পাগল সংঘের প্রথম কুইজ শো শুরু হলো।
রসিকতা আর কিছু উষ্ণ হাসির মাধ্যমে দর্শকমণ্ডলীকে তাতিয়ে নিয়ে, কুইজের নিয়মকানুন কলতে শুরু করলো বেকার।
এক এক করে প্রশ্নের জবাব দেবে প্রতিযোগীরা। সঠিক জবাব দিতে পারলে পাঁচ নম্বর পাবে, প্রতি প্রশ্নের জন্যে। যদি কেউ কোনো প্রশ্নের জবাব দিতে না পারে, এবং সেটা অন্য কেউ পেরে যায়, তাহলে যে দিতে পারবে সে পাবে পাঁচ। কিন্তু যদি অন্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে সেটা ভুল করে তাহলে নিজের নম্বর থেকে পাঁচ নম্বর কাটা যাবে।
প্রতিযোগীদের দিকে তাকিয়ে হাসলো বেকার। কাজেই, না জেনে অযথা নম্বর নষ্ট করো না, হুঁশিয়ার করলো সে।
ক্যামেরার দিকে তাকালে একবার বেকার, তারপর আবার ফিরলো স্টুডিওতে উপস্থিত দর্শকদের দিকে। কলতে লাগলো, কিছু কিছু কুইজ শোতে নিয়ম থাকে, প্রতিযোগী তার নিজের সাবজেক্ট পছন্দ করে নিতে পারবে। এই যেমন কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর জবাব দিতে চায়ঃ ইতিহাস, খেলাধুলা, প্রাণীজগৎ কিংবা অন্য কিছু। কিন্তু এই প্রতিযোগিতায় তেমন কিছু থাকবে না, শুধু একটা বিষয়ের ওপর জবাব দিতে হবে, ঝিক করে উঠলো তার দাঁত। আর সেটা হলো, পাগল সংঘ।
উত্তেজিত ওজন শোনা গেল দর্শকদের মাঝে।
বেকার বললো, প্রতিটি প্রোগ্রামের শুরুতে পাগল সংঘ ছবির কিছু কিছু অংশ আমরা দেখাবো। মনিটরে আপনারও দেখতে পাবেন। স্টেজের এক কোণে রাখা দর্শকদের দিকে মুখ করে রাখা বড় একটা সিনেমা-পর্দা দেখালো সে। আর প্রতিযোগীরা দেখতে পাবে মাত্র একবার, এই যে এটাতে, আরেকটা পর্দা দেখালো সে। ওটা মুখ করে আছে পাগলরে দিকে।
মনে মনে বেশ উৎফুল হয়ে উঠেহেকিশোর। এইই ভালো হয়েছে। অন্য কোনো বিষয় পছন্দ করতে কলে, পছন্দ করতে গিয়ে বিপদেই পড়ে যেতে সে। কারণ কোনো বিষয়টা যে সে কম জানে নিজেরই জানা নেই। অসাধারণ স্মৃতিশক্তি তার। পর্দায় পাগল সংঘের ছবি দেখলে সব মনে থাকবে, সে নিশ্চিত, ভুল করবে না। একবার কেউ ভুল করলেই হয়, ভাবলো সে, সাথে সাথে সেটার জবাব দিয়ে নম্বরে এগিয়ে যাবে।
পাশে বসা প্রতিযোগীদের দিকে তাকালো সে। শুধুমড়ার খুলির মুখে হাসি।
তাহলে এবার শুরু করা যাক, বেকার বলছে। দেখি পাগলেরা কি করে। ইলেকট্রোনিক স্কোরবোর্ডের নিচের ডেস্কের ওপাশে সীটে গিয়ে বসলো সে।
শুরু হলো ছবি। পর্দার ওপর মনযোগ দিলো কিশোর।
গল্প নেই। টুকরো টুকরো অংশ তুলে এনে জোড়া দেয়া হয়েছে। লাফ দিয়ে একখান থেকে আরেকখানে চলে যাচ্ছে।
দেখা গেল, কেক বানানোর জন্যে ময়দা মাখাচ্ছে নেলি, তাতে বারুদ ঢেলে দিলো মাড়ার খুলি আর শিকারী কুকুর। ভারিপদর সাইকেলের চাকা থেকে বাতাস ছেড়ে দিহে শজারুকাঁটা। পাগলদেরই একজন মাঝবয়েসী লোক সেজে তার গাড়ি পাহারা দেয়ার জন্যে এক ডলার দিচ্ছে পাগলদের, গাড়িটাতে ভর্তি রয়েছে চোরাই রেডিও। মোটুরামকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছে অন্য পাগলরা, বলছে একবাক্স চকলেট না পেলে ছাড়বে না। কান নাড়াতে নাড়াতে শজারুকাঁটার দিকে ছুটলো মড়ার খুলি। তাকে বাধ্য করলো ঘন হয়ে জন্মে থাকা বিহুটির মাঝখানে মাটি খুঁড়ে গুপ্তধন তুলতে। বিছুটি লেগে শজারুকাঁটার শরীর চুলকানো দেখে অন্য পাগলদের সে-কি হাসি। গাছ থেকে মোটুরামের বাঁধন খুলে তাকে নিয়ে পালালো নেলি…।
দুই মিনিট পরেই শেষ হয়ে গেল ছবি। আবার জ্বলে উঠলো স্টেজ আর অডিয়েন্সের ওপরের আলো। সারাক্ষণ হেসেছে দর্শকেরা, এখন জোর হাততালি দিয়ে ধীরে ধীরে শান্ত হলো। চেয়ারে বসা বেকারের ওপর স্থির হলো ক্যামেরার চোখ।
প্রথম প্রশ্ন করা হলো নেলিকে।
চওড়া হাসি হেসে জিজ্ঞেস করলো বেকার, মোটরবাইকের চাকার বাতাস কে হেড়েছে?
কেউ না, জবাব দিলো নেলি। মোটরবাইক নয়, একটা সাধারণ সাইকেলের চাকা থেকে বাতাস ছেড়েছে শজারুকাঁটা।
হয়েছে। চিৎকার উঠলো দর্শকদের মাঝে।
স্কোরবোর্ডে নেলির নামের পাশে পাঁচ নম্বর লিখলো বেকার।
পরের প্রশ্ন মড়ার খুলিকে। তাকে জিজ্ঞেস করা হলো সাইকেলের রঙ কি ছিলো।
একমুহূর্ত দ্বিধা করে জবাব দিলো সে, সবুজ।
আবার হাততালি দিলো দর্শকেরা।
এর পর শিকারী কুকুরের পালা। হ্যান্ডেলবারের কোন পাশে থ্রী-স্পীড গীয়ার?
দ্বিধা ভরে জবাব দিলো শিকারী কুকুর, ডান পাশে।
গুঞ্জন করে উঠলো দর্শকেরা। নিরাশ ভঙ্গিতে মাথা নাড়লো কেউ কেউ।
চোখের পলকে হাত উঠে গেল কিশোরের। ভুল জবাব দিয়েছে বলে শিকারী কুকুরের দিকে চেয়ে দুঃখ প্রকাশ করলো বেকার। আরও দুজনে জবাব দিতে চেয়েছে, দুজনের দিকে তাকিয়েই হাসলো সে। কিশোরের দিকে ফিরে মাথা নাড়লো, বলো?
থ্রী-স্পীড গীয়ার ছিলো না ওটার, বোকা গলায় জবাব দিলো কিশোর। বোকার অভিনয় চালিয়ে যাচ্ছে।
রাইট।
হৈ হৈ করে উঠলো দর্শকেরা। কিশোরের নামের পাশে পাঁচ নম্বর যোগ হলো।
ভারিপদর পালা এলো।
সহজ প্রশ্ন। বটিসুন্দরীর ময়দায় কি ঢেলে দেয়া হয়েছিলো?
বারুদ।
ঠিক।
পাঁচ নম্বর এবং হালকা হাততালি পেলো ভারিপদ।
কিশোরকে চাঁদ দেখালো বেকার। সব চেয়ে কঠিন প্রশ্নটা করলো, গাছ থেকে মোটুরামকে মুক্ত করতে কটা গিট খুলতে হয়েছে বটিসুন্দরীকে?
কিশোর দেখলো, সে জবাব দেয়ার আগেই হাত উঠে গেহে নেলির। একবার ভাবলো, ভুল জবাব দিয়ে দেয় মেয়েটাকে পাঁচ নম্বর পাইয়ে। নাহ, মড়ার খুলি তাহলে পরের বারে তার চেয়ে এগিয়ে যাবে। চারটে গিগি-গিট, এমনভাবে বললো সে, যেন আন্দাজে ঠিক বলে ফেলেছে।
রাইট, বেকার মাথা ঝাঁকালো।
তুমুল হাততালি দিলো দর্শকরা। প্রথম রাউন্ড শেষ হলো। সবাই পরিষ্কার দেখতে পাচ্ছে, তবু ধীরে ধীরে পড়লো বেকার কে কতো নম্বর পেয়েছে। আসলে ক্যামেরায় বেশিক্ষণ চেহারা দেখাতে ভালো লাগছে তার।
দর্শকদের মাথার ওপর দিয়ে পেছনের কন্ট্রোলরুমের দিকে তাকালো কিশোর, যেখানে রয়েছেন রাফায়েল সাইনাস। মনিটরের পর্দার ওপর চোখ। খুব উত্তেজিত দেখাচ্ছে তাকে।
দর্শকদের পঞ্চম সারিতে বসেছে রবিন আর মুসা। পাশে অ্যালউড হোফার। তার কোলের ওপর রাখা একটা ক্লিপবোর্ড, হাতে কলম, কিছু টুকে নিচ্ছে ক্লিপবোর্ডে আটকানো কাগজে।
কিশোরের দিকে হাত নেড়ে তাকে উৎসাহ দিলো মুসা।
রবিনকে বার বার আড়চোখে ক্লিপবোর্ডের দিকে তাকাতে দেখে হেসে কাগজটা তার দিকে তুলে ধ্বলো হোফার। সে লিখেছেঃ
সাধারণ বাইসাইকেল
সবুজ
থ্রী-স্পীড গীয়ার নয়
বারুদ
চার
প্রতিযোগীরা জবাব দেয়ার আগেই আমি আন্দাজ করার চেষ্টা করেছি কি হবে, লেখার কারণ ব্যাখ্যা করলো হোফার। ভালোই পেরেছি দেখা যাচ্ছে। সবই ঠিক। প্রতিটি লেখার পাশে দেয়া টিক চিহ্নগুলো দেখালো সে।
দ্বিতীয় দফা প্রশ্ন শুরু হলো। নেলি আর মড়ার খুলির জবাব ঠিক হলো। আবারও ভুল করলো শিকারী কুকুর। কিশোরের আগে হাত তুলে ফেললো মড়ার খুলি, ফলে পাঁচটা নম্বর বাড়তি পেয়ে গেল ঠিক জবাব দিয়ে। ভারিপদও ভুল করলো, তবে এবারে আগে হাত তুলে ফেললো কিশোর। সে পেলো বাড়তি পাঁচ নম্বর।
প্রতি রাউন্ড প্রতিযোগিতার এই সময় নিয়ে নম্বর পড়ছে বেকার। পড়ার সময়ও সারাক্ষণ তাকিয়ে থাকছে ক্যামেরার দিকে, হাসছে, রসিকতা কমছে দর্শকদের সঙ্গে তখনও ক্যামেরার দিকে চোখ।
পঞ্চম এবং শেষ রাউন্ডের শুরুতেও মড়ার খুলির চেয়ে পাঁচ নম্বর এগিয়ে রইলো কিশোর। নেলির চেয়ে দশবেশি। শিকারী কুকুর আর ভারিপদ প্রায় বাতিল হয়ে গেছে।
প্রশ্ন শুরু হলো। নেলিকে জিজ্ঞেস করলো বেকার, আগন্তুকের গাড়ির সন্দেহজনক ব্যাপারটা কি?
গাড়ি বোঝাই চোরাই রেডিও।
ঠিক। বটিসুন্দরী আরও পাঁচ নম্বর পেলো।
দর্শকদের হাততালি।
মড়ার খুলিও পাঁচ নম্বর পেলো।
শিকারী কুকুরকে একটা সহজ প্রশ্ন করা হলো এবারে। গাড়ির ওপর চোখ রাখার জন্যে কয় ডলার দেয়া হয়েছিলো?
এক ডলার।
ঠিক আছে।
মৃদু হাততালি।
এবারে এমনকি ভারিপদও সঠিক জবাব দিয়ে ফেললো। আগন্তুক সেজে আসা লোকটার নাম পাগল সংঘে কি ছিলো, জিজ্ঞেস করা হয়েছে তাকে। বলে দিলো, জনাব গণ্ডগোল।
এরপর কিশোরের পালা। প্রথম কুইজ শোর শেষ প্রশ্ন। জনাব গণ্ডগোল সেজেছিলো যে তার নাম কি?
প্রশ্নটা করা উচিত হয়নি বেকারের। কারণ মনিটরে দেখানো ছবির সঙ্গে এর সম্পর্ক নেই, ছবিতে কোথাও বলা হয়নি অভিনেতার নাম। বহু বহুর আগে অভিনয় করেহে কিশোর, তখন বয়েসও ছিলো তার খুবই কম, অভিনেতার নাম যদি মনে করতে না পারে তাকে দোষ দেয়া যাবে না, অথচ বেকারের এই ভুলের জন্যে পাঁচটা নম্বর হারাতে হবে তাকে।
জোরে জোরে হাত নাড়ছে নেলি আর মড়ার খুলি।
মাথা চুলকে মনে করার ভান করলো কিশোর। না জানার অভিনয় করে মড়ার খুলিকে বোকা বানাতে চাইছে। একটা মিউজিয়মে ডাকাতির তদন্ত করেছে তিন গোয়েন্দা, তখন পরিচয় হয়ে যায় ওই বয়স্ক অভিনেতার সঙ্গে, যে জনাব গণ্ডগোল সেজেছিলো পাগল সাথে। নামটা পরিষ্কার মনে আছে কিশোরের। কলবে কি বলবেনা ভাবতে ভাবতে বোকার হাসি হেসে বলেই ফেললো, ড্ডি-ড্ডি-ড্ডি-গার হ্যানসন।
রাইট।
উন্মাদ হয়ে গেল যেন দর্শকেরা। তুফুল হাততালি আর হৈ-হট্টগোল।
শো শেষ। মড়ার খুলির চেয়ে পাঁচ নর এগিয়ে রয়েছে কিশোর। সারি দিয়ে বেরিয়ে যেতে লাগলো দর্শকেরা। পরদিন দুপুরে ঠিক দুটোয় আবার এখানে হাজির হওয়ার অনুরোধ জানালো প্রতিযোগীদেরকে বেকার।
নেলির মুখ কালো। বেরিয়ে গেল সে। সেদিকে তাকিয়ে দুঃখই হলো কিশোরের, মেয়েটার জন্যে কিছু করার ইচ্ছে হলো তার। কিন্তু কি করবে? সে হয়েছে তৃতীয়, দ্বিতীয় হলেও নাহয় কিছু করা যেতো। ইচ্ছে করে ভুল করে মড়ার খুলিকে জিতিয়ে দেয়ার কোনো ইচ্ছেই তার নেই। মড়ার খুলিকে হারাতে এখন তাকেই জিততে হবে।
প্রায় শূন্য হয়ে গেল অডিটোরিয়াম। দর্শকরা বেরিয়ে গেছে। দাঁড়িয়ে থাকা দুই সহকারীর দিকে এগোলো কিশোর। স্টেজ পেরোনোর আগেই যেন স্প্রিঙের মতো ঝটকা দিয়ে হুটে এলো একটা হাত। খামছে ধরলো কিশোরের বাহু। কঠিন কণ্ঠে কললো, হুঁশিয়ার থেকো, মোটুরাম। তোমাকে আমি ভালো করেই চিনি। তোমার গোয়েন্দাবাহিনীর খবরও রাখি। বোকার ভান করে আমাকে ফাঁকি দিয়ে বিশ হাজার ডলার ছিনিয়ে নিতে আমি দেবো না তোমাকে কিছুতেই।
ফিরে তাকালে কিশোর। তার বাহুতে আরও শক্ত হলো মড়ার খুলির আঙুল। চিবিয়ে চিবিয়ে বললো, এখনও সময় আছে, কেটে পড়ো। আমার পথে কাঁটা হয়ো না, নইলে,কথাটা শেষ না করেই হঠাৎ হাত ছেড়ে দিয়ে গটমট করে হাঁটতে শুরু করলো সে।
ঘোরানো বারান্দায় কিশোকের জন্যে অপেক্ষা করছে মুসা আর রবিন। হোফার চলে গেছে গাড়ির কাছে।
মড়াটা কি বললো? জানতে চাইলো মুসা।
জবাব দিলো না গোয়েন্দাপ্রধান। রবিনকে কললো, রবিন, তুমি তো হোফারের পাশে বসেছিলে।
হ্যাঁ। তাতে কি?
ক্লিপবোর্ডে কি লিখছিলো?
তেমন কিছুনা। আগেই আন্দাজ করার চেষ্টা করেছে প্রশ্নের জবাব।
জবাবগুলো দেখেছো? ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো কিশোর। তার কণ্ঠস্বরেই বুঝে ফেললো রনি, কোনো একটা সুর পেয়ে গেছে গোয়েন্দাপ্রধান।
নিশ্চয়ই। সে নিজেই দেখিয়েছে। একটা বাদে সবগুলোর জবাব ঠিক হয়েছে।
কোনটা? আগ্রহে সামনে ঝুঁকে পড়লো কিশোর। ডিগার হ্যানসনের নাম? ওটা ভুল করেছে তো?
না, মাথা নাড়লো রবিন। জনাব গণ্ডগোলের গাড়িটা কেমন, সেটা ভুল করেছে। আর ডিগারহ্যানসনের নাম তো তুমি বলার অনেক আগেই লিখে রেখেছিলো।
রবিনের মুখের দিকে দীর্ঘ একমুহূর্ত তাকিয়ে থেকে মাথা ঝাঁকালো কিশোর। রবিন আর মুসা তাকে জিজ্ঞেস করার চেষ্টা করলো, কিছু বুঝতে পেরেছে কিনা, কিন্তু সুযোগই দিলো না সে। হোফারের লেখার ব্যাপারে কেন আগ্রহী হয়েছে, সে-ব্যাপারে কিছুই বললো না ওদেরকে।
লিস্ট থেকে নেমে লবি পেরিয়ে বাইরে বেরোনোর পর আবার কথা বললো কিশোর। জবাবগুলো ঠিকমতো লিখতে পেরেছে তার কারণ, ছবিগুলো সে দেখেছিলো। বুদ্ধিমান লোক সে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, চুপ হয়ে গেল সে।
কী? একইসাথে প্রশ্ন করলো দুই সহকারী।
বলো কিশোর, রকিন শুরু করলো, শেষ করলো মুসা, রহস্যটা কি?
রহস্যটা হলো, অনেক দূর থেকে যেন ভেসে এলো কিশোরের কণ্ঠ, পাগল সংঘের ব্যাপারে একজন সাধারণ শোফারের আগ্রহী হওয়ার কারণ কি?
<