পিটি ডাভকে জীবনে এই প্রথম আর শেষবার দেখছে সলভিনা। তার চোখে পিটি একজন অসমসাহসী বীর, দেশকে ভালবেসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে এসেছে। বাবার অত্যাগের সাথে। পিটির অত্যাগের পার্থক্যটুকু পরিষ্কার দেখতে পায় সে-বাবা প্রতিশোধ নিতে চাইছেন বলে অত্যাগের জন্যে প্রস্তুত হয়েছেন, কিন্তু পিটি কারও ওপর প্রতিশোধ নেয়ার জন্যে এখানে আসেনি, নিখাঁদ দেশপ্রেমই তাকে এই ঝুঁকি নিতে উদ্বুদ্ধ করেছে। পিটির। প্রতি শ্রদ্ধায় ছেয়ে যায় তার অন্তর।

একটা ছেলেকে ভালবাসে সলভিনা। সে ক্যুনিস্ট পার্টির প্রভাবশালী এক সদস্যের একমাত্র ছেলে। সলভিনাকে বিয়ে করার জন্যে ছেলেটা পাগল। বছর কয়েক ধরে চেষ্টার পর মাবাবাকে এই বিয়েতে রাজিও করিয়েছে সে। সলভিনার মনে। একটা আশা, বাবার সাথে সে-ও যদি বিপদে পড়ে, তার প্রেমিক তাকে যেভাবে হোক রক্ষা করবে। একটু আভাসও দিয়ে রেখেছে সলভিনা, বলেছে, আমরা ইহুদি, কাজেই বিনা দোষে শাস্তি ভোগ করা আমাদের কপালের লিখন। তেমন যদি কিছু ঘটে…

সলভিনাকে আশ্বাস দিয়ে ছেলেটা বলেছে, কেউ তোমার কোন ক্ষতি করতে পারবে না, অন্তত আমি বেঁচে থাকতে নয়।

ভালবাসে বটে, কিন্তু সব কিছু বিলিয়ে দেয়নি সলভিনা। জানে, বেশি ঘনিষ্ঠ হলে তার ওপর ওর আর অতটা আকর্ষণ থাকবে না।

কিন্তু পিটি ডাভের ব্যাপারটা আলাদা। বীর পুরুষের দেখা পাওয়া ভাগ্যের কথা, এই দুর্লভ সুযোগ বার বার আসে না জীবনে। কি চায় ইহুদি বীর, কি পেলে খুশি হয় সে? কি আমি দিতে পারি তাকে? কি আছে আমার যা দিয়ে তাকে শ্রদ্ধা জানাই?

ড্রেসিং রুমে পায়চারি করছে সলভিনা, আর ভাবছে। পিটি ডাভকে দেয়ার মত কিছুই নেই তার। এই উপলব্ধি তাকে অস্থির করে তুলল। তারপরই দুষ্টামিমাখা, লাজুক এক চিলতে হাসি ফুটল তার ঠোঁটে। নেই, সত্যি, আবার আছেও। একটা মেয়ের সবচেয়ে বড় যে সম্পদ, যা পেলে বীরপুরুষরাও কৃতজ্ঞ বোধ করে, আত্মহারা হয়ে ওঠে আনন্দে, পিটি ডাভ আমার সেই সম্পদ  দুহাত ভরে নিক না তুলে। যদি নেয়, আমি তাহলে ধন্য হই। কিন্তু নেবে কি? নাকি আমার দান ফিরিয়ে দেবে অবহেলার সাথে?

এই সময় খুলে গেল দরজা। ঘরে ঢুকল পিটি ডাভ ওরফে মাসুদ রানা। তুমিই আমাকে সাজাবে, তাই না? জানতে চাইল ও।

কিন্তু শর্ত আছে, আড়ষ্ট হাসি দেখা গেল সলভিনার ঠোঁটে। আমাকে আপনি গল্প শোনাবেন।

কাজ শুরু করো, বলল রানা। আমিও গল্প শুরু করি। ঠিক আছে? পিছন ফিরল রানা, দরজাটা বন্ধ করে দিল। শিরশিরে একটা আনন্দঘন অনুভূতি ছড়িয়ে পড়ল সলভিনার সারা শরীরে।

তার দিকে ফিরল রানা। কি করতে হবে আমাকে?

একটা সুটকেসের দিকে তাকাল সলভিনা। ওতে আপনার ইউনিফর্ম আছে, পরতে হবে। তার আগে আপনার শরীরের কয়েক জায়গায় প্যাড লাগাতে হবে। যে লোকের ছদ্মবেশ নেবেন, আপনার চেয়ে একটু মোটা সে।

জুলফির নিচেটা চুলকাল রানা। চেহারায় একটু ইতস্তত ভাব।

হ্যাঁ, নিস্তব্ধতা ভেঙে বলল সলভিনা, যা পরে আছেন সব। খুলে ফেলতে হবে।

শার্টের বোতাম খুলতে শুরু করে রানা বলল, সেই পুরানো। গল্প। অপরাধী মনে হলো রানার নিজেকে। কিন্তু এছাড়া…

মানে? চোখ বড় বড় করে তাকাল সলভিনা।

বারে, গল্প শুনতে চাইলে না? একটা ছেলে, আর একটা মেয়ে। কেউ তারা কাউকে ভাল করে চেনে না। বন্ধ একটা ঘরে একদিন তারা আটকা পড়ল। পিটি ডাভের অভিনয় করছে রানা।

মেঝেতে হাঁটু গেড়ে বসে সুটকেস খুলছিল সলভিনা, ঘাড়। ফিরিয়ে রানার দিকে তাকাল। কৌতুহলে ঝিক্ করে উঠল তার। চোখের তারা, জানতে চাইল, তারপর?

তারপর যা হয়। শুনতে চেয়ো না, তারচেয়ে এসো হাতেকলমে… নিজেকে কিল মারতে ইচ্ছে করল রানার।

ধীরে ধীরে উঠে দাঁড়াল সলভিনা, থরথর করে কাঁপছে ওর সারা শরীর।

 

এই ছদ্মবেশই মিগ-৩১-এর কাছে পৌঁছুবার সবচেয়ে বিশ্বস্ত পাসপোর্ট। কড়া নিরাপত্তার জালকে ফাঁকি দিতে হলে একটাই উপায়, ওই জালের একটা অংশ হয়ে যাওয়া। একঘণ্টা পর আবার যখন দরজা খুলল রানা, আসছি বলে বেরিয়ে গেল সলভিনা, ফিরল কোইভিসতু আর করনিচয়কে সাথে নিয়ে। ইতোমধ্যে ইউনিফর্ম পরে নিয়েছে রানা, শুধু চেহারা বদল করার কাজটা বাকি আছে। সলভিনা কাজ শুরু করল, তাকে পরামর্শ দিয়ে সাহায্য করল কোইভিসতু আর করনিচয়। প্রথমে ওর চুল আরও ছোট করা হলো। কোইভিসতু মন্তব্য করল, এতে করে তোমার ফ্লাইং হেলমেটের ভেতর যে কন্ট্যাক্টগুলো আছে সেগুলো তোমার ব্রেন-ওয়েভ ভালভাবে রিসিভ করতে পারবে। রানা জানে, হেলমেটের ভেতর ওই কন্ট্যাক্টগুলোই উইপনস্-সিস্টেম কন্ট্রোল করবে, ওর ব্রেন-ওয়েভ পাঠিয়ে দেবে রাডার, মিসাইল বা কামানে।

সবশেষে আয়নার সামনে দাঁড়াল রানা। অচেনা মুখ, জীবনে কখনও দেখেনি। পরনে খয়েরী শার্ট, গাঢ় রঙের টাই, ইউনিফর্ম। বুকের কাছে উজ্জ্বল ব্যাজ।

ভেরি গুড, বলল কোইভিসতু। সোফায় বসে রয়েছে সে, একই সোফার হাতলে বসেছে সলভিনা। ক্যাপ্টেন দিমিত্রি অদরিক, মিলিটারি ইন্টেলিজেন্সের সিকিউরিটি সাপোর্ট ইউনিট, বর্তমানে দায়িত্ব পালন করছ…?

মেজর রাভিকের অধীনে, বলল রানা। রাভিক একজন কে.জি.বি. মেজর। বিলিয়ারস্ক, মিকোয়ান প্রজেক্টের সিকিউরিটি তার দায়িত্ব।

গুড, ভেরি গুড। সন্তুষ্ট দেখাল কোইভিসতুকে। তোমার অপারেশনাল ব্যাকগ্রাউন্ড সব মনে আছে তো? মাথা ঝাঁকাল রানা। ওয়ান্ডারফুল। এবার একটু হাঁটাহাঁটি করো, ইউনিফর্মের সাথে মানিয়ে নাও নিজেকে। ঠোঁটে মৃদু হাসি নিয়ে পায়চারি শুরু করল রানা। কয়েক মুহূর্ত তীক্ষ্ণ চোখে ওকে দেখল কোইভিসতু, তারপর বলল, না, ওভাবে না। তোমার দুই হাতের দুটো আঙুল। বেল্টে গোজা থাকবে, এভাবে… দেখিয়ে দিল সে। তাকে অনুকরণ করল রানা। হ্যাঁ, হয়েছে। শুধু একটা কথা মনে রাখতে হবে তোমাকে, পিটি। গার্ডরা মিলিটারি ইন্টেলিজেন্সের একজন। ক্যাপ্টেনের কাছ থেকে ঠিক যে আচরণ আশা করে, তা যদি না করতে পারো, তুমি ধরা পড়ে যাবে। গার্ডরা জানে মিলিটারি। ইন্টেলিজেন্সের লোক মানেই গোয়ার, রগচটা, দাম্ভিক আর। নিষ্ঠুর। সুযোগ পেলে অন্তত দুচারজনকে ধমক দিতে ছাড়বে না। কারও বোতাম ভাঙা, কারও ক্যাপ বাঁকা হয়ে আছে, কেউ হয়তো হাই তুলছে—এ ধরনের কিছু না কিছু তোমার চোখে পড়বেই। কাউকে সিগারেট ফুকতে দেখলে কষে একটা চড় মেরে বসবে। দেখবে, তোমাকে ওরা সন্দেহ করা তো দূরের কথা, শ্রদ্ধা করতে শুরু করেছে। আবার মাথা ঝাঁকাল রানা। কোইভিসতুর পরামর্শগুলো গুরুত্বের সাথে নিচ্ছে ও, এসব তার দীর্ঘদিনের। অভিজ্ঞতার ফসল। এবার তুমি বসো, পিটি।

বসার আগে হাত দিয়ে চেয়ারটা মুছল রানা, আঙুলে ধুলো লেগেছে কিনা পরীক্ষা করল। বসার পর পায়ের ওপর পা তুলে দিল ও, সারা শরীর সম্পূর্ণ শিথিল। কারও দিকে না তাকিয়ে পকেট থেকে বের করল রূপালি একটা সিগারেট কেস আর লাইটার। এ-দুটো শুধু নির্দিষ্ট কয়েকটা দোকানে কিনতে পাওয়া যায়, কিনতে হলে খদ্দেরকে কে.জি.বি. বা মিলিটারি ইন্টেলিজেন্সের লোক হতে হবে। ভুরু বা মুখের কোন রেখা না কাঁপিয়ে সিগারেট ধরাল রানা।

হাততালি দিল করনিচয়। নিখুঁত, একেবারে নিখুঁত।

কে বলবে তুমি স্পাই নও? এত সহজে আরেকজনের আচরণ রপ্ত করা, এটা তোমার একটা জন্মগত গুণ-কাজে লাগানো উচিত।

বিনয়ের মৃদু হাসি দেখা গেল রানার ঠোঁটে।

তোমার কাগজ-পত্র সব পেয়েছ তো? জানতে চাইল কোইভিসতু।

মাথা ঝাঁকাল রানা। ক্যাপ্টেন অদরিকের জিআরইউ (মিলিটারি ইন্টেলিজেন্স) আইডি কার্ড, ট্রানজিট পেপার সহ বাকি সবই সলভিনার কাছ থেকে নিয়ে পকেটে ভরেছে ও। নকল ডগট্যাগস মোটা চেইনে গলার সাথে ঝুলছে।

করনিচয়, এবার তোমার পালা, বলল কোইভিসতু। পথ বাতলাও।

শিরদাঁড়া খাড়া করে বসল করনিচয়। গেটে গার্ডের সংখ্যা আরও অনেক বেড়েছে, বলল সে। কে.জি.বি-র সাধারণ ট্রপস ওরা, সিকিউরিটি সাপোর্ট গ্রুপের কাউকে ওখানে দায়িত্ব দেয়া হয়নি।

কেন? জানতে চাইল রানা।

কাঁধ ঝাঁকাল করনিচয়। ঠিক জানি না, তবে মনে হয়, গেটেও মিলিটারি ইন্টেলিজেন্সকে দায়িত্ব দিলে মেজর রাভিক অপমান বোধ করবেন…দুই ডিপার্টমেন্টের মধ্যে সম্মানের লড়াই তো লেগেই আছে।

পেরিমিটার ফেন্স সম্পর্কে বলুন, জানতে চাইল রানা।

ওয়াচটাওয়ারে প্রচুর গার্ড, উপচে পড়ার মত অবস্থা, বলল করনিচয়। বেড়ার ভেতর দিকে শিকারী কুকুর টহল দিচ্ছে, প্রতি দশ মিনিটে একবার। কাঁটাতারের এই বেড়া আসলে একটা নয়, পাশাপাশি দুটো, তাছাড়া আপনি যখন ওখানে পৌঁছুবেন কুকুরগুলোকে তার আগেই ছেড়ে দেয়া হবে-আমি বলতে চাইছি, বেড়া কেটে ভেতরে ঢোকার কথা কোন পাগলও ভাববে না। একজোড়া ওয়াচটাওয়ারের মাঝখানে একশো গজ দূরত্ব-আপনাকে অন্তত চারটে ওয়াচটাওয়ার পাশ কাটাতে হবে।

ভাব দেখাবে যেন তুমি বেড়া পরীক্ষা করছ, রানাকে পরামর্শ দিল কোইভিসতু। আর হ্যাঁ, টাওয়ারের গার্ডদের ধমকাবে, জিজ্ঞেস করবে ওরা কেউ ঘুমাচ্ছে কিনা। বলে যাও, করনিচয়।

গেটের কাছটা দিন হয়ে আছে আলোয়-দূর থেকেই আপনাকে ওরা দেখতে পাবে। আউটার গেট আসলে একটা। ব্যারিয়ার, তারপরই গার্ড-পোস্ট। এখানে ওরা আপনার কাগজপত্র দেখতে চাইবে। আপনাকে দেখে ভারি অবাক হবে ওরা, কারণ চিনতে পারবে না, তবে মিলিটারি ইন্টেলিজেন্সের ব্যাচ দেখে পিলে চমকে যাবে ওদের। এরপর আবার আপনাকে। থামতে হবে মেস-গেটে। গেটে তালা মারা থাকবে, গার্ডরা থাকবে ভেতর দিকে। গেট খোলার আগে ওরা আপনার কাগজ দেখতে চাইবে।

কোইভিসতুর দিকে তাকাল রানা।

চিন্তার কিছু নেই, বলল কোইভিসতু। স্পেশ্যাল গ্রুপের চলতি হপ্তার কাগজ আর আইডেনটিফিকেশন চেক করে দেখেছি আমরা, তোমারগুলো সব ঠিক আছে। করনিচয় হেলান দিল সোফায়, তার বদলে কোইভিসতু কথা বলে গেল, মেস-গেট পেরিয়ে ভেতরে ঢোকার পর আর দেরি কোরো না, সরাসরি এয়ারফিল্ডের দিকে চলে যাবে। তোমার মাথার ওপর হয়তো  হেলিকপ্টার চক্কর দেবে, কিন্তু ভয় পাবার কোন কারণ নেই। ইউনিফর্ম দেখে সরে যাবে ওরা। এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আগেই বলেছি, এই বিল্ডিঙের লাগোয়া হ্যাঙ্গারে মিগ-৩১ রয়েছে। বিল্ডিঙের বাইরে সিকিউরিটি গার্ড আছে, এখানেও তোমাকে কাগজ-পত্র দেখাতে হবে। কিন্তু যেহেতু তুমি বিলিয়ারস্কের কে. জি. বি. হেডকোয়ার্টারে ঢুকতে যাচ্ছ, কেউ ভুলেও ধারণা করবে না যে তুমি ওখানের লোক নও। কোইভিসতু হাসল। ভেতরে ঢুকে সোজা ওপরতলায় উঠে যাবে, ঢুকে পড়বে পাইলটদের রেস্ট-রুমে। তখন ওখানে কেউ থাকবে না।

পাইলট…কর্নেল বেনিন কোথায়? জানতে চাইল রানা।

এখন? জিজ্ঞেস করল করনিচয়, হাতঘড়ির দিকে চোখ। বিছানায়, ঘুমাচ্ছে।

এই প্রজেক্ট এলাকার ভেতর বিশেষ একটা জায়গা আলাদা। করা আছে, বলল কোইভিসতু, তার চেহারায় তিক্ততার ছাপ। সেখানে শুধু কয়েকজন বিজ্ঞানী আর কে.জি.বি. অফিসাররা থাকে। তাদের সাথেই একটা কোয়ার্টার নিয়ে থাকে বেনিন। অ্যান্টি-রাডার নিয়ে যারা কাজ করছে, তারাও এখানে থাকে। সেজন্যেই অ্যান্টি-রাডার সম্পর্কে বহু চেষ্টা করেও আমরা তেমন কিছু জানতে পারিনি।

বেনিন রেস্ট-রুমে আসবে তো? জিজ্ঞেস করল রানা।

আসবে বৈকি। ওখানেই তো সে কাপড় বদলাবে। হয়তো ওখানে বসে খাওয়াদাওয়াও সারবে সে…যদিও এ-ধরনের ফ্লাইটের আগে তার খিদে থাকে না…তোমার, পিটি? সকৌতুকে তাকাল কোইভিসতু।

খিদে-টিদে আমার কয়েক দিন থেকেই নেই, সত্যি কথাই বলল রানা। ঘুমও হচ্ছে না।

হাতঘড়ি দেখল কোইভিসতু। আড়াইটায় বেরিয়ে যাচ্ছি। আমরা, ঘুমাবার জন্যে ঘণ্টা দুয়েক সময় পাবে তুমি।

বাদ দিন, বলে মুখের সামনে হাত এনে হাই তুলল রানা, হাতের উল্টো পিঠ দিয়ে চোখ রগড়াল। লক্ষ করল, ঠোঁটে মিটিমিটি হাসি নিয়ে সারাক্ষণ ওকে দেখছে সলভিনা। কোইভিসতুর দিকে তাকাল ও। আবার আমাকে সব বলুন।

সিকিউরিটি…?

মিগ-৩১, উইপনস-সিস্টেম, রিয়্যারওয়ার্ড ডিফেন্স পড,। সিকিউরিটি। প্রথম থেকে সব আবার আমি শুনতে চাই।

 

রোমানভ আর বাজারনিক পরস্পরকে চেনে, কে.জি.বি. ট্রেনিং স্কুল থেকে একই সাথে পাস করে বেরিয়েছে তারা। মেধার নাকি সুপারিশের অভাবে, কে জানে, বাজারনিককে পুলিস বিভাগে বদলি করা হয়, আর রোমানভ থেকে যায় কে.জি.বি. হেডকোয়ার্টারে। অনেক দিন পর দযেরঝিনস্কি স্ট্রীটের। কমপিউটর রুমে আবার ওদের দেখা হয়ে গেল। বাজারনিককে দেখে একগাল হাসল রোমানভ, আর বাজারনিক মনে মনে গাল দিল, শালা! খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করল রোমানভ, তার আচরণে একটু তাচ্ছিল্যের ভাবও প্রকাশ পেল, বাজারনিক কোন অভিযোগ না করা সত্ত্বেও মন্তব্য করল, পুলিসে চাকরি করা, তাও কে.জি.বি-তে ট্রেনিং পাবার পর-দুঃখজনক। স্বভাবতই এরপর আর গল্প-গুজবে উৎসাহ পাবার কথা নয় বাজারনিকের।

সাদা কোট পরা একজন অপারেটর এগিয়ে এল। ফটো ভরা এনভেলাপটা তার হাতে ধরিয়ে দিল বাজারনিক।

অপারেটর চলে যাবার পর রোমানভ জানতে চাইল, কিজন্যে আসা হলো এখানে?

বিদেশী একজন এজেন্টের পরিচয় জানতে চাইছি আমি, বলল বাজারনিক। তুমি?

আমিও।

ভুরু কুঁচকে তাকাল বাজারনিক।

সেই বিকেল থেকে এখানে বসে আছে রোমানভ। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে, কিন্তু তার প্রশ্নের উত্তর দিতে পারেনি কমপিউটর। জসেস্কুর সাথে ভ্যানে কে তার সহকারী ছিল, জানা যায়নি। অপারেটরের বক্তব্য, এটাকে কোনমতেই কমপিউটরের ব্যর্থতা বলা যাবে না। সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিতে না পারলে কমপিউটর কি করতে পারে। শুধু চেহারার বর্ণনাই যথেষ্ট নয়-সম্ভাব্য কি ধরনের ছদ্মবেশ নিতে পারে সে, কোন দেশের নাগরিক, একাধিক দেশের নাগরিক কিনা, এর আগে রাশিয়ায় ঢুকেছিল কিনা, সি.আই.এ. অথবা ব্রিটিশ সিক্রেট সার্ভিস কিংবা অন্য কোন ইন্টেলিজেন্সের সাথে তার কোন সম্পর্ক থাকলে সেটা কি, কি কি ভাষা জানে, এই রকম আরও অসংখ্য প্রশ্নের উত্তর দরকার কমপিউটরের, তবেই লোকটার আসল পরিচয় ওটার কাছ থেকে বের করা সম্ভব। কিন্তু বেশিরভাগ তথ্যই রোমানভ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। দুএকটা প্রশ্নের যা-ও বা উত্তর দিয়েছে সে, সেগুলো ভুল। যেমন, জসেস্কুর সহকারীকে বিদেশী এজেন্ট বলে উল্লেখ করেছে সে, বলেছে, লোকটা ব্রিটিশ সিক্রেট সার্ভিস বা সি. আই. এ-র স্পাই হতে পারে।

সিগারেট ফুঁকছে আর চিন্তা করছে রোমানভ। কি যেন বলল বাজারনিক? মস্কোভা নদীতে একটা লাশ পাওয়া গেছে, চেহারা চেনা যায় না? কাকে তুমি খুঁজছ বললে? জিজ্ঞেস করল সে। বাজারনিক সিগারেট ধরাল, উত্তর দেয়ার তেমন গরজ অনুভব করছে না।

প্রশ্নটা আবার করল রোমানভ।

কাকে খুঁজছি? তাকে আমি পামার হিসেবে চিনি…

ধীরে ধীরে ঘাড় ফেরাল রোমানভ। নির্লিপ্ত চেহারা। কেন? কি করেছে সে?

আমাকে জানানো হয়েছিল, সে একজন ড্রাগ-স্মাগলার, বলল বাজারনিক। মেঝের দিকে তাকিয়ে সিগারেট টানছে। রোমানভ, যেন আগ্রহ হারিয়ে ফেলছে সে। কিন্তু মজার ব্যাপার। হলো, বলে চলল বাজারনিক, মস্কোভা নদীতে আমরা যার লাশ পেলাম তার পকেটে পামারের কাগজ-পত্র ঠিকই ছিল, কিন্তু দুদিন আগে চেরেমেতেইভো এয়ারপোর্টে যে লোক পামার হিসেবে নেমেছে এ লাশ তার নয়।

শিরদাঁড়া খাড়া হয়ে গেল রোমানভের। কবে?

দুদিন আগে…

মারা গেল কখন? দ্রুত জিজ্ঞেস করল রোমানভ, উত্তেজনায় কেঁপে গেল তার গলা।

সেই রাতেই।

ধরা পড়েছে কেউ?

মাথা নাড়ল বাজারনিক। পামারের পরিচিত সবাইকে আমরা জেরা করেছি, কিন্তু খুনের সাথে তাদের কোন সম্পর্ক পাইনি।

তাহলে তাকে মারল কে?

তিক্ত একটু হাসি দেখা গেল বাজারনিকের ঠোঁটে। কয়েকজন লোক। কিন্তু তাদের পরিচয় জানি না। শুধু তাই নয়, কে যে মারা গেছে তা-ও আমরা বুঝতে পারছি না।

কি!

বললাম না, যে লোক মারা গেছে সে পামার নয়, অন্তত যে পামার দুদিন আগে লন্ডন থেকে চেরেমেতেইভো এয়ারপোর্টে এসেছিল সে নয়।

তাহলে কে সে? কারা ওরা? ঘেউ ঘেউ করে উঠল রোমানভ।

অসহায় ভঙ্গি করে কাঁধ ঝাঁকাল বাজারনিক। তোমাদের কমপিউটরকে সেই কথাটা জিজ্ঞেস করার জন্যেই তো এসেছি।

নিজেকে শান্ত করল রোমানভ। ঠাণ্ডা মাথায় চিন্তা করতে হবে। ঠিক আছে। তোমার ধারণা বিকল্প একজন লোক ছিল?

মাথা ঝাঁকাল বাজারনিক।

কেন?

কেন আবার, সম্ভাব্য কারণ তো একটাই-দুদিন আগে যে মস্কোয় পৌঁচেছে সে একজন এসপিওনাজ এজেন্ট, নিজের আসল পরিচয় মুছে ফেলার জন্যে লাশটাকে ব্যবহার করেছে।

সটান উঠে দাঁড়াল রোমানভ, উত্তেজিতভাবে পায়চারি শুরু করল। লাশ রেখে যারা চলে গেল, তাদের সম্পর্কে কিছু জানা যায়নি?

না। তারা পালিয়ে গেছে।

কোথায়?

মেট্রো স্টেশনেপাভোলেতস।

তারপর?

তারপর আবার কি। আমাদের পুলিসের আর তোমাদের কে. জি. বি-র লোক তাদেরকে হারিয়ে ফেলে। সেই থেকে পামারকে।

আর খোঁজাও হচ্ছে না।

আমরাও একজন এজেন্টের পরিচয় জানতে চাইছি, উত্তেজনায় হাঁপাতে শুরু করেছে রোমানভ। কাল খুব ভোরে মস্কো থেকে একটা ভ্যান নিয়ে রওনা হয় সে… তার চেহারা রক্তশূন্য দেখাল। থামো… ঘন ঘন নিঃশ্বাস ফেলল, এতক্ষণে যেন উপলব্ধি করতে পারছে কিসের সাথে হোঁচট খেয়েছে সে। থামো…

একই খাতে বইছে বাজারনিকের চিন্তাধারা। তুমি কি মনে করো…?

এই চেহারার কোন লোক দুহপ্তার মধ্যে সোভিয়েত ইউনিয়নে ঢোকেনি। হয়তো আরও আগে থেকে মস্কোয় রয়েছে সে, কিন্তু ঢুকল কিভাবে? কমপিউটরকে আমি তার ফটো দিয়েছি, সন্দেহজনক আমেরিকান বা ব্রিটিশ স্পাইদের চেহারার সাথে মিলিয়ে দেখার জন্যে…

আর আমি খুঁজছি পামারকে, বলল বাজারনিক। তোমার এজেন্ট এখন কোথায়? জানতে চাইল সে।

বিলিয়ারস্কে।

কি! আঁতকে উঠল বাজারনিক। তারমানে…

হয়তো এরই মধ্যে কমপ্লেক্সের ভেতর ঢুকে পড়েছে সে, আরেক ছদ্মবেশ নিয়ে।

উদ্দেশ্য?

মাথার চুলে আঙুল চালাচ্ছে রোমানভ, এলোমেলো পা ফেলে। পায়চারি করছে। কি করে বলব! একটা দীর্ঘশ্বাস ফেলল সে। অনেক কিছুই হতে পারে-হয়তো প্লেনটাই উড়িয়ে দেবে।

রোমানভের চোখে ভয়ের ছায়া দেখতে পেল বাজারনিক।

নক হলো দরজায়। এসো, বলল রোমানভ।

মাঝবয়েসী একজন অপারেটর ঢুকল ভেতরে, হাতে একগাদা ফটো। দুঃখিত, কমরেড মেজর। আপনার লোককে আমরা খুঁজে বের করতে পারিনি।

কিছুই জানা গেল না?

না। আমেরিকান বা ব্রিটিশ স্পাইদের ফাইলে এই লোক সম্পর্কে কিছু নেই। ফটোগুলো টেবিলে রেখে কামরা থেকে।

বেরিয়ে গেল অপারেটর।

কয়েক মুহূর্ত ওরা দুজন কেউ কথা বলল না। তারপর ধৈর্য। হারিয়ে বাজারনিক বলল, কি হলো!

মুখ তুলল রোমানভ। মানে? ছবিগুলো আমাকে দেখাও! কিছুটা রাগ, কিছুটা নির্দেশের সুরে বলল বাজারনিক।

কয়েক সেকেন্ড একদৃষ্টে বাজারনিকের দিকে তাকিয়ে থাকল রোমানভ। পরিবেশটা বদলে গেছে, অনুভব করল সে। বাজারনিক এখন করুণা করছে তাকে। টেবিল থেকে ফটোগুলো নিয়ে বাজারনিকের কোলের ওপর ফেলল।

দ্রুত হাতে এক এক করে ছবিগুলো দেখল বাজারনিক। দুএকবার স্থির হলো তার হাত, ইতোমধ্যে দেখা ফটোগুলো থেকে দুএকটা তুলে নিয়ে আবার ভাল করে পরীক্ষা করল। শেষ ছবিটা হাতে নিয়ে সোফা ছাড়ল বাজারনিক। এই লোকই তো-পামার! ফিস ফিস করে বলল সে।

তার মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে থাকল রোমানভ।

নক হলো দরজায়, ঝট করে সেদিকে ফিরল বাজারনিক। ঘরে ঢুকল গরচয়েভ। সহকারীকে হাঁপাতে দেখে ভুরু জোড়া কুঁচকে উঠল বাজারনিকের। কি ব্যাপার? ওপরতলার রেস্তোরাঁয় চা খেতে গিয়েছিল গরচয়েভ, সাথে করে তার প্রমাণও নিয়ে এসেছে-সাদা টাই-এ চায়ের দাগ।

লুদভিক… হাঁপাতে হাঁপাতে বলল গরচয়েভ, হেডকোয়ার্টার থেকে ফোন করেছে। শালার ব্যাটা ইহুদি…

কে? রাসকিন? কি করেছে সে? গরচয়েভের দিকে এগোল বাজারনিক।

সাপ! সাপ! চিৎকার করে উঠল গরচয়েভ। বেঈমান! ব্রিটিশ দূতাবাসে ফোন করেছে ব্যাটা…।

থমকে দাঁড়িয়ে পড়ল বাজারনিক। কি বললে!

ঠিকই বলছি, কমরেড মেজর। রেস্ট-রুমের ফোন লাইন মনিটর করা হচ্ছিল, ওখান থেকেই ব্রিটিশ দূতাবাসে ফোন করে সে। লুদভিক তাকে আপনার অফিসে আটকে রেখেছে…

শব্দ করে হেসে উঠল রোমানভ। কি আশ্চর্য, এই রকম ভুল মানুষ করে! তুমি দেখছি ডোবাবে!

ঘাড় ফিরিয়ে তাকাল বাজারনিক। বলার কিছু নেই তার।

তবে হঠাৎ করে আমাদের দুজনের সমস্যাই সমাধান হয়ে গেছে, বলল রোমানভ। তোমার বিশ্বস্ত লোকটা…কি যেন নাম? হ্যাঁ, রাসকিন। পামার কে, নিশ্চই জানে সে। জানে, কেন সে। বিলিয়ারস্কে গেছে।

ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল বাজারনিকের চেহারা। হ্যাঁ, তাই মনে হচ্ছে বটে।

তাহলে চলো, বলল রোমানভ। তোমার অফিসেই যাওয়া যাক।

 

কানে ফোনের রিসিভার নিয়ে বাজারনিকের ডেস্কের সামনে দাঁড়িয়ে আছে রোমানভ, সেন্টার কোড-রুম থেকে সাড়া পাবার অপেক্ষায় রয়েছে সে। অফিস কামরার এক কোণে পড়ে রয়েছে আধমরা রাসকিন, তার হাতে আর পায়ে রশি বাঁধা। লোকটার মুখ ফুলে ঢোল হয়ে গেছে, রক্ত বেরিয়ে আসছে ভাঙা নাক, ফাটা ঠোঁট আর তেলানো জিভ থেকে। চোখ দুটো বন্ধ, কপালের। মাঝখানটা বেটপভাবে ফুলে কালচে হয়ে গেছে। অচেতন রাসকিনের সামনে দাঁড়িয়ে রয়েছে লুদভিক আর গরচয়েভ, এখনও হাঁপাচ্ছে তারা। দুজনেই চোখে প্রত্যাশা নিয়ে। বাজারনিকের দিকে ঘন ঘন তাকাচ্ছে, আশা রাসকিনের ওপর আবার হাত চালাবার অনুমতি পাবে তারা।

মেঝের ওপর পায়চারি করছে বাজারনিক। হাতঘড়ি দেখল সে, রাত একটা।

বাজারনিকের অফিসে ঢুকেই বসকে ফোন করেছিল রোমানভ। সে তার রিপোর্টে কর্নেল সাসকিনকে জানিয়েছে, ভ্যানের দ্বিতীয় লোকটা যে একজন এজেন্ট এখন আর তাতে কোন সন্দেহ নেই। জানিয়েছে, রাসকিনের মুখ থেকে কথা আদায় করা হচ্ছে, একটু পর আবার রিপোর্ট করবে সে। রাত সাড়ে বারোটায় আবার ফোন করে রোমানভ। রিপোর্টে বলে, রাসকিনের কাছ থেকে কোন তথ্য পাওয়া যায়নি। লোকটা স্বীকার করেছে বটে যে সে নিজেও একজন ব্রিটিশ এজেন্ট, মার্কিন দূতাবাসের ট্রেড অ্যাটাশে টিম ওয়াইজম্যান আর কালচারাল অ্যাটাশে ফ্রেমিং-এর সাথেও তার যোগাযোগ আছে, কিন্তু ভ্যানের দ্বিতীয় লোকটা সম্পর্কে তার কাছ থেকে কোন তথ্যই আদায় করা যায়নি।

পামারের কিছু ছবি ওয়্যার-প্রিন্টের সাহায্যে বিলিয়ারস্কে পাঠিয়ে দিয়েছে রোমানভ। মস্কো, গোর্কি আর কাজানের সিকিউরিটি চেকপোস্টে তোলা ভ্যানের দ্বিতীয় লোকটার ছবিও পেয়েছে কর্নেল। রোমানভকে নির্দেশ দিয়েছে সে, সম্ভাব্য যত রকম ছদ্মবেশ নিতে পারে পামার, কমপিউটরের কাছ থেকে তার একটা করে নমুনা চাইতে হবে। সেগুলো পাবার সাথে সাথে পাঠিয়ে দিতে হবে বিলিয়ারস্কে।

রোমানভ এখন লন্ডন আর ওয়াশিংটনে সোভিয়েত দূতাবাসে ফোন করছে। কোড করা নির্দেশ দিচ্ছে সে-কে.জি.বি. এজেন্টরা যেন হাতের সব কাজ ফেলে সি.আই.এ. আর ব্রিটিশ সিক্রেট সার্ভিসের প্রথম শ্রেণীর এজেন্টরা কে কোথায় আছে তার একটা তালিকা তৈরি করে। কে.জি.বি. এজেন্টদের জানতে হবে, দুদিন আগে লন্ডন থেকে মস্কোয় যারা এসেছে তাদের মধ্যে কোন এজেন্ট ছিল কিনা, থাকলে তার পরিচয় কি।

রিসিভার নামিয়ে রেখে ঘুরল রোমানভ। দেখল, গরচয়েভ আর লুদভিক অত্যন্ত আগ্রহের সাথে রাসকিনের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে। বাজারনিক, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বলল রোমানভ।

পায়চারি থামিয়ে নিজের চেয়ারে ফিরে এল বাজারনিক। রোমানভও ডেস্কের সামনে একটা চেয়ারে বসল। আইডিয়া?

তার আগে, এসো, এ পর্যন্ত আমরা কি করেছি তার একটা হিসেব কষি, বলল রোমানভ। রাশিয়ার শত্রু কারা আমরা তা জানি। আমরা জানি রাশিয়ায় ঢুকে স্যাবোটাজ করার যোগ্যতা তাদের মধ্যে কার কার আছে। আমেরিকা আর পশ্চিমা দুনিয়ার। সবগুলো ইন্টেলিজেন্স সার্ভিস সম্পর্কে খোঁজ নিয়েছি আমরা, যারা। এ-ধরনের একটা অপারেশনে হাত দিতে সাহস পাবে। এই এজেন্ট লোকটা অত্যন্ত বুদ্ধিমান, প্রমাণ-এখনও সে ধরা পড়েনি। নিশ্চই সে প্রথম শ্রেণীর একজন এজেন্ট। তারমানে এতক্ষণে তার পরিচয় আমাদের জানা উচিত ছিল, ঠিক?

ঠিক, বলল বাজারনিক। বোঝাই যাচ্ছে, এ নতুন একজন লোক। কিংবা, শুধু এই একটা কাজের জন্যে লুকিয়ে রাখা। হয়েছিল তাকে।

ঠিক আমি যা ভাবছি।

তাহলে কোথায় তাকে খুঁজব আমরা? কোথায় খোঁজ নিলে তার পরিচয় জানতে পারব?

আমার ধারণা, হয় সে একজন টপ এজেন্ট, না হয় সে। আসলে এজেন্টই নয়।

বাজারনিক বলল, এজেন্ট তো তাকে হতেই হবে, তা না হলে এ-ধরনের একটা অপারেশনে তাকে পাঠানো হবে কেন? তার যোগ্যতা দেখে টের পাচ্ছ না? কে.জি.বি-র চোখে ধুলো। দিয়ে মস্কো থেকে কিভাবে বেরিয়ে গেল! এতক্ষণে হয়তো। পৌঁছেও গেছে বিলিয়ারস্কে। হাত তুলে রাসকিনকে দেখাল সে। ওরা রাসকিনকে ব্যবহার করেছে, জানত ও ব্যাটা খরচ হয়ে যাবে। আরও একজন টপ ম্যানকে হারিয়েছে ওরা-ভ্যানের ড্রাইভার জসেস্কু, এত কাঠখড় পুড়িয়ে সাধারণ একজন লোককে বিলিয়ারস্কে পাঠাবার কি দরকার? উঁহু, লোকটা অবশ্যই একজন এজেন্ট, আমার মনে হয় পৃথিবীর সেরা এজেন্টদের একজন সে।

কিন্তু, ধরো, লোকটার উদ্দেশ্য যদি প্রজেক্ট ধ্বংস করা না হয়? ভেবে দেখো, প্রজেক্ট স্যাবোটাজ করে ওদের লাভই বা কি? বেলেনকো মিগ-২৫ ওদের হাতে তুলে দিয়েছে বটে, কিন্তু তবু আমেরিকানরা এত পিছিয়ে আছে যে মিগ-৩১-এর মত কিছু বানাতে আরও দশ বছর সময় লাগবে ওদের। মিকোয়ান প্রজেক্ট ধ্বংস করে সময়টা কমিয়ে আনা যাবে না। আমাদেরকে অবশ্য দেরি করিয়ে দেবে, তা ঠিক, কিন্তু তাও দুএক বছরের বেশি নয়।

ঠিক কি বলতে চাইছ তুমি? ভুরু কুঁচকে জানতে চাইল বাজারনিক।

মিকোয়ান প্রজেক্ট সম্পর্কে ইতিমধ্যে কি ধরনের তথ্য পেয়েছে ওরা আমরা তা জানি, বলল রোমানভ। সেগুলো যথেষ্ট নয়। তাই ওরা হয়তো আরও তথ্য সংগ্রহ করার জন্যে এই লোকটাকে পাঠিয়েছে। এখানে ঠিক কি ঘটছে, একজন প্রত্যক্ষদর্শীর রিপোর্ট থেকে সেটা জানতে চায়।

তারমানে তুমি বলতে চাইছ এই লোক এজেন্ট নয়, একজন এক্সপার্ট?

হতে পারে না?

চিন্তিত দেখাল বাজারনিককে। তারপর ধীরে ধীরে মাথা ঝাঁকাল সে। সম্ভব। রাসকিনের দিকে তাকাল সে। লুদভিক আর গরচয়েভ এখনও তার জ্ঞান ফেরাবার চেষ্টা করছে।

উঁহু, বলল রোমানভ। আমার ধারণা ও কিছু জানে না।

তবু, ওর মুখ খোলার শেষ একটা চেষ্টা আমি করব, যেন প্রতিজ্ঞা করল বাজারনিক।

কাঁধ ঝাঁকাল রোমানভ। যা ভাল বোঝে। কিন্তু আগে আমি একটা ফোন করে নিই। কমপিউটরকে বললেই ব্রিটিশ আর

মার্কিন অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ চেক করে দেখবে…

কিন্তু উত্তর পেতে তো কয়েক ঘণ্টা সময় লেগে যাবে হে, প্রতিবাদ করল বাজারনিক।

ইহুদি ইঁদুরটার মুখ খোলাতে তারচেয়েও বেশি সময় নেবে। তোমরা, বলে ফোনের রিসিভার তুলে নিল রোমানভ।

<

Super User