হেরিয়ানোকে খবর দিতে চললো পিনটু। রকি বীচে ফিরে চললো মুসা আর রবিন। তাড়াতাড়ি সাইকেল চালালো ওরা। বাড়ি ফিরে বার বার কিশোরকে ফোন করলে দুজনে, কিন্তু সাড়া পাওয়া গেল না স্যালভিজ ইয়ার্ড থেকে। বার্থডে পার্টি থেকে ফেরেনি বোধহয় কিশোররা। শুতে যাওয়ার আগে আরও একবার ফোন করলো দুজনে, সাড়া মিললো না ইয়ার্ড থেকে।
পরদিন সকালে নাস্তার জন্যে নিচে নেমে দেখে রবিন তার বাবা কাগজ পড়ছেন। ছেলের সাড়া পেয়ে মুখ তুললেন মিস্টার মিলফোর্ড। এই, রবিন, রিগোকে দেখি অ্যারেস্ট করেছে। আমার বিশ্বাস হচ্ছে না। রিগোর মতো অভিজ্ঞ র্যাঞ্চার ওরকম একটা কাঁচা কাজ করতেই পারে না।
ও লাগায়নি, বাবা। হয় শেরিফ ভুল করেছে, নয়তো কেউ ইচ্ছে করে রিগোকে ফাসিয়েছে। শয়তানী। সেটা প্রমাণ করে ছাড়বো আমরা।
তাই করো।
তাড়াহুড়ো করে নাস্তা সারলো রবিন। তারপর কিশোরকে ফোন করলো। সব শুনে কিশোর বললো, রিগো তো লাগায়নি। ওই হাটটাকেই প্রমাণ হিসেবে ধরেছে না? ইচ্ছে করলে তুমিই ঠেকাতে পারতে শেরিফকে। মনে নেই? ওই হ্যাট ওর মাথায় দেখেছি আমরা।
কখন? তোমার মতো তো ফটোগ্রাফিক মেমোরি না আমার। কোথায় দেখলাম?
ইস্কুলে এসো। বলবো।
কিশোরের এইসব তথ্য চেপে রেখে টেনশনে রাখার ব্যাপারটা ভালো লাগে না রবিনের। এখন ফোনে বললে কি অসুবিধে হতো? বিরক্তি চাপতে না পেরে রিসিভারটা আছড়ে ক্রেডলে ফেললো সে। ইস্কুলে পড়াশোনা আর ক্লাস নিয়ে এতো ব্যস্ত রইলো কথা বলার সুযোগ পেলো ছুটির পর। তবে সেদিন ছুটি হলো সকাল সকাল।
আজ পিনটুকে দেখেছো তোমরা? জোর বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে ইয়ার্ডে ফেরার সময় জিজ্ঞেস করলো কিশোর।
খুঁজেছি, মুসা জবাব দিলো। দেখিনি। ইস্কুলে আসেনি মনে হয় আজ।
আসলেই আসেনি পিনটু। হেরিয়ানোর সঙ্গে কাটিয়েছে। একজন উকিল ঠিক করার চেষ্টা করেছে, ভাইকে ছাড়িয়ে আনার জন্যে। ইয়ার্ডে ঢুকে দেখলো তিন গোয়েন্দা, ওদের জন্যেই অপেক্ষা করছে পিনটু। হেডকোয়ার্টারে ঢুকলো চারজনে।
প্রাইভেট উকিলের খরচ দেয়ার সামর্থ্য নেই আমাদের, পিনটু জানালো, তাই পাবলিক ডিফেন্ডারস অফিসের সাহায্য চেয়েছি। ওরাও আশা দিতে পারলো না। কেসটা নাকি খারাপ।
সে তো জানিই,মুখ গোমড়া করে বললো রবিন। যদিও কাজটা করেনি সে।
কি করে প্রমাণ করবো, করেনি? চোখের কোণে পানি দেখা দিলো পিনটুর। আমাদের র্যাঞ্চই বা বাঁচাবো কি করে? ভাইয়া জেলে, কোনো সাহায্য করতে পারবে না। হাড়িয়ে আনতে যে জামিনের টাকা লাগবে, তা-ও দিতে পারবো না। এক মুহূর্ত থেমে কললো। পাঁচ হাজার ডলার জমা দিতে হয়।
পাঁচ হাজার! চোখ বড় বড় করে ফেললো মুসা তারমানে র্যাঞ্চটা তোমাদের বেচতেই হবে।
ওটা বেচেও তো লাভ হবে না। হেরিয়ানোর ধার শোধ করে আর খুব একটা থাকে না। প্রথমেই পাঁচ হাজার দেয়ার দরকার নেই অবশ্য। জজ বলেছে, দশ ভাগের একভাগ আপাতত দিলেই চলবে, বাকিটা কিস্তিতে। সেটাই বা পাবো কোথায়? ধারে চেষ্টা করছি।
আমার মনে হয়, গম্ভীর হয়ে বললো কিশোর, বুঝেশুনেই শয়তানীটা করেছে কেউ। আগুন লাগাটা দুর্ঘটনা ছিলো না। হ্যাটটা চুরি করে নিয়ে গিয়ে ক্যাম্পফায়ারের কাছে ফেলে রেখেছে। সেটা প্রমাণ করতে পারলেই হতো।
কিন্তু কিভাবে? করুণ হয়ে উঠেছে পিনটুর মুখ।
হ্যাটটা শেষ কখন রিগোর মাথায় ছিলো, তাই তো জানি না আমরা, বললো রবিন।
জানি, কিশোর বললো। গত বিষ্ণুত্বারে বেলা তিনটায় তার মাথায় ছিলো ওটা। যেদিন আগুন লেগেছিলো। মনে নেই? ইস্কুলের বাইরে যখন আমাদের সাথে দেখা হলো, তখন ছিলো।
ঠিক বলেছো, ঠিক! চেঁচিয়ে উঠে টেবিলে বাবা মারলো রবিন।
তারমানে ক্যাম্পফায়ারের কাছে হ্যাট ফেলে আসেনি রিগো, শান্তকণ্ঠে বললো কিশোর, তিনটের আগেও ছিলো মাথায়, পরেও। আমাদের সঙ্গে ছিলো তখন। তার পরে আগুন নেভাতে গিয়েছিলো। শেরিফ যদি তার মাথায় হ্যাট দেখে না থাকেন, তাহলে হ্যাটটা খোয়া গেছে ইস্কুল থেকে আমাদের রওনা হওয়া থেকে আগুন নেভাতে যাওয়ার সময়ের মাঝখানে, কোনো এক সময়।
কিশোর, রবিন বললো, আগুন নেভাতে যাওয়ার সময় ট্রাকের পেছনে ছিলো রিগো, আমাদের সঙ্গে। তখন বাতাসে উড়িয়ে নিয়ে ফেলেনি তো? ক্যাম্পফায়ারের কাছে গিয়ে পড়ে থাকতে পারে।
অসম্ভব, পিনটু মাথা নাড়লো। ড্র-কর্ড দিয়ে চিবুকের নিচে আটকানো থাকে ওই হ্যাট। কোনো কিছুতে চড়ার সময় ওটা খুব শক্ত করে আটকে নেয় ভাইয়া।
তাছাড়া সেদিন তেমন বাতাসও ছিলো না, যোগ করলো মুসা। সেজন্যেই তো বেশি ছড়াতে পারেনি আগুন।
যাই হোক, কিশোর কললো, আগুনটা শুরু হয়েছিলো আমরা র্যাঞ্চে পৌঁছার আগেই। কাজেই ট্রাক থেকে হ্যাটটা উড়ে গিয়ে থাকলেও বুঝতে হবে আগুন লাগার পরে ক্যাম্পফায়ারের কাছে গিয়ে পড়েছিলো ওটা।
প্রমাণ করতে পারছি না, নাক কুঁচকালো রবিন, সেটাই হলো মুশকিল।
আমরা সাক্ষি দিতে পারি অবশ্য। তাতে কতোটা কাজ হবে জানি না। তবে সত্যিকারের কোনো প্রমাণ নেই আমাদের হাতে। সুতরাং প্রমাণ জোগাড় করতে হবে। জানতে হবে হ্যাটটা কিভাবে ক্যাম্পফায়ারে কাছে গিয়ে পড়েছিলো।
কি করে, কিশোর? মুসার প্রশ্ন।
প্রথমে রিগোর সঙ্গে দেখা করে জিজ্ঞেস করবো, হ্যাটটা শেষ কখন মাথায় ছিলো, কিংবা কখন খুলেছিলো মনে করতে পারে কিনা। একই সঙ্গে করটেজ সোর্ড খোঁজাও চালিয়ে যাবো। আমরা যে খুঁজছি এটা জানে টেরি আর ডরি। তলোয়ার খুঁজছি কি না জানলেও এটা বুঝতে পেরেছে, দামী কিছু খুঁজছি আমরা, যেটা বিক্রি করে আলভারেজ র্যাঞ্চ বাঁচানো যাবে। সেজন্যেই হয়তো রিগোকে অ্যারেস্ট করিয়েহে আমাদের ঠেকানোর জন্যে।
আবার তাহলে হিসটোরিক্যাল সোসাইটিতে যেতে হবে আমাদের, রবিন বললো, নতুন সূত্র খুঁজতে।
পাবো না, নিরাশ ভঙ্গিতে এপাশ ওপাশ মাথা দোলালো মুসা। সারা জিন্দেগী খুঁজেও বের করতে পারবো না।
কাজটা সহজ হলে তো অনেক আগেই বের করে ফেলতো কেউ, কিশোর বললো। তবে ঠিকমতো চেষ্টা করলে বের করা যাবেই। দুটো দিনের ওপর জোর দিতে হবে আমাদের। পনেরো আর মোল সেপ্টেম্বর, আঠারোশো ছেচল্লিশ সালের। পনেরো তারিখে পালিয়েছেন ডন পিউটো, তার আগে পর্যন্ত বন্দি ছিলেন, এবং তার পরে তার কি হয়েছে কেউ জানে না। দেখেওনি কেউ। তারপর, ঠিক পরের দিনই, ষোল তারিখে আর্মি থেকে পালিয়েছে তিনজন সৈনিক। তাদেরকেও আর দেখা যায়নি।
আচ্ছা, টেবিলে কনুই রেখে সামনে ঝুঁকলো রবিন, কনডর ক্যাসলকে নিজের ঠিকানা বোঝাতে চাননি তো ডন?
মাথা নাড়লো কিশোর। না, তার ঠিকানা ছিলো ক্যারিলো হাউস।
একটা গল্প বলি। ডন পিউটোর মতোই বিপদে পড়েছিলো একজন লোক, স্কটসম্যান, নাম ক্লানি ম্যাকফারসন। সতেরোশো পঁয়তাল্লিশ সালে ইংরেজরা স্কটিশ হাইল্যাণ্ড দখল করে বসলো, কালোডেনের যুদ্ধে স্কটদেরকে পরাজিত করে। ম্যাকফারসনকে খুঁজে বেড়াতে লাগলো তারা, খুন করার জন্যে। কারণ ম্যাকফারসন ছিলো হাইল্যাণ্ডের একজন চীফ। বেশি ভাগ চীফই তখন দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু ম্যাকফারসন পালায়নি।
কি করলো? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো পিনটু।
ঠিক তার বাড়ির কাছেই গুহায় গিয়ে ঢুকলো। পুরো এগারোটা বছর বাস করেছিলো ওখানে। তার অনেক বন্ধু ছিলো, তারা তাকে সাহায্য করেছে। খাবার দিয়েছে, পানি দিয়েছে, কাপড় দিয়েছে। ইংরেজরা বুঝতেই পারেনি কিছু। বিপদ কেটে গেল একদিন, আবার বেরিয়ে এলো ম্যাকফারসন।
তারমানে, উত্তেজিত হয়ে উঠেছে মুসা, তুমি বলতে চাইছে, কনডর ক্যাসলের কাছাকাছি কোনো গুহায় লুকিয়েছিলেন ডন পিউটো?।
মাথা ঝাঁকালো রবিন। অসত্ব কি? লুকিয়ে ছিলেন বলেই হয়তো কেউ তাঁকে আর দেখতে পায়নি।
কেউ দেখতে পায়নি, একথাটা তাহলে ঠিক না, শুধরে দিলো কিশোর। ম্যাকফারসনের মতোই তাঁর বন্ধুরা তাঁর সাথে দেখা করেছে, খাবার-কাপড়-পানি দিয়েছে। এদিকটা তুমি ভালোই ভেবেছে, রবিন, আমার খেয়াল হয়নি। তাহলে আমাদের খোঁজার সময়টা আরও বাড়িয়ে দিতে হবে। আঠারোশো হেচল্লিশের শুধু ষোল সেপ্টেম্বরে হবে না, পরের দিনগুলোরও খাবার নিতে হবে।
খাইছে! আতঙ্ক ফুটলো মুসার চোখে। কয়েকটা কমপিউটর লাগবে! নইলে অসম্ভব।
গোয়েন্দাগিরি অতো সহজ না, নির্বিকার ভঙ্গিতে বললো কিশোর। রহস্য জটিলতর হচ্ছে বলে মজাই পাচ্ছে সে। খোঁজার দরকার হলে খুঁজবে। তবে তোমার তেমন ভয় নেই। তুমি স্প্যানিশ জানো না। কাজটা করতে হবে আমাকে আর নিটুকেই।
আমি আর মুসা তাহলে কি করবো? রনি জানতে চাইলো।
জেলে যাবে।
জেলে! চমকে গেল মূস।
আরে না না, মুচকি হাসলো কিশোর, আসামী হয়ে যাবার কথা বলছি না। যাবে রিগোর সঙ্গে কথা বলতে।
<