ব্যাগলে, হ্যারি হুলাহানকে শেষবার কোথায় দেখেছ তুমি? জিজ্ঞেস করল বেনন।
দেয়ালে হেলান দিয়ে পাশাপাশি বসে আছে বেনন স্মার ব্যাগলে। ব্যর্থ হয়েছে ওরা, একচুল নড়াতে পারেনি পাথর।
কেন, আমার সঙ্গে একই ট্রেনে এন্ড অভ স্টীলে এসেছে লোকটা!
হ্যাটার যে সুস্থ হয়ে উঠছে, আজকের শেষ ট্রেনে ডেইজি তাকে র্যাঞ্চে নিয়ে আসছে, সে-খবর সে জানে?
আস্তে করে মাথা ঝাঁকাল ব্যাগলে। জানে। টেলিগ্রাফটা আসার সময় জিমি নর্টনের সঙ্গেই ছিল সে। তারপর লোকটাকে আর দেখেছি বলে মনে পড়ে না।
ডক্টর ওয়াঙের কাছে ফিরে এলো বেনন। ভীষণ গম্ভীর দেখাচ্ছে ওকে। বলল, এবার তোমাকে কথা বলার সময় এসেছে, ওয়াং।
নিশ্চুপ তাকিয়ে থাকল চাইনিজ।
আমাদের সঙ্গে তোমাকেও মরতে হবে, ওয়াং।
কাঁধ ঝাঁকাল ওয়াং। আমি তোমাদের একটা সুযোগ দিয়েছিলাম, সুযোগটা তোমরা নাওনি। এখন অনেক দেরি হয়ে গেছে।
আমি আমাদের কথা বলছি না। বেননের কণ্ঠে অধৈর্য প্রকাশ পেল। আমি জানতে চাই ঠিক কোথায় আর কখন হ্যাটারের ওপর আঘাত হানবে হ্যারি হুলাহান।
ও, তাহলে তুমিও ধরে ফেলেছ? হাসির ভঙ্গিতে ঠোঁট প্রসারিত করল চাইনিজ।
খনির ভেতরে ঢুকে লাশটা ফিলিপ হারমানের বোঝার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কার মরলে লাভটা কার ভাবতেই জবাবটা পেয়ে গেছি। বসকে মেরে টাকা-পয়সা আত্মসাৎ করে মালিক সেজে বসেছে হুলাহান। সবাই যখন হারমানের খোঁজ করছে তখন তাদেরই নাকের ডগায় বসে চোরাই টাকা দিয়ে চুটিয়ে ব্যবসা করেছে লোকটা। কঠোর চেহারায় চাইনিজকে দেখল বেনন। আমি জানি তুমি হুলাহানের হয়ে কুকীর্তি করতে এসে তাকেই ব্ল্যাকমেইল করছিলে। কালকে রাতে তার শোধ নিয়েছে সে। বারান্দা থেকে হ্যাটারকে গুলি করে তারপর চেঁচিয়ে বলেছে যে তুমি র্যাঞ্চারকে গুলি করে পালিয়েছ। চেষ্টা করেও হ্যাটারকে মারতে পারেনি লোকটা… এবার বলো কোথায় কখন আবার আক্রমণ করবে সে হ্যাটারের ওপর।
তাহলে আমাকে ফাঁসিয়ে দিতে চেয়েছে হুলো বেড়ালটা, আপন মনে বলল ওয়াং।
আগেই তুমি ফেঁসে বসে আছ, বলল বেঁনন। কন্সট্রাকশন ক্যাম্পে হামলা করে কয়েকজনকে মেরে ফেলেছে ওর লোকরা। হুলাহান শুধু তোমার নাম ভাঙিয়ে নিজের পিঠ বাঁচাচ্ছে।
রাগে জ্বলে উঠল চাইনিজের চোখ জোড়া। টেইল হল্ট আর এন্ড অভ স্টীলের মাঝে বিরাট একটা উঁচু ব্রিজ আছে মনে পড়ে? বেশ কয়েক মাস আগে হুলাহান বলেছিল কেউ যদি রেল রোডের কাজ বন্ধ করতে চায় তাহলে ব্রিজটা উড়িয়ে দেবে। বলেছিল কাজটা ঝুঁকিপূর্ণ, বাধ্য না হলে ওপথে যাব না আমরা। বেননের ওপর থেকে চোখ সরিয়ে দেয়ালে দৃষ্টি নিবদ্ধ করল ওয়াং। আজকে হুলাহানের জায়গায় আমি থাকলে ব্রিজটা উড়িয়ে দিতাম আমি। হ্যাটারের অপারেশন হয়ে গেছে। লোকটা স্মৃতি শক্তি ফিরে পেলে মহাবিপদ। আমি জানি শেষ ট্রেনে এন্ড অভ স্টীলে আসছে লোকটা। ব্রিজ না থাকলে খাদে পড়ে চুরমার হয়ে যাবে ট্রেন। একজনও বাঁচবে না। বেননের চোখে চোখ রাখল ওয়াং। হ্যাটারের মুখ বন্ধ করতে ঠিক তাই করবে হ্যারি হুলাহান।
শিউরে উঠল বেনন যাত্রীদের পরিণতি কল্পনা করে। ডেইজি, আহত হ্যাটার, ব্র্যান্ডন, ভাউবয়েস আর তার বাচ্চা ছেলে-সবাই থাকবে ওই ট্রেনে। বেননের ইচ্ছে হলো খামচে মাথার চুল টেনে ছেড়ে। সবই বুঝতে পারছে ও; তবে বড় দেরিতে। এখন ও জানে। পাথর দিয়ে খনি থেকে বেরবার মুখটা কে বন্ধ করে দিয়ে গেছে। সোবার সুয়েডে আসব সে-কথাটা আমি হ্যারি হুলাহানের সামনে বলেছিলাম! ফিসফিস করে বলল বেনন। লোকটা আমাকে নিরুৎসাহিত করতে চেয়েছিল!
ডিনামাইট! বেনন; ডিনামাইট! হঠাৎ লাফিয়ে উঠল ব্যাগলে।
উত্তেজনায় ভুলেই গিয়েছিল বেনন ডিনামাইটের কথা। ব্যাগলের কথায় মনে পড়ল। ফিলিপ হারমান ডিনামাইট ব্যবহারের সুযোগ পায়নি। কিন্তু ওদের সেই সুযোগ আছে। বেঁচে আছে ওরা এখনও।
বাক্স থেকে ডিনামাইটের একটা স্টিক বের করল বেনন। ছোট একটা ফিউজ ছিঁড়ে নিল। দাঁতে কামড়ে সংকুচিত করল একটা ফালমিনেট ক্যাপ। তারপর ব্যাগলেকে ইশারায় দাঁড়াতে বলল।
এত পুরানো ডিনামাইট ফাটলে হয় এখন! সংশয় প্রকাশ করল ব্যাগলে।
ফাটবে। যত পুরানোই যোক ডিনামাইট কখনও অকেজো হয়েছে বলে শুনিনি। টানেলের প্রবেশ পথে এসে বোল্ডারের তলায় স্টিকটা জল বেনন। ফিউজে আগুন ধরিয়ে দিয়ে যতটা সম্ভব দ্রুত ফিরে এলো ব্যাগলের কাছে। দু’জন মিলে ওয়াংকে তুলে দৌড়াল টানেলের ভেতর। ঘাড় ফিরিয়ে দেখল বেনন আঁধারে মিটমিট করে জ্বলছে ফিউজ। ব্যাগলেকে বলল, শক ওয়েভের ধাক্কায় ছাদটা ধসে না যায়। নিজের কানেই নিজের গলা অপরিচিত লাগল ওর।
হারমানের সমাধি-গম্বুজের ভেতর এসে দেয়াল ঘেঁষে বসে পড়ল ওরা। রোমশ কানে দু’হাত চাপা দিয়ে ব্যাগলে বলল, ওয়াংটা লম্বা-চওড়া হলে ভাল হত। আমরা ওকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারতাম।
ভয়ানক গুরুগম্ভীর আওয়াজে থরথর করে কেঁপে উঠল টানেল। প্রতিবাদ জানাল কাঠের খুঁটিগুলো। ছাদ থেকে খসে পড়ল ঝুরঝুরে ধুলো। তারপর এলো শকওয়েভ। আরেক দফা ঝড় উঠল টানেল শ্যাফটে। ছাদ নেমে আসছে। ভেঙে গেল কয়েকটা খুঁটি। গরম দমকা হাওয়ার ধাক্কায় দেয়ালের গায়ে সেটে গেল ওরা। নিভে গেল মোম। সব ক’জনের নাক কুঁচকে গেল বিস্ফোরকের কটু ঝাঁঝাল গন্ধে।
শক ওয়েভ ওদের পার হয়ে যেতেই অন্ধকারে হাতড়ে হাতড়ে ছুটল ওরা। যে কোন মুহূর্তে ছাদ খসে পড়বে ওদের মাথার ওপর। মাথার ওপর ছাদ থাকাটা সবসময় যে স্বস্তিদায়ক নয় এই প্রথম বুঝতে পারল বেনন।
সুড়ঙ্গের শেষ মাথায় এসে ওরা দেখল বিস্ফোরণের ফলে সরে গেছে বোল্ডার। খুলে গেছে, খোকা! এবারের মত মরতে হচ্ছে না আমাদের।
আমার, স্বস্তির শ্বাস ফেলে গম্ভীর চেহারায় ব্যাগলের কথা সংশোধন করল বেনন। তোমাকে মরতে হচ্ছে। টেইল হল্টে আমাদের দায়িত্ব শেষ হলেই তোমার দুই ছেলে-মেয়ের কাছে যেতে হবে তোমাকে।
মনে করিয়ে দিয়ো না। গুঙিয়ে উঠল ব্যাগলে।
বাইরে চলো। হ্যারি হুলাহান আমাদের জন্যে আঁধারে অপেক্ষা করছে না। পা বাড়াল বেনন।
আকাশ মেঘাচ্ছন্ন। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বাতাস নেই একফোঁটা। মাঝে মাঝেই সাপের মতো ছোবল দিচ্ছে বিজলি। নীলচে আলোর ঝিলিকের পরপরই কড়াৎ করে বাজ পড়ছে।
সুড়ঙ্গ থেকে বেরিয়েই পাথর-বালুর জঞ্জালের মধ্যে জুতো খুঁজতে লাগল বেনন। টুকরো টুকরো পাথরের তলায় চাপা পড়েছে ওগুলো।
কি খুঁজছ? জানতে চাইল ব্যাগলে।
জুতো। এই যে পেয়েছি এক পাটি। আরেকটা গেল কোথায়…
আরেক পাটি খুঁজে পেল ব্যাগলে। বেননকে দিয়ে বলল, আমার ঘোড়াটা ডিনামাইটের আওয়াজে ভেগেছে কিনা কে জানে!
একই দুশ্চিন্তা বেননকেও পেয়ে বসেছে। ওয়াঙকে ব্যাগলের পাহারায় রেখে দেখতে গেল সে। নাহ, বোল্ডারের পেছনে, এখনও আছে ঘোড়াটা। ফেরার পথে ব্যাগলেরটাও খুঁজে নিয়ে এলো ও। থামল মাটিতে পড়ে থাকা ওয়াঙের সামনে। তোমার ঘোড়া কাছেই কোথাও থাকার কথা। পেলাম না। কোথায় ওটা?
কি করে ভাবলে বলে দিয়ে নিজের ধ্বংস ডেকে আনব আমি?
দু’হাতে লোকটার কাধ ধরে কঁকি দিল বেনন। তোমার পেছনে নষ্ট করার সময় নেই আমার। তাড়াতাড়ি বলে ফেলো, নইলে খনির মধ্যে রেখে পাথর চাপা দিয়ে চলে যাব; আমরা ফিরে আসার আগে আর বেরতে পারবে না। আর যদি আমাদের কিছু হয় তো বোঝোই তো কি ঘটবে তোমার কপালে।
কপালে ভাঁজ তুলে চিন্তা করল ওয়াং। পুরানো মাইনে আটকা পড়ে থাকতে মন সায় দিল না। বলল, তোমরা যেরকম নির্বোধ তাতে যেকোন সময় মরে যেতে পারো। না, আমি ঝুঁকি নেব না। কারাবন্দী হওয়া অনেক ভাল। ঘাড় কাত করে ডানদিকের ঝোঁপ দেখাল সে। ঘোড়াটা ওগুলোর পেছনে আছে।
পাঁচ মিনিটের মাথায় পুবদিকে রওয়ানা হয়ে গেল ওরা। হ্যাটারের র্যাঞ্চে যাচ্ছে।
অস্বাভাবিক ঝুঁকি নিয়ে ঘোড়া দাবড়াল বেনন। ওয়াঙের ঘোড়ার দড়ি ধরে রেখেছে। চেঁচিয়ে সর্বক্ষণ প্রতিবাদ জানাচ্ছে লোকটা। ব্যাগলে ছুটছে তার পাশে। দু’চোখ বুজে রাখার ইচ্ছেটা অনেক কষ্টে দমিয়ে রেখেছে। ওরকম বিপজ্জনক ভাবে ছুটছে দুঃস্বপ্নের মধ্যে দেখলে যেকোন লোক ঘুম ভেঙে হাঁপ ছেড়ে বাঁচবে, আবিষ্কার করবে ঘামে তার সারাশরীর ভিজে গেছে।
মাঝে মাঝে বিদ্যুৎ চমক। সেই ক্ষণিক হলুদ-সাদা অপার্থির আলোয় তীরের মত ছুটছে ওরা। বেননের মাথায় একটা চিন্তাই কাজ করছে। যে করে হোক প্রলয়ঙ্করী দুর্ঘটনা ঠেকাতে হবে। এতগুলো নিরীহ মানুষকে এভাবে মরতে দেয়া যায় না।
অঝোর ধারায় নেমেছে বৃষ্টি; চারপাশ ধোয়াটে হয়ে গেছে। দূর থেকে ওর হ্যাটারের র্যাঞ্চের টিমটিমে আলো দেখতে পেল। মাটি পিচ্ছিল; তবু গতি কমাল না ওরা। কয়েকবার হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল বেননের ঘোড়াটা।
শেষ পর্যন্ত নিরাপদেই-পৌছল ওরা হাটারের র্যাঞ্চে। ওদের আসার শব্দে হুড়মুড় করে বাঙ্কহাউজ থেকে বেরিয়ে এলো, কাউহ্যান্ডরা। সময় নষ্ট না করে ওয়াঙকে তাদের হাতে গছিয়ে দিল বেনন। ফোরম্যানকে বলল, একে আটকে রাখবে আমরা কাউকে না পাঠানো পর্যন্ত। সাবধান, লোকটা কিন্তু পিছলা, একটু সুযোগ পেলেই ধোকা দিয়ে বোকা বানিয়ে পালাবে।
ওদেরগুলো রেখে করাল থেকে নতুন ঘোড়া নিল বেনন আর ব্যাগলে। রওয়ানা হওয়ার আগে ফোরম্যানের সামনে থামল বেনন।
হ্যাটারের সঙ্গে অনেকদিন আছ?
প্রায় বিশ বছর।
মনে পড়ে আহত সে হয়েছিল কবে?
তা দশ-পনেরো বছর তো হবেই। কে যেন ঝোঁপের আড়াল থেকে গুলি করেছিল। ধরা যায়নি লোকটাকে। যতদূর মনে পড়ে সেটা ছিল ব্যাঙ্ক ডাকাতির পরের বছর। একের পর এক দুর্ভাগ্য… খুব খারাপ সময় যাচ্ছিল তখন আমাদের।
প্রসঙ্গ পরিবর্তন করল বেনন। হ্যারি হুলাহান এসেছিল আজকে?
হ্যাঁ। এই তো কিছুক্ষণ আগেই এসেছিল। খুব খুশি দেখলাম। ওর কাছেই শুনলাম আজ রাতের ট্রেনে ফিরছে হ্যাটার। বলল রেল রোডের কি একটা কাজে যেন তাড়া আছে। ঘোড়া নিয়েই রওয়ানা হয়ে গেছে।
ধন্যবাদ, রাফায়েল।
ঘোড়া ছোটাল ওরা। ব্যাগলে জিজ্ঞেস করল, ওয়াংকে নিয়ে কি করবে? তুলে দেবে চ্যাং টোয়াঙের হাতে?
না। চাইনিজরা ওকে পেলে খুন করবে। আমি ওকে শেরিফের হাতে তুলে দেব।
আগেরবারের তুলনায় অনেক বেশি ঝুঁকি নিচ্ছে এবার বেনন। ঘোড়ার পা মাটিতে ছুঁচ্ছে না বললেই চলে। আকাশ ভারী হয়ে আছে কালো মেঘে। এখনও সমান তালে বৃষ্টি পড়ছে। কর্দমাক্ত জমিতে জায়গায় জায়গায় জমে আছে পানির ছোট ছোট পুকুর। ওগুলো লাফিয়ে পেরচ্ছে ঘোড়া। কোনটা বেশি বড় হলে পাশ কাটিয়ে যাচ্ছে। বাঁক ঘোরার সময় পিছলাচ্ছে খুর। কোনমতে রাশ আঁকড়ে স্যাডলে টিকে আছে ওরা। আধঘণ্টার মধ্যে ক্যানিয়নে প্রবেশ করল ওদের ঘোড়া। ডেইজির পথটা ধরে এগিয়ে চলল বেনন। ব্যাগলে অনুসরণ করল ওকে। এখন ওর মনে হচ্ছে বাসায় থাকলেই ভাল হত, অতটা খারাপ আসলে নয় ছেলে-মেয়ে দুটো। এরকম রাতেই বেরোয় ডায়নোসর। একটার সামনে পড়লে আর দেখতে হবে না।
কন্সট্রাকশন ক্যাম্পটা কোথায়? চেঁচিয়ে জানতে চাইল ব্যাগলে।
অ্যাই থামো তোমরা! জবাবে সামনে থেকে নির্দেশ দিল একজন লোক। না থামলে গুলি করছি!
রাশ টেনে ঘোড়া থামাল ওরা। নিজের পরিচয় দিল বেনন। রাইফেল কাঁধে এগিয়ে এসে ওদের দেখল লোকটা। তারপর চিনতে পেরে রাইফেল নামিয়ে বলল, যাও।
বিগ জিমি নর্টনকে কোথায় পাব?
আগে বাড়ো। ক্যাম্পে আছে সে।
একমাইল পেরিয়ে আগুনের ধারে শ্রমিকদের জটলা দেখে থামল ওরা। সবার চেয়ে উড়তে দেখা গেল জিমি নর্টনের মাথা।
ওদের আগমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভীড়ের মধ্যে। কয়েকজনকে ঠেলে বেরিয়ে এলো স্কটিশ।
হুলাহান এসেছিল? লোকটা মুখ খোলার আগেই জিজ্ঞেস করল বেনন।
ব্যাঙ্কার? এই তো খানিক আগে দেখলাম। চলে গেছে লোকটা। তাকে খুঁজছ কেন?
বুঝতে পারল বেনন, ডিনামাইট সংগ্রহ করতে ক্যাম্পে এসেছিল হারি হুলাহান। বেল রোডের গার্ডরা তাকে চেনে, বাধা দেবে না তারা লোকটাকে; মনোযোগ দেবে না; এখানে ওখানে পড়ে আছে যন্ত্রপাতি আর কলকজা; স্টোর রুমেও পর্যাপ্ত গার্ড নেই; ইচ্ছে করলেই হুলাহানের পক্ষে ডিনামাইট চুরি করা সম্ভব। আজকে ডিনামাইট লাগবে লোকটার।
টেইল হল্ট থেকে ট্রেনটা রওয়ানা হয়ে গেছে? জানতে চাইল গম্ভীর বেনন।
হ্যাঁ। স্বয়ং ভাউবয়েস টেলিগ্রাম করে বলেছেন ওই ট্রেনে আসছেন তিনি। তাঁকে অভ্যর্থনা করতেই এখানে অপেক্ষা করছি আমরা। ভ্রূ উঁচিয়ে তাকাল নর্টন। কি ব্যাপার, হঠাৎ এসেই এতো জেরা কিসের?
ব্রিজটা উড়িয়ে দেবে হুলাহান। অদ্ভুত শান্ত স্বরে বলল বেনন, নর্টন, এক্ষুণি একটা লোকোমোটিভের ব্যবস্থা করো। আমাদের বোধহয় দেরি হয়ে গেল। হুলাহানের আগেই ব্রিজের কাছে পৌঁছতে হবে; নাহলে বাচানো যাবে না একজনকেও। ভাউবয়েসের ট্রেনটা খাদের মধ্যে ফেলে দিতে যাচ্ছে হুলাহান; সেজন্যেই ডিনামাইট চুরি করতে এখানে এসেছিল লোকটা।
চোখ বড় বড় করে তাকিয়ে থাকল স্কটিশ। তাকে তাড়া দিল বেনন। দাঁড়িয়ে আছ কেন। যাও ট্রেনের ব্যবস্থা করো; প্রত্যেকটা মুহূর্ত এখন মূল্যবান।
পাশের লাইনে দাঁড়িয়ে থাকা একটা লোকোমোটিভের দিকে দৌড়াল নর্টন। পেছন পেছন বেনন আর ব্যাগলে। তিন মিনিটের মাথায় এঞ্জিন ক্যাবে গিয়ে উঠল ওরা। জিমি নর্টন আগেই ড্রাইভারকে নিয়ে পৌঁছে গেছে। বেননের দিকে সংশয় নিয়ে তাকাল সে। তুমি ঠিক জানো তো? আমরা কিন্তু মারাত্মক ঝুঁকি নিচ্ছি। উল্টোদিক থেকে আসবে ভাউবয়েসের ট্রেন। দুটোর সংঘর্ষ হলে আর হ্যারি হুলাহানকে কষ্ট করে ব্রিজ ধ্বংস করতে হবে না। ব্রিজের এপারে কোন সিগনাল দেবার ব্যবস্থা নেই যে টেইল হল্ট থেকে আসা ট্রেনটা থামানো যাবে।
আমি নিশ্চিত, সামনের অন্ধকারে তাকিয়ে বলল বেনন। নর্টনের দ্বিধার কারণ বুঝতে পারছে, কিন্তু ঝুঁকিটা না নিয়ে কোন উপায় নেই।
আমরা একটা ফ্ল্যাট কার পেছনে আটকে নিই না কেন, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল নর্টন। আমার অর্ধেক ক্রু সঙ্গে করে নিয়ে যেতে পারব।
না,মানা করল বেনন। ওদের এখানেই থাকা প্রয়োজন।
কাসির লোকজন ক্যাম্পে হামলা করতে পারে।
ব্যাগলে বলল, একটা কোদাল দাও, লোহার ঘোড়াটাকে জোরে ছুটিয়ে দিচ্ছি।
হালকা পাতলা ব্যাগলের দিকে কড়া চোখে তাকাল ফায়ারম্যান। ব্যাগলের সেই ঐতিহাসিক হেলেনা যাত্রার কথা ভোলেনি, সেই একই ট্রেনের ক্রু লোকটা। বলল, আবার তুমি! কী বিপদ!!
এত কথা কিসের! ভ্রূ কোঁচকাল ব্যাগলে। একটা কোদাল দাও, দেখিয়ে দিচ্ছি তোমাকে কিভাবে বয়লারে কয়লা ঠাসতে হয়।
অনুমতির অপেক্ষা না করে কাজে লেগে গেল ব্যাগলে। গনগনে আগুনের মধ্যে কয়লা গলতে লাগল। ধাতব শব্দে পিছলে গিয়ে তারপর ঘুরতে লাগল চাকা। নড়ে উঠল লোকোমোটিভ। আধার চিরে সামনে ছুটল। হেড ল্যাম্পের আলোয় ফুট বিশেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। বৃষ্টি থামার কোন লক্ষণ নেই। থেকে থেকে চমকে উঠছে বিজলি।
ক্যানিয়ন থেকে বেরিয়ে এলো ট্রেন। একটানা হুইল বাজাচ্ছে ড্রাইভার। সবাই নিশ্চুপ তাকিয়ে আছে, বৃষ্টির মধ্যে দিয়ে। সামনেটা দেখার চেষ্টা করছে। ওদিক থেকেই আসবে এন্ড অভ স্টীলগামী ট্রেন। নর্টনের কাছ থেকে সময় জেনে নিল বেনন। ট্রেনের গতি আন্দাজ করে বুঝতে চাইল কতদূর এগিয়েছে ওরা।
ঘোড়ায় চড়ে আসছে হুলাহান। তার আগেই পৌঁছতে হবে ব্রিজের কাছে। কে জানে হুলাহান ক্যাম্পে ঘোড়া বদলেছে কিনা। সেক্ষেত্রে আগেই পৌঁছে যাবে লোকটা!
<