কাজে যাওয়ার সময় ওয়াগনের সাথে নিজের ঘোড়াটাকেও নিয়েছে জেমস। জানে আজ থেকে লিয়ন সিটিতে ওর দিনগুলো অন্যরকম হবে, যে কোন সময়ে আক্রান্ত হতে পারে। কেভিন লপার ওকে শান্তিতে থাকতে দেবে না। প্রতি মুহূর্তে চোখ কান খোলা রাখছে ও, অসতর্ক অবস্থায় প্রাণ খোয়ানোর ইচ্ছে নেই।
বনভূমির অন্য প্রান্তে চলে এসেছে ও, গত কয়েকদিন এখানেই কাঠ কাটছে। ক্রীকের পাড় ধরে ঘুরপথে চলে এসেছে। পাশেই মেলবি পর্বতমালার ঢাল, ক্রমশ উচ্চতা হারিয়ে মালভূমির আকারে সমভূমিতে গিয়ে মিশেছে। ঢালের ওপর ছড়ানো-ছিটানো ঝোপ আর কিছু বোল্ডার। ইতস্তত বেড়ে ওঠা কয়েকটা সিডারও চোখে পড়ল।
অন্য দিনের মতই দুপুরে ওর খাবার নিয়ে এল নিকোলাস প্রাইস। তাকে দেখে জেমস আঁচ করল কিছু একটা ঘটেছে। দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কাঠ ব্যবসায়ীকে। কোন প্রশ্ন না করে নীরবে খাওয়া সেরে নিল ও, একবার শুধু কাছে দাড়িয়ে থাকা প্রাইসকে দেখল। তারপর দুটো সিগারেট রোল করে অফার করল তাকে। কোন সমস্যা হয়েছে, নিক?
স্যাভেজ এসেছিল আমার কাছে।
কেন?
তোমাকে ছাঁটাই করতে বলে গেছে। নইলে আমার বারোটা বাজাবে। আমি দুঃখিত, জেমস। আমাকে বউ-বাচ্চা নিয়েই এখানে থাকতে হবে। বুঝতেই পারছ কিছু করার নেই।
এটা কেবল শুরু, ভাবছে জেমস। কাঁধ উঁচিয়ে শ্রাগ করল। ভালই হয়েছে, নিক। এমনিতেও ভাবছিলাম কাজটা ছেড়ে দেব।
ওরা তোমার পিছু লাগল কেন?
সে-রাতের ঘটনাই কি যথেষ্ট নয়?
হতে পারে, কিন্তু মনে হচ্ছে এরমধ্যে অন্য কোন ব্যাপার আছে। এরকম আর কখনও হয়নি, স্যাভেজকে আমার কাছে পাগলা কুত্তার মত মনে হয়েছে। দারুণ খেপে আছে তোমার ওপর। সামনে পেলে বোধহয় খুনই করে ফেলবে। প্রত্যাশা নিয়ে তাকাল কাঠ ব্যবসায়ী, কিন্তু হতাশ হতে হলো তাকে। মুখে কুলুপ এটে রেখেছে জেমস।
আতঙ্ক ভর করেছে মার্শালের ওপর, মরিয়া হয়ে এবার ওর পিছু নেবে। জেমস এটাই চায়।
আমার কাছে জানতে চেয়েছিল তুমি কোত্থেকে, কেন এসেছ, ম্লান কণ্ঠে বলে চলেছে প্রাইস। কিছু জানি না এটা বিশ্বাস করাতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে। পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করল সে, এগিয়ে ধরল। হতাশা আর অস্বস্তি তার মুখে। আমি লজ্জিত, জেমস। প্রতিবাদ করার সাহস আমার হয়নি। অথচ পুরুষ মানুষের মত তাই করা উচিত ছিল।
ধন্যবাদ, নিক। তোমাদের সাথে ভাল কিছু সময় কেটেছে। মার্ক আর ওর মা-কে শুভেচ্ছা জানিয়ো।
ওদের সাথে দেখা করবে না!?
পরে একসময় আসব…হয়তো।
আড়ষ্ট পায়ে ওয়াগনের দিকে এগোল নিকোলাস প্রাইস, চেলা করা কাঠ তুলতে শুরু করল। জেমস হাত লাগাতে ফিরল ওর দিকে। কোথায় থাকবে ঠিক করেছ?
ভাবছি হোটেলেই উঠব।
লরার সাথে তর্ক হলো। ও কোনভাবেই মেনে নিতে চাইছে না। ওর ধারণা আমি তোমার ওপর অন্যায় করছি।
মাথা নাড়ল জেমস। ঠিকই করেছ। ওদের নিরাপত্তার কথাই আগে ভাবতে হবে তোমাকে। তাছাড়া আমাকে তো পানিতে পড়তে হচ্ছে না।
কাঠ তোলা শেষ হতে খচ্চরদুটো ওয়াগনে জুড়ল প্রাইস। চালকের আসনে উঠে বসে দেখল ফেরার ব্যাপারে আগ্রহ নেই জেমসের, কাটা গাছের গুড়িতে বসে আছে। এগোতে শুরু করেছিল ওয়াগন, জোর করে লাগাম টেনে থামাল সে। কি ব্যাপার, ফিরবে না? পেছন ফিরে চড়া গলায় জানতে চাইল কাঠ ব্যবসায়ী।
নড করল জেমস। তুমি এগোও, আমার তাড়া নেই।
এক মুহূর্ত কি যেন ভাবল প্রাইস, মুখ খুলেও নিরস্ত করে নিল নিজেকে। ফিরতি পথে এগোল ওয়াগন।
কি চায় ওরা, ওকে এইসের কাছোড়া করার উদ্দেশ্য কি? জেমস সারাক্ষণ শহরে থাকুক, হয়তো এটাই চায়। কিন্তু তাতে লাভ কি? এমনিতেও ওর ওপর নজর রাখা যেত। নাব্যাপারটা ভিন্ন কিছু। প্রথম সুযোগে ওকে শেষ করে ফেলতে চায় ওরা, শহরে কোন আয়োজন করে রেখেছে বোধহয়। স্যাভেজ আর নেবর নিজেই হয়তো এর উদ্যোল। অন্য কেউ আসল ব্যাপার জানার আগেই ওর মুখ বন্ধ করতে চায়। কেভিন লপারও না থেকে পারে না। তবে শেষপর্যন্ত আড়ালেই থেকে যাবে, সে।
একসাথে দুজন…রেনে নেবর একাই ভয়ঙ্কর, তারওপর স্যাভেজ-কাজটা কঠিন হবে। সবচেয়ে বড় কথা আইনের লেবেল লাগানো আছে ওদের পিস্তলের নলে। জেমসের জন্যে এটাই অস্বস্তিকর, নইলে অনেক আগেই ওদের মুখোমুখি দাঁড়াত, কোন কিছুর পরোয়া করত না।
স্যাড়লে চেপে বসল ও, চারপাশে তাকাল। লরেঞ্জো পিস, ক্যাসল হিল, ওল্ডম্যান মাউন্টেন…ঘন সিডার বন, বিস্তীর্ণ প্রেয়ারি আর এলডার্স ক্রীক-অসাধারণ একটা ছবির মত। সবকিছুর কেন্দ্রে লিয়ন সিটির মত ছোট্ট একটা শহর-জোন্স সিটি। তিনটে মানুষকে চাই ওর…শুধুই তিনটে লাশ। তিনটি প্রাণের বিনিময়ে তিনটা কয়োটকে চাই, যারা ওর জীবনটাকে তছনছ করে দিয়েছে একদিন। এক মুহূর্তের জন্যেও আর শান্তি পায়নি জেমস। অপরিসীম কষ্ট আর প্রতিহিংসা বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
মাসুল দিতে হবে ওদের!
শহরে যাওয়ার ট্রেইলের দিকে তাকাল ও। দূরে ছোট হয়ে এসেছে নিকোলাস প্রাইস আর ওয়াগনের অবয়ব। আরও দূরে, শহর থেকে স্কুলের পাশের গলি ধরে আগুয়ান পাঁচ ঘোড়সওয়ারকে দেখতে পেল। গতি বাড়িয়ে কাঠ ব্যবসায়ীর মুখোমুখি হলো ওরা, ওয়াগনটা থেমে গেছে।
ট্রেইল ছেড়ে বড়সড় একটা সিডারের পাশে সোরেলটাকে দাঁড় করাল জেমস। স্যাডল ব্যাগ হাতড়ে ফিল্ড গ্লাস বের করে চোখের সামনে তুলে ধরল। এক লাফে কাছে চলে এল লোকগুলো। নিকোলাস প্রাইসের সাথে কথা বলছে যে লোকটা চিনতে পারছে তাকে, কয়েকদিন আগে সেলুনে দেখেছিল। ঝামেলাবাজ ছাড়া অন্য কিছু মনে হয়নি। তবে নিঃসন্দেহে কঠিন তোক, পেশীবহুল চওড়া কাঁধ আর বাহু তারই সাক্ষ্য দেয়। মুখ দেখে মনে হলো রেগে গেছে লোকা, পাশেরজন এগোতে হাত নেড়ে নিরস্ত করল। বলল কি যেন। প্রত্যুত্তরে মাথা নাড়ল প্রাইস। এবার ট্রেইল ছেড়ে সরে গেল লোকটা, সঙ্গীরাও তাই করল। এগোল কাঠ ব্যবসায়ী। খানিক এগিয়ে ফিরে তাকাল সিডার বনের দিকে, মুখে দুশ্চিন্তা।
ফিল্ড গ্লাস পকেটে রেখে লাগাম ঢিলে করল জেমস। ওর শহরে পৌঁছানোর অপেক্ষা করেনি, আগ বাড়িয়ে নিজেরাই চলে এসেছে। কারা ওরা? বেপরোয়া কয়েকজন মানুষ, বিপজ্জনক তাতে কোন সন্দেহ নেই। জেমসের সাথে ওদের সরাসরি কোন স্বার্থ হয়তো নেই, কিন্তু কিছু ডলার খরচ করলে এমন লোক হামেশাই পাওয়া যায়। হয়তো কেভিন লপারই এদেরকে ভাড়া করেছে, কিংবা হেনরী ক্রুশার।
সিডার বনের ভেতরে ঢুকে পড়েছে ও। ঘাস আর শুকনো পাতা মাড়িয়ে এগোচ্ছে সোরেলটা। খুরের ছাপ পড়ছে খুব কমই, এ অবস্থায় ওকে অনুসরণ করা সহজ হবে না। বনের বুক চিরে চলে যাওয়া ট্রেইল ধরে ওপাশে গিয়ে ঘুরপথে শহরে চলে যেতে পারে, কিন্তু তাতে অবস্থার হেরফের হবে না। শহরে দুএকজন থাকবেই, লপার বোকা নয়। এদেরকে পেছনে নিয়ে শহরে ঢুকে দুই দলের মাঝখানে গ্যাড়াকলে পড়ার ইচ্ছে নেই ওর। অবস্থা দেখে মনে হচ্ছে শুরুতেই ব্যাপারটার শেষ দেখতে চাইছে লপার, তার পক্ষে অবশ্য এটাই স্বাভাবিক।
মেলবি পর্বতমালায় ঢোকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ও। জায়গাটা অপরিচিত, তারপরও। লোকগুলোকে ব্যস্ত রেখে বেরিয়ে যেতে পারলে হয়তো কাউকে পেছনে না নিয়েই শহরে পৌঁছতে পারবে। এটা অন্তত এখুনি শহরে যাওয়ার চেয়ে ভাল, যদিও দুটোই ঝুঁকিপূর্ণ।
মাঝারি গতিতে ছুটছে সোরেল। ঘোড়াটার দম অটুট রাখার ওপর অনেক কিছু নির্ভর করবে। ঘোড়ার বা নিজের জন্যে খাবার নেই, তা নিয়ে খুব একটা ভাবছেও না জেমস। জীবনের অনেকগুলো বছর ট্রেইলে কাটিয়েছে ও, খাবার ঠিকই জোগাড় করে নিতে পারবে।
হালকা হয়ে এসেছে সিডারের সারি। সামনে ইয়েলার্স ক্রীক। মেলবি পর্বতমালার একটা শৃঙ্গ থেকে শুরু হয়ে লিয়ন সিটি ছাড়িয়ে চলে গেছে ওপাশের মালভূমি পর্যন্ত। চওড়ায় ত্রিশ গজের মত হবে। অগভীর স্বচ্ছ টলটলে পানিতে নেমে এল ও। তলার নুড়িপাথর স্পষ্ট চোখে পড়ছে। ঘোড়ার মুখ ঘুরিয়ে উজান ধরে এগোল, সোজাসুজি না উঠে দুশো গজ পেরিয়ে ও-পাড়ে উঠল। ওর ট্রাক খুঁজতে গিয়ে এতে অন্তত কিছু সময় নষ্ট হবে ধাওয়াকারীদের।
লাগোয়া পাহাড়শ্রেণীর ওপর ওর চোখ। তীক্ষ্ণ দৃষ্টিতে, খুঁটিয়ে দেখছে। নিরেট পাথুরে শরীরের আনাচে-কানাচে দুএকটা উপত্যকা পেয়েও যেতে পারে।
একটা ভাল আশ্রয় পাল্টে দিতে পারে সবকিছু।
পছন্দসই একটা জায়গা পেল আরও মাইলখানেক এগিয়ে। পাহাড়শ্রেণী ওখানে হঠাৎ করে বাঁক নিয়েছে, পাহাড়ের কোণ বেরিয়ে আছে তেরছাভাবে। দুটো বোল্ডার আর মেসকিট ঝোপ পেছনের উপত্যকাকে ট্রেইল থেকে আড়াল করেছে। সরু পথটা ধরে সহজে ভেতরে ঢুকে পড়া যাবে।
স্যাডল ছেড়ে নেমে পড়ল ও, হাতে রাইফেল। ঘোড়ার লাগাম ধরে হাঁটিয়ে ভেতরে নিয়ে এল। একপাশে কিছু ঘাস আছে, ব্যস্ত হয়ে পড়ল সোরেলটা। ওটার পিঠ চাপড়ে দিয়ে ফিরে এল জেমস। পাহাড়ের ঢালু শরীর বেয়ে উঠে এল কয়েক ফুট। বোল্ডারের কাছে দাঁড়িয়ে ফেলে আসা ট্রেইলের ওপর চোখ বুলাল। ক্রীকের ও-পাড়ে দেখা যাচ্ছে লোকগুলোকে। ছড়িয়ে-ছিটিয়ে ওর ট্র্যাক খুঁজছে।
তামাক আর কাগজ বের করে সময় নিয়ে সিগারেট রোল করে ধরাল ও। আয়েশ করে টানছে। ক্রীকের পাড়ে ওর ট্র্যাক খুঁজে পেয়েছে লোকগুলো, সোৎসাহে এগোচ্ছে এখন। বিপদের আশঙ্কা করছে না, হয়তো ভেবেছে পালাতেই ব্যস্ত থাকবে জেমস।
লোকগুলো ত্রিশ গজ দূরে এসে পৌঁছতে বোল্ডার ছাড়িয়ে উঠে দাঁড়াল। ওকে দেখে থেমে গেছে প্রতিপক্ষ। একে একে সবকটা মুখ দেখল জেমস, চেহারাগুলো গেঁথে নিল মনের মধ্যে। হারামী লোক সব কজন, এবং বেপরোয়া। লপার কিভাবে ওদের জোগাড় করল কে জানে। আমাকে খুঁজছ বোধহয়? সামনের, লোকটার উদ্দেশে জানতে চাইল ও।
এত সহজে পেয়ে যাব ভাবিনি, স্মিত হাসল লোকটা, হ্যাটের কার্নিস ঠেলে তুলে দিল ওপরে। চওড়া কপাল বেরিয়ে পড়ল। নীল চোখে ঔদ্ধত্য ও বেপরোয়া একটা ভাব আছে। পাশে দাঁড়িয়ে থাকা সঙ্গীর দিকে তাকাল একবার, পিস্তলের বাট ছুঁইছুঁই করছে তার হাত।
আমার পিছু নিয়েছ কেন?
হেনরী ক্রুশার সহজ একটা কাজ দিয়েছে আমাদের। তোমার ব্যাপারে আগ্রহের কমতি নেই ওর। তুমি বেচাল করলে হয়তো একটু কষ্ট হবে, তবে আগে-পরে তোমাকে ঠিকই ধরতে পারব। তোমার লাশ পেলেও খুশি হবে সে।
আচ্ছা, এই তাহলে ব্যাপার, জেমস এমনভাবে বলল যেন আমোদ পেয়েছে। খুশি হলাম তার নতুন পরিচয়ে। আমার ধারণা তার হয়ে তোমরা এই প্রথম কাজ করছ না।
তাতে কি?
হয়তো তোমাদের জন্যে এটাই শেষ কাজ। বিশেষ করে তোমার জন্যে। সবার আগে তোমাকেই গুলি করব। শোনো, স্ট্রেঞ্জার, সময় থাকতে কেটে পড়ো। তোমাদের সাথে শত্রুতা নেই আমার, অযথা ঝামেলা কোরো না।
তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসল লোকটা। আমরা পাঁচজন আর তুমি একা। আমি:একাই একশো।
শুনেছ, পিট, ও নাকি হিকক? হাসছে লোকটা, কাঁপছে ওর চওড়া বুকের ছাতি আর কাঁধ। আমার সন্দেহ আছে, জেমস অ্যালেন। একটা গরুর গলায় ফাঁস আটকানোর চেয়ে তোমাকে শিকার করা আমাদের জন্যে অনেক সহজ কাজ।
পরে কিন্তু বলতে পারবে না যে সাবধান করিনি।
ওরকম বড় বড় কথা অনেক শুনেছি। সুখের কথা কি জানো, এখনও বহাল তবিয়তে বেঁচে আছি। তোমার মত বাচালরা কিছুই করতে পারেনি আমার।
রাইফেল কক করল জেমস, হাত বদল করল এরপর। দেখল ছড়িয়ে পড়তে শুরু করেছে ওরা, সবাইকে একসাথে নিশানা করার সুযোগ যাতে জেমস না পায়। ঝটিতি রাইফেল তুলে গুলি করল ও, দলনেতার হ্যাট ফুটো হয়ে পাঁচ হাত দূরে গিয়ে পড়ল। পিছিয়ে যাও, মিস্টার! শহরে ফিরে যাও। আমার পিছু নিলে পরেরবার তোমার কপাল ফুটো করব।
তার চোখে ভয় বা অস্বস্তি কোনটাই নেই, বরং হাসছে। নোংরা হলুদ দাঁত বেরিয়ে পড়েছে। আমার হ্যাটের দাম চুকিয়ে দাও। ফুটো হওয়া হ্যাট আমি পরি না। এগোনো বন্ধ হয়েছে, কিছুটা হলেও নিজের বেহাল অবস্থা আঁচ করতে পেরেছে। বুঝতে পারছে খোলা জায়গায় থেকে সুবিধে করতে পারবে না।
ক্রুশারের পা চেটে আর্জি জানাতে পারো। সে হয়তো কিনে দিতে পারে। ওর তো টাকার অভাব নেই।
তাকিয়ে থাকল লোকটা, বোঝা যাচ্ছে ভয় পাওয়ার লোক নয়। ভুল করলে, বন্ধু, এর মাসুল তোমাকে দিতেই হবে। ভেবেছ পার পেয়ে যাবে? উঁহু, মোটেই না। তোমাকে কোণঠাসা করতে সময় লাগবে না। ছেলেরা এমনিতেই মুখিয়ে আছে। তোমার জন্যে দুশো ডলার ঘোষণা করেছে ক্রুশার।
পাশের লোকটা, ছোটখাট, স্যাডলের ওপর ঝুঁকে পড়েছে। পিস্তলের বাঁট ছুঁয়েছে হাত। এক নজর তাকে দেখল জেমস, করুণা অনুভব করল। গাধাটা ভেবেছে কিছুই টের পায়নি ও। নিজেকে খুব স্মার্ট ভাবছে! চকচকে পিস্তলের বাঁট সতর্ক করল ওকে, অন্য একটা চিন্তা খেলে গেল মাথায়…দলনেতার চালাকি ধরতে পেরেছে—ওকে কথায় ব্যস্ত রেখে কাজ সারার ফন্দি এটেছে।
রাইফেল রেখে ধরা দিতে পারো, বলল দলনেতা, ঘোড়াটা আবার এক পা এগোল। নয়তো ঢুকে পড়ো ওই ট্রেইলে। বক্স ক্যানিয়নের মত কানা ওটা, নিরেট পাহাড়ের মাথায় শেষ হয়েছে। আমরা কেবল বসে থাকব এখানে, একসময় তুমি নিজেই এসে ধরা দেবে।
একটা ঝিলিক ধরা পড়ল জেমসের চোখে। রাইফেলের নল একটু তুলেই গুলি করল। কোমর পর্যন্ত পিস্তল তুলে এনেছিল ছোটখাট লোকটা, ভারী বুলেট ওর কপাল গুড়িয়ে দিল। স্যাডলের ওপর হুমড়ি খেয়ে পড়ল শরীর। ভয় পেয়ে ছুটতে শুরু করল ঘোড়াটা।
রাইফেল তুলে নিয়েছে দলনেতা, নিশানা করছে।
ঝাঁপ দিল জেমস, গুলিটা ওর মাথা ছুঁয়ে বেরিয়ে গেল। গড়ান দিয়ে বোল্ডারের আড়ালে সরে এসে এক লাফে উঠে দাঁড়াল, তারপর ঢাল বেয়ে ছুটতে শুরু করল। পেছনে চিৎকার শুনে বুঝল ওর পরিকল্পনা আঁচ করে ফেলেছে লোকগুলো। ঘোড়ার খুরের শব্দ ওর গতি বাড়িয়ে দিল। সোরেলের কাছে এসে ওটার পাছায় চাপড় মারতে ছুটতে শুরু করল ঘোড়াটা। দৌড়ে প্রথমে তাল মেলাল জেমস, তারপর স্যাডল হর্ন আঁকড়ে ধরে ঝুলে পড়ল। একটু পর অনায়াসে স্যাডলে চেপে বসল। ঘাড় ফিরিয়ে পেছনে তাকাল একবার। এখনও দেখা যাচ্ছে না কিন্তু জানে খুব বেশি পেছনে নেই প্রতিপক্ষ।
দ্রুত কয়েকগজ পেরিয়ে এল ও। সামনে ঢালের ওপর উইলো ঝোপ, ওটার পেছনে এসে রাশ টানল। ঘুরে তাকাল জেমস। কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পেল প্রথম লোকটাকে। একটা গ্রুলায় চেপেছে, হাতে উদ্যত সিক্সশটার। বাম হাতে রাইফেল চালান করে দিয়ে পিস্তল তুলে নিল ও, নিশানা করল। ওর খোজে ইতি-উতি তাকাচ্ছে লোকটা, চোখাচোখি হলো। নির্দ্বিধায় ট্রিগার টিপে দিল জেমস। স্যাডলে হুমড়ি খেয়ে পড়ল লোকটা।
আরেকজন উপস্থিত হয়েছে। সঙ্গীর পরিণতি দেখে সতর্ক হয়ে গেছে, চলন্ত ঘোড়া থেকে লাফিয়ে স্যাডল ছাড়ল। মাটিতে পড়ে গড়ান দিয়ে সরে গেল একপাশে। একটা জওয়ার আড়ালে চলে গেল।
ঢাল বেয়ে নেমে এল জেমস, চোখ জওয়ার পেছনে অবস্থান নেয়া লোকটার ওপর। মাথা বের করে চারপাশ দেখার চেষ্টা করল সে, জেমস একটা গুলি করতে মাথা টেনে নিল।
ঘোড়াকে হটিয়ে নিয়ে জায়গাটা থেকে সরে এল জেমস। ব্যাটা ওখানে বসে থাকুক কিছুক্ষণ, ভাবল ও, একটা ভাল ধাক্কা দেয়া গেছে লোকগুলোকে। দুজন শেষ। এখন থেকে পুরো সতর্ক থাকবে ওরা।
ঘণ্টাখানেক টানা এগোল ও। সোরেলের ইচ্ছের ওপর ছেড়ে দিয়েছে। একসময় বুনো ছিল ওটা, অপরিচিত জায়গায় তাই ওটার সহজাত প্রবৃত্তিই ওর ভরসা। এলাকাটা অচেনা, তাই ঘোড়ার ওপর নির্ভর করা ছাড়া উপায় নেই। হুট করে নেয়া সিদ্ধান্ত ওকে ভোগাচ্ছে এখন, মেলবি পর্বতমালায় ঢোকার জন্যে শেষে দুঃখ করতে হয় কিনা কে জানে। হলফ করে বলতে পারব, লোকগুলো পিছু ছাড়বে না।
সন্ধ্যার খানিক আগে অন্ধকার নেমে এল পাহাড়শ্রেণীতে, পথ চলার উপায় থাকল না আর। বাধ্য হয়ে থামল জেমস, একটা মেসার ওপর রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। স্যাডল ছাড়িয়ে ঘোড়ার যত্ন নিল প্রথমে। বুনো কিছু ঝোপ আছে আশপাশে, সোরেলের জন্যে যথেষ্ট। আর ওকে উপোস থেকে কাটিয়ে দিতে হবে, ক্যান্টিনের পানিই একমাত্র সম্বল। আসার পথে এমন কিছু পায়নি যে খেতে পারে।
মেসার একেবারে কিনারে কয়েকটা মেসকিট ঝোপ, পাশে মোটামুটি সমতল ঢল নেমে গেছে অনেকদূর। আবছা আঁধারে নিচের কিছুই চোখে পড়ছে না। ক্যাম্প করল জেমস, বেডরোল বিছিয়ে শুয়ে পড়ল। পেছনের লোকগুলোর কথা ভাবল একবার, তারপর সব চিন্তা ঝেটিয়ে বিদায় করে দিল মাথা থেকে। ওর মত লোকগুলোও এগোতে পারবে না। তবু রাতের বেলায় হামলার আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যাবে না। কিছুক্ষণ নীরবে শুয়ে থাকল, আশপাশের শব্দগুলো শোনার চেষ্টা করছে। ১
ঘণ্টাখানেক পর উজ্জ্বল হয়ে উঠল চাদের আলো। অস্থির লাগছে, টের পেল ও, যদিও কোন কারণ খুঁজে পেল না। বিছানায় এপাশ-ওপাশ করল কিছুক্ষণ, সারা দেহে ক্লান্তি তবু ঘুম আসছে না। খিদেয় শূন্য অনুভূতি হচ্ছে পেটে, তবে তারচেয়েও বেশি ভোগাচ্ছে অজানা একটা অস্থিরতা। তার সহসাই আবিষ্কার করল জায়গাটার নিরাপত্তা নিয়ে সন্দেহ যাচ্ছে না ওর।
উঠে বসে ফেলে আসা পথ ধরে তাকাল ও। চাঁদের আলোয় আবছাভাবে চোখে পড়ছে ট্রেইলটা। স্নিগ্ধ আলোয় ভেসে যাওয়া পাহাড়ের তামাটে শরীরকে গলে শুকিয়ে যাওয়া মোমের মত ভঙ্গুর, পেলব মনে হচ্ছে। ঝোপের ভেতর আবছা আঁধার, আর উঁচু ক্লিফের ছায়াগুলো কে কাকে ছাড়িয়ে যাবে সে প্রতিযোগিতায় ব্যস্ত যেন। ওগুলোর আশপাশে চাপ চাপ অন্ধকার। নির্মেঘ আকাশ বিশাল এক ছাতের মত আগলে রেখেছে পুরো এলাকাকে, নিভুনিভু তারাগুলোকে দেখাচ্ছে একেকটা নিভন্ত প্রদীপের মত-মিইয়ে যাওয়ার মাঝেই হঠাৎ করে জ্বলে ওঠার চেষ্টায় ক্লান্ত যেন।
সরে গিয়ে একটা শৈলশিরায় চলে এল ও। হাতে ফিন্ড গ্লাস। পাহাড়শ্রেণীর শুরুতে এ ট্রেইলে ঢোকার মুখ আর পথের কিছু অংশ চোখে পড়ছে। খুটিয়ে দেখল ও, কোথাও কোন ক্যাম্পের চিহ্ন চোখে পড়ল না। ওর মতই সতর্ক লোকগুলো, আগুন জ্বালায়নি। আসার পথে ট্র্যাক ফেলে এসেছে ও, তা ধরে চলে আসতে পারবে ক্রুশারের জুরা। হয়তো ওদের কাছে এলাকাটা নতুন নয়, সেরকম হলে অনায়াসে চলে আসতে পারবে এখানে। নিজেকে ওদের জায়গায় কল্পনা করল জেমস, নির্দ্বিধায় রাতে ক্যাম্পে হানা দিত ও। সুতরাং সামনের উপত্যকায় যে কোন মুহূর্তে কাউকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
পিছিয়ে ক্যাম্পের কাছে চলে এল ও। সিদ্ধান্ত নিতে পেরে স্বস্তি লাগছে। বেডরোল গুটিয়ে সোরেলের পিঠে স্যাডল চাপাল, ঢাল বেয়ে নামতে শুরু করল। চাঁদের আলোয় অন্ধকার পুরো কাটেনি, তবে এগোনো যাচ্ছে। শক্ত পাথুরে পথ। কিছুক্ষণ পর একটা উপত্যকা ছাড়িয়ে আরও এগোল। তিনশো গজের মত পেরিয়ে এসে একপাশের একটা উইলো ঝোপ দেখে থামল। জায়গাটা দেখে নিশ্চিন্ত হলো ও, মেসায় রাত কাটানোর চেয়ে নিরাপদ। প্রতিপক্ষ এখানে পৌঁছানোর আগেই টের পাবে। তাছাড়া ছায়া ঘেরা বোপটা খুব কাছ থেকেও ভাল করে না দেখলে চোখে পড়ে না।
ঘোড়াটাকে চরতে দিয়ে শুয়ে পড়ল ও। ক্লান্তি লাগছে। আগামীকালও হয়তো এভাবে ছুটতে হবে। অযথা শক্তিক্ষয়ের কোন অর্থ নেই, এমনিতেই যেহেতু অভুক্ত আছে। সোরেলটা ওর অনেকদিনের সঙ্গী, বিপদ হলে ওটাই সতর্ক করে দেবে ওকে।
সূর্য ওঠারও আগে জাগল জেমস অ্যালেন। প্রথমেই প্রচণ্ড খিদে অনুভব করল। মেসা আর আশপাশে চোখ বুলাল ও, ভোরের আলো ফুটছে এখন পাহাড়ের কাছে। বাতাস নেই। সূর্যের আলোয় ঝকমকিয়ে উঠল উপত্যকার শিশির-ভেজা ঘাস। একসময়, পর্বতমালার চিরুনির মত চূড়াগুলো স্পষ্ট হয়ে উঠল। ছায়া ছুঁড়ে বেরিয়ে আসছে নিচের উপত্যকাগুলো। পাইনের সুবাস মাখা ঠাণ্ডা বাতাস বুক ভরে টেনে নিল ও। কোথাও কোন সাড়া নেই, নিঃসীম নীরবতার মধ্যে কেবল নিজের নিঃশ্বাসের শব্দই শুনতে পাচ্ছে, আর উপত্যকায় চরতে থাকা ঘোড়ার ঘাস টানার শব্দ।
নিশ্চিন্ত হয়ে বেডরোল গুটিয়ে নিল জেমস। সোরেলের পিঠে স্যাডল চাপিয়ে পানি পান করল, তারপর সিগারেট ধরাল। উপত্যকার কিনারে সামনের সরু ট্রেইলের ওপর চোখ বুলাল-পাহাড়শ্রেণীর আরও ভেতরে প্রবেশ করেছে। অন্য কোন পথ নেই, একটাই। এ পথের শেষ কোথায় জানা নেই ওর, হয়তো এখানে পা ফেলা প্রথম কোন মানুষ ও-ই। মনে পড়ল ক্রুশারের লোকটা বলছিল এটা কানা। তেমন হলে ওর কপালে সত্যি খারাবি আছে।
আকাশ আরেকটু পরিষ্কার হতে রওনা দিল জেমস। দুর্গম প্রান্তর। ইতস্তত ছড়িয়ে থাকা আকাশছোয়া ক্লিফের সারির মাঝখান দিয়ে চলে গেছে রুক্ষ ট্রেইল। সুবিস্তৃত ঢালু পথ উপত্যকার গভীরে গিয়ে পড়েছে; সেখানে অ্যাসপেন, মেসকিট আর বুনো উইলোর ছড়াছড়ি। ঘন সন্নিবেশিত ঝোপ ঠেলে এগোতে কষ্ট হচ্ছে ঘোড়াটার। একটু পর চড়াই-উত্রাইয়ের শুরু হলো। ছোট ছোট পাহাড়, কোনটাই খুব বেশি উঁচু নয়, মাঝে বিস্তৃত উপত্যকা। কোথাও কোন ক্রীক বা ঝর্নার নমুনাও নেই। জেমসের আশঙ্কা হলে শেষপর্যন্ত পিপাসায় কষ্ট করতে হয় কি-না ওকে। ঘোড়াটার জন্যে পানির অভাব আরও ঝামেলার হবে, এমনিতেই বিশ্রাম আর খাবার পাওনা হয়েছে ওটার। কিন্তু উপায় নেই। বুনো লতা আর ঝোপের ওপর ভরসা করতে হবে। আর বেল্টের নিচে চুপসে যাওয়া নিজের পেটের কথা ইচ্ছে করেই ভোলার চেষ্টা করছে জেমস, কিন্তু পারছে না।
দুপুর পর্যন্ত কেবল একবারের জন্যে থামল। ঘোড়ার ওপর চাপ কমাতে মাঝে মাঝে হেঁটে এগিয়েছে, কিন্তু কোনবারই বেশিদূর এগোতে পারেনি।
লোকগুলো ওর পিছু নিয়ে আসছে কি-না জানা নেই জেমসের। কষ্ট করে দুর্গম পাহাড়সারি পাড়ি দেয়ার ইচ্ছের ওপর নির্ভর করে। হয়তো এখনও ওই উপত্যকায় বসে আছে, কিংবা কয়েকশো গজ পেছনে, বোঝার উপায় নেই। ওর মনোযোগ সামনের ট্রেইলের ওপর, বেরিয়ে যাওয়ার পথটা অজান্তে পেছনে ফেলে যাবে এই ভয়ে অস্থির। পাহাড়ী গোলকধাঁধায় পথ হারানো মোটেও অস্বাভাবিক নয়।
জেমস জানে বামে চলে যেতে পারলে প্ৰেয়ারির কাছাকাছি পৌঁছতে পারবে। ইয়েলার্স ক্রীকের কাছে একবার যেতে পারলে এখান থেকে বেরিয়ে যাওয়া কঠিন হবে না। বুনো জানোয়ারের চলাচলের অনেকগুলো ট্রেইল চোখে পড়েছে ওর। সোরেলসহ পাড়ি দেয়া সম্ভব নয় বলে বাদ দিয়েছে।
ক্ষুৎপিপাসায় কাতর হয়ে একসময় থামল ও। প্রচণ্ড ক্লান্তি শরীরে, তবু ঘোড়ার যত্ন নিল। সন্ধের পর পানি খেয়ে শুয়ে পড়ল। আরেকটা উপোস আর উদ্বেগপূর্ণ রাত কেটে গেল।
পরদিন সকালে পথটা হঠাৎ করেই খুঁজে পেল ও। কিন্তু বেশিক্ষণ খুশি থাকতে পারল না। একটু এগিয়ে দেখতে পেল পথটা আগলে আছে কুশারের কুরা। মেসার ওপর থেকে নজর রাখল জেমস, তারপর নিশ্চিত হলো-চারজন। তারমানে আরও লোক এসেছে।
উপত্যকার মুখে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান নিয়েছে, বেরোতে গেলে ওদের চোখে পড়া ছাড়া উপায় নেই। হামলা করতে চাইলেও শৈলশ্রেণীর ওপর থেকে সুবিধা করা যাবে না। পিছিয়ে এসে ঢাল বেয়ে নামতে শুরু করল ও। পঞ্চাশ ফুট নিচের একটা রীজে এসে আশ্রয় নিল। শুয়ে পড়ে টেনে নিল রাইফেলটা, পুরো উপত্যকাই চোখে পড়ছে। বাছাধনদের এবার কিছুটা চমকে দেয়া যাক, ভাবল জেমস, নিদেনপক্ষে একজনকেও যদি খসিয়ে দেয়া যায় তো মন্দ কি!
একটা পাথরের সাথে হেলান দিয়ে বসে আছে বিশালদেহী এক লোক, ট্রেইলের ওপর নজর রাখছে। কোলের ওপর আড়াআড়িভাবে রাইফেল পড়ে আছে, হাতে হুইস্কির বোতল। ওটা তুলে চুমুক দিল সে, ছিপি এঁটে তারপর ছুঁড়ে দিল পাঁচ হাত দূরে শুয়ে থাকা সঙ্গীর দিকে। রাইফেলের নলে লোকটার কপাল নিশানা করল জেমস, বড় একটা নিঃশ্বাস নিয়ে ট্রিগার টেনে দিল। প্রচণ্ড শব্দে ভেঙে খান খান হয়ে গেল উপত্যকার নীরবতা। পেছনে হোঁচট খেল লোকটার মাথা, স্থির ভাবে বসে আছে যেন কিছুই হয়নি।
বোতল ফেলে লাফিয়ে উঠল অন্য লোকটা, ঝাঁপ দিল কাছের পাথরের আড়াল লক্ষ্য করে। জেমসের পরের গুলি ফস্কে গেল, চল্টা উঠাল পাথরের গায়ে। ইতোমধ্যে আড়ালে চলে গেছে লোকটা, অন্য দুজনও সটকে পড়েছে। ফাঁকা জায়গাটার ওপর চোখ বুলাল ও, ট্রেইলের আশপাশে তন্নতন্ন করে খুঁজছে ওর দৃষ্টি। লুকিয়ে আছে ওরা, পাল্টা একটা বুলেটও খরচ করেনি। এর কারণ একটাই—ওর অবস্থান এখনও আঁচ করতে পারেনি। সুতরাং আরেকবার সুযোগ নেয়া যেতে পারে।
সময় বয়ে চলেছে। দুপুরের সূর্য এখন গা তাতাচ্ছে, পাথরে ঠিকরে যাচ্ছে। রোদ। ঠায় পড়ে আছে জেমস, খানিক নড়েচড়ে হাত-পায়ের খিল ছাড়াল। ওদিকে অধৈর্য হয়ে পড়েছে প্রতিপক্ষ, নড়াচড়া শুরু হয়ে গেছে। পাথরের পেছনে একটা বাদামী রঙের হ্যাট দেখা গেল, ধীরে ওপরে উঠছে। বেশ খানিকটা ওঠার পর নিচে রাইফেলের নল দেখা গেল। মনে মনে একচোট হাসল জেমস।
মিনিট দশ চলে গেল আরও, তারপর বেরিয়ে এল হ্যাটঅলা। সতর্ক, ধীর, চলাফেরা। জেমস ইচ্ছে করলে তাকে ফেলে দিতে পারে, তা না করে অন্য লোকগুলোর বেরিয়ে আসার অপেক্ষায় থাকল। কোন গুলি ছুটে এল না বলে সাহস বেড়ে গেল লোকটার, দ্রুত পায়ে হেঁটে চলে এল বোতলের কাছে। ওটা তুলে নেয়ার সময় গলা উঁচিয়ে ডাকল সঙ্গীদের। ছিপি খুলে মুখে পানীয় ঢালছে সে, ঠিক এসময়ে গুলিটা করল জেমস। প্রচণ্ড ধাক্কায় পেছনে হেলে পড়ল লোকটা, হাত থেকে খসে পড়ল বোতল। টলতে টলতে দুপা এগোল, তারপর আছড়ে পড়ল শক্ত মাটিরওপর।
দশহাত দূরে একটা ঝোপ থেকে বেরিয়ে এসেছিল আরেকজন, অবস্থা বেগতিক দেখে ছুটতে শুরু করেছে। দ্বিতীয় চেষ্টায় তাকে বেঁধাল জেমস, উরুতে বা পায়ে লেগেছে গুলিটা। ঝোপের কাছে গিয়ে ঢলে পড়ল সে, প্রাণপণ চেষ্টায় আড়ালে টেনে নিল শরীর। জেমস ফের গুলি করার আগেই নির্বিঘ্নে একটা বোেল্ডারের পেছনে চলে গেল।
ওদের খায়েশ কিছুটা মিটবে এবার, পড়ে থাকা লাশদুটো দেখে ভাবল জেমস। উপত্যকার একটু নিচে বেঁধে রাখা ঘোড়াগুলোর ওপর স্থির হলো ওর দৃষ্টি। গুলির শব্দ আর ক্লিফের দেয়ালে সৃষ্ট প্রতিধ্বনি ভয় পাইয়ে দিয়েছে ওগুলোকে, ছটফট করছে। কয়েকটা বুলেট পাঠিয়ে ওগুলোকে আরও উত্তেজিত করে তুলল। একটু পর আতঙ্কে বাধন ছিঁড়ে ছুটে পালাতে শুরু করল ঘোড়াগুলো। কেউ একজন গাল দিল ওর উদ্দেশে। হেসে সরে এল জেমস, ঢাল বেয়ে নামতে শুরু করল। নিচে ঢালের শেষে অপেক্ষা করছে সোরেলটা।
ওকে দেখে খুশি হলো ঘোড়াটা। স্যাডলে চেপে গতি বাড়াল জেমস, মূল ট্রেইল ধরে এগোল। ঘণ্টাখানেক পর উঁচু একটা রীজে উঠে এসে পেছনে ফেলে আসা পথের ওপর দৃষ্টি রাখল, পাত্তা নেই লোকগুলোর। কারণটা বুঝতে পারল আরও কিছুক্ষণ পর যখন দেখল কয়েকশো ফুট উঁচু খাড়া পাথুরে দেয়ালের সামনে শেষ হয়ে গেছে ট্রেইল। হতাশা পেয়ে বসল ওকে, এত পরিশ্রম বিফলে যাবে যদি বেরিয়ে যেতে না পারে। নিশ্চিন্ত হয়ে পেছনে ট্রেইলের মুখে বসে থাকবে লোকগুলো; জানে ওকে ফিরে যেতে হবে, আপসে ধরা দিতে হবে।
ঘোড়ার মুখ ঘুরিয়ে ফিরতি পথ ধরল জেমস। খানিক এসে একটা শৈলশ্রেণীতে উঠে এল, সময় নিয়ে জরিপ করল পুরো এলাকা। ওর হিসেব মত এতক্ষণে ইয়েলার্স ক্রীকের উৎসের কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা। কোনমতে একবার সেখানে পৌঁছতে পারলে এখান থেকে বেরিয়ে যাওয়া কঠিন হবে না।
ঘণ্টা দুই পরে সত্যি সেখানে পৌঁছল ও। তবে খুব একটা খুশি হতে পারল। পাহাড়ের যে জায়গা থেকে নিচের জমিনে পানি আছড়ে পড়ছে তার থেকেও অন্তত একশো ফুট ওপরে একটা চাতালে এসে উপস্থিত হয়েছে। ক্রীকের শুরু কয়েকশো ফুটেরও বেশি নিচুতে। ক্লিফের বাড়া শরীর বেয়ে এত পথ নেমে যাওয়ার চিন্তা মাথায় আসতে থমকে গেল ও, তারপর খুঁটিয়ে দেখল জায়গাটা।
অসম্ভব নয়।
সরে আরও কিনারায় চলে এল ও। ক্যান্টিন খুলে পানি ছিটাল মুখে, তারপর খেল খানিকটা। একটা সিগারেট রোল করে ভাবতে বসল। ঝুঁকি আছে কিন্তু সাফল্যের সম্ভাবনাই বেশি। অবরুদ্ধ থাকার চেয়ে এটা অনেক ভাল।
সোরেলের কাছে চলে এল জেমস। এ কদিনে ওর নিজের চেয়ে ঘোড়াটার ওপর দিয়েই ধকল বেশি গেছে। পরম মমতায় হাত বুলাল ওটার ঘর্মাক্ত শরীরে, ফিসফিস করে কথা বলল কিছুক্ষণ। তারপর লাগাম টেনে ওটার মুখ ঘুরিয়ে দিল ফেলে আসা ট্রেইলের দিকে। স্যাডল থেকে রাইফেল আর ব্যাগ নামিয়ে রাখল। সোরেলের পাছায় মৃদু চাপড় মারল এবার। একচুলও নড়ল না ওটা।
যা বাছা, ওটার গলায় সুড়সুড়ি দিল জেমস। আবার দেখা হবে আমাদের।
মাথা নাড়ল ঘোড়াটা, ধীরে এগোল।
দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ ওটার যাওয়া দেখল জেমস, তারপর শৈলশ্রেণীর কাছে ফিরে এল। শেষবারের মত বিচার করল সম্ভাবনাটা। প্রায় আড়াইশো ফুট নেমে যেতে হবে, কোন ভাবে হাত ছুটে গেলে সর্বনাশের মোলোকলা পূর্ণ হবে। তবে আশার কথা পাহাড় থেকে বেরোনো পাথুরে কোণ আর কিছু গুল্ম জাতীয় গাছের সাহায্য পাবে ও। অন্য সময় হলে নিশ্চিন্তে এগোতে পারত, কিন্তু দুদিনের খিদে আর টানা পথচলার ক্লান্তি ওকে দুর্বল করে দিয়েছে। ভয় হচ্ছে শেষপর্যন্ত হয়তো নেমে যেতে পারবে না, যে শক্তির প্রয়োজন আদপে তা হয়তো ওর শরীরে নেই।
সাহস সঞ্চয় করে নামতে শুরু করল জেমস, ধীরে সময় নিয়ে করতে হচ্ছে কাজটা। হাত-পা সবগুলো ব্যবহার করছে। পিঠে ঝোলানো রাইফেল বোঝার মত মনে হলো ওর কাছে। কিছুক্ষণের মধ্যে ঘামতে শুরু করল, একসময় টের পেল ভিজে গিয়ে শরীরের সাথে লেপ্টে গেছে শার্ট। কপাল থেকে ঝরে পড়া নোনা ঘাম চোখে জ্বালা ধরিয়ে দিচ্ছে। প্রখর রোদ, ক্লান্তি আর খিদে বারবার ওর মনোযোগ কেড়ে নিচ্ছে। একটা চাতালে নেমে এসে থামল, শক্ত পাথুরে মাটির ওপর শুয়ে পড়ল। হাত-পা কাঁপছে, হাপরের মত ওঠা-নামা করছে বুক। বিশ্রাম নিতে না পারলে আর একটা মিনিটও টিকতে পারত কি-না সন্দেহ।
মিনিট বিশ পর আবার নামতে শুরু করল ও। গুল্ম জাতীয় গাছের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। খানিকটা সহজ হলো নেমে যাওয়ার কাজটা। ভুলেও নিচে বা ওপরের দিকে তাকাচ্ছে না, ভয় হচ্ছে হয়তো দেখবে এতক্ষণে মাত্র কয়েক ফুট নেমেছে।
সূর্য যখন পশ্চিমাকাশে হেলে পড়েছে তখন উপত্যকায় নেমে এল ও। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা পেরিয়ে এসেছে। দুই পাহাড়ের মাঝখান দিয়ে পানির স্রোত ষাট ফুট নিচে খসে পড়েছে। স্বচ্ছ পানিতে কয়েকটা পাথর ডুবে আছে। মাথা উঁচু করে তাকাল খাড়া দেয়ালের দিকে যেটা ধরে মাত্র নেমে এসেছে। দস্তানা খুলে পানিতে হাত চুবাল, কয়েক জায়গায় ছড়ে গেছে। আঁজলা ভরে পানি তুলে মুখ ধুল, ঠাণ্ডা পানি পান করল। একটু সুস্থির হতে তাকাল চারপাশে। বুনো একটা লতানো গাছ উপত্যকা থেকে বেরিয়ে এসে পানির প্রবাহের সাথে নিচে নেমে গেছে, লম্বায় অন্তত ত্রিশ ফুটের মত হবে। টেনে-টুনে পরীক্ষা করল জেমস, গোড়াটা যথেষ্ট মজবুত, ওর ওজন সইতে পারবে।
লতা ধরে নেমে পড়ল ও অনায়াসে নামা যাচ্ছে। শেষ মাথায় এসে ঝুলে থাকল কিছুক্ষণ। নিচে ফেনা আর স্রোত। অনেকগুলো পাথরও দেখা যাচ্ছে। লাফিয়ে পড়াটা ঠিক হবে না। আশপাশে তাকাল, পাহাড়ের গায়ে বেশ কিছু গাছ জন্মেছে। দোল খেয়ে সরে এল ও, দেয়ালের সাথে শরীর মিশিয়ে দিল। একটা মেস্কিটের কাণ্ড ধরে ঝুলে পড়ল। এখন আর পানি পড়ছে না গায়ে। কপাল আর চোখের ওপর থেকে ভেজা চুল সরাল। গাছের সাহায্য নিয়ে অনায়াসে নামতে থাকল দুর্বল শরীরে, যদিও ক্লান্তি লাগছে।
নিচে জলপ্রপাতের কাছে নেমে এল জেমস অ্যালেন। খানিক জিরিয়ে পানিতে নেমে পড়ল। ক্রীকটা এখানে গভীর। পাড় ঘেঁষে হাঁটু পানি ভেঙে এগিয়ে চলল। চল্লিশ ফুটের মত পেরিয়ে চলে এল একটা ঝোপের আড়ালে। ঘন ক্যাকটি ঝোপ ওকে পুরোপুরি আড়াল করেছে। স্যাডল ব্যাগ থেকে তামাক আর কাগজ বের করে সিগারেট রোল করল। সিগারেটটা অস্বাভাবিক তৃপ্তি দিল ওকে, জেমস, বুঝতে পারল একটা অসম্ভব কাজ করেছে বলেই বোধহয়।
সামনে, গ্রীষ্মের গোধূলিতে শহরের বাতির হলদে আভা দেখা যাচ্ছে। চারপাশে সমবেত গুঞ্জন তুলছে সিক্যাডার দল, দূরের উপত্যকা থেকে একটা কয়োটের আর্তনাদ, ভেসে এল। ক্রীকের পাড়ে বিরাট সিডারের গায়ে ঠোকর মারছে একটা কাঠঠোকরা। পাইনের সুবাস মাখা মৃদু হাওয়া ভেসে আসছে পাহাড় থেকে। গোধূলির আবছা অন্ধকারের দিকে তাকাল ও, লিয়ন সিটিতে যাওয়া ছাড়া উপায় নেই। আপাতত ওখানেই প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যাবে খাবার হয়তো একটা নিরাপদ আশ্রয়। কিন্তু জেমস জানে ওখানে অনেক অনিশ্চয়তা অপেক্ষা করছে ওর জন্যে।
<