ভাগ্যকে ধন্যবাদ জানাতে জানাতে মুখ ব্যথা হয়ে গেল মাসুদ রানার। দয়া করে ভাগ্য যদি সুপ্রসন্ন না হত, সময়মত গার্সিয়া যদি ডিনারের নিমন্ত্রণ না জানাত মেয়েটাকে, পরিণতি কি হত ভেবে গায়ে কাঁটা দিচ্ছে ওর থেকে থেকে।

প্ল্যান যে নিখুঁত ছিল মাসুদ রানার, নিচ্ছিদ্র ছিল, তাতে সন্দেহের অবকাশ নেই। তারপরও সব ভেস্তে যেত কেবল ওই রেইলের খবর অজানা থাকার কারণে। কেবল অজানাই নয়, অকল্পনীয়ও ছিল ব্যাপারটা। অথচ গত দুদিন রানা প্রায় নিশ্চিত জেনে বসে ছিল যে হুবহু একই পদ্ধতিতে সানফ্রান্সিসকোর ডিভোল্ট ব্রাদার্সে ঘটে যাওয়া সফল অপারেশনের মত ওদেরটাও সফল হবেই। কত বড় ফাড়া কেটে গেছে ভেবে আপাদমস্তক বারবার শিউরে উঠছে রানার। দ্রুত পায়ে ঘরের এ মাথা ও মাথা চক্কর দিয়ে ফিরতে লাগল ও। ভয়ানক গম্ভীর। কুঁচকে আছে কপাল।

ওর মুখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে আছে নাদিরা। বুক কাঁপছে তার। এত গম্ভীর হতে পারে মাসুদ রানা, দেখেও বিশ্বাস হয় না। হঠাৎ ব্রেক কষল ও। ঘুরে তাকাল নাদিরার দিকে। তুমি শিওর, আর কোন সাইলেন্ট অ্যালার্ম সিস্টেমের কথা উল্লেখ করেনি গার্সিয়া?

এক মুহূর্ত চিন্তা করল মেয়েটি। মাথা দোলাল। শিওর। করেনি।

আবার পায়চারি শুরু করল রানা। হয়তো কথাটা সত্যিই হবে, আবার মিথ্যে হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। না, যায়, নিজের সঙ্গে তর্ক জুড়ে দিল ও। তথ্যটা বেহেড মাতাল অবস্থায় ফাঁস করেছে গার্সিয়া, সজ্ঞানে নয়। কাজেই আরও যদি কোন ব্যবস্থা থাকত, সেটাও বলে ফেলত ওই সঙ্গে।

আবার থেমে দাঁড়াল। তথ্যটা ফাঁস করার সময় পুরোপুরি মাতাল ছিল লোকটা, ঠিক?

সম্পূর্ণ মাতাল ছিল, দৃঢ় কণ্ঠে বলল মেয়েটি।

কোন সন্দেহ নেই?

কোন সন্দেহ নেই। লোকটা হেভি ড্রিঙ্কার। প্রথম যেদিন ওর সঙ্গে রেস্টুরেন্টে ডিনার করি, সেদিনের কথা তো বলেইছি। তোমাকে। লোকটা যেমন পেটুক, তেমনি ড্রিঙ্কার। খাবার যা খায়, তার দ্বিগুণ পান করে। কালও তাই করেছে। তাছাড়া কাল আমিও যথেষ্ট সাহায্য করেছি তাকে দ্রুত বেসামাল হতে। গ্লাস। পুরো খালি হওয়ার আগেই নিজ হাতে ভরে দিয়েছি।

হুম!

.

 বাচ্চাদের একটা খেলনা প্রিন্টিং মেশিন কিনল মাসুদ রানা। ওটার। সাহায্যে বিগ অ্যাপেল লঞ্জি অ্যাও ড্রাই ক্লিনার্সের নামে একটা ভিজিটিং কার্ড ছাপাল। ম্যানহাটনের এক পাবের ফোন নাম্বার দিল ওতে রানা। সময়মত নাদিরা থাকবে ওখানে, বনোমোর মালিক বা ম্যানেজার যদি ফোন করে নিশ্চিত হতে চায়, জবাব। দেবে তার প্রশ্নের।

পরদিন সকাল দশটায় হোটেল থেকে বেরুল মাসুদ রানা। পরনে ডার্ক গ্রে কনজারভেটিভ স্যুট। ট্যাক্সি চেপে ফিফটি ফোর্থ। অ্যাভিনিউ চলল ও। সেখানে ট্যাক্সি ছেড়ে হেঁটে পৌঁছল। ইলেভেনথ স্ট্রীট। অফিসটা খুঁজে বের করতে বিশেষ বেগ পেতে হলো না।

মালিককেই পাওয়া গেল অফিসে। তাকে নিজের পরিচয় দিল রানা বিগ অ্যাপেলের সেলস ম্যানেজার বলে। এই ব্যবসায় আমরা নতুন, স্যার। মাত্র কিছুদিন হলো নেমেছি, বিনয়ের সঙ্গে বলল রানা।

আই সী! ওর ভিজিটিং কার্ডটা পড়ল বনোমোর মালিক। তা আমি আপনাকে কি সাহায্য করতে পারি, মিস্টার উডওয়ার্ড?

আমরা আমাদের এফিশিয়েন্সির প্রমাণ দেয়ার একটা সুযোগ চাই, স্যার। আপনার কোম্পানির ক্লীনারদের এক ডজন ইউনিফর্ম বিনে পয়সায় ধোলাই ও ইস্ত্রি করে দেয়ার একটা সুযোগ চাই।

কার্ডটা নাড়াচাড়া করতে লাগল মালিক। ইউ মীন, কোন পয়সা লাগবে না?

না, স্যার। এক পয়সাও লাগবে না। আমাদের কাজ পছন্দ হলে পরেরবার দেবেন। বর্তমানে যে দরে কাজ করাচ্ছেন, তার থেকে দশ পার্সেন্ট কম দেবেন। তাতেই আমরা খুশি।

আই সী। কিছু ভাবল লোকটা। আপনার এই ফোন নম্বরে রিঙ করলে নিশ্চই মাইণ্ড করবেন না আপনি?

হোয়াই! চেহারায় অকৃত্রিম বিস্ময় ফোটাল মাসুদ রানা। অফকোর্স নট, স্যার। তাতে বরং খুশিই হব আমি।

রিসিভার তুলে নাম্বারটা টিপল বোনোমোর মালিক। একবার রিঙ বাজতেই ওপাশ থেকে মিষ্টি মেয়ে-কণ্ঠ ভেসে এল, বিগ অ্যাপেল ল িঅ্যাও ড্রাই ক্লিনিং কোম্পানি, গুড মর্নিং!

স্যাম উডওয়ার্ড নামে কেউ আছেন আপনাদের ওখানে?

ইয়েস, স্যার। আমাদের সেলস্ ম্যানেজার। কিন্তু এই মুহূর্তে অফিসের বাইরে আছেন উনি। আপনার যদি কোন মেসেজ থাকে মিস্টার উডওয়ার্ডকে দেয়ার, স্যার, অথবা যদি আপনার ফোন নাম্বারটা বলেন…

না, ঠিক আছে। ফোন রেখে দিল লোকটা। অল রাইট, মিস্টার উডওয়ার্ড। প্রথমবার কোন পয়সা পাবেন না। তারপর কাজ বুঝে পেমেন্ট। ওকে?

ওকে, স্যার। থ্যাঙ্ক ইউ, ভেরি মাচ।

এক ডজন আধ ময়লা হালকা নীল রঙের কভারলস্ একটা শপিং ব্যাগে পুরে তুলে দেয়া হলো ওর হাতে। ওগুলোর পিঠে বড় করে হলুদ রঙে লেখা: বনোমো ক্লিনিং সার্ভিস। বেরিয়ে এল রানা। খুশিতে মনে মনে লাফাচ্ছে।

.

বেনামে ভাড়া করা একটা ফোর্ড চালাচ্ছে নাদিরা। পাশে বসেছে মাসুদ রানা। পিছনের সীটে মুত্তাকিম এবং ত্রিরত্নের একজন, হাসান। ওদের পিছন পিছন আসছে অপর গাড়ি, শেভ্রোলে। ওটাও বেনামে ভাড়া করা। ওতে আছে ফয়েজ, সবুজ, এবং বিপুল। কাজটা ভালয় ভালয় শেষ হলে দুটো গাড়িই ফেলে পালাবে ওরা।

অবশেষে যাত্রা শুরু করেছে ওরা। আড়চোখে ঘড়ি দেখল। নাদিরা, আটটা পাঁচ। সব যদি ঠিক থাকে, আর এক ঘণ্টার অল্প কয়েক মিনিট পরই সদলবলে রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্সে চড়াও। হবে মাসুদ রানা।

সময় যত ঘনিয়ে আসছে, ততই ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছে নাদিরা। বাড়ছে বুকের কাপুনি। কে জানে কি হয়! সফল হবে তো ওরা? নাকি ধরা পড়ে যাবে? চট্ করে মাসুদ রানার ওপর দিয়ে ঘুরে এল ওর দৃষ্টি। মুখটা মনে হলো পাথর কেটে গড়া। পনেরো সেকেণ্ড পর পর একবার ডানে, একবার বাঁয়ে তাকাচ্ছে ও। দুপাশের ট্রাফিকের ওপর সতর্ক নজর রাখছে। চেহারায় দৃঢ় অবিশ্বাসের ছাপ।

রানার ওই ডানে-বাঁয়ে করার সঙ্গে কিসের যেন মিল আছে, ভাবতে গিয়ে গায়ের মধ্যে শিরশির করে উঠল নাদিরার। কিসের সঙ্গে যেন অদ্ভুত মিল আছে তার। কিসের সঙ্গে? হঠাৎ বুঝে  ফেলল ও, সাপের সঙ্গে মিল আছে এ ভঙ্গির। ছোবল মারার আগে সাপের ফণা যেমন এদিক-ওদিক মৃদু দোল খায়, ঠিক তেমনি লাগছে রানার এই ভঙ্গি।

প্রত্যেকে দস্তানা পরে আছে ওরা। রওনা হওয়ার আগে গাড়ি দুটো থেকে ওদের হাতের ছাপ মুছে ফেলা হয়েছে যত্নের সঙ্গে। বাইরের নাক থেকে লেজ পর্যন্ত, আর ভেতরের স্টীয়ারিং হুইল, ডোর হ্যাণ্ডেল, ড্যাশ বোর্ড, মোট কথা এক ইঞ্চি জায়গাও বাদ রাখা হয়নি। ঘণ্টাখানেক ধরে কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে ফেলা হয়েছে সব খুব সতর্কতার সঙ্গে।

পালাবার মত পরিস্থিতি দেখা দিলে কাজে লাগবে বলে আরও দুটো গাড়ি তৈরি রেখেছে রানা ফর্টি সেভেনথ স্ট্রীটের সেই গ্যারেজে। দুটোরই লাইসেন্স প্লেটের একটা করে সংখ্যা গ্রীজের প্রলেপ লাগিয়ে ঢেকে দেয়া হয়েছে।

দলের সবার সঙ্গে রয়েছে মোজার মুখোশ, টেপ, খানিকটা করে দড়ি ইত্যাদি কমন আইটেম। এছাড়া মুত্তাকিম, ফয়েজ ও হাসানের সঙ্গে আছে ক্রোবার এবং খাটো লোহার পাইপ। মাসুদ রানার পকেটে আছে দুটো ডোর স্পার। এছাড়া সবার সঙ্গেই রয়েছে তিনটে করে কাপড়ের ব্যাগ। সবাই সশস্ত্র।

গাড়িতে ওঠার আগে সবাইকে আলাদা আলাদা চেক করে নিশ্চিত হয়ে নিয়েছে রানা। নাদিরার মনে হয়েছে, যুদ্ধে যাওয়ার আগে অস্ত্র গোলা-বারুদ সৈনিকরা ঠিক মত সঙ্গে নিয়েছে কি না পরখ করে দেখছে ক্যাপটেন। সবশেষে রানাসহ তিনজন বাদে অন্য সবাই নাকের নিচে লাগিয়ে নিয়েছে নকল চওড়া গোফ। রানার ডান গালের অ্যাঁচিলটা এখনও আছে স্বস্থানে। সবুজ আর বিপুলের প্রয়োজন হয়নি গোঁফ, কারণ ওদের আসল গোঁফ। আছে। ওদের বরং সেগুলো খোয়াতে হবে পরে। কাজ শেষ। হলে।

বাঁক নিয়ে ম্যাডিসন অ্যাভিনিউতে এসে উঠল নাদিরা। সঙ্গে সঙ্গে দুশ্চিন্তা চেপে বসল আবার। যদি সফল না হয় ওরা? যদি। ধরা পড়ে যায়? কি হবে তখন? তবে কথাবার্তায় মাসুদ রানাকে বেশ আস্থাশীল মনে হয়েছে ওর। রানার ধারণা, সাইলেন্ট। অ্যালার্মের গোমর যখন জানা গেছে, আর কোন আশঙ্কা নেই। মিশন সফল হবেই।

রানার আস্থা প্রভাবিত করেছে অন্যদের, এমনকি ওকেও। অনেক সময় জুয়াড়ীদের মধ্যে এ ধরনের আস্থা দেখেছে নাদিরা, খেলতে বসার আগে কি করে যেন টের পায় তারা আসন্ন দান তাদের জন্যে জয় বয়ে আনবে। শিকারিদের ভেতরেও দেখেছে। শিকারে যাওয়ার আগেই বুঝে ফেলে তারা ভাগ্য কোনদিন প্রসন্ন থাকবে। যাত্রার শুরুতে নাদিরাও ব্যাপারটা কিছু কিছু টের। পেয়েছে।

কোথাও কোন বাধার সম্মুখীন হতে হয়নি ওদের। কেউ। লিফট চায়নি ওদের কাছে, কোন পরিচিত লোকের মুখোমুখি পড়ে। গিয়ে খেজুরে আলাপে অংশ নিতে হয়নি। পুরোপুরি বাধাহীনভাবে এ পর্যন্ত আসতে পেরেছে ওরা। অতএব আশা করা যেতে পারে, যে কাজে আসা সেটাও কোনরকম বিঘ্ন ছাড়াই সম্পন্ন হবে।

দূর থেকে অ্যান্টিক শপটা চোখে পড়ল সবার। একটু আস্তে করো, বলল মাসুদ রানা। ওদের আরেকটু কাছে আসার সুযোগ দাও, পিছনের শেভ্রোলে ইঙ্গিত করল ও।

 অ্যাক্সিলারেটরে পায়ের চাপ কমাল নাদিরা। আরও সতর্ক মনোযোগ দিল ড্রাইভিঙে। হ্যাঁ, এইভাবে, প্রশংসার সুরে বলল রানা। আস্তে আস্তে যাও।

ফিফটি থার্ড স্ট্রীটে পড়ল ফোর্ড। অ্যান্টিক শপের সামনে খালি, পৌছায়নি এখনও বনোমো ভ্যান। শিট, গাল পাড়ল রানা। আরেক চক্কর ঘুরে আসা যাক পুরো ব্লক।

তাই করল নাদিরা। অ্যান্টিক শপের সামনে দিয়ে উত্তরে চলল। পার্ক অ্যাভিনিউ হয়ে ফিফটি ফোর্থ স্ট্রীট, তারপর দক্ষিণে। আবার ম্যাডিসন হয়ে ফিফটি থার্ডে। ঠিক পিছন পিছন আসছে শেভ্রোলে।

এখনও দেখা নেই বনোমো ভ্যানের।

ওরা দেরি করে ফেলেছে আজ, ঘড়িতে চোখ বুলিয়ে বলল মাসুদ রানা হালকা স্বরে। মিনিট তিনেক।

ওর কণ্ঠে কোন হতাশা নেই বুঝতে পেরে আরও অবিশ্বাসী হয়ে উঠল নাদিরা। মনের ভেতর জমে ওঠা হালকা ধোঁয়ার মেঘ কেটে গেল দ্রুত।

আরেক চক্কর, নাদিরা।

 বিনা বাক্য ব্যয়ে পালন করল সে নির্দেশটা। ঘুরে এল ব্লক। তারপর আরও একবার। একটু একটু করে বাড়তে আরম্ভ করেছে ট্রাফিকের চাপ। সাইড ওয়াক পুরোপুরি অফিস যাত্রীদের দখলে চলে গেছে। একটা দুটো করে দোকান-পাট প্রায় সবই খুলে গেছে। প্রতিটি ক্রসিঙে পথচারীদের পারাপারে সুবিধে করে দেয়ার জন্যে জায়গামত ফিরে আসতে দেরি হয়ে গেল এবার। দুমিনিটের পথ অতিক্রম করতে চার মিনিট লাগল। শেষ বাঁক ঘুরে ম্যাডিসনে উঠল ফোর্ড।

এবং ভ্যানটার ওপর চোখ পড়ল সবার একসঙ্গে। অ্যান্টিক শপের সামনে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আছে ওটা। কেউ নেই ওতে। আরেকটু কাছে এগোতে বোঝা গেল, ঠিক দোকানের সামনেই নয়, জায়গার অভাবে আট-দশ গজ দূরে দাঁড়াতে হয়েছে আজ ওটাকে।

একেই বলে ভাগ্য, বিড়বিড় করে বলল মুত্তাকিম। জানালা দিয়ে ভেতর থেকে কেউ উঁকি দিলেও ভ্যানটা দেখতে পাবে না।

হ্যাঁ, মাথা দোলাল রানা। লক্ষণ ভালই। ওটা যখন আর পঞ্চাশ গজ সামনে, নড়ে উঠল মাসুদ রানা। হাত চালাও, সঙ্গীদের উদ্দেশে বলল ও।

বসে বসেই ঝটপট কাপড় চোপড় খুলে ফেলল ওরা। নিচে। পরা আছে বনোমো কভারল। শার্ট, প্যান্ট, কোট সব রেডিমেড, গতকালই কেনা হয়েছে। ওগুলো যার যার পায়ের কাছে দলা করে রাখল ওরা। ইউনিফর্মে পকেটের সংখ্যা বেশুমার। ওগুলো হাতড়ে জিনিসপত্র সব ঠিক আছে কি না চেক করে নিল সবাই। তারপর রানার দেখাদেখি সবার হাতে বেরিয়ে এল একটা করে। স্কিন কালারের টাইট মোজা।

ভ্যানের সামনে থামো, নির্দেশ দিল মাসুদ রানা। ওটার। পাঁচ ফুট তফাতে দাঁড়াও। এঞ্জিন বন্ধ করবে না।

তাই করল নাদিরা। অ্যাকশন শুরু হতে যাচ্ছে ভেবে আবার কাঁপুনি উঠে গেল। ওরই ফাঁকে রিয়ার ভিউ মিররে চোখ পড়ল ওর। শেভ্রোলেটাকে দেখা গেল, ওদের পাঁচ ফুট পিছনে থেমে দাঁড়িয়েছে ওরা। দুটো গাড়ির মাঝখানে জায়গা খুব সামান্যই।

গুড, গুড, মৃদু স্বরে, আনমনে বলল রানা। নড়ল না ও। বসে থাকল চুপ করে। ওর দেখাদেখি পিছনের ওরাও বসে আছে তৈরি হয়ে। নড়ছে না কেউ। গাড়ি থেকে নামার কোন ব্যস্ততা। নেই। যেন বসে থাকতেই এসেছে ওরা সবাই। এক এক করে মিনিট পেরিয়ে যেতে লাগল।

পাথরের মূর্তির মত বসে আছে সবাই। অ্যাভিনিউর ওপাশ দিয়ে একটা স্কোয়াড কার চলে গেল ধীরগতিতে। ভেতরে দুজন পুলিস বসা, একবারও এদিকে তাকাল না তারা। পেট্রলম্যান চোখে পড়ল না রানার একজনও। ঝাড়া দশ মিনিট অপেক্ষা করল ও। তারপর আলতো করে হাত রাখল ডোর হ্যাণ্ডেলে।

 এইবার! মৃদু, চাপা কণ্ঠে নির্দেশ দিল ও। বেরোও!

পিছনের দুজন মাথা দোলাল। বেরিয়ে পড়ল ধীরস্থির ভঙ্গিতে। ওদের দেখাদেখি পিছনের গাড়ির তিনজনও নেমে পড়ল, তারপর একযোগে পা বাড়াল সবাই ভ্যানের দিকে। তাড়াহুড়ার লেশমাত্র নেই কারও আচরণে, বরং গল্প করছে তারা নিজেদের মধ্যে, হাসাহাসি করছে। দুনিয়ার কোনওদিকে নজর নেই।

ভ্যানের পিছনে গিয়ে থামল পাঁচজনের দলটা। হাসিমুখে পিছনের পাল্লা খুলল মুত্তাকিম বিল্লাহ, উঠে পড়ল সবাই ভেতরে। বন্ধ হয়ে গেল পাল্লা। এমন স্বাভাবিক ভাবে ঘটে গেল পুরোটা যে বিশ্বাসই হতে চায় না। পথচারীদের অনেকেই দেখেছে ওদের। কিন্তু একবারের বেশি দুবার তাকায়নি। সব যখন স্বাভাবিক, তাকানোর কথাও নয়।

চমৎকার, ফোস করে নিঃশ্বাস ছাড়ল মাসুদ রানা। এখনও গাড়ি ত্যাগ করেনি ও। কি বলো! দারুণ দেখিয়েছে ওরা।

ঘুরে তাকাল নাদিরা। ফ্যাকাসে হাসি মুখে।

ভয় পেলে?

হ্যাঁ। তোমাদের কথা ভেবে।

চিন্তা কোরো না, মেয়েটির কাঁধে মৃদু চাপড় লাগাল রানা। ঠিকই উৎরে যাব আমরা।

অবাক হয়ে নতুন চোখে রানাকে দেখতে লাগল ও। এর মধ্যেও কি করে মাথা ঠাণ্ডা রাখে মানুষ? চেহারায় সন্তুষ্টির ভাব। নিয়ে সামনে তাকিয়ে আছে মাসুদ রানা। ভ্যানের ভেতরে কি করছে ওরা যেন দেখতে পাচ্ছে দিব্য চোখে। মোজার মুখোশ এতক্ষণে নিশ্চই পরে ফেলেছে সবাই, ভাবছে ও। এবং অস্ত্র নিয়ে দরজার সামনে এসে অবস্থান নিয়েছে মুত্তাকিম, বনোমোর ড্রাইভার হেলপারকে অভ্যর্থনা জানানোর জন্যে।

 আরও দশ মিনিট কাটল নীরবে। তারপর সোজা হয়ে গেল রানা। ওই আসছে।

ঝট করে সামনে তাকাল মেয়েটি। অ্যান্টিক শপ থেকে। বেরিয়ে আসতে দেখল বনোমোর ওদের।

দরজা খুলে এক পা রাস্তায় নামিয়ে দিল মাসুদ রানা। কোন ব্যস্ততা নেই। ওই দুজনের ভ্যানের পিছন দরজা পর্যন্ত পৌঁছতে। হবে, তারপর…

এগিয়ে গেল লোক দুটো, হেলপার লোকটা টান দিল দরজার হাতল ধরে। এবং সঙ্গে সঙ্গে জমে গেল বরফের মত। মাত্র কয়েক ইঞ্চি তফাতে মূর্তিমান মৃত্যু অপেক্ষা করছে। আহাম্মকের মত চেয়ে থাকল ওরা মুত্তাকিম বিল্লাহর হাতে ধরা জিনিসটার দিকে। পিছনে খুক কাশির আওয়াজে সচকিত হলো তারা, ঘুরে তাকাল। পরক্ষণে অ্যাঁতকে উঠল মাসুদ রানা আর ওর হাতের। ওয়ালথার দেখে।

গেট আপ! চাপা হুঙ্কার ছাড়ল রানা।

ওপর থেকে হাত বাড়াল ফয়েজ আহমেদ। এক এক করে। তুলে নিল ওদের তিনজনকে। নাকের সামনে দু-দুটো অস্ত্র দেখে ভীষণ ঘাবড়ে গেছে লোক দুটো। বিন্দুমাত্র ক্টা-ফোঁ করেনি, উঠে। পড়েছে ভাল মানুষের মত। বন্ধ হয়ে গেল দরজা।

এক মিনিট পর খুলে গেল আবার। নেমে এল ভ্যান ড্রাইভার ও মাসুদ রানা। সবক যা দেয়ার, এর মধ্যে দিয়ে ফেলেছে ও ড্রাইভারকে। তারও ব্যাপারটা হজমে দেরি হয়নি। ক্যাবের দিকে হাঁটছে ড্রাইভার ধীর পায়ে, তার ঠিক পিছনেই রয়েছে রানা। ডান হাত কভারলের পকেটে। সমান তালে পা ফেলে ভ্যানের সামনের দিকে পৌঁছল ওরা, প্যাসেঞ্জারস সাইডে। দরজা খুলে ড্রাইভার উঠল প্রথমে, পিছলে চলে গেল নিজের আসনে। তারপর উঠল মাসুদ রানা। দড়াম করে লাগিয়ে দিল দরজা।

ঘড়ি দেখল নাদিরা, আর্টটা তেপ্পান্ন। ঢোক গিলল ও। কান দিয়ে গরম ভাপ বেরুতে আরম্ভ করেছে। ভো ভো করছে মাথার ভেতর। প্রচণ্ড উত্তেজনায় সারা দেহ কাঁপছে ওর। চুপচাপ দাঁড়িয়ে আছে ভ্যান, নড়ছে না। দেরি করছে রানা ইচ্ছে করেই।

আটটা সাতান্ন মিনিটে বনোমো ভ্যানের একজস্ট পাইপ দিয়ে এক ঝলক সাদা ধোঁয়া বেরোতে দেখল নাদিরা, স্টার্ট নিয়েছে। ব্যাক লাইট জ্বেলে খুব সাবধানে, আস্তে আস্তে পিছিয়ে এল ভ্যান। খোলা জায়গায় এসে ঘুরল, তারপর ঢুকে পড়ল দক্ষিণমুখো ট্রাফিকে।

পাশ দিয়ে যাওয়ার সময় ড্রাইভারের মুখটা সামান্য সময়ের জন্যে দেখতে পেল নাদিরা। চকের মত সাদা হয়ে গেছে মানুষটা, নিচের ঠোঁট কাপছে থর থর করে। মনে হলো এক্ষুণি কেঁদে ফেলবে বুঝি। হঠাৎ ভীষণভাবে চমকে উঠল ও দূর থেকে কয়েকটা সাইরেনের আওয়াজ শুনে। পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে আসছে আওয়াজগুলো।

পরক্ষণেই লজ্জা পেয়ে গেল নাদিরা নিজের ছেলেমানুষির কারণে। আওয়াজটা কেন উঠেছে ভালই জানে ও। ঠিক সময়মত এই এলাকার স্কোয়াড কার আর ফায়ার ফাইটারগুলোকে ব্যস্ত রাখার জন্যে আগেই ফন্দি এঁটে রেখেছিল রানা। কথা ছিল, সময়মত শওকত ফোনে ওদের জানাবে যে আগুন লেগেছে। রকফেলার সেন্টারে। তাই ঘটেছে। মিথ্যে আগুন লাগার খবর। পেয়ে ছুটছে ওরা।

চমৎকার ব্যবস্থা। সময়মত এদিকে পুলিস যত কম থাকে, ততই ওদের লাভ। ভ্যানের পিছন পিছন ফিফটি ফিফথ স্ট্রীটে পৌঁছল নাদিরা। শেভ্রোলে পড়ে থাকল অ্যান্টিক শপের সামনে। ওটাকে আর প্রয়োজন নেই। তারপর রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্সের সামনের নির্দিষ্ট জায়গায় থেমে দাঁড়াল ভ্যান। ওটার কয়েক গজ দূরে, একটা নির্মাণ সামগ্রী খালাসে ব্যস্ত ট্রাকের আড়ালে ফোর্ড দাঁড় করাল নাদিরা। দুচোখে গভীর আগ্রহ, সেই সঙ্গে ভয় নিয়ে সামনের দিকে তাকিয়ে রয়েছে সে। আয়নায় চোখ রেখে পিছনটা। দেখছে।

বনোমো ড্রাইভার এবং মাসুদ রানা বেরিয়ে এল ভ্যান থেকে, ড্রাইভারস ডোর দিয়ে। পাশাপাশি হেঁটে ভ্যানের পিছনে পৌঁছল দুজনে। পাল্লা খুলে ভেতর থেকে একটা ক্যানিস্টার টাইপ ভ্যাকিউম ক্লিনার ও লাঠির মাথায় ন্যাকড়া বাঁধা ঝাড়ন নিল ড্রাইভার। রানা নিল একটা গারবেজ বাকেট। অন্য হাত এখনও কভারলের পকেটে ওর।

দ্রুত পা চালাল ওরা রবার্টো গার্সিয়ার দিকে। বন্ধ গেটের। সামনে পৌঁছে দাঁড়াল। দম বন্ধ করে দেখছে নাদিরা দৃশ্যটা, দৃষ্টি। বিস্ফারিত। এক মুহূর্ত মাত্র, খুলে গেল দরজা। প্রায় সঙ্গে সঙ্গে। ভ্যানের পিছন দরজাও পুরোপুরি খুলে গেল। লাফ দিয়ে নেমে। পড়ল ভেতরের পাঁচজন। মুখে সবার মোজার মুখোশ। রংটা চামড়ার রঙের হওয়ায় ভাল করে না তাকালে বোঝা যায় না। মাথা নিচু করে খুব দ্রুত ভ্যান আর রবার্টো গার্সিয়ার মাঝের দূরত্ব পেরিয়ে গেল ওরা।

পুরোটা এত চমৎকারভাবে ঘটে গেল, আশপাশের কেউ কিচ্ছুটি টের পেল না। মাসুদ রানা দোকানের ভেতরে দুপা এগোনোর আগেই পৌঁছে গেল রেজিমেন্টের অন্যরা। বন্ধ হয়ে গেল গেট।

ওরা সবাই এখন রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্সের ভেতরে।

ওদিকে, যে মুহূর্তে দোকানের গেট খুলে গেল, মাসুদ রানার বাঁ হাতের প্রচণ্ড এক ধাক্কা খেয়ে হুড়মুড় করে ভেতরে গিয়ে আছড়ে পড়ল ড্রাইভার। ভারসাম্য রক্ষা করতে না পেরে চিৎ হয়ে পড়ে গেল হতভম্ব গার্সিয়ার সামনে।

কিছু একটা বলতে যাচ্ছিল সে সবিস্ময়ে, কিন্তু সময় পেল না। পলকে পকেট থেকে পিস্তল বের করেই ঠেসে ধরেছে রানা তার নাকের ডগায়। চোখ কপালে উঠল গার্সিয়ার, হাঁ হয়ে গেল মুখ। ওদিকে আরও কয়েকজন মুখোশ পরা ডাকাত ঢুকে পড়েছে। ভেতরে। কোন চিৎকার নেই, চেঁচামেচি নেই, ভয় পেয়ে দৌড় ঝাপ নেই। মাসুদ রানার লেখা স্ক্রিপ্ট অনুযায়ীই সব ঘটতে লাগল পর পর।

মুত্তাকিম বিল্লাহ এবং হাসান ছুটল খোলা ভল্ট রুমের দিকে। এত দ্রুত জায়গামত পৌঁছে গেল ওরা, তখনও পুরোপুরি বন্ধ হয়নি সামনের দরজা। সেফ রুমে ছিল দুই কারিগর, তাদের নিয়ে আসা হলো সামনে। এবং প্রত্যেককে শো রুমের ঠিক মাঝখানে জড়ো করা হলো। সতর্ক নজর রাখা হলো কেউ দেয়ালের ধারে কাছে যায় কি না, নায়ক হওয়ার চেষ্টা করে কি না।

চোখমুখ কুঁচকে মাসুদ রানা আর মুত্তাকিম বিল্লাহর দিকে পালা করে তাকাতে লাগল গার্সিয়া। তোমরা ভুল করছ, গম্ভীর গলায় বলল সে। মাকে ভুল করছ তোমরা।

কেউ উত্তর দিল না ওরা। ইশারায় কর্মচারীদের হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়তে বলল রানা। একবার ভয়ে ভয়ে মালিকের দিকে তাকাল তারা, তারপর বসে পড়ল নির্দেশমত। ঝটপট। হাত-পা বেঁধে টেপ দিয়ে মুখ আটকে দেয়া হলো প্রত্যেকের। এরপর সার্চ করা হলো তাদের। একজন সেলসম্যান এবং একজন কারিগরের পকেটে পাওয়া গেল ট্রান্সমিটার অ্যালার্ম, বোঝাগুলো হালকা করে দেয়া হলো।

এছাড়া প্রত্যেকের পকেটেই একটা করে মিনি পিস্তল ছিল, সেগুলো সব নিজের পকেটে ভরল ফয়েজ আহমেদ। এবার বনোমো ড্রাইভারকেও ওদের মধ্যে বসিয়ে বেঁধে ফেলা হলো।

আবার কথা বলে উঠল গার্সিয়া, তোমরা জানো না কার। দোকানে ডাকাতি করতে এসেছ, প্রায় ধমকের সুরে বলল সে। এখনও সময় আছে, পালিয়ে যাও। কিছু বলব না আমি…। কথাটা শেষ করতে পারল না সে। টেপ দিয়ে বন্ধ করে দেয়া হলো তার কথা বেরোবার রাস্তা। তারপর আসল কাজে নামল মাসুদ রানা।

কাজ আগে থেকেই ভাগ করে দিয়েছিল ও। কাজেই কাউকে নতুন করে কিছু বলতে হলো না, যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল সবাই। মাসুদ রানা থাকল গার্সিয়া এবং অন্যদের পাহারায়।

বাকিদের মধ্যে দুজন গিয়ে ঢুকল সেফ রুমে, অন্যরা পিস্ত লের বাঁট দিয়ে ঠুকে ঠুকে শো কেসের কাচ ভাঙতে শুরু করল। ভেতরে সাজিয়ে রাখা সুদৃশ্য চামড়ার প্যাকেটগুলো টপাটপ ভরে। ফেলতে লাগল নিজ নিজ হাত ব্যাগে। বাছাবাছির, দেখাদেখির সময় নেই। শোকেস ঝেটিয়ে বের করে নিয়ে আসা হলো সব। চারটে বড় বড় হাত ব্যাগ ভরে গেল।

ওদিকে পিছনের ভল্টও খালি করে ফেলেছে মুত্তাকিম ও ফয়েজ। মাঝে মধ্যে মাসুদ রানাও হাত লাগাচ্ছে ওদের সঙ্গে। ওরই মাঝে থেকে থেকে হাতঘড়ি দেখে সতর্ক করছে সঙ্গীদের।

পনেরো মিনিট।

দশ মিনিট।

আর মাত্র পাঁচ মিনিট।

দ্রুত হাত চালাচ্ছে সবাই। ঘাম ছুটে গেছে প্রত্যেকের। শো কেস শেষ করে এবার উইণ্ডো কেস নিয়ে পড়ল ওরা। দেখতে দেখতে আটটা ব্যাগ পুরোপুরি ভর্তি হয়ে গেল।

হাত চালাও, হাত চালাও! ব্যস্ত গলায় বলল মাসুদ রানা। সময় নেই। কুইক! গার্সিয়ার ওপর খেপে আছে ও আসলে। ফার্নিচার আর কারিগরি সরঞ্জাম ছাড়া বিক্রি করার মত আর কিছু যাতে খুঁজে না পায় লোকটা দোকানে, নিশ্চিত করতে চায় তা।

দ্বিগুণ গতিতে হাত চালাচ্ছে অন্যরা। শো কেস, উইণ্ডো কেস, পিছনের সেফ সব একদম ফাঁকা করে তবে থামল। আর এক মিনিট!

হয়ে গেছে, ঘোষণা করল বিল্লাহ। গুড।

লুটের মাল ভর্তি ব্যাগগুলো এক এক করে দরজার সামনে এনে জড়ো করা হলো। মোট চোদ্দটা ব্যাগ। প্রতিটা প্রমাণ সাইজ বালিশের খোলের সমান। ওজন অস্বাভাবিক। পরীক্ষা করে দেখল মাসুদ রানা। একবারে নিয়ে বের হওয়া কঠিন। কিন্তু কাজ একবারেই সারতে হবে। বিল্লাহ, চারটে নাও। তোমরা দুটো করে। বিল্লাহ, হাসান, ফয়েজ ভ্যানে উঠবে। সবুজ, বিপুল আমাদের ব্যাক সীটে। আমি পিছনে থাকব সবার। সোজা, সহজভাবে গিয়ে গাড়িতে ওঠো। নো ওয়াইল্ড রানিং, বাট মুভ ফাস্ট। লেটস গো।

হাসান বেরুল প্রথমে। দুহাতে দুই ব্যাগ। তার পিছনে বিল্লাহ, দুই হাতে দুটো করে ব্যাগ তার। ওদের পর ফয়েজ আহমেদ। এক হাতে দুটো ব্যাগ বইছে সে, অন্য হাত কভারলসের পকেটে। কয়েক পা এগিয়ে ভ্যানের পিছনে দাঁড়াল। ওরা। দরজা খুলে ভেতরে ছুঁড়ে মারল ব্যাগগুলো। হাসান আর। ফয়েজ উঠে পড়ল পিছনে, টেনে লাগিয়ে দিল দরজা। বিল্লাহ ধীর স্থির ভঙ্গিতে ড্রাইভারের সীটে গিয়ে বসল।

পুরো ব্যাপারটা ঘটল অজস্র পথচারীর চোখের সামনে। কেউ। কিছু সন্দেহ করল না। করার কথাও নয়। তিন ক্লিনার কাজ সেরে নিজেদের গাড়িতে ফিরছে, এতে সন্দেহের কি আছে?

এবার বেরুল সবুজ ও বিপুল। দুই পা আন্দাজ সামনে পিছনে আছে ওরা। দৃঢ়, অবিশ্বাসী পদক্ষেপে ফোর্ডের দিকে এগোল। পলকহীন চোখে ওদের দেখছে নাদিরা। কাছে এসে একটা ব্যাগ রাস্তায় নামিয়ে রাখল সবুজ, মেলে ধরল এপাশের দরজা, তারপর ওগুলো ধুপ ধাপ ভেতরে ছুঁড়ে মেরে নিজেরাও। উঠে পড়ল।

স্টার্ট দিন, বলল বিপুল। এখনই এসে পড়বেন মাসুদ ভাই।

চাবি ঘোরাল নাদিরা, মৃদু আওয়াজ তুলে স্টার্ট নিল ফোর্ড। ঘুরে তাকাল রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্সের দিকে। ইটালিয়ান ডাকাতটার চেহারা এই মুহূর্তে দেখতে বড় ইচ্ছে করছে ওর। দুহাতে দুটো থলে নিয়ে বেরিয়ে এল মাসুদ রানা।

গেটের পাশেই দেয়ালে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখল ও দুটো। মোজার মুখোশ খুলে ফেলল চট করে, তারপরই ঝুঁকে দাঁড়াল, যেন জুতোর ফিতে বাঁধছে। দূরে থেকে ওর ডানহাতের ত্বরিত আগুপিছু দেখতে পেল নাদিরা, রাবারের ডোর স্পার দরজার নিচে গুঁজে দিয়েই সিধে হয়ে দাঁড়াল রানা। ব্যাগ দুটো নিয়ে ঘুরে দাঁড়াল। আর ঠিক তখনই ধাক্কাটা খেল।

মুখ তুলল মাসুদ রানা। কমপ্লিট সুট পরা স্মার্ট এক যুবক, ওর থেকে কম করেও তিন ইঞ্চি দীর্ঘ। ব্যায়ামপুষ্ট শরীর। বা হাতের কবৃজির সঙ্গে একটা কালো ব্রিফকেস হ্যাণ্ডকাফ দিয়ে আটকানো রয়েছে তার। এরই সঙ্গে খেয়েছে ও ধাক্কাটা। দোকানে ঢুকতে যাচ্ছিল যুবক, ধাক্কা খেয়ে থেমে পড়েছে। মাসুদ রানাকে তার উদ্দেশে ক্ষমা প্রার্থনার হাসি দিতে দেখল নাদিরা, দ্বিধান্বিত ভঙ্গিতে মাথা দোলাল যুবক।

ফোর্ডের দিকে এগোল মাসুদ রানা। কোনরকম ব্যস্ততা নেই। ওদিকে একই জায়গায় দাঁড়িয়ে আছে যুবক, নড়ছে না। চোখ কুঁচকে চেয়ে আছে রানার দিকে। ফোর্ডের পিছন দিয়ে ঘুরে এপাশের আড়ালে চলে এল মাসুদ রানা, চট করে পিছনের দরজা খুলে ওর হাত থেকে ব্যাগ দুটো নিল বিপুল। এক পা এগিয়ে সামনের দরজা খুলল রানা, উঠে বসল নাদিরার পাশে। ভেতরে ঢোকার আগে আড়চোখে যুবককে দেখে নিয়েছে ও, এখনও এদিকেই তাকিয়ে আছে সে। আগেই বুঝেছে রানা, ওই যুবক গার্সিয়ার জুয়েলারি-সেলসম্যান।

নির্দেশ দেয়ার প্রয়োজন পড়ল না। সময়ের গুরুত্ব বুঝে নিয়েছে নাদিরা আগেই। গিয়ার দিয়েই অ্যাক্সিলারেটর চেপে ধরল সে। ডোন্ট প্যানিক, ঠোঁট না নাড়িয়ে বলল রানা। স্বাভাবিকভাবে এগোও।

এখনও স্থির দাঁড়িয়ে সেলসম্যান। দ্বিধা কাটেনি। কিন্তু ফোর্ড নড়তে শুরু করামাত্র কাটল। ঝট করে একবার দোকানের বন্ধ দরজার দিকে তাকাল, তারপর কি ভেবে এগিয়ে গেল কাছে।  উঁকি দিল ভেতরে। পরমুহূর্তে লাফ দিল যুবক, বসে পড়ল এক হাঁটুতে ভর দিয়ে। কোন ফাঁকে ডান হাতে একটা পিস্তল বেরিয়ে এসেছে তার। ওটা তুলল ফোর্ড লক্ষ্য করে।

একই সময় সামনে বাড়ল বনোমো ভ্যান। এবং যেন ওদের পালাতে সাহায্য করার জন্যেই ইস্ট ফিফটি ফিফথের সামনের লাল ট্রাফিক সিগন্যাল সবুজ হয়ে গেল। নিশ্চল ট্রাফিক এগোতে শুরু করল।

গুলির শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। চমকে উঠে থেমে। দাঁড়াল পথচারীরা, কেউ কেউ চট করে বসে পড়ল পথে। আবার গুলি করল সেলসম্যান, পিছনের উইশীল্ড ফুটো করে ফোর্ডের গাড়ির ভেতরে ঢুকে পড়ল বুলেট। আতঙ্কে চেঁচিয়ে উঠল নাদিরা।

ভয় পেয়ো না, নিজেই পেয়েছে ভয়, কিন্তু তা প্রকাশ হতে দিল না মাসুদ রানা। গলা যথাসম্ভব শান্ত রেখে বলল, চালিয়ে যাও।

আবার গুলি ছুঁড়ল যুবক, এবার ভ্যান লক্ষ্য করে। স্টীলের দেহে লেগে ঠং আওয়াজ তুলল বুলেটটা। প্রায় সঙ্গে সঙ্গে খুলে। গেল ভ্যানের পিছন দরজা। কে খুলল দেখতে পেল না রানা। যে-ই হোক, তাকে সতর্ক করার বা গুলি ছুঁড়তে বারণ করার কোন সুযোগও পেল না ও। পর পর তিনটে গুলির আওয়াজ। কানে এল রানার। শেষ বিস্ফোরণের পরমুহূর্তে সেলসম্যানের। পিস্তল ধরা হাতটা শূন্যে লাফিয়ে উঠতে দেখল রানা।

নিষ্ফল আক্রোশে ফুসে উঠল ও, ইডিয়ট!

আকাশ ভেঙে পড়েছে যেন ফিফটি ফিফথ ইস্টে। চতুর্দিকে। শুরু হয়ে গেল চেঁচামেচি। সঙ্গে গাড়ির হর্ন আর ব্রেক চাপার বিকট আওয়াজে নরক গুলজার। ধীরগতিতে এগোতে থাকা। ট্রাফিক খানিক থমকে দাঁড়াল, পরক্ষণেই গ্রাঁ প্রি ট্রফি জেতার জন্যে ব্যস্ত হয়ে পড়ল চালকরা।

ভ্যানের রং সাইড দিয়ে সামনে যেতে চাইছিল এক ট্যাক্সি, ড্যাশ মেরে পাঁচ ফুট দূরে হটিয়ে দিল ওটাকে বিল্লাহ, তারপর ছুটল। চারদিকে মহা হুলুস্থুল পড়ে গেছে। ওরই মধ্যে থেকে পথ বের করে নিয়ে আগে আগে ছুটল ভ্যান। তার পিছনেই রয়েছে ফোর্ড। ভ্যানের তৈরি পথ ধরে ছুটছে।

ফিফটি ফিফথের পশ্চিম প্রান্তে পৌঁছল ওরা। ভয় পেয়ে গিয়েছিল নাদিরা, ভেবেছিল আর উপায় নেই। শেষ পর্যন্ত ধরা পড়তেই হলো। কিন্তু সামনেই বিস্তৃত সিক্সথ অ্যাভিনিউ দেখে ধড়ে প্রাণ ফিরে এল ওর। ফোর্ড ছোটাল সে তুফান বেগে।

কারও লেগেছে? পিছন না ফিরে বলল মাসুদ রানা।

না, মাসুদ ভাই, বলল সবুজ। আমাদের কারও লাগেনি।

<

Super User