সব মিলিয়ে জন সাতেক ঘোড়সওয়ার হাজির হয়েছে উঠোনে, ওয়ারেন, লুইস প্যাটেন বা চাক কনারস নেই দলে, তবে বিল ওয়ারেন আছে, সে-ই নেতৃত্ব দিচ্ছে সম্ভবত। বারান্দার কাছে এসে রাশ টেনে ঘোড়া থামালো সে, মাথা থেকে টুপি নামালো।
সুপ্রভাত, বেলিনডা চমৎকার লাগছে কিন্তু তোমাকে! মেরি কোথায়?
এলেনার সঙ্গে, বললো বেলিনডা।
মেরিনো আর ডেভিড স্পেক্টর?
আছে কোথাও!
আর কলিন ফোর্বস?
দেখতেই পাচ্ছে পাহাড়ের দিকে গেছে ওর ট্র্যাক, বললো বেলিনডা।
ঘোড়সওয়ারদের একজনের উদ্দেশে ইঙ্গিত করলো বিল। জো, তুমি যাও, ট্র্যাক পরীক্ষা করে এসো। একটু থামলো সে, তারপর বেলিডার কাছে জানতে চাইলে, এখানে এসেছিলো কখন?
দুপুরের পর।
কোনো হাঙ্গামা বাধায়নি তো?
নিজেকে কিভাবে রক্ষা করতে হয় আমি জানি, বিল।
কোথায় যাবে বলেছে?
না
কিছু জানতে চায়নি?
চেয়েছে। স্ট্যামপিড সম্পর্কে কিছু জানি কিনা জিজ্ঞেস করেছে। বলেছি আমি জানি না। আসলেও জানি না।
উত্তরে গিয়েছিলো জো, ফিরে এলো সে। বড় জোর দু’ঘন্টা আগে রওনা হয়েছে।
ঠিক আছে, ধাওয়া করো, নির্দেশ দিলো বিল। আমি একটু পরে আসছি, তোমাদের ঠিক ধরে ফেলবো।
ঘোড়া হাঁকিয়ে উত্তরে চললো ঘোড়সওয়াররা, মুচকি মুচকি হাসছে কয়েকজন, বিল ওয়ারেন কেন রয়ে যাচ্ছে জানে।
হাসছে বিলও। কফি খেতে ডাকবে ভেবেছিলাম, বেলিনডার উদ্দেশে বললো সে।
কোরালের বেড়ায় ঘোড়া বেঁধে এসো, বললো বেলিনডা, আমি কফি গরম করে নিই।
ভেতরে এসে ভুরু কেঁচকালো বেলিনা। তুমি ওঘরে চলে যাও, কলিন, শোবারঘরের দিকে ইঙ্গিত করে বললো ও। যত যাই হোক বেরোবে না।
লুকিয়ে থাকা আমার দারুণ অপছন্দ, গম্ভীর কণ্ঠে বললে কলিন।
রাগে আড়ষ্ট হয়ে গেল বেলিনডা। আমি কি তোমাকে এখানে ডেকে এনেছি? শোবারঘরে বাইরের লোককে ঢোকানো, বিল ওয়ারেনের কাছে মিথ্যে বলা–এসবও আমার অপছন্দ, ইচ্ছে না থাকলেও করতে হচ্ছে, উপায় নেই। এবার যাও, ওঘরে ঢুকে চুপ করে বসে থাকো।
শোবার ঘরের দিকে পা বাড়ালো কলিন। দরজা খুলে ঢোকার আগে আবার ঘাড় ফিরিয়ে বেলিনডার দিকে তাকালো। আমি দুঃখিত, বেলিনডা।
চুলোয় আগুন জ্বালানোর চেষ্টা করছে বেলিনডা, জবাব দিলো না। বারান্দায় পায়ের আওয়াজ পেলো কলিন, বিল আসছে। শোবার ঘরে ঢুকে পড়লো ও, কিন্তু পুরোপুরি আটকালো না দরজা, সামান্য ফাঁক করে রাখলো।
দরজার ওপাশে বিলের কণ্ঠস্বর শোনা গেল। কফির লোভে থামতেই হতো, বেলিনডা, পুরো বেসিনে তোমার কফির কোনে জুড়ি নেই, ইচ্ছে করে প্রত্যেকদিন একবার এসে খেয়ে যাই।
ওদের নাগাল পেতে চাইলে তাড়াতাড়ি বেরোতে হবে তোমাকে, বললে বেলিনডা।
বাদ দাও। ফোর্বসকে আমরা ধরতে না পারলে সে নিজেই এসে ধরা দেবে।
ওকে ধরা জরুরি নয় তাহলে?
বাবার ধারণা সেরকমই। বাবা দ্রুত সবকিছু মিটমাট করতে চায়। অবশ্য আমিও চাই। ফোর্বস র্যাঞ্চ তোমার পছন্দ হবে, বেলিনডা।
এখানেই আমার ভালো লাগে, বললে বেলিনডা।
নীরবে কাটলো একমুহূর্ত, পাশে কামরায় কি ঘটছে দেখতে পাচ্ছে না কলিন। ও এতক্ষণ যেখানে বসেছিলো বোধ হয় সেখানেই বসেছে বিল, অনুমান করলো। ওকে কফি দিয়ে আবার চুলোর কাছে গেছে বেলিনডা।
ঘাড় ফিরিয়ে শোবার ঘরে নজর বোলালো কলিন। একটা বিশাল খাট; ঘরে তৈরি ছোট্ট বিছানা, সম্ভবত মেরির; একটা বিরাট চেস্ট-অভ-ড্রয়ারস, বিছানার পাশে একটা টেবিল আর চেয়ার, টেবিলের ওপর একটা ল্যামপ–কামরায় আসবাবপত্র বলতে এই; অবশ্য চেস্ট-অভ-ড্রয়ারসের পাশে একটা প্রমাণ সাইজের আয়নাও রয়েছে। জানালার পর্দাগুলো মেঝে স্পর্শ করেছে। পরিষ্কার পরিছন্ন ঘর। বিছানাটা যেন ডাকছে ওকে, শুয়ে একটু বিশ্রাম নেবে কিনা ভাবলে কলিন। বিছানায় ঘুমোয়নি কতদিন? দশ? পনেরো?
পাশের কামরা থেকে বেলিনডার কণ্ঠস্বর ভেসে এলো। বিল থামো! কি হচ্ছে এসব। আমি–
আহা! অমন করো না! বললে বিল, কেন বোঝে না আমি তোমায় কতটা–
চড় কষানোর প্রচণ্ড শব্দ পেলো কলিন, হুটোপুটির আওয়াজ, তারপর রাগী কণ্ঠস্বর ভেসে এলো বিলের। ধুশ শালা! তোমাকে উচিত শিক্ষা দেবো আমি, বেলিনডা! আমি–
না দেখলেও পাশের কামরায় কি ঘটছে আঁচ করতে পারলো কলিন। আর দেরি করা ঠিক হবে না, এক ঝটকায় দরজা খুলে বিল আর বেলিনডার দিকে দৌড়ে গেল ও। টেবিলের কাছে ওরা, বিলের হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে বেলিনডা। ওকে দেখেই বেলিনডাকে ঠেলে সরিয়ে দিলো বিল, চট করে হাত বাড়ালো পিস্তলের দিকে।
বেসামাল ছিলো বিল, ট্রিগারে টিপ দিতে গিয়ে তাড়াহুড়ো করে ফেললো। মেঝেয় বিধলো গুলিটা মাথা নিচু করে ছুটে গেল কলিন। দ্বিতীয়বার গুলি করার ফুরসত পেলো না বিল। সজোরে ঘুসি হুঁকালো কলিন ওর মুখ লক্ষ্য করে, পরের ঘুসিটা লাগলে তার মুখের একপাশে।
টলমল পায়ে পিছিয়ে গেল বিল, চিত হয়ে প্রথমে টেবিলের ওপর পড়লো, তারপর গড়িয়ে মেঝেতে। উঠে দাঁড়ানোর কোন চেষ্টা করলো না, পড়ে রইলো স্থির, উদভ্রান্তের দৃষ্টি দুই চোখে।
দেয়ালে ঠেস দিয়ে নিজেকে সামলে নিলো বেলিনডা, হাতের পিঠে মুখ মুছলো, তারপর এগিয়ে এলো সামনে, মোটেও ভীত মনে হচ্ছে না ওকে। বিলের পাশে মুহূর্তের জন্যে হাঁটু গেড়ে বসে আবার উঠে দাঁড়ালো।
ওঘর থেকে বের হতে কে বলেছে তোমাকে? কৈফিয়ত দাবি করলো ও। বিলের মতো লোকদের কিভাবে সামলাতে হয় জানি না ভেবেছো? এখন আমি কি করবো বলো, দেখি।
চ্যাংদোলা করে বাইরে ছুড়ে দাও হারামীটাকে, বলল কলিন।
এবং তারপর ওকে বাড়ি পৌঁছে দিয়ে ওয়ারেনকে জানিয়ে আসি আমি তোমাকে আমার শোবারঘরে লুকিয়ে রেখেছিলাম, না? ব্যাপারটা জটিল করে ফেলেছো তুমি।
ঊর্ধ্বশ্বাসে আস্তাবল থেকে ছুটে এলো ডেভিড স্পেক্টর, হাতে উদ্যত পিস্তল। বিল আর কলিন হয়ে বেলিন্ডার দিকে গেল তার দৃষ্টি।
ওর ঘোড়া নিয়ে এসো, বলল কলিন।
মাটিতে পা ঠুকলো বেলিনডা। এটা আমার ঘর, নির্দেশটা আমার মুখ থেকে বেরোলে মানানসই হতো না? মিসটার ফোর্বসকেও একটা ঘোড়ার ব্যবস্থা করে দাও।
বিল ওয়ারেনের পিস্তলটা তুলে নিয়ে গুলি বের করে টেবিলের ওপর রাখলো কলিন। দ্বিধাগ্রস্ত ও বেলিন বিল ওয়ারেনের প্রতি দুর্বল নয় তো? একটু আগে বিলের সঙ্গে ধস্তাধস্তি করছিলো অথচ পরমুহূর্তে ভোল পাল্টে ফেললো, উল্টে খেপে উঠলো ওর ওপর।
উঠোনে ফিরে গেছে ডেভিড স্পেক্টর। পিটপিট করে তাকালো বিল, গুঙিয়ে উঠলো, উঠে বসলো সাবধানে, হাত তুলে ফুলে ওঠা মুখ স্পর্শ করলো।
আজকের কথা আমার মনে থাকবে, ফোর্বস, ভারি গলায় সলো সে।
তাই রেখো, বললো কলিন।
তোমার কথাও আমি ভুলবো না। কটমট করে বেলিনভার দিকে তাকালো বিল। উত্তরে গেছে ফোর্বস, না? উত্তরে মনে সোজা শোবারঘরে।
রাগে লাল হয়ে উঠলো বেলিনডার চেহারা, জবার দিতে গিয়েও বিরত রইলো, চট করে এগিয়ে গেল জানালার কাছে, তাকিয়ে রইলো উঠোনের দিকে।
টেবিলের সঙ্গে ভর দিয়ে উঠে দাড়ালো বিল, সঙ্গে সঙ্গে চোখ গেল পিস্তলের দিকে, হাত বাড়িয়ে তুলে নিলো ওটা।
ওটার বিষদাত আমি তুলে নিয়েছি, বললে কলিন। এখান থেকে বিদেয় হওয়ার আগে লোড করার চেষ্টা করো না।
পিস্তলটা হোলসটারে ঢোকালো বিল। আবার যখন আমাদের দেখা হবে, এটা লোডেড থাকবে, মনে রেখো।
লম্বায় কলিনের সমানই হবে বিল, তবে ওজন অন্তত পঞ্চাশ পাউণ্ড বেশি; চওড়া কাঁধ ওর, শক্তিশালী লম্বা দুটো হাত। মুখের বামপাশটা ফুলে আছে ওর, কালসিটে দাগ পড়ে গেছে বাম চোখে, এই মুহূর্তে দুর্বল বোধ করছে ছেলেটা, সন্দেহ নেই, কিন্তু চেহারায় ছাপ পড়তে দেয়নি।
মন্থর পদক্ষেপে দরজার দিকে এগোলে বিল, বেরিয়ে যাবার আগে একবার থেমে বললো, কাল সকালে আবার আমি আসতে পারি, বেলিনডা।
অহেতুক কষ্ট করতে যেয়ো না, জবাব দিল বেলিনডা।
সামনে পা বাড়ালে কলিন। দাড়াও। আমিও যাচ্ছি তোমার সাথে।
চরকির মতো ঘুরে ওর মুখোমুখি হলো বেলিনডা, কিন্তু ওর দিকে তাকালো না কলিন, বিলের দিকে তাকিয়ে রইলো।
আমার পিঠে গুলি করার জন্যে? ঝাঁঝের সঙ্গে বললে বিল।
দেখতেই পাচ্ছো আমি নিরস্ত্র, বললো কলিন, তোমার পিস্তলেও গুলি নেই।
বিলের চোখ কুঞ্চিত হলো, ভাবছে। ঠিক আছে, ফোর্বস। তোমার সঙ্গে যাবো আমি কয়েক মাইল।
একপা এগিয়ে এলো বেলিনা। তুমি যাবে না
আমাদের জন্যে ভেবো না, বললে কলিন, ও, হ্যাঁ, খাবার আর বিশ্রামের সুযোগ দিয়েছে বলে অসংখ্য ধন্যবাদ।
বিল ওয়ারেনের পেছন পেছন বেরিয়ে এলো কলিন। ঘোড়ার পিঠে জিন চাপাচ্ছে ডেভিড স্পেক্টর, একসঙ্গে সেদিকে এগোলো ওরা। আড়চোখে বারবার কলিনের দিকে তাকাচ্ছে বিল।
তোমার মতলবটা কি, ফোর্বস? কোথায় যাচ্ছি আমরা?
স্মিথ র্যাঞ্চে।
কেন?
স্ট্যামপিড সম্পর্কে কিছু জানে কিনা দেখতে।
ও কি বলবে আমার কাছে শুনে নাও।
কি?
তোমার বাবাই ওই ঘটনার হোতা।
বিশ্বাস করি না।
কাধ ঝাঁকালো বিল ওয়ারেন। বিশ্বাস অবিশ্বাস তোমার মর্জি, ফোর্বস। কিন্তু যাকে জিজ্ঞেস করবে একই কথা বলবে সবাই–এটাই সত্যি।
দক্ষিণ পুবে এগিয়ে চললে ওরা। ঘোড়া চালাতে কষ্ট হচ্ছে কলিনের। এখনো দপদপ করছে মাথা, খোঁচা লাগছে পাঁজরে।
বেলিনডার র্যাঞ্চের কয়েক মাইল দূরে আসার পর ঘোড়া থামালো কলিন, পাইপে তামাক ভরে জ্বাললো। কাগজ তামাক বের করে সিগারেট বানালো বিল।
তোমার সাথে এভাবে যাওয়া পাগলামী ঠেকছে আমার কাছে, অস্বস্তির সঙ্গে বললে বিল। ইচ্ছে করলে পিস্তলের এক বাড়িতে তোমাকে বেহুশ করে ফেলে রেখে যেতে পারতাম, কিন্তু করিনি, কেন জানো?
কারণ তার আগে আমার সঙ্গে লড়াই করতে হতো তোমায়, জবাব দিলো কলিন, পিস্তল দিয়েও সুবিধে করতে পারতে না।
চেষ্টা করতে তো ক্ষতি ছিলো না।
বাদ দাও, তারচেয়ে কয়েকটা কাজের কথা বলা যাক।
কি কথা?
ফোর্বস র্যাঞ্চ, ওটা আমি কোনোদিনই বিক্রি করবো না, বিল।
মরা মানুষের ইচ্ছে অনিচ্ছের দাম নেই কোনো
কিন্তু আমি এখনো বেঁচে!
তবে মরবে।
তার আগে র্যাঞ্চটা যাতে তোমরা না পেতে পার তার ব্যবস্থা করবো।
কিভাবে?
বুলেট দিয়ে। আমরা বেলিনডার র্যাঞ্চ থেকে বেরিয়ে আসার সময় আমার সাথে পিস্তল ছিলো না, পাবদা ভাবিওনি, কিন্তু ঘোড়াটা ধার করা হলেও এটা আমার নিজের স্যাডল, স্যাডলব্যাগে অতিরিক্ত একটা পিস্তল আছে। অবশ্য তুমি পিস্তলে গুলি ভরার আগে ওটা বের করা সম্ভব নাও হতে পারে। ঝুঁকি নিতে চাও, বিল, এখুনি ফয়সালা করবে?
মুহূর্তের জন্যে অনড় রইলো বিল ওয়ারেন, গোলাপী হলো তার চেহারা, ঘনঘন নিঃশ্বাস পড়ছে। সহসা পিস্তল বের করে আনলো সে, ত্রুত ভাঁজ করলে ওটা, বেলট থেকে বুলেট তুলে লোড করতে শুরু করলো।
চট করে একপাশে বেঁকে সামনে ঝুঁকে স্যাডলব্যাগে হাত চালালো কলিন। অতিরিক্ত পিস্তলটা জায়গামতো না থাকলে ওর আয়ু আর মাত্র কয়েক মুহূর্ত। কিন্তু না, আছে। তুলে নিলো ও পিস্তলটা, তাক করলো বিল ওয়ারেনের দিকে।
গুলি ভরার জন্যে পিস্তল ভাঁজ করেছিলো বিল, কয়েকটা গুলি ভরেওছে, এখন ওটা সোজা করলেই হয়, কিন্তু পারছে না সে, হাত কাঁপতে শুরু করেছে, বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে।
গলা চিরে তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো তার। আমাকে কোনো সুযোগ দাওনি তুমি। তুমি–
পিস্তল সোজা করে নাও, বললো কলিন। আমি অপেক্ষা করছি।
জিভ দিয়ে ঠোঁট ভেজালে। বিল ওয়ারেন, কাঁপা কাঁপা দীর্ঘ নিঃশ্বাস নিলো। সঠিক সময় বেছে নেয়ার চেষ্টা করছে সে, পরিস্কার বুঝতে পারলো কলিন।
আমি অপেক্ষা করছি, হাসল কলিন, আর বেশি সময় দিতে পারবো না।
কি যেন বলতে চাইলে। বিল ওয়ারেন, পারলো না, কেঁপে উঠলো তার পুরো শরীর, হাত থেকে খসে পড়লো পিস্তল, হাঁটুতে একবার বাড়ি খেয়ে মাটি স্পর্শ করলো। মাথা নামিয়ে ওটার দিকে তাকালো সে, পরমুহূর্তে হ্যাঁচকা টান লাগাল লাগামে, সাঁই করে ঘুরলো ঘোড়াটা, ঝড়ের বেগে ছুটলো সামনে, স্যাডলের ওপর ঝুঁকে পড়লো বিল।
বিল দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলে কলিন। এই ঘটনার কথা কোনোদিন মুছবে না বিলের স্মৃতি থেকে, এই অপমান ছোকরার পাওনা ছিলো। বড় বড় বুলি কপচাচ্ছিলো, বেলিনডার ওখানে পিস্তল ছুড়তে গিয়েছিলো সে, অথচ তখন নিরস্ত্র ছিলো কলিন। এ ধরনের লোকগুলোকে তাদের আসল চেহারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া দরকার।
স্যাডল থেকে নামলো কলিন, মাটি থেকে বিলের ফেলে যাওয়া কোল্টটা তুলে নিলো, তারপর আবার ঘোড়া ছোটালো। শেষ বিকেলে স্মিথ র্যাঞ্চে পৌঁছুলো ও। কিন্তু কাউকে পাওয়া গেল না ওখানে। স্মিথের অপেক্ষায় বসে থাকা ঠিক হবে না, ভাবলো কলিন। কারণ বিল ওয়ারেন জানে, এখানে আসছে ও, র্যাঞ্চ থেকে দলবল নিয়ে আবার ফিরে আসতে পারে।
স্টোনি রিভার যেখানে পশ্চিমে বাঁক নিয়েছে, স্মিথ র্যাঞ্চ থেকে জায়গাটা এক ঘণ্টার পথ, সেদিকে এগোলো কলিন। স্মিথের সঙ্গে দেখা করা তেমন গুরুত্বপূর্ণ নয়। শেরিফের সঙ্গে আলাপ করতে হবে ওকে, হেলারের সঙ্গেও আবার দেখা করা দরকার। কিন্তু তারপর? বেসিনে ওর আসল অবস্থান কি? এই মুহূর্তে রবার্ট ওয়ারেন খুঁজে বেড়াচ্ছে ওকে। এই নির্জন প্রান্তরে বাগে পেলে দফারফা করে ছাড়বে। কিন্তু শহরে কেমন হতে পারে তার আচরণ? অন্যরকম অবশ্যই? দেখাই যাক না।
<