চলিত প্রথা অনুযায়ী বেন কেসি আর ড্যাশার গরু জড়ো করার ব্যবস্থা নিয়েছে, সেটা পুরোপুরি একটা স্থানীয় ব্যাপার। রকিঙ কে-এর যেসব গরু-বাছুর ব্র্যাণ্ড করা হয়নি সেগুলোকে ব্র্যাণ্ড করা আর স্টকের সংখ্যা গুণে দেখাই এর প্রধান উদ্দেশ্য। তবে ঘাস খেতেখেতে অন্য র্যাঞ্চের কিছু গরুও এই দলের সাথে যোগ দেয়াই স্বাভাবিক বলে, প্রতিবেশী র্যাঞ্চগুলোকেও ব্র্যাণ্ডিও দেখার জন্যে তোক পাঠাতে বলা হয়েছে। ওদের র্যাঙ্কের গরুগুলোকে ফিরিয়ে নেয়ার সুযোগ দেয়ার কারণেই এই ব্যবস্থা।
গত সপ্তাহের পুরোটাই ওরা র্যাঞ্চের দূর সীমানা থেকে গরু তাড়িয়ে আনার কাজে ব্যস্ত ছিল। লোকবলের অভাবে, একেকবারে গরুর ছোটছোট দলকে সামলাচ্ছে ওরা। কাজের চাপে হেনরি আর সরে পড়ার সুযোগ পায়নি।
ড্যাশার আজ তার প্রিয় গেন্ডিঙ টপারের পিঠেই আরোহী হয়েছে। টেরি, হ্যারি, কিড লেকার, রজার, শটি মনটানা, হেনরি–সবাই কাজে ব্যস্ত। ভালই এগোচ্ছে কাজ।
চাক ওয়্যাগনের পাশ থেকে জনি হিউবার্ট বিরক্ত চোখে সব খেয়াল করছে। সে ঠিক বুঝতে পারছে না ওর কি করা উচিত। সিলভার হিউবার্টের মনে কোন সন্দেহ নেই। সে লড়তে চায়, এবং সেজন্যে সে তৈরি। লঙ হিউবার্ট কাজে সাহায্য করছে। খ্রী এইচের কিছু গরু পাওয়া গেছে, একটা জেএ কানেকটের এবং একটা বার এল ইউ র্যাঞ্চের।
রনি কঠিন পরিশ্রম করছে, নিজের অংশের পরেও আরও করছে। দিনের তাপমাত্রা বেড়ে উঠেছে। বেন কেসি চিন্তাযুক্ত ভাবে কিছুক্ষণ চেয়ে থেকে, পেনসিলটা চোখা করে নিয়ে, হিসাবের খাতার পাতা উল্টাল।
চাক ওয়্যাগন থেকে খাবার ঘণ্টা শুনে হ্যাট থেকে ধুলো ঝেড়ে রনি চিৎকার করল, সবাই চলো, খাবার তৈরি।
ঝট করে লাগাম টেনে পিছনের দুই পায়ের ওপর বে ঘোড়াটাকে ঘুরিয়ে নিয়ে হ্যারির সাথে পাল্লা দিয়ে চাক ওয়্যাগনের দিকে ছুটল কিড লেকার। ওদের পিছনেই টেরি। হেনরি এতক্ষণ আগুনের পাশে ব্র্যাণ্ডি করছিল। আগুনের তাপে ওর মুখটা লাল হয়ে উঠেছে। উঠে দাঁড়িয়ে রনির দিকে চেয়ে সে হাসল।
কাজ ভালই এগোচ্ছে, বলল হেনরি। কিন্তু অপেক্ষা করো, শুগারলোফের ল্যাণ্ডিনো গরুগুলোকে কাবু করা যে কি কঠিন তা বুঝবে।
খারাপ?
প্রত্যেকটাই প্রিকলি পেয়ার খায়। একেবারে বুনো। ওরা হাঁটুতে ভর দিয়ে ঝোঁপের ভিতর ঘুরে বেড়ায়! সত্যি! মাসখানেক আগে আমি একটাকে দেখেছি, ওর হাঁটুতে একটা লোমও নেই, আর ওর নাকমুখ পেয়ারের কাঁটায় বোঝাই!
বয়স্কগুলো অনেক স্মার্ট, রনি সায় দিল। কাটার খোঁচা না খেয়েই ওরা বেশিরভাগ প্রিলি পেয়ার খেতে পারে। টেক্সাসের বিগ বেণ্ডে আমি দেখেছি। মাসের পর মাস ওরা কোন ওয়াটার হোলের কাছে না গিয়েও থাকতে পারে। পেয়ারের পানিই ওদের জন্যে যথেষ্ট।
ওটা ল্যাসের কাজ, একমত হলো জনি হিউবার্ট। ওদের দল বেঁধে বের করা অসম্ভব। দড়ি দিয়ে একটা একটা করে টেনে বের করতে
রাতের বেলা দড়ি খুঁড়ে কখনও গরু ধরেছ? টেরি প্রশ্ন করল। ওটা একটা ভয়ঙ্কর কাজ। টেক্সাসে আমি তা করেছি। বুনো বিশাল মসি হর্নস। রাতের বেলা জঙ্গলের গভীর থেকে বেরিয়ে ওয়াটার হোলের দিকে যায়। চুপিসারে ওদের পিছু নিয়ে বিকট চিৎকার দিয়ে চার্জ করে ওদের ভিতর ছুটে যেতাম!
অন্ধকারে কেউ ভাল দেখতে পেতাম না। সামনে কালো যা কিছু দেখা যায় সেটাই হয়তো গরু হতে পারে। আমি শুনেছি একবার এক মেক্সিকান একটা ভালুককেই গরু মনে করে দড়ি খুঁড়ে আটকে ফেলেছিল।
অবিশ্বাস করার কোন কারণ দেখি না, মন্তব্য করল হেনরি। ক্যালিফোর্নিয়ায় ভ্যাকেরোরা (কাউবয়) নিছক আনন্দের খাতিরেই সেটা করত। মাঝেমাঝে বিশাল লঙহর্ন ষাড়ের বিরুদ্ধে লড়াই করিয়েও মজা দেখত।
বাজে কথা, প্রতিবাদ করল লঙ হিউবার্ট। গ্রিজলির বিরুদ্ধে ষড় কিছুই করতে পারবে না!
সেটা তোমার কথা, কিড লেকার আপত্তি জানাল। একবার আমি একটা বিরাট লঙহর্নকে ঝোঁপের ভিতর মাথা নিচু করে দাড়িয়ে থাকতে দেখেছি। একটা চোখ নেই, ক্ষতবিক্ষত দেহ, কিন্তু সে নিজের পায়েই দাড়িয়ে ছিল। কিছু খোজাখুজির পর দেখলাম একটা গ্রিজলি মরে পড়ে আছে। বিশাল আকার।
সপ্তাহখানেক পরে আমি আবার ওদিকে গেছিলাম, দেখলাম ওই লঙহর্ন খ্যাপার মত ঘুরছে। মনে হলো সে আরেকটা গ্রিজলি শিকার করার জন্যে হন্যে হয়ে ঘুরছে।
লঙ একদৃষ্টে কিড লেকারের দিকে কয়েক সেকেণ্ড চেয়ে রইল। যত সব আষাঢ়ে গল্প, বলে, অবজ্ঞা প্রকাশ করল সে। এমন গল্প কেবল কচি ছেলেরাই বড়দের আসরে বলতে পারে!
সহসা সবাই নীরব হলো। রনির চোখ বিশাল জনি হিউবার্টের ওপর। লোকটা সতর্ক চোখে মাথা তুলে দেখছে। ম্যাজিকের মতই সবাই ছড়িয়ে পড়ল। কেবল রান্নার আগুনটার পাশে কিড লেকারের মুখোমুখি দাঁড়িয়ে আছে লঙ। হিউবার্টকে আত্মবিশ্বাসী দেখাচ্ছে, চেহারায় হেলার ভাব।
লেকারের গড়ন পাতলা, এবং সে কম কথার মানুষ। মাথায় সরু প্রান্তের হ্যাটটা পুরানো আর তোবড়ানো। মুখে দাড়ি নেই বটে, কিন্তু ওর চোখ দুটোয় অভিজ্ঞতার ছাপ। হঠাৎ রনি উপলব্ধি করল লঙ বোকামি করতে যাচ্ছে।
আমার বিশ্বাস, ধীর স্বরে বলল কিড, আমার ট্র্যাকও তোমার মতই বড়, লঙ। তুমি আমাকে মিথ্যাবাদী বলতে চাইলে, বলতে পারো কিন্তু তা বলতে হবে পিস্তল ড্র করে!
অবাক হয়েছে লঙ এবং ভীষণ খেপেছে! পুঁচকে ছেলের সাহস। দ্রুত ওর হাত পিস্তলের বাটের দিকে নামল। মুহূর্তে কিড লেকার বাম হাতে ড্র করে ওর মাথা ফুটো করে দিল।
লঙ হিউবার্ট আধ-পা এগিয়ে মুখ থুবড়ে আগুনের পাশে পড়ল। ওর মাথা আর ঘাড়ের পিছন দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে।
কিছুক্ষণের জন্যে সবাই স্তব্ধ। তারপর সিলভার হিউবার্ট আগুনের চক্রটার পাশে এসে দাঁড়াল। ওর চেহারা নিষ্ঠুর আর কঠিন। হতচ্ছাড়া, ডেঁপো ছোকরা! তুই আমার ভাইকে মেরে ফেলেছিস!
কিড তার খোলা পিস্তলটা স্থির হাতে ধরে আছে। ওর স্বরটা ঠাণ্ডা। সে নিজেই তার মৃত্যু ডেকে এনেছে, শান্ত স্বরে সে বলল। ওর বড়াই এর মুখটা একটু বড়ই ছিল, এটা সবাই জানে। আমাকে হারাতে পারবে মনে না করলে লড়তে আসত না। হত্যা করাটা আমার স্বভাব নয়, সে আরও বলল, হিউবার্টদের বিরুদ্ধে আমার কোন বিরোধ নেই-তোমরা পাহাড়ের ওপাশে থাকলেই হলো। ওখানে যদি ওর বদলে আজ আমি পড়ে থাকতাম, তাহলে কি তুমি এত হৈচৈ করতে? মনে হয় না!
কিড ঠিকই বলেছে, শান্ত স্বরে বলল বেন। লঙই এটা শুরু করেছিল, কিন্তু সে স্নো বলে হেরে গেছে।
হয়তো পরেরবার যখন দেখা হবে! চিৎকার করেবলল সিলভার। আমি এতটা স্লো হব না!
হয়তো। লেকারের চেহারা একটু ফেকাসে, চেহারা কিন্তু শান্ত। আমি ঝগড়া বা লড়াই চাচ্ছি না। তোমার যেমন খুশি তাই হবে। ঠাণ্ডা ভাবে পিস্তল খাপে ভরে পিছন ফিরল কিড! ওয়্যাগনের কাছে গিয়ে নিজের কাপে কফি ভরার আগে সিলভার বা জনির দিকে ফিরল না। লোকটার দিকে একবারও তাকাল না।
রনি সহজ ভঙ্গীতে আগুনের পাশে এসে দাঁড়াল। আমাদের অনেক কাজ বাকি পড়ে আছে। আমরা লড়াই করলে কোন কাজই এগোবে না।
আমরা সবাই দেখেছি কি ঘটেছে। লঙ তোমার ভাই ছিল এবং তোমার একটু উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এটা ভুলে যাওয়াটাই এখন সব থেকে ভাল।
আমরা কিছুই ভুলব না! গর্জে উঠল সিলভার।
তাহলে মনে রেখো ওই ছেলেটা রকিঙ কে-এর রাইডার! বব কেসি কথা বলল। ওর স্বরে হঠাৎ কঠিন চ্যালেঞ্জের সুর ঝেজে উঠল। মনে রেখো হিউবার্ট! তোমরাই এর শুরু করেছ। আমি বেঁচে থাকতে রকিঙ কে-এর কোন রাইডারের কেউ ক্ষতি করবে, এমন লোকের জন্মই হয়নি। তোমরা যদি ফাইটই চাও, এখন বা যেকোন সময়ে শুরু করতে পারো।
রনির দেহ বেয়ে উত্তেজনার ছোট একটা ঢেউ খেলে গেল। ওখানকার সবার চেহারায় দারুণ একটা বিস্ময়ের ভাব ফুটে উঠতে দেখল সে। অনেকের মনেই সন্দেহ ছিল, বব কেসির মত ঠাণ্ডা লোক রক্তক্ষয়ী লড়াইয়ে কিছুতেই নামবে না। কিন্তু ওর আজকের এই শক্ত চেহারা আগে কেউ কখনও দেখেনি। হিউবার্টরা যে এটা আশা করেনি এ’সম্পর্কে রনি নিশ্চিত। রকিঙ কে-এর কিছু লোকও এতে অবাক হয়েছে। এখন বব নিজেকে স্পষ্টই ব্যক্ত করেছে। জনি হিউবার্ট সবথেকে অবাক হয়েছে। ভুরু কুঁচকে তরুণ র্যাঞ্চারের দিকে অস্বস্তিভরে তাকাল সে।
এখনই আমি ঘোষণা করে দিচ্ছি, রেঞ্জ-ওয়ার শুরু হলে আমরা শেষ ডলার আর শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। সে একটু থামল। চলো আবার আমরা কাজে নামি।
কফির কাপ নামিয়ে রেখে কিডের পাশে এসে থামল টেরি। আজ বিকেলে আমি তোমার সাথে রাইড করর, লেকার।
তোমাদের দুজনের কাউকে আজ রাইডিঙে যেতে হবে না, বাধা দিয়ে বলল ড্যাশার। তোমরা হেনরি আর রজারের কাজটা করবে। কিড ব্র্যাঙি করবে, আর আগুন জিইয়ে রাখবে।
এতক্ষণ জনি হিউবার্ট একটা কথাও বলেনি। কেবল একবার ভাইয়ের মৃতদেহটার দিকে তাকাল, ঠাণ্ডা চোখে যাচাই করল। কিডকে পাত্তাও দিল না। ওকে মনেমনে আগেই জরিপ করেছে। ওর ওপর জীবন নাশের হামলা আসতে পারে বুঝেই যে ওকে বাইরে যেতে দিচ্ছে না ড্যাশার, সেটা বুঝতে এক সেকেণ্ড দেরি করেনি। পরিস্থিতির টেনশন এখনও কমেনি।
তোমাদের রাউণ্ডআপ আমরা শেষ করে দেব, বাছারা। কিন্তু কোন ঝামেলা নয়। আমরা কোন বিপদ চাই না!
ওরা তাজা ঘোড়া নিয়ে বেরিয়ে গেল।
রনিকে ঘোড়ায় চড়তে দেখে বব এগিয়ে এল। রনি, তোমার কি মনে হয় ওরা সরে থাকবে? নাকি ঝামেলা করার ফন্দি আঁটছে?
আমার সন্দেহ হচ্ছে আমাদের কপালে লড়াই করাই আছে, জবাব দিল রনি। তবে আমার বিশ্বাস রাউণ্ডআপ ওরা শেষ করবে-কিন্তু পরে ঝামেলা করবে।
প্রায় এক ঘণ্টা পর হেনরি ছয়টা গরু তাড়িয়ে নিয়ে হাজির হলো। ওই হিউবার্টদের আমার মোটেও বিশ্বাস হয় না, হঠাৎ মন্তব্য করল সে। ওরা ঝগড়াটে পরিবার থেকে এসেছে। কিড না মরা পর্যন্ত ওরা এখন শান্ত হবে না। সাথে আমাদেরও অনেককেই শেষ করবে।
কৌতূহলী দৃষ্টিতে রনি ওর দিকে তাকাল। তুমি আমাদের বললে, হেনরি। তার মানে তুমি থাকছ?
হেনরির চেহারাটা সামান্য লাল হলো। তোমার কি করে ধারণা হলো আমি চলে যাচ্ছি?
আঁচ করেছিলাম। গতরাতে তোমাকে খুব অস্থির আর চঞ্চল দেখলাম। তুমি যদি থাকো, আমি খুব খুশি হব।
একটু থমকাল হেনরি। কিছুক্ষণ রনির দিকে তাকিয়ে থাকল, তারপর বলল, কিন্তু আমি রাসলারদের সাথে কাজ করেছি।
তা আমি জানি। অনেক ভাল লোকই সময় কালে কিছু গরু চুরি করে। কিন্তু সঙ্কটের মুহূর্তে সে কোন পক্ষ নেয়, তাতেই মানুষ চেনা যায়। শোনো, হেনরি। এই রেঞ্জের ওপর অনেক আক্রমণ আসবে। লড়াই হবে–আমি হিসেবে যদি খুব ভুল না করে থাকি, রকিঙ কে-কে একাই ওদের মোকাবিলা করতে হবে।
আমারও তাই ধারণা। তাহলে আমি থাকতে পারি?
হাসল ড্যাশার। নিশ্চয়! তবে তুমি যে পরিমাণ খাও, তাতে আমাদের প্রতিদিন একটা করে আস্ত গরু লাগবে!
প্রাণ খুলে হাসল হেনরি। আমার চিরকালই একটু বেশি খাওয়ার অভ্যাস। এক টুকরো তামাক দাঁত দিয়ে কেটে নিল সে। রনি, রজার আমার সাথে এর মধ্যে ছিল না। সে জানত আমি কিছু কিছু গরু সরাই, কিন্তু সে এতে কোন অংশই নেয়নি। কথাটা তোমাকে জানিয়ে রাখলাম।
ধন্যবাদ। ঘোড়ার মুখ ঘুরিয়ে ওয়াশ ধরে রওনা হলো ড্যাশার। খাবার টেবিলে দেখা হবে।
জনি হিউবার্ট তৃতীয় দিন শহরে পৌঁছল! সতর্ক চিন্তা-ভাবনা করেই সে এসেছে। ওর প্ল্যানের কথা সে কাউকে জানায়নি। এমনকি সিলভারকেও না। এক নজর দেখেই বুঝল যার খোঁজে সে এসেছে, সে নেভাডা সেলুনে নেই। রেড রয়েছে। অ্যাডামের গানম্যান বারে হেলান দিয়ে সতর্ক চোখে হিউবার্টকে লক্ষ করছে। ওর চাহনিটা খেয়াল করেছে জনি। লোকটাকে সে মোটেও পছন্দ করে না। তবু শেষে ওর দিকেই এগোল।
ডাকি বা জেরিকে শহরে দেখেছ? প্রশ্ন করল জনি।
একটু ইতস্তত করল রেড, দ্রুত চিন্তা চলেছে ওর মাথায়। তারপর সে মাথা ঝাঁকাল। হ্যাঁ, একটু আগেই মলির ওখানে ঢুকেছে ওরা। ওদের বেরোতে দেখিনি।
সেলুন থেকে দ্রুতপায়ে বেরিয়ে এল জনি। ঝট করে ঘুরে পিছনের অফিসের দরজায় দুটো হালকা টোকা দিয়ে ভিতরে ঢুকল রেড।
বস, উত্তেজিত স্বরে বলল সে, জনি হিউবার্ট শহরে এসেছে। ডাকি আর জেরি সমার্সের খোঁজ করছিল সে।
সঙ্গেসঙ্গে উঠে দাড়াল অ্যাডাম। ওর চোখ দুটো বিজয় উল্লাসে ঠাণ্ডা আর কুৎসিত হয়ে উঠেছে। হতে পারে, মন্তব্য করল সে। জেরি সমার্স, তাই না? রনি ড্যাশারের বিরুদ্ধে জেরি! ওটা একটা দেখার মত দৃশ্যই হবে।
শুধু তাই না, শব্দ করে হাসল রেড। ওরা নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত থাকবে। দুটো রেঞ্জেই অনেক ভাল স্টক আছে।
ঠিক তাই। দাঁত দিয়ে অ্যাডাম চুরুটের গোড়া কাটল। ঘোড়া নিয়ে ওদিকে যাও, হেনরির দেখা না পাওয়া পর্যন্ত লুকিয়ে থেকো। ওকে বলো, সে যেন আমার সাথে দেখা করে।
জনি হিউবার্ট রাস্তা পার হয়ে মলির রেস্টুরেন্টে গিয়ে ঢুকল। দেখল জেরি সমার্স আর ডাকি ছাড়া ওখানে আর কেউ নেই। কফি আর পাই ওদের সামনে। জনিকে ঢুকতে দেখে নড করল জেরি। হিউবার্টকে ওর দিকেই আসতে দেখে সমার্সের চেহারা থেকে হালকা ভাবটা মিলিয়ে গেল। তুমি কি ড্যাশারকে ভয় পাও? জানতে চাইল জনি।
রান্নাঘরে পাথর হয়ে জমে গেল মলি ব্রাউন। ওর ময়দা মাখা হাত দুটো মাখানো ময়দার ওপর শূন্যে ঝুলে আছে।
কৌতুকে মিটমিট করে জ্বলল জেরির চোখ; তারপর সে হাসল। ড্যাশার? আমি ওকে ভয় করব কেন?
তাই যদি হয়, তোমার একটা কাজ জুটল। কিড লেকার আমার ভাইকে হত্যা করেছে।
শুনেছি, জেরি স্বীকার করল। ভাবিনি কিড এতটা ফাস্ট। তবে কাজের চেয়ে লঙের মুখটা একটু বেশি চলত।
জনি হিউবার্টের ঠোঁট দুটো পরস্পারের ওপর চেপে বসে সরু হলো। তার নিজেরও একই ধারণা, কিন্তু অন্যের মুখ থেকে কথাটা শুনতে খারাপ লাগে।
আমি তোমাকে দুশো দেব, ঠাণ্ডা ভাবেই বলল জনি। এবং লেকার, ড্যাশার, বা কেসির জন্যে একটা বোনাস।
কফির কাপে চুমুক দিল জেরি, ওর চোখ সতর্ক, ঠাণ্ডা এবং সন্তুষ্ট। ডাকির কি হবে? সে শক্ত লোক।
ওর কথাও আমি বিচার করেছি। একশো। বোনাস রোজগার সেও একই হারে পাবে।
মাথা ঝাঁকাল জেরি। আগামীকালই আমরা রওনা হব।
রান্নাঘরে নীরবে দ্রুত কাজ করছে মলি, ওর মাথাটাও সক্রিয়ভাবে কাজ করে চলেছে। তাহলে গুজবগুলো সত্যি। একটা রেঞ্জ ওয়ার লাগতে যাচ্ছে। হিউবার্ট, রাসলারস আর অ্যাডামসের বিরুদ্ধে রকি
কে একা। ওদের মানুষও অনেক কম। বুড়ো কেসি মারা যাওয়ার পর থেকেই নেকড়েরা এগিয়ে আসছে। ছিঁড়েখুড়ে রকিঙ কে ধ্বংস করে দিতে চাইছে ওরা।
রনি ড্যাশারের কথা মনে পড়তেই সে ভাবল, ওরা হয়তো বিফলও হতে পারে। শর্টি মাইণ্ড ওখানে আছে জেনে কিছুটা স্বস্তি পাচ্ছে। শর্টি শীঘ্রি ওর সাথে দেখা করতে আসবে। ওই ছেলেটার মাধ্যমেই হিউবার্ট আর জেরির চুক্তি সম্পর্কে রনির কাছে খবর পৌঁছনো যাবে। হঠাৎ আর একজনের কথা তার মনে পড়ল। লোকটা ভাল। ওই লোকের সম্পর্কে মলির নিজস্ব কিছু প্ল্যান আছে।
আইন-শৃঙ্খলাহীন অবস্থার সুযোগ নিয়ে যারা লাভ করতে চায়, তারা সবাই একজোট হতে শুরু করেছে। ওদের ভয়, রনি ড্যাশারের নেতৃত্বে রকিঙ কে হয়তো আবার শক্তিশালী হয়ে উঠতে পারে। এবং আগে ওরা যেমন শক্ত হাতে আইন বজায় রেখে অপরাধীর শাস্তি দিয়েছে, সেই অবস্থাও আবার ফিরে আসতে পারে। বিল ওয়াটসন তার সেলুনে নিজস্ব প্ল্যান আঁটছে। অ্যাডামও তার সেলুনে বসে কিছু গভীর চিন্তা ভাবনা করছে। তার বিশ্বাস, ড্যাশার যেটা শুরু করেছে, সেটা সে শেষ করার আপ্রাণ চেষ্টা করবে। এবং সেও নিশ্চিত করবে রনি যেন এটা শেষ করতে না পারে।
জেরি সমার্স শহরেই আলস্যে সময় কাটাচ্ছে। ওর মুখে চট করেই হাসি ফোটে, কিন্তু চোখে তার কোন ছাপ পড়ে না। সবার আলোচনা শুনে খবর সংগ্রহ করছে সে। হিউবার্টের প্রস্তাব গ্রহণ করার পিছনে ওর নিজস্ব কিছু মতলব আছে। এই দুই দলের খুনাখুনিতে সে বেশ কিছু মুনাফা লুটে নিতে পারবে।
জনি একাই কর্ন প্যাচে হাজির হলো। বিল ওয়াটসনের সাথে অনেকক্ষণ গোপনে আলাপ হলো ওর। সে যখন কর্ন প্যাঁচ ছাড়ল তখন ওর সাথে এল আরও তিনজন। ড্রিনান, হ্যানকিনস আর ট্রয়। প্রত্যেকেই সশস্ত্র এবং প্রস্তুত। জনি হিউবার্ট ওই পরিবারের সবথেকে স্থির মস্তিষ্কের প্ল্যানার, ঝুঁকির মধ্যে সে যেতে রাজি নয়। ফিফটি-ফিফটি চান্সেও নয়।
সে সিদ্ধান্ত নিয়েছে, দ্রুত কাজ শেষ করতে হবে।
লঙ মারা যাওয়ার চতুর্থ দিন ফিনলে হার্ট মলি ব্রাউনের রেস্টুরেন্টে ঢুকল। কিছুক্ষণ আগেই একটা শীপ ক্যাম্পে সে পেট ভরে খেয়ে এসেছে। কিন্তু ইদানীং সে লক্ষ করছে পেট যতই ভরা থাকুক, মলির রেস্টুরেন্টে না এলে ওর যেন ঠিক পেট ভরে না। মনও না।
ফিনলে যখন এল, মলির রেস্টুরেন্টটা তখন একেবারে খালি। কফির কাপটা প্রায় শেষ করে মেয়েটার দিকে চোখ তুলে তাকাল সে। মলি, তুমি তুমি একটা জুয়েল। তোমাকে যে পাবে সে সত্যিই ভাগ্যবান পুরুষ।
কথাটা শুনে সে কেবল হাসল। কিন্তু পরক্ষণেই গম্ভীর হলো। লঙ হিউবার্ট কিড লেকারের মোকাবিলা করে মারা পড়েছে। এখন মনে হচ্ছে পুরো কাউন্টিটাই ওদের বিরুদ্ধে চলে গেছে।
খবরটা শুনে একটু চিন্তা করল ফিনলে। রনি ড্যাশার ওর ভাইকে বাঁচাতে চেয়েছিল। ডক্টর হ্যাডলের কাছ থেকেও সে একই খবর পেয়েছে। যদি সন্দেহ ওর মনে থেকেও থাকে-এতে তার সন্দেহ দূর হয়ে গেছে। ডক্টর হ্যাডলে ওর কাছে মিথ্যে কথা বলবে না।
ড্যাশার একজন সত্যিকার পুরুষ, মন্তব্য করল সে।
হ্যাঁ, সে সত্যিই ভাল, মলি বলল। কেসি আর শর্টিও তাই।
শর্টি তোমার খুব প্রিয়, তাই না? ওর সম্পর্কে তুমি অনেক ভাব।
ক্ষণিকের জন্যে ওদের চোখ মিলল। আমি তা করি। খাঁটি সোনা সে। সত্যিই আমি ওর জন্যে অনেক ভাবি।
জীবনে এই প্রথম ঈর্ষা যে কি বুঝল ফিনলে। শর্টি মাইক এখানে প্রচুর সময় কাটায়। মাতাল হলেও সে এখানেই আসে, এবং মলি সব সময়েই ওর যত্ন নেয়। এই সম্পর্কে কিছু রটনা সে শুনেছে, কিন্তু ওসব কান দেয়নি। তবু মনটা কেন ব্যথা পায়? দ্বিতীয় কাপ কফি খাওয়ার মাঝে জেরি সমার্স ভিতরে ঢুকল।
অল্পক্ষণের জন্যে ওদের চোখাচোখি হলো। দুজনের দেহেই কেমন যেন একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল। তবে দুজনের দুই কারণে।
তুমি হার্ট, তাই না? জিজ্ঞেস করল জেরি। মুখ তুলে তাকিয়ে ছোট্ট একটা নড় করে সম্মতি জানাল সে।
শুনলাম তুমি তোমার ভাইয়ের খুনীকে খুঁজছ। গুডলাক। ধন্যবাদ। আমি ওকে বের করব। হয়তো এতে অনেক সময় লাগতে পারে।
হার্ট কাঁধ উঁচাল। মনে হয় আমার জীবনের এখনও তিরিশ-চল্লিশ বছর বাকি আছে। আমার বিশ্বাস এটা যথেষ্ট সময়।
লোকটাকে আবার নতুন চোখে বিচার করে দেখল জেরি। না, সে বড়াই করছে না। সে যতদিন বেঁচে থাকবে ততদিনই খুঁজবে; সন্দেহ নেই। একটু অস্বস্তি অনুভব করছে জেরি। ড্যাশারের সাথে কথা বলেছ? একটু অপেক্ষা করল জেরি। তোমার জানা উচিত ওই জেমসকে শেষ জীবিত দেখেছে। জেমস হয়তো ওকে কিছু বলেছে যেটা সে প্রকাশ করছে না।
হতে পারে।
সে তোমাকে নতুন কিছু বলেছে? হঠাৎ কেন যেন সতর্ক হলো,,। ঠাণ্ডা মাথায় সে পরিস্থিতিটা বিচার করে দেখা শুরু করল। জেরি কি নিজেও এই ঘটনার সাথে জড়িত? লোকটা খুন–এবং সন্দেহ নেই লোকটা তার কার্যকলাপের অনেক কিছুই গোপন রাখে।
নতুন তেমন কিছুই না। প্লেট থেকে ডোনাটটা তুলে নিল হার্ট। মনে হচ্ছে এখন চারদিক থেকে ওকে অনেক ঝামেলা পোহাতে হবে।
জেরির ঠোঁট বাঁকা হলো। সে বেঁচে থাকতেই ওর সাথে তোমার আরেকবার কথা বলা ভাল।
সে হয়তো সহজে মরবে না। এই লড়াইয়ে সে জিততেও পারে। ধরো সে তার পুরানো বার ২০ দলকে ডাকল, তখন?
মনের ভিতরে প্রচণ্ড একটা ঝাঁকি খেলো জেরি। এই সম্ভাবনার কথা তার একবারও মনে আসেনি। জনি হিউবার্ট যখন ওর সাথে যোগ দিয়ে ড্যাশারকে হত্যা করার প্রস্তাব নিয়ে এসেছিল তখন সে অত্যন্ত খুশি হয়েছিল। নিশ্চিত ছিল রকিঙ কে কিছুতেই জিততে পারবে না। নিজের প্ল্যানের সাফল্য সম্পর্কে সে নিশ্চিন্ত ছিল। লড়াইয়ে দুই পক্ষই দুর্বল হবে। বর ২০-র কঠিন লোকগুলোর দুঃসাহসিক অনেক কর্মকাণ্ডের কথাই সে কাপের মুখে শুনেছে।
ওসব বার ২০ কিছুই না, টেবিল ছেড়ে উঠতে-উঠতে বলল জেরি। এই লড়াইটা স্থানীয়, এবং আমার মনে হয় বাইরের কোন সাহায্য পৌঁছা’র বহু আগেই এটা শেষ হয়ে যাবে।
হয়তো, কিন্তু ড্যাশার জানে সে কি করছে। লোকটা যে কঠিন আর অভিজ্ঞ, তাতে সন্দেহ নেই। শুনলাম ট্রেসার নামের এক আউটলকে সে পাহাড়ের ভিতর তাদের হাইডআউটে ঢুকে মেরে এসেছে। যে স্টেজ ডাকাতের দলটা আমার ভাইয়ের মৃত্যুর জন্যে দায়ী, লোকটা তাদেরই একজন ছিল।
স্থির দাঁড়িয়ে রইল সমার্স। ট্রেসার মারা পড়েছে এটা সে জানে। ড্যাশারই যে ওকে মেরেছে এটাও তার অজানা নয়। কিন্তু ওরা কিভাবে জানল ট্রেসার ট্রেজ-ডাকাত দলের একজন?
ঝট করে ঘুরে সে দরজা ঠেলে বেরিয়ে পড়ল। রাস্তা পেরিয়ে নিজের কামরায় ফিরে চমৎকার বাটের উইনচেস্টার রাইফেলটা নামাল। মনে হচ্ছে এবার আমার খেলায় নামার সময় এসেছে, নিজের মনেই বিড়বিড় করে বলল জেরি। এরপর ড্যাশার যে কি খুঁড়ে বের করে ফেলবে, কিছুই বলা যায় না! বেরিয়ে আস্তে করে দরজাটা বন্ধ করল সে।
<