পানির তলায় এই প্রথম বিপদে পড়ল রবিন। আতঙ্কিত হয়ে পড়ল। জোরে লাথি মেরে পা ছাড়ানোর চেষ্টা করল। পারল না। চাপ বাড়ল পায়ে। পেছনে টানছে।
পেছনে ফিরে চাইতে গেল রবিন। ফেস মাস্কে হাত লেগে গেল। নিজের অজান্তেই। সঙ্গে সঙ্গে যেন অন্ধ হয়ে গেল সে, সামনের কিছুই দেখা যাচ্ছে না। পানি ঢুকে পড়েছে মাস্কের ভেতর। উত্তেজনায় ভুলে গেল, কি করে পানি বের করে দিতে হয়।
হঠাৎ কাঁধ চেপে ধরল। কেউ। চমকে উঠল রবিন। ধরেই নিলো, দানবটা এবার শেষ করতে এসেছে তাকে। কিন্তু না, পিঠের ট্যাংকে তিন বার আলতো টোকা পড়ল। জোসেফ ফিরে এসেছে তাকে উদ্ধার করতে।
শান্ত হয়ে এলো রবিন। উত্তেজনা আর আতঙ্ক চলে গেল। মনে পড়ল, কি করে পানি বের করে দিতে হয়।
মাথা ডানে ঘোরােল রবিন। আস্তে করে এক আঙুলে চাপ দিল মাস্কের বা পাশে। সামান্য ফাঁকা হল মাস্ক। জোরে শ্বাস ফেলল। সে। বুদবুদ তুলে বেরিয়ে গেল বাতাস, সঙ্গে নিয়ে গেল মাস্কের ভেতরের পানি। আঙুল সরিয়ে আনতেই আবার জায়গামত বসে গেল মাস্ক। অন্ধকার সরে গেল চোখের সামনে থেকে।
প্রথমেই জোসেফের ওপর চোখ পড়ল। রবিনের। এদিক ওদিক মাথা নাড়ছে লোকটা। আঙুল তুলে পেছনে দেখাল। ফিরে চাইল রবিন। হায় হায়, এর জন্যেই এত ভয় পেয়েছে সো জাহাজের একটা দড়ি পেচিয়ে গেছে তার পায়ে।
বাঁকা হয়ে দড়ি ধরল রবিন। খুলে ফেলল। পা থেকে। নিজের ওপরই রাগ হচ্ছে। অযথা আতঙ্কিত হয়ে পড়েছিল। কয়েক ফুট দূরে সরে গেছে জোসেফ। হয়ত এখুনি ওঠার ইঙ্গিত করবে।
কিন্তু না, উঠল না জোসেফ। ডান হাতের বুড়ো আঙুল আর তর্জনীর মাথা এক করে একটা রিং তৈরি করল। দেখাল। রবিনকে। তার মানে, সব কিছু ঠিকঠাকই আছে। পাশে চলে এলো রবিন। দুজনে সাঁতরে চলল অ্যাবার।
পুরো জাহাজের সামনে থেকে পেছনে একবার সাঁতরাল ওরা। তারপর চারদিকে এক চক্কর দিল। আশেপাশে ঘোরাফেরা করছে ছোট ছোট মাছ। ভয় পাচ্ছে না। দুজন সাঁতারুকে বড় জাতের কোন মাছ মনে করছে। হয়ত।
অসংখ্য গলদা চিংড়ি দেখতে পেল রবিন। ইস, একটা স্পীয়ার গান যদি থাকত সঙ্গে। কয়েকটাকে ধরে নিয়ে যাওয়া যেত।
আরও কিছুক্ষণ সাঁতরাল ওরা। তারপর ওপরে ওঠার ইঙ্গিত করল জোসেফ।
ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগল। দুজনে, কোনরকম তাড়াহুড়ো করল না। মোটর বোটের তলা দেখা যাচ্ছে, অদ্ভুত কোন দানব যেন। ভুসূস করে পানির ওপর মাথা তুলল দুজনে।
দড়ির সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল জোসেফ। তাকে অনুসরণ করল রবিন।
কেমন লাগল? আগ্রহী গলায় বলল মুসা। হাত ধরে রবিনকে বোটে উঠতে সাহায্য করল।
ভালই লাগত, কিন্তু গুবলেট করে ফেলেছি, বলল রবিন। দাঁড়ি পেচিয়ে গিয়েছিল পায়ে। মাথা ঠিক রাখতে পারিনি।
জোসেফও জানাল, কিছু কিছু ভুল করেছে রবিন। পানির তলায় কোন কারণেই আতঙ্কিত হয়ে পড়া চলবে না, এর ওপর ছোটখাট এক বক্তৃতা দিল। বলল, এরপর ইয়টের কাছ থেকে দূরে থাকতে হবে।
মন খারাপ করার কিছু নেই, হেসে বলল জোসেফ। পানির তলায় হঠাৎ কোন বিপদে পড়ে গেলে মাথা ঠিক রাখা সত্যি কঠিন। রবিনের কপাল ভাল, দড়িতে আটকেছে পা। অক্টোপাসের কবলে পড়েনি। তবে, অক্টোপাস কিংবা হাঙর আক্রমণ করে বসলেও মাথা ঠাণ্ডা রাখতে হবে। না না, চমকে ওঠার কিছুই নেই। এদিককার পানিতে ওই দুটো জীব দেখা যায় না খুব একটা। হ্যাঁ, এবার মুসার পালা।
তাড়াতাড়ি তৈরি হয়ে নিল মুসা।
দড়ির সিঁড়ি বেয়ে নেমে গেল দুই ডাইভার। পানির তলায় ড়ুবে গেল মাথা। কি কি ঘটেছে পানির তলায়, কিশোরকে খুলে বলল রবিন। শেষে বলল, পরের বার আর এমন ভুল…
একটা ডাক শুনে থেমে গেল রবিন। চাইল। একশো গজ দূরে ছোট একটা পালের নৌকা। নিঃশব্দে এগিয়ে আসছে। হাত নেড়ে তাদের ডাকছে পাপালো।
দেখতে দেখতে কাছে চলে এল নৌকা। দ্রুত অভ্যস্ত হাতে পাল নামিয়ে ফেলল পাপালো। হাসল। ঝকঝাঁক করে উঠল সাদা দাঁত।
আমার সম্পর্কে নিশ্চয় অনেক খারাপ কথা বলেছে। জিম, বলল পাপালো। বিশ্বাস করেছ তো?
না, বলল রবিন। বিশ্বাস করিনি। তোমার সম্পর্কে কোনরকম খারাপ ধারণা আমাদের নেই।
খুব খুশি হলাম, হাসল আবার পাপালো। বোটের গায়ে হাত ঠেকিয়ে নৌকা থামাল।
বোটে ফেলে রাখা ডুবুরির-সরঞ্জামগুলোর দিকে চাইল একবার সে, চকচক করছে চোখ। গলার স্বর নির্লিপ্ত রেখে বলল, ইয়টটার কাছে যেতে এত সাজসরঞ্জাম লাগে না। পানি খুবই অল্প। কোন যন্ত্রপাতি ছাড়াই যেতে পারি। আমি ওখানে।
শুনেছি, গ্ৰীক স্পঞ্জ শিকারিরা যন্ত্রপাতি ছাড়াই একশো ফুটের বেশি পানির তলায় ডুব দিতে পারে, বলল রবিন।
ঠিকই শুনেছি, গর্বিত স্বরে বলল পাপালো। আমার বাপ দুশো ফুট নিচে চলে যেতে পারত। কোমরে একটা দড়ি বাঁধা থাকত শুধু, টেনে তোলার জন্যে। দাম রাখতে পারত তিন মিনিট। মেঘ ঘনিয়ে এল। তার চেহারায়। কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। বাবা। আর কোনদিন ডুব দিতে পারবে না। প্রায়ই বলে, আবার গ্রীসে ফিরে যেতে ইচ্ছে করে তার। কিন্তু টাকা কোথায়? যদি কোনদিন গুপ্তধন পেয়ে যাই, বাবাকে নিয়ে দেশে চলে যাব আমি। একটা মোটরবোট কিনিব। মাছ ধরব সাগরে। আহা, ওখানকার জেলেদের জীবন কত সুন্দরা আবার হাসি ফিরল। পাপালোর চেহারায়। দ্বিধা করল এক মুহূর্ত। তারপর বলল, আগামীকাল গুপ্তধন খুঁজতে যাব। আমার সঙ্গে যাবে তোমরা?
নিশ্চয়!। প্রায় চেঁচিয়ে উঠল রবিন। খুব মজা হবে।
এতক্ষণ চুপচাপ কথা শুনছিল কিশোর। বলল, শুধু গুপ্তধন খুঁজলে, আর সাঁতার কেটে বেড়ালে তো চলবে না। আমাদের। যে কাজে এসেছি, তা-ও কিছু করার দরকার। তারপর দুজনকেই অবাক করে দিয়ে জোরে হ্যাঁ-চু-চোহা। করে উঠল সে।
ঠাণ্ডা লাগল নাকি তোমার? গোয়েন্দাপ্রধানের দিকে চেয়ে বলল রবিন।
কিশোর কোন জবাব দেয়ার আগেই বলে উঠল। পাপালো, খবরদার, ঠাণ্ডা লাগলে ডুব দিতে যেয়ো না! ভীষণ কানব্যথা করবে। আচ্ছা, চলি এখন। কাজ আছে। কাল দেখা হবে।
আবার পাল তুলে দিল পাপালো। চলতে শুরু করল নৌকা। রোদে চকচক করছে উপসাগরের পানি। তাতে ভর করে উড়ে চলল যেন হালকা পালের নৌকা।
কয়েক মিনিট পর। পানির ওপর মাথা তুলল। মুসা আর জোসেফ। বোটে উঠে এল।
ফেস মাস্ক খুলে ফেলল মুসা। হাসল। দারুণ! কিশোর, এবার তোমার পালা।
খুব একটা আগ্রহী মনে হল না কিশোরকে। শরীর ভাল লাগছে না। পিঠে ট্যাংক বেঁধে মাস্কটা টেনে নামাল মুখের ওপর। জোসেফের পিছু পিছু পানিতে নেমে গেল সিঁড়ি বেয়ে।
রবিন! উত্তেজিত মনে হল মুসাকে। জন, কি দেখেছি?
কি?
কিছু একটা দেখেছি। ইয়টের ফুট পঞ্চাশেক তফাতে। উঠে আসছি তখন। বালিতে পড়ে আছে, চকচকো আমার মনে হয় মোহর! আবার যখন ডুব দেব, দেখে আসব ওটা।
তুমি শিওর?
ঠিক শিওর না। তবে চকচকে কিছু একটা দেখেছি, এটা ভুল নয়। এখানকার লোকে তো বলেই, উপসাগরের তলায় ছড়িয়ে গেছে মোহর।
মাঝে মধ্যে পাওয়াও যায়।
কিছু একটা বলতে গিয়েও থেমে গেল রবিন। ভেসে উঠেছে। কিশোরের মাথা। তার পাশেই জোসেফ। কিশোরের ফেস মাস্ক সরে গেছে একপাশে। তাকে ধরে রেখেছে জোসেফ। ঠেলে দিচ্ছে বোটের দিকে।
কি হয়েছে? জিজ্ঞেস করল রবিন।
তেমন কিছু না, অভয় দিয়ে বলল জোসেফ। কি করে জানি মাস্ক সরে গেল ওর। ভাগ্য ভাল, গভীর পানিতে ছিল না।
বোটে উঠে এল দুজনে। বিধ্বস্ত দেখাচ্ছে কিশোরের চেহারা। মাস্ক খুলে রাখতে রাখতে বলল, কান ব্যথা করছিল। হাঁচি পেল হঠাৎ। আটকাতে পারলাম না। মাস্ক সরে গেল। পানি ঢুকে গেল মুখে। মাস্ক আর জায়গামত সরাতে পারলাম না।
আবার হাঁচি দিল কিশোর।
ঠাণ্ডা লেগেছে, বলল জোসেফ। আজ আর ডুব দিতে পারবে না। আগামী তিন-চার দিনেও পারবে বলে মনে হয় না।
আমারও তাই মনে হচ্ছে, সায় দিয়ে বলল কিশোর। গতকাল প্লেনে এয়ারকুলারের বাতাস একটু বেশি ঠাণ্ডা ছিল। তার ওপর রাতে বৃষ্টিতে ভিজেছি। ঠাণ্ডা ধরে ফেলেছে।
পুরোপুরি সুস্থ না হয়ে আর ডুবতে এসো না, পরামর্শ দিল জোসেফ। হাঁচি কিংবা কাশি থাকলে তো নয়ই। ঠিক আছে, তুমি বাস। মুসা আর রবিনকে ঘুরিয়ে আনি কয়েকবার। নাকি তোমরাও আর যেতে চাও না?
না না, যেতে চাইব না কেন? বলে উঠল মুসা।
পালা করে ডুব দিতে লাগল মুসা আর রবিন। প্রথমবারের চেয়ে বেশিক্ষণ ড়ুবে থাকে এখন। চকচকে জিনিসটা আবার দেখা যায়। কিনা, সেদিকে নজর রাখল। দুজনেই। কিন্তু দেখতে পেল না। আর।
বিকেল হয়ে গেল। আর কোনরকম বিপদ ঘটল না। সেদিনকার মত ডোবার কাজে ইস্তফা দেবার সিদ্ধান্ত নিল জোসেফ। একা একা একবার ডুব দেবার অনুমতি চাইল মুসা। কি ভেবে রাজি হয়ে গেল তাদের ইনস্ট্রাক্টর।
অনেকক্ষণ পরে, শঙ্কিত হয়ে পড়েছে জোসেফ, এই সময় ভেসে উঠল মুসার মাথা। বোটে এসে উঠল। এক হাতে মুঠো করে রেখেছে কি যেন।
ফেস মাস্ক খুলে ফেলল মুসা। দেখ!
মুসার খোলা মুঠোর দিকে চাইল তিনজনে। একটা উজ্জ্বল বড় মুদ্রা। ধারগুলো ক্ষয়ে গেছে।
এ-কি! চেঁচিয়ে উঠল। জোসেফ। চোখ বড় বড় হয়ে গেছে। ডাবলুনা মুসার হাত থেকে মোহরটা তুলে নিয়ে দেখল ভাল করে। সতেরোশো বারো সালের। স্প্যানিশ। মুসা, খবরদার এটার কথা কাউকে বোলো না!
কেন? অবাক হল মুসা। ছিনিয়ে নেবে?
না, তা নেবে না। তবে শয়ে শয়ে লোক চলে আসবে গুপ্তধন খুঁজতে। বারোটা বাজিয়ে ছাড়বে আমাদের শুটিঙের।
<