এক ঘন্টা পরে। ঘাটে ফ্লাডলাইটের উজ্জ্বল আলোর নিচে দাঁড়িয়ে আছে রবিন, মুসা, নরি, সঙ্গে চীফ ইয়ান ফ্লেচার আর ক্যাপ্টেন। পাশে অন্ধকারে মাথা ভুলে রেখেছে বিশাল জাহাজটা। ঘড়ি দেখলেন ক্যাপ্টেন। আটটা প্রায় বাজে, চীফ, বললেন তিনি। এক ঘন্টা হয়ে গেল। আমার মনে হয় আর অপেক্ষা করা ঠিক না।
জাহাজে ইতিমধ্যে কি ক্ষতি হয়ে গেছে কে জানে।
সঠিক বিছানাটা যদি পেয়ে যেত, চীফ বললেন, তাহলে ঝামেলা আর সময় দুটোই বাঁচত।কিশোরের ওপর ভরসা রাখা যায়। দেখি, আরও পনেরো মিনিট অপেক্ষা করে।
সে আসবেই, রবিন আর মুসা একসঙ্গে বলল।
হাসলেন চীফ। আমিও জানি, সে আসবে।
ওই যে! চেঁচিয়ে উঠল নরি। বোধহয় এল!
পায়ের শব্দ ছুটে আসছে। কিশোরের সঙ্গে দেখা করার জন্যে দৌড় দিল রবিন আর মুসা। কয়েক কদম এগিয়েই থেমে গেল। কিশোর নয়, রস উড, গেট পেরিয়ে এগিয়ে এল দলটার কাছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল।
আছ এখানেই, নরির দিকে তাকিয়ে বলল উকিল। তোমার মা বলল, টাউন হলে গেছ। ওখানে গিয়ে তোমাদের না দেখে তো ঘাবড়েই গিয়েছিলাম। পুলিশকে। ফোন করলাম। থানা থেকে জানাল, চীফ ফ্লেচার এখানে আছেন।
শেষ প্রশ্নটার জবাব খুঁজছি আমরা এখন, মিস্টার উড, রবিন বলল। কিন্তু
কে জানি জাহাজে উঠে বসে আছে। পাথরগুলো পেয়েই গেল কিনা!
দেরি করছি কেন তাহলে? উডের তর সইছে না।
কিশোরের জন্যে অপেক্ষা করছি, মুসা বলল। সঠিক ঘরটা খুঁজে বের করার বুদ্ধি করেছে। দেরি করছে কেন বুঝতে পারছি না।
যদি ভাগ হয়ে খুঁজতে থাকি আমরা, উড বলল, আমি শিওর, তাহলে…
তাতে অনেক সময় দরকার, বলে উঠল একটা কণ্ঠ। আর ভাগ্য খুব ভাল হওয়া চাই।
কিশোর! চেঁচিয়ে উঠল নরি।
গেট পেরিয়ে এল কিশোর। তাকাল উকিলের দিকে। আপনি এখানে কিভাবে এলেন, স্যার?
তোমাদের খুঁজতে খুঁজতে। যাকগে, এখন ওসব কথা বলে সময় নষ্ট করে – লাভ নেই। কোন ঘরটা, বুঝেছ?
খুশিমনে মাথা ঝাঁকাল কিশোর। কারমল কুইনে করে পাড়ি জমিয়েছিল কিনা বোঝার খুব সহজ একটা উপায় আছে। কোন কেবিনে করে গিয়েছিল, সেটাও জানা যাবে তার সঙ্গে যে গিয়েছিল তাকে জিজ্ঞেস করলে। মাত্র দুজনের যে-কোন একজন হতে পারে, ড্যাম সান, আর ডোরা কেমপার।
জানে? রবিনের প্রশ্ন।
মিসেস কেমপার জানে। কারমলের সঙ্গে একই জাহাজে অস্ট্রেলিয়ায় গিয়েছিল তিরিশ বছর আগে। তাকে সাক্ষী বানিয়েছেই কারমল, গুপ্তধন শিকারিদের কাছে তাকে পরিচিত করার জন্যে, যাতে মহিলার সাহায্য নেয়া যায়। যাই হোক, হাসল সে, জবাবটা আমি পেয়েছি।
চলো তাহলে জাহাজে,ক্যাপ্টেন বললেন।
পথ দেখিয়ে মেইন ডেক, অর্থাৎ এ-ডেকে সবাইকে নিয়ে এলেন ক্যাপ্টেন। বিশাল জাহাজটায় মাত্র অল্প কয়েকটা আলো জ্বলছে। আবছা হতে হতে দূরে মিলিয়ে গেছে স্নান আলোকিত প্যাসেজগুলো। এ-ডেকের ওপরের টপডেকগুলো অন্ধকারে দেখা যায় না। গ্যাংওয়ে আর অন্যান্য প্রধান প্রবেশপথগুলোতে পুলিশ পাহারা রেখেছেন চীফ। প্রথম শ্রেণীর যাত্রী-সমাবেশের জায়গাটা মস্ত, বিলাসবহুল। একটা টেবিলে রাখা টুরিস্ট ব্রশিউয়ারের স্তূপ থেকে একটা পুস্তিকা তুলে নিল। কিশোর। ওটাতে ছাপা ডেকের নকশা মন দিয়ে দেখতে লাগল।
কোন ঘরটা, কিশোর? চীফ জিজ্ঞেস করলেন।
এই যে, বাইশ নাম্বার কেবিন, ডি ডেকে। মিসেস কেমপার উঠেছিল পাশের কেবিনটায়, একুশ নাম্বার। শিওর কিনা আমি সন্দেহ প্রকাশ করায় হেসে উঠল। বলল, ওগুলোর কথা জীবনে তুলবে না, কারণ ওগুলো জাহাজের সব চেয়ে জঘন্যতম কেবিন। হতচ্ছাড়া গলুইয়ের ঠিক নিচে, বলেছে মহিলা। তার ধারণা, নিচের দিকে বাংকে ঘুমাত কামল। তবে আমার মনে হয় না ওই বিছানায় পাথরগুলো আছে। নকশাটা পকেটে ভরে ধাঁধার নকলটা বের করল সে। শেষ ধাঁধাটা বলছে, ইন দ্য পশ কুইনস ওল্ড নেড, বি ব্রাইট; অ্যাণ্ড নেচারাল অ্যাণ্ড প্রাইজ ইজ ইওরস। বিছানা প্রসঙ্গে যখন নেচারাল বলছে, আমার দৃঢ় বিশ্বাস বিছানায় শোবার কথা বলা হয়েছে। আর ব্রাইট বলে একটা শব্দ দিয়েই দুটো মানে বুঝিয়েছে। তারমানে মাথা খাটাও এবং উজ্জ্বল কিছু খোঁজ কর।
কিশোরভাই, চেঁচিয়ে উঠল নরি, কি সেটা?
বিছানায় শুলে হয়ত লাইট-টাইট কিছু চোখে পড়বে।
চলো, ক্যাপ্টেন বললেন, সিঁড়ি বেয়ে নামতে হবে। এলিভেটর বন্ধ করে দেয়া হয়েছে।
যাওয়ার জন্যে পা বাড়িয়েও থেমে গেল মুসা। একপাশে মাথা কাত করে কি যেন শুনল। কিশের শব্দ যেন শুনলাম।
কান পাতল সবাই। আর শোনা গেল না।
ডি ডেক সব চেয়ে নিচের ডেক, ক্যাপ্টেন বললেন। আলো খুব সামান্য। সাবধানে পা ফেলবে।
নিচে নেমেই চলেছে ওরা। শেষ হওয়ার আর নাম নেই। প্রতিটি ডেক পর পর সিঁড়ি আরও সরু হয়ে আসছে। অবশেষে ডি ডেকে নেমে মোড় নিল ওরা, টুরিস্ট ক্লাস কেবিন এরিয়ার দিকে। পানিরোধক একটা দরজা পেরিয়ে ঢুকল আরেক জায়গায়, ছোট ছোট কিছু কেবিন আছে ওখানে। এই সময় সামনে আবার শুনল শব্দ। চাপা, ভোতা, ঘষার আওয়াজ।
এইবার ঠিক শুনেছি! ঘোষণা করল মুসা। তবে এটা আগের শব্দটার মত নয়।
ইঁদুর-টিদুর হবে, চীফ বললেন। সব জাহাজেই থাকে।
সব জাহাজে থাকলেও আমাদের এটার কেবিনে নেই, ক্যাপ্টেন বললেন। তাছাড়া এত জোরে আওয়াজ করতে পারে না ইঁদুর।
সাবধানে, ম্লান আলোকিত বারান্দা ধরে সামনে এগোল ওরা। শব্দটা এখন আরও স্পষ্ট। কাছেরই একটা ছোট কেবিন থেকে আসছে। বাথরুমের ভেতর থেকে।
তোমরা সরে দাঁড়াও, ছেলেদের বলে গিয়ে দরজা খুললেন চীফ।
শুঁটকি! একসাথে চেঁচিয়ে উঠল ছেলেরা।
হাত-পা বেঁধে, মুখে কাপড় গুঁজে ময়দার বস্তার মত ফেলে রাখা হয়েছে টেরিয়ারকে। কথা বলার চেষ্টায় গোঁ গোঁ করে উঠল। চোখ প্রায় উল্টে যাওয়ার জোগাড়। দুজন পুলিশ গিয়ে তাকে বের করে বাঁধনমুক্ত করল।
দুর্বল ভঙ্গিতে প্রায় টলতে টলতে গিয়ে একটা বাংকে ধপ করে বসে পড়ল দুষ্ট ছেলেটা। কয়েক ঘন্টা ধরে আটকে আছি এখানে…সবে কেবিনটায় খুঁজতে শুরু করেছি, কে যেন পেছন থেকে এসে বাড়ি মারল মাথায়।
মিথ্যে কথা, প্রতিবাদ করল রবিন। এই তো ঘন্টাখানেক আগেই তোমাকে ওপরের ডেকে দেখেছি।
আমি নই। হয়ত আমার মত অন্য কাউকে দেখেছ, বলল টেরি। এমন ভাবে কেঁপে উঠল যেন খুব শীত করছে। হাত-পা বেঁধে, মুখে কাপড় খুঁজে আমাকে বাথরুমে ভরে রাখল। আমি তো ভেবেছি জিন্দেগীতে আর বেরোতে পারব না! –
উচিত শিক্ষা হয়েছে তোমার, মুসা বলল। টকিগিরি করার শাস্তি।
একজন, নাকি দুজন এসেছিল? জিজ্ঞেস করল কিশোর।
মাথা নাড়ল টেরি। জানি না। দেখিইনি কাউকে। বাড়ি মেরে আরেকটু হ মাথা ফাটিয়ে দিয়েছিল, গোলআলুর মত ফুলে থাকা জায়গাটায় আঙুল ছোঁয়ালো সে।
হঠাৎ, জাহাজের সামনের দিকে কোথাও জোরে শব্দ হল, ঝনঝন করে ভেঙে পড়ল বোধহয় আয়না বা কাচের কিছু।
ভুরু কুঁচকে ফেললেন ক্যাপ্টেন। বাইশ নাম্বারের কাছে মনে হল!
জলদি চলুন, চিষ্কার করে বলল কিশোর।
টেরি নড়ল না। আমি আর যাচ্ছি না বাবা, বড় বাঁচা বেঁচেছি। গুপ্তধনের দরকার নেই আমার। তোমরা গিয়ে নাওগে।
টেরির কাছে একজন লোক রেখে অন্যদেরকে নিয়ে দৌড় দিলেন চীফ। সরু বারান্দা ধরে ছুটল সবাই ক্যাপ্টেনের পিছু পিছু। শেষ একটা মোড় ঘুরে ক্যাপ্টেন দেখালেন, ওই যে সামনে, বাইশ।
খাইছে! দেখ! চেঁচিয়ে উঠল মুসা।
বাইশ নাম্বার কেবিন থেকে বেরিয়ে আসছে জেনি এজটার, পেছনে তার মোটা ভাই মাইক। দলটাকে দেখে ঘুরে উল্টোদিকে দিল দৌড়। মাইকের হাতে হোট কালো একটা বাক্স, আঁকড়ে ধরে রেখেছে।
দাঁড়াও! বললেন চীফ। পুলিশ!
থামল তো না-ই, ছোটার গতি আরও বাড়িয়ে দিল ভাইবোন। আগে আগে রয়েছে রোগাটে বোন, পেছনে ছুটন্ত ভাইয়ের শরীরের মাংস হাস্যকর ভঙ্গিতে দুলছে। নাচতে নাচতে চলেছে যেন একটা জেলির পিণ্ড! দুপদাপ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। পেছনে তেড়ে গেল গোয়েন্দারা। বি-ডেকে টুরিস্ট লাউঞ্জের একটা। দরজা দিয়ে ঢুকে গেল দুজনে।
বেরোনোর পথ বাঁ-দিকে, হাঁপাতে হাঁপাতে বললেন ক্যাপ্টেন। ওদেরকে সামনে থেকে ধরব!
করিডর ধরে তাঁর সঙ্গে ছুটল মুসা। অন্যেরা দাঁড়িয়ে গেল আরেকটা দরজা আটকে, যাতে এদিক দিয়ে আবার বেরিয়ে আসতে না পারে ভাইবোন। মুসা আর ক্যাপ্টেনকে দেখতে পেল দুজনে। চোখের পলকে পথ বদল করল জেনি, দৌড় দিল রাইটিং রুমের দরজার দিকে। হাঁপিয়ে পড়েছে মোটা মাইক। বোনকে অনুসরণ করে তীক্ষ্ণ মোড় নিতে গিয়ে পা পিছলাল। প্রায় জাহাজ কাঁপিয়ে ধুড়ুম করে পড়ল আছাড় খেয়ে। শোল মাছের মত পিছলে গিয়ে বাড়ি খেল তিনটে টেবিল আর দেয়ালের সঙ্গে। হাত থেকে উড়ে চলে গেল কালো বাক্সটা। উঠে যে তুলবে সেশক্তি নেই। জিভ বের করে হাঁপাচ্ছে।
ভাইয়ের দুরবস্থা দেখে থেমে গেল জেনি। গাল দিয়ে উঠল, মোটকা গাধা কোথাকার!
ওঠার আপ্রাণ চেষ্টা করছে মাইক। তাকে উঠতে সাহায্য করলেন চীফ। জেনিকে ধরে রাখল একজন পুলিশ। কালো বাক্সটা তুলে নিল কিশোর।
নিশ্চয় আড়িপেতে আমাদের কথা শুনেছে ওরা। তখনই কোনভাবে শব্দ করে –
ফেলেছিল, মুসা শুনেছে, বলল সে। কেবিনের নাম্বার শুনেই আর দেরি করেনি, ছুটে চলে গেছে। বাক্সটা কোথায় পাওয়া গেছে, মিস এজটার? বাইশ নাম্বার কেবিনে নিশ্চয়?
কালো হয়ে গেছে জেনির মুখ। মাথা ঝাঁকাল। সিলিঙে।
খোল বাক্সটা, কিশোর, তর সইছে না রবিনের।
বাক্সটা খুলল কিশোর। সবাই তাকিয়ে রইল চকচকে পাথরগুলোর দিকে। তারপর সামনে ঝুঁকলেন চীফ। সবুজ একটা পাথর তুলে হাতে নিয়ে দেখলেন। এটা রত্ন নয়, কাচ! একটার সঙ্গে আরেকটা ঘষা দিয়ে দেখে বললেন, সব কাচ এগুলো।
ওগুলোর নিচে একটা খাম রয়েছে। সেটা থেকে বেরোেল একটা চিঠি। তাতে লেখাঃ
সমস্ত আগ্রহী গুপ্তধন শিকারিদের বলছি, তোমাদের বোঝা উচিত ছিল, একজন সুস্থ মানুষ তার টাকা খুব ভেবেচিন্তে খরচ করে। আমিও করেছি। একদল বোকা গাধা আমার গুপ্তধনের পেছনে কিভাবে পাগলের মত ছুটছে কল্পনা করে হাসি ঠেকিয়ে রাখতে পারছি না আমি। বোকাদের জন্যেই রেখে গেলাম এই কাচের টুকরোগুলো, বোকামির পুরস্কার।–ডেন।
স্তব্ধ হয়ে গেছে সবাই। মানে…এ-সবই…, কথা আটকে যাচ্ছে নরির, ফাঁকিবাজি!
মিনমিন করে বলল কিশোর, অথচ আমি শিওর ছিলাম… কেউ তাকে বোকা গাধা বললে খুব খারাপ লাগে তার।
আক্কেল হয়েছে, মুসা বলল, কয়রা আরও লোভ।
নিশ্চয় আরও আছে! জেনির দিক ঘুরল উড। সিলিঙে আর কি পেয়েছ।
আর? রাগ করে বলল মাইক, অনেকগুলো মণিমুক্তো। বস্তা বস্তা পড়ে আছে, নিয়ে এসোগে।
নিশ্চয় কিছু আছে আরও, উকিল বলল। গিয়ে দেখা দরকার।
দল বেঁধে আবার নিচের ডেকে চলল সবাই। জেনি আর মাইকও চলল পুলিশ প্রহরায়। কেবিনে ঢুকতেই চোখে পড়ল ছাতের কালো ফোকর। পাশে ইলেকট্রিকের হেঁড়া তার ঝুলছে। সেগুলো সাবধানে এড়িয়ে খোপের ভেতরে হাত দিল মুসা। হাত ঘুরিয়ে চারপাশে দেখল, মাথা নাড়তে গিয়েও থেমে গেল। দুআঙুলে ধরে বের করে আনল একটা খাম।
তার হাত থেকে ছোঁ মেরে খামটা নিয়ে খুলল উড। চেঁচিয়ে বলল, এটাই আসল উইল! যেটাতে নরি আর এলসাকে সব সম্পত্তি দিয়ে গেছে কারমল। হেসে উঠল সে।
অসম্ভব! কিশোর বলল।
কেন? তীক্ষ্ণ হল উডের কণ্ঠ।
আপনার অফিস থেকে যেটা চুরি গেছে, সেটা যদি এটা হয়, তাহলে এখানে লুকাল এনে কে?
হয়ত কারমলই। ও চেয়েছিল এটা যাতে কেউ নষ্ট করতে না পারে, উকিল বলল। কারমল জানত, উইলটা নষ্ট করে তার সম্পত্তি হাত করার চেষ্টা করবে এজটাররা! পরাজিত ভাইবোনের দিকে খুশি খুশি দৃষ্টিতে তাকাল সে।
কিন্তু, যুক্তি দেখাল কিশোর, উইলটা না পেলেও তো নরিই পাবে সব সম্পত্তি। এজটাররা নয়।
পাগল ছিল তো, ভাবনার ঠিকঠিকানা ছিল না। যা মনে হয়েছে করেছে, ত্যাগ করল উড। যাই হোক, এটা পাওয়ায় ভাল হয়েছে। সম্পত্তি পেতে আর। কোন ঝামেলা হবে না এলসা আর নরির।
হ্যাঁ, চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। কিন্তু এভাবে ফাঁকি দিল…
আমি বিশ্বাস করি না! চেঁচিয়ে উঠল নরি। চিঠিটা নকল, দাদা লেখেনি! আমি বিশ্বাস করি না!
<