চৌ মিনের সম্ভাব্য হত্যাকারীর তালিকাটা এত বড় যে তা নিয়ে মাথা ঘামানোর ধৈর্য হলো না রানার। হংকং ভার্সিটির মিউজিয়ামে। ঢোকার সেই টিকিটের টুকরোটাই একমাত্র সূত্র ওর, কাজেই। টার্কিশ বাথ থেকে বেরিয়ে আসার পঁচিশ মিনিট পর বোট নিয়ে হারবার পেরুতে দেখা গেল ওকে, শহরের আরেক অংশে যাচ্ছে।
জেটি থেকে ম্যান্ডারিন হোটেল হাঁটা পথে অল্প দূর, সেখান থেকে মিউজিয়ামের নিজস্ব বাস ছাড়ে। তিন ডলার দিয়ে টিকিট কেটে ওই বাসে চড়ে বনহ্যাম রোডে মিউজিয়ামের সামনে পৌঁছাল রানা।
তোই ওয়ান।
একটা মেয়ের নাম বলে মনে হচ্ছে। চৌ মিনের বোন? মা? প্রেমিকা, রক্ষিতা, স্ত্রী? রানার কোন ধারণা নেই। তবে আশা করল মিউজিয়ামটার সঙ্গে সংশ্লিষ্ট কেউই হবে।
দালানটা তিনতলা। দ্রুত একবার সার্ভে করে আগ্রহ। জাগানোর মত কিছু খুঁজে পাওয়া গেল না। প্রাচীন চিনা মৃৎশিল্প, চিনামাটির কাপ-পিরিচ আর ব্রোঞ্জমূর্তির বিপুল সমাবেশ রানার কৌতুহলকে উসকে দিতে পারল না।
এখানকার সংগ্রহ খুব উন্নতমানের নয়, সাজানোও হয়েছে শৃংখলার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে। চৌ মিন এরকম একটা জায়গায় জিনিসটা লুকিয়ে রাখবে, বিশ্বাস করা যায় না।
মিউজিয়ামের একজন অ্যাটেনড্যান্ট রানাকে একটা কেসের দিকে ঝুঁকে থাকতে দেখল, দুটো কনুইই কাঁচ ছুঁয়ে আছে, চোখ দুটো আধবোজা, মন উড়ে গেছে অ্যান্টিক সিরামিক থেকে বহু দূরে।
কাঁধে একটা টোকা পড়তে বাস্তবে ফিরে এল রানা। সিধে হয়ে ধীরে ধীরে ঘুরল ও। চশমা পরা, পরিপাটি এক চিনা তরুণ সবিনয়ে হাসল, তার ইংরেজি স্পষ্ট এবং বিশুদ্ধ। প্লিজ, সার, কেসের ওপর ভর দেবেন না, বলল সে, প্রায় ক্ষমা প্রার্থনার সুরে। অত্যন্ত পুরানো, ভঙ্গুর।
দুঃখিত, বিড়বিড় করল রানা। ঘুরে আরেক দিকে চলে যাবে ছেলেটা, তার আগেই শুনিয়ে দিল প্রদর্শনীটা মুগ্ধ করেছে ওকে।
আপনার ভালো লেগেছে? ভারী খুশি দেখাল তরুণকে।
দারুণ, দারুণ, আবার বলল রানা। ব্যবসার কাজে হংকঙে প্রায়ই আসা হয়, কিন্তু এখানে এই প্রথম এলাম।
সত্যি দুঃখজনক! বলল তরুণ। বলার পর একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন নিজের মায়ের মৃত্যুসংবাদ দিচ্ছে।
স্বভাবতই জিজ্ঞেস করতে হলো রানাকে-কেন, দুঃখজনক। কেন?
বিশেষ একটা প্রদর্শনী হয়ে গেল, আপনি সেটা মিস করেছেন।
আগ্রহের আতিশয্যে বিরাট হয়ে উঠল রানার চোখ দুটো। কই, শুনিনি তো!
ওটা ছিল ভারী শিক্ষণীয় আর প্রেরণাদায়ক, জানাল তরুণ। কিন্তু দুঃখের বিষয়, দুদিন আগে প্রদর্শনীটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, পরশুদিন।
ঠিক কী ধরনের প্রদর্শনী ছিল ওটা?
অমূল্য সম্পদ, বলল তরুণ, উচ্ছ্বসিত। টাকা দিয়ে ওগুলোর মূল্যমান নির্ধারণ করা সম্ভব নয়। পাঠানো হয়েছে মেইনল্যান্ড, বেইজিংয়ের মিউজিয়াম অভ চাইনিজ হিস্টরি থেকে।
কপাল খারাপ, তা না হলে কি মিস করি, সখেদে বলল রানা, এখনও তরুণের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে নিশ্চয়ই সব আবার বেইজিঙের পথে রওনা হয়ে গেছে?
সবেগে মাথা নাড়ল অ্যাটেনড্যান্ট, ফলে চশমাটা পিছলে। নাকের ডগায় নেমে এল। সেটাকে ঠেলে উপরে তুলল সে। না,। বেইজিঙে নয়। ওগুলো মায়ানমারে যাচ্ছে। গেছেন ওখানে?
মাথা ঝাঁকাল রানা। ইয়াঙ্গুনে গেছি।
আপনি সত্যি ভাগ্যবান, দুনিয়ার কত জায়গায় গেছেন। তো প্রদর্শনীটা এখন ইয়াঙ্গুনে চলছে, সাংস্কৃতিক আর শুভেচ্ছা বিনিময়। চুক্তির আওতায়…
দেখা যাচ্ছে শিল্প-সংস্কৃতি সম্পর্কে আপনার প্রচুর আগ্রহ, খবর-টবর ভালোই রাখেন, বলল রানা। আমি এক মহিলা সম্পর্কে জানতে চাই, আপনাদের এই লাইনেরই কেউ হবেন বোধহয়…
নামটা কী বলুন তো?
তোউ ওয়ান। বলতে পারেন কে সে, কীভাবে আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারি?
তোউ ওয়ান? বিড়বিড় করল তরুণ, ব্যাকব্রাশ করা কালো চুল এত জোরে চুলকাতে শুরু করল, যেন খুলির ঠিক নীচেই লুকিয়ে আছে উত্তরটা। না, তাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না, বলল বটে, অথচ মৃদু শব্দে হাসছে।
এর মধ্যে হাসির কী আছে বুঝতে পারছে না রানা। আপনি চেনেন না, কিন্তু অন্য কেউ? জিজ্ঞেস করল ও।
অ্যাটেনড্যান্ট মাথাটা একদিকে কাত করে নিঃশব্দে কয়েক সেকেন্ড দেখল রানাকে। তারপর ঠোঁটের কোণে হাসির রেখা ফুটল। আপনি সিরিয়াস? আমার সঙ্গে কৌতুক করছেন না তো?
না, বলল রানা। ছোকরার প্রতিক্রিয়া দেখে নিজেকে বোকা বোকা লাগছে ওর। আমি সিরিয়াস। কেন আপনার মনে হলো আমি কৌতুক করছি?
মনে হলো, কারণ তোউ ওয়ান মারা গেছে, জবাব দিল তরুণ।
মারা গেছে? কবে মারা গেল?
সে তো দুহাজার বছর বা তারও আগে, সার! বলল সে, তারপরই গলা ছেড়ে হেসে উঠল।
.
জানা কথা, তোউ ওয়ানের সাধ্য নেই সাহায্য করে রানাকে।
এক মুহূর্ত পর হঠাৎ করেই থেমে গেল মিউজিয়াম অ্যাটেনড্যান্টের হাসি, বোঝা গেল ভয় পাচ্ছে রানা না আবার তার আচরণে অপমান বোধ করে। সার, প্লিজ, কিছু মনে করবেন না, বলল সে। কিন্তু আপনার প্রশ্নটা…যে শুনবে সেই হেসে খুন হবে। আসলে, সার, তোউ ওয়ান ছিল হান সাম্রাজ্যের রাজকুমারী। মারা গেলে, দুহাজার বছরেরও আগে, তোউ ওয়ানের মৃতদেহ আর্মার সুটে রাখা হয়..হ্যাঁ, জিনিসটাকে তাই বলা উচিত। ওটা জেড। দিয়ে তৈরি। আপনি জেড পাথর সম্পর্কে জানেন?
মাথা নাড়াল রানা। জানে না।
মনে করা হত জেড পাথরের ভেতরে রাখলে মানুষের শরীর অবিকৃত থাকে চিরকাল। আসলে তা সত্যি নয়, তবে এটাই বিশ্বাস করত তোউ ওয়ান আর তার রাজ পরিবার। কাজেই আপনি যখন জিজ্ঞেস করলেন আমরা কেউ তাকে চিনি কিনা, হাসি পেয়ে গেল, কারণ এতদিনে তার এমনকী ধুলো পর্যন্ত অবশিষ্ট নেই।
তারমানে এই জেড…এক ধরনের কাফন-?
একটা সুট, মৃত্যুর পর পরানো হয়, হ্যাঁ, বলল অ্যাটেনড্যান্ট, মাথাটা ঘন ঘন উপর-নীচে কঁকাচ্ছে।
জেডের তৈরি এই কাফন বা সুটটাও বেইজিং থেকে পাঠানো। হয়েছিল প্রদর্শনের জন্যে?
আবার উপর-নীচে মাথা ঝাঁকাল অ্যাটেনড্যান্ট। সমস্ত কালেকশানের মধ্যে ওটাই সবচেয়ে মূল্যবান, সার, বলল সে। নির্ভেজাল সোনার তারে জড়ানো আছে অসংখ্যা জেড পাথর। শোনা যায় ওটা তৈরি করতে দশ বছর সময় লেগেছিল…
.
ট্যাক্সি নিয়ে ফেরিঘাটে ফেরার সময় রানা ভাবছে, কু ধরে এগোতে হলে চাইনিজ আর্টিফ্যাক্ট অনুসরণ করে মায়ানমারে ঢুকতে হয়। ওকে।
একটাই নিরেট ক্লু আছে ওর কাছে, আর সেটা হলো তো ওয়ানের ওই সর্বশেষ পরিচ্ছদ-জেড সুটটা। কিছু পাক বা না পাক, দুহাতে নিয়ে জিনিসটা ভালো করে পরীক্ষা না করা পর্যন্ত শান্তি নেই ওর। তার আগে পর্যন্ত বোঝারও কোন উপায় নেই যে এটা ফলস্ ট্রেইল কিনা।
সময় কম, যা করার তাড়াতাড়ি করতে হবে রানাকে। কমন সেন্স সাবধান করে দিল, সিআইএ আর বিআইবি খুব একটা পিছিয়ে থাকবে না।
প্রথম কাজ মায়ানমার কনসুলেট থেকে একটা এন্ট্রি ভিসা সংগ্রহ করা। ট্যাক্সি ড্রাইভার জানে ঠিক কোথায় নামিয়ে দিতে হবে ওকে-ফেরির কাছাকাছি একটা চৌরাস্তায়।
ভাগ্যগুণে কনসুলেট বন্ধ হবার ঠিক আগে পৌছাল রানা। ফর্মগুলো ঝটপট পূরণ করল ও।
আটচল্লিশ ঘণ্টা অপেক্ষা করতে হবে, ইনফরমেশন ডেস্কের পিছনে বসা বার্মিজ মেয়েটা বলল ওকে।
ঝলমলে হাসি দিয়ে ওকে জাদু করার চেষ্টা করল রানা। কোনভাবে চব্বিশ ঘণ্টার মধ্যে সারা যায় না?
আমাদের নিয়ম খুব কড়া, বলল তরুণী, গর্বের সুরে। শিথিল করার উপায় নেই। আরেকটা কথা মনে করিয়ে দিই, মায়ানমারে আপনি মাত্র এক হপ্তা থাকতে পারবেন। সাতদিন, কোনমতে তার বেশি নয়।
কেন, মেয়াদ কি বাড়ানো যাবে না?
মায়ানমারে আপনি যেতে চাইছেন কেন, সার? প্রশ্ন করল মেয়েটা, চোখে সন্দেহের দৃষ্টি।
ওখানে লেখা আছে, ফর্মের দিকে আঙুল তাক করল রানা। ট্যুরিজম, মুক্তোর মত ঝকঝকে দাঁত বের করে হাসল।
একটা দেশ দেখার জন্যে সাতদিন যথেষ্ট সময়। একজন বিদেশীকে তো আর সব জায়গায় যেতে দেয়া হয় না, রানার পাসপোর্টের সঙ্গে ফর্মটা ক্লিপ দিয়ে আটকাল সে, তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল
.
পরদিন সকালের কাগজে খবরটা দেখল রানা।
মিন ভাইদের অভিহিত করা হয়েছে টপ সিক্রেট। ইনফরমেশন-এর চোরাকারবারী বলে। এই চোরাকারবারীদের মূল হেডকোয়ার্টার হংকঙের কাউলান-এ। কাল দুপুরের দিকে। অজ্ঞাতপরিচয় একদল সন্ত্রাসী সেখানে ঢুকে প্রথমে ভাঙচুর চালায়, তারপর সাততলা ভবনটার নীচতলায় আগুন ধরিয়ে দেয়।
আগুন অবশ্য ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা হয়েছে। তবে পুলিশের বক্তব্য থেকে জানা গেছে তিনটে ফ্লোরের সমস্ত ফার্নিচার আর কাগজ-পত্র পুড়ে গেছে, মিন ভাইদের পাঁচজন স্টাফও অল্প-বিস্তর আহত হয়েছে, তবে ভাগ্যক্রমে মারা যায়নি। কেউ।
পুলিশ আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করার জন্য মিন। ভাইদের খুঁজছে তারা।
খবরটা কাগজের প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে।
একই কাগজের শেষ পৃষ্ঠায় দেখা গেল মিনদের আরেকটা খবর। চৌ মিনের লাশের গলাকাটা ছবিটা যেন লাফ দিয়ে উঠে। এল রানার চোখে। ছবির নীচে ছোট্ট খবর। হেডিংটা এরকমচোরাই তথ্যের ব্যবসায়ী চৌ খুন!
খবরে বলা হয়েছে, পাঁচজন বডিগার্ডকে সঙ্গে নিয়ে হাংরি। গোস্ট নামে একটা টার্কিশ বাথে গিয়েছিল চৌ, গভীর রাতে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ দেখতে পায়। তার পাঁচ বডিগার্ডের একজনকেও কোথাও খুঁজে পাওয়া যায়নি।
দুটো খবরের কোনটাতেই থৌ মিন সম্পর্কে বিশেষ কিছু বলা হয়নি।
রানা ওর হোটেল চায়না আনলিমিটেডে বসেই ইয়াঙ্গুন। শেরাটন-এর একটা স্যুইট বুক করল। তবে পাসপোর্ট না থাকায় প্লেনের টিকিট কাটা গেল না।
হাতে একটা দিন সময় আছে, তাই রানা সিদ্ধান্ত নিল পার্ল নদীর মোহনা অর্থাৎ ম্যাকাও থেকে একবার বেড়িয়ে আসবে। দ্রুতগামী জলযান হাইড্রোফয়েল-এর একটা টিকিট কেটে রাখল।
যত ভাবছে ততই মায়ানমারে যাবার যুক্তি খুঁজে পাচ্ছে রানা। অত দামী একটা জিনিস নিজের কাছে অবশ্যই রাখেনি চৌ মিন। তার হয়তো বেইজিং মিউজিয়ামের কারও সঙ্গে পরিচয় ছিল, কিছু টাকা দিয়ে কাজে লাগিয়েছে লোকটাকে।
চিন থেকে মাইক্রোফিল্মটা বের করে আনার জন্য হান সাম্রাজ্যের আর্টিফ্যাক্ট প্রদর্শনীকে ব্যবহার করার চিন্তাটা সত্যি দারুণ।
স্টার ফেরি পেরিয়ে হংকং লাইব্রেরিতে চলে এল রানা, তোউ ওয়ান সম্পর্কে আরও তথ্য দরকার ওর। ট্যাক্সিতে বা ফেরিতে থাকার সময় ভালো করে দেখে নিয়েছে-কেউ ওর পিছু নেয়নি।
তোউ ওয়ান-এর জেড কফিন-সুট প্রথম আবিষ্কার হয় মাঞ্চয়েং শহরে, উনিশশো আটষট্টি সালে। শহরটা বেইজিং থেকে বেশি দূরে নয়। মাটি খুঁড়ে পাওয়া যায় একাধিক চেম্বার সহ একটা সমাধি।
আসলে পাওয়া গিয়েছিল দুটো বেরিয়াল স্যুইট, দ্বিতীয়টা ছিল লিউ শেঙ-এর। লিউ শে ছিলেন তোউ ওয়ান-এর স্বামী, হান সম্রাট উ-র সৎভাই।
চিনা আর্কিওলজিস্ট আর আর্ট এক্সপার্টরা প্রাচীন কারিগরদের তৈরি দুহাজার একশো ছাপান্নটা জেড পাথর বসানো সোনার পাত। নতুন করে সাজিয়ে দেন, কারণ তু ওয়ান-এর ধারণা মিথ্যে প্রমাণ। করে কালের আঁচড়ে ভেঙে পড়েছিল ওগুলো।
রানার ভাগ্যটা ভালোই বলতে হবে। একটা সাপ্তাহিক পত্রিকা পেয়ে গেল ও, হাতের কাছেই পড়ে ছিল, তাতে প্রাচীন চিনা আর্টিফ্যাক্ট প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত রিপোর্ট করা হয়েছে। শুধু তোউ ওয়ানের জেড সুট নয়, প্রদর্শনীতে জায়গা পেয়েছে সব। মিলিয়ে তিনশো পঁচিশটা আর্টিফ্যাক্ট। এগুলোর সবই উনিশশো নব্বইয়ের আগে খুঁজে পাওয়া গেছে।
তবে সুটটার ব্যাপারেই বেশি আগ্রহী হতে দেখা গেল। রানাকে। কিছু আর্ট ট্রেজার-এর রঙিন ছবিও ছাপা হয়েছে পত্রিকাটিতে। তার মধ্যে জেডের তৈরি কফিন-সুটটাও আছে।
জিনিসটা দেখতে হুবহু যেন একটা মানুষের শরীর, দেখামাত্র চেনা যায় কাঠামোটা-হাত-পা থেকে শুরু করে নাক-কান পর্যন্ত সবই আছে, এমনকী শক্ত করা মুঠোও।
গিল্ড করা ব্রোঞ্জের হেডরেস্ট তোউ ওয়ানের শেষ শয্যায় বালিশ হিসাবে ব্যবহার হচ্ছে। তার প্রতিটি হাতের সামনে শোভা। পাচ্ছে জেডের তৈরি অর্ধচন্দ্র। পাশে নীলচে-সবুজ জেড ডিস্কএকজোড়া ডান পাশে, আরেক জোড়া বাঁ পাশে। ওগুলোকে পাইচও বলে, স্বর্গের প্রতীক। মর্ত্যলোকে প্রশ্রয় আর সম্মান পেয়েছে সে, কাজেই সন্দেহ কী স্বর্গেও রাজকীয় অভ্যর্থনা পাবে; এ-ও নিশ্চিত যে এই বেরিয়াল সুট তার ইহজাগতিক মরদেহটাকে চিরকাল সংরক্ষণ করবে।
তবে সমাধিটা প্রথম যখন খোলা হয়, তার জাগতিক উপস্থিতি বলতে অবশিষ্ট ছিল এক মুঠো ধুলো মাত্র, তারচেয়ে কম বা বেশি কিছু নয়।
পত্রিকাটা রেখে দিল রানা।
আরেকটা দিন পার হলো।
পরদিন সকালে হাইড্রোফয়েলে চড়ে চল্লিশ মাইল পাড়ি দিচ্ছে রানা, সময় লাগবে ঘণ্টা দেড়েকের কিছু বেশি। হংকঙের পশ্চিমে ম্যাকাও মাথাচাড়া দিয়ে আছে পার্ল নদীর মুখে।
ভারী সুন্দর আবহাওয়া। সাগর যেন গাঢ় নীল কাঁচ। আপার ডেকের একটা সিটে বসেছে রানা, অপেক্ষা করছে হাইড্রোফয়েল কখন হারবার ছাড়বে।
হাইড্রোফয়েল তখনও ছাড়েনি, হঠাৎ ওর পাশের খালি সিটটা রূপ-লাবণ্যের বিপুল সম্পদে ভরাট হয়ে গেল।
বয়স হবে পঁচিশ কি ছাব্বিশ; পিঠে জোড়া কালকেউটের মত বেণী, নিচু হিল লাগানো জুতো, পরনে কাশ্মীরী সালোয়ারকামিজ। হাত দুটো কোলের উপর, ব্যাগটা এখনও কাঁধ থেকে ঝুলছে। নেইলপালিশ না লাগানো নখ ছোট করে কাটা, যেন খুব কাজের মেয়ে, সব সময় ব্যস্ত।
যতই সাধারণ থাকার চেষ্টা করুক, সব কিছু ছাপিয়ে উঠেছে। তার দেহসৌষ্ঠব আর তুলনারহিত রূপ।
এই মেয়ে পাশে বসলে যে-কোন পুরুষ নেশাগ্রস্ত হবে। রানা ভাবল, মেয়েটা জানে, তা সত্ত্বেও ওকে কথাটা বলা উচিত যে তুমি সুন্দরী, তা না হলে যেন এই সৌন্দর্যকে যথাযোগ্য সম্মান জানানো হয় না।
বলল রানা; বলল ষোলো আনা ভব্যতা বজায় রেখে, সংক্ষেপে, যতটুকু পারা যায় মার্জিত বিনয়ের সঙ্গে।
আরেকদিকে তাকিয়ে বিড়বিড় করল মেয়েটি, ধন্যবাদ। ঠোঁট জোড়া নিশ্চয় লজ্জাতেই একবার কেঁপে উঠল। দেখে মনে হলো মাটির সঙ্গে মিশে যেতে চাইছে, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে সে নিজেই-তার দ্বিতীয় সত্তা নিজেকে প্রকাশ করতে আকুল, লুকাতে নয়।
হংকঙে এবারই প্রথম? জিজ্ঞেস করল রানা। জ্যাকেটের। পকেটে হাত ভরে ছোট আকৃতির একটা বিনকিউলার বের করল।
হ্যাঁ।
আবশেষে ডক থেকে রওনা হলো ওরা। সিটে হেলান দিয়ে পায়ের উপর পা তুলল রানা, তারপর চোখে বিনকিউলার। হাটড্রোফয়েলকে অন্য কোন জলযান অনুসরণ করছে না, নিশ্চিত হয়ে বিনকিউলারটা নামাল।
বেশ কিছু প্যাসেঞ্জারকে হাইড্রোফয়েলে চড়তে দেখেছে রানা, তাদের মধ্যে সিআইএ বা বিআইবি-র সেই লোক দুজন নেই। তবে ওর আগে পৌঁছে কোথাও যদি গা ঢাকা দিয়ে থাকে, সেটা আলাদা কথা।
আমি বোধহয় নিজের পরিচয় দিইনি। শ্রীলঙ্কান, কুমার সম্ভব। হাতটা বাড়াল রানা।
দ্বিধায় ভুগল মেয়েটা, তবে মাত্র দুসেকেন্ডের জন্য। তারপর নিজের হাতটা ধরতে দিল রানাকে। তার আঙুল নরম, উষ্ণ, তালু। সামান্য ভেজা ভেজা। নন্দিনী অপরূপা, বলল সে; একটু যেন। লালচে হলো মুখ, ধরা যায় কি যায় না।
নন্দিনী? জিজ্ঞেস করল রানা। অপরূপা?
মাথা ঝাঁকাল সে।
মানুষটার মত, নামটাও সুন্দর। কয়েক সেকেন্ড পর আবার বলল রানা, ধন্যবাদ।
ধন্য…কেন? কৌতূহলী হলো মেয়েটা, তবে তারচেয়ে বেশি বোধহয় বিস্মিত।
কোন কারণ নেই, আবার কারণের কোন অভাবও নেই। আপনি আমার যুগে জন্মেছেন, শুধু এ-কারণেও ধন্যবাদ পেতে পারেন।
সেটা কী অপাত্রে দান হয়ে যাবে না? আপনার ধন্যবাদ যাঁদের পাওনা তারা তো কোলকাতায়।
ওখান থেকেই আসছেন আপনি? ভারতীয়? এবার ভাঙা ভাঙা বাংলায় প্রশ্ন করল রানা।
হা। এদিকটা এত…এত… হাতটা অসহায় ভঙ্গিতে তার সামনে ঢেউ তৈরি করছে।
অন্যরকম?
শুধু অন্যরকম নয়। ইগজটিক। এত সুন্দর, অথচ আগে আসা হয়নি-আমার গবেষণার সাবজেক্ট প্রচুর থাকা সত্ত্বেও।
একদিকে একটু কাত হয়ে বসল নন্দিনী, নিজেকে আরেকটু আরাম দেওয়ার ইচ্ছে। সন্দেহ নেই, দাঁড়ালে এই মেয়ে পাঁচফুট ছয় ইঞ্চির কম হবে না।
অপলক দৃষ্টিতে তাকে লক্ষ করছে রানা, বোঝার চেষ্টা করছে। কালো দীঘল চোখের পিছনে কী আছে। নিরীহ শব্দটাই বারবার ফিরে এল রানার মাথায়, আর কোন শব্দ সুযোগই পাচ্ছে না। আপনি বোধহয় সমাজ বিজ্ঞানের ছাত্রী বা গবেষক? জিজ্ঞেস করল রানা।
হেসে উঠল নন্দিনী অপরূপা। না! আমি আর্কিওলজির ছাত্রী। হঠাৎ রানার দিকে একটু ঝুঁকল। ভালো কথা, সিংহলী হয়ে বাংলা। শিখলেন কেথেকে?
কিছু দিন কোলকাতায় ছিলাম, বলল রানা। আর্কিওলজি…। সিরিয়াস সাবজেক্ট, ভাই। হেনরিক শ্লিম্যানের শিষ্যা, কেমন?
ভদ্রলোক জার্মান আর্কিওলজিস্ট ছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন হোমারের লেখা মহাকাব্য ইলিয়াডে যে ট্রয় নগরীর কথা বলা। হয়েছে সেটা তিনি আবিষ্কার করে ছাড়বেন। তুরস্কে একে একে। নয়টা প্রাচীন নগরী খুঁজে পান তিনি, তার মধ্যে একটাকে তিনি ট্রয় বলে দাবী করেন।
পরে প্রমাণ হয়, ওটা ট্রয় নগরী নয়, তারচেয়েও এক হাজার বছরের পুরানো একটা শহর।
নন্দিনী অন্যমনস্ক হয়ে দূরে তাকিয়ে আছে, রানার প্রশ্ন যেন। শুনতে পায়নি।
হারিয়ে গেলেন নাকি? কৌতুক করল রানা।
যেন হঠাৎ স্বস্তি পেয়ে হালকা বোধ করছে নন্দিনী, বলল, আমি আসলে পেগান-এ যাবার পথে এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছি, মোন ধ্বংসাবশেষকে নিয়ে ফিল্ড রিসার্চ করব। খুবই নাকি ইন্টারেস্টিং সাইট। শুনেছেন নাকি, মিস্টার…?
সম্ভব, নামটা মনে করিয়ে দিল রানা। হ্যাঁ, শুনেছি। সেন্ট্রাল মায়ানমারে, তাই না?
হ্যাঁ। খুবই ছোট একটা জায়গা, কিন্তু প্রত্ন-নিদর্শনে ঠাসা। পাঁচ হাজার মনুমেন্ট, সমাধি ইত্যিাদি। ওখানে আমার কাজ। আমাকে ডক্টরেট পেতে সাহায্য করবে।
ঠিক যেমন সন্দেহ করছে রানা, মোটেও সাধারণ একটা ট্যুরিস্ট মেয়ে নয় সে। একে ডানাকাটা পরী, তার উপর উচ্চশিক্ষিতা, তারও উপর বঙ্গললনা-কাজেই সহজে তাকে হারাতে রাজি নয় ও।
তবে ও-ও যে মায়ানমারেই যাবে, কথাটা তাকে জানাল না। কিছু ব্যাপার প্রকাশ না করাই স্বাস্থ্যের জন্য ভালো, বিশেষ করে এসপিওনাজে।
মায়ানমার, বলল রানা, মাথাটা নাড়ছে যেন তাজ্জব হয়ে পড়ায়। সে তো বহুদূর, রে, ভাই। কতদিন থাকবেন ওখানে?
পাঁচ হপ্তা, বলল নন্দিনী। তারপর সে ব্যাখ্যা করলমায়ানমার সরকার বিশেষ ভিসা ইস্যু করেছে তাকে, যেহেতু স্থানীয় আর্কিওলজিস্টদের সঙ্গে কাজ করবে সে। সব কিছু ঠিকঠাক মত গুছিয়ে আনতে প্রায় এক বছর সময় লেগেছে আমার। ক্যানডিডেট ছিল সাতজন, তাদেরকে আমার পিছনে ফেলতে হয়েছে, তারপর পারমিশন যোগাড় করা-উফ। এখন যখন ব্যাপারটা ঘটতে চলেছে, মনে হচ্ছে যেন একটা ঘোরের মধ্যে আছি আমি, হঠাৎ আবেগের রাশ টেনে ধরে নার্ভাস ভঙ্গিতে হাসল মেয়েটা। জানি না অনুভূতিটা ঠিক এক্সপ্রেস করতে পারলাম কিনা।
এটা অস্বাভাবিক কিছু নয়, বলল রানা। বেড়াতে বেরুলে আশ্চর্য সব অনুভূতি হয় মানুষের। পরিচ্ছদের মত নিজের শরীরে লেগে থাকা শুকনো ক্ষতগুলোর কথা ভাবল রানা, যেন ব্যাগেজ হিসাবে দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বয়ে বেড়াচ্ছে। তবে আমি জানি সময়টা আপনার ভালোই কাটবে।
আশা করি। সামনের দিকে একদৃষ্টে তাকিয়ে মৌনব্রত অবলম্বন করল নন্দিনী।
ব্যাপারটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে, রাসুলভ জাদু দেখিয়ে মেয়েটাকে দ্রুত পটিয়ে ফেলার কোন সম্ভাবনা নেই। তবে। তার মানে এই নয় যে হাল ছেড়ে দেবার কথা ভাবছে ও।
নন্দিনীর লাজুক ভাব ওর জন্য একটা চ্যালেঞ্জ, আর যতই তাকে দেখছে ততই তার রক্ষণশীলতার মুখোশ ভেঙে আসল। নন্দিনীকে বের করে আনার জিদটা প্রবল হয়ে উঠছে ওর ভিতরে। কারণ মায়ের শেখানো আচরণবিধি মেনে চলা নন্দিনীকে দিয়ে ওর। কাজ হবে না।
তাকে হাসাতে চেষ্টা করে সফল হলো রানা যাত্রার একেবারে শেষ মাথায় পৌঁছে। তবে ব্যক্তিগত গাইড হবার প্রস্তাবটা যখন মেনে নিল নন্দিনী, রানার মনে হলো সবচেয়ে বড় বাধাটা পার হওয়া গেছে।
হাইড্রোফয়েল থেকে হাত ধরে তাকে দ্বীপটায় নামাল রানা, হাতছানি দিয়ে একটা রিকশা ডেকে বসতে সাহায্য করল।
রানার আচরণ দেখে মনে হতে পারে, নন্দিনী যেন ভারতের কোন রাজকুমারী, আর ও নিজে দ্বীপটার মালিক-ব্যক্তিগত আগ্রহ। থাকায় রাষ্ট্রীয় সফরে আসা অতিথিকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছে।
নন্দিনীকে নিয়ে কৃত্রিম গুহায় ঢুকল রানা, ম্যাকাওয়ের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক সেন্ট পল-এর ধ্বংসাবশেষ দেখার। জন্য লাইনে দাঁড়াল, তারপর লম্বায় এশিয়ার আট নম্বরে থাকা টাওয়ারটায় উঠে পঞ্চান্ন মাইল পর্যন্ত চোখ বুলাল, দুপুরে লাঞ্চ খেলো চায়না আনলিমিটেড-এর ম্যাকাও শাখার রেস্তোরায়, তারপর একটা ক্যাসিনোেয় ঢুকে পাঁচশো ডলার দিয়ে ভাগ্য পরীক্ষা। করল দুজনের।
এত কিছুর পর এখন রানা আশার আলো দেখতে পাচ্ছে। একটু একটু করে বদলানো গেছে মেয়েটাকে। নন্দিনীর লাজুক, আড়ষ্ট ভাব অনেকটাই কেটে গেছে। এমনকী চোখে চোখ রেখে মাঝে মধ্যে হাসছেও সে।
সত্যি, ক্যাসিনো থেকে হাজার ডলার জিতে বেরিয়ে আসার পর বলল নন্দিনী, দিনটা আমার জীবনে মজার একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। এত আনন্দ কখনও পাইনি, মিস্টার কুমার।
একটু আগে মিস্টার বলোনি, মনে করিয়ে দিয়ে হেসে উঠল রানা।
ওর সঙ্গে নন্দিনীও।
ম্যাকাওয়ের অভিজাত এলাকার ফুটপাত ধরে পরস্পরের হাত ধরে হাঁটছে ওরা, রাস্তা দিয়ে টুং-টাং বেল বাজিয়ে রিকশা চলছে।
তোমার মজার অভিজ্ঞতা এখনও শেষ বা পুরো হয়নি, নন্দিনীকে বলল রানা। আজ রাতে কেউ যদি তোমাকে ডিনার খাওয়াতে চায়?
শুধু ডিনার, আর কিছু নয় তো? জিজ্ঞেস করল সুন্দরী অপরূপা, কুমারীসুলভ ইতস্তত ভাবটা কাটিয়ে ওঠার পর।
ঈশ্বরের দিব্যি, কথা দিল রানা, এমনকী চোখ তুলে আকাশের দিকেও তাকাল একবার।
কামড়ানো ঠোঁটের কোণে দুষ্ট হাসি নিয়ে মাথা ঝাঁকাল নন্দিনী। ঠিক আছে, তবে একটা শর্তে-তুমি রাবণ হতে চেষ্টা করবে না।
প্রশ্নই ওঠে না, যেহেতু তুমি সীতা নও, বলে একটা গাছের তলায় দাঁড়াল রানা, নন্দিনীকে একটু কাছে টানল।
যতটা টানল, তারচেয়ে বেশি কাছে সরে এল নন্দিনী। সাধারণত প্রায় সব মেয়ের ক্ষেত্রেই এটা ঘটতে দেখা যায়। মন থেকে সায় থাকলে ঢলে পড়ার একটা প্রবণতা চলে আসে।
রানাকে ধরে প্রায় ঝুলে পড়তে যাচ্ছে নন্দিনী। বুঝতে পেরে। ঘাবড়ালেও, সতর্ক হয়ে গেল ও। চোখ তুলে তাকাল সে, দৃষ্টিতে দেরি করছে বলে অভিমান, ঠোঁট জোড়া আরেকটু ফাঁক হয়ে গেল। এই অবস্থায় একটা মেয়েকে প্রত্যাখ্যান করাটা মাসুদ। রানার অভিধানে রীতিমত অপরাধ। কাজেই চুমোটা খেতে হলো।
না, এখানে নয়, নন্দিনী যেন গোঙাচ্ছে, একই সঙ্গে উত্তেজনায় অবশ, আবার নিজের আচরণে বিব্রত।
তারপর দেখা গেল রানার কাঁধে মাথা রেখে শান্ত পায়ে অপেক্ষারত হাইড্রোফয়েলের দিকে হাঁটছে মেয়েটা। ডকে গিজ গিজ করছে ট্যুরিস্ট আর স্থানীয় চিনা, তবে রিটার্ন টিকিট থাকায় নিজেদের সিট ফিরে পেতে ওদের কোন অসুবিধে হলো না।
দক্ষিণ চিন সাগর চঞ্চল হয়ে উঠেছে, প্রতিটি ঢেউয়ের মাথায় সাদা ফেনা দেখা গেল; পানির রঙ এখন মরচে ধরা লোহার মত। হারবার থেকে ধীরে ধীরে বেরিয়ে এল হাইড্রোফয়েল। রানার কাঁধে মাথা রেখে চোখ বুজল নন্দিনী।
আনন্দ-উত্তেজনা একটু বেশি হয়ে গেছে, তার কানে। ফিসফিস করল রানা। রক্ষণশীল ভারত থেকে মেয়েটাকে বের করে আনা যায়, কিন্তু মেয়েটার ভেতর থেকে ভারতকে বের করা সম্ভব নয়।
কোন মতামতই দিল না নন্দিনী, এরইমধ্যে আধো ঘুমে চলে গেছে।
সব মিলিয়ে, এর বেশি আর কিছু চাইতে পারে না রানা। সারাদিনের চেষ্টায় পাগল করা এক সুন্দরী নারীর জড়তা ভেঙে দিয়েছে। তাকে নিয়ে এখন বহু রঙা গোপন স্বপ্ন দেখতে আর কোন বাধা নেই।
সন্ধ্যা, এবং তারপর রাতটা, কীভাবে কাটাবে ভাবছে রানা। এই সময় কিছু একটা-আসলে কেউ একজন-প্রথমে ওর দৃষ্টিপথে, তারপর ওর চিন্তায় ঢুকে পড়ল।
প্রথমে অস্বস্তিকর একটা সচল ছায়া, তারপর সেটাকে নিয়ে অশুভ একটা আশঙ্কা। ঝট করে তাকাবার ইচ্ছেটাকে দমন করল রানা। চোখের কোণ দিয়ে একজন প্যাসেঞ্জারকে দেখতে পেল-চেহারায় কোন বৈশিষ্ট্য নেই, শুধু সরু করা নীল চোখে অনুসন্ধানী দৃষ্টি। সে দৃষ্টি ওর দিকেই তাক করা। কোন ভদ্রলোক এভাবে কারও দিকে তাকায় না। এই ছিল, তারপরই আর নেই।
এ-সব তোমার কল্পনা, নিজেকে বলল রানা। দিনটা নষ্ট করার মত কিছুই ঘটেনি বলে চোখ দুটো তোমার সঙ্গে খেলছে।
তবে না, এ-ধরনের সহজ ব্যাখ্যা টিকছে না। দেখা গেল যখনই মাথা ঘুরিয়ে কোন এক পাশে তাকাচ্ছে রানা, সেই একই চঞ্চল আর অনুসন্ধানী চোখ জোড়াকে দেখতে পাচ্ছে, চোখাচোখি হওয়া মাত্র দ্রুত সরিয়ে নিচ্ছে দৃষ্টি। ব্যাপারটা প্রায় ইঁদুর বিড়ালের খেলা হয়ে দাঁড়াল, অথচ রানার কোন ইচ্ছেই নেই কারও ডিনারে পরিণত হওয়ার।
এক মিনিটের জন্যে ক্ষমা চাই, বিড়বিড় করে নন্দিনীর মাথাটা কাঁধ থেকে সরিয়ে সিট ছাড়ল রানা।
চোখে ঘুম, সাগরের তাজা বাতাস পেয়ে আচ্ছন্ন, দশ সেকেন্ডের জন্য চোখ মেলে তাকাল নন্দিনী। কোথায় যাচ্ছ? জিজ্ঞেস করল সে, এত অস্পষ্ট যে কোন রকমে শোনা গেল।
টয়লেটে, বলে শান্ত ভঙ্গিতে তাকে পাশ কাটাল রানা।
পিছনদিকে তাকায়নি ও, অর্থাৎ নীচের ডেকে নামার সময় লোকটা ওর পিছু নিয়েছে কিনা দেখার জন্য অপেক্ষা করেনি। শোল্ডার হোলস্টারে প্রিয় অস্ত্র ওয়ালথার আছে; বগলের নীচে, বাহুতে স্ট্র্যাপ দিয়ে বাঁধা আছে ছুরি, কাজেই নিজেকে রানা মোটেও একা মনে করছে না।
তবে আশা করা যায় এ-সব বের করার কোন দরকার হবে।। এখনও নিজেকে বোঝাবার চেষ্টা করছে রানা, সন্দেহটা অমূলক, ওর মনের অতি সাবধানতা।
খুবই সম্ভাবনা আছে ওর দিকে তাকিয়ে থাকা লোকটার টার্গেট। হয়তো নন্দিনী। তার রূপ-যৌবন উত্তেজিত করে তুলেছে। লোকটাকে, ফলে রানাকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। তবে নিশ্চিতভাবে। জানতে হবে ওকে, আসল ব্যাপারটা কী।
লোহার ধাপ বেয়ে সিঁড়ির নীচে পৌছাল রানা, তারপর লম্বা। করিডর ধরে মেন লেখা একটা দরজার সামনে এসে দাঁড়াল। কবাট ঠেলে দরজা খুলে প্রথমে ভিতরটা ভালো করে দেখে নিল ও। সরু ঘরগুলো খালি বলেই মনে হলো।
স্টেইনলেস-স্টিলের সিঙ্ক, সামনে বড় সাইজের চারকোনা। একটা আয়না। ওটার সামনে দাঁড়িয়ে গরম পানির ট্যাপটা ঘোরাল। রানা, অলস একটা ভঙ্গিতে হাত ধুচ্ছে, চোখ আঠার মত সেঁটে। আছে আয়নায়।
আয়নার ভিতর দিয়ে সুইং ডোরটা দেখতে পাচ্ছে রানা।
টাওয়েলিং পেপারে হাত মুছছে রানা, এই সময় ওর সাবধানতা ফল প্রসব করল। বাতাসে সামান্য আলোড়ন তুলে নিঃশব্দে দোল খেল সুইং ডোর, ভিতরে ঢুকল একটু বেঁটেখাটো এক লোক, ঠোঁট জোড়া পরস্পরের সঙ্গে শক্তভাবে সেঁটে আছে। লোকটার মুখে কয়েক গাছি সাদা-কালো ছাগল দাড়ি দেখা যাচ্ছে, মাথায় কঁচাপাকা বাবরি চুল।
ডেকে এই লোকটাই ওকে দেখছিল।
কেউ কোন কথা বলছে না। রানার আঙুল এরই মধ্যে শোল্ডার হোলস্টারের কাছে পৌঁছে গেছে। দেখল ওর মতই সিঙ্কের সামনে দাঁড়িয়ে হাত ধুতে শুরু করল লোকটা।
তারপর সিধে হলো সে, টাওয়েলিং পেপার নিয়ে হাত মুছছে। রানার দিকে এখন পর্যন্ত এমনকী আড়চোখেও তাকায়নি। না তাকিয়েই মুখ খুলল সে।
আমার বিশ্বাস, মিস্টার সম্ভব, আমাদের কমন একজন বন্ধু আছেন।
দুই শ্বেতাঙ্গ এজেন্ট, সিআইএ আর বিআইবি, ওকে কুমার সম্ভব নামে চিনত। ওর এই নামটা আর জানত চৌ মিন। আছে নাকি? বিদ্রুপের সুরে জিজ্ঞেস করল রানা।
হ্যাঁ। ইয়ে…মানে, ছিলেন আর কী। বলল লোকটা, এখনও হাত মুছছে। ঠিক একজনও নয়, আমাদের কমন বন্ধুর সংখ্যা আসলে দুজন। তো তাদের একজন আমাকে বিশ্বাস করে একটা ইনফরমেশন দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মিস্টার সম্ভব। আপনার ওটা দরকার।
কমন বন্ধুদের একজনের নাম বলো।
একজনকে চৌ মিন বলে ডাকা হত, শ্রদ্ধা আর বিনয়ের সঙ্গে নামটা উচ্চারণ করল লোকটা। তবে দুঃখের বিষয় যে এখন আর তিনি স্বাভাবিক আলাপ চালাবার অবস্থায় নেই। তাই তো, মিস্টার সম্ভব?
ধীরে ধীরে ঘুরে লোকটার মুখোমুখি হলো রানা। নিজের হাত দুটো ওর চোখের সামনে রাখার চেষ্টাটা এখনও চালিয়ে যাচ্ছে। সে। হয়তো ভয় পাচ্ছে চৌ মিনের মত তাকেও না মেরে ফেলা হয়।
লোকটা রোগা, তবে রুগ্ন নয়; কাপড়চোপড়ের নীচে পাকানো রশির মত পেশির অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। তার দাঁড়ানোর ভঙ্গিটাতেও বিশেষত্ব আছে, পরিষ্কার বলে দেয় কুং ফুঁ জানে।
আরেকজনকে থৌ মিন বলে ডাকা হয়, বলল রানা। কোথায় সে?
ডাকা হত, বলল লোকটা। আজ সকাল থেকে তিনিও আর কথা বলার অবস্থায় নেই। অর্থাৎ থৌ মিনও খুন হয়েছেন।
সত্যি দুঃখজনক।
সত্যি। তবে আমি তাদের ম্যানেজার হিসেবে আপনাকে। জানাচ্ছি, ইনফরমেশনটা আমার কাছে আছে।
তাই? তা কী ইনফরমেশন ওটা?
মাফ করবেন?
জানতে চাইছি, তুমি আমাকে কী ধরনের ইনফরমেশন দিতে। চাইছ?
আপনাকে দিতে চাইছি না, মিস্টার সম্ভব, ঠোঁটে টান টান হাসি ফুটিয়ে বলল লোকটা। আপনার কাছে বিক্রি করতে। চাইছি।
হংকং আর ইয়াঙ্গুনের দুটো ব্যাঙ্কের চেক বই আছে রানার কাছে, কোটি কোটি টাকার চেক কাটতে পারবে ও। কিন্তু চৌ। মিনের তথাকথিত ম্যানেজার ওকে আসল মাইক্রোফিল্মটা দেবে কিনা জানার উপায় কী?
চৌ মিনকে টাকা দেয়ার জন্যে তৈরি ছিলাম আমি, কারণ জানতাম কী পেতে যাচ্ছি। তুমি সেই একই জিনিস বেচতে এসেছ কিনা বুঝব কীভাবে?
জিনিস সেই একই, বলল লোকটা। কিন্তু প্রমাণ করা বা ব্যাখ্যা করার সময় এটা নয়।
পানি কেটে হাইড্রোফয়েলের ছুটে চলা অনুভব করছে রানা, অনুভব করছে মৃদু দোলাও। এটাই সবচেয়ে ভালো সময়। এখানে প্রাইভেসি আছে।
সুইং ডোরটার দিকে একবার তাকাল লোকটা। কথাটা ঠিক বললেন না।
কী বলতে চাও? কৌতুহলে সরু হয়ে গেল রানার চোখ। মিস্টার সম্ভব, আমাদের দুজনের ওপরই নজর রাখা হচ্ছে, ধীরে ধীরে বলল ম্যানেজার, প্রতিটি শব্দ যেন সযত্নে সতর্কতার সঙ্গে বাছাই করা।
নজর রাখছে? রানা বিস্মিত। কারা?
মার্কিনিদের বিশ্বস্ত কোন বন্ধু।
রানা ভাবল, তৃতীয় কোন পক্ষ, যারা টার্কিশ বাথে চৌ মিনের গলা কেটেছে? নাকি এটা আরেক দল?
ইতিমধ্যে নিশ্চয়ই আপনি টের পেয়েছেন যে হংকঙে সারাক্ষণ আপনার পিছনে লোক ছিল, বলল লোকটা। কোথায় আপনি যান। বা কী করেন, সব তারা জানে। এমনকী এখন, আজও, তারা এই আশায় অপেক্ষা করছে যে আপনি তাদেরকে মাইক্রোফিল্মটার কাছে নিয়ে যাবেন।
তারমানে তুমি জানো মাইক্রোফিল্মটা কোথায় আছে?
হ্যাঁ, মিস্টার সম্ভব, আমি জানি।
তুমি এ-ও জানো কে আমাকে ফলো করছে?
হ্যাঁ, তাও জানি।
তা হলে বলো, কে সে?
চওড়া হাসি দেখা গেল লোকটার মুখে, এক ঝাঁক তীরের মত প্রশ্ন করায় কৌতুক বোধ করছে। জবাব দেওয়ার জন্য মুখ খুলল সে, তারপর হঠাৎ ধাক্কা খেয়ে ছিটকে পড়ল স্টেইনলেস-স্টিল সিঙ্কটার উপরে। ডাইভ দিয়ে মেঝেতে পড়ার আগে রানা দেখল তার নীল চোখ গড়িয়ে মাথার ভিতর অদৃশ্য হয়ে গেল, উন্মোচিত হলো হলদেটে সাদা অংশটা।
রানার অ্যাকশন পুরোপুরি রিফ্লেক্স, একটার পর আরেকটা। মেঝেতে পড়ে শরীরটা গড়িয়ে দিয়েছে ও, একটা মাত্র গড়ান শেষ হবার আগেই শোল্ডার হোলস্টার থেকে হাতে চলে এসেছে পিস্তল, চোখের দৃষ্টি ঘুরে গেছে দরজার দিকে।
তেল দেওয়া মেকানিজম, নিঃশব্দে দোল খাচ্ছে সুইং ডোর। মিন ভাইদের ম্যানেজারকে এখন সাবেক ম্যানেজার বলতে হবে, সিঙ্কের কিনারা বরাবর ধীরে ধীরে ঢলে পড়ছে।
লোকটা রানার পায়ের সামনে মেঝেতে স্থির হলো, নিপ্রাণ আর রক্তাক্ত একটা স্থূপ। নিঃশব্দে সিধে হলো রানা, সুইং ডোর লক্ষ্য করে ছুটল, হাতে উদ্যত পিস্তল। কবাট পুরোপুরি ফঁাক করে সাবধানে উঁকি দিয়ে সরু করিডরে তাকাল।
করিডর খালি, আততায়ী বাতাসে মিলিয়ে গেছে। এক সেকেন্ড চিন্তা করল রানা। হাইড্রোফয়েল সার্চ করলেই যে খুনিকে ধরা যাবে, তা নয়। সে যদি চিনা হয়, দেড়শো আরোহীর যে-কোন একজন হতে পারে।
ঘুরে লাশটার কাছে ফিরে এল রানা। কড়া ইস্ত্রি করা সাদা শার্টের সামনেটা টকটকে লাল হয়ে উঠেছে। ঠোঁট ফাঁক হয়ে আছে তার, চেহারায় বিস্ময় আর অবিশ্বাস, সে যেন ভাবতেই পারেনি। এত সহজে সরিয়ে দেওয়া হবে তাকে। এই মুহূর্তে ডেকে, কিংবা হাইড্রোফয়েলের অন্য কোথাও, সাইলেন্সর লাগানো পিস্তলধারী এক লোক নিজের কাজে ভারি সন্তুষ্ট বোধ করছে।
যা করার তাড়াতাড়ি করতে হবে রানাকে। হঠাৎ কেউ এসে যদি একটা লাশের উপর ঝুঁকে থাকতে দেখে ওকে, পুলিশী ঝামেলা এড়ানো যাবে না।
পকেট সার্চ করে হংকং থেকে ইস্যু করা একটা পাসপোর্ট পেল রানা। লোকটার নাম ফুয়া ফুয়ান।
লোকটার পরিচয় যাই হোক, রানার কাছে তারচেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল পাসপোর্টের শেষ পৃষ্ঠায় সম্প্রতি সিল মারা মায়ানমারের একটা ভিসা-গতকালের তারিখে। এখনই নিজের পিঠ চাপড়াতে রাজি নয়, তবে রানা বুঝতে পারল ঠিক পথেই এগোচ্ছে ও।
লোকটার কাছে আর কোন কাগজ-পত্র নেই। আর মাইক্রোফিল্মটা তো নেই। তাকে টেনে এনে একটা কিউবিকলে ঢোকাল রানা, তারপর সিটে বসিয়ে ভিতর থেকে তালা লাগিয়ে দিল দরজায়। পার্টিশন টপকে বেরিয়ে এল রানা, হোসপাইপ দিয়ে মেঝের রক্ত ধুয়ে ফেলল, তারপর টাওয়েলিং পেপারে হাত মুছে বেরিয়ে এল করিডরে। এখনও সেটা খালি।
সিঁড়ি বেয়ে ডেকে ওঠার সময় নন্দিনীর কথা মনে পড়ল রানার। কে জানে কী ভাবছে মেয়েটা।
ম্যানেজার ফুয়া ফুয়ানের ধারণা ছিল, এক বা একাধিক লোক বিশ্বাস করে রানাকে ফলো করলে মাইক্রোফিল্মটার কাছে পৌছাতে পারবে তারা। এই হিসাবে, অন্তত আপাতত, মৃত রানার চেয়ে জীবিত রানা অনেক বেশি মূল্যবান।
তবে হিসাব যাই বলুক, এরকম একটা পরিস্থিতি মোটেও স্বস্তি কর নয়।
<