আরও পাঁচ সকাল কাটাল রানা ইস্ট ফিফটি ফিফথ স্ট্রীটে। আরও ভাল করে লক্ষ করল বনোমো ট্রাকের পৌছার সময়, রবার্টো গার্সিয়ার গেট খোলা ইত্যাদি।
একদিন পর পর তিন দিন ভাড়া করা গাড়িতে, বাকি দুদিন। উল্টোদিকের রেস্টুরেন্টে বসে। প্রথম দুই দিন আগের রুটিন অনুযায়ীই চলল সবকিছু। নয়টা থেকে নয়টা পাঁচের মধ্যে পৌঁছে যায় বনোমো ট্রাক, ডবল পার্ক করে দাঁড়ায় পেভমেন্ট ঘেঁষে।
হাতে-ঘাড়ে ঘর পরিষ্কারের এটা ওটা সরঞ্জাম নিয়ে বেরিয়ে আসে দুই ইউনিফর্ম পরা ক্লিনার। পেভমেন্ট পেরিয়ে জায়গামত পৌছার আগেই গেট খুলে দেয় গার্সিয়া। কাজটা এমনভাবে করে সে, পরিষ্কার দেখা না গেলেও বোঝা যায়, কারা এল সেদিকে মোটেই নজর দেয় না। ঠিক যেমন বলেছিল রানা, ট্রাক দেখেই নিশ্চিন্ত মনে খুলে দেয় গেট।
ভাব দেখে মনে হয় ওই ট্রাকের অপেক্ষায় ভেতরে দাঁড়িয়ে থাকে গার্সিয়া। ওটা এসে দাঁড়ালে গেট খোলে, তারপর ক্রু দুজনকে ভেতরে ঢুকিয়ে আবার বন্ধ করে দেয়। তারপর অন্য কোন কাজে যায়। কিন্তু চতুর্থ দিন স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটতে দেখা গেল।
ট্রাক এসে থামল, ক্রু-রা নেমে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকল, অধৈর্যের মত ঠুকতে লাগল রাস্তায়, কিন্তু গেট খোলে না। দুতিনবার নকও করল তারা গেটে, তবু দেখা নেই। গার্সিয়ার। অবশেষে এল সে, প্রায় এক মিনিট পেরিয়ে যাওয়ার পর। কেন দেরি হলো লোকটার ভেবে পেল না মাসুদ রানা। শেষ। দুইদিন আবার যে কে সেই। ট্রাক দাঁড়াবার সঙ্গে সঙ্গে খুলে দিল সে দরজা।
বোধহয় বাথরুম সারতে গিয়েছিল ব্যাটা সেদিন, ভেবেছে। রানা। অথবা পিছনের রুমে ব্যস্ত ছিল। নইলে আর কি হতে। পারে? ব্যাপারটা নিতান্তই ক্ষুদ্র, তবু খুঁত খুঁত করতে লাগল মন। রানা ভালই বোঝে, ওই গেট খোলার ওপরই নির্ভর করছে সব।
ওদিকে বনোমো ক্লিনিং সার্ভিসের গ্যারেজ খুঁজে বের করেছে সবুজ। গ্যারেজটা ফিফটি ফোর্থ অ্যাভিনিউর ইলেভেনথ স্ট্রীটে। কিন্তু চোদ্দ নম্বর ট্রাকটা স্পট করতে লেগেছে ওর তিন দিন। রোজ রাত বারোটায় শিফট বদল হয় ক্লিনারদের, এবং রাত। একটায় পথে নামে ওদের গাড়ির বহর। সবুজের অনুমান, পঞ্চাশ থেকে ষাটটা গাড়ি কাজে বের হয়।
ঝা৬কে ঝাঁকে বের হয় ওরা। একই রঙের একই আকারের গাড়ি। চোখ দিয়ে অনুসরণ করা মুশকিল। চোদ্দ নম্বরের সর্বশেষ। শিডিউলড় হল্টেজ রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্স। সারারাত শহরের এখানে ওখানে অফিস-দোকান পরিষ্কার করে ওটা। তারপর ঠিক গ্যারেজে ফিরে যাওয়ার আগে আসে ইস্ট ফিফটি ফিফথ। তার। ঠিক আগের হল্টেজ ওটার পার্ক অ্যাভিনিউ।
আরও কয়েকদিন ভ্যানটার পিছনে সবুজকে লেগে থাকার নির্দেশ দিয়েছিল মাসুদ রানা। একই প্যাটার্নে কাজ করে কি না। ওটা নিশ্চিত হওয়ার জন্যে। নিশ্চিত হয়ে নিয়েছে সে, কোন হেরফের হয় না চোদ্দ নম্বরের প্যাটার্নের।
পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মাসুদ রানা, পরবর্তী শুক্রবারই চালাবে অপারেশন। তিনদিন পর। তবে সেদিন গার্সিয়ার গেট খুলতে দেরি করার ঘটনাটা মাথায় রেখে পরিকল্পনায় সামান্য পরিবর্তন এনেছে ও। আগে ভেবেছিল নিজেরাই সব করবে। এখন ঠিক করেছে, ছিনতাই করার পর ওদের ড্রাইভারকে দিয়েই চালানো হবে ভ্যান। লোকটার পাশে বনোমোর হেলপারের ইউনিফর্ম পরে বসা থাকবে রানা, তার পাঁজরে ঠেকে থাকবে ওর ওয়ালথার।
অন্যদের হাত-পা বেঁধে পিছনে ফেলে রাখা হবে। জায়গামত পৌঁছে জিনিস-পত্র নিয়ে ড্রাইভারের সঙ্গে সঙ্গে গেটের কাছে পৌছাবে রানা। যাতে ওকে দেখে কিছু যদি সন্দেহ করেই বসে গার্সিয়া, পরিচিত ড্রাইভারকে দেখে তা মুহূর্তে দূর হয়ে যায়।
ভ্যান সমস্যার সমাধান হয়ে যেতেই অন্য সমস্যা নিয়ে পড়ল মাসুদ রানা। বনোমোর ইউনিফর্ম সমস্যা। অপারেশনের আরও তিন দিন বাকি। কাজেই এই কদিন সকাল-বিকেল দোকানটার ওপর নজর রাখার দায়িত্ব চাপাল রানা ফয়েজ আহমেদের ওপর। রানা যাবে ইউনিফর্ম সমস্যা সমাধান করতে।
.
ওয়াল স্ট্রীট।
নির্দিষ্ট ভবনের সামনে ট্যাক্সি থেকে নামল মাসুদ রানা। ভবনটা এত উঁচু যে চুড়ো দেখতে গেলে টুপি খসে পড়ে।
এর ছত্রিশ তলার এক প্রতিষ্ঠানে এসেছে রানা। আজব কাজকারবার এদের। মূল ব্যবসা আন্তঃরাজ্য মালামাল বহনকারী ট্রাক লুট করা এবং আর কারও লুট বা চুরির মাল নিরাপদে তার পছন্দমত জায়গায় পৌঁছে দেয়া। সে পৃথিবীর যেখানেই হোক। সঙ্গে চোরাই ট্র্যাভেলার্স চেক, এয়ারলাইন টিকেট, স্টক সার্টিফিকেট, বিয়ারার বণ্ড ইত্যাদি বেচাকেনাও করে। লক্ষ লক্ষ ডলারের ব্যবসা এদের, অথচ অফিস দেখলে কিছুই বোঝার উপায় নেই। এতই সাধারণ যে চিন্তাই করা যায় না।
প্রতিষ্ঠানের নাম মার্চেন্টস প্রভিশনস, ইনকর্পোরেশন। জেস হ্যামিলটন, প্রেসিডেন্ট। সামনের আউটার অফিসে টাইপ রাইটার। নিয়ে বসে আছে ভীষণ মোটা, খাটো, মাঝবয়সী এক মহিলা। ঘন, কুচকুচে কালো চুল মাথায়। ওগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে। অদ্ভুত এক চুড়ো খোপা বেঁধেছে মহিলা। ফলে বড়সড় একটা। গামলার আকার ধারণ করেছে তার মাথা।
দুই কানে ঝুলছে সাইকেলের রিমের চেয়ে সামান্য ছোট। সাইজের রিং। আট আঙুলে আট আংটি। পোশাকের বাহারও। তেমনি। মহিলা জিপসি। পায়ের শব্দে মাথা তুলে তাকাল সে। ইয়েস? শীতল চোখে রানার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলাল কয়েকবার।
আমার নাম উডওয়ার্ড, বলল রানা। মিস্টার হ্যামিলটনের সঙ্গে দেখা করতে এসেছি।
আমি জানাচ্ছি তাকে, সামনের ছোট টেবিলটা দুহাতে অ্যাঁকড়ে ধরে রীতিমত ধস্তাধস্তি করে উঠে দাঁড়াল জিপসি। ভয় হলো রানার এখনই না মড়াৎ করে ভেঙে পড়ে ওটা। হেলেদুলে একটা বন্ধ দরজা ঠেলে পাশের ঘরে ঢুকে গেল মহিলা। ওপাশ থেকে কেউ হাউমাউ শব্দে কি যেন বলল। ফিরে এল জিপসি।
যান ভেতরে, আরেকবার চোখ বোলাল সে রানার ওপর। মাপা, হিসেবী চাউনি।
দরজা ঠেলে ইনার অফিসে ঢুকে পড়ল মাসুদ রানা। সামনে যাকে দেখল, তার বয়স স্বয়ং বিধাতাও জানেন কি না সন্দেহ। সত্তর, আশি, নব্বইও হতে পারে। আবার একশো-দেড়শো হওয়াও অসম্ভব নয়। যেন জীবন্ত মমি একটা। ঘর ঠাণ্ডা রাখার কোন ব্যবস্থা নেই, ফলে গরম তাওয়ার মত তেতে আছে ভেতরটা।
অথচ মমির পোশাক-আশাক দেখে মনে হচ্ছে যেন নর্থ পোলে আছে। উলের প্লেইড শার্ট পরেছে সে, গলা পর্যন্ত সবগুলো বোতাম অ্যাঁটা। তার ওপর কার্ডিগান এবং জ্যাকেট। গলায় পেঁচিয়েছে উলের ইয়া মোটা মাফলার। দুহাতে একটা ট্যাপ খাওয়া মগ ধরে আছে লোকটা শক্ত করে, ধোঁয়া বেরুচ্ছে ওটা থেকে।
ঝরঝরে একটা কাঠের ডেস্কের ওপাশে এ রুমের একমাত্র চেয়ারটায় বসে আছে লোকটা। ঘরের ফার্নিচার বলতে আছে। কেবল এই টেবিল, তার ওপাশের চেয়ার এবং চার দেয়াল। কোন ফাইল কেবিনেট নেই, ভিজিটরদের বসার কোন ব্যবস্থা নেই। দেয়ালে কোন ছবি নেই। টেবিলে একটা খবরের কাগজ পর্যন্ত নেই। দেখেশুনে মনে হয় মাত্র মিনিট পাঁচেক আগে নতুন অফিস খুলেছে লোকটা, আসবাবপত্র পৌছার অপেক্ষায় আছে। অথবা ঘর ছেড়ে চলে যাচ্ছে সে। সার্ভিস বয়দের জন্যে বসে আছে, ওরা এসে চেয়ার-টেবিলসহ বের করে নিয়ে যাবে তাকে।
মিস্টার হ্যামিলটন?
চোখ তুলল মমি। মুখটা যেন তার আফগানিস্তানের রুট ম্যাপ। কপাল, গাল, দুই চোখের নিচে মাকড়সার জালের মত অজস্র সরু সরু স্থায়ী দাগ। পিছনের দেয়াল আর হ্যামিলটনের গায়ের রঙে কোন পার্থক্য নেই, এই প্রথম লক্ষ করল মাসুদ রানা। দুটোই সমান ফ্যাকাসে। মিলেমিশে একাকার হয়ে গেছে, ভাল করে না তাকালে ঠাহর করা কঠিন।
নড করল হ্যামিলটন। স্পেশাল নড। প্রথমে ধীরে, তারপর দ্রুত কয়েকবার ওপর-নিচ করল সে মাথাটা। ভয় হলো রানার সারাদিনে ওই নড় থামবে কি না ভেবে। না, মাথার দোল কমে। এল আস্তে আস্তে, তারপর থেমে গেল আচমকা।
ইয়েস? ফিসফিস করে বলল মমি। রানা শুনল যেন সসস্!
আপনার সঙ্গে কাল টেলিফোনে কথা হয়েছিল আমার।
ইয়েস!
আমি একটা শিপমেন্ট আশা করছি, আগামীকাল। জিনিসগুলো খুবই মূল্যবান। ওগুলো আমেরিকার বাইরে পাচারের। ব্যবস্থা করে দিলে উপকৃত হব। আপনার খরচ ক্যাশে মেটাব আমি।
তখনই উত্তর দিল না মমি। ফড়াৎ ফড়াৎ করে চায়ে চুমুক দিল কয়েকবার। নিজেকে রানার দুষ্টু ছাত্র মনে হলো, শৃঙ্খলা ভঙ্গ করায় ধরে আনা হয়েছে প্রিন্সিপালের চেম্বারে, দাঁড় করিয়ে রেখে। শাস্তি দেয়া হচ্ছে।
আগে কখনও একসঙ্গে কাজ করেছি আমরা?
না, মাথা দোলাল রানা।
পরিচয় ছিল আমাদের?
না।
তাহলে আমার রেফারেন্স কোথায় পেলেন আপনি? কে দিল?
আপনার খুব পুরনো এক বন্ধু।
নাম?
ভিনসেন্ট গগল।
চুমুক দিতে গিয়েও থেমে গেল মমি। অবাক চোখে তাকাল রানার দিকে। তাই নাকি?
হ্যাঁ।
ঠিক আছে। মালটা কি?
দামী পাথর। ডায়মও, রুবি এইসব। সঙ্গে কিছু অলঙ্কার।
বড় শিপমেন্ট?
তেমন বড় নয়, মোটামুটি।
কোথায় যাবে মাল?
মিডল ইস্ট।
আরও কুঁচকে গেল ম্যাপটা। মিডল ইস্ট! কোন দেশ?
কুয়েত।
চার্জ অনেক বেশি পড়বে।
পারবেন তো কাজটা করে দিতে? কোন অসুবিধে…
চার্জ অনেক বেশি পড়বে, একঘেঁয়ে সুরে বলল মমি। চুমুক দিল মগে কয়েকবার।
কত?
মালের যা দাম, তার বিশ পার্সেন্ট।
পাবেন। কিন্তু মালটা যাতে নির্বিঘ্নে পৌছায় জায়গামত, সে ব্যাপারে নিশ্চয়তা চাই আমার।
মাথা দোলাল লোকটা। এসব কাজে কোন গ্যারান্টি হয় না, মিস্টার, তীব্র ভৎর্সনার সুরে বলল সে, কেউ দেবে না আপনাকে গ্যারান্টি।
কিন্তু…
বাজারে খোঁজ নিয়ে দেখুন, কোন কাজেই গ্যারান্টি দেয় না মার্চেন্টস প্রভিশনস। আবার কোন কাজ নিয়ে ব্যর্থও হয় না।
একটু চিন্তা করে রাজি হয়ে গেল মাসুদ রানা। এ ছাড়া আর কোন উপায় নেই। গগলের কাছে শুনেছে ও, এ ধরনের কাজে এর চেয়ে যোগ্য মানুষ আমেরিকায় দ্বিতীয়টি নেই। এর সাহায্য না পাওয়া গেলে ওর একার পক্ষে মালগুলো এ দেশ থেকে বের করা বড় এক সমস্যা হয়ে দাঁড়াবে। এরা বনেদি চোর। নীতি মেনে চলে কঠোরভাবে। অন্যের চোরাই মাল হাতে পেলেও অসাৎ করে না কখনও।
ঠিক আছে। আমি রাজি।
মাল হাতে আসামাত্র ফোন করবেন।
নিশ্চই। নাইস টু মিট ইউ।
বেরিয়ে এল রানা ঘর ছেড়ে। ট্যাক্সি চেপে হোটেলে ফেরার পথে জেস হ্যামিলটনের কথা ভাবল। রেফারেন্স না থাকলে কারও কাজ হাতে নেয় না লোকটা। যারটা নেয়, শেষ না করে ছাড়ে না। লোকটার অফিস নিয়ে ভাবল ও। এক নম্বরি আর দুই নম্বরি, যা-ই হোক, ব্যাটার অফিসটা কেমন যেন। কোন ফাইলপত্র নেই, কিছু নেই। অন্তত লোক দেখানো কিছু তো থাকবে। তা-ও নেই।
অবশ্য যে ধরনের কাজ তার, তাতে…তাছাড়া গগল যখন দিয়েছে নামটা, তার চিন্তার কিছুই নেই। এই জগক্টাকে অনেক অনেক ভাল চেনে গগল। দুপুরের খাওয়া সেরে একবারে। হোটেলে ফিরল মাসুদ রানা। কাপড় ছেড়ে বিছানায় উঠল। এবং গভীর ঘুমে তলিয়ে গেল দুই মিনিটের মধ্যে। অ্যাকশনে নামার আগে যতটা সম্ভব ঘুমিয়ে নেয়া ভাল। পরে আর কখন বিশ্রাম। নেয়ার সময় জুটবে কে জানে।
ওদিকে সারা দুপুর ম্যানহাটনে টো-টো করে ঘুরে বেড়াল। ফয়েজ পছন্দসই একটা জায়গার খোজে। যেখানে অপারেশন সেরে জড়ো হবে ওরা, মালপত্র জেস হ্যামিলটনের হাতে তুলে দেয়ার জন্যে প্যাকেট করবে। অবশেষে ফর্টি সেভেনথ স্ট্রীটের। নাইনথ অ্যাভিনিউতে পছন্দসই একটা জায়গা পাওয়া গেল।
একসার পরিত্যক্ত দোকানঘর, ওয়্যারহাউস ইত্যাদির মাঝে একটা প্যাডলক গ্যারেজ। পুরো ব্লকটা জনহীন। পরিত্যক্ত। প্রত্যেকটা ঘরের জানালা-দরজা মেটাল শীট দিয়ে ঢেকে পেরেক ঠুকে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। খুব শিগগিরই ভেঙে ফেলা হবে এসব পরিত্যক্ত সম্পত্তি, তার জায়গায় উঠবে নতুন হাই রাইজ হাউজিং কমপ্লেক্স। এলাকাটা ঘিরে অসংখ্য নো ট্ৰেপাসিং বোর্ড টাঙানো রয়েছে।
গ্যারেজটা ব্লকের মাঝামাঝি জায়গায়। বড় দুই পাল্লার দরজা। গাড়ি রেখে নেমে এল ফয়েজ আহমেদ। গেটের তালা পরখ করল-ফাইভ অ্যাণ্ড টেন প্যাডলক। ওই তালা খোলা এক মিনিটেরও কাজ নয়। গ্যারেজের চারদিকে একটা চক্কর দিয়ে এল সে। পছন্দ হয়ে গেল। সবকিছু ঠিকঠাক থাকলে কাজ সেরে বেরোবার দশ থেকে পনেরো মিনিটের ভেতর পৌঁছে যেতে পারবে ওরা।
এবার খুঁজেপেতে একটা সরু স্টীলের তার বের করল ফয়েজ। ওটার একমাথা তালায় ঢুকিয়ে সামান্য খোঁচাখুঁচি করতেই খুলে গেল পুরনো প্যাডলক। ভেতরটা প্রায় টেনিস কোর্টের মত বড়। খুশি হয়ে উঠল সে। জায়গাটা যেমন দারুণ, তেমনি গ্যারেজ।
শেষ বিকেলে জায়গাটা রানাকে দেখাতে নিয়ে এল ফয়েজ। দূর থেকে গ্যারেজটা দেখল রানা প্রথমে, তারপর গাড়ি নিয়ে পুরো ব্লকটা চক্কর দিয়ে এল একবার ধীরগতিতে। থামল এসে গ্যারেজের সামনে।
নেমে পড়ল মাসুদ রানা। ওটার ভেতর-বার দেখল ভাল করে। তারপর বলল, মনে হয় ভালই চলবে কাজ। লোকেশনটা চমৎকার।
সকাল সাড়ে সাতটা।
গাড়ি চালাচ্ছে মাসুদ রানা। পাশে নাদিরা। পিছনে মুত্তাকিম বিল্লাহ ও ফয়েজ আহমেদ। গাড়িটা ভাড়া করা একটা ফোর্ড।
মাঝখানে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চোদ্দ নম্বর বনোমো ক্লিনিং ভ্যানকে অনুসরণ করছে ওরা। কথা নেই কারও মুখে। সামনে তাকিয়ে বসে আছে রানা মৃর্তির মত। উইণ্ডশীল্ডে নিজের আবছা অবয়ব দেখতে পাচ্ছে ও, স্বাভাবিকের তুলনায় বেশ চওড়া ওটা। ভিউ মিররে তাকাল রানা এক পলক। চোখ পড়ল দানবের ওপর। ধ্যানমগ্নের মত বসে আছে সে, নজর শিকারী বাজের মত স্থির।
আর দুটো হল্টেজ, বলল নাদিরা। তাই না?
হ্যাঁ, মাথা দোলাল রানা।
আরও পাঁচ মিনিট চলার পর পিছনের ব্রেক লাইট জ্বলে উঠল। ভ্যানের। থেমে দাঁড়াতে যাচ্ছে। চট করে গতি কমাল রানা। দাঁড়িয়ে পড়ল একটা পার্কিং সাইনের নিচে। ফিফটিয়েথ ও মেডিসনের মাঝামাঝি একটা কম্বলের দোকানের সামনে ডবল পার্ক করল বনোমো ভ্যান।
ড্রাইভার এবং পাশে বসা তার হেলপার নেমে এল রাস্তায়। ঘুরে ভ্যানের পিছনে চলে এল ওরা, পিছনের পাল্লা খুলে বাদরের মত লাফিয়ে ক্যারিয়ারে উঠে পড়ল হেলপার। সরঞ্জাম নিয়ে প্রায়। সঙ্গে সঙ্গে নেমে এল। পাল্লা বন্ধ করে পেভমেন্টে উঠল তারা, ঢুকে পড়ল নির্দিষ্ট দোকানে। ঠিক আধঘণ্টা পর আবার দেখা দিল লোক দুটো, ব্যস্ত পায়ে গাড়িতে ফিরে এল, পরমুহূর্তে রওয়ানা। হয়ে গেল ভ্যান।
ঘড়ি দেখল মাসুদ রানা। আটটা দশ। টাইম শিডিউল খুব কঠোরভাবে মেনে চলে ব্যাটারা। ওদের এবারের গন্তব্য একটা অ্যান্টিক স্টোর, রবার্টো গার্সিয়ার আগের শেষ হল্টেজ। ভ্যানের পিছন পিছন ফিফটি থার্ড এবং ফিফটি ফিফথের মাঝামাঝি পর্যন্ত এল ওরা, তারপর আবার পার্ক করল রানা। সামনে ভ্যানটাও দাঁড়িয়ে পড়েছে অ্যান্টিক স্টোরের সামনে।
আরেকবার ঘড়ির ওপর চোখ বোলাল রানা-সোয়া আট। পেভমেন্টে পিল্ পিল্ করছে মানুষ। অফিসে চলেছে নানান বয়সী মেয়ে-পুরুষ। যারা দূরে যাবে, বাস স্টপেজে সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা। অন্যরা প্রায় ছোটার গতিতে হাঁটছে। কোনদিকে তাকাবার সময় নেই কারও।
আকাশে মাথা ঠেকিয়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা ভবনগুলোর মাঝের অসংখ্য সরু ফাঁক গলে তির্যকভাবে রাস্তায় এসে পড়েছে সকালের ফালি ফালি মিষ্টি রোদ। ভোরের দিকে বৃষ্টি হয়ে গেছে। এক পশলা। ভেজা রাস্তা চকচক করছে রোদ মেখে। দিনটা আজ ভালই কাটবে মনে হচ্ছে, আকাশের দিকে তাকিয়ে ভাবল মাসুদ রানা। মেঘ নেই কোথাও এক বিন্দুও, চকচক করছে ফিকে নীল আকাশ। ততক্ষণে অ্যান্টিক স্টোরের ভেতরে ঢুকে পড়েছে দুই ক্লিনিং ক্রু।
চল্লিশ মিনিট মত থাকবে ওরা এখানে, বলল রানা। এরপর কোথায় যাবে জানা আছে আমাদের। কাজেই এখানে বসে না থেকে জায়গামত গিয়ে অপেক্ষা করি, কি বলো?
কিন্তু…। থেমে গেল ফয়েজ বক্তব্য শেষ না করে।
কি? বলল রানা।
এই দুই স্টপেজের মধ্যেই কোথাও ভ্যানটার দখল নিতে হবে আমাদের, মাসুদ ভাই। কাজটা কোথায় সারা যায় এই বেলা চেক করে রাখা গেলে ভাল হত না?
মুচকি হাসি ফুটল রানার মুখে। গীয়ার দিল ও। ভেব না, ঠিক করে ফেলেছি সে জায়গা।
তাই নাকি? বলল বিল্লাহ।
মাথা দোলাল রানা। গাড়ি ছাড়ল। হ্যাঁ। কেউ খেয়াল করেছ, ওরা যখন গাড়ি পার্ক করে রেখে কাজে যায়, সাজসরঞ্জাম বের করার পর পিছনের দরজা যে লক্ করে না? আমি করেছি। যত জায়গায় থামে, কেবল ইগনিশন চাবি পকেটে নিয়েই নেমে আসে ড্রাইভার। পিছনের পাল্লা দুটো খোলাই থাকে। ভিড়িয়ে রেখে যায় কেবল।
আরে! তাই নাকি? দেখিনি তো! বিস্ময় প্রকাশ করল ফয়েজ।
বিল্লাহ বলল, আমিও না।
ওই সুযোগটাই কাজে লাগাব আমরা। অপারেশনের দিন ওরা যখন অ্যান্টিক শপে ঢুকবে…
রানাকে কথা শেষ করতে দিল না বিল্লাহ, আমাদের অন্য সঙ্গীরা তখন ভ্যানে উঠে বসে থাকবে।
তাদের পরনে থাকবে বনোমো কভারল, যোগ করল ফয়েজ উচ্ছ্বসিত গলায়। বাহ্! যার খুশি দেখুক, বুঝতেই পারবে। না কিছু।
ঠিক, বলল রানা। ওরা যখন কাজ সেরে বেরিয়ে এসে ভ্যানের পিছন দরজা খুলবে…
আবারও বাধা দিল বিল্লাহ, দেখবে, ওদের দিকে তাকিয়ে। আছে ব্রুকলিন-ম্যানহাটন টানেলের মত লম্বা পিস্তলের মাজল।
পাশে তাকাল মাসুদ রানা। ওর দিকে চেয়ে আছে নাদিরা জিজ্ঞাসু চোখে। ব্যাপারটা ইংরেজিতে বুঝিয়ে বলল তাকে রানা। হেসে মাথা দোলাল মেয়েটি। ফ্যানটাস্টিক!
ঠিক নয়টা তিন মিনিটে রবার্টো গার্সিয়ার সামনে ডবল পার্ক করল বনোমো ভ্যান। পিছন থেকে ক্যানিস্টার ভ্যাকিউম ক্লিনার, প্লাস্টিকের বালতি, কাপড়ের ডাস্টার, পালকের ডাস্টার ইত্যাদি বের করে পেভমেন্টে উঠে এল হেলপার। তার পিছনে ভ্যানের দুই পাল্লা ঠেলে ভিড়িয়ে রাখল ড্রাইভার। তারপর দুজনে মিলে পা বাড়াল রবার্টো গার্সিয়ার দিকে। গেটের ব্যাপারটা সবাই লক্ষ করেছে এবার।
পিছনে ফয়েজ হেসে হেসে কী যেন বলল বিল্লাহকে। সে-ও হেসে উঠল। কিন্তু সেদিকে মন নেই মাসুদ রানার। হঠাৎ করেই ঘামতে শুরু করেছে ও। মনের মাঝে বারবার উঁকি দিচ্ছে অশুভ চিন্তা। রানা ভালই বোঝে, ঠিক কি করতে যাচ্ছে ও। দিনের পরিষ্কার আলোয় স্রেফ ডাকাতি করতে যাচ্ছে ও আর কয়েক ঘণ্টার মধ্যে, পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম শহরের বুকের ওপর।
কাজটা নির্বিঘ্নে সারতে পারবে তো ও? নাকি জড়িয়ে পড়বে কোন কঠিন ঝামেলায়? রবার্টো গার্সিয়াকে আণ্ডার এস্টিমেট করছে না তো রানা? মাফিয়ার লেজে পা দিয়ে নিজের মরণ ডেকে আনছে না তো?
<