সম্ভবত সাত ফুটের বেশি লম্বা লোকটা, পেটটা প্রকাণ্ড একটা ড্রামের মত। দুই কাঁধে ছমাসের দুই শিশুকে শুইয়ে দিলে হাত পা ছুঁড়ে খেলবে তারা, পড়ে যাবার কোন ভয় নেই। প্রকাণ্ডদেহী রডরিককে ওর সামনে ছেলেমানুষ দেখাচ্ছে। কমাণ্ডিং অফিসার ব্যঙ্গ মেশানো কৌতুক এবং তাচ্ছিল্যের সাথে ওকে দেখল একবার। আপনা থেকেই মাথা হেঁট হয়ে গেল রডরিকের, বিনা বাক্যে অফিসারের শ্রেষ্ঠত্ব মেনে নিল ও।

সাদা ইউনিফর্ম জ্যাকেট পরে আছে লোকটা। পিরিচের মত বড় বড় বোতাম রয়েছে তাতে, দীর্ঘদিন ব্যবহার করায় বোতামগুলোর চারপাশে কালচে দাগ ফুটেছে, বগলের কাছ থেকে বেশ কিছু অংশ সম্পূর্ণ ভিজে গেছে ঘামে। বুকের ওপর স্টার আর মেডেলের ব্যাপক সমারোহ দেখতে পাচ্ছি। ভিড়ের মধ্যে আমেরিকান ন্যাভাল ক্রস আর ভিকট্রি স্টার, এই দুটো চিনতে পারলাম। পঞ্চাশজন মেহমানের রান্না চড়বে এতবড় একটা তামার ডেকচির মত মাথা লোকটার, পালিশ করা কালো লোহার মত রঙ সেটার। তাতে এটে বসে আছে একটা ন্যাভাল ক্যাপ, সোনালি ফিতে দিয়ে কিনারা মোড়া। চকচকে ঘামের নদী বয়ে যাচ্ছে তার মুখে। বাটারফ্লাই রঙের একটা তোয়ালে দিয়ে ঘাম মুছছে সে, আর দুগ্ধবতী গরুর মত শব্দ করে বাতাস ছাড়ছে নাক দিয়ে।

ধীরে ধীরে শরীরটা তার আরও ফুলে উঠতে শুরু করল বিশাল একটা ব্যাঙের মত-ফেটে যাবে সেই ভয়ে সতর্ক হয়ে উঠলাম আমি। কালচে-গোলাপী রঙের ট্রাক্টর টায়ারের মত মোটা। ঠোঁটের জোড়া ফাঁক হয়ে গেল, এবং উজ্জ্বল বেগুনি রঙের মুখগহ্বর থেকে বেরিয়ে এল ভয়ঙ্কর জোরাল একটা আওয়াজ।

শাট আপ!

নিমেষে পাথর হয়ে গেল কুরা, এবং পিনপতন নিস্তব্ধতা নামল। বিশাল একটা পাহাড় হেঁটে চলে এল সেলুনের ভিতর, আমার দিকে তাকাল সে এবং ধীরে ধীরে তার মুখে ফুটে উঠল। বন্ধুসুলভ উজ্জ্বল হাসি। চোখ দুটো কালো চামড়ার পুরু ভাজের ভেতর প্রায় অদৃশ্য হয়ে গেল মুহূর্তে।

মি. রানা, আপনাকে বলে বোঝাতে পারব না আজ আমি কত খুশি, কণ্ঠস্বরটা গম্ভীর, সুরটা প্রতিমাখা, পরিশীলিত ব্রিটিশ উচ্চারণ-ওর ইংরেজি আমার চেয়ে ভাল। কবে আপনার সাথে। পরিচয় হবে এই আশায় অনেকদিন থেকে অপেক্ষা করছি। আমি ভাগ্যবান, আজ আমার আশা পূর্ণ হল।

ধন্যবাদ, অ্যাডমিরাল, বললাম তাকে ওই ইউনিফর্ম আর পদক দেখে আন্দাজ করেছি অ্যাডমিরালের চেয়ে নিচের র্যাঙ্ক হতে পারে না এই লোকের।

অ্যাডমিরাল! আনন্দে উজ্জ্বল, উদ্ভাসিত হয়ে উঠল তার মুখ। চমৎকার, কানে যেন মধুবর্ষণ করল। কিন্তু, মি. রানা, আমি। একজন স্রেফ সাদামাঠা লেফটেন্যান্ট কমাণ্ডার।

এ অন্যায়। তার মানে আপনার সাথে বৈষম্য করা হয়েছে।

পদে কিছু এসে যায় না, তোয়ালে দিয়ে প্রকাণ্ড মুখ থেকে ঘাম মোছার জন্যে বিরতি নিল সে। কর্তৃত্বের কোন অভাব নেই আমার। মি. রানা, আমি একজন ক্ষমতাবান পুরুষ-বিশ্বাস করুন, জীবন এবং মৃত্যু আমার মুঠোয় ধরা আছে। তবে বিশেষ প্রয়োজন না হলে এই ভয়ানক শক্তিটা আমি ব্যবহার করি না।

বিশ্বাস করি, কমাণ্ডার, কণ্ঠে ব্যগ্রতা এনে বললাম। দয়া করে আমাদের ওপর আপনার ওই শক্তিটা ব্যবহার করবেন না দোহাই লাগে।

হো হো বা হা হা নয়, তার অট্টহাসির শব্দটা হো হা শোনাচ্ছে, অদ্ভুত ছন্দবিরতির সাথে দমকা বাতাস বেরিয়ে আসছে তার মুখের ভেতর থেকে। বিলিভ মি, আপনাকে আমার দারুণ পছন্দ হয়ে গেল। রসিকতা পছন্দ করি আমি। ফর গডস সেক, বোঝা যাচ্ছে, আপনি আর আমি খুবই ঘনিষ্ঠ বন্ধু হতে পারব।

আমার ঘোরতর সন্দেহ রয়েছে এ ব্যাপারে, কিন্তু আমি তা প্রকাশ করলাম না।

আমার বদান্যতার একটুকরো নমুনা হিসেবে আমি প্রস্তাব করছি, সহাস্যে বলল কমাণ্ডার, আপনি আমাকে আমার নাম ধরে সম্বােধন করবেন। প্রসঙ্গক্রমে জানাচ্ছি, এই নাম শুনলে বাঘেমোষে এক সাথে পানি খায়…

এবং সবার বুক কেঁপে ওঠে, ফস করে বলল রডরিক, ভয়ে।

একেবারে খাঁটি কথা, কমাণ্ডার প্রশংসার দৃষ্টিতে তাকাল রডরিকের দিকে। তোমার সাইজ দেখে মনে হচ্ছে আমার পূর্বপুরুষদের কারও সাথে তোমার দাদী বা নানীর পরিচয় ছিল। সে যাক, আমার দিকে তাকাল সে। আমাকে আপনি হুমায়ুন দাদা বলে ডাকবেন।

ধন্যবাদ, হুমায়ুন দাদা, বললাম। আমি মাসুদ রানা।

অ্যাই, কে আছ, এক ড্রাম ওয়াইন নিয়ে এস! হুঙ্কার ছাড়ল হুমায়ুন দাদা। এক পা পিছিয়ে গিয়ে চামড়া মোড়া প্রকাণ্ড সিটে বসল সে। সেটা হুড়মুড় করে ভেঙে পড়বে মনে করে ভীত হয়ে উঠলাম আমি।

এই সময় আরেকজন লোক ঢুকল সেলুনে। পরনে পুলিস ইউনিফর্মের পরিবর্তে লাইট ওয়েট সিল্ক স্যুট এবং লেবু রঙা সিল্ক শার্ট, তার সাথে মানানসই টাই এবং পায়ে গো-সাপের চামড়া দিয়ে তৈরি জুতো। হালকা সোনালি চুলগুলো পরিপাটি করে ব্যাকব্রাশ করা, গোঁফটা সুন্দর করে ছাঁটা। কিন্তু হাঁটার ভঙ্গিতে একটা আড়ষ্ট ভাব রয়েছে। তার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলাম। আমি।

নরম সুরে জানতে চাইলাম, তোমার বল ব্যাগটার কি অবস্থা এখন, টালি?

উত্তর না দিয়ে হুমায়ুন দাদার পাশের সিটে বসল টালি। হুমায়ুন দাদা তার আরেক পাশের সিটটা দেখিয়ে আমাকে বলল, আমার পাশে এসে বসো, ফ্রেণ্ড।

একটু পর তিন বোতল হুইস্কি এল আমাদের সামনের টেবিলে। দেখেই বুঝলাম আমাদের স্টোররুম থেকে বাক্স ভেঙে নিয়ে আসা হয়েছে। যাই হোক, তিনটে গ্লাসে হুইস্কি ঢালল হুমায়ুন দাদা, আমাকে এবং টালিকে একটা করে গ্লাস ধরিয়ে দিয়ে নিজেরটা শূন্যে তুলে উদাত্ত গলায় বলল, স্থায়ী বন্ধুত্ব এবং পারস্পরিক সমৃদ্ধি কামনা করে… আমার গ্লাসের সাথে নিজেরটা। ঠুকে নিল সে, তারপর এক চুমুকে শেষ করল সেটা।

আমি আর টালি সাবধানে গলা ভেজাচ্ছি, আর মনের আনন্দে ঢক ঢক করে গিলেই চলেছে দাদা। একসময় তার মাথাটা পিছন দিকে হেলান দিল এবং বুজে এল চোখ দুটো। এই সুযোগটা গ্রহণ করতে চাইল ক্রুদের একজন। এক পা সামনে এগিয়ে। টেবিলের ওপর থেকে তার বোতলটা ধরার জন্যে হাত বাড়াল সে।

বিদ্যুৎ বেগে নড়ে উঠতে দেখলাম হুমায়ুন দাদার বিশাল কালো একটা হাতকে। উল্টো পিঠ দিয়ে লোকটার কপালে মারল সে। স্যাৎ করে মাথাটা পেছন দিকে সরে গেল তার, ছিটকে গিয়ে পড়ল শরীরটা সেলুনের দেয়ালে, সেখান থেকে হাঁটু ভেঙে নেমে এল মেঝের ওপর। মাথাটা এদিক-ওদিক নাড়ছে সে, সম্ভবত। অন্ধকার দেখছে চোখে।

টের পেলাম শরীরে মেদের বিপুল সমাবেশ সত্ত্বেও অসুরের শক্তি রয়েছে হুমায়ুন দাদার গায়ে। ঢুলু ঢুলু চোখে আমার দিকে তাকাল সে। মুখের চামড়া ভাঁজ খেয়ে প্রায় উল্টে যাচ্ছে দেখে বুঝতে পারলাম হাসছে সে। বলল, রানা, যতদূর জানি, ইন্সপেক্টর টালির সাথে একটা ব্যবসা সংক্রান্ত আলোচনার সময় তোমাদেরকে বাধা দেয়া হয়, যার ফলে সেটা পণ্ড হয়ে যায়।

সেই আলোচনাটা এখন শুরু করা যেতে পারে। সম্পূর্ণ নিশ্চয়তা দিয়ে বলছি, এখানে আমাদেরকে বাধা দেবার মত কেউ নেই।

নিঃশব্দে শ্রাগ করলাম।

এখানে আমরা সবাই যুক্তিবাদী মানুষ, সে-ব্যাপারে আমার কোন সন্দেহ নেই, বলল হুমায়ুন দাদা।

কোন মন্তব্য না করে গভীর মনোযোগের সাথে তাকিয়ে আছি হাতে ধরা গ্লাসের হুইস্কির দিকে।

নিজের পজিশনটা বোঝার চেষ্টা কর, রানা, পণ্ডিত মশায়ের মত জ্ঞানদান করার যথাসাধ্য চেষ্টা করছে হুমায়ুন দাদা। মুখভর্তি হুইস্কি নিয়ে সেটা পেটে চালান করার আগে শব্দ করে কুলি করল। এই অবস্থায় যদি কথা না শোনো তোমার পরিণতি কি হতে পারে, এসো, কল্পনা করে দেখা যাক।

ভিজে সপসপে তোয়ালেটা নিঙড়ে দিল একজন ক্রু। সেটা দিয়ে আবার ঘাম মুছল হুমায়ুন দাদা। সবচেয়ে আগে, একজন বেয়াদপ লোকের শাস্তি হতে পারে, অমায়িক হেসে বলল সে, একজন একজন করে তার কুকে বাইরে নিয়ে গিয়ে কতল করা। ভাল কথা, এ ধরনের কাজে এদিকে আমরা কাঠ ফাড়ার কুঠার ব্যবহার করি, তা তোমার জানা আছে?

ধীরে ধীরে মুখ তুলে তাকালাম।

অবশ্য ইন্সপেক্টর টালি আমাকে নিশ্চয়তা দিয়ে বলেছে কাউকে কতল করার দরকার হবে না। তোমার মনটা নাকি ডিমের কুসুমের মত নরম, ক্রুদেরকে নিজের চোখের দুটো মণির মত ভালবাস, ঠোঁট ওল্টাল সে। সত্যি মিথ্যে তুমিই জানো।

রডরিক আর ল্যাম্পনি অস্বস্তির সাথে নড়েচড়ে বসল।

তারপর ধর, খোশ আলাপের সুরে বলে চলেছে হুমায়ুন দাদা, তোমার সাধের জলকুমারীকে জিনবালা বে-তে নিয়ে যাওয়া হবে। তার মানে, ইহজীবনে ওটার আর চেহারা দেখতে পাবে না তুমি। সংশ্লিষ্ট সরকার ওটাকে বাজেয়াপ্ত করবেন। তারপর ধর, নিজেকে তুমি আবিষ্কার করবে জিনবালা জেলে।

জিনবালা কারাগারটাকে সিংহের খাঁচা বলা হয়। সবাই জানে। ওখান থেকে মাত্র দুভাবে ছাড়া পায় বন্দীরা। এক, মৃত অবস্থায়। দুই, পঙ্গু অবস্থায়। হুমায়ুন দাদা, মৃদু কণ্ঠে আশ্বাস দিয়ে বললাম, আপনার সাথে আমার কোন বিরোধ নেই।

তা আমি জানি, হো হা করে হাসল সে। তাহলে আর দেরি না করে ভাটার আগেই যদি রওনা দিই মাঝরাতের কাছাকাছি। সময়ে ইনশোর চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারব, কি বল?

তা পারব।

তারপর তুমি আমাদেরকে নিয়ে যাবে সেই জায়গায়, যেখানে। তোমার চার্টার পার্টিরা ডাইভ দিয়েছিল, কি বল?

অবশ্যই।

ওখানে পৌঁছে জায়গাটা আমরা পরীক্ষা করব। যখন বুঝব। যে, হ্যাঁ, তুমি আমাদেরকে সত্যিই ঠিক জায়গায় নিয়ে এসেছব্যস, ক্রু এবং বোটসহ মুক্তি নিয়ে ফিরে যাবে তুমি। আগামীকাল রাতে নিজের বিছানায় আরাম করে ঘুমাতে পারবে।

আপনি মহান, আপনি মহৎ, বললাম তাকে। কিন্তু মনে মনে বললাম, ব্ল্যাঙ্ক আর প্যানথারের চেয়েও নীচ এবং লোভী তুমি, শালা। বিছানায় নয়, তুমি আমাদেরকে সাগরের তলায় ঘুম পাড়িয়ে রাখার মতলব এঁটেছ।

এই প্রথম কথা বলল টালি, একটা কথা, রানা। তুমি গুলি খাবার আগের দিনের ঘটনা। একজন জেলে ওল্ড মেন আর। গানফায়ার ব্রেক-এর দিক থেকে চ্যানেলের ওপারের একটা খাড়িতে নোঙর ফেলা অবস্থায় দেখেছে জলকুমারীকে। আমরা আশা করছি ওদিকেই আমাদেরকে নিয়ে যাবে তুমি।

যদি যেতে চাও, কেন নিয়ে যাব না।

রানা, আমার সাথে ইয়ার্কি মারবে না…।

ভাল কথা, টালিকে জিজ্ঞেস করলাম। এবারের ঘুষের টাকাটা রামাদীনের মাধ্যমে আমাকে ফেরত দেবে তো?

স্প্রিঙের মত লাফিয়ে উঠল টালি। এত বড় স্পর্ধা তোমার…।

প্লীজ, প্লীজ, মাথার ওপর দুহাত তুলে যুদ্ধ বিরতির আবেদন জানাল হুমায়ুন দাদা। আমরা শান্তি চাই, বিরোধ নয়। এসো, আরেক গ্লাস করে গলায় ঢালা যাক। তারপর প্রিয় বন্ধু, মাসুদ রানা, তুমি আমাদেরকে নিয়ে চল সমৃদ্ধির পথে। তিনজনের গ্লাসে হুইস্কি ঢালল সে, তারপর আবার বলল, একটা ব্যাপারে তোমাকে আমি একটু সাবধান করে দিতে চাই, রানা, মাই ডিয়ার ফ্রেণ্ড। উন্মত্ত পানি আমি পছন্দ করি না। সাগর আমার বন্ধু হলে কি হবে, ওর বেয়াদপি আমার ধাতে সয় না। তুমি যদি আমাকে উন্মত্ত পানিতে নিয়ে যাও, মনে রেখ, ভীষণ রাগ করব আমি। আমার কথাগুলো ঠিক বুঝতে পারছ তো, নাকি আরও সহজ ভাষায় বলব?

শুধু তোমার জন্যে, হুমায়ুন দাদা, সাগরকে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বলব, তাকে অভয় দিয়ে বললাম।

মৃদু মাথা নাড়ল সে, যেন এর চেয়ে কম কিছু আশা করে না।

.

ভোর যেন সাগরের কোল থেকে আড়মোড়া ভেঙে পূর্ণ যুবতী এক সাগর কন্যা উঠে দাঁড়াচ্ছে। শ্যামলা রঙের আকাশের গায়ে ধীরে ধীরে ফুটে উঠছে মুক্তোর শুভ্রতা, বাতাসে ভাসছে এলোমেলো চুলের মত ছেড়া-ছেড়া মেঘ, সূর্যের প্রথম কিরণ লেগে সোনালি রঙ ধরেছে। ইনশোর চ্যানেলের প্রশান্ত পানি আঁকড়ে উত্তর দিকে ছুটছি আমরা। সিদ্ধান্ত হয়েছে জলকুমারী পথপ্রদর্শকের ভূমিকা নেবে, পেছনে থাকবে ক্রাশবোট। আধ মাইল পেছনে দোদুল্যমান অবস্থায় দেখা যাচ্ছে তাকে। ওল্ড মেন আর গানফায়ার ব্রেকের দিকে এগোচ্ছি আমরা।

খোলা ব্রিজে আমাদের মধ্যে আমি একা দাঁড়িয়ে আছি। ঠিক পেছনে রয়েছে টালি। অটোমেটিক রাইফেল হাতে ক্রাশবোটের একজন ক্রু রয়েছে ওর সাথে।

বন্দী দশার প্রাথমিক ধাক্কাটা কেটে গেছে। এখন আমি ঠাণ্ডা মাথায় ফাঁদ কেটে বেরুবার কথা ভাবছি।

জানি, টালি এবং দাদাকে গানফায়ার রীফের ব্রেক দেখানো বা না দেখানো সমান বিপদের কথা। দেখালে অবশ্যই সন্ধান চালাবে ওরা, এবং হয়ত কিছুই পাবে না। কে জানে, নিরো যেটা। তুলেছিল অর্থাৎ এখন যেটা বিগ গাল আইল্যাণ্ডের জলসীমায় ডুবে। আছে, একমাত্র সেটাই তোলার জন্যে ব্ল্যাঙ্ক এসেছিল কিনা? তা যদি হয়, গানফায়ার ব্রেকে কিছুই নেই আর।

অথবা আছে, এবং টালি এবং দাদা তা খুঁজেও পাবে।

দুটোর একটা যাই ঘটুক না কেন, আমার অবস্থার কোন পরিবর্তন হচ্ছে না তাতে। কিছু যদি না পায়, কথা বলাবার জন্যে আমার ওপর ইলেকট্রিক টরচার সেটটা ব্যবহার করবে টালি। আর কিছু যদি পায়, তা গোপন রাখার স্বার্থে, আমাকে আর আমার ক্রুদেরকে খুন না করে উপায় নেই ওদের।

অথচ পালাবার কোন উপায় দেখতে পাচ্ছি না।

ক্রাশবোটটা আধমাইল পেছনে বটে, কিন্তু ফোরডেকের থ্রি পাউণ্ডার কামান জলকুমারীকে আওতা এবং লক্ষ্যের মধ্যে রেখেছে। সব সময়। বোটে টালি এবং তার বডিগার্ড ছাড়াও সেলুনে রয়েছে আরও তিনজন সশস্ত্র গার্ড, পাহারা দিচ্ছে রডরিক আর ল্যাম্পনিকে।

বোটের সব রসদ শুধু লুট করা হয়নি, রাতের মধ্যে তা খেয়ে সাবাড় করে ফেলাও হয়েছে। সকালে তাই আজ ব্রেকফাস্ট জোটেনি কারও ভাগ্যে, এক কাপ কফি পর্যন্ত নয়।

দিনের প্রথম চুরুট ধরিয়ে ধোঁয়া খাচ্ছি, হঠাৎ মাথার ভেতর ঝিলিক দিয়ে উঠল একটা বুদ্ধি। নিরাশার অন্ধকারে ক্ষীণ একটু আশার আলো দেখতে পেলাম আমি। বিষয়টা নিয়ে আর একটু চিন্তা-ভাবনা করলাম। হ্যাঁ, চেষ্টা করে দেখা যেতে পারে, কিন্তু তার আগে রডরিকের পরামর্শ দরকার।

টালি, কাঁধের ওপর দিয়ে বললাম ওকে, হুইলের দায়িত্ব নেবার জন্যে রডরিককে পাঠিয়ে দাও এখানে। আমাকে একবার নিচে যেতে হবে।

কেন? সন্দেহের সুরে জানতে চাইল টালি। নিচে তোমার কি দরকার?

প্রত্যেকদিন সকালে যে দরকার থাকে মানুষের, যে কাজ আমার হয়ে আর কারও পক্ষে করা সম্ভব নয়। আমাকে দিয়ে এর চেয়ে বেশি বলাতে চাইলে লজ্জা পাব।

এত নাটক জানো! ব্যঙ্গের সুরে বলল সে। থিয়েটারে নাম লেখালে ভাল করতে।

তা যা বলেছ! কিন্তু তাহলে ওল্ড মেন আর গানফায়ার ব্রেকে কে নিয়ে যেত তোমাকে?

উত্তর দেবার প্রয়োজন বোধ করল না টালি। সেলুন থেকে রডরিককে নিয়ে আসার জন্যে গার্ডটাকে পাঠাল সে।

হুইলটা রডরিককে ছেড়ে দেবার সময় ফিসফিস করে বললাম, হুইল ধরে থাক, পরে তোমার সাথে কথা বলব। তারপর ককপিটে নেমে গেলাম আমি।

সেলুনে আমাকে ঢুকতে দেখে মুখটা উজ্জ্বল হয়ে উঠল ল্যাম্পনির, তার সেই নিঃশব্দ ঝলমলে হাসিটা ফুটে উঠতে যাচ্ছিল মুখে, কিন্তু সশস্ত্র গার্ড তিনজন আধপাক ঘুরে আমার বুকে রাইফেল ধরতেই শুকিয়ে গেল তার চেহারা। আঁতকে উঠে দ্রুত মাথার ওপর হাত তুললাম।

কোন ক্ষতি করতে আসিনি, বলে শান্ত করলাম ওদেরকে, তারপর পাশ কাটিয়ে কম্প্যানিয়নওয়ে ধরে নামতে শুরু করলাম। দুজন গার্ড অনুসরণ করছে আমাকে। বাথরুমে ঢোকার সময় দেখা গেল ওরাও আমাকে সঙ্গ দেবার জন্যে ভেতরে ঢুকতে চায়। বললাম, ঢুকতে চাও, ঢোক-কিন্তু রাইফেল দুটো বাইরে রেখে যেতে হবে। রাইফেলের মুখে সব কাজ করা সম্ভব নয়।

বোঝা গেল রাইফেল হাতছাড়া করতে রাজি নয় ওরা, তার চেয়ে বাইরে অপেক্ষা করবে। ভেতরে ঢুকে দরজা বন্ধ করলাম আমি। আবার যখন দরজা খুললাম, দেখি, সেই একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আফ্রিকান নিগ্রো দুজন। চুপি-চুপি আমাকে অনুসরণ করার ইঙ্গিত দিয়ে বড়সড় মাস্টার কেবিনে চলে। এলাম। নিঃশব্দে, কিন্তু উৎসাহের সাথে আমার সাথে এল ওরা।

প্রকাণ্ড জোড়া বাঙ্কের নিচে প্রচুর সময় আর খাটনি দিয়ে তৈরি করেছি একটা গোপন লকার। কফিনের মত সাইজ সেটার, ভেন্টিলেটার আছে। নাইট ডিউটিতে যখন কার্গো হিসেবে বডি নিতাম তখন বোট সার্চ করার আশঙ্কা দেখা দিলে এর ভেতর লুকিয়ে ফেলা হত লোকটাকে। আজকাল লকারটাকে ব্যবহার করি মূল্যবান এবং গোপন জিনিস রাখার জন্যে। এখন এর ভেতরে এফ-এন কারবাইনের পাঁচশো রাউণ্ড গুলি, এক বাক্স হ্যাণ্ড গ্রেনেড এবং দুই কেস ভর্তি স্কচ হুইস্কি রয়েছে।

উল্লাস-ধ্বনি ছেড়ে রাইফেল দুটো নিজেদের কাঁধের স্ট্র্যাপে আটকে নিল গার্ড দুজন, তারপর নিজেরাই হুইস্কির কেস দুটো টেনে বের করে নিল। পরমুহূর্তে আমার অস্তিত্বের কথা ভুলে গেল। ওরা। ওদেরকে রেখে নিঃশব্দে বেরিয়ে এলাম।

ব্রিজে ফিরে এসে রডরিকের পাশে দাঁড়ালাম, কিন্তু ওর কাছ। থেকে হুইলের দায়িত্ব নিতে ইচ্ছে করে দেরি করছি।

এত দেরি করলে কেন? পেছন থেকে অসন্তুষ্ট সুরে জানতে চাইল টালি।

ভাল কাজে তাড়াহুড়ো করি না কখনও, ব্যাখ্যা দিলাম ওকে। উৎসাহ হারিয়ে ফেলল সে, এগিয়ে গিয়ে পেছন দিকের রেইলের কাছে গিয়ে দাঁড়াল, অনুসরণকারী গানবোটটাকে দেখছে।

রডরিক, ফিসফিস করে বললাম। গানফায়ার ব্রেক। তুমি আমাকে একদিন বলেছিলে তীরের দিক থেকে রীফ পেরোবার একটা প্যাসেজ আছে ওখানে।

ফোলা-ফাঁপা জোয়ারের সময়, একটা হোয়েল বোট এবং শক্ত নার্ভের একজন দক্ষ নাবিকের জন্যে শুধু, স্বীকার করল রডরিক। অল্পবয়েসী পাগল ছিলাম তখন, ভয়ডর ছিল না, তাই ওই মরণের পথে পা বাড়িয়েছিলাম।

আর তিন ঘন্টা পর জোয়ার আসবে। জলকুমারীকে নিয়ে যেতে পারব আমি? জানতে চাইলাম।

চোখ কপালে উঠে গেল রডরিকের। ঝাড়া পাঁচ সেকেণ্ড বোকার মত তাকিয়ে থাকল আমার মুখের দিকে। জেসাস! চাপা স্বরে বলল সে।

পারব বলে মনে কর? ধৈর্য হারিয়ে জানতে চাইলাম।

আমার দিক থেকে চোখ সরিয়ে উদীয়মান সূর্যের দিকে তাকাল রডরিক, চিন্তিতভাবে ঠোঁটের নিচে কালো মোটা আঙুল ঘষছে, কুঁচকে আছে ভুরুজোড়া। তারপর ধীরে ধীরে আমার দিকে তাকাল ও। দ্বিধাগ্রস্ত দেখাচ্ছে ওকে। জানি না, মাসুদ। পারবে এমন কাউকে চিনি না আমি। তুমি…শুধু তুমি হয়ত পারতে পার…কিন্তু আমি শিওর নই, ম্যান। 

বিয়ারিঙ দাও, রডরিক-কুইক!

অনেক দিন আগের কথা, কিন্তু… এগোবার রাস্তা এবং ব্রেক-এর প্যাসেজটার ছবির মত বর্ণনা দিল ও। তিনটে বাঁক আছে প্যাসেজে-বাম, ডান তারপর আবার বাম, তারপর পাবে সরু একটা গলা, দুদিকেই প্রবালের উঁচু মাথা। জলকুমারী ভেতর দিয়ে যেতে পারবে কি না জানি না আমি, যদিও বা যেতে পারে, কিছু রঙ পেছনে রেখে যেতে হবে ওকে। এরপর মেইন রীফের পেছনে বড় একটা পুলে পৌছাবে তুমি। ওখানে বোট ঘোরাবার জায়গা আছে, অপেক্ষা করে যখন দেখবে সাগরের মতিগতি এর চেয়ে ভাল আশা করা যায় না তখন বিসমিল্লাহ বলে ফাঁকের মধ্যে ঝাঁপ দিয়ে বেরিয়ে আসবে খোলা সাগরে।

ধন্যবাদ, রডরিক, নিচু গলায় বললাম ওকে। এবার তুমি নিচে গিয়ে অপেক্ষা কর। গার্ডদেরকে কয়েক বোতল হুইস্কি দিয়ে এসেছি। ব্রেক-এর কাছে পৌঁছুবার আগেই বদ্ধ মাতাল হয়ে পড়বে ওরা। ডেকে তিনবার পা ঠুকে সিগন্যাল দেব আমি, এরপর তুমি আর ল্যাম্পনি যেভাবে পার রাইফেল দুটো কেড়ে নিয়ে বেঁধে ফেলবে ওদেরকে।

সে-ব্যাপারে তোমাকে কিছু ভাবতে হবে না, ম্যান! চাপা একটু হেসে বিদায় নিল রডরিক।

বেশ অনেকটা ওপরে উঠে এল সূর্য, ওল্ড-মেন-এর তিন চূড়া। সামনে মাত্র কয়েক মাইল দূরে কালো মেঘের মত দেখা যাচ্ছে, এই সময় প্রথম নিচে থেকে ভেসে এল হাসি চিৎকার আর ফার্নিচার ভাঙার শব্দ। ব্যাপারটা খেয়াল করল না টালি। এখন ইনশোর চ্যানেলের শান্ত পানির ওপর দিয়ে নির্বিঘ্নে এগোচ্ছি আমরা গানফায়ার রীফ-এর উল্টো দিক লক্ষ্য করে। রীফ-এর উঁচু-নিচু সারি এখন দেখতে পাচ্ছি আমি, প্রাচীন একটা হাঙ্গরের কালো দাঁতের মত। পেছনে উঁচু সাদা সামুদ্রিক ফেনার ঝলক দেখা যাচ্ছে, আরও পেছনে পড়ে আছে খোলা সাগর।

সামান্য একটু ফাঁক করলাম থ্রটলঃ ইঞ্জিনের শব্দ বদলে গেল একটু, কিন্তু টালির কানে পার্থক্যটা ধরা পড়ল না। রেইলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। দাড়ি কামানো হয়নি, খিদেয় চো চোঁ করছে পেট, সম্ভবত বিরক্তি বোধ করছে নিজের ওপর। এখন আমি পরিষ্কার শুনতে পাচ্ছি প্রবালের গায়ে ধেয়ে আসা ফেনার পাহাড় আছাড় খেয়ে ভেঙে পড়ার গুরুগম্ভীর আওয়াজ। এবং নিচে থেকে অবিরাম ভেসে আসছে মাতালদের উল্লাস, এটা সেটা ভাঙার শব্দ। অবশেষে টনক নড়ল টালির। ব্যাপারটা কি জানার জন্যে গার্ডটাকে নিচে পাঠিয়ে দিল সে। অত্যন্ত উৎসাহের সাথে নিচে নেমে গেল লোকটা। গেল তো গেলই, আর ফিরল না।

পেছন দিকে তাকালাম। জলকুমারীর স্পীড বেড়ে যাওয়ায় দুই বোটের মধ্যবর্তী ফাঁকটা ধীরে ধীরে বড় হতে শুরু করেছে, ক্রমশ একনাগাড়ে রীফের দিকে এগোচ্ছি আমরা।

সামনে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে রডরিকের দেয়া বিয়ারিং আর চিহ্নগুলো খুঁজতে শুরু করেছি। হালকাভাবে ধরে আরেকটু ফাঁক করলাম থ্রটল দুটো। আরেকটু পিছিয়ে পড়ল ক্রাশবোট।

অকস্মাৎ মাত্র একহাজার গজ সামনে গানফায়ার ব্রেক-এর প্রবেশ পথটা দেখতে পেলাম, প্রকৃতির অত্যাচার সওয়া বুড়ো দুই প্রবাল পাথরের মাথা চিতি করছে সেটাকে। প্রবাল প্রাচীরের ফাটা দিয়ে ঢুকছে বিশাল সাগর প্রবাহ, স্বচ্ছ পানির হালকা রঙের তফাৎ দৃষ্টি এড়াল না আমার।

নিচ থেকে উন্মত্ত হাসির শব্দ ভেসে এল, সেইসাথে সেলুন থেকে গড়িয়ে ককপিটে বেরিয়ে এল একজন নেশাগ্রস্ত ক্রু। রেইলের সাথে ধাক্কা খেল সে, সেটা ধরে কোনরকমে উঠে দাঁড়িয়ে গলা বাড়িয়ে দিল সামনের দিকে, অঁক আঁক শব্দ পাচ্ছি। বমি করার। পারমুহূর্তে হাঁটু মুড়ে পড়ে গেল সে। পড়েই রইল ডেকের উপর।

চেঁচিয়ে উঠে খ্যাপা ষাঁড়ের মত মইয়ের দিকে ছুটল টালি। নিচে নেমে দ্রুত অদৃশ্য হয়ে গেল সে। এই সুযোগে আরও দুই ডিগ্রী খুলে দিলাম থ্রটল দুটো। ক্রাশবোটের কাছ থেকে যথাসম্ভব এগিয়ে থাকতে হবে আমাকে। থ্রি পাউণ্ডার কামানের কাছ থেকে আধ ইঞ্চি বেশি দূরে থাকারও জীবন-মরণ গুরুত্ব আছে এখন।

ঠিক করেছি তির্যক ভাবে না এগিয়ে চ্যানেলের মুখের সাথে সমান্তরাল রেখায় নিয়ে যাব বোট, তারপর সম্পূর্ণ শক্তি দিয়ে। ডাইভ দেব চ্যানেলের ভেতর। এতে অবশ্য প্রচুর ঝুঁকি রয়েছে। কোনাকোনিভাবে এঁকেবেঁকে এগোলে প্রবালের ডুবন্ত চওড়া ফণার সাথে জলকুমারীর কীল-এর ঘষা খাওয়ার আশঙ্কা কম, কিন্তু এর ফলে হুমায়ুন দাদার মনে সন্দেহের সৃষ্টি করা হবে। চালাকি করতে যাচ্ছি বুঝতে পারলেই কামান দাগবে সে। এই ঝুঁকি আমি নিতে পারি না।

আধমাইল লম্বা, অত্যন্ত সরু চ্যানেলটা। অগ্নিপরীক্ষা শুরু হবে ওটার ভেতরে ঢোকার সাথে সাথে। তারপরই খোলা সাগর। চ্যানেলে ঢোকার পর বেশিরভাগ সময়ই প্রবালের মাথা-উঁচু স্তম্ভের আড়ালে থাকবে জলকুমারী, এবং আঁকাবাঁকা পথে আমরা যখন ছুটব সামনের থ্রি পাউণ্ডারের গানাররা লক্ষ্যস্থির করে গোলা ছুঁড়তে বাধার সম্মুখীন হতে থাকবে। আরও আশা করছি ফাঁকটা। দিয়ে তেড়ে আসা ঢেউগুলো জলকুমারীকে নাগরদোলায় চড়িয়ে কখনও উঁচুতে তুলবে কখনও নিচে নামাবে-দূর থেকে গানাররা ঢেউয়ের উচ্চতা এবং ধরন-ধারন কিছুই টের পাবে না, ফলে জলকুমারীর আচরণ সম্পর্কেও আগে থেকে কিছু অনুমান করা। সম্ভব হবে না ওদের পক্ষে।

এবং একটা ব্যাপারে পুরোপুরি নিশ্চিত আমি, লেফটেন্যান্ট কমাণ্ডার হুমায়ুন দাদা চ্যানেলে ঢুকে আমাদেরকে ধাওয়া করার ঝুঁকি নেবে না। ফলে ক্রাশবোটের সাথে আমাদের দূরত্ব ক্রমশ বাড়বেই, গানারদের জন্যে এটাও একটা অসুবিধে সৃষ্টি করবে।

নিচের হৈ-হট্টগোলে কান না দিয়ে একনাগাড়ে এগিয়ে আসা চ্যানেলের মুখের দিকে তাকিয়ে আছি। সিদ্ধান্তটা নিয়ে জীবনের। সবচেয়ে বড় ভুল করেছি কিনা জানি না, ভাবছি, সামনে পেছনের। এতগুলো দুর্লঙঘ্য বাধা শেষ পর্যন্ত টপকাতে পারব তো?

মই বেয়ে তর তর করে উঠে এল টালি। রাগে কাঁপছে সে। আমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওদেরকে তুমি মদ খেতে দিয়েছ, রানা! এর জন্যে তোমাকে আমি…।

আমি? অবাক হয়ে বললাম। আরে না, ভুল করছ তুমি। আমি কেন দেব, ওরাই তো চাইল আমার কাছে।

দাঁতে দাঁত ঘষল টালি। তারপর হঠাৎ তাকাল বোটের পেছন দিকে। ক্রাশবোট এখন এক মাইল পেছনে এবং দূরত্ব আরও বেড়েই চলেছে।

তুমি কোন মতলব এঁটেছ! চেঁচিয়ে উঠে সিল্ক জ্যাকেটের পকেটে হাত ঢোকাতে ব্যস্ত হয়ে পড়ল টালি। 

ঠিক সেই সময় চ্যানেলের মুখের সাথে সমান্তরাল রেখায় পৌঁছুল জলকুমারী। দুটো থ্রটলই সম্পূর্ণ খুলে দিলাম আমি। ছুটন্ত অবস্থা থেকে লাফ দিল বোট, আরও জোরে ছুটতে শুরু করল।

পকেট হাতড়াচ্ছে টালি, এই সময় টলে উঠল সে। ধাক্কাটা সামলাতে গিয়ে পিছিয়ে গেল কয়েক পা, অশ্রাব্য গালিগালাজ বেরিয়ে আসছে মুখ থেকে।

বন বন করে ডানদিকে সবটুকু ঘুরিয়ে লক করে দিলাম হুইল। ব্যালে নর্তকীর মত বিন্ করে ঘুরে গেল জলকুমারী। পিছু হটছে টালি, বোর্টের সাথে সে-ও দিক বদল করল। অকস্মাৎ ছিটকে পড়ল সে, ডেক পেরিয়ে দড়াম করে গিয়ে পড়ল হুইলের ওপর। বাক নেয়া মাত্র শেষ করবে বোট, কাত হয়ে গেছে একদিকে। পকেট থেকে ছোট্ট একটা পয়েন্ট টু-ফাইভ অ্যাট্রা পিস্তল বের করেছে টালি, কিন্তু শরীরের নিচে চাপা পড়ে গেছে পিস্তল ধরা হাতটা।

এক মুহূর্তের জন্যে বোটের হুইল ছেড়ে এগোলাম আমি। ঝুঁকে পড়লাম, একহাতে ধরলাম টালির গর্দান। অপর হাতটা হাঁটুর পেছনে রেখে শূন্যে তুলে নিলাম ওকে। আমার গলা জড়িয়ে ধরার চেষ্টা করল ও। ঝামেলা বিদায় হও এবার, বললাম ওকে। কোনরকম সুযোগ না দিয়ে রেইলের ওদিকে ছুঁড়ে দিলাম ওকে।

বারো ফুট নেমে গেল টালি, লোয়ার ডেকের রেইলে প্রচণ্ডভাবে বাড়ি খেল মাথাটা, তারপর অগোছাল ভঙ্গিতে ঝপাৎ করে পড়ল পানিতে।

তিন লাফে ফিরে এলাম হুইলের কাছে। এক ঝটকায় লক খুলে বন বন করে ঘোরাতে শুরু করলাম হুইলটা। সিধে হয়ে গেল জলকুমারী। পরমুহূর্তে তিনবার পা ঠুকলাম আমি ডেকের ওপর।

<

Super User