনের পিছনে ছোট একটা হলওয়ে চোখে পড়ল এবার। পাশাপাশি দুটো ফোন বুদ রয়েছে ওখানে। তার ওপাশে একটা সোয়েল ভেনডিং মেশিন।

হাঁ করা পটে উপযুক্ত মূল্য ফেলে দিলেই জ্যান্ত হয়ে ওঠে। মেশিনটা। নিঃশ্বাস বিশুদ্ধকরণ মিন্ট, পারফিউম, চিরুনি, টিস্যু, কনডম ইত্যাদি বিক্রি করে ওটা। 

কিচেন পাশ কাটাবার সময় ঘৃণায় গা রি রি করে উঠল। নাদিরার। মেঝেতে কাদার মত থক থক করছে তেল-মশলা। দেয়ালের অবস্থাও প্রায় তাই। পার্থক্য কেবল, ওখানে শক্ত হয়ে। জমে আছে ওই দুই বস্তু। খোঁচা দিলে নিঃসন্দেহে দুই ইঞ্চি পুরু। চলটা উঠে আসবে। ভেতরে এক মেয়ে, আর এক পুরুষ কুক কাজ করছে। রান্নাঘরের চাইতেও শোচনীয় তাদের চেহারা।

তাড়াতাড়ি বুদে ফিরে এল নাদিরা। আরেকটু দেরি হলে বাথরুম নয়, বরং কিচেনই ওর বমি হওয়ার কারণ হয়ে দাঁড়াত। বাকি তিনজনও তলপেটের ভার মুক্ত হয়ে এল এক এক করে। তারপর আরেক রাউণ্ড কফি। খাওয়ার বিল মেটাল মাসুদ রানা, আশাতিরিক্ত টিপস দিল পেট কাটাকে। চলো।

আসন ছাড়ল সবাই। ব্রিফকেসটা ফয়েজের হাতে দিল রানা। দরজার দিকে পা বাড়াল আগে আগে। ডান হাত আগের মতই  ট্রাউজারের পকেটে। দরজা খুলে বাইরে পা রাখল মাসুদ রানা। অন্যরাও বেরিয়ে এল। ঠাণ্ডা, নির্মল বাতাসে দম নিল সবাই। মনে হলো যেন জাহান্নাম থেকে বেরিয়েছে ওরা। আকাশের দিকে তাকাল নাদিরা, তারায় তারায় হাসছে অসীম আকাশটা।

রানার দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল সে, স্থির হয়ে গেল। আকাশ দেখছে না রানা, একদৃষ্টে তাকিয়ে আছে সামনের দিকে। বিল্লাহ! চাপা কণ্ঠে বলে উঠল ও, ফয়েজ! সামনে দেখো, ডানে।

একযোগে তাকাল ওরা তিনজন। সামনেই দাঁড়িয়ে আছে একটা কালো রঙের গাড়ি। এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে ওটা, ওদের বিশ গজ দূরে। দুপাশে দুটো কাঠামো, ভারি টপকোটের দুই পকেটে হাত ভরে দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মত। বা দিকেও আছে আরেকটা গাড়ি। ওটার পাশেও দুটো কাঠামো। দাঁড়ানোর ভঙ্গি অবিকল এক। ভেতরে আরও লোক আছে। নিশ্চয়ই ভাবল রানা।

 যেন রিহার্সাল দেয়াই ছিল, একই সঙ্গে জ্বলে উঠল দুই গাড়ির চারটে শক্তিশালী হেডলাইট, সরাসরি ওদের ওপর এসে পড়ল আলো। এক মুহূর্ত মাত্র, তারপরই দপ করে নিভে গেল।

ভেতরে চলো, মৃদু, কিন্তু দৃঢ় কণ্ঠে বলল মাসুদ রানা। ঘাবড়িয়ো না। দৌড় দেবে না কেউ। মুভ!

<

Super User