স্থাণুর মতো দাঁড়িয়ে রয়েছে বাবুর্চি, তার কাছে এসে মাটি থেকে রাইফেল তুলে নিয়ে দেয়ালে ঠেস দিয়ে রাখলো কলিন।
কি নাম? জানতে চাইলো ও।
জর্জ উইলসন।
বেশ। জর্জ, যাও, ওই ওদিকে ক্ৰীকের ধারে গাছপালার মাঝে আমার ঘোড়া রেখে এসেছি, চট করে নিয়ে এসো। সাবধান, কোনো কুমতলব যেন মাথায় না খেলে, আমার নিশানা সাধারণত ভুল হয় না।
এখুনি আনছি, মিসটার ফোর্বস, বললো বাবুর্চি।
দ্রুত বেরিয়ে গেল সে।
নিহত গানম্যানের নিথর দেহের পাশে এখনো বসে লিনডা, এবার ওর কাছে এলে কলিন। কাধ ধরে লিনডাকে টেনে তুললো। কঁপছে মেয়েটা থরথর করে, নিজেকে সামলে রাখার প্রাণপণ চেষ্টা করছে।
আমি দুঃখিত, লিনডা, আন্তরিক কণ্ঠে বললো কলিন, ইচ্ছে থাকলেও, অনেক সময় এইসব এড়ানো সম্ভব হয় না। কে ও? বিশেষ কেউ?
না, তবে এখানকার অনেকের চেয়ে ভালো ছিলো। একমাত্র ওর কাছেই নিরাপদ বোধ করতাম।
অন্যদের ভয় পেতে, কেন?
আসলে এতদিন কাউকেই ভয় লাগতো না–কিন্তু সেদিন থেকে–
সেদিন থেকে মানে?
মাথা নেড়ে পিছিয়ে গেল লিনডা। এ-প্রসঙ্গে আমি কিছু বলতে চাই না। এখান থেকে কিভাবে পালাবে সেটা বলো তুমি।
সোজা ওয়াগোনারের পশ্চিমে স্টেজ লাইনে চলে যাবো আমরা।
পারবে না।
পানির মতো সহজ, বললো কলিন। প্রথমে ইউনিটাহ পাসের দিকে যাবে, তারপর অন্ধকার হলেই দক্ষিণে বাঁক নিয়ে স্প্রীংগারভিলের রাস্তা ধরবো, কেউ পিছু ধাওয়া করলেও ভাববে পাসের দিকেই যাচ্ছি আমরা, সারারাত সেদিকেই চলতে থাকবে তারা।
যদি ধরা পড়ে যাই?
পড়বো না। রবার্ট ওয়ারেনকে তুমি চেনো না, কলিন। কেন সে এত সতর্ক জানো না। কোনোমতেই আমাদের পিছু ছাড়বে না সে।
ওয়ারেন এত সতর্ক কেন?
আতঙ্কে।
কিসের?
জবাব দিলো না লিনডা, সঙ্গে নিতে টুকটাক জিনিস গোছাতে ঘরে চলে গেল। বারান্দায় এসে দাঁড়ালে কলিন ফোর্বস, অস্থির বোধ করছে। কি বলতে চাইলে লিনডা? রবার্ট ওয়ারেন আতঙ্কিত? কেন? স্প্রীংগারভিল হত্যাকাণ্ড জানাজানি হবার ভয়?
প্রায় ছুটে বেরিয়ে এলো লিনডা।
তৈরি? জানতে চাইলে কলিন।
এ-জন্যে তোমাকে না। আবার ক্ষতিগ্রস্ত হতে হয়, মৃদু গলায় বললো লিনডা। রবার্ট তোমাকে সহজে ছাড়বে না।
এমনিতেও আমাকে ছাড়বে না সে, বললো কলিন।
কলিনের-টাসহ দুটো ঘোড়ার লাগাম ধরে অপেক্ষা করছে বাবুর্চি। লিনডার কাছ থেকে ব্যাগটা নিলে কলিন, বেশ ভার, ব্যাগটা লিনডার ঘোড়ার স্যাডলের পেছনে বাঁধিলো, রেকাবের ঝুল ঠিক করে দিলো। এক পাশে সরে দাড়িয়েছে বাবুর্চি, ভীত দৃষ্টিতে দেখছে ওকে। লিনডা ঘোড়ায় উঠে বসলে কলিনও স্যাডলে পলল, ফিরে তাকালো বাবুর্চির দিকে। জর্জ, বললেও, ওয়ারেন আসার পর কিছুই গোপন করো না ওর কাছে। সব বলবে। তবে তার আগেই কেটে পড়া তোমার জন্যে বুদ্ধিমানের কাজ হবে।
ওপর-নিচ মাথা দোলালো বাবুর্চি, কথা ফুটলো না মুখে।
উত্তর-পশ্চিমে রওনা হলো। ওরা। বেসিনের পশ্চিম সীমান্তে, প্রায় একদিনের দুরত্বে প্রীংগারভিল রোডের একটা শাখা ইউনিটাহ পাসে এসে যোগ হয়েছে। ট্রেইল অনুসরণ করলেও ওদের গন্তব্য আঁচ করতে পারবে না ওয়ারেন। তবে ওদের ট্র্যাক সোজা ইউনি টাহ পাস রোডের দিকে গেছে দেখার পর নিশ্চিন্তে ধরে নেবে ওখানেই যাচ্ছে ওরা। ফলে অন্ধকার হওয়ার পর, আশা করা যায়, ট্রেইল না দেখে আন্দাজেই সেদিকে এগিয়ে যাবে সে।
মাঝে মাঝে ঘোড়া দুটোকে বিশ্রাম দিতে যাত্রাবিরতি করতে হচ্ছে। কাল সকালে প্রথম কাজ হলো লিনডাকে বিদায় করা।
একটা ঘোড়া অচল হলেই দারুণ বিপদে পড়ে যাবো আমরা, লিনডাকে বললো কলিন। আমাদের ধরতে ঊধ্বশ্বাসে ধেয়ে আসবে ওয়ারেন রাইডাররা। ওদের এক আধটা ঘোড়া অচল হয়ে পড়লেও ক্ষতি নেই, কিন্তু আমাদের দুটো ঘোড়ার একটা অচল হলে দুজনকে একটা ঘোড়ায় চাপতে হবে। তারপর কি হবে বুঝতেই পারো।
কিন্তু আমাদের দ্রুত এগোতে হয় যদি?
ওরা খুব কাছাকাছি এসে পড়লে তা করতে হবে বৈকি। ধরা পড়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই, লিনডা।
কাল সকালে তুমিও চলো না আমার সঙ্গে?
না, ধন্যবাদ। এখানে আমার অনেক কাজ।
কি রকম?
কবর খোড়া।
কবর! তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকালে লিনডা।
হ্যাঁ, কবর। স্প্রীংগারভিল ট্রেইলে কয়েকটা কবরের খোঁজ পাওয়া গেছে, ওগুলো খুড়তে হবে। আচ্ছা, তুমি জানো, মাস দুয়েক আগে ওয়ারেনের কিছু রাইডার বাইরে কোথাও গিয়েছিলো কি না?
মুখ ফিরিয়ে নিলো লিনডা। বলতে পারবো না!
ক্লাইভ কাসলারকে চেনো তুমি?
চিনি।
ওয়ারেন র্যাঞ্চেই আছে এখনো?
সকালে সবার সাথে সে-ও তো শহরে গেছে।
কি রকম লোকটা?
কিছু লোক আছে যাদের দেখলেই গায়ের রক্ত হিম হয়ে যায়, সেরকম। লোকটার চোখজোড়া নীল, বরফ শীতল দৃষ্টি। শুদের হাতে ধরা পড়ার সময় ক্লাইভ থাকলে–
আমাদের টিকিটিরও নাগাল পাচ্ছে না ওরা, বললে কলিন। চলো এগোনো যাক।
দুপুরের দিকে পেছনে, অনেক দূরে একটা ধুলোর মেঘ দেখতে পেলো কলিন। ঘণ্টাখানেক বাদে দুরত্ব কমে এলে ওটার, মেঘের আড়ালে প্রায় ডজন খানেক ঘোড়সওয়ারের উপস্থিতি বুঝতে পারলো কলিন।
সন্ধ্যার আগেই এখানে পৌঁছে যাবে ওরা, মনে মনে হিসেব যে বললে কলিন। অবশ্য আর আধঘটা পর আর আমাদের fi্যাক দেখা যাবে না, অন্ধকার হয়ে যাবে ততক্ষণে। রাতে ওরা তো যাত্রাবিরতি করবে কিংবা না থেমে পাসের দিকেও চলে যেতে পারে। আমার বিশ্বাস দ্বিতীয়টাই করবে।
কলিন যেমন ভেবেছিলো সেভাবেই এগোচ্ছে ঘটনাপ্রবাহ। প্রতিপক্ষের চেয়ে পুরো একদিনের পথ এগিয়ে আছে ও। তবে এ-অবস্থা অপরিবর্তনীয় থাকবে না। কাল বা পরশুই হয়তো প্রাণ বাঁচাতে গুলিবৃষ্টির মধ্যে প্রাণপণে ঘোড়া ছোটাতে হবে ওকে। গোধূলি বেলায় দক্ষিণে বঁকি নিলে কলিন, একটা শুকনো ঝর্নার পাথুরে তলদেশে নেমে এলো। কাল দিনের আলোয় ওয়ারেন রাইডাররা ব্যাক ট্র্যাক করে এই পর্যন্ত এসে বুঝতে পারবে কোন দিকে গেছে ওরা। কিন্তু ভাগ্য সহায় হলে ততক্ষণে ক্যানসাস সিটির পথে বেরিয়ে পড়তে পারবে লিনডা। প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে লাপাত্তা হয়ে যাবে কলিন।
মাঝরাত নাগাদ বেসিনের দক্ষিণ পূর্ব সীমান্তে পাহাড়ী এলাকায় যাত্রা বিরতি করলো কলিন। জিন খসিয়ে ঘোড়াগুলোকে বিশ্রা মের সুযোগ দিলো। ঝুঁকি আছে, তবু আগুন জ্বাললো কলিন, কফি বানাবে আর হ্যারলডের দেয়া খাবার গরম করবে। এদিকে আগেই বিছিয়ে দেয়। চাদরে শুয়ে পড়লে লিনডা, ওর কাজ দেখতে লাগলো। খানিক পর তৃপ্তির সঙ্গে কফির কাপে চুমুক দেয়ার ফাঁকে কলিনের কাছ থেকে খাবার নিয়ে খেলো।
খাবার খাওয়া শেষ হলে আগুন নিভিয়ে দিলো কলিন। লিন ডার পাশেই চাদর বিছালো, তারপর শুয়ে হাই তুললো সশব্দে।
অসুবিধে হচ্ছে না তো? লিনডাকে জিজ্ঞেস করলো ও, তাহলে বলল, ঘাস বিছিয়ে গদি বানিয়ে দিই।
এক রাতের জন্যে আর কষ্ট কি? বললো লিনডা। কলিন, আমার সঙ্গে তুমি ক্যানসাস সিটিতে যাবে না?
বলেছি তো এখানে কাজ আছে।
কিন্তু সে সুযোগ তো আর পাবে না। আমি তো কোনো উপায় দেখি না।
উপায় একটা সব সময়ই থাকে।
না, কলিন, তুমি জানো না কার বিরুদ্ধে দাঁড়িয়েছে। স্প্রীংগারভিল ট্রেইলে যারা মারা গেছে তাদেরও কোনো সুযোগ দেয়া হয়নি।
ব্যাপারটা তুমি জানো?
জানি।
কবে থেকে?
দুদিন আগে শুনেছি। পারলারে কাউচে ঘুমিয়েছিলাম। হঠাৎ বিল আর কাসলারকে নিয়ে ঘরে এলো রবার্ট। আমি যে ঘরে আছি টের পায়নি। ওদের সব কথা শুনে ফেললাম আমি। রবার্টকে উদ্বিগ্ন মনে হচ্ছিলো, তার ভয় সেরাতে কেউ পালিয়ে যেতে পেরেছে কিনা; কিন্তু ক্লাইভ কাসলার জোর গলায় বলেছে একটা লোকও রক্ষা পায়নি–পুরো ঘটনা রসিয়ে রসিয়ে বর্ণনা করেছে সে।
তারপর তোমাকে দেখে ফেললো?
হ্যাঁ। আমি এত ভয় পেয়েছিলাম তখন কি বলবো, ওরা তা বুঝে ফেলে। তারপর একটা ভুল করে বসলাম, ঝগড়া করলাম রবার্ট ওয়ারেনের সাথে। মুহূর্তে পিস্তল বের করলো ক্লাইভ কাসলার, মেরেই ফেলতে বোধ হয়, বলছিলো মেরে ফেললেই চির দিনের জন্যে আমার মুখ বন্ধ হবে। রবার্ট বললো আরেকটা উপায় আছে, সেটাই গ্রহণ করলো সে, কলিন, আমরা একা হবার পর সেদিন খুব মারধোর করলো আমাকে; আগেও মেরেছে, কিন্তু এর কাছে সেসব নস্যি, পরদিন সকালে শাসিয়ে দিলো ঘর থেকে যদি বের হই আমার কপালে নাকি দুর্ভোগ আছে। ওর বলার ভঙ্গিটা যদি দেখতে! ভয়ঙ্কর!
লিনডার মনের অবস্থা বুঝতে পারছে কলিন। আন্তরিক কণ্ঠে ওকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করলো। ওসব ভুলে যাও, লিনডা। কাল দুপুরের আগেইএসব পেছনে ফেলে বহুদুরে চলে যাচ্ছে, আর ভাবনা কি?
কি জানি, অনিশ্চিন্ত কণ্ঠে বললো লিনডা, কিন্তু স্বস্তি বোধ হয় কোনোদিন পাবো না আমি? এই আমি আর সেই আমি হতে পারবো না। একজন হত্যুকারীর সঙ্গে আমার বিয়ে হয়েছিলো, কথাটা ভুলে থাকবে। কি করে! লোকটা বদরাগী আর নিষ্ঠুর জান তাম, কিন্তু তার আসল চেহারা এত ভয়াবহ ভাবতেও পারিনি।
স্প্রীংগারভিল ট্রেইলে আসলে কি ঘটেছিলো বলতে পারবে যেভাবে শুনেছো?
ক্যামপফায়্যারের কাছেই তোমাদের পাঁচজন রাইডারকে হত্যা করা হয়। অন্ধকারে গা ঢাকা দিয়ে ওদের কাছে এগিয়ে যায় ওয়ারেনের লোকেরা, অতর্কিতে হামলা চালায়, আত্মরক্ষার কোনো সুযোগই পায়নি ওরা। সেরাতে যারা গরু পাহারায় ছিলো ওদেরও হত্যা করা হয় খরগোশের মতো তাড়া করে। রবার্ট ভয় করছিলো। কেউ হয়তো পালিয়েছে, কিন্তু ক্লাইভ কাসলার এক রকম নিশ্চিত, কেউ রেহাই পায়নি।
কাসলারের সঙ্গে কে কে ছিলো?
মোট ছ’জন। বিল, ওয়ারেন, চাক কনারস, লুইস প্যাটেন, এরিক মেইন, পিটার রাইট আর হেনরী রয়েস।
গরু বিক্রির টাকাগুলো এখন কার কাছে?
তা জানি না। রবার্টের অফিস কামরায় একটা সেফ দেখেছি, কিন্তু ওটার ভেতরে কি আছে দেখার সুযোগ হয়নি কোনোদিন।
এতক্ষণ যা বললে ঠিক এ-কথাগুলোই যদি শেরিফকে বলতে পারতে?
পারতাম, বললে লিনডা, কিন্তু কি লাভ হতো? আমার কথা বিশ্বাসই করতে না শেরিফ। আমিই-বা প্রমাণ দিতাম কোত্থেকে? দু’মাস আগে যে সাতজন ওয়ারেন রাইডার দশ দিনের জন্যে বাইরে গিয়েছিলো, সেটাই তো প্রমাণ করতে পারতাম না আমি।
উঠে বসলো কলিন, ভুরু কুচকে অন্ধকারের দিকে তাকালো। বাবার সমস্যাটাও ঠিক এ-রকম ছিলো, ধীরে ধীরে বললো ও, বাবাও কিছু প্রমাণ করতে পারেনি। আমারও একই সমস্যা।
তারচেয়ে চলো আমার সঙ্গে ক্যানসাস সিটিতে?
না, এখানে শত্রুর মোকাবিলা করতে হবে আমাকে।
কিভাবে? কেন বুঝতে পারছে না, তোমার টিকে থাকার কোনো আশা নেই?
এখনো তো বহাল তবিয়তেই আছি।
এক মুহূর্ত ভাবলে কলিন। ওর এই কাজটা কি ঠিক হয়েছে? কোনো লাভ হবে ওর? লিনডাকে অপহরণ করেছে ও-এবার এ রকম অভিযোগ তোলার সুযোগ পেয়ে যাবে ওয়ারেন, এই অজু হাতে ওকে গুলি করে মারতে পারবে, কেউ প্রশ্ন তুলবে না। লিনডা স্টেজে চেপে বসার পর ওরা যদি বলে কলিন ওকে হত্যা করে লাশ গুম করে ফেলেছে, সেটা মিথ্যে প্রমাণ করার জন্যে লিনডাকে কোথায় পাবে ও? লিনডাকে সাহায্য করতে গিয়ে ওয়ারেনকে পরাজিত করার সুযোগ কমিয়ে আনলো না তো? হোক যা হবার। ওয়ারেনের দুষ্কর্মে লিনডা অংশ নেয়নি। নরপশুটার হাত থেকে উদ্ধার পাবার অধিকার মেয়েটার আছে।
এমন নাছোড়বান্দা কেন তুমি? জানতে চাইলে লিনডা।
অনেক সময় ইচ্ছে না থাকলেও, বললো কলিন, মানুষকে তার দায়িত্ব পালন করতে হয়।
সেজন্যে খুন করতে হলেও?
অনেক সময়।
তাহলে আমি বোধ হয় কোনোদিন তোমার মতো মানুষ হতে পারবো না। আমি আসলে বাঁচতে চাই, কলিন। জানি, আমার জীবনের তেমন মূল্য নেই, তবু।
অস্থিরভাবে নড়েচড়ে বসলো কলিন। ক্যানসাস সিটিতে তোমার বন্ধু-বান্ধব নেই?
ওখানে জন্মেছি, বড় হয়েছি। রবার্টের সঙ্গে কিভাবে বিয়ে হলো সেটা তো তোমাকে বলেছি। বাবার সামনে একেবারে নিখাদ ভদ্রলোকের মুখোশ পরে ছিলো সে, অবশ্য এখানেও ভালোমানুষি চেহারা করে রাখে, কিন্তু ওর আসল রূপ তো আমার দেখা, তাই জীবনে যা করতে হবে ভাবিনি, স্বামীর কাছ থেকে প্রাণ নিয়ে পালাচ্ছি। কিন্তু উপায় কি?
ক্যানসাস সিটিতে কি করবে ভাবছে?
বাড়িতেই থাকবে। পার্টিতে যাবো, নাচবো-আর তোমার মতো কারো অপেক্ষায় থাকবো।
পছন্দের কেউ নেই?
কয়েকটা ছেলেকে আমার বেশ ভালো লাগতো, ডিভোর্স পাওয়ার পর হয়তো ওদের একজনকে বিয়ে করতে পারি; ইচ্ছে করলে তুমি আসতে পারো আমার সঙ্গে।
আকাশের দিকে তাকালে কলিন। জবাব দিলো না।
ভোরের প্রথম আলোয় আবার রওনা হলো ওরা, দুপুরের ঘণ্টা খানেক আগে স্প্রীংগারভিল রোডে পৌঁছুলো। সারা সকাল পিছু ধাওয়াকারীদের চিহ্ন চোখে পড়েনি। কিছুক্ষণ অপেক্ষার পর স্টেজ এলো, কলিনের ইশারায় থামলো ওটা। বিদায়ের আগে শেষ কথোপকথন হলো ওদের।
কিছুদিনের মধ্যে একবার ক্যানসাস সিটিতে যেতে পারি, বললে কলিন।
আমাদের ওখানে যাবে কিন্তু। হাসলে লিনডা, কষ্টার্জিত হাসি, ওর চোখে ক্লান্তি। দুহাতে চুলে খোঁপা বেঁধে নিলো। তারপর দ্রুত এগোলে স্টেজ কোচর দিকে।
একটু পরেই এগোতে শুরু করলো স্টেজ। জানালা দিয়ে হাঁত নেড়ে বিদায় জানালো লিনডা।
আবার স্যাডলে চেপে বসলো কলিন। কিছুক্ষণ আগে একটা গাছের ডাল কেটে নিয়েছিলো, ওটা দিয়ে রাস্তার খুরের চিহ্ন মুছে ফেললো; যদিও জানে ঝানু ট্র্যাকারকে এভাবে ফাঁকি দেয়। যায় না, তবে ওয়ারেন রাইডাররা ট্র্যাকিংয়ে দক্ষ নাও হতে পারে। স্টোনি রিভারের উদ্দেশে এবার উত্তরে এগোলে কলিন, লিনডার ঘোড়াটার লাগাম ধরে রেখেছে। লিন্ডার ঘোড়ার খুরের হালকা চাপ দেখে অভিজ্ঞ ট্র্যাকার বুঝে যাবে ওটার স্যাডল খালি, তবুও খানিকক্ষণের জন্যে চোখে ধুলো দেয়া যাবে হয়তো।
ভর দুপুরে আরো একবার পেছনে ওয়ারেন রাইডারদের উপ স্থিতি দেখলে কলিন, কিন্তু নদী তীরের নিবিড় গাছপালা একটু পরেই ওকে আড়াল করলো। ওয়াগোনারের উদ্দেশ্যে পুবে মোড় নিলো ও, অন্ধকার নেমে আসার পরেও থামলো না, এগিয়ে চললো। সন্ধ্যায় চাঁদ উঠলো। দুরে পর্বতমালার উদ্দেশে উত্তরে ঘোড়া ঘুরিয়ে নিলো ও।
রাতে ক্যামপ করতে থামলো না কলিন। এতক্ষণ ভাগ্যের সহা য়তা পেয়ে এসেছে, আরো দরকার, কিন্তু ভাগ্যের ওপর পুরোপুরি ভরসা করে বসে থাকা ঠিক হবে না, সূর্যোদয়ের আগেই ওয়ারেনের ষাগুলোর কাছ থেকে যতটা সম্ভব দুরে সরে যেতে হবে। হ্যারলড ফিরে আসতে আরো তিনদিন। অর্থাৎ তিন তিনটে দিন সামনে পিছনে সতর্ক দৃষ্টি রেখে এখান থেকে ওখানে ছুটে বেড়াতে হবে, যদি না ফেউ খসিয়ে কোথাও লুকানো যায়। ওদের খসানো কঠিন, তবু চেষ্টা করে দেখা যেতে পারে।
ভোরের দিকে মেসকেলারসের পাদদেশে থামলো কলিন। লিনডা বোধ হয় এতক্ষণে স্প্রীংগারভিলে পৌঁছে গেছে, ক্যানসাস সিটির উদ্দেশে রওনা হয়ে যেতে পারে। লিনডার কথা মনে পড়তেই মৃদু হাসি ফুটে উঠলে ওর ঠোঁটে, একদিন হয়তো ক্যানসাস সিটিতে যাবে ও…
না।
অন্তস্তল থেকে জানে কলিন, যাবে না। আসন্ন সংঘাতের পরও যদি বেঁচে থাকে এখানেই রয়ে যাবে ও, কিংবা ফিরে যাবে ওয়াইও মিংয়ে। আসলে ওয়ারেনের চেয়ে বেশি কিছু লিনডাকে দেবার নেই ওর। সীমান্তের জীবনে নাগরিক কোলাহলের অস্তিত্ব কোথায়?
ওরা দুজন দুই পটভূমির মানুষ। সম্পূর্ণ আলাদা।
<