অস্বাভাবিক নীরব হয়ে আছে ডাবল-বি র‍্যাঞ্চ হাউস, প্রায় ভূতুড়ে মনে হচ্ছে। একটা বাতিও জ্বলছে না, কেবল দূরে বাঙ্ক-হাউসে ক্ষীণ আলো চোখে পড়ছে। বাতাসে বৃষ্টির সোঁদা গন্ধ রয়ে গেছে এখনও। রীজের ঢাল বেয়ে খোলা উপত্যকায়। নেমে এল বেন, প্রায় হাঁটার গতিতে এগোচ্ছে সোরেল।

করালে এসে স্যাডল ছাড়ল ও, ঘোড়ার যত্ন নিয়ে পোর্চে পা রাখল। এখনও নীরব হয়ে আছে পুরো বাড়ি, সামান্য টু শব্দও হচ্ছে না। শূন্য কোন বসতিতে যেন পা রেখেছে, তাই মনে হলো বেনের, অথচ সিরেনোর চৌহদ্দিতে একসময় এটাই ছিল সবচেয়ে ব্যস্ত, কোলাহলমুখর র‍্যাঞ্চ।

অপ্রত্যাশিত পরিবর্তন হয়েছে ডাবল-বির-ঘরে এবং বাইরে। বিয়ের সময় বাপের জমানো টাকার শ্রাদ্ধ করেছে বিল ব্রেনেল, কিন্তু সোনাফলা জমিটা রয়ে। গেছে এখনও, থাকবে আজীবন। লেযি-এনকে বাদ দিলে এরচেয়ে ভাল জমি আর নেই:শত মাইলের মধ্যে। বুড়ো কার্ল ব্রেনেল শুয়ে আছে এই মাটিতে, তার আত্মা হয়তো হা-পিত্যেশ করছে। অদ্ভুত এক উইল করে গেছে মানুষটা। আর কারও জন্যে না হোক, অন্তত বেনের জন্যে একটা দায় রেখে গেছে।

আকারে বড় হলেও একদিনে বা অনায়াসে ডাবল-বির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। এখানে, সেজন্যে বহু ঘাম ঝরাতে হয়েছে কার্ল ব্রেনেলকে, এবং টম নোলানের মত প্রতিদ্বন্দ্বী থাকায় কাজটা নিঃসন্দেহে কঠিন ছিল। ক্যাটলম্যান হিসেবে নিজের দক্ষতা দেখিয়েছে ডাবল-বি বস্, কিন্তু যোগ্য উত্তরসূরী রেখে যেতে পারেনি। পালক-পুত্র বেসিন-ছাড়া হয়েছে, বড় ছেলে পুরোমাত্রায় অ্যালকোহলিক; ছোট ছেলে কার্যত নিজেকে গানশ্লিংগার ভাবছে, খ্যাতির নেশায় পেয়ে বসেছে ওকে, সামান্য কারণে গুলি ছুঁড়তেও দ্বিধা করছে না। বাকি থাকছে কেবল মিরিয়াম। সন্তানদের মধ্যে শুধু এই মেয়েটির মধ্যেই বাপের রক্ত আর প্রাণপ্রবাহ সঞ্চারিত হয়েছে।

খুনীর পরিচয় প্রকাশ না পাওয়া পর্যন্ত কিংবা বিচার না হওয়া পর্যন্ত নিশ্চয়ই কার্ল ব্রেনেলের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াবে এই র‍্যাঞ্চ হাউসের আশপাশে। অস্বীকার করার উপায় নেই বেনের জন্যে একটা দায় রেখে গেছে মানুষটা। আসল কাজ এটাই-কার্ল ব্রেনেলের খুনীকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্তর থেকে জানে বেন, কাজটা শেষ করার আগে বেসিন ছেড়ে যেতে পারবে না।

তথাকথিত গাট-হক আইন ওর ওপর ফলাতে চেয়েছিল কেউ, দুটো নেকড়েকে লেলিয়ে দিয়েছে পেছনে। নির্দেশ ছিল: সুযোগ পেলেই বেন স্লেজেলের। লাশ ফেলে দাও। নীল আকাশের নিচে পড়ে আছে একজন, অন্যজনকে চরম লজ্জা বরণ করতে হয়েছে, এরচেয়ে বেশি লজ্জা পেতে পারে না কোন লোক। নগ্ন এবং অসহায় অবস্থায় কারাঞ্চোকে পাঠিয়ে অলিখিত একটা বার্তা পাঠিয়েছে। বেন-উদ্দেশ্য টম নোলান, কিংবা যে-ই লোকগুলোকে পাঠিয়ে থাকে–সহজে নিজের লক্ষ্য থেকে টলানো যাবে না ওকে। তবে বেন এও জানে, আজকের দিনটায় সত্যিই ভাগ্য পক্ষে ছিল ওর।

সব দিন এমন যাবে না, যেতে পারে না।

রিও ফ্রিয়ের অধিকার এখনও চায় টম নোলান, নিতান্ত অনিচ্ছার সঙ্গে নিজেই স্বীকার করেছে সে। বেনকে বেসিন-ছাড়া করার জন্যে লোভনীয় অফারও দিয়েছে। বেন যদি চলে না যায়, নিঃসন্দেহে যে কোন দুঃখজনক পরিণতির জন্যে তৈরি থাকতে হবে।

একের পর এক হুমকি এসেছে। কিন্তু খুব একটা পরোয়া করেনি বেন, এখনও নিজের পায়ের ওপর দাঁড়িয়ে আছে। নিজের সাহস; দক্ষতা আর পিস্তলের ওপর নির্ভর করছে। অ্যারিজোনার সবচেয়ে বিপজ্জনক করিডার দুর্ধর্ষ কিছু লোকের মোকাবিলা করতে হবে, অবচেতন মন বলছে ওকে, আর তাদের নেতৃত্ব দিচ্ছে এমন লোক যে নিজেই জীবন্ত এক কিংবদন্তী।

রান্নাঘরের দরজা খুলে ভেতরে ঢুকল বেন। গোরস্থানের মতই নীরব ও ঠাণ্ডা হয়ে আছে ঘরটা। করিডর ধরে লিভিংরুমের দিকে এগোল ও, আগুন জ্বালাবে। এক হিসেবে বাড়িটা খালি থাকায় কিছুটা হলেও স্বস্তি বোধ করছে। চায় না অ্যাগনেসের সঙ্গে কথা বলার সময় কেউ অযথা ঝামেলা করুক।

বিশাল ফায়ারপ্লেসে আগুন জ্বালাল ও। বিলের কেবিনেট থেকে রাই হুইস্কির বোতল নামিয়ে গ্লাসে ঢালল, তারপর দুটো চুমুক দিয়ে সিগারেট রোল করল। ফায়ারপ্লেসের সামনের চেয়ারে এসে বসল ও। মোজা পরা পা মেলে দিয়েছে আগুনের দিকে।

কোথায় গেছে বিল? মিরিয়াম নিশ্চই চলে যায়নি, ওর ফেরা পর্যন্ত অপেক্ষা করার স্থা। জেফরির ব্যাপারে কেবল মিরিয়ামই উদ্বিগ্ন, অন্যরা বোধহয় খরচের খাতায় ফেলে দিয়েছে তরুণকে। সত্যিই কি এতটা বিতৃষ্ণা অর্জন করার মত বখে গেছে জেফরি? বেনের অন্তত বিশ্বাস হয় না।

জ্যাক হারলোর কথাগুলো উপেক্ষা করা যাচ্ছে না। সত্যিই কি অন্যদের জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছে বেন? কারাঞ্চো আর হারলোকে কে লেলিয়ে দিয়েছে ওর পেছনে? টম নোলান, নাকি স্টিভ হারকার? অ্যাগনেসের কথা বলল কেন। হারলো?

রিও ফ্রিয়োতে আসার পর থেকে উদ্ভট কিছু সমস্যায় পড়েছে ও। অনেক ঘটনারই ব্যাখ্যা খুঁজে পায়নি, প্রায় দুর্বোধ্য এবং অস্পষ্ট মনে হয়েছে। অথচ জানে এসবের তাৎপর্য জানা জরুরী, অন্তত ওর জন্যে, হয়তো ডাবল-বির জন্যেও।

অথচ ঠাণ্ডা মাথায় সবকিছু ভেবে দেখার সুযোগ বা অবসর হয়নি এ পর্যন্ত।

অবচেতন মনে এক ধরনের তাড়া অনুভব করছে ও, স্যাডলে চেপে রিও ফ্রিয়ো ছাড়ার ইচ্ছে ক্রমে তীব্র হয়ে উঠছে–যে কোন দিকে ঘোড়া ছোটালেই হলো; এখানে থাকলে দুই বাথানের চিরশত্রুতার পরিণতি ওকেও টানতে হবে। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে, ঘটনাগুলো জট পাকিয়ে গেছে, দ্রুত পরিণতির দিকে এগোচ্ছে এখন; যেমন আচমকা এসেছিল, তেমনি দ্রুত বেসিন ছাড়তে না পারলে গান পাউডার আর রক্তের তিক্ত স্বাদ নিতে হবে ওকে।

পোড়া কাঠের তিক্ত-মধুর গন্ধ ছাড়িয়েও ক্ষীণ, মিষ্টি একটা সুবাস পেল বেন; যেন পাহাড় থেকে বসন্তের বুনো ফুলের সুবাস টেনে নিয়ে এসেছে শীতল বাতাস। খানিকটা মাথা তুলে দেখল ও, তারপর সিধে হয়ে বসল চেয়ারে। অন্ধকার। কামরায় এখন আর একা নয় ও। পাঁচ ফুটের মধ্যে এসে দাড়িয়েছে অস্পষ্ট একটা মূর্তি।

হ্যালো, বেন! মৃদু স্বরে শুভেচ্ছা জানাল অ্যাগনেস ব্রেনেল।

উঠে দাঁড়াল বেন, হাতের গ্লাস টেবিলে নামিয়ে রেখে মেয়েটির দিকে ফিরল। বাড়ি ফিরেছ কখন?

চাপা স্বরে হাসল অ্যাগনেস। সারাক্ষণ এখানেই ছিলাম আমি, বুড়ো খোকা!

অন্যরা কোথায়?

নিস্পৃহ ভঙ্গিতে শ্রাগ করল মেয়েটি। সিরেনোয় গেছে বিল, অল্প বিস্তর জুয়া খেলবে, কিন্তু গিলবে প্রচুর। ডাবল-বির পরিস্থিতি পছন্দ না হলে কিংবা সমস্যায় পড়লে ওখানেই চলে যায় সে। …তুমি বেরিয়ে যাওয়ার পরপরই চলে গেছে মিরিয়াম, জানি না কোথায় গেছে। হয়তো জেফরিকে খুঁজতে বেরিয়েছে।

পাহাড়ে?

বাচ্চা মেয়ের মত মুখটা এক পাশে কাত করল অ্যাগনেস। কেন ভাবছ পাহাড়ে গেছে ও?

অদ্ভুত একটা চিন্তা খেলে গেল বেনের মাথায়, কুৎসিত একটা সন্দেহ উঁকি দিচ্ছে মনে। অ্যাগনেস বোধহয় নোংরা একটা খেলা খেলছে; মেয়েটি টম নোলানের সন্তান, ব্যাপারটা কোন ভাবেই উপেক্ষা করা যায় না।

জেফরি কোথায়, অ্যাগি? তীক্ষ্ণ স্বরে জানতে চাইল ও।

জানি না।

জেফরি এখান থেকে চলে যাওয়ার আগে ওর সঙ্গে কথা বলেছ তুমি, হয়তো ওকে পালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছ।

হয়তো তাই করেছি, নির্বিকার মুখে বলল অ্যাগনেস, তবে কণ্ঠে আপসের সুর। আমি চাই না এখানে থাকুক ও। ওকে দেখলেই বিরক্ত হয় বিল।

মন্তব্যটার যথার্থতা মনে মনে যাচাই করল বেন: সম্ভব। জেফরির ঔদ্ধত্য যে কাউকে বিতৃষ্ণ করে তুলতে পারে, ও নিজেও সেদিন অধৈর্য হয়ে পড়েছিল। বিলকে একটা সুযোগ দিচ্ছ না কেন তুমি? আন্তরিক স্বরে জানতে চাইল ও।

কিসের সুযোগ? ভুরু কুঁচকে জানতে চাইল অ্যাগনেস।

বিলের যোগ্য স্ত্রী হিসেবে ভূমিকা রাখতে পারো, ওর নেশা ছাড়ানোর চেষ্টা করবে, জেফরিকে ঘটাবে না।

সহাস্যে মাথা নাড়ল অ্যাগনেস। কথাটা তোমার কাছ থেকে শুনতে পাচ্ছি বলে সত্যিই হাস্যকর লাগছে, বেন। এখান থেকে চলে যাওয়ার সময় আমাকে ভালবাসতে তুমি, আমার ধারণা, এখনও ভালবাস। ওই মাতাল গর্দভটাকে যদি আমি বোকা বানাই তাতে কি যায়-আসে তোমার?

মাতাল গর্দভ? স্বামীকে এভাবে উপহাস করে কোন মেয়ে? এটাও সম্ভব, কারণ অ্যাগনেস টম নোলানের মেয়ে। সীমাহীন ঔদ্ধত্য আর অহংকার মেয়েটিকে প্রায় অন্ধ করে দিয়েছে। তাছাড়া বিলের স্বভাব অনেকটাই বদলে গেছে, অন্যদের করুণা আর বিরক্তিই কেবল আশা করতে পারে সে। মানুষটা যতই বদলে যাক, কিংবা খারাপ হোক, স্ত্রীর কাছে এতটা গুরুত্বহীন হওয়ার মত খারাপ হয়নি নিশ্চয়ই?।

ফায়ারপ্লেসের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়াল বেন, নিবিষ্ট মনে সিগারেট রোল করছে। ঘুরে টেবিলের দিকে এগিয়ে গেল অ্যাগনেস। কাঠের ছোট্ট একটা বাক্স টেবিলের ওপর রাখা, ঢাকনা খুলে আগেই রোল করে রাখা দুটো সিগারেট বের করল মেয়েটি। দুটোই নিজের ঠোঁটে লাগিয়ে জ্বালাল, তারপর একটা বেনের ঠোঁটে ঝুলিয়ে দিল। এর আগে কখনও অ্যাগনেসকে ধূমপান করতে দেখেনি বেন, কিন্তু মেয়েটির ভাবভঙ্গি দেখে স্পষ্ট বুঝতে পারল ব্যাপারটা ওর কাছে নতুন কিছু নয়, এবং সম্ভবত উপভোগও করছে।

বিলকে কেন বিয়ে করেছ? মৃদু স্বরে জিজ্ঞেস করল বেন।

তুমি তো চলেই গেলে•••এছাড়া আর কি করার ছিল আমার।

বাজে কথা! স্পষ্ট ভাবে আমার সম্পর্কে নিজের আবেগ কখনও প্রকাশ করোনি তুমি, অথচ অসংখ্য সুযোগ পেয়েছ।

খোদা! ঠোঁট থেকে সিগারেট সরিয়ে সশব্দে শ্বাস টানল অ্যাগনেস। লোকটার কথা শোনো!

একটা ট্রাউটের মত আমার সঙ্গে খেলেছ তুমি, তোমার প্রতি আগ্রহ দেখিয়েছে এমন যে কোন লোকের সঙ্গে যেমন খেলেছ।

সামনের দিকে ঝুঁকে এল মেয়েটি, সরু চোখে নিরীখ করছে বেনকে। আসলে কি বলতে চাইছ তুমি?

সিগারেটটা ফায়ারপ্লেসে ছুঁড়ে ফেলল বেন। লিপস্টিক লাগার কারণে স্বাদ নষ্ট হয়ে গেছে, ব্যাপারটা প্রায় অসুস্থ করে তুলল ওকে; তলে তলে স্বয়ং অ্যাগনেস ব্রেনেলওঁ যেন অসুস্থ করে তুলছে ওকে!

খানিকটা কাছে সরে এল মেয়েটা। কিছু একটা ত্যক্ত করছে তোমাকে, বেন, কি সেটা?

অনেক কিছু। কার্ল ব্রেনেলের খুন, ডাবল-বির দুরবস্থ…।

এবং আমি?

কিছুটা।

আরও কাছে সরে এল অ্যাগনেস। ভরাট কোমল শরীরের চাপ অনুভব করছে বেন, মিষ্টি একটা সুবাস দোলা দিচ্ছে নাকে, সুস্থির ভাবে চিন্তা করা কঠিন হয়ে উঠল।

কি বলতে চাও, বেন? তাচ্ছিল্যের হাসি অ্যাগনেসের ঠোঁটে, বুঝতে পারছে নিজস্ব আবেদন দিয়ে প্রায় অস্থির করে তুলেছে বেনকে।

অ্যাগনেসের কাঁধ চেপে ধরল বেন। দেখল মুখ তুলে দিয়েছে মেয়েটি, ভাবছে ওকে চুমো খাবে বেন। দৃষ্টি নামিয়ে নোলান-কন্যাকে দেখল ও। সত্যিই সুন্দর মেয়েটা, কিন্তু একইসঙ্গে বিকর্ষী কি যেন আছে ওর চরিত্রে। যেখানেই যায় ঘৃণা আর ধ্বংস ছড়িয়ে দিচ্ছে মেয়েটা। রাতের পর যেমন দিন আসে, তেমনি ঘৃণার পরপরই সংঘাত আর রক্তপাত হচ্ছে।

কোমল কাঁধে চেপে বসল বেনের আঙুলগুলো। দেখল আয়ত দুই চোখ মেলে তাকিয়ে আছে অ্যাগনেস, সুন্দর মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ফুটে উঠছে। বেন, ব্যথা দিচ্ছ আমাকে?

শিথিল হলো না হাত দুটো, বরং আরও চাপ দিল বেন। অনুভব করল ওর হাতের মুঠোয় আড়ষ্ট হয়ে গেছে অ্যাগনেসের দেহ।

বেন! চড়া গলায় প্রতিবাদ করল অ্যাগনেস।

এবার মন খুলে কিছু আলাপ করব আমরা, অ্যাগি, নিরুত্তাপ স্বরে বলল ও। আমার ধারণা জেফরি কোথায় গেছে সেটা জানো তুমি।

ছাড়া আমাকে…গোল্লায় যাও তুমি!

জেফকে তুমি বুঝিয়েছ যে খুনটা ও-ই করেছে, স্রেফ দুর্ঘটনার কারণে মারা যায়নি টেকোস; অথচ তুমি ভাল করেই জানো যে নিতান্ত দুর্ভাগ্যের কারণে মারা গেছে কুক। আসলে তুমি চেয়েছ জেফ যাতে এখানে না থাকে। কেন, অ্যাগি?

ততক্ষণে ধৈর্য হারিয়েছে অ্যাগনেস ব্রেনেল, নীল চোখে ক্রোধ আর জেদ ফুটে উঠছে। সজোরে লাথি হাঁকাল মেয়েটা। আমার হাতে যদি একটা পিস্তল থাকত, খোদার কসম, এতক্ষণে তোমার মাথা উড়িয়ে দিতাম!

অ্যাগনেসকে ছেড়ে দিয়ে ফের দেয়ালে হেলান দিল বেন। বিশ্বাস করছি, স্মিত হেসে বলল ও, মেয়েটির চোখে চোখ রেখেছে। পিস্তল বা রাইফেলে ছেলেদের মত দক্ষ তুমি, তাই না? টম নোলানও খুশি মনে সেটা অনুমোদন করেছে। শুনেছি প্রায়ই লেযি-এন ভ্যাকুয়েরোদের চ্যালেঞ্জ করতে তুমিএবং প্রতিবার তাদের হারিয়ে দিয়েছ। হয়তো বসের মেয়েকে অখুশি করতে চায়নি ওরা, তাই ইচ্ছে করে তোমার সঙ্গে ড্র-য়ে হারত।

প্রবল অসন্তোষের সঙ্গে মাথা নাড়ল অ্যাগনেস, সুন্দর মুখে উড়ে এসে পড়ল সোনালী চুলের রাশি। উই, কারও বদান্যতা দরকার ছিল না আমার। কাউহ্যান্ডদের প্রায় প্রত্যেককে ড্র কিংবা শূটিং-এ হারানোর সামর্থ্য ছিল আমার।

মানলাম, সরাসরি অ্যাগনেসের চোখের দিকে তাকাল বেন। এবার আমার প্রশ্নের জবাব দাও, অ্যাগি।

গোল্লায় যাও তুমি! আমার নাম অ্যাগনেস!

হ্যাঁ, তিক্ত স্বরে স্বীকার করল ও। অ্যাগনেস ব্রেনেল।

ঝুঁকে এল বেন। মিষ্টি ঘ্রাণ আর ভরাট শরীরের অমোঘ আকর্ষণ প্রায় আচ্ছন্ন। করে ফেলছে ওর অনুভূতিকে, বেপরোয়া হয়ে যেতে চাইছে মন; কিন্তু নিজেকে সামলে নিল। সুন্দর এই নারীটির মধ্যে অস্বাভাবিক, অশুভ যে শক্তির অস্তিত্ব অনুভব করেছে, সেটাই সাহায্য করল ওকে।

বলো আমাকে, অ্যাগি! এক হাতে মেয়েটির বাহু চেপে ধরে তীক্ষ্ণ কণ্ঠে তাগাদা দিল বেন। জেফরি নিজেকে খুনী ভাবছে, নিশ্চয়ই ধারণাটা ওর মাথায়। ঢুকিয়ে দিয়েছ তুমি? সেটা কি উচিত হয়েছে? কোন কারণ ছাড়াই ফেরারী হয়ে ঘুরে বেড়াচ্ছে ও, লড়াই ছাড়া ওকে ধরতে পারবে না এডলে ভার্ন, এবং সিক্সগানে জেফরির দক্ষতা অসাধারণ, বেসিনের যে কোন লোকের চেয়ে ভাল। ওকে ধরতে গেলে গুলি করবে জেফরি, এবং খুন করার জন্যেই করবে। আমি যদি ওকে খুঁজে পাই, হয়তো বুঝিয়ে-শুনিয়ে ফিরে আসতে রাজি করাতে পারব।

উচ্চস্বরে হেসে উঠল অ্যাগনেস, বেনের অসহায়ত্বে মজা পাচেছ।

সজোরে চড় মারল বেন। ঘুণাক্ষরেও ভাবেনি পরিণতিতে বুনো বেড়ালীর মত খেপে উঠবে অ্যাগনেস। ওর হাতটা চেপে ধরেই কামড় বসিয়ে দিয়েছে মেয়েটা, খামচে ধরল বেনের শার্ট, তারপর টান দিতে হুড়মুড় করে কার্পেটের ওপর পড়ে গেল দুজনেই। অ্যাগনেসের ওপর পড়ল বেন।

ঠিক সেই মুহূর্তে খুলে গেল দরজাটা। শীতল বাতাসের ঝাঁপটায় উজ্জ্বল হয়ে, গেল ফায়ারপ্লেসের ম্লান আলো। চোখ তুলে দরজায় থমকে দাঁড়ানো বিহ্বল মিরিয়াম ব্রেনেলকে দেখতে পেল বেন।

অ্যাগনেসের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল ও, খানিকটা হলেও বিব্ৰত বোধ করছে। উঠে দাঁড়িয়ে মিরিয়ামকে নিরীখ করল, চোখের চাহনিই বলে দিচ্ছে প্রিয় এবং আদর্শ একজন মানুষের স্থলন দেখার তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে। মেয়েটি।

হাঁচড়ে-পাচড়ে উঠে দাঁড়াল অ্যাগনেস। রাগে কুৎসিত দেখাচ্ছে সুন্দর মুখটা। মিরিয়ামের দিকে ফিরল, সমর্থন আর অনুমোদনের চাহনি ফুটে উঠেছে চোখে। ও-ই যত নষ্টের গোড়া! দ্রুত বলল মেয়েটা। আমাকে একা পেয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। ও চলে যাওয়ার পর বিলকে বিয়ে করেছি বলে আমার ওপর খেপে আছে। দেখো ওকে, মিরিয়াম, ওর মুখে পাপের চিহ্ন ফুটে উঠেছে। আমি নই, মিরিয়াম! ও-ই আমাকে জোর করছিল!

নিস্পৃহ ভঙ্গিতে ভেতরে ঢুকল, মিরিয়াম, হ্যাটটা টেবিলের ওপর রেখে। আনমনে মাথা ঝাঁকাল। মনে হচ্ছে খুব বেশি প্রতিবাদ করছ তুমি।

খেপে গিয়ে মিরিয়ামের দিকে এগোল অ্যাগনেস। কি বলতে চাও তুমি? শান্ত, মৃদু স্বরে জানতে চাইলেও শীতল সুরটা চাপা থাকল না।

ধীরে ধীরে ঘুরে দাঁড়াল মিরিয়াম। আমি বরং এ ব্যাপারে মুখ বুজে থাকব, অ্যাগনেস। সত্যিটা যদি প্রকাশ করার প্রয়োজন পড়ে কখনও, মনে হয় না এ ব্যাপারে খুব একটা সাহায্য করতে পারবে বেন।

তোমার অনুগ্রহ বা কটাক্ষ কোনটাই পছন্দ হচ্ছে না আমার, মিরিয়াম!

তুমি আসার পর শুধু ঝামেলাই বেধেছে এখানে, অ্যাগনেস, এবং মনে হচ্ছে তোমার খায়েশ না মেটা পর্যন্ত আরও ঝামেলা পোহাতে হবে আমাদের।

দু’পা এগিয়ে সজোরে চড় কষল অ্যাগনেস। মিরিয়ামের গালে লাগল চড়টা, আঘাতের চোটে ভারসাম্য হারিয়ে ফেলল ও। কর্কশ হেসে আবারও বাম হাতে চড় মারতে উদ্যত হলো অ্যাগনেস। কিন্তু সরে গেল মিরিয়াম, ঠোঁটের কোণে রক্ত দেখা যাচ্ছে, টেবিল আঁকড়ে ধরে কোন রকমে সামলে নিয়েছে। ঠিক তখনই ওকে লাথি হাঁকাল অ্যাগনেস।

অ্যাগনেসের একটা বাহু চেপে ধরে মেয়েটিকে নিজের দিকে ফেরাল বেন। রাগ আর প্রতিহিংসায় জ্বলছে মেয়েটার চোখ, ভস্ম করে দেবে যেন সবকিছু।

ধীরে ধীরে উঠে দাঁড়াল মিরিয়াম। বেন, হাতের তালু দিয়ে ঠোঁট থেকে রক্ত মুছল মেয়েটা, শীতল নিস্পৃহ স্বরে বলল: ছেড়ে দাও ওকে। কোন একদিন হয়তো উচিত শিক্ষা হত ওর, কিন্তু আজকের দিনটাই উপযুক্ত সময়, তাছাড়া ও ও এটাই চাইছে।

সত্যি সত্যিই অ্যাগনেসকে ছেড়ে দিল বেন, তারপর স্রেফ দর্শক হয়ে দাঁড়িয়ে থাকল। দেখল মিরিয়ামের দিকে ছুটে যাচ্ছে অ্যাগনেস, এক পা পিছু হটল মিরিয়াম, একটা হাত মুষ্টিবদ্ধ হয়ে গেছে, বাড়িয়ে দিয়েছে সামনে। অ্যাগনেস পৌঁছে যেতে সজোরে হাঁকাল মুঠি, টলে উঠল নোলান-কন্যা। কিন্তু ওকে সামলে নেয়ার সুযোগ দিল না মিরিয়াম, ডান হাতে জোরাল ঘুসি বসিয়ে দিল অ্যাগনেসের চিবুকে। টলমল পায়ে দরজার দিকে ছুটে গেল মেয়েটি।

এবার নিজেই এগিয়ে গেল মিরিয়াম। জায়গা বেছে বেছে মারছে। একসময় মেঝেয় লুটিয়ে পড়ল অ্যাগনেস, নাক-মুখ থেকে রক্ত গড়াচ্ছে।

স্মিত হাসল মিরিয়াম। তিন ভাইয়ের সঙ্গে শুধু শুধুই বড় হইনি আমি! ঘুরে বেনের দিকে ফিরল মেয়েটা, ক্ষীণ হাসল।

উঠে দাঁড়িয়েছে অ্যাগনেস, কোত্থেকে ভারী একটা বই তুলে নিয়েছে। ছুটে এসে মিরিয়ামের কাঁধে আঘাত করল। ব্যথায় কুঁচকে গেল মিরিয়ামের মুখ। সুযোগটা নিল অ্যাগনেস, বুনো আক্রোশে একের পর আঘাত করছে মিরিয়ামকে।

কিন্তু ব্রেনেলদের রক্ত বোধহয় এত সহজে পরাজয় বরণ করার নয়। পাল্টা আঘাত করল মিরিয়াম। ঠেলে অ্যাগনেসকে সরিয়ে দিল ও, তারপর চুল চেপে ধরল।

এবার আর দর্শক হয়ে থাকা হলো না বেনের, লড়াইটার সমাপ্তি টানতে বাধ্য হলো। দু’জনকে আলাদা করতে গিয়ে খামচি, চড় বা ঘুসি হজম করতে হলো। ওকে। অ্যাগনেসকে হলঘরের দরজার দিকে ঠেলে সরিয়ে দিল, ঘরের এক কোণে সরে যেতে বাধ্য করেছে মিরিয়ামকে।

আচমকা নীরব হয়ে গেল কামরাটা, মেয়ের্দের দ্রুত লয়ের শ্বাস-প্রশ্বাস আর। ফায়ারপ্লেসে কাঠ-ফাটার মৃদু শব্দ শোনা যাচ্ছে শুধু।

হাত চালিয়ে মুখের রক্ত মুছল অ্যাগনেস, বিক্ষত মুখে ঘৃণা আর বিদ্বেষ উপচে পড়ছে। চলে যাচ্ছি আমি। যথেষ্ট হয়েছে এখানে, এই গর্তের মধ্যে বাস করা সত্যিই কঠিন! বোকা আর অসভ্য কিছু মানুষের সঙ্গে কোন মতেই থাকতে পারব না আমি!

যাত্রা শুভ হোক তোমার, বিদ্রুপের স্বরে বলল মিরিয়াম। আশা করছি যে। জঞ্জাল ফেলে যাচ্ছ সেসব পরিষ্কার করতে পারব আমরা।

কিছুই করতে পারবে না তোমরা, বরং র‍্যাঞ্চটাই হারাবে! সবকিছু উচ্ছন্নে। যাবে তোমাদের! সবকিছু, বুঝেছ? আমি দেখব এক কাপড়ে যাতে তোমাকে রিও। ফ্রিয়ো ছেড়ে চলে যেতে হয়, মিরিয়াম! বলেই আর দাড়াল না নোলান-কন্যা, ছুটে বেরিয়ে গেল কামরা ছেড়ে যাওয়ার সময় সপাটে বন্ধ করে দিল দরজা।

আনমনে থুতনি ঘষছে বেন। মার তো তুমিও কম খাওনি দেখছি, স্মিত হেসে বলল ও, খানিকটা হলেও সমীহ ফুটল স্বরে। ক্ষতগুলোর পরিচর্যা করো। আমি দেখছি, অ্যাগনেসের জন্যে একটা ঘোড়ায় স্যাডল সাজিয়ে দেই।

তুমি কি সত্যিই মনে করো, চলে যাচ্ছে ও?

নড করল ও। কিন্তু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আমার মাথায় কেন এখানে এসেছে ও, অথচ বিল কখনোই পাত্তা পায়নি ওর কাছে!

বেরিয়ে এসে অ্যাগনেসের ডান-মেয়ারে স্যাডল চাপাল বেন। একটু পর দেখল হনহন করে ভেতর থেকে বেরিয়ে আসছে অ্যাগনেস। জেদে দৃঢ় হয়ে গেছে। চোয়াল দুটো, বুক টানটান করে হাঁটছে। দ্রুত পা ফেলে এগিয়ে এল, কোন দিকে তাকাচ্ছে না। স্যাডলে চেপে দৃষ্টি নামিয়ে বেনের দিকে তাকাল। আমার জিনিসপত্র নেওয়ার জন্যে পরে কাউকে পাঠিয়ে দেব, শীতল স্বরে বলল মেয়েটি।

লেযি-এন পর্যন্ত এগিয়ে দেব তোমাকে

কেন? তুমি কি মনে করো টম নোলানের মেয়েকে বিরক্ত করার সাহস হবে কারও?

না।

চলে যাওয়ার জন্যে তাড়া দেখা যাচ্ছে না অ্যাগনেসের মধ্যে। একটা সিগারেট রোল করে দাও আমাকে, বেন।

দুটো রোল করল বেন, জ্বালিয়ে একটা ধরিয়ে দিল অ্যাগনেসের হাতে। পাফ করল মেয়েটা, মুখে খানিকটা হলেও সন্তুষ্টি দেখা যাচ্ছে এখন, কোমল হয়ে এসেছে চাহনি। এখান থেকে চলে যাচ্ছ না কেন, বেন? কি আশায় পড়ে আছ? তুমি কি বুঝতে পারছ না আসলে ডাবল-বির কোন চান্সই নেই?

এখনই যেতে পারছি না আমি।

কর্কশ স্বরে হাসল অ্যাগনেস। বিলের কাছ থেকে ওই টাকা কখনোই পাবে তুমি। দশ হাজার দূরে থাক, এক হাজার দেয়ার সামর্থ্যও নেই ওর।

অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি আমি, অ্যাগি।

র‍্যাঞ্চ পরিচালনা করার কথা ভাবছ? সন্দিহান সুরে জানতে চাইল মেয়েটি। খানিকটা নিচু হয়ে এল, আবছা অন্ধকারেও বিক্ষত মুখে কালসিটে দাগগুলো স্পষ্ট দেখতে পেল বেন। এখানে থেকে নায়ক হওয়ার চেষ্টা কোরো না, বেন। ব্রেনেলরা শেষ হয়ে গেছে। এই জায়গার কানাকড়িও মূল্য নেই। শিগগিরই পুরো রিও ফ্রিয়োর দখল পেয়ে যাবে বাবা।

ঠিক টম নোলানের মতই কথা বলছ তুমি, অ্যাগি।

ক্ষীণ হাসল মেয়েটা। আমি তো ওরই মেয়ে, তাই না? একটা কথা কি জানো, কেন, আজীবন কিন্তু বেঁচে থাকবে না সে। লেযি-এনের দায়িত্ব তখন অন্য কেউ নেবে।

আমার পরামর্শ শোনো, বেন। সুযোগ পেলেই বেসিন ছেড়ে চলে যাও, নয়তো বাবার রোষের শিকার হতে হবে তোমাকে। বাবা তোমাকে পছন্দ করে না, কিন্তু লড়াকু মানুষ হিসেবে ঠিকই সমীহ করে। তুমি থাকলে হয়তো সামলে নিতে পারবে ডাবল-বি, কিন্তু নিজে কি পাবে ভেবে দেখেছ? দেনার দায়ে প্রায় শেষ হয়ে। যেতে বসেছে র‍্যাঞ্চটা, এটার জন্যে লড়াই করে কি হবে? অথচ এরচেয়েও গুরুত্বপূর্ণ জায়গায় থাকার যোগ্য তুমি…এমন একজন মানুষ টম নোলানের অনুপস্থিতিতে যে দক্ষ হাতে লেযি-এন সামলাতে পারবে।

মানে!?ফের হাসল অ্যাগনেস, রহস্যময় চাহনি চোখের গভীরে। নিজেই বুঝে নাও। তোমার বিরুদ্ধে ব্যক্তিগত কোন বিদ্বেষ রা ক্ষোভ নেই আমার, বেন। আলতো স্পার দাবাল অ্যাগনেস, মৃদু ঝুনঝুন শব্দ তুলল শারগুলো। একবারও ফিরে না তাকিয়ে ঢাল ধরে ঘোড়া ছোটাল মেয়েটা।

<

Super User