বড়দিন এসে পড়েছে। তাকে বরণ করার তোড়জোড় চলছে। যেদিকেই চোখ যায়, ধপধপে সাদা নকল দাড়িওয়ালা সান্তা ক্লজ চোখে পড়ে কেবল। রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে সান্তা ক্লজ আর সান্তা ক্লজ। হাতে তাদের সারাক্ষণ ঘণ্টা বাজছে। চোখে বিস্ময় নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে শিশুরা। বিস্ময়ের সঙ্গে কিছু না কিছু পাওয়ার আশাও ফুটে থাকে ওদের চাউনিতে।
প্যাচপ্যাচে বৃষ্টিভেজা দিন। আকাশ মেঘলা থাকে সারাক্ষণ। প্রচণ্ড শীত। কিন্তু তাতে কিছু যায় আসে না শহরবাসীর। এসবে। তারা অভ্যস্ত। কোলেরটা-কাখেরটা নিয়ে মহানন্দে কেনাকাটা। করে বেড়াচ্ছে সবাই। এক হাতে তাদের কড়কড়ে নোট, অন্য। হাতে রুমিংডেলের শপিং ব্যাগ। চোখে-মুখে টাকা খরচ করার উন্মাদনা।
সব দোকানেই ঢোকা চাই তাদের, যেন তা না হলে মাটি হয়ে। যাবে বড়দিনের আনন্দ। কিছু না কিছু কিনতেই হবে প্রতিটা থেকে, যার বেশিরভাগই রংচঙে কাগজ আর লাল ফিতে দিয়ে প্যাকেট করা থাকে। ওপরে লেখা থাকে, ডু নট ওপেন আনটিল ক্রিসমাস। সকাল আটটা থেকে আরম্ভ হয় তাদের দোকানের পর দোকান চষা, চলে মাঝরাত পর্যন্ত।
ওদের জন্যে বাড়তি সুবিধে হয়ে দেখা দিয়েছে সময়টা। এমন সার্বক্ষণিক হাটের মধ্যে কে খেয়াল করবে কোন এক ক্লিনিং এজেন্সির ইউনিফর্ম পরা একদল কুকে, কে দেখতে যাবে কোথেকে কি করে এসেছে তারা?
ভোর ছটায় ঘুম ভেঙেছে মাসুদ রানার। শাওয়ার শেভ সেরে বাইরে থেকে নাস্তা করে হোটেলে ফিরে এসেছে ও আবার। জানালায় দাঁড়িয়ে নিচের জনস্রোত দেখতে দেখতে নতুন করে প্ল্যানটা নিয়ে নাড়াচাড়া করছে। বিছানায় মাথার কাছে টিভি চলছে। এখানে ওঠার পরদিন বাড়তি পয়সা দিয়ে টিভিটা আনিয়ে নিয়েছে ও কঙ্কালের কাছ থেকে। পরে জেনেছে রানা, ওই লোকই। মালিক হার্ড-অনের।
হঠাৎ কি একটা কানে যেতে সচকিত হলো মাসুদ রানা। খবর হচ্ছে টিভিতে। কি যেন বলছে পাঠক, শব্দগুলো অস্বাভাবিক। ঠেকেছে। ঘুরে দাঁড়াল ও। চোখ বড় বড় করে তাকিয়ে থাকল পর্দার দিকে। সান ফ্রান্সিসকোর বড় এক জুয়েলারি শপে ডাকাতি হয়েছে গতকাল, সেই খবর পড়ছে পাঠক।
তাড়াতাড়ি বিছানায় এসে বসল ও, একটা শব্দও যেন মিস না হয়। ওখানকার অন্যতম বৃহৎ জুয়েলারি শপ, ডিভোল্ট ব্রাদার্সে ডাকাতি সংঘটিত হয়েছে কাল দুপুরে, লাঞ্চ আওয়ারে। দলে পাঁচ অথবা ছয়জন মুখোশ পরা গানম্যান ছিল। কর্মচারীদের জিম্মি করে দামী দামী সব জিনিস নিয়ে গেছে তারা। এতই দ্রুত এবং আচমকা ঘটেছে ব্যাপারটা যে অ্যালার্ম বাজানোর সময় পায়নি কেউ। পুলিসও টের পায়নি কিছু। আধঘণ্টা ধরে নিশ্চিন্তমনে কাজ সেরেছে ডাকাতরা। প্রায় চার মিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছে ডিভোল্ট ব্রাদার্স।
পুরো খবর শুনে তাজ্জব হয়ে গেল মাসুদ রানা। বসে থাকল বজ্রাহতের মত। শুধু সময়ের ব্যাপারটা ছাড়া প্ল্যানের আর সব হুবহু যেন ওরই করা রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্স ডাকাতির প্র্যাকটিকাল রিহার্সেল ছিল। কেউ ধরা পড়েনি, আহতও হয়নি। ভেতরে ঢুকেছে এবং টপাটপ মাল হাতিয়ে নিয়ে বেরিয়ে গেছে নির্বিঘ্নে।
খুশি হওয়ার মত ব্যাপার হলেও উল্টে ভাবনায় পড়ে গেল রানা। এই ঘটনায় সতর্ক হয়ে যেতে পারে গার্সিয়া, ওদের সহজ কাজটা জটিল হয়ে উঠতে পারে। হারামজাদারা কাজটা করার আর সময় পেল না? চোখের সামনে কাল্পনিক সব ব্যানার হেডিং নেচে বেড়াতে লাগল রানারগু ডাকাতির অভিযোগে মাসুদ রানাকে খুঁজছে পুলিস, বা এফবিআই মাসুদ রানার সন্ধান চায় অথবা রানা এজেন্সির চীফ নিরুদ্দেশ।
তাড়াতাড়ি নিচে নেমে এল মাসুদ রানা। পনেরো মিনিটের মধ্যেই আবার রুমে ফিরে এল একগাদা খবরের কাগজ বগলদাবা করে। খবরটা বিস্তারিত পড়তে হবে। সবগুলো পত্রিকাতেই খবরটা ছাপা হয়েছে, এবং সবগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল রানা।
ছয়জন অস্ত্রধারী লাঞ্চের সময় আচমকা ঢুকে পড়ে ডিভোল্ট। ব্রাদার্সে। তাদের দুজন দোকানের কর্মচারী এবং উপস্থিত। ক্রেতাদের গুলি করার হুমকি দিয়ে মেঝেতে শুয়ে পড়তে বাধ্য করে। এই ফাঁকে অন্য চারজন ডিসপ্লে শোকেস ও পিছনের ভল্টরুমে লুটপাট চালায়। পরে সমস্ত মালামাল বালিশের কভারে ভরে দ্রুত চম্পট দেয় ডাকাতদল।
বেরিয়ে যাওয়ার সময় তাদের দলনেতা দোকানের ফ্রন্ট ডোরের নিচে একটা রাবারের গোঁজ ঠেসে ঢুকিয়ে দিয়ে গেছে। ফলে পুলিস এসে উদ্ধার না করা পর্যন্ত ভেতরের কারও পক্ষে বের হওয়া সম্ভব হয়নি। এই ফাঁকে দুটো গাড়িতে করে পালিয়ে যেতে সক্ষম হয় ডাকাতদল।
আবার দুশ্চিন্তাটা পেয়ে বসল মাসুদ রানাকে। গার্সিয়াও নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে এ খবর। কি প্রতিক্রিয়া হবে। লোকটার মধ্যে? নিজের দোকানের নিরাপত্তার ব্যাপারে নতুন কোন পদক্ষেপ নেবে সে? নিলে কি হতে পারে সেটা? মেজাজ তেতো হয়ে গেল। না চাইলেও প্ল্যান কার্যকর করার দিন অন্তত। কয়েক দিন পিছিয়ে দিতে হবে ওকে। গার্সিয়ার প্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত ওপথে পা বাড়ানো হবে চরম গাধামি।
.
ওইদিনই সকালে নিজের অ্যাপার্টমেন্টে টেলিফোনের আওয়াজে ঘুম ভাঙল নাদিরার। কয়েকদিন হলো হোটেল ছেড়ে নিজের। অ্যাপার্টমেন্টে থাকার অনুমতি দিয়েছে ওকে মাসুদ রানা। ব্যস্ত না হয়ে আড়মোড়া ভাঙল ও, হাই তুলল, তারপর কানে লাগাল রিসিভার। ইয়েস?
গার্সিয়া বলছি।
তড়াক করে উঠে বসল সে। ঘুমের রেশ পর্যন্ত গায়েব হয়ে গেছে। গার্সিয়া?
কাল সকাল সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত ছিলে কোথায়? ফোন করতে করতে আঙুল খসে পড়ার অবস্থা হয়েছিল আমার।
ওহহো, খুব দুঃখিত। জরুরী একটা কাজে ভোরেই বেরিয়ে যেতে হয়েছিল। অম্লান বদনে বলল নাদিরা। কাল ওই সময় বনোমো ভ্যানের পিছু লেগেছিল ওরা। তারপর? ব্যবসা কেমন চলছে?
ভাল।
শুনে খুশি হলাম। তারপর বলো, কেন ফোন করেছ?
আজ সন্ধেয় ফ্রী আছ তুমি?
কেন?
ভেবেছিলাম আজ রাতে একসঙ্গে ডিনার করব আমরা।
হাসল নাদিরা। তোমার বাসায় নিশ্চই?
এগজ্যাক্টলি!
আই উড বি ডিলাইটেড।
থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। সাতটায় তোমাকে নিতে আসব আমি।
উমম! ঠিক আছে। আমি তৈরি থাকব। ধন্যবাদ।
গুড, নাদিরার মুখে গার্সিয়ার নিমন্ত্রণ করার কথা শুনে খুশি হয়ে উঠল মাসুদ রানা। ফিফটি সেকেণ্ড অ্যাভিনিউর এক রেস্তোরায় মিলিত হয়েছে ওরা। একান্ত প্রয়োজন না হলে এখন আর এজেন্সি অফিসে যায় না রানা। যদি যেতে হয়, গভীর রাতে খুব গোপনে যায়। অন্য সময় হার্ড–অনেই থাকে ও। ভেরি গুড। অনেক উপকার হবে আমাদের। মেয়েটিকে ভাল করে শিখিয়ে দিল রানা কিভাবে প্রসঙ্গটা তুলতে হবে। কোন কোন তথ্য জানার চেষ্টা করতে হবে। অবশ্য কোন প্রশ্নের উত্তর যদি সে দিতে। আপত্তি করে বা এড়িয়ে যেতে চায়, সেক্ষেত্রে একই প্রশ্ন দ্বিতীয়বার করা ঠিক হবে না বলে সতর্ক করে দিল ও।
ক্যাজুয়াল প্রশ্ন করবে। গল্পের ফাঁকে ফাঁকে এখন একটা তখন আরেকটা এইভাবে। সতর্ক থাকবে। চেহারায় যেন খুব একটা আগ্রহের ভাব দেখা না যায় তোমার। কোন কিছু সন্দেহ করে বসার সুযোগ যেন না পায় গার্সিয়া।
ঠিক আছে। সতর্ক থাকব আমি। আমাদের প্রোগ্রাম পিছিয়ে দেয়া হলো ডিভোল্ট ব্রাদার্সের কারণে?
অবশ্যই! লোকটা কিভাবে রিঅ্যাক্ট করে না জেনে এই। অবস্থায় কিছু করতে যাওয়া হবে সেফ বোকামি। তাড়াহুড়ো করতে গেলে সব ভণ্ডুল হয়ে যেতে পারে। এই পর্যায়ে তিল পরিমাণ ঝুঁকিও নেয়া চলবে না। তাতে যদি আরও এক সপ্তাও অপেক্ষা করতে হয় আমাদের, তাও ভাল।
ঠিক, সায় দিল মুত্তাকিম। এত কষ্টের প্ল্যান কোনমতেই বরবাদ হতে দেয়া যায় না।
অ্যাপার্টমেন্টে ফিরে এল নাদিরা। আজ আর কোন কাজ নেই তার সন্ধের আগে। কাজেই শুয়ে বসে ঘুমিয়ে দিনটা পার করে। দিল সে। অপেক্ষার সময় কাটে না। অপেক্ষা করতে করতে বিরক্তি ধরে গেল। অতপর এক সময় শেষ হলো প্রতীক্ষার পালা। অ্যাঁধার ঘনিয়ে এল।
ছটার দিকে তৈরি হয়ে নেয়ার জন্যে উঠল ও। এই সময়। ফোনটা বেজে উঠল। ইয়েস! সাড়া দিল ও তৎক্ষণাৎ, ভেবেছিল মাসুদ রানা বুঝি। নতুন কোন পরামর্শ দেবে।
গার্সিয়া।
কোত্থেকে?
দোকান থেকে।
এত জলদি? সবে তো ছটা। এখনও তৈরি হইনি আমি।
শোনো, নাদিরা। ফোন করেছি আমি অন্য ব্যাপারে।
অন্য ব্যাপারে?
হ্যাঁ, আমি খুবই দুঃখিত। এদিকে একটা ঝামেলা… আজকের ডিনারের প্রোগ্রাম বাতিল করা ছাড়া কোন উপায় নেই আমার। খুব লজ্জিত আমি। কিছু মনে কোরো না, প্লীজ। ক্ষমা চাইছি আমি।
না, না, এতে মনে করার কি আছে? কিন্তু হঠাৎ এমন কি ঝামেলা দেখা দিল?
দোকানের স্টক চেক করতে হচ্ছে খুব শর্ট নোটিশে। যে কারণে আটকে গেছি।
অল রাইট। কোন অসুবিধে নেই। আগে কাজ, তারপর আর সব। পরে আর কোনদিন…
না না, পরে নয়। কালই ডিনার করব আমরা।
কাল?
হ্যাঁ। কাল সন্ধে ঠিক সাতটায় আসছি আমি।
অল রাইট।
তুমি মাইণ্ড করলে না তো? মৃদু হাসি দিল নাদিরা। প্রশ্নই আসে না। দ্যাটস মাই গার্ল। থ্যাঙ্ক ইউ। রাখলাম।
রিসিভার রেখে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে বসল নাদিরা। একটা ভুরু তুলে বলল, মাই গার্ল! ব্যাটা বামন, চাঁদ
ধরার সখ চেপেছে! অলস ভঙ্গিতে চুলে ব্রাশ বোলাতে আরম্ভ করল ও। কেন যেন হঠাৎ করেই মাসুদ রানার মুখটা ভেসে উঠল। মনের পর্দায়। সঙ্গী হিসেবে ঠিক ওর মত ছেলেদেরই সবচেয়ে। বেশি পছন্দ করে মেয়েরা।
বেশ কয়েকদিন ধরে খুব ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে ওরা। মানুষটাকে যতই দেখে, যতই তার তীক্ষ্ণ মেধার পরিচয় পায়, ততই অবাক হয় নাদিরা। কেউ আন্দাজও করতে পারবে না, ভেতরে ভেতরে মাসুদ রানার মন পাওয়ার জন্যে সে কতটা ব্যগ্র। হয়ে উঠেছে। লোকটা যদি হাত পাতে, নিজেকে উজাড় করে। দেবে সে। হাত থেমে গেল। পূর্ণ চোখ মেলে আয়নায় নিজেকে দেখল। মাসুদ রানার পাগল করা হাসি মাখা মুখটা দেখতে পেল নাদিরা নিজের মুখের পাশে।
দ্যাটস মাই ম্যান, আবেশ জড়ানো কণ্ঠে বলল ও। দ্যাটস। মাই লাভ।
উঠল নাদিরা। মাসুদ রানার উদ্দেশে জিভ ভ্যাংচাল। তারপর ওইদিনের নিউ ইয়র্ক পোস্ট নিয়ে উঠে পড়ল বিছানায়। সান। ফ্রান্সিসকোর ডাকাতির ঘটনাটা পড়ল আবার নতুন করে। ঠিক। যেন রানার প্ল্যানের ঐ কপি।
মাথার নিচে দুহাত রেখে চিত হয়ে শুয়ে পড়ল সে। আকাশপাতাল ভাবনা স্থান করে নিল মাথার ভেতর। হঠাৎ উঠে বসল। নাদিরা। ফোন করে রানাকে গার্সিয়ার প্রোগ্রাম বাতিলের কথা। জানাতে হবে।
.
চমৎকার! নাদিরার দিকে তাকিয়ে হাসল রবার্টো গার্সিয়া। দারুণ লাগছে আজ তোমাকে।
ধন্যবাদ।
হাত বাড়াল ইটালিয়ান। এসো। দেরি করে লাভ নেই। রওনা হওয়া যাক।
নিচে দাঁড়িয়ে রয়েছে তার লেটেস্ট মডেলের ঝকঝকে ক্যাডিলাক। শোফার-কাম-বডিগার্ড দরজা মেলে ধরল, উঠে পড়ল দুজনে। পথে সারাক্ষণ বব করে গেল গার্সিয়া, যার বেশিরভাগই কানে যায়নি নাদিরার। বিশ মিনিটের পথ পেরিয়ে গার্সিয়ার বিলাসবহুল মিউজিয়াম অ্যাপার্টমেন্টে পৌঁছল ওরা।
ঘরটা মোটামুটি ভালই সাজিয়েছে আজ গার্সিয়া। রুমগুলো প্রায় ভরে ফেলা হয়েছে ফুলে ফুলে। ঘরের মালিক নিজেও সাজগোজ কম করেনি। গ্রে ফ্লানেল প্যাকস আর হাউণ্ডস-টুথ জ্যাকেট পরেছে সে, পায়ে চ্যাপ্টা কালো মোকাসিন। মন্দ লাগছে না দেখতে।
চলো, কিচেনে যাই একবারে, নাদিরাকে তার মিঙ্ক খুলতে সাহায্য করল গার্সিয়া। আমি রাধব, তুমি বসে বসে দেখবে, ওকে?
ওকে, স্যার। না, সেনিয়র, হাসল ও মিষ্টি করে।
লোকটার পিছন পিছন তার কিচেনে এসে ঢুকল। বসে পড়ল একটা উঁচু টুলে। কি খাবে, বলো, কোল্ড অর হট? বলল গার্সিয়া।
হট।
ওপাশের সাইড বোর্ডের ওপর রাখা কফি ডিসপেনসার দেখাল সে হাত তুলে।হেলপ ইওরসেলফ, প্লীজ!
বসে বসে লোকটার রান্না দেখতে লাগল নাদিরা, ফাঁকে ফাঁকে চুমুক দিচ্ছে ধূমায়িত কফিতে। কয়েক মিনিটের মধ্যেই বুঝে ফেলল ও, সত্যিই রাধতে জানে গার্সিয়া। ওস্তাদ রাধুনি। এবং এ কাজে নিজের ওপর পুরোপুরি আস্থা আছে তার।
গ্লাসে খানিকটা মার্টিনি ঢেলে নিয়েছে সে। থেকে থেকে চুমুক দিচ্ছে তাতে, এটা কুটছে ওটা ধুচ্ছে, অমুকটা নাড়ছে, তমুকটার স্বাদ চেখে দেখছে, মোট কথা সারাক্ষণ ভন্ ভন্ করছে মাছির মত। কখনও চোখ তুলে নাদিরাকে দেখছে, হাসছে ঠোঁট টিপে।
স্টক চেক করা হয়েছে? তরল কণ্ঠে প্রশ্ন করল নাদিরা।
কি?
তোমার দোকানের স্টক চেকিং শেষ হয়েছে?
ও, হ্যাঁ। হয়ে গেছে। ঠিকই আছে সব, কোন গোলমাল ধরা পড়েনি, এদিকে না তাকিয়ে বলল লোকটা।
এটা কি রুটিন চেকিং? বছরে কয়বার স্টক চেক করতে হয় তোমাকে দোকানের?
মাসে একবার করে।
চুরি-টুরি হয় কি না যাচাই করার জন্যে?
দ্রুত মাথা দোলাল সে, চুরি রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্সে হয় না কখনও। ওই খাতে বছরে এক পয়সাও লস হয় না আমার।
চুরি হয় না? বিস্মিত হওয়ার ভান করল নাদিরা, বলো কি! ঠেকাও কি করে?
মুচকে হাসল গার্সিয়া। তুমি হয়তো লক্ষ করোনি, ক্রেতাদের। একসঙ্গে একটার বেশি আইটেম দেখাই না আমরা। একবারে একটা। দেখা শেষ হলে প্রথমটা তুলে রেখে তবে আরেকটা বের। করা হয়।
তাহলে চেক করার কি প্রয়োজন পড়ল?
প্রয়োজনটা ইন্টারনাল।
তার মানে কর্মচারীরা বিশ্বস্ত নয়?
হাসল গার্সিয়া। কেমন যেন কঠিন লাগল হাসিটা। ওরা প্রত্যেকে খুবই বিশ্বস্ত। তারপরও…বুঝলে না! অনেক ছোট ছোট দামী পাথরের কারবার। মাঝে মাঝে চেক করা ভাল।
ঠিকই বলেছে লোকটা, ভাবল সে। কিন্তু মনের ভেতর কেমন যেন খটকা লাগছে। মনে হচ্ছে ওর হাসির আড়ালে কিছু একটা ছিল। অনেকটা ব্যঙ্গ বিদ্রুপ ধরনের। তাই কি? না ভুল বুঝছে ও?
রাজকীয় ডিনার খেয়ে মনে মনে গার্সিয়ার প্রশংসা করল নাদিরা পঞ্চমুখে। সত্যিই রাঁধতে জানে ইটালিয়ান। কফি নিয়ে লিভিংরুমে এসে বসল দুজনে। অনেক কষ্ট করেছ তুমি, বলল নাদিরা। এবার যদি বাসন-কোসন ধোয়ার কাজে কিছু সাহায্য না করি তোমাকে, অন্যায় হয়ে যাবে।
ননসেন্স। ও জন্যে লোক আছে। কেমন রেঁধেছি, বলো।
এত চমকার রান্না বহুদিন খাইনি আমি।
ও, রিয়েলি? খুশিতে চেহারা উজ্জ্বল হয়ে উঠল গার্সিয়ার।
ইয়েস, সেনিয়র।
থ্যাঙ্কস। কথার ফাঁকে ফাঁকে আধ বোতল মার্টিনি শেষ করে ফেলল মানুষটা দেখতে দেখতে। ফলটাও ফলল তেমনি দ্রুত। কথা জড়িয়ে আসতে শুরু করল তার। ঢুলু ঢুলু করছে চোখ।
সেই ডাকাতির খবর শুনেছ? হঠাৎ প্রসঙ্গটা তুলল নাদিরা। সান ফ্রান্সিসকোর সেই জুয়েল রবারির ঘটনা? দু দিন আগে…।
একদিন আগে। ডিভোল্ট ব্রাদার্স…হ্যাঁ, শুনেছি। কাগজেও পড়েছি। ওঠার জন্যে নিজের সঙ্গে ধস্তাধস্তি শুরু করল সে।
কি হলো?
কিচেনে যাব। খানিকটা ব্র্যাণ্ডি…
তুমি বোসো, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি বেরিয়ে গেল নাদিরা।
থ্যাঙ্কস, হানি।
একটু পরই এক বোতল রেমি মার্টিন নিয়ে ফিরে এল সে। গার্সিয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে এক আউন্স মত ঢেলে ফিরিয়ে দিল আবার। চোখ বুজে ঝিমাচ্ছে লোকটা। মুখ না তুলেই বলল, চিয়ার্স!
চিয়ার্স। গার্সিয়া, তোমার ভয় করছে না?
ভয়! কেন?
তোমার দোকানেও যদি ডাকাতি হয় ডিভোল্টের মত?
হবে না, জোরে জোরে মাথা দোলাল সে। অসম্ভব! হতে পারে না।
কেন পারে না? অ্যালার্ম আছে বলে? সে তো ওদেরও ছিল।
অসংলগ্নের মত হাসল গার্সিয়া। ওরা বোকা।
অ্যাঁ?
আমার মত সাইলেন্ট অ্যালার্ম ছিল না ওদের।
কি ছিল না? শক্ত হয়ে গেল নাদিরা। কান খাড়া।
সাই…সাইলেন্ট অ্যালার্ম।
আচ্ছা!
ওগুলো অনেক নিরাপদ, ইউ নো? ঘুম ঘুম কণ্ঠে বলল গার্সিয়া। টিপে দেব, সঙ্গে সঙ্গে জেনে যাবে পুলিস বা কোন। প্রাইভেট সিকিউরিটি এজেন্সি। ভেতরে যদি অস্ত্রধারী ডাকাত থাকে, কিছুই টের পাবে না। যখন টের পাবে, তখন ঘেরাও অবস্থায় থাকবে তারা।
হ্যাঁ হ্যাঁ! উৎসাহ দেয়ার ভঙ্গিতে মাথা দোলাল নাদিরা।
সাধারণ অ্যালার্ম বেজে উঠলে আতঙ্কিত হয়ে ওঠে ওরা, এলোপাতাড়ি গোলাগুলি শুরু করে দেয়। অনেক নিরীহ মানুষ, আই মীন, কর্মচারী-ক্রেতা মারা যায়, ইউ আণ্ডারস্ট্যাণ্ড? সেই। জন্যে…। গ্লাসে লম্বা চুমুক দিল ইটালিয়ান।
যাক, স্বস্তির ভাব ফুটল ওর চেহারায়। হাই তুলল। নিজের দোকানে সাইলেন্ট অ্যালার্ম সেট করে বুদ্ধিমানের কাজ করেছ তুমি। তোমার কোন ক্ষতি হলে আমি কষ্ট পাব।
গড ব্লেস ইউ, মাই চাইল্ড। সাইলেন্ট অ্যালার্মই নয় কেবল, তার চেয়েও অনেক আধুনিক ব্যবস্থা নিয়েছি আমি। অনেক আধুনিক।
তাই বুঝি?
সোফা থেকে পিছলে কার্পেটে নেমে পড়ল গার্সিয়া। বেহেড মাতাল হয়ে গেছে। মানসিক প্রতিবন্ধীর মত মাথাটা ঘন ঘন নাড়তে লাগল সে হ্যাঁ সূচক ভঙ্গিতে। থেমে এক চুমুকে শেষ করল গ্লাস। পরক্ষণেই সেটা গলা পর্যন্ত ভরে দিল নাদিরা।
আমার দোকানের ডিসপ্লে শো-কেসের পিছনে, চেয়ারের ব্যাক সমান উঁচুতে লম্বা স্টীলের রেইল লাগানো আছে দেয়ালে, দেখেছ?
দেখেছি।
ওটাই আমার আধুনিক অ্যালার্ম। স্বাভাবিক সময় ওই রেইল থেকে দূরে থাকি আমরা। বিপদ ঘটলে…ওই রেইলের সঙ্গে কোনভাবে দেহের যে কোন অংশের ছোঁয়া লাগাতে পারলেই অ্যাকটিভেট হবে অ্যালার্ম।
থতমত খেয়ে গেল নাদিরা। মাসুদ রানার পরামর্শ মত লোকটাকে যদি মাতাল করতে না পারত ও, চরম সর্বনাশটা ঘটেই যেত। কোন পথ থাকত না ঠেকানোর। মাই গড! দারুণ বুদ্ধি তোমার! কিন্তু…কিন্তু পুলিস পৌঁছতে পৌঁছতে নিশ্চই দশ পনেরো মিনিট লাগবে। ততক্ষণে কাজ সেরে সরে পড়বে না ডাকাতরা?
উঁহু! আবার মাথা দুলতে শুরু করল গার্সিয়ার। পারবে না। কিছুতেই পারবে না।
কেন পারবে না?
খালি গ্লাসটা লোকটার শিথিল আঙুলের ফাঁক গলে মাখনের। মত নরম কার্পেটের ওপর পড়ে গেল। শব্দ হলো না মোটেও। থুতনি বুকের সঙ্গে ঘষা খাচ্ছে গার্সিয়ার। যে কোন মুহূর্তে ঘুমিয়ে পড়বে মানুষটা। বাকিটুকু শোনার জন্যে অস্থির হয়ে উঠল নাদিরা।
গার্সিয়া! কানের কাছে মুখ নিয়ে ডাকল ও। কেন পালাতে। পারবে না? আর কি বাধা আছে?
অনেক কষ্টে মাথা তুলল লোকটা। ইউ সী? সাইলেন্ট। অ্যালার্ম। পুলিস পৌঁছে যাবে দশ-পনেরো…মিনিটের মধ্যে। ধরা পড়ে যাবে সবাই।
হ্যাঁ হ্যাঁ! মরীয়া হয়ে উঠল নাদিরা। আস্তে আস্তে কাত হয়ে। যাচ্ছে গার্সিয়ার দেহ। ঘুমিয়ে পড়ছে। আতঙ্কিত হয়ে পড়ল ও। কাঁধ ধরে দ্রুত কয়েকটা ঝাঁকি দিল লোকটাকে। মাসুদ রানার পরামর্শ গুলিয়ে গেছে। কেমন করে ধরা পড়বে সবাই, বললে। না?
রেইল স্পর্শ করার সঙ্গে সঙ্গে…গেট…গেটও লক্ হয়ে যাবে, ইলেক্ট্রিক্যালি…হেভি ডবল গ্লাস…বুলেট প্রুফ…ইউ নো? যত চেষ্টাই করা হোক ভেতর থেকে…এক ঘ-ঘণ্টার আগে ওই…গেট ভাঙতে পারবে না কেউ। নো-ও-ও ওয়ে-এ-এ-এ! মাথা সোফায় এলিয়ে পড়ল লোকটার। মুহূর্তে তলিয়ে গেছে গভীর ঘুমে। নাকও ডাকছে একটু একটু। ঠোঁটের কোণে মৃদু হাসি।
জানে শুনতে পাবে না, তবু উঁচু গলায় বলল নাদিরা, চমৎকার, গার্সিয়া! দারুণ বুদ্ধি তোমার।
<