ঘণ্টাখানেক পর লারেডো ক্রসিঙে প্রবেশ করল ওরা।
দুটো সেলুন, একটা ক্যাফে, কামারের দোকান এবং আস্তাবল,সব মিলিয়ে চার-পাঁচটা বাড়ি। বড় সেলুনটা একাধারে ক্যাফে আর হোটেলের সেবা প্রদান করে। বাড়িটা দোতলা। ওপরে থাকার জন্যে কয়েকটা রূম; নিচে একপাশে লবি, অন্য দিকে বার। দরজা একটাই। রাস্তার ওপাশে কামারের দোকান, আস্তাবল এবং আরেকটা সেলুন। সব মিলিয়ে বড়জোর দশ কি পনেরোজন লোক থাকে এখানে। তবে মন্টানা থেকে বিগ বে পর্যন্ত স্টেজ যাত্রায় এদের বিরাট ভূমিকা আছে। চলার পথে এখানে বিশ্রাম নেয় যাত্রীরা, স্টেজের ঘোড়া বদল হয়।
ঢোকার আগেই একটা কুকুর চিৎকার করে ওদের উপস্থিতি জানিয়ে দিল। তীর বেগে ছুটে এল চারপেয়ে জটা, সবার সামনে থাকা ড্যানি লসনের রোয়ানের কাছে এসে তীব্র স্বরে চেঁচাতে শুরু করল। অন্ধকারে জ্বলছে চোখ দুটো। অকস্মাৎ উৎপাতে থমকে দাড়িয়েছে রোয়ানটা, কিন্তু অস্থির ভঙ্গিতে আগুপিছু করছে। আলতো স্পার দাবাল লসন, অনিচ্ছার সঙ্গে এগোল রোয়ান, কুকুরের কাছাকাছি হলো। স্টির্যাপ থেকে পা খসিয়ে কুকুরটার পাছায় ঝেড়ে লাথি হাঁকাল লসন। পাঁচ হাত দূরে ছিটকে পড়ল চারপেয়ে আপদ, কেঁউ কেঁউ করে অভিযোগ করল।
কুকুরের মালিকের খোঁজে চারপাশে তাকাল ড্যানি লসন, কামারের দোকানের ভেতর একটা ছায়া দেখতে পেল! ছাদে ঝোলানো লণ্ঠনের ম্লান আলো ঘরের কোণ পর্যন্ত পৌঁছায়নি, আবছা অন্ধকারে দেয়ালের সঙ্গে মিশে দাড়িয়েছে লোকটা।
কুত্তাটা সামলাও, মিস্টার! নয়তো পরেরবার কাছে এলে ওটাকে গুলি করব আমি! অধৈর্য স্বরে খেঁকিয়ে উঠল লসন।
চুপ করে থাকল লোকটা, অনড় দাঁড়িয়ে আছে। নিজেকে সামলে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরিস্থিতি বোঝার প্রয়াস পেল লসন। এটা কোন ফাঁদ নয়তো?
হয়েছে, টব, আর এগোতে হবে না! কুকুরটা আবার এগোতে চড়া সুরে ওটাকে নিরস্ত করল লোকটি। থমকে দাড়িয়ে পড়ল কুকুর, তারপর উল্টো ঘুরে মালিকের দিকে এগোল। ঘরের ভেতরে আবছা অন্ধকারে মিশে গেল, কিন্তু জুলজুলে চোখ জোড়া ঠিকই ওটার উপস্থিতি ঘোষণা করছে। কোত্থেকে এসেছ তুমি, স্ট্রেঞ্জার? জানতে চাইল লোকটা।
তা জেনে তোমার কোন কাজটা হবে শুনি? বিরক্ত স্বরে বলল লসন। চারপাশে ঘুরে বেড়াচ্ছে ওর শকুনে দৃষ্টি, বাড়ির কোণ আর দেয়ালের লাগোয়া চাপ চাপ অন্ধকারে গাঢ় কিছু কাঠামো খুঁজে পেতে চাইছে। পেছনে আবছা ভাবে ঘড়ঘড় শব্দ শোনা যাচ্ছে, মিনিট কয়েকের মধ্যে স্টেশনে ঢুকে পড়বে স্টেজ।
মনে হচ্ছে তোমার সঙ্গে আরও লোক আছে? নিস্পৃহ স্বরে জানতে চাইল কামার, যেন লসনের সঙ্গে লোক থাকা বা না-থাকায় কিছু যায়-আসে না তার, স্রেফ কৌতূহলের কারণে প্রশ্নটা করেছে। লণ্ঠনটা তুলে নিয়ে এগিয়ে এল সে, পোর্চে এসে ছাদ থেকে ঝুলন্ত আঙটায় ঝুলিয়ে দিল। অস্পষ্ট হলদেটে আলোয় মুখটা দেখা গেল এবার, বয়স্ক একজন লোক। মুখে কাটাকুটির দাগ, চোখে মাপা সতর্ক চাহনি।
লণ্ঠনটা সরিয়ে ফেলো, মিস্টার! শীতল কণ্ঠে নির্দেশ দিল ড্যানি।
কেন?
ওটা এখানে রাখারই বা দরকার কি?
আরে, চেহারা না দেখে কি কথা বলা যায় নাকি? হেসে বলল সে। তাছাড়া স্টেজের ঘোড়া বদল করার সময় আলো না থাকলে কাজটা করব কিভাবে?
উত্তরে পিস্তল কক করল ও। যা বলছি করো, নইলে তোমার বুক ফুটো করব!
লণ্ঠনের দিকে হাত বাড়াল লোকটি, ততক্ষণে লসনের পেছনে এসে পড়েছে স্টেজ। সহসা আস্তাবলের দরজায় দুজনকে দেখতে পেল লসন, নিঃশব্দে বেরিয়ে এসেছে অন্ধকার কুঁড়ে। চোখের কোণ দিয়ে হোটেলের দোতলায় একটা ছায়া দেখতে পেল ও। চতুর্থ লোকটাকে দেখল লণ্ঠনের উদ্দেশে গুলি করার সময়, এক্কেবারে সামনে-কামারের দোকানের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশালদেহী।
মাটিতে আছড়ে পড়ল লণ্ঠন, ধপ করে নিভে গেল সঙ্গে সঙ্গে। মুহূর্মুহু গর্জে উঠছে লসনের পিস্তল, কামারের উদ্দেশে পাঠিয়ে দিয়েছে দ্বিতীয় গুলি। লণ্ঠনটা মাটিতে পড়ার আগেই লোকটার বুকে বিঁধল বুলেট। হুড়মুড় করে মেঝেয় আছড়ে পড়ল সে। শিথিল মুঠি থেকে খসে পড়ল পিস্তল, কোন্ ফাঁকে বের করেছে খোদা মালুম।
স্পার দাবাল লসন। লাফিয়ে আগে বাড়ল ওর রোয়ান! গুলি করতে সুবিধে হবে ভেবে হোটেলের দিকে ফিরেছে ও, ঘোরার সময় দেয়ালের কাছে দাঁড়ানো লোকটার উদ্দেশে গুলি করল। লোকটাও একইসঙ্গে গুলি করেছে।
আস্তাবলের সামনে কমলা আগুন ওগরাচ্ছে দুটো পিস্তল। কানের পাশে বিচিত্র সুর তুলে ছুটে গেল তপ্ত সীসা, টের পেল লসন। মাথা নিচু করে ফেলেছে ও, নিশানা ছাড়াই গুলি করল হোটেলের লোকটার উদ্দেশে, ব্যস্ত রাখতে চাইছে তাকে। এই লোকটাই সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে। দ্বিতীয়বারের চেষ্টায় তাকে বেঁধাতে পারল ও, দোতলা থেকে নিচে খসে পড়ল লাশটা।
চোখের নিমেষে কাছে চলে এসেছে আস্তাবলের সামনের লোকগুলো। পেছনে টিম কার্টিস আর অ্যালেনের অদ্ভুত চিৎকার শুনতে পাচ্ছে লসন, চেঁচিয়ে ঘোড়াগুলোকে উৎসাহ দিচ্ছে ওকা; খুরের দাপটে ধুলো উড়ছে, অস্পষ্ট হয়ে গেছে দৃষ্টিপথ। আন্দাজের ওপর ঝটপট দুটো গুলি করল ও, শূন্য সিলিন্ডারে হ্যামারের বাড়ি পড়তে দ্রুত বাম হাতে তুলে নিল অন্য পিস্তল।
ছুটছে ওর রোয়ান, পিছু পিছু আসছে স্টেজটা। একপাশে আলাদা একটা ঘোড়ায় চড়েছে অ্যালেন, দুহাতে উদ্যত পিস্তল থেকে সমানে গুলি করছে। ওর স্যাডল হর্নের সঙ্গে বাড়তি ঘোড়াগুলোর লাগাম বাঁধা। হ্যান্স কোবার্নও বসে নেই, কোচের পর্দা সরিয়ে রাইফেল থেকে সমানে গুলি করছে।
অ্যালেন আর কোর্নের তোপর মুখে কিছু বোঝার আগেই ঝাঝরা হয়ে গেল আস্তাবলের সামনের লোকগুলো। হোটেলের পোর্চে ছুটে এসেছিল আরেকজন, নিশানা করার আগেই লসনের গুলিতে পটল তুলল সে। ঘোড়ার গতি এতটুকু কমায়নি লসন, চোখের নিমেষে পেরিয়ে গেল স্টেশনটা, ওর পিছু নিয়ে নিরাপদে চলে এসেছে স্টেজ
টানা অনেকক্ষণ চুল ওরা। তারপর খোল একটা জায়গায় এসে গতি কমাল।
কার্টিস, তোমার খবর কি? জানতে চাইল লসন। সবচেয়ে কঠিন কাজটা ছিল তারই, সেক্টজের আসন ছেড়ে ঘোড়ায় চড়তে হয়েছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে। কোচ ফেলে যেতে হলে টীম থেকে ঘোড়াটাকেও আলাদা করতে হত তার।
একেবারে আগের মতই আছি, ড্যান, ড্রাইভারের কণ্ঠে উচ্ছাস। তবে সোনার মালিক বোধহয় গুলি খেয়েছে।
কোথায়, হ্যান্স?
আমার একটা কাঁধ অবশ করে দিয়েছে ব্যাটারা! বিরক্তি প্রকাশ করল সোনা ব্যবসায়ী।
খুব খারাপ নাকি?
জখম জখমই, খারাপ আর মন্দ কি! উফ, এরকম জানলে এই ট্রিপে আসি আমি! কি অলক্ষুণেই না পেয়েছিল!
কাছে গিয়ে ক্ষতটা দেখল লসন। এক খাবলা মাংস তুলে নিয়ে গেছে বুলেট। রক্তক্ষরণ হচ্ছে। ব্যানডানার সাহায্যে ক্ষতটা চেপে ধরেছে সোনা ব্যবসায়ী।
অনেকক্ষণ ধরে অ্যালেনের কোন সাড়া নেই দেখে এবার তার দিকে ফিরল লসন। আড়ষ্ট শরীরে বসে আছে সে স্যাডলে, ব্যথায় বিকৃত হয়ে গেছে মুখ। এক হাতে ডান উরু চেপে ধরেছে।
নাও, এবার এগোও। কারও আঘাতই এমন নয় যে এখনই শুশ্রুষা করতে হবে। কয়েক মাইল এগিয়ে নিই, মরুভূমিতে ঢুকে বিশ্রাম নেব আমরা।
তর্ক করল না কেউ। আবার রওনা দিল ওরা। চাদের আলোয় ভেসে যাচ্ছে প্রকৃতি। দূরে ফ্যাকাসে আকাশের সঙ্গে মিশে গেছে রুক্ষ ট্রেইল। ধীরে ধীরে গাছপালা বা ঝোপ-ঝাড় কমতে শুরু করল।
স্যাডলের ওপর ঘুরে পেছনে তাকাল লসন, অন্যরা পেরিয়ে গেল ওকে। সময় নিয়ে শোনার চেষ্টা করল, বুঝতে চাইছে কেউ অনুসরণ করছে কিনা। হয়তো ওদের খায়েশ মিটে গেছে। অন্তত চারজন লোক হারিয়েছে।
আজকের রাতটা কাজে লাগানোর ইচ্ছে ওর। যতটা সম্ভব এগিয়ে যেতে চায়। সকালে হয়তো পিছু নেবে ওয়েনের দল, এই সময়ে যদি দশ মাইলও এগিয়ে থাকতে পারে তো ওদেরকে ধরার সম্ভাবনা একেবারেই কমে যাবে। কারণ তাজা ঘোড়া আছে সঙ্গে। বিগ বে ছেড়ে আসার পর স্টেজের সঙ্গে তাল মিলিয়ে ট্রেইল পাড়ি দিয়েছে ঘোড়াগুলো, সওয়ার না থাকায় ক্লান্ত হয়নি তেমন। চল্লিশ মাইল পথ, তবে সোজাসুজি যাওয়ার উপায় যেহেতু নেই সব মিলিয়ে ষাট মাইলের মত হবে। আশা করা যায় দুদিন পর সকালের দিকে লিয়ন সিটিতে পৌঁছে যাবে।
একটু পর মরুভূমিতে ঢুকে পড়ল ওরা। স্যামুয়েল কার্টিস নেতৃত্ব দিচ্ছে এখন। ঘণ্টাখানেক এগিয়ে একটা ওঅটর হোলের কাছে থামল ওরা। দুজনের ক্ষতের শুশ্রুষা ছাড়াও তেষ্টা মেটাল। পানির ক্যান্টিনগুলো ভরে নিল, ইচ্ছেমত পানি খেতে দিল ঘোড়াগুলোকে। মিনিট ত্রিশ বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করল।
চারপাশে কোথাও কোন ল্যান্ডমার্ক বা ট্রেইলের চিহ্নও দেখতে পাচ্ছে না লসন, বরং রাত বলে যেদিকে তাকাচ্ছে একইরকম লাগছে ওর কাছে। কিন্তু নির্বিকার দেখাচ্ছে কার্টিসকে, নিশ্চিন্তে এগোচ্ছে সে, একবারের জন্যেও থমকাল না বা থামল না।
ভোরের দিকে একটা পানির উৎসের কাছে ক্যাম্প করল ওরা। নিজে পাহারার দায়িত্বে থেকে অন্যদের ঘুমানোর সুযোগ দিল লসন। পিছু নিয়ে আসছে প্রতিপক্ষ, কিংবা আচমকা কেউ হামলাও করবে না, জানে ও; তারপরও ঝুঁকি নিতে নারাজ।
ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে শরীর, অনুভব করল লসন, সারা দিন লাগাতার ছুটতে হয়েছে। চোখের পাতা বুজে আসতে চাইছে। কফি খেতে পারলে ক্লান্তি কাটত। কিন্তু আগুন জ্বালানো ঠিক হবে না। রাতের বেলা দশ মাইল দূরের আগুনও অনায়াসে চোখে পড়ে। এক বেলা কফি না খেলে এমন কিছু যাবেআসবে না। মরুভূমির আরও ভেতরে প্রবেশ করুক, কাল থেকে আগুন জ্বালানোর সুযোগ হবে।
হঠাৎ করেই জেরেমি টাউনের কথা মনে পড়ল ওর। এখন কি ঘটছে সেখানে? বেপরোয়া লোকগুলো অবশ্য আপাতত সোনার চালান নিয়ে মাথা ঘামাবে—কিনকেড, রক্স বা থমসন…সবাই। এ ব্যাপারটা চুকে গেলে শহরের দিকে মনোযোগ দেবে ওরা।
আচ্ছা, বিপদ আছে জেনেও এর মধ্যে নিজেকে কেন জড়িয়েছে ও? পারিশ্রমিক আর ঝুঁকির তুলনা স্রেফ অনর্থক মনে হচ্ছে। আসলে কাজটায় যে অনিশ্চয়তা, রোমাঞ্চ আছে তা টানে ওকে। সফল হলে সেটা উপভোগ করবে।
জেরেমি টাউনে সেদিন কেন গিয়েছিল ও? ওই একই কারণে, অবচেতন মন টেনে এনেছে ওকে। মনের গোপন ইচ্ছে ছিল কাজটা নেওয়ার, হ্যান্স কোবার্ন আরেকবার প্রস্তাব দেওয়ার আগেই যেচে পড়ে, কাজটা নিয়েছে। লারকিনদের ক্লেইমেও যাওয়া হয়নি। বিল লারকিন খেপে যাবে নিশ্চয়ই। এ লোকটির সাথে অনেকদিন থেকে জানাশোনা ওর।
জুলিয়া লারকিন…মেয়েটা দারুণ সুন্দরী, জেরেমি টাউনের মত অশান্ত শহরে ঠিক মানায় না ওকে; বরং সল্ট লেক বা সনোরার মত বড় শহরে মানায়। নির্লিপ্ত একটা ভাব আছে মেয়েটির মধ্যে, দেখেছে লসন। ধন্যবাদ দেয়া দূরে থাক, বলতে গেলে সেদিন মুখই খোলেনি মেয়েটা। পশ্চিমে আসতে না আসতে কতটা বিতৃষ্ণা জমেছে ওর মনে?
জুলিয়া লারকিনের ধারণা বা চিন্তা-ভাবনায় ওর কিছু আসে-যায়, নাকি ওর ব্যাপারে আসে-যায় মেয়েটির? কোনটাই নয়। এখানে টিকতে পারবে না এ মেয়ে, কদিন পর নির্ঘাত সনোরায় ফিরে যাবে। বড় শহরের আরামদায়ক জীবন ছেড়ে কে পড়ে থাকতে চায় বিধ্বস্ত পশ্চিমে?
কষে নিজেকে গাল দিল লসন, সামান্য একজন মেয়েমানুষকে নিয়ে ভাবছে সে! অথচ ভাবনার জন্যে অনেক বিষয় পড়ে আছে। সাপ্লাইটা ঠিকমত পৌঁছে দিতে না পারা পর্যন্ত ওর অস্থিরতা কাটবে না।
পাহাড়ের চূড়া থেকে ফিল্ড গ্লাস দিয়ে স্টেজের ওপর নজর রাখছে এক লোক। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখল সে, তারপর নিশ্চিত হয়ে আয়নার সাহায্যে সঙ্কেত পাঠাল নেইল ডেভিসের কাছে। কাছাকাছি একটা রীজে আশ্রয় নিয়েছে আউট-ল নেতা, সঙ্গে আটজন দুর্বৃত্ত।
জিনিসপত্র গুছিয়ে নাও সবাই, ত্যক্ত স্বরে বলল ডেভিস। সম্ভব নয়, সরে যাচ্ছি আমরা।
মাথা খারাপ হয়ে গেছে তোমার, নেইল!? অসন্তোষ ঝরে পড়ল গ্যারি হর্নগ্রেনের কণ্ঠে। পঞ্চাশ হাজার ডলার! এভাবে ছেড়ে দেব?
মরা মানুষের কাছে টাকার দাম নেই, গ্যারি, শীতল নিরুত্তাপ স্বরে বলল ডেভিস। বলছি পরিস্থিতি আমাদের অনুকূলে নেই। সুতরাং এগোেব না আমরা। তুমি যদি চাও তো যেতে পারো। কিন্তু মনে রেখো একা যেতে হবে তোমার। সফল বা ব্যর্থ যা-ই হও, ফিরে আসতে পারবে না আর।
ইতস্তত করল হর্নগ্রেন। কিন্তু…আমি ঠিক ও-কথা ববাঝাতে চাইনি, নেইল।
এমন লোভনীয় একটা দান ছেড়ে দিতে আমারও খারাপ লাগছে। কিন্তু ড্যানি লসনকে তো চিনি আমি। ও যদি মরেও, অন্তত কয়েকজনকে নিয়ে যাবে সঙ্গে। তাতে লাভটা কি হবে?
তাহলে কি করব আমরা? জানতে চাইল বিল ফস্টার।
যদ্দূর মনে হচ্ছে লিয়ন সিটিতে যাচ্ছে ওরা। ওখানেই যাব, লক্ষ্য রাখব স্টেজের ওপর। যদি পরিস্থিতি দেখে মনে হয় সুবিধে হবে, তাহলে চেষ্টা করব।
রওনা দিল ওরা। সঙ্গে তাজা ঘোড়া, পথটাও সংক্ষিপ্ত। দেড় দিন পর, ঠিক সকালে পৌঁছে গেল লিয়ন সিটির কাছাকাছি। শহরের বাইরে একটা রীজের ওপর আশ্রয় নিল দলটা। তিনজনকে শহরে রেকি করতে পাঠাল ডেভিস, আলাদা আলাদা ভাবে শহরে ঢুকবে ওরা, সুবিধামত জায়গা বেছে নেবে।
চারজন, কিছুক্ষণ পরই রিপোর্ট করল হর্নগ্রেন। কাউহ্যান্ড নয় ওরা, বাজি ধরে বলতে পারি আমাদের মতই ধান্ধায় আছে।
হুম! ফিল্ড গ্লাস নামিয়ে রেখে খানিকটা চিন্তিত সুরে বলল ডেভিস। তাই তো দেখছি। কিন্তু কারা ওরা?
হয়তো কিনকেড বা রক্সের চেলা?
স্টেশন বিল্ডিংটা নিচু হলেও দীর্ঘ এবং যথেষ্ট চওড়া। পাশেই করালের সারি, এবং অন্য দিকে ইন্ডিয়ানদের আক্রমণে ভেঙে পড়া আগের দালানের ধ্বংসাবশেষ।
চারটে তরতাজা ঘোড়া রেইলে বাধা। মাত্র একজন লোক পাহারায় রয়েছে। তাকে চিনতে পারল নেইল ডেভিস। কার্ল ব্রেনেট। রহস্যময় এক লোক। অরিগন আর আইডাহোতে শেরিফের কাজ করেছে, কিন্তু ভাড়াটে বন্দুকবাজ হিসেবে বেশি পরিচিত। যে কেউ ভাড়া করতে পারে ওকে, টাকা হলেই হলো। আউট-ল নয়, কিন্তু ওর কাজের ধারাই সেরকম।
হর্নগ্রেনের হাতে ফিল্ড গ্লাসটা ধরিয়ে দিল ডেভিস। ব্রেনেটকে তো চিনলাম। দেখো অন্য কাউকে চিনতে পারো কিনা।
দ্বিতীয় লোকটাকে চিনল গ্যারি হর্নগ্রেন। ছোটখাট, রোদপোড়া চেহারার লোকটার নাম এমিল নাচেজ। প্রায় বিড়ালের মত নিঃশব্দে চলাফেরা করে। ভাড়াটে বন্দুকবাজ, কখনও কখনও আউট-ল। তবে ধরা পড়েনি কখনও। বাকি দুজনকে চিনতে পারল না কেউ। করালের পাশে চলে গেল একজন, বাকিরা স্টেশন বিল্ডিংয়ের ছায়ার আড়ালে দাঁড়িয়ে অপেক্ষায় থাকল, রাস্তা থেকে এদের কাউকেই দেখা যাবে না।
কি ঘটতে যাচ্ছে, নেইল, আঁচ করতে পারছ?
ওদের ভাবচক্কর দেখে মনে হচ্ছে লসনকে চেপে ধরতে যাচ্ছে।
স্টেজের শব্দ পাওয়া যাচ্ছে এখন, দূরের ট্রেইলে ধূলির ঝড় দেখা যাচ্ছে।
কি ঠিক করলে, ডেভিস? উৎসুক স্বরে জানতে চাইল বিল ফস্টার। আমরা আছি নাকি নেই?
নেই, ঘোষণার সুরে বলল ডেভিস। তবে এরা যদি সোনা ছিনিয়ে নেয়, তাহলে আছি। চোরের ওপর বাটপারি করব আমরা। লসনের চেয়ে এদেরকে সামলানো অনেক সহজ হবে আমাদের জন্যে।
গ্যারি হর্নগ্রেনের পছন্দ হচ্ছে না আইডিয়াটা। কিন্তু চেপে গেল সে। নেইল ডেভিসের বিচক্ষণতার ওপর আস্থা রাখলে লাভ ছাড়া ক্ষতি নেই, গত দশ বছরে তাই জেনেছে ওরা।
সূর্য ওঠার আগেই রওনা দিল ওরা।
একঘেয়ে যাত্রা, তবু নিশ্চিন্ত বোধ করছে ড্যানি লসন, কারণ অ্যাম্বুশের আশঙ্কা আপাতত নেই। কেউ যদি পিছু নিয়েও থাকে ধরতে পারবে না ওদের। চিন্তা কেবল লিয়ন সিটিকে নিয়ে। সেখানে কারও থাকার সম্ভাবনা নেই, কিন্তু নেইল ডেভিসের ক্ষেত্রে শেষ কথা বলে কিছু নেই। হয়তো ঠিকই হাজির হয়ে যাবে সে। লোকটা যথেষ্ট বুদ্ধিমান, বিগ বে ট্রেইলে ওদেরকে না দেখে ঠিকই বুঝে নেবে গন্তব্য পাল্টে লিয়ন সিটির উদ্দেশে এগোচ্ছে ওরা।
টানা দুদিন বালির ওপর দিয়ে চলছে ওরা। সারা শরীর আর কাপড়ে ধুলোর পুরু আস্তর জমেছে। খটখটে হয়ে আছে গলা, তবে খাবার বা পানির অভাব বোেধ করছে না এটাই হচ্ছে বড় স্বস্তি। কার্টিস তার কারিশমা ঠিকই দেখাচ্ছে, নিশ্চিন্তে এগোচ্ছে সে। পরদিন সকালে ঘোষণা করল দুপুরের আগেই পৌঁছে যাবে লিয়ন সিটিতে।
ববের ক্ষতটা দ্রুত সেরে উঠছে, হাঁটতে পারছে সে। তবে স্যাডলে অথবা বেডরোলে কাটছে ওর সময়। নেহাত বাধ্য না হলে ওকে কাজ দিচ্ছে না লসন, প্রতিবার থামার পর দুজনের ক্ষতের পরিচর্যা করছে। হ্যান্স কোবানের ক্ষতটা প্রায় শুকিয়ে এসেছে। তবে তার অভিযোগ বন্ধ হয়নি। সেসব যে মেকি, ঠিকই ধরতে পেরেছে লসন। সাফল্যের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে ওরা, লিয়ন সিটিতে গিয়ে সব সোনা ট্রেনে তুলে দিতে পারলেই নিশ্চিন্ত। সেটা সে-ও জানে, এবং চুটিয়ে উপভোগ করছে পরিস্থিতিটা। সেজন্যেই অযথা হাসছে সে, যে কোন কথার পিঠে রসাল মন্তব্য করছে।
লিয়ন সিটিকে দেখে কখনও মনে হয় না ব্যস্ত বড়সড় একটা কাউ-টাউন। মরুভূমির একেবারে শেষ প্রান্তে অবস্থান হলেও ওপাশের সমতল ভূমিতে অ্যারিজোনার সেরা বাথানগুলো গড়ে উঠেছে। মন্টানার সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগের বদৌলতে ছোট হলেও বেশ এগিয়ে গেছে শহরটা। দীর্ঘ রাস্তার দুপাশে সারি সারি দালান, ধুলোর অত্যাচারে মলিন হয়ে গেছে। সব মিলিয়ে হয়তো শখানেক লোকের বাস। ল-অফিসটা ঠিক মাঝখানে। শুরুতেই স্টেশন, কয়েকটা বগি ইতস্তত ছড়িয়ে-ছিটিয়ে আছে।
পেছন দিক দিয়ে শহরে ঢুকল ওরা।
করালের সামনের হিচ রেইলে বাঁধা চারটে ঘোড়া প্রথমেই দৃষ্টি কেড়ে নিল লসনের। সতর্কঘন্টি বাজাচ্ছে মন। স্টেজটা রাস্তার একপাশে রাখো, টিম, চাপা স্বরে নির্দেশ দিল ও। এমন ভাবে রাখো যাতে প্রয়োজনে দ্রুত রাস্তায় উঠতে পারো। আমি যদি পড়েও যাই, তোমার প্রথম কাজ হবে এখান থেকে বেরিয়ে যাওয়া।
কার্ল ব্রেনেটকে আলস্য ভরে করালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল লসন। মৃদু হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল ওর ঠোঁটে। কিন্তু দৃঢ় হয়ে গেছে চোয়ালের পেশী। শটগান হাতে স্টেজ থেকে নামল ও। হ্যালো, ব্রেনেট! অনেকদিন পর দেখা হলো তোমার সঙ্গে। আশা করিনি এখানে তোমাকে দেখতে পাব।
লসনের চেয়ে অনেক বেশি অবাক হয়েছে কার্ল ব্রেনেট, তার কোন ধারণাই ছিল না স্বয়ং ড্যানি লসন থাকবে গার্ড হিসেবে। নিজেকে সামলে নিয়ে নিস্পৃহ দৃষ্টিতে তাকাল সে। তোমার এক প্যাসেঞ্জারের খোঁজে এসেছি আমি।
আমার প্যাসেঞ্জার তো একজন-হ্যান্স কোবার্ন।
তাহলে সে-ই।
পেছনে নড়ে উঠল স্টেজ। কেউ হয়তো জায়গা বদল করেছে কিংবা মাটিতে নেমেছে।
যার খোঁজেই এসে থাকো, ব্রেনেট, কোন ঝামেলা চাই না আমি। প্যাসেঞ্জারদের নিরাপদে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব।
দুপা এগোল ব্রেনেট। ঠিক পাশে এসে দাঁড়িয়েছে এমিল নাচেজ।
সামান্য কাঁধ উঁচাল ব্রেনেট, যেন লসনকে উপেক্ষা না করে উপায় নেই; স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ কোবার্ন কি ভেতরে আছে? নিরুত্তাপ স্বরে শেষে জানতে চাইল সে।
স্টেজের দরজা খুলে নেমে এল কোবার্ন। কি দরকার আমাকে?
তোমার কাছে কিছু কাগজ আছে। ওগুলো নিয়ে যাওয়ার জন্যে পাঠানো হয়েছে আমাদের।
ঠিকই ধরেছ, কিছু কাগজ আছে আমার কাছে। কিন্তু তাতে তোমার কি? কাগজগুলো আমার জিম্মায় আছে বৈকি, মালিক কিন্তু আমি নই, এমনকি তোমরাও নও।
তর্ক করতে আসিনি আমি, মি. কোবার্ন। কাগজগুলো নিয়ে যাওয়ার জন্যে পাঠানো হয়েছে আমাকে, ওগুলো নিয়েই তবে ফিরব।
এবং প্রয়োজনে জোর করে হলেও সেটা করব আমরা, উস্কানির স্বরে যোগ করল নাচেজ। সুবিধাজনক অবস্থায় আছি আমরা। ঝামেলা এড়াতে চাইলে ভালয় ভালয় দিয়ে ফেলল।
তাই নাকি? কেন দেব তোমাদের? মন্টানার ভূমি বণ্টন অফিসে যাবে ওগুলো। অন্য কোথাও, আমি বলছি, অন্য কোথাও বা কারও হাতে যাবে না।
এতক্ষণ আড়ালে ছিল দুজন লোক, ব্রেনেট আর নাচেজের পেছনে এসে দাঁড়িয়েছে এখন। আয়েশী ভঙ্গি ওদের আচরণে, কিন্তু তৈরি হয়ে আছে পিস্তল বের করার জন্যে। নেইল ডেভিস এদের না চিনলেও লসন ভাল করেই চেনে। এককথায় আউট-ল বলা যায়। এড কিনলে আর জিম ম্যাককয়।।
কোচ থেকে নেমে এল বব, এগোল কয়েক পা। উঁহু, ঠিক বলোনি, নাচেজ।…ড্যান, ওরা যদি খেলতে চায়, তাহলে আমার ভাগে কিনলে আর ম্যাককয়কে ছেড়ে দাও।
হ্যান্স কোবার্ন শুধু যাত্রীই নয়, এই স্টেজের জিম্মাদারও। সুতরাং কোন ভাবেই ওকে ছেড়ে দিতে পারি না আমি, তোমাদের যেই পাঠাক।
এই স্টেজে তাহলে সোনা যাচ্ছে? হালকা চালে জানতে চাইল কার্ল ব্রেনেট। স্বাভাবিক, আগেই বোঝা উচিত ছিল, নইলে শটগান হাতে পাহারায় থাকতে না তুমি। যাকগে, সোনার ব্যাপারে আগ্রহ নেই আমার। ডাকাতি করতে আসিনি আমরা। এমনকি হ্যান্স কোবার্নকেও চাই না, শুধু ওর সঙ্গের কাগজগুলো চাই।
দুঃখিত, প্রায় ঘোষণার সুরে বলল লসন। আগেই বলেছি, যাত্রীদের সব দায়িত্ব আমার। অনেকক্ষণ হলো থেমেছি আমরা, ট্রেনে মাল তুলে দিতে হবে। মাল খালাস করেই ফিরতি পথে রওনা দেব। …ব্রেনেট, আমার হাতের জিনিসটা দেখেছ তো, এক্সপ্রেস গান? ইচ্ছে করলে এটার সাহায্যে দুই টুকরো করে ফেলতে পারি তোমাকে। কেউ রক্ষা করতে পারবে না। ভাগ্যের জোরে যদি আমার শরীরে দুএকটা বুলেট ঢোকাতেও পারো, তাতেও লাভ হবে না, শেষ হয়ে যাবে তোমরা!
চুপ করে থাকল কার্ল ব্রেনেট, মনে মনে হিসেব করছে।
আমাকে খুন করে যদি কাগজগুলো হাতে পাও, সোনা না ছুঁলেও স্টেজ ডাকাতির অভিযোগে আউট-ল হিসেবে চিহ্নিত হবে তোমরা। ব্যাপারটা এমনিতে চাপা পড়ে যাবে না।
ইতস্তত করছে ব্রেনেট। বুঝতে পারছে এক বিন্দু মিথ্যে বলেনি লসন। তাছাড়া এটাও জানে শটগান হাতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দুর্ধর্ষ লোকটা। পরিস্থিতিটা নাজুক, আক্রমণাত্মক হওয়া বোকামি হবে।
ঠিক আছে, লসন, শেষে আপসের সুরে বলল ব্রেনেট। মানছি আমাদের চেয়ে সুবিধাজনক অবস্থায় আছ তুমি। কিন্তু হ্যান্স কোবানের বিরুদ্ধে জোচ্চুরির
অভিযোগ আছে, নিরীহ মাইনারদের ঠকিয়েছে সে। জেরেমি টাউনের…
প্রমাণ করতে পারবে? তীক্ষ্ণ কণ্ঠে বাধা দিল লসন। জোর-জবরদস্তি না করে বরং আইনের সাহায্য নিচ্ছ না কেন? যাকগে, ঢের হয়েছে, তোমরা চলে গেলে এবার খুশি হই।
খরখরে স্বরে হেসে উঠল এমিল নাচেজ। চলে যাব? কে চলে যাবে? কে কাকে সুবিধামত পেয়েছে? যে মুহূর্তে শটগানটা নামিয়ে রাখবে, সেই মুহূর্তে তোমাকে মাটিতে নোয়ব আমি, লসন!
ধরো তো এটা, বব, আচমকা শটগানটা ছুঁড়ে দিল লসন। হাত বাড়িয়ে জিনিসটা লুফে নিল তরুণ।
কার্ল ব্রেনেটের ওপর থেকে সরে গেল লসনের দৃষ্টি, নাচেজের রোদপোড়া মুখে স্থির হলো। এবার ঠিক আছে তো, নাচেজ? শীতল স্বরে বলল ও। আমার হাতে শটগান নেই এখন।
চোখ দিয়ে নিজের সঙ্গে ড্যানি লসনের দূরত্ব মেপে নিল নাচেজ। সামনে দাঁড়িয়ে সেই লোক, ভাবছে সে, যাকে সবাই বলে সবচেয়ে শক্ত, সবচেয়ে দ্রুত। বেশ বেশ। হোলস্টারে ছোবল হানল এমিল নাচেজ, চোখের পলকে মুঠিতে উঠে এল ভয়ালদর্শন কোল্ট। সবাই দেখল সেটা। মাত্র একটা গুলির শব্দ হলো। পিস্তলে হাত রেখে নাচেজ ভেবেছিল-মেরে ফেলব, ড্যানি লসনকে মেরে ফেলব।
এবং পরমুহূর্তে সে নিজেই মারা গেল।
বাতাসে পান পাউডারের কটু গন্ধ। স্টেজের একটা ঘোড়া ভয় পেয়ে লাফিয়ে উঠেছিল, দক্ষ হাতে ওটাকে সামাল দিল টিম কার্টিস।
দুঃখিত, ব্রেনেট। উপায় ছিল না আমার, নিরুত্তাপ স্বরে বলল লসন।
মাথা নাড়ল সে, নিরাসক্ত কণ্ঠে বলল: কিন্তু তুমি শটগানটা হাতছাড়া করে উস্কে দিয়েছ ওকে, নইলে মরতে হত না নাচেজকে।
কয়েক মুহূর্ত নিশ্ৰুপ থাকল লসন, কঠিন চাহনিতে এফোঁড়-ওফোঁড় করে দিল গানম্যানকে। হয়তো। কিন্তু এই চেয়েছিল ও।
আনমনে ত্যাগ করল কার্ল ব্রেনেট, ঘোড়ায় চাপার আগে পলকের জন্যে নাচেজের স্থির দেহটা দেখল; দুঃখ, সহানুভূতি বা অনুশোচনা কিছুই নেই চাহনিতে—স্রেফ করুণা ঝরে পড়ছে। দেখাদেখি ম্যাককয় আর কিনলেও নিজেদের ঘোড়ায় চাপল।
লাশটা নিয়ে যাও।
এবার যেন সচেতন হয়েছে ব্রেনেট, বিতৃষ্ণার সঙ্গে সঙ্গীর লাশটা দেখল, তারপর থোক করে থুথু ফেলল মাটিতে। তুমি মেরেছ ওকে। পারলে তুমিই কবর দিয়ো।
ধীরে ধীরে গলিতে ঢুকে পড়ল ঘোড়া তিনটে, একটু পর দূরে সরে গেল খুরের আওয়াজ।
চেপে রাখা নিঃশ্বাস ছাড়ল হ্যান্স কোবার্ন। হাত বাড়িয়ে ববের কাছ থেকে শটগানটা ফিরিয়ে নিল লসন।
ফাস্ট…খুব ফাস্ট তুমি! বিড়বিড় করে বলল তরুণ।
নিরুত্তর থাকল লসন। শটগান বগলে রেখে পিস্তলের সিলিন্ডারে দুটো নতুন কার্তুজ ভরল।
দুটো! দুটো কেন?
নাচেজের লাশ দেখলেই বুঝবে।
বুট দিয়ে ঠেলে মৃতদেহটা উল্টে দিল বব। বুকে পাশাপাশি দুটো ফুটো তৈরি হয়েছে। এত দ্রুত গুলি দুটো বেরিয়েছে যে শব্দ শুনে মনে হয়েছিল একটাই গুলি ছুঁড়েছে লসন।
সোনা ব্যবসায়ীর দিকে ফিরল লসন। ব্যাপার কি, হ্যান্স? কিসের কাগজ চাইছিল ওরা?
সশব্দে দীর্ঘশ্বাস ফেলল সে। কি আর! ক্লেইমের কাগজ। সরকারী ভাবে নথিভুক্ত করার জন্যে সবার কাগজ জমা করেছিল জেফরি হ্যালার্ড। মন্টানায় যাব শুনে আমার কাছে দিয়েছে সেগুলো, ভূমি বণ্টন অফিসে যাতে দাখিল করি।
ভুরু কোঁচকাল লসন। তাহলে থমসনই ভাড়া করেছে ব্রেনেটকে?
হয়তো। রক্স বা কিনকেড়ও হতে পারে। শয়তানগুলোর মাথায় ফন্দিটা এল কিভাবে? হয়তো কাগজগুলো ছিনিয়ে নিয়ে ক্লেইম থেকে মাইনারদের উৎখাত করার পরিকল্পনা ছিল ওদের।
কিংবা হতে পারে এটা উসিলা মাত্র। সোনাই বোধহয় ওদের লক্ষ্য ছিল, বাতলে দিল বব। সুবিধে হবে না দেখে হাল ছেড়ে দিয়েছে।
মনে হয় না।
স্টেশন অফিসের দিকে এগোল হ্যান্স কোবার্ন। বাইরে অপেক্ষায় থাকল অন্যরা। কোন রকম চাঞ্চল্য নেই লোকজনের মধ্যে, রাস্তায় একটা লাশ পড়ে আছে কিংবা একটা ডুয়েল হয়ে গেছে একটু আগে; কোনটাই গ্রাহ্য করছে না এরা। যার যার কাজে ব্যস্ত সবাই, বেশিরভাগই ট্রেনের যাত্রী, ট্রেনে উঠছে মালপত্র নিয়ে।
যেতে পারবে তো, বব? পাশে দাঁড়ানো অ্যালেনের উদ্দেশে জানতে চাইল লসন। স্টেশন দালানের সাথে পিঠ ঠেকিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে ওরা, ঘোড়াগুলো কাছের রেইলে বাধা।
নিশ্চিন্ত থাকো, ড্যান। মাত্র কয়েক ঘণ্টার যাত্রা। এক ঘুমে মন্টানা পৌঁছে যাব।
টিকেট নিয়ে কোবার্ন ফিরে আসতে শহরের দিকে এগোল ওরা। একটা ক্যাফেয় লাঞ্চ সেরে সব ঘোড়া আস্তাবলে রেখে ফের স্টেশনে ফিরে এল। ট্রেন ছাড়ার তখনও বেশ সময় বাকি।
এত সময় বসে থেকে করব কি? চাপা স্বরে অভিযোগ করল টিম কার্টিস। কোন একটা সেলুনে গিয়ে এক রাউন্ড গিলে আসি?
যেতে পারো, কিন্তু দশ মিনিটের মধ্যে ফিরে আসবে।
মাথা আঁকিয়ে দ্রুত পায়ে মূল শহরের দিকে চলে গেল ড্রাইভার।
স্টেশনে কাঠের তৈরি বেঞ্চি ছড়িয়ে-ছিটিয়ে আছে, একটায় বসে পড়ল কোবার্ন আর বব। একটু দূরে দাঁড়িয়ে আছে লসন, চারপাশে সজাগ দৃষ্টি রাখছে। তপ্ত রোদ পিঠ তাতাচ্ছে এখন, কোটের দুটো বোতাম খুলে দিল ও।
টিম কার্টিস ফিরে আসতে ট্রেনের নির্দিষ্ট বগিতে উঠল ওরা। কোণের দুটো আসনে বসল কোবার্ন আর অ্যালেন। কার্টিস ওদের সঙ্গে বসতে চেয়েছিল, কিন্তু সাফ না করে দিয়েছে লসন। মাঝখানে আরও দুটো আসন রেখে একটু দূরে বসল সে।
পরদিন দুপুরে মন্টানায় পৌঁছল ওরা। ট্রেন থেকে নামতেই ওদের অস্ত্র জমা নিল ডেপুটি শেরিফ। খানিক অস্বস্তি বোধ করলেও মেনে নিল কার্টিস। মন্টানায় এর আগে কখনও আসেনি সে। জানে না শহরে অস্ত্র বহন করা নিষিদ্ধ। কার্লি ব্রনসন এখানকার মার্শাল। দশজন ডেপুটি আছে ওর। বিশাল শহরটায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এদের দৃঢ়তার জন্যেই।
ব্যাংকে সোনা জমা রেখে সেলুনে ঢুকল ওরা। জেরেমি টাউনের সোনার প্রথম সফল শিপমেন্ট উপলক্ষে পান করতে ইচ্ছুক হ্যান্স কোবার্ন। পুরো এক বোতল হুইস্কি একাই শেষ করে ফেলল টিম কার্টিস, বিনে পয়সায় পাচ্ছে যখন কম খেতে রাজি নয় সে।
উদ্যাপন শেষে, পোর্চে বেরিয়ে আসতে দলটাকে দেখতে পেল ড্যানি লসন। সেলুনের ঠিক উল্টোদিকের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নেইল ডেভিস। পাশে আরও দুজন। প্রথমেই আউট-লর ঊরুর দিকে চলে গেল লসনের দৃষ্টি, হোলস্টার বা পিস্তল নেই দেখে স্বস্তি বোধ করল।
মানুষটা তুমি খুব চালাক, ড্যান, গম্ভীর সুরে বলল আউট-ল নেতা। দীর্ঘদেহী মানুষ সে, মুখে কাটাকুটির দাগ-বহু লড়াইয়ের সাক্ষ্য বহন করছে। নীল চোখ তার, ধর্ত সতর্ক হয়ি সেখান ক দি লরি খাটুনি গেল। মেলবি সিটির কাছে অপেক্ষা করছিলাম তোমাদের জন্যে, আসল ব্যাপার বুঝতে খানিক দেরি হয়ে গিয়েছিল। ওয়েনের লোকগুলোকে চেপে ধরেছ শুনেই আন্দাজ করা উচিত ছিল লিয়ন সিটিতে যাচ্ছ তোমরা। শর্টকাট পথে এসেও সুবিধা করা গেল না। তবে নাচেজের চালিয়াতি দেখতে মন্দ লাগেনি! ওকেই তো মাটিতে নোয়ালে, নাকি?
মৃদু নড করল লসন। আশপাশেই ছিলে তুমি?
হ্যাঁ। ব্রেনেট কি চাচ্ছিল?
পাশে দাঁড়ানো সঙ্গীদের অস্বস্তি টের পাচ্ছে লসন। বিষফোঁড়ার মত হঠাৎ উদয় হওয়া আউট-লর উপস্থিতি সহ্য করতে পারছে না কেউ। উসখুস করছে রবার্ট অ্যালেন, পায়ের ভর বদল করল সন্তর্পণে; কিন্তু একেবারে নির্বিকার দেখাচ্ছে টিম কাটিকে, জানে আসল কাজ সেরে ফেলেছে ওৱা এবং যত ভয়ঙ্করই হোক; এখানে কিছুই করার নেই নেইল ডেভিসের। তবে অ্যালেনের মতই, অতটা নিশ্চিন্ত হতে পারছে না হ্যান্স কোবার্ন; উদ্বেগ আর অস্বস্তি বহু কষ্টে চেপে রেখেছে সে।
সম্ভবত থমসনই ভাড়া করেছিল ওকে, উত্তরে বলল লসন। আড়চোখে ডেভিসের দুই সঙ্গীকে দেখল একনজর। জেরেমি টাউনে মাইনারদের ক্লেইমের কাগজ ছিনিয়ে নিতে চেয়েছিল।
নিচু স্বরে শিস বাজাল আউট-ল, স্মিত হাসছে। আসার পথে রক্সের সাথে দেখা হলো। ওর চেহারা যদি দেখতে! ব্যাটা এখনও বসে আছে তোমার অপেক্ষায়।
একটা ড্রিঙ্ক কিনে দেই তোমাকে, নেইল?
কি যেন ভাবল নেইল ডেভিস, তারপর ক্ষীণ হেসে মাথা ঝাঁকাল। দাও। তোমার পয়সা যেভাবেই খরচ করো তাতে আমার কি? সঙ্গীদের দিকে তাকাল সে। চলো হে, গলাটা ভিজিয়ে নেয়া যাক।
ড্যান? উসখুস করছে কোবার্ন।
সোনা ব্যবসায়ীর দিকে ফিরল লসন। বিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব, হ্যান্স। ওদেরকে নিয়ে চলে যাও তুমি।
শ্রাগ করল সে, নীরব চাহনিতে বুঝিয়ে দিল ব্যাপারটা পছন্দ হয়নি, তবে তর্কও করল না।
আমি সঙ্গে থাকি? প্রস্তাব করল অ্যালেন।
ড্রিঙ্ক করবে আবার?
না।
তাহলে কোবার্নের সঙ্গে যাও, তোমাকে দরকার হবে ওর।
শ্রাগ করে কার্টিসের পাশাপাশি এগোল সে। আগে আগে হাঁটছে হ্যান্স কোবার্ন। বিড়বিড় করে অসন্তোষ প্রকাশ করছে।
শহরে ঢুকলে কিভাবে? ভেতরে এসে একটা টেবিলে বসে জানতে চাইল লসন।
শহরে যা ভিড়, অন্যদের সঙ্গে মিশে থাকতে অসুবিধে হচ্ছে না। তবে ঝুঁকি এড়াতে অস্ত্র আনিনি সঙ্গে।
কোন ডেপুটির সামনে পড়োনি?
মাথা নাড়ল সে, ওয়েট্রেস আসতে হুইস্কির ফরমাশ দিল। চিনতে পারেনি আমাকে।
হুইস্কি আসার পর নীরবে চুমুক দিল ওরা।
আসল খবরই বলা হয়নি! থমসন আর কিনকেড লোক ভাড়া করছে, বেয়াড়া লোক সব। আমার দলের দুজনকে পটিয়ে ফেলেছে। ওয়েনকে নাকি লোক জোগাড়ের দায়িত্ব দেয়া হয়েছে। জানোই তো ওয়েন কতটা খারাপ। আরও শুনলাম জেরেমি টাউনের উদ্দেশে রওনা দিয়েছে কোবিন উইনস্টন।
খবরটা শুনে থমকে গেল লসন। কিংবদন্তীর এই বন্দুকবাজকে ভাল করে চেনে ও, পুরানো শত্রুতা আছে দুজনের। দুর্ধর্ষ ফাস্টগান, কিন্তু কয়োটের মতই নীচ। চতুর, শঠ, শকুনের মত ধৈর্য ধরতে জানে, এবং লক্ষ্যভেদে নিপুণ। একবার কোন কিছুর পেছনে লাগলে সেটা করে ছাড়ে। পশ্চিমে ভাড়াটে খুনী হিসেবে পরিচিত কোবিন উইনস্টন। বহু লোককে খুন করেছে সে, ভাল-মন্দের বাছ-বিচার করে না। টাকা পেলেই খুশি। শিকারের ওপর নির্ভর করে ওর কাজের পদ্ধতি, সামনাসামনি লড়তে কুণ্ঠা বোধ করে না। কিন্তু আড়াল থেকে বা শিকারকে অসহায় অবস্থায় পেয়েই খুন করেছে বেশি। লোকটি এতই নীচ যে চোখের দিকে তাকিয়ে কপালে পিস্তলের নল ঠেকিয়েও মানুষ খুন করেছে।
তুমি জানলে কিভাবে? মৃদু স্বরে জানতে চাইল লসন।
রক্স নিজ থেকেই খবরটা দিল। কিনকেড় আর থমসনের সাথে রফা হয়েছে ওর। সবাই মিলে ভাড়া করেছে কোবিনকে। জানো তো আগাম টাকা নেয় সে? সুতরাং ওদের কিছু হয়ে গেলেও নিজের কাজ ঠিকই করবে কোবিন।
তুমি ভাবছ আমার জন্যেই আসছে সে?
আমি কিছুই ভাবছি না, ড্যান। আমার ভাবাভাবিতে কারও কিছু যায়-আসেও। তবে এটুকু বুঝতে পারছি শেষপর্যন্ত জেরেমি টাউনের হাল ধরবে তুমি। এখন হয়তো তেমন কোন ইচ্ছে নেই তোমার, কিন্তু সময় হলে ঠিকই হাজির হয়ে যাবে ওখানে, কোন ব্যাজ বা কারও অনুমোদনের তোয়াক্কাও করবে না। আর রক্স বা কিনকেডরাই তোমার আসল শত্রু হয়ে দাড়াবে তখন, এবং সেই সঙ্গে কোবিন।
জীবনে বহু কঠিন মানুষকে মোকাবিলা করেছে ড্যানি লসন, কিন্তু এদের কারও মত নয় কোবিন উইনস্টন। নিঃশব্দে, চুপিসারে কাছে আসবে লোকটা, হয়তো সবার অজান্তে কাজ সেরে চলে যাবে। দুশ্চিন্তার ব্যাপার এটাই, নইলে লড়তে ভয় পায় না সে। কোবিনের সামনে দাঁড়ানোর মত সাহস আছে ওর, বরং সে-ই ওর সামনে এসে দাঁড়াবে না কারণ তাতে নিজের জীবনের ঝুঁকি নিতে হবে। পরিস্থিতিই ঠিক করে দেবে কি অবস্থায় ওকে পায় কোবিন, ভাবল লসন, অযথা দুশ্চিন্তা করে কোন লাভ নেই।
সেলুন ছেড়ে স্টেশনের দিকে এগোল লসন। দূর থেকে দেখল ওর অপেক্ষায় ট্রেনের কাছে দাঁড়িয়ে আছে অন্যরা।
ওকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল কোবার্ন। যাক, এসেছ তাহলে! এবার নিশ্চই ফিরতি পথ ধরতে পারি আমরা? চলো হে, নেইল ডেভিসের সঙ্গে ওর অদ্ভুত সাক্ষাতের ফিরিস্তি শোনা যাক! খোদার কসম, জানতাম না অ্যারিজোনার সবচেয়ে কুখ্যাত আউট-লর সঙ্গে এত খাতির আছে ড্যানি লসনের! ভাগ্যিস, আগেই সব সোনা ব্যাংকে জমা করেছি, নইলে দুজনকে খোশগল্প করতে দেখলে মাথা খারাপ হয়ে যেত আমার!
হেসে ট্রেনে চড়ল লসন।
<