ম্যানহাটনের একটা লার্জ-স্কেল ম্যাপ সামনে বিছিয়ে নিয়ে বসে। আছে মাসুদ রানা। তার ওপর সাদা কাগজে লাল কালিতে। আরেকটা হাতে অ্যাঁকা ম্যাপ-ইস্ট ফিফটি ফিফথ স্ট্রীটের, নিজ হাতে এঁকেছে রানা।
ব্লকের সবকিছু বিস্তারিত দেখিয়েছে ও এটায়। ট্যাক্সি স্ট্যাণ্ড, বাস স্টপেজ, নো-পার্কিং জোন, নির্মাণাধীন একটা বহুতল ভবন, ট্রাফিক সিগন্যাল পোস্ট, দোকান, হোটেল-রেস্তোরাঁ, অফিস বিল্ডিং ইত্যাদি কিছুই বাদ দেয়া হয়নি। অনেক সময় নিয়ে খুঁটিয়ে। খুঁটিয়ে ম্যাপটা পর্যবেক্ষণ করল মাসুদ রানা। অবশেষে মাথা ঝাঁকাল সন্তুষ্ট মনে। আরেকটা কাগজ টেনে নিয়ে শিডিউল তৈরি করতে বসল এবার।
কখন শুরু করবে, এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ও। সেটা অবশ্য পরে করলেও চলবে। তবে পুরো অপারেশন যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট একটা সময়ের মধ্যে হতে হবে, তাই শিডিউল একটা এখনই না করলেই নয়। জায়গা মত। পৌঁছুতে কতক্ষণ লাগবে, কোথায় গাড়ি দাঁড় করাতে হবে, কাজ সারতে কত সময় ব্যয় করা যাবে, তারপর পিঠটান ইত্যাদি নিয়ে মাথা ঘামাতে লাগল মাসুদ রানা।
চার ভাগে ভাগ করল ও অপারেশনটাকে। প্রিপারেশন, অ্যাডভান্স, অ্যাসল্ট এবং উইথড্রল। সকাল দশটায় অ্যাডভান্স ধরে গাড়ি পার্ক করার সময়, গার্সিয়া অ্যাণ্ড সন্সে পৌঁছতে স্বাভাবিকভাবে যে সময় লাগে, তার সঙ্গে ট্রাফিক জ্যাম আর কোন কারণে কিছুটা দেরি হয়ে যেতে পারে ধরে আরও পাঁচ মিনিট যোগ করে সময় নির্ধারণ করল ও। বাকি থাকল অ্যাসল্ট ও উইথড্রল। অ্যাসল্টের জন্যে চল্লিশ মিনিট ধরে নিল রানা। তারপর…।
.
রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্স।
কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকল নাদিরা। এক সেলসম্যানের সঙ্গে কিছু আলাপ করছিল গার্সিয়া, ওকে দেখে বিস্মিত হলো। তাড়াতাড়ি এগিয়ে এল মুখে উজ্জ্বল হাসি ফুটিয়ে। ওয়েলকাম! বলেই চোখ কোচকাল সে। আপনার মুখ শুকনো কেন লাগছে? কোন সমস্যা?
জোর করে মুখে হাসি ফোটাল মেয়েটি। বসতে পারি?
এ কোন প্রশ্ন হলো? একশোবার বসতে পারেন। আসুন। কাস্টমারদের জন্যে নির্ধারিত স্থানে তাকে নিয়ে বসাল লোকটা সাদরে। নিজেও বসল পাশে। বলুন, কি করতে পারি আপনার জন্যে?
হাত ব্যাগ থেকে কয়েকদিন আগে কেনা এনগেজমেন্ট রিংটা বের করল নাদিরা। এটা বিক্রি করব আমি।
সে কি! চমকে উঠল গার্সিয়া। কেন? এটা তো…
ওর কোন স্মৃতি রাখতে চাই না আমি, গলায় কাঠিন্য ফুটিয়ে বলল নাদিরা। সম্পর্ক শেষ হয়ে গেছে আমাদের।
কয়েক মুহূর্ত থ মেরে থাকল গার্সিয়া। চোখ বড় বড় করে নাদিরাকে দেখল। শুনে খুব দুঃখ পেলাম। সেদিনই বুঝেছিলাম, কিছু একটা ঘটেছে আপনাদের মধ্যে। কিন্তু ব্যাপার যে এতদূর গড়িয়েছে কল্পনাই করিনি আমি। আপনি…আপনি শিওর? বিক্রি করবেনই?
মোর দ্যান শিওর। প্লীজ! এ নিয়ে আর কোন প্রশ্ন করবেন। না। মুখের ভাব দেখে মনে হলো এখনই কেঁদে ফেলবে নাদিরা।
ব্যস্ত হয়ে উঠল গার্সিয়া। ঠিক আছে, ঠিক আছে! সরি, আর কোন প্রশ্ন করব না আমি। হাত পাতল সে। দিন ওটা। জিনিসটা এক সেলসম্যানের হাতে ধরিয়ে দিয়ে কিছু বলল লোকটা নিজের ভাষায়। তারপর নাদিরার কাছে ক্ষমা চেয়ে পিছনের রুমে গিয়ে ঢুকল। এক মিনিটের মধ্যেই ফিরে এল টাকা। নিয়ে। গুণে নিন। পুরো সাড়ে চার হাজার আছে।
প্রয়োজন নেই। টাকাটা ব্যাগে রেখে আসন ছাড়ল নাদিরা। চলি। ধন্যবাদ।
সে কি! এখনই?
কাজ আছে, ক্ষমা প্রার্থনার হাসি দিল নাদিরা।
নিশ্চই আছে। কিন্তু তাই বলে এখনই যাবেন? অন্তত এক। কাপ কফি খেয়ে যান। বলতে বলতে কোট গায়ে চাপাল। লোকটা। চলুন, রাস্তার ওপারে একটা রেস্তোরা আছে, ওখানে গিয়ে বসা যাক। নাদিরাকে আর কথা বাড়াবার সুযোগ দিল না সে, প্রায় জোর করেই নিয়ে এল রাস্তার এপারে। অন্তত গার্সিয়ার সেরকমই ধারণা।
রাস্তার দিকের জানালা ঘেঁষা একটা টেবিলে মুখোমুখি বসল ওরা। বলুন, কফির আগে কি?
আর কিছু না। শুধু কফি, প্লীজ!
পর পর দুকাপ করে কফি খেল ওরা। এর মধ্যে জমিয়ে ফেলেছে গার্সিয়া দুজনের আসর। নানান চটুল গল্পে মনের। বোঝা হালকা করে দিয়েছে নাদিরার অনেকটা। এক ঘণ্টা। কাটাল ওরা রেস্তোরায়। এর মধ্যে বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে দুজনে। ওঠার আগে নাদিরার কাছ থেকে কথা আদায় করে নিল গার্সিয়া, আগামী বৃহস্পতিবার তার সঙ্গে ডিনার করবে সে।
.
রানা এজেন্সি।
গভীর রাত। ভেতরের এক কক্ষে জরুরি মীটিং বসেছে। তাতে উপস্থিত আছে মাসুদ রানা, নাদিরা, এজেন্সির নিউ ইয়র্ক চীফ শওকত, এবং রানার বাছাই করা পাঁচজন এজেন্ট। মুত্তাকিম বিল্লাহ, ফয়েজ আহমেদ, সবুজ, বিপুল ও হাসান। আধ ঘণ্টা আগে সবার অলক্ষে, পিছনের গেট দিয়ে গোপনে এসেছে রানা ও নাদিরা।
শেষ পাঁচজনের প্রথমজন ছয় ফুট দুইঞ্চি দীর্ঘ ছোটখাট এক দানব। বয়স বত্রিশ। মুখটা লম্বাটে, চেহারা হাবাগোবা গোছের। অসুরের শক্তি বিল্লাহর দেহে। কারাতের ব্ল্যাক বেল্ট হোল্ডার সে। শূটিঙেও সমান ওস্তাদ। পরিস্থিতি যা-ই হোক, ভয় কি বস্তু জানে না মুত্তাকিম বিল্লাহ।
ফয়েজ আহমেদ ঠিক তার উল্টো। দৈর্ঘ্য বড়জোর পাঁচ ফুট ছয়। ঘাটতিটা প্রস্থে পুষিয়ে দিয়েছে প্রকৃতি। বুকের ছাতি পুরো বেয়াল্লিশ ইঞ্চি। ঘন কালো লোমে ভর্তি ফয়েজের সারা শরীর। প্রকাণ্ড থ্যাবড়া মুখ। বিজেএমসির হেভিওয়েট বক্সার ছিল এক সময়। গলার স্বর চিকন, প্রায় মেয়েলী। গল্পবাজ মানুষ। বয়স পঁয়ত্রিশ। অন্য তিনজন কম বয়সী, বিশ থেকে বাইশের মধ্যে। হালকা-পাতলা গড়ন প্রত্যেকের। হাসান লাজুক চেহারার ছেলে, কথা বলে কম। কাজে ওস্তাদ এবং দুঃসাহসী। বিপুল করিৎকর্মা। এখানকার অপরাধ জগতের সবাইকে মোটামুটি চেনে সে। নাম শুনেই বলে দিতে পারে কে কোন ক্ষেত্রে হাফেজ। সবুজ নির্ভীক, কথা কম, কাজ বেশি নীতিতে বিশ্বাসী। তুলনামূলক কম বয়সী
বলে এদের তিনটির গলায় গলায় সম্পর্ক। ফয়েজ ঠাট্টা করে নাম রেখেছে এদের ত্রিরত্ন। চীফ শওকত মাঝারি গড়নের মানুষ। চেহারা বুদ্ধিদীপ্ত। গালে চাপদাড়ি। পুরু কাঁচের চশমা পরে। ইন্টেলেকচুয়ালদের মত চেহারা। বয়স আটাশ।
একে নিজের অপারেশন পরিকল্পনার সঙ্গে যুক্ত করেনি মাসুদ রানা। তবু মীটিঙে থাকতে বলেছে, কারণ লোকাল চীফ হিসেবে পুরোটা তার জানা প্রয়োজন। হোক তা আনঅফিশিয়াল। আধ ঘণ্টা ধরে বক্তৃতা দিল মাসুদ রানা। শেখ জাবের আল উবায়েদের সংক্ষিপ্ত পরিচিতি, তার হবি, উপসাগরীয় যুদ্ধের পটভূমিতে লোট্টি ও মারা চড়ে তার পালাবার প্রচেষ্টা, জাহাজ আক্রমণ এবং সবশেষে তার মৃত্যু ও উধাও হয়ে যাওয়া রত্ন। ভাণ্ডার সম্পর্কে জানাল রানা ওদের। প্রতিকার হিসেবে কি করতে চায় সেটাও বলল।
এক সময় বক্তৃতা শেষ হলো মাসুদ রানার। নীরবতা পাথরের মত চেপে বসল রুমের ভেতর। দীর্ঘ সময় কথা বলল না কেউ। সবাই চুপ।
কারা করেছে এ কাজ? প্রথম প্রশ্ন করল দানব, মুত্তাকিম বিল্লাহ।
মাফিয়া।
মাফিয়া! বিস্ময় প্রকাশ করল গরিলা, ফয়েজ আহমেদ।
হা। পাওলো গার্সিয়ার সুপুত্র রবার্টো গার্সিয়া ঘটিয়েছে এ। কাজ। নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে।
সোজা হয়ে গেল হাফেজ বিপুল। ডন গার্সিয়া?
মাথা দোলাল মাসুদ রানা।
রবার্টো গার্সিয়া, মানে ইস্ট ফিফটি ফিফথ স্ট্রীটে যার জুয়েলারি শপ আছে?
হ্যাঁ।
আচ্ছা! ঘোঁৎ করে উঠল বিল্লাহ।
কি ভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে লোকটা, জানাল রানা ওদের। ঘটনাটা কি ভাবে ফাস হয়েছে, ও জানতে পেরেছে, তাও ব্যাখ্যা করল। সবশেষে যোগ করল, ওগুলোর কিছু কিছু এর মধ্যে বিক্রি করে ফেলেছে গার্সিয়া। বাকিগুলো আছে তার দোকানের ভল্টে। জিনিসগুলো উদ্ধার করতে হবে যে কোন মূল্যে।
নীরবে নাদিরার দিকে হাত বাড়াল মাসুদ রানা। হাতব্যাগ থেকে একটা নেকলেস আর এক জোড়া ইয়ার রিঙ বের করল মেয়েটি, তুলে দিল ওর হাতে। শেখ জাবেরের সংগ্রহের মধ্যে এই সেটটাও ছিল। তার হত্যাকাণ্ডের কয়েক মাস পর এক বান্ধবীর চাপাচাপিতে পড়ে রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্সে যেতে হয়েছিল নাদিরাকে, বান্ধবীর জন্যে নেকলেস আর ইয়ার রিঙের একটা সেট পছন্দ করে দেয়ার জন্যে।
তখনই জানা যায় যে ওই দোকানেই রয়েছে শেখ জাবেরের ছিনতাই হওয়া অমূল্য সংগ্রহের অনেকগুলো। এই সেট তার মধ্যে একটা। ওই দোকান থেকেই কেনা হয়েছে। সেটটা প্রথমে মুত্তাকিম বিল্লাহর হাতে তুলে দিল রানা। উল্টোদিকে খুব সূক্ষ্ম একটা ঘষার দাগ আছে দেখো। ভাল করে না তাকালে বোঝা যায় না।
নেকলেসের মাঝামাঝি জায়গায়, যেখান থেকে বড় এক খণ্ড আঠারো ক্যারেটের নাশপাতি আকারের ডায়মণ্ড ঝুলছে, তার ঠিক পিছনেই চেইনের গায়ে একটা দাগ দেখতে পেল বিল্লাহ। ঘষাঘষির কোন চিহ্ন যাতে না থাকে, সে জন্যে চেষ্টা করা হয়েছে। বোঝা যায়। তারপরও সামান্য দাগ রয়েই গেছে। অবশ্য তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকালে ঠাহর করা মুশকিল।
মাথা দোলাল বিল্লাহ। দাগটা কিসের, মাসুদ ভাই? জিনিস দুটো ফয়েজের হাতে দিল সে। এক পলক দেখে ওটা শওকতের হাতে তুলে দিল ফয়েজ।
নিজের প্রতিটি সংগ্রহে বিশেষ এক ধরনের অমোচনীয় কালি। দিয়ে সীল বসিয়ে দিতেন শেখ জাবের, তার দাগ। দাগটা তুলে। ফেলা হয়েছে।
হুম! বলল ফয়েজ।
নানার সংগ্রহের প্রায় সব অলঙ্কার সেটই চেনা আছে। নাদিরার। বান্ধবীর জন্যে যেদিন ওই দোকানে গিয়েছিল, সেদিন এরকম মোট নয়টা সেট দেখেছে ও। প্রত্যেকটার সীল তুলে ফেলা হয়েছে। কয়েকদিন আগে আমিও গিয়েছিলাম রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্সে, আমিও দেখেছি এক সেট।
প্রশ্ন উঠতে পারে প্রমাণ যখন পাওয়াই গেছে, পুলিসকে কেন। জানানো হচ্ছে না? উত্তরটাও সোজা। এখানকার মাফিয়া। পরিবারগুলোর মধ্যে গার্সিয়া পরিবার অত্যন্ত প্রভাবশালী। ডন পাওলো গার্সিয়ার ব্যক্তিগত প্রভাবও প্রচুর। পুলিস, এফবিআই নিয়মিত পয়সা পায় তার কাছ থেকে। অতএব ওদের জানানো। হলে খবরটা লিক আউট হতে পারে, জেনে যেতে পারে রবার্টো। সে ক্ষেত্রে মালপত্র সরিয়ে ফেলবে সে। হানা দিলে পাওয়া যাবে। কিছুই। বরং মাঝখান থেকে নাদিরার প্রাণের নিরাপত্তা থাকবে না কোন। কাজেই…
চোরের ওপর বাটপারি করতে হবে, বক্তব্য শেষ করল হেভিওয়েট বক্সার।
ঠিক। ওই দোকানের ভল্ট খালি করে ফেলতে চাই আমি।
গুড! সন্তুষ্ট দেখাল বিল্লাহকে। কাজটা পছন্দ হয়েছে ওর।
তবে এ প্রসঙ্গে আরেকটা কথা, বলল মাসুদ রানা। অফিশিয়াল কোন অ্যাসাইনমেন্ট নয় এটা। আগেই বলেছি ভদ্রলোক আমার বসের বন্ধু ছিলেন, যে কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের সুরাহা করার দায়িত্ব আমি কাঁধে নিয়েছি। আপাতদৃষ্টিতে সিরিয়াস মনে না হলেও পরে সিরিয়াস হয়ে উঠতে পারে ব্যাপারটা। ঘটে যেতে পারে অনেক কিছু। কাজেই তোমরা কেউ যদি জড়িত হতে না চাও এর সঙ্গে, কোন অসুবিধে নেই। সরে পড়তে পারো। বাধ্যবাধকতা নেই কোন রকম।
পুরো এক মিনিট কেটে গেল নীরবে। কেউ কোন কথা বলল। অবশেষে মুখ খুলল সবুজ, কখন চড়াও হচ্ছি আমরা গার্সিয়ার বাচ্চার ঘাড়ে?
দেরি করা ঠিক হবে না তাহলে, বলল ফয়েজ। মাসুদ ভাই, প্ল্যান-ট্যান করে ফেলা ভাল।
মুত্তাকিম কোন কথা বলছে না দেখে তার দিকে তাকাল রানা। নিজের মুখের ওপর বসের সন্ধানী দৃষ্টি অনুভব করল সে। তবু মুখ তুলল না। নেকলেসটা সবুজের হাত ঘুরে তার কাছে ফিরে এসেছে আবার। ওটা দোলাতে দোলাতে বলল সে, অনেকদিন ধরে প্রায় বসে বসে অকাজে বেতন নিচ্ছি, মাসুদ ভাই। হাতপায়ে শিকড় গজিয়ে যাওয়ার অবস্থা। এইবার মনে হচ্ছে ব্লাড সার্কুলেশন কিছুটা বাড়বে।
তোমরা? বিপুল, হাসান?
অ্যাকশনের গন্ধ পাচ্ছি আমি, মাসুদ ভাই, বলল বিপুল। রোমাঞ্চ অনুভব করছি।
আমিও, বলল হাসান।
অল রাইট, মুচকে হাসল রানা। জানত, পিছিয়ে যাওয়ার বান্দা নয় এরা কেউ। এবার তাহলে প্ল্যান নিয়ে আলোচনা করা যায়, বিল্লাহর বাড়ানো হাত থেকে সেটটা নিয়ে নাদিরাকে দিল মাসুদ রানা। গত এক সপ্তা ধরে দোকানটার ওপর চোখ রেখেছি আমি। ওটা কখন খোলে, কখন বন্ধ হয়, কতজন স্টাফ আছে। দোকানের, মোট কথা খুঁটিনাটি সবকিছু সতর্কতার সাথে লক্ষ। করেছি। প্রথমে প্ল্যান করেছিলাম সকাল দশটার সময়, ঠিক যখন খোলে ওটা, তখনই অপারেশন শুরু করব। কিন্তু পরে সে ভাবনা। বাতিল করে দিয়েছি। ঝুঁকি আছে ওতে। হঠাৎ যদি কোন স্কোয়াড কার হাজির হয়, বা কোন টহল পুলিস এসে পড়ে অথবা যদি দোকান খোলার সাথে সাথেই ঢুকে পড়ে এক দল খদ্দের, বরবাদ হয়ে যাবে সব।
মানুষ আমরা মাত্র ছয়জন। ভল্ট খালি করা, কর্মচারীদের পাহারা দেয়া, সঙ্গে যদি দুয়েকজন খদ্দের থাকে, তাদেরকে সামাল দেয়া, অসম্ভব। তাই পরে ঠিক করেছি, সকাল নটায় শুরু করব আমরা অভিযান।
গভীর রাতে… রানাকে মাথা নাড়তে দেখে থেমে গেল। সবুজ।
রাতে কিছু করতে যাওয়া একেবারেই ঠিক হবে না। কারণ এ ধরনের স্টোরের নাইট সিকিউরিটির ব্যবস্থা খুব কঠোর থাকে। সাইলেন্ট অ্যালার্ম থাকে, দোকানের ভেতর হয়তো বাজবে না, বেজে উঠবে পুলিস স্টেশনে অথবা প্রাইভেট কোন সিকিউরিটি। এজেন্সির অফিসে। কিছু টের পাওয়ার আগেই বাইরে থেকে ঘেরাও হয়ে যাব আমরা, ধরা পড়ে যাব।
তাহলে? নড়েচড়ে বসল ফয়েজ।
এমন এক জিনিসের সন্ধান আমি পেয়েছি, যার সাহায্যে দিনের বেলাতেই নিশ্চিত সাফল্য আসবে। আসবেই।
জিনিস? গলা সামনে বাড়াল বিল্লাহ ইঞ্চি তিনেক।
হ্যাঁ, মাথা দোলাল মাসুদ রানা। জিনিস। ক্লিনিং ট্রাক।
বিহ্বল দেখাল সব কটা মুখ। ক্লিনিং ট্রাক? বলল সবুজ। ওটা কিভাবে সাহায্যে লাগবে আমাদের?
ওটাই করবে আসল কাজ। এক নাগাড়ে পাঁচ দিন লক্ষ করেছি আমি, সকাল ঠিক নটায় একটা প্রাইভেট ক্লিনিং এজেন্সির গাড়ি এসে দাঁড়ায় গার্সিয়ার দোকানের সামনে। ভ্যাকিউম ক্লিনার, ঝাড়ন ইত্যাদি নিয়ে ইউনিফর্ম পরা দুজন লোক নামে ওটা থেকে, ভেতরে গিয়ে চল্লিশ-পঁয়তাল্লিশ মিনিট ধরে সাফ-সুতরো করে।
গাড়িটা দোকানের সামনে এসে দাঁড়ালে গার্সিয়া নিজে গেট খুলে ওদের ভেতরে ঢোকায়। এবং লোক দুটো ঢোকামাত্র আবার লাগিয়ে দেয় গেট।
রোজ সকালে? টেবিলে দুই কনুই রেখে ঝুঁকে বসল শওকত। অতি আগ্রহে চকচক করছে দুচোখ। অন্যদের অবস্থাও একই রকম মনে হলো রানার।
হ্যাঁ, রোজ সকালে। একদিনও বাদ যেতে দেখিনি।
কোন কোম্পানির ট্রাক, মাসুদ ভাই? বলল সবুজ।
বনোমো ক্লিনিং সার্ভিস। দোকানের সামনে ডবল পার্ক করে ট্রাকটা। পিছনের পাল্লা খুলে নেমে আসে দুই ক্লিনার। ওদিকে গাড়ির অপেক্ষায় গ্লাস ডোরের ওপাশে নিজে দাঁড়িয়ে থাকে গার্সিয়া। ওদের ভেতরে ঢুকিয়েই আবার লক করে দেয় দরজা।
ওই ট্রাক হাইজ্যাক করতে হবে! উল্লসিত হয়ে উঠল মুত্তাকিম। ইয়াল্লা! ব্লাড সার্কুলেশন দেখছি এখনই বেড়ে গেছে।
দেখো! সতর্ক চোখে ওকে দেখল হেভিওয়েট, আনন্দের ঠেলায় প্রেশার হাই করে বোসো না যেন সময়মত। পালাবার সময় এমনিতেই বোঝা কম থাকবে না, তার ওপর যদি… দানবকে কটমট করে তাকাতে দেখে থেমে গেল সে। দুঃখিত।
কিন্তু, মাসুদ ভাই, গাড়ির ব্যবস্থা না হয় করা গেল, কিন্তু ক্লিনার? যতই ইউনিফর্ম পরা হোক, চেহারা দেখলেই তো গার্সিয়া টের পেয়ে যাবে গোলমালটা, বলল বিল্লাহ।
না, তা হবে না। সেদিকেও লক্ষ ছিল আমার। ক্লিনারদের। চেহারা দেখে না গার্সিয়া, দেখে শুধু ট্রাকটা পার্ক করেছে কি না। ওটাকে দাঁড়াতে দেখলেই গেট খুলে দেয়। আমিও চিন্তা করেছি। বিষয়টা নিয়ে। শুধু গাড়িই দেখে সে, তা থেকে কে নামল দেখে না। মনে হয় নিয়মটা অনেক দিন থেকে চলে আসছে বলে একঘেঁয়েমিতে পেয়ে বসেছে লোকটাকে। বদ্ধমূল ধারণা জন্মেছে। ওর যে বনোমোর গাড়ি মানেই ওদের রেগুলার কু-রা এসেছে। তাই তেমন পাত্তা দেয় না। অবশ্য সেটাই স্বাভাবিক। ব্যাপারটা এরকম নিয়মিত হয়ে পড়লে প্রত্যেকে কিছু না কিছু ঢিল দিয়েই থাকে।
তাহলে আর চিন্তা কি! বলল ফয়েজ আহমেদ।
ক্লিনিং ট্রাকটা মাঝারি আকারের, বলল রানা, একটা ফুটবল টীম অনায়াসে এঁটে যাবে। অর্থাৎ লোক বেশি হলেও ভাবনা নেই। গার্সিয়া যখন টের পাবে তার রেগুলার ক্লিনিং জু-র পরিবর্তে অন্য কেউ এসেছে, তখন দোকানের ভেতরে থাকব আমরা। ভেতরে যদি তখন এক ডজন মানুষও থাকে, অসুবিধে নেই। গেট লকড়, শাটার নামানো, তার ওপর সময়টাও অসময়। খদ্দেররা জানে দোকান কটায় খোলে, কাজেই তখন তাদের। হাজির হওয়ার প্রশ্নই আসে না। অতএব…প্রায় পুরো এক ঘণ্টা সময় পাব আমরা।
এক ঘণ্টা, বলে মাথা দোলাল মুত্তাকিম। ভল্ট তো কিছুই নয়, এর মধ্যে দোকানের ফার্নিচার থেকে শুরু করে ওয়ালপেপার। পর্যন্ত গায়েব করে দেয়া সম্ভব।
হ্যাঁ। খুব সম্ভব।
কিন্তু ধরুন, বলল ফয়েজ, যদি এমন হয় অপরিচিত ক্রু দেখে গেট খুলল না হারামজাদা গার্সিয়া, তখন?
সে সম্ভাবনা নেই। বললাম না, ও কারও চেহারা দেখে না। কেবল দেখে ট্রাকটা পার্ক করল কি না। ওটা পার্ক করার সঙ্গে সঙ্গে গেট আনলক করে সে। তারপরও, যদি তর্কের খাতিরে ধরে নেই যে গার্সিয়া জু-দের দিকে তাকায়, মানলাম তাকায়। কিন্তু কোনদিকে? ওদের চেহারার দিকে? এদিক-ওদিক মাথা দোলাল মাসুদ রানা। না। তাকায় ওদের ইউনিফর্মের দিকে। সবাই তাই-ই করে, আগে দেখে ইউনিফর্ম, পরে চেহারা।
মাথা দোলাল ফয়েজ। মেনে নিয়েছে রানার যুক্তি।
তারপর, আবার শুরু করল রানা। যেই মুহূর্তে গেট খোলা হবে, ফ্রন্ট সীটে যারা থাকবে ট্রাকের, ঝটপট ঢুকে পড়বে ভেতরে। তাদের ঠিক পিছন পিছন ঢুকবে ব্যাক ক্যারিয়ারের অন্যরা। স্বাভাবিকের তুলনায় কিছুটা ফাস্ট হতে হবে আমাদের, ওতেই চলবে।
কটায় সাধারণত আসে ওই ট্রাক? জানতে চাইল ফয়েজ।
ঠিক নটায়। রাস্তায় প্রচুর মানুষ থাকে ওই সময়। কিন্তু তা নিয়ে চিন্তার কিছুই নেই। তারা দেখবে আমাদের, অবশ্যই। তবে ঠিক আমাদের নয়। বনোমো ক্লিনিং সার্ভিসের কভারলস পরা কয়েকজন ক্লিনিং ক্রু-কে দেখবে। সবার চোখের সামনে দিয়ে রবার্টো গার্সিয়ায় ঢুকব আমরা, সহজ স্বাভাবিক ভঙ্গিতে। কেউ ভাবতেই পারবে না কিছু। ভাববেই বা কেন? রোজই তো একই ব্যাপার ঘটে আসছে ওখানে।
কাজেই কোন ঝামেলা হওয়ার আশঙ্কা নেই। স্বাভাবিক ক্লিনিং ক্রু-দের মত আমাদের হাতেও টুলস্ থাকবে, গারবেজ ব্যাগ থাকবে। ভেতরে সময় পাওয়া যাবে এক ঘণ্টা, প্রচুর সময়। গার্সিয়া সহ অন্যদের প্রথমেই অস্ত্রের মুখে শুয়ে পড়তে বাধ্য করা হবে, কেউ যাতে নায়ক হওয়ার চেষ্টা না করে সেদিকেও কড়া নজর রাখতে হবে।
কাজ সেরে বেরিয়ে আসার আগে সবাইকে হাত-পা বেঁধে, মুখে রুমাল গুঁজে ফেলে রেখে আসব আমরা। গেটের নিচে বাইরে থেকে রাবারের গোঁজ ঠেসে দেব যাতে অন্তত দুচার মিনিট সময় ব্যয় হয় দরজা খুলতে। ততক্ষণে ভাগ ভাগ হয়ে দুদিকে রওনা হয়ে যাব আমরা, একদল ট্রাকে করে, অন্যদল। কারে।
একটা সিগারেট ধরাল মাসুদ রানা। অন্যদেরও অফার। করল। এটা হচ্ছে খসড়া প্ল্যান। তবে…আরও কয়েকদিন সময় লাগবে সবকিছু চূড়ান্ত করতে। এবার বলো, প্ল্যান সম্পর্কে কারও। কোন দ্বিমত আছে? অথবা কোন পরামর্শ?
বনোমো ট্রাক না হয় হাইজ্যাক করা গেল, বলল সবুজ। কিন্তু ওদের কভারলস্? কিভাবে জোগাড় হবে ওগুলো?
হয়ে যাবে, মুচকে হাসল মাসুদ রানা। ওরাই সরবরাহ। করবে।
বুঝতে না পেরে চেয়ে থাকল সবাই ওর দিকে।
আগে ওদের অফিসটা কোথায় খুঁজে বের করতে হবে। তারপর আমি বলে দেব কিভাবে জোগাড় করতে হবে বনোমোর ইউনিফর্ম। তার আগে অবশ্য তোমাদের কাউকে ড্রাই ক্লিনারসের। ব্যবসায় নাম লেখাতে হবে।
ড্রাই ক্লিনার্স! চোখ কোঁচকাল বিল্লাহ্। কেন?
উত্তর পাশ কাটিয়ে গেল মাসুদ রানা। কোথাও একটা শোরুম খুলে বসতে হবে তোমাকে।
আমাকে? নিজের বুকে বুড়ো আঙুল ঠেকাল সে। তারপর বোকার মত এর ওর দিকে তাকাতে লাগল। মাসুদ ভাই, আমি…।
আমি হব তোমার সেলস্ প্রমোশন অফিসার, অমায়িক হাসি দিল রানা। আচ্ছা, সেসব পরে হবে। আগে ওদের অফিসের সন্ধান, তারপর চোদ্দ নম্বর ক্লিনিং ভ্যানের সন্ধান। ক্যারিয়ারের দুই দিকে বড় করে লেখা আছে নম্বরটা। ওই একটা গাড়িই রোজ রবার্টো গার্সিয়ায় আসে। অন্তত আমি যতদিন ওয়াচ করেছি, অন্য কোন গাড়ি দেখিনি। কাল থেকে গাড়িটাকে ফলো করবে তুমি, সবুজ। অফিসটা খুঁজে বের করবে।
ফোন বুকে পাওয়া যাবে না ওদের ঠিকানা? বলল ফয়েজ।
যাবে। কিন্তু আমি যেটা জানতে চাইছি, সেটা হলো ওটার নির্দিষ্ট কোনও রুট আছে কি না, কোন প্যাটার্ন আছে কি না। অফিস থেকে সরাসরি ওই দোকানেই যায় ওটা, না আরও কোথাও যায়। কম করেও দুই তিনদিন ফলো করতে হবে। যদি কোন প্যাটার্ন থেকে থাকে, তাহলে জানতে হবে, গার্সিয়ার দোকানে আসার আগের স্টপেজ কোথায় ওটার। সেক্ষেত্রে অপারেশনের দিন গার্সিয়ার আগের হল্টেজ ত্যাগ করার পর পরই গাড়িটা হাইজ্যাক করব আমরা।
ওটার ড্রাইভার আর ক্লিনারদের ছেড়ে দিলে… থেমে গেল সবুজ রানাকে মুখ খুলতে দেখে।
আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত ওদের ছেড়ে দেয়ার প্রশ্নই আসে না। সবাইকে হাত পা বেঁধে ফেলে রাখা হবে পিছনে। কাজ হয়ে গেলে ওদের আর প্রয়োজন হবে না আমাদের, তখন ছেড়ে দেব।
আমার একটা প্রশ্ন আছে, মাসুদ ভাই, বলল ফয়েজ আহমেদ।
হ্যাঁ, বলো।
আপনি বলেছেন, গাড়ি দেখেই গেট খুলে দেয় গার্সিয়া। কিন্তু ধরুন, আমরা যেদিন যাব, সেদিন সে কে এসেছে না দেখে যদি গেট না খোলে? আফটার অল, প্রথমবার বলে একটা কথা আছে।
ভাল প্রশ্ন করেছ। ধরা যাক, গেট খোলার আগে তার দেখার। ইচ্ছে হলো কে বা কারা এসেছে। দেখবে অপরিচিত দুটো মুখ। সে ক্ষেত্রে কি করবে সে? গেট না খুলেই জানতে চাইবে, তারা। কেন এসেছে? তার রেগুলার কু-রা কোথায়? মাথা দোলাল। রানা। না। জানতে যদি ইচ্ছে হয়ই গার্সিয়ার, জানতে চাইবে গেট খুলে। কারণ চোখের সামনে সে বনোমোর ট্রাক দেখতে পাচ্ছে, অপরিচিত হলেও খুব চেনা কভারলস্ পরা দুইজন ক্লিনার দেখতে পাচ্ছে, সে ক্ষেত্রে কী এমন সন্দেহ জাগতে পারে তার মনে? এমন কিছু নিশ্চই নয় যে তাদের বাইরে দাঁড় করিয়ে রেখে। বনোমোয় ফোন করে নিশ্চিত হয়ে নিতে হবে তাকে।
একটু থামল মাসুদ রানা। ভাবল। তবু, সন্দেহ যখন। জেগেছে, এ ব্যাপারে আরও খোঁজ করে শিওর হয়ে নিতে হবে। আমাদের। এই পর্যায়ে এসে কোনরকম ঝুঁকি নেয়া চলবে না। কাল থেকে আরও কয়েকদিন বিশেষভাবে এই ব্যাপারটার ওপর লক্ষ রাখতে হবে। যদি দেখি গেট খোলার আগে কু-দের তেমন। লক্ষ করে না লোকটা, তাহলে এই প্ল্যানই কার্যকর করা হবে। তা হলে অন্য পথ বের করতে হবে। এ কাজে এমনিতেই প্রচুর ঝুঁকি নিতে যাচ্ছি আমরা, কাজেই নতুন আর কোন ঝুঁকি নেয়া চলবে না।
উসখুস করল খানিক বিল্লাহ। তখন ক্লিনার্সের ব্যাপারে কি যেন বলছিলেন, মাসুদ ভাই?
হাসল ও। এখনই সব গোমর ফাঁক করতে চাই না। পরে শুনো।
.
বৃহস্পতিবার।
গার্সিয়ার টেলিফোন পেয়ে ডিনারের জন্যে তৈরি হয়ে বেরিয়ে পড়ল নাদিরা। ওকে নিয়ে নাইনথ ও টেনথ অ্যাভিনিউর মাঝামাঝি জায়গার এক বিখ্যাত ইটালিয়ান রেস্টুরেন্টে এল লোকটা। রেস্টুরেন্টের ভেতরের দেয়াল একেবারে সিলিং পর্যন্ত ধবধবে সাদা টাইলে মোড়া। তার ওপর চমৎকার কাঠের প্যানেলিং।
আজ দুজন বডিগার্ড রয়েছে তার সঙ্গে। শোফার আর আরেকজন সেলসম্যান। ওদের কাছাকাছি বসল লোক দুটো। গার্সিয়ার ভাব চক্কর দেখে মনে হলো, সে-ই বুঝি মালিক এই ইটালিয়ান জয়েন্টের। ম্যানেজার থেকে শুরু করে বয় বেয়ারা প্রত্যেকে ব্যস্ত হয়ে উঠল ওদের দেখে। ম্যানেজার নিজে দশ মিনিট দাঁড়িয়ে কোনটার স্বাদ কেমন, কোনটা সেনিয়রিটার জন্যে ভাল হবে ইত্যাদি পরামর্শ দিল গার্সিয়াকে।
অর্ডার দেয়ার সময় কোনদিক তাকাল না ইটালিয়ান। বোঝাই যায়, নাদিরা তার নিমন্ত্রণ রক্ষা করেছে বলে খুশিতে আটখানা সে। খেতেও পারে মানুষটা রাক্ষসের মত। প্রায় ঘণ্টাখানেক ধরে গপাগপ খেলো সে। নাদিরা হাত গুটিয়ে নিয়েছে অনেক আগেই। এমনিতেই রাতে কম খায় ও, তারওপর সবগুলো আইটেমই চর্বিতে ঠাসা। পেটের অর্ধেকটা ভরতেই ক্ষ্যান্ত দিয়েছে সে।
রোজ রাতে এত খান আপনি? চোখ কপালে তুলে জানতে চাইল ও।
তৃপ্তির ঢেকুর তুলে ন্যাপকিনে মুখ মুছল গার্সিয়া। হাসল।
হ্যাঁ।
মাই গড!
খাওয়া শেষে আধ ঘণ্টা মত গল্প করল ওরা বিভিন্ন হালকা প্রসঙ্গ নিয়ে। খাওয়ার ফাঁকে আস্ত এক বোতল ওয়াইন সাবাড় করেছে গার্সিয়া। এবার ব্র্যাণ্ডি নিয়ে পড়ল। রাত নটা বাজতে ওঠার আয়োজন করতে লাগল সে। বিল আনতে বলল হেড ওয়েটারকে। হেসে মাথা দোলাল লোকটা। জানাল, বিল নিয়ে ভাবতে হবে না। টাকা দেয়া হয়ে গেছে। কার্টসি অভ মিস্টার। পিটারসন, বলল সে।
পিটারসন কে? জানতে চাইল নাদিরা।
আমার এক বন্ধু। ভাল মানুষ। ওয়েল, মাই ডিয়ার, হাত ঘড়ি দেখল গার্সিয়া। রাত কম হলো না, উঠতে হয় এবার। বলো, কোনটা ভাল লাগে তোমার? ডিসকো? পিয়ানো বার? নাকি। ক্লান্ত, বিশ্রাম নিতে চাও?
এ মুহূর্তে শেষেরটাই পছন্দ আমার। তুমিও কাজের মানুষ, সকালে ঘর ছাড়তে হবে। বেশি রাত করা ঠিক হবে না।
একসেলেন্ট, দুই কানে গিয়ে ঠেকল ইটালিয়ানের হাসি। আমার সঙ্গে যদি যেতে বলি তোমাকে, মাইণ্ড করবে?
খুশি হয়ে উঠল নাদিরা। ওটাই চাইছিল ও। কোথায়, তোমার অ্যাপার্টমেন্টে?
উত্তর দিল না গার্সিয়া, চকচকে চোখে চেয়ে থাকল ওর দিকে।
না, মাইণ্ড করব না।
থ্যাঙ্কস, আয়্যাম অনার্ড।
টোয়েন্টি ফার্স্ট স্ট্রীটে গ্রামারসি পার্কের কাছে গার্সিয়ার অ্যাপার্টমেন্ট। ভেতরে ঢুকে নাদিরার মনে হলো ঘরে প্রতিটি জিনিস থেকে যেন প্রাচুর্য ঠিকরে পড়ছে। দুই বেড, দুই বাথ, লাউঞ্জের মত বিশাল লিভিংরুম, দুই বারান্দার বিশাল অ্যাপার্টমেন্ট। প্রাচুর্যের সঙ্গে রুচিরও সমম্বয় ঘটিয়েছে লোকটা। ভেলভেট মোড়া সোফা-আর্মচেয়ার, ড্রেপার, কার্পেট, সোনালী ফ্রেমে বাঁধানো পেইন্টিংস, সব চেয়ে চেয়ে দেখার মত।
তুমি একা থাকো কেন? পরিবারের আর সবাই কোথায়? জানতে চাইল নাদিরা।
একা থাকি এই জন্যে যে আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। পরিবারের অন্যরা থাকে ম্যানহাটনে।
প্রতিটি রুম নাদিরাকে ঘুরিয়ে দেখাল গার্সিয়া। মুগ্ধ হলো ও লোকটার বেডরুম দেখে। চিকচিকে পিংক রঙের দেয়ালের পটভূমিতে হালকা আকাশি পর্দা ও বিছানার চাদর মোহময় করে তুলেছে ঘরের পরিবেশ। ভেতরের বিস্ময় চেপে রাখার কোন চেষ্টা করল না নাদিরা, মুক্ত কণ্ঠে প্রশংসা করতে লাগল তার রুচির। সবশেষে কিচেনে নিয়ে আসা হলো ওকে।
এত সুন্দর ঝকঝকে কিচেন আগে কখনও দেখেছে বলে মনে করতে পারল না নাদিরা। বাহ্!
আমি নিজ হাতে ধোঁয়ামোছা, গোছগাছ করি সব, তৃপ্তির সঙ্গে বলল ইটালিয়ান।
রান্না?
ওটাও আমি করি। ইন ফ্যাক্ট, রান্না আমার সবচে পছন্দের কাজ। আশা করি একদিন তোমাকে নিজ হাতে রেধে খাওয়াবার সুযোগ পাব।
হাসল নাদিরা। আমি সে দিনটির অপেক্ষায় থাকলাম।
লিভিংরুমে এসে বসল ওরা। বাইরে গার্সিয়ার দুই বডিগার্ড অপেক্ষা করছে। একটু পর সেনিয়রিটাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসতে হবে একজনকে, মনিবের হুকুম।
জুতো খুলে বসল নাদিরা। মাখনের মত নরম কার্পেটের স্পর্শ। দারুণ লাগছে। ড্রিঙ্কস? বলল গার্সিয়া।
মাথা নাড়ল ও। না, ধন্যবাদ।
নিজের জন্যে ব্র্যাণ্ডি নিয়ে বসল সে। বাচাল হয়ে উঠেছে। আবার, একনাগাড়ে বক বক করে চলেছে। এক সময় উঠল লোকটা, আবার ভরে নিয়ে এল গ্লাস। ফের শুরু হলো তার পান আর গল্প। তৃতীয় গ্লাস শেষ হওয়ার পর মনে হলো যেন খানিকটা। অস্বাভাবিক হয়ে উঠেছে লোকটা।
এক্সকিউজ মি, বলে উঠে গেল সে।
বুঝল নাদিরা, তলপেটের চাপ কমাতে গেছে। কয়েক মিনিট পেরিয়ে গেল, খবর নেই। তারপর আরও কয়েক মিনিট। বিস্মিত হলো ও, করছে কি লোকটা? এত সময় লাগে নাকি? রবার্টো! ডাকল নাদিরা।
উত্তর নেই।
রবার্টো! গলা খানিকটা চড়াল এবার ও।
উত্তর নেই।
আসন ছাড়ল নাদিরা। জুতো পায়ে গলাল। তারপর ভয়ে। ভয়ে এক পা এক পা করে এগোল মাস্টার বেডরুমের দিকে। দরজার কাছে পৌঁছে উঁকি দিল গলা বাড়িয়ে। কিং সাইজ। বিছানায় হাত-পা ছড়িয়ে শুয়ে আছে লোকটা। কাপড় পাল্টাবার। সময়ও পায়নি, ঘুমিয়ে পড়েছে। নাক ডাকছে একটু একটু।
কাছে এসে আরও দুবার তার নাম ধরে ডাকল ও। উত্তর দিল না লোকটা। এবার আস্তে কাঁধ ধরে ধাক্কা দিল সে তার। তথৈবচ। না, ভান নয়, বুঝল নাদিরা, সত্যিই ঘুমিয়ে পড়েছে। সেটাই অবশ্য স্বাভাবিক। প্রচুর পান করেছে লোকটা আজ।
দ্রুত পায়ে লিভিংরুমে চলে এল নাদিরা। ভেতর থেকে নিঃশব্দে বন্ধ করে দিল দরজা, বাইরের দুই গার্ড যেন হঠাৎ করে এসে পড়তে না পারে। আবার যখন বেডরুমে ফিরে এল ও, আগের মতই পড়ে থাকতে দেখা গেল গার্সিয়াকে। নড়েনি এক চুল।
এদিক ওদিক তাকাল নাদিরা। ওপাশের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিশাল ওয়াক-ইন ক্লজিটটা পছন্দ হলো প্রথম। খুলল সে ওটা, কিন্তু পনেরো মিনিট পর হতাশ হলো পুরোপুরি, গার্সিয়ার পরিধেয় কাপড়-চোপড়ের বড়সড় এক মজুত ছাড়া কিছুই নেই ওটায়।
অসংখ্য সুট, জ্যাকেট, কোট, হ্যাট, জুতো, টাই। কয়েক কুড়ি দামী শার্ট, মোজা এবং এক রেজিমেন্ট আর্মির জন্যে পর্যাপ্ত স্কার্ফ। দ্বিতীয় ড্রেসারের সবচেয়ে ওপরের ড্রয়ারে ঢিবি দিয়ে রাখা আছে রাজ্যের জুয়েলারি। কাফলিঙ্ক, আংটি, ব্রেসলেট, গলার চেইন, স্টিক পিন, হাতঘড়ি ইত্যাদি। সবগুলোই অত্যন্ত দামী।
নিচের ড্রয়ারে আছে গার্সিয়ার শীতকালীন পোশাক। মোটা ফ্লানেল শার্ট, সোয়েটার, ওয়েস্টকোট, ওভারকোট এইসব। প্রচুর সোয়েড ও দস্তানাউলের, চামড়ার। দেখা হতে যেটা যেভাবে সাজানো ছিল, ঠিক সেভাবে রেখে ড্রয়ারগুলো বন্ধ করল নাদিরা। মন কিছুটা দমে গেল, যার আশায় এই তৎপরতা তার কোন আভাস পাওয়া যায়নি বলে।
ক্লজিটের সর্বশেষ ড্রয়ার খুলল এবার ও। অসংখ্য পুরু নিটেড সোয়েটার, প্রতিটি আলাদা আলাদা প্লাস্টিক ব্যাগে ভরা। ওগুলো বের করার প্রয়োজন মনে করল না নাদিরা, সাইড দিয়ে হাত গলিয়ে দিল তলার দিকে। হাতে বাধল কিছু। শক্ত, বইয়ের মত। দম বন্ধ হয়ে এল ওর আপনাআপনি, কি ওটা? মুখ ঘুরিয়ে গার্সিয়ার দিকে তাকাল সে, একই ভঙ্গিতে শুয়ে আছে মানুষটা এদিকে পিছন ফিরে।
আলতো করে জিনিসটা বের করে আনল নাদিরা। একটা পাসপোর্ট। ছবিটা দেখল ও, গার্সিয়ার ছবি। একটা একটা করে পাতা উল্টে চলল ও দ্রুত। বেশ কয়েক দেশে আসা-যাওয়া করেছে লোকটা। হল্যাণ্ড, ইতালি, সুইটজারল্যাণ্ড, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, জার্মানি, এবং সবশেষে কুয়েত। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল ও, যা দেখার দেখা হয়ে। গেছে।
আবার প্রথম পৃষ্ঠায় ফিরে এল। এবার নতুন একটা ব্যাপার চোখে পড়ল। ছবি আর বিছানার মানুষটা এক হলেও পাসপোর্টে। রয়েছে অন্য নাম। আলবার্তো রোসি। সবশেষে গার্সিয়া ওরফে। রোসির কুয়েত সফরের সময়টা দেখল নাদিরা আরেকবার। তারপর জায়গামত রেখে দিল বই। উঠে দাঁড়াল ড্রয়ার বন্ধ করে।
খাটের ওপাশে গিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকল ঘুমন্ত লোকটার মুখের দিকে। চোখেমুখে ফুটে উঠল দৃঢ় প্রতিজ্ঞার। ছাপ। পিছিয়ে এল নাদিরা। বেডরুমের আলো নিভিয়ে বেরিয়ে। এল। সামনের দরজা খুলে ফেলল আস্তে করে। সঙ্গে সঙ্গে এগিয়ে এল দুই গার্ড। সামনের ল্যাণ্ডিঙে দাঁড়িয়েছিল ওরা এতক্ষণ। সেলসম্যান লোকটা উঁকি দিল ঘরের ভেতর। মালিকের দেখা না পেয়ে জিজ্ঞাসু চোখে তাকাল ওর দিকে।
ঘুমিয়ে পড়েছেন, বলল সে।
তাই? নাদিরার পাশ ঘেঁষে ভেতরে ঢুকে পড়ল লোকটা। হন হন করে এগিয়ে গেল বেডরুমের দিকে। এক মিনিট পরই বেরিয়ে এল সে। নিশ্চিন্ত। ইটালিয়ান ভাষায় শোফারের উদ্দেশে দ্রুত বলল কিছু। মাথা ঝাঁকাল শোফার। চলুন, সেনিয়রিটা, বলল সে। আপনাকে পৌঁছে দিয়ে আসি।
লিফটের দিকে পা চালাল নাদিরা। পিছন পিছন এগোল শোফার। অন্যজন থেকে গেল ঘুমন্ত মনিবের পাহারায়।
<