ওদের এভাবে ছেড়ে দেবে নাকি? বেননের পেছনে জেলখানার দরজা বন্ধ হতেই মার্শালের দিকে তীব্র চোখে তাকাল ডিলন।
চোখে কপট বিস্ময় নিয়ে র্যাঞ্চারকে দেখল জারম্যান। আশ্চর্য হয়ে গেছে। এমন ভঙ্গিতে বলল, আমি কি করব! আমি টুইন স্প্রিংসের মার্শাল হতে পারি, কিন্তু তার মানে এই নয় যে তোমার লড়াই নিজের কাঁধে নিতে হবে। ওদেরকে
ধরা যদি তোমার কাছে অত জরুরী হয়, তাহলে তুমি ধরো না গিয়ে।
রাগে লাল হয়ে উঠল ডিলনের চেহারা। জারম্যানের দিকে আঙুল তুলে বলল, যদি ভেবে থাকো আমার বিরুদ্ধে গিয়ে মার্শাল থাকতে পারবে তাহলে ভুল ভাবছ। তোমার পদবী কেড়ে নিতে দু’মিনিটও লাগবে না আমার। কেগলের দিকে ফিরল সে। আয়েস করে দাঁড়িয়ে একটা সিগারেট রোল করছে কেগল।
জিজ্ঞেস করল ডিলন, বেনন বলল শার্লিকে তুমি ধর্ষণ করতে চেষ্টা করেছিলে। কথাটা সত্যি?
সময় নিয়ে নিখুঁত ভাবে সিগারেট রোল করল কেগল। ধীরে সুস্থে ধরাল। তারপর চোখ তুলে তাকাল বসের দিকে। লোকটার চোখের ভাষা পড়ে চমকে গেল ডিলন। এতদিন ব্যক্তিত্বের সংঘাত বাধেনি। সব সময়েই কেগল ফোঁশ নামিয়ে চলেছে। কিন্তু এখন তার দৃষ্টিতে আনুগত্যের কোন ছাপ নেই। আছে অবজ্ঞা আর বেপরোয়া দুঃসাহস।
বেনন মিথ্যে বলেনি, শান্ত স্বরে বলল সে। বেনন বাগড়া না দিলে দেমাগী মেয়েছেলেটাকে আমি জন্মের শিক্ষা দিতাম। ডিলনের চেহারায় পরিবর্তন দেখে তাচ্ছিল্যের হাসি হাসল কেগল। হালকা সুরে বলল, অত চিন্তার কিছু নেই, ওকে আমি শেষ পর্যন্ত শিক্ষা দেইনি।
জবাব দিল না ডিলন, দ্রুত পায়ে সামনে বেড়ে ঘুসি মারল কেগলের চোয়ালে। পরপর কয়েকটা ঘুসি বসিয়ে দিল বুকে আর মুখে। পিছিয়ে গেল কোল, প্রস্তুত হয়ে নিল, তারপর পাল্টা আক্রমণ করে বসল। চমৎকার ওর ফুটওয়ার্ক, ডিলনকে ভ্যাবাচেকা খাইয়ে দিল। বিদ্যুৎ গতিতে কয়েকটা পাঞ্চ ঝাড়ল সে ডিলনের পেট লক্ষ্য করে।
কেগলের চেয়ে ডিলনের দেহ ভারী। শক্তিও বেশি। দ্রুততায় খুব একটা কম নয় সে। অবলীলায় পাঞ্চগুলো উপেক্ষা করল সে, ডানহাত ঘুরিয়ে কাঁধের সমস্ত শক্তি দিয়ে ঘুসি মারল কেগলের চোয়ালে। ঝাঁকি খেয়ে মাথা পেছনে হটে গেল কেগলের। তাকে সামলে উঠতে না দিয়েই চটপট দুটো মাঝারী ওজনের পাঞ্চ বসাল পেটে। নড়বড়ে হয়ে গেল কেগল। আরও কয়েকবার পিস্টনের মতো। আগুপিছু করল ডিলনের হাত। মুখে পরপর কয়েকটা জোরাল ঘুসি বসিয়ে দিল। কলার ধরে দাঁড় করিয়ে রেখে আরও কয়েকটা ঘুসি মারল সে আক্রোশ মেটাতে, তারপর ছেড়ে দিল লোকটাকে। হুড়মুড় করে মেঝেতে পড়ে গেল কেগল।
অখুশি চেহারায় ঘটনা ঘটতে দেখল মার্শাল। বুঝল আগ্নেয়াস্ত্র ছাড়া কোল তেমন একটা কাজের নয়।
মেঝেতে অনড় পড়ে আছে কেগল। বিষদৃষ্টিতে তাকে একবার দেখে নিয়ে মার্শালের টেবিলের কাছে চলে এলো ডিলন, বোতলটা তুলে চুমুক দিয়ে গলা ভেজাল।
নড়ে উঠেছে কেগল। মাথা নাড়ল কয়েকবার। মেঝেতে হাতের ভর দিয়ে ধীরেসুস্থে উঠে দাঁড়াল। টলছে। গলা থেকে রুমাল খুলে ফাটা ঠোঁট আর ভাঙা নাকের রক্ত মুছল। একটু পরে পায়ে কিছুটা জোর ফিরে পেয়ে স্থির হয়ে দাড়াতে পারল।
তাকে সম্পূর্ণ অবজ্ঞা করল ডিলন। বোতল থেকে মাঝে মাঝে চুমুক দিচ্ছে।
বাইরে ঘোড়ার আওয়াজ হলো। থামল ঘোড়াগুলো। তারপর আবার চলে গেল। বেনন আর ব্যাগলে শহর ছেড়ে চলে গেছে। নিশ্চিত হয়ে জানালার ফ্রেমে প্রচণ্ড একটা লাথি মারল ডিলন। ভাঙা কাঁচের টুকরো ছিটকে পড়ল বোর্ডওয়াকে। জানালার ফাঁক দিয়ে বোর্ডওয়াকে বেরিয়ে এসে ক্যাসিনো সেলুনের দিকে পী। বাড়াল র্যাঞ্চার।
এবার কি? টেবিল থেকে বোতলটা তুলে নিয়ে কোলের দিকে বাড়িয়ে দিল জারম্যান।
কাঁধ ঝাঁকাল কেগল। ওর দৃষ্টি ডায়ারের মৃতদেহের ওপর। রুমাল দিয়ে মুখের রক্ত মুছল। বলল, গরুগুলো বেচার ব্যবস্থা করতে হবে। আগামীকাল। দুপুরের আগে ড্রাইভ শুরু করতে পারব আমরা। বার কিউতে গিয়ে লোক নিয়ে উপত্যকায় চলে যাব।
ডিলনের কি হবে? পিট্টি খাওয়ার পরও ওকে ছেড়ে দেবে? তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে জারম্যান। কেগলের প্রতিক্রিয়া দেখতে চায়। কিন্তু কেগল শুধু হাসল। গোপন পরিকল্পনার সফলতা সম্বন্ধে ভাবলে মানুষ ওরকম করে হাসে।
ওকে খুঁজে বের করে প্রতিশোধ নেয়ার ইচ্ছে নেই আমার। তবে সামনে যদি পাই তাহলে সীসে দিয়ে হিসেব চুকিয়ে দেব। হাসল গেল। সামনে পাব তাতে কোন সন্দেহ নেই। আমাদের পেছনে ছুটে আসবে সে। তখন আমার কাছে দুটো সিক্সগান থাকবে।
একদৃষ্টিতে তাকিয়ে আছে মার্শাল। বুঝতে পারছে কিছু একটা তার কাছে গোপন রাখছে কেগল। কিন্তু এই মুহূর্তে গানম্যানকে ঘাঁটানো বুদ্ধিমানের কাজ হবে না। চুপ করে থাকল জারম্যান।
মুখ থেকে রক্তের শেষ ফোঁটাগুলোও মুছে ফেলল কেগল। ফাঁসফেঁসে গলায় জানতে চাইল, আসছ তুমি? ডিলন যদি অনুসরণ করে তাহলে এজেন্টের হাতে গরুগুলো তুলে দিয়ে আবার ফিরে আসা যাবে। যদি সে পিছু না নেয় তাহলে গরু বেচে চলে যাব আর কোথাও।
জেলখানার ভেতরে ঘুরে এলো জারম্যানের দৃষ্টি। ডায়ারের মৃতদেহের দিকে তাকাল না। শ্রাগ করল। আফসোস করার কিছু নেই। এখানে মূল্যবান কিছু ফেলে যাচ্ছে না সে। দুর্নীতিপরায়ণ ইন্ডিয়ান-এজেন্টের কাছে চোরাই গরু বেচে যে টাকা লাভ পাবে তা মার্শালের আট বছরের বেতনের চেয়ে বেশি।
ঠিক আছে, বলল জারম্যান। আমি তৈরি হয়ে নিচ্ছি।
ভাঙা জানালা দিয়ে অফিস থেকে বের হয়ে গেল কেগল, বাইরে অপেক্ষা করল। ব্যস্ত হাতে ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে নিল জারম্যান। দেয়াল সিন্দুক খুলে একতাড়া টাকা বের করে পকেটে পুরল। তারপর কেগলের সঙ্গে চুলল স্টেবলে।
ওই যে ওরা আসছে, ফিসফিস করে বলল ব্যাগলে। বেনন আর ক্লিন্ট কান পাতল। কোন শব্দ শুনতে পেল না। প্রায় দশ সেকেন্ড পেরিয়ে গেল, তারপর শীতল বাতাসের ফিসফিসানি ছাপিয়ে আওয়াজটা শুনতে পেল ওরা। একাধিক অশ্বারোহী আসছে।
মাথার ওপর চাঁদটা বেশ জোরাল আলো ছড়াচ্ছে। একটা টিলার মাথায় পাইন জঙ্গলের সীমানায় গাছের নিচে অন্ধকারে আছে ওরা। ট্রেইলের খানিকটা অংশ দেখতে পাচ্ছে। দুটো টিলা টুইন স্প্রিংস শহরের গা ঘেঁষে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। ওদুটোর মাঝ দিয়ে বেরিয়েছে ট্রেইল। এমুহূর্তে চন্দ্রালোকিত। চাঁদের আলোয় লোক দুজনকে চিনতে দেরি হলো না ওদের কারও।
জারম্যানের স্যাডল রোলটা আমার বউয়ের চেয়েও মোটা, বিড়বিড় করল ব্যাগলে। গলা একটু উঁচিয়ে বলল, এলাকা ছাড়ছে মার্শাল।
আমারও তাই ধারণা, সায় দিল ক্লিন্ট। কেগলের সঙ্গে কোথায় যাচ্ছে লোকটা? নিশ্চয়ই ব্যাঙ্ক ডাকাতদের ট্র্যাক করতে নয়?
ডিলন শহরেই আছে তাহলে, বলল ব্যাগলে। আজ রাতে একটু ঘুমাতে পারব।
অতটা আশা কোরো না, বলল বেনন। এক্ষুণি রওনা হয়ে যাও। টুইন স্প্রিংসে গিয়ে চোখ-কান ভোলা রাখবে। কি হয় বলা যায় না।
একটা বাঁক নিয়ে চোখের আড়ালে চলে গেছে কেগল আর জারম্যান। তাদের ঘোড়ার খুরের শব্দও আর নেই। টিলা থেকে নেমে শহরের দিকে চলল ব্যাগলে। আরও কিছুক্ষণ অপেক্ষা করল বেনন আর ক্লিন্ট, তারপর ওরাও টিলা থেকে নেমে এলো, কেগল আর জারম্যানকে অনুরণ করতে শুরু করল। ঘোড়ার গায়ে বাড়তি যা কিছু ছিল সব বেঁধে নিয়েছে ওরা, যাতে কোন আওয়াজ না হয়। স্পারগুলো খুলে রেখে দিয়েছে স্যাডল ব্যাগে। স্যাডলে তেল মালিশ করেছে ক্যাচকোচ আওয়াজ কমানোর জন্যে। ঘোড়াগুলোর খুরে কাপড় পেঁচিয়ে নিয়েছে। রাতে অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায়।
সতর্কতায় কোন ঢিল নেই বেননের। ওর সাবধানতা দেখে ক্লিন্টও সমান সজাগ হয়ে উঠেছে। সামনে কোথাও থামতে পারে কেগল আর জারম্যান। তাদের ফাঁদে পড়ার কোন ইচ্ছে নেই ওদের। কাজেই সাবধানে এগোচ্ছে ওরা। গতি খুব একটা দ্রুত নয়।
বার কিউয়ের ট্রেইল যেখানে মূল ট্রেইলের সঙ্গে মিশেছে সেখানে এসে আরও মনোযোগী হয়ে উঠল বেনন। এতক্ষণে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার কথা। কেগল আর জারম্যানের। বার কিউয়ের ট্রেইলে উঠেছে তারা, ট্র্যাক গোপন করার কোনরকম চেষ্টা করেনি। লোকগুলো হয় ধরে নিয়েছে কেউ তাদের অনুসরণ করবে না, নয়তো তোয়াক্কা করছে না।
দীর্ঘ ক্যানিয়ন পার হয়ে খোলা জমিতে চলে এলো বেনন। ট্রেইল এখানে সরু একটা ধুলোময় দাগ। দু’পাশে হাঁটু সমান লম্বা ঘন তাজা ঘাস। ক্ষণিকের জন্যে কেগল আর জারম্যানকে একটা রিজের ওপর দেখতে পেল ওরা। ক্লিন্টকে শান্ত করার জন্যে কাঁধে একটা হাত রাখল বেনন। ফিসফিস করে বলল, এখন থেকে আরও অনেক হুঁশিয়ার হয়ে চলব আমরা। কেগল সাবধানী লোক। হাতটাও। চালু। অসাবধান হলে হঠাৎ হয়তো দেখব ওর সিক্সগানের নলের দিকে চেয়ে। আছি।
ওরাও দু’জন আমরাও দু’জন, বলল গম্ভীর ক্লিন্ট। লড়তে আমার আপত্তি নেই। কেগলকে আমি নেব।
বিরক্ত হলেও বিরক্তি প্রকাশ করল না বেনন। বলল, দরকার হলে আমি একাই কেগল আর জারম্যানের মুখোমুখি হতে পারব। আমার কথা সেটা নয়। আমি জানতে চাই ওরা কি করতে চাইছে। ওদের উদ্দেশ্যটা কি।
অনিচ্ছুক চেহারায় বেননের কথা মেনে নিল ক্লিন্ট। বেননকে ঘোড়ার গতি নির্ধারণ করতে দিল। পেছনে পেছনে ঘোড়া চালাচ্ছে সে, চোখ সর্বক্ষণ বেননের ওপর। উত্তেজিত হয়ে আছে স্নায়ু। বিপদ দেখলেই অস্ত্র বের করবে।
সামনের রিজটার ওপরে উঠে ঘোড়া থেকে নামল বেনন। টিলার ওপাশটা ঢালু হয়ে অতি ধীরে মিশে গেছে সমতল জমির সঙ্গে। জমিতে প্রচুর ঘাস। চাঁদের আলোয় গরুর ছোট ছোট দল দেখা যাচ্ছে। প্রথম দলটাকে এখন পাশ কাটাচ্ছে কেগল আর জারম্যান। ওখানে একটু থামল তারা। আরও তিনজন লোক উদয় হলো অন্ধকার থেকে। কিছুক্ষণ কোন একটা বিষয়ে কথা হলো তাদের মাঝে। তারপর দল থেকে আলাদা হয়ে একজন এগোল বার কিউয়ের র্যাঞ্চ বিল্ডিঙের। দিকে। অন্যরা আরও কিছুক্ষণ কথা বলল, তারপর ধীর গতিতে গরুগুলোকে পাশ কাটিয়ে উত্তর-পশ্চিমে চলল।
লোকগুলো অনেকদূরে চলে যাওয়ার পর জায়গা থেকে নড়ল বেনন। এখন ও জানে উত্তর-পশ্চিমে কোথায় যাচ্ছে অশ্বারোহীরা। আন্দাজ করতে পারছে বার। কিউয়ের দিকে যে-লোকটা গিয়েছে সে কেগল ছাড়া আর কেউ নয়।
একটা ব্যাপার পরিষ্কার, বলল বেনন।
কি?
জারম্যান এখন আইনের পক্ষে কাজ করছে না। স্যাডলে চাপল বেনন।
বোকাও বুঝবে মুখ বন্ধ করার জন্যেই ডায়ারকে খুন করেছে মার্শাল।
ডায়ার মারা গেছে?
চলো, যেতে যেতে বলি। ঢাল বেয়ে নামছে বেনন। পাশে চলেছে ক্লিন্ট। গভীর মনোযোগে বেননের কথা শুনছে। আস্তে আস্তে বুঝতে পারছে কঠোর এই লোকটা মাঝপথে থামার মানুষ নয়। একবার যখন জড়িয়ে গেছে, শেষ দেখে ছাড়বে। তাতে ওর কোন লাভ নেই, ভাবল ক্লিন্ট। শার্লির ভালবাসা পাবে না ও। কিন্তু শেষটা দেখে যেতে অসুবিধে কী? নাহয় চিরতরে চলে যাবার আগে একটু বেশি সময় রয়েই গেল প্রিয় এই অঞ্চলে।
গরুগুলোকে অনেক দূর দিয়ে পাশ কাটাল বেনন! কোন পাঞ্চার বা রাতের প্রহরীর মুখোমুখি হবার ইচ্ছে নেই ওর। গোলাগুলি হলে সচেতন হয়ে যাবে। কেগল। তারচেয়ে গতি বাড়িয়ে নির্দিষ্ট সময়ে বেশি দূরত্ব অতিক্রম করা ভাল। ওর ঘোড়াটা সাবধানী, রাতেও জোরে ছুটতে অসুবিধে নেই, কোন গফারের গর্তে পড়ে পা মচকাবে না। ক্লিন্টের ঘোড়ারও একই গুণ থাকবে, মনে মনে আশা করছে ও।
মাঝে মাঝে গতি বাড়িয়ে, কখনও কখনও ঘুরপথে এগোলেও কেগলকে ঠিকই নজরে রাখল বেনন। একবার এত কাছে চলে গেল যে কেগলকে চিনতেও। পারল চাঁদের আলোয়। কাছে চলে আসছে ডিলনের র্যাঞ্চ হাউজ। আর মাইল। তিনেক, তারপরই ট্রেইল বাঁক নিয়ে ঢুকেছে ডিলনের র্যাঞ্চ হাউজের উঠানে। জমির ঢেউগুলো অতি সাবধানে পার হচ্ছে বেনন। উল্টোপাশে কি আছে আগে থেকে জানার কোন উপায় নেই।
আধঘণ্টা পর শেষ ঢেউটা পেরিয়ে এলো ওরা। এক পাশে লাল সিডারের জঙ্গল। সামনে দেখা যাচ্ছে ডিলনের র্যাঞ্চ হাউজ। কেগল বড়জোর এক মিনিটের পথ সামনে আছে দেখে নিজের দক্ষতায় খুশি হয়ে উঠল বেনন। জঙ্গলের সীমানায় ঘোড়া গ্রাউন্ড হিচ করে পায়ে হেঁটে সামনে বাড়ল এবার। বেননের পাশে নিঃশব্দে কিন্তু দ্রুত পায়ে হাঁটছে ক্লিন্ট।
নিজে কিছু করতে যাবে না, তরুণ র্যাঞ্চারকে বলল বেনন। যা করার আমি করব। দূর থেকে চোখে চোখে রাখতে চেষ্টা করবে কেগলকে। ও বার কিউ ছেড়ে বেরনোর পর আমরা পিছু নেব।
আপত্তির ইচ্ছে থাকলেও মুখে কিছু বলল না ক্লিন্ট।
বিনা বাধায় করালের কাছে চলে আসতে পারল ওরা। এক মুঠো ঘাস ছিঁড়ে বাতাসের গতি দেখে নিল বেনন। করালের দিক থেকে ওদের দিকে বইছে বাতাস। এবার চলার গতি মন্থর হয়ে গেল। ঘোড়াগুলো অপরিচিত গন্ধ পাবে না, কিন্তু একটু আওয়াজ পেলেও হ্রেষাধ্বনি করে উঠবে। নিরাপদেই কঁরাল ছাড়িয়ে র্যাঞ্চ হাউজের ছায়ায় চলে এলো বেনন আর ক্লিন্ট। সেখান থেকে বাঙ্ক হাউজের কাছে। দরজা খোলা। পাশে দাঁড়িয়ে সাবধানে উঁকি দিল বেনন। মাত্র একজন আছে। ঘুমাচেছ। আর সব বাঙ্ক খালি।
ব্ল্যাক স্মিথের ঘরের কাছে চলে এলো ওরা। এখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়তে হলো। স্টেবলে অস্থির ভাবে পা ঠুকছে একটা ঘোড়া। শক্ত করে ক্লিন্টের হাত ধরে থাকল বেনন, যাতে উঠানে পা না বাড়ায় ক্লিন্ট। বেশ কিছুক্ষণ কেটে গেল, ঘোড়ার পা ঠোকার শব্দে কেউ খোঁজ নিতে এলো না।
বারান্দার নিচে একটা হিচরেইলে কেগলের ঘোড়াটা দাঁড়িয়ে আছে। বেনন আর ক্লিন্ট পা বাড়াতেই ঘাড় ফিরিয়ে ওদের দেখল জন্তুটা, কিন্তু ডেকে উঠল না।
ক্লিন্টকে এগোতে ইশারা করল বেনন। নিজে চলে এলো র্যাঞ্চ বিল্ডিঙের পেছনে। ওখানে একটা ছোট ঘর দেখে তার পেছনে অবস্থান নিল। ওটা পেইন্ট স্টোর। ঘর থেকে রঙের গন্ধ আসছে। একটু অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। বেনন। কোল আগে জিনিসপত্র গুছিয়ে নিক, তারপর বাড়ির ভেতরে ঢুকবে ও।
দোতলার একটা জানালায় আলো জ্বলল। জানালার পাল্লায় ছায়া নড়ছে। চৌকো আলোটার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল বেনন। কেগল চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। একটু পর আলোটা নিভে গেল।
একটা বন্ধ জানালা খোলায় ব্যস্ত হয়ে পড়ল বেনন। নিঃশব্দ পায়ে বারান্দায় উঠল ক্লিন্ট, জানালার কিনারায় উঁকি দিল।
ঘরের বাতিটা নিভিয়ে দিয়েই সিঁড়ি বেয়ে নিচতলায় নেমে এসেছে কেগল। ওর হাতে একটা লণ্ঠন। হলদেটে আলোয় ওকে দেখতে পেল ক্লিন্ট। লণ্ঠনের কাঁচের একটা দিক টিনের পাত দিয়ে ঢাকা, যেকারণে আলোটা শুধু সামনের দিকে যাচ্ছে। দেয়ালের পাশ থেকে একটা টেবিল সরাল কেগল। নামিয়ে ফেলল একটা অয়েল পেইন্টিং। পেছনে সিন্দুকের ডালা, দেয়ালের সঙ্গে মিশে আছে। টেবিলের ড্রয়ার ঘেঁটে একটা চাবি নিয়ে সিন্দুকটা খুলে ফেলল কেগল। টেবিলের ওপর লণ্ঠনটা রেখে সিন্দুকের যাবতীয় জিনিস টেবিলের ওপর রাখল। হাসল হলুদ দাঁত বের করে।
টেবিলের ওপর টাকার বান্ডিল রেখেছে কেগল। সেগুলোর মধ্যে দুটো বান্ডিলের গায়ে ইস্ট ন্যাশনাল ব্যাঙ্কের লেবেল সাঁটা। মাথাটা ঝাঁঝ করে উঠল ক্লিটের। বান্ডিল দুটো চিনতে পারছে ও। ওগুলো ওর টাকা, মিস্টার রাশল্যান্ডের কাছে রাখতে দিয়েছিল। গরু বেচে টাকাগুলো পেয়েছিল ক্লিন্ট। ক্রেতার কাছ থেকে নগদ না নিয়ে একটা চেক নেয় সে। সেই চেক ভাঙানো টাকা ওগুলো। ডিলনের শত্রুতার মাত্রা ক্লিন্টকে বিস্মিত করল। একই সঙ্গে এই ধারণাও হলো যে মিস্টার রাশল্যান্ড আর ক্লার্ক ক্রিসির মৃত্যুর জন্যে ডিলনই দায়ী। আর দুদিন পর ডিলন বিয়ে করবে শালিকে!
অদম্য রাগে চোখে আঁধার দেখল ক্লিন্ট। কি করছে বুঝতে পারল না, তার আগেই পৌঁছে গেল দরজার কাছে। এক ধাক্কায় দরজাটা খুলে ফেলল। নিজেও জানে না কখন সিক্সগান বেরিয়ে এসেছে ওর হাতে।
খবরদার, কেগল! চিৎকার করল ক্লিন্ট। কিন্তু কেগল অনেক দ্রুত এবং অভ্যস্ত।
বাঁকিয়ে রাখা পাকা বাঁশের কঞ্চি ছেড়ে দিলে যেমন ঝটকা দিয়ে সোজা হয়, তেমনি করে সটান দাঁড়িয়ে গেল কেগল, লণ্ঠনটা তুলে নিয়েই ছুঁড়ে দিল ক্লিন্টকে লক্ষ্য করে। পর মুহূর্তে লাফ দিয়ে সরে গেল। অস্ত্র বের করে গুলি করল সাবলীল। ভঙ্গিতে।
কেগলের অবস্থান লক্ষ্য করে আন্দাজে গুলি করল ক্লিন্ট, তারপর প্রচণ্ড একটা ধাক্কা খেয়ে পিছিয়ে গেল কয়েক পা, পড়ে গেল মাটিতে। জ্ঞান হারাল। ওর অচেতন দেহের দুই ফুট দূরে মেঝেতে পড়ে ফেটে গেল লণ্ঠনের কাঁচ, কাঠের মেঝেতে তেল ছড়িয়ে পড়ল। আগুন জ্বলে উঠল দাউ দাউ করে।
টেবিলের ওপর থেকে টাকাগুলো তুলে নিয়ে তাড়াতাড়ি একটা স্যাডল ব্যাগে ভরে ফেলল কেগল, দৌড়ে বেরিয়ে এলো বাড়ি ছেড়ে।
বাঙ্ক হাউজ থেকে এক হাতে চোখ ডলতে ডলতে বেরিয়ে এসেছে কাউবয়, অন্য হাতে একটা সিক্সগান। র্যাঞ্চে সে ছাড়া আর কারও থাকার কথা নয়। কেগলকে দেখে চেঁচিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে।
বাড়ির পেছনে যাও, পাল্টা চেঁচাল কেগল। হামলা করেছে। পেছনে আছে! একজনকে আমি আহত করেছি।
আচ্ছা, কেগল! ভারী শোনাল সদ্য ঘুম থেকে ওঠা কাউবয়ের গলা। দুপদাপ পা ফেলে র্যাঞ্চ হাউজের কোনা ঘুরে ছুটল সে।
দাঁত বের করে হাসল কেগল। ডাকাতির সঙ্গে ক্লিন্টকে সুন্দর ভাবে জড়ানো গেছে। জলদি করে ঘোড়ায় উঠে রওনা হয়ে গেল সে। একটু পরই খোলা প্রান্তরে চলে এলো। একবার পেছনে তাকাল। আগুন ধরে গেছে র্যাঞ্চ হাউজে। একটু পর করালেও লাগবে। ঝতাস ছাড়লে বাঙ্ক হাউজটাও রক্ষা পাবে না। তাতে কি এলো গেল! গুলির আওয়াজ পেয়েই বাড়ির সামনে যাওয়ার জন্যে দৌড়াতে শুরু করল বেনন। লোকটার সঙ্গে মুখোমুখি ধাক্কা খেল ও। পরস্পারকে জড়িয়ে ধরল। দূর থেকে দেখলে কেউ ভাববে দুই ঘনিষ্ঠ বন্ধু কোলাকুলি করছে।
কে তুমি! কর্কশ স্বরে জানতে চাইল চমকিত কাউবয়।
তাতে তোমার কী! চড়াৎ করে এক চড় বসিয়ে দিল বেনন লোকটার গালে। কাউবয়ের সম্বিৎ ফেরার আগেই বের করে আনল সিক্সগান, ওটার নল দিয়ে মাঝারী একটা বাড়ি মেরে আবার কিছুক্ষণের জন্যে ঘুম পাড়িয়ে দিল ঘুম ভাঙা কাউবয়কে। লোকটাকে শুইয়ে দিয়ে দৌড়ে এগোল সামনে। বাড়ির কোনা ঘুরে আগুনের আভা দেখতে পেল। বারান্দায় লাফ দিয়ে উঠল ও, দরজা দিয়ে ভেতরে ঢুকেই দেখতে পেল ক্লিন্টকে। আগুন প্রায় ছুঁয়ে ফেলেছে র্যাঞ্চারকে। দু’হাতে। অচেতন দেহটা তুলে উঠানে চলে এলো বেনন। জ্ঞান ফিরছে: ক্লিন্টের। ব্যথায় মুখটা কুঁচকে গেল। চোখ খুলল। ঠোঁট ফাঁক করে অস্ফুট স্বরে গোঙাতে শুরু করল।
ক্ষতটা পরীক্ষা করে দেখছে বেনন। কাঁধের মাংস নিয়ে বেরিয়ে গেছে গুলি, গুরুতর কিছু নয়। তবে রক্ত পড়ছে বেশ। বন্ধ করতে না পারলে একটু পরই। কাহিল হয়ে পড়বে র্যাঞ্চার। রুমাল দিয়ে প্যাড বানিয়ে আপাতত রক্ত বন্ধ করার ব্যবস্থা করল বেনন। মুখে বলল, অবস্থা এরচেয়ে অনেক খারাপ হতে পারত।
ওকে ধরতে পেরেছ? ফাসফেঁসে গলায় জানতে চাইল ক্লিন্ট।
না। ভেগেছে।
ডিলনের বারোটা বাজিয়ে দিয়ে গেছে ও, বিড়বিড় করল ক্লিন্ট। ব্যাঙ্ক ডাকাতির টাকা চুরি তো করেইছে, র্যাঞ্চ হাউজটাও পোড়ানোর ব্যবস্থা করে দিয়ে গেছে। ডিলনের সিন্দুকে আমার টাকাও ছিল। দেখেছি আমি।
আমি জানতাম ডাকাতির সঙ্গে ডিলন জড়িত। প্যাডের ওপর আরেকটা রুমাল দিয়ে ব্যান্ডেজ বাঁধা শেষ করল বেনন। কি মনে হয়, শরীরের এই অবস্থায় ঘোড়ায় চড়ে শহরে ফিরতে পারবে?
পারব। উঠে বসল ক্লিন্ট। আমি দুঃখিত, তোমার নিষেধ না শুনে কেগলের ওপর চড়াও হতে গিয়েছিলাম। উচিত ছিল ও রওনা হবার পর পিছু নেয়া।
তাতে এখন আর কিছু আসে যায় না। শ্রাগ করল বেনন। ব্যাঞ্চ হাউজের দিকে পা বাড়িয়ে বলল, তুমি থাকো, আমি একজনকে নিয়ে আসছি। আশা করছি ওর কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাব।
ক্লিন প্রমাণ করে দিল দুর্বল চিত্তের মানুষ নয় সে। চোখের কোণে বেনন দেখল স্টেবলের দিকে যাচ্ছে ক্লিন্ট। একটু পরই স্টেলে আগুন লাগবে। আগুনের ভয়ে উত্তেজিত হয়ে উঠছে ঘোড়াগুলো। ওগুলোকে ছেড়ে দেয়া দরকার। সে-দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে ক্লিন্ট।
র্যাঞ্চ হাউজের পেছনে যেখানে শুইয়ে দিয়ে গিয়েছিল সেখানেই কাউবয়কে পেল বোন। লোকটাকে কাঁধে করে উঠানে ফিরে এলো। মুখে হালকা কয়েকটা চড়চাপড় মারতেই তার চটকা ভাঙতে শুরু করল।
আগেই ভয় দেখিয়ে রাখলে কাজ আদায় করা সহজ হবে। সিক্সগানের মল লোকটার চোখের ওপর তাক করল বেনন। টের পেল ঘোড়াগুলোকে ছেড়ে দিয়ে পাশে এসে দাড়িয়েছে ক্লিন্ট। চুপ করে অপেক্ষা করছে র্যাঞ্চার। চোখ খুলল লোকটা। প্রথমে কিছু বুঝতে পারল না। কিন্তু মাত্র দু’সেকেন্ডে ঘোলা দৃষ্টি স্বচ্ছ হয়ে গেল তার। আগুনের তাপে লালচে দেখাচ্ছে মুখ।
একটা মিথ্যে বললেই স্রেফ শকুনের ভোজ হয়ে যাবে, ভয়ঙ্কর চেহারা করে হুমকি দিল বেনন। পিছিয়ে সরে দাঁড়াল। ওঠো!
ধড়মড় করে উঠে দাঁড়াল কাউবয়। বেননকে নিঃসন্দেহে চিনতে পেরেছে। চোখ পিটপিট করে তাকাল। দৃষ্টিতে অনিশ্চয়তা। ক্লিন্ট আছে কি নেই সেটা বোধহয় জিজ্ঞেস করলে বলতে পারবে না। সমস্ত মনোযোগ বেননের ওপর।
তোমার দু’চোখে আমি ভয় দেখতে পাচ্ছি না, বলল বেনন। এ সেই ট্যাড়া কাউবয়। একটা চোখ বেননের ওপর থাকলেও আরেকটা চোখ তাকিয়ে আছে জ্বলন্ত স্টেবলের দিকে। গলা খাঁকারি দিল বেনন। নাম কি?
জিম হরিবল।
হরিবল? হাসি চাপল বেনন। মুখটা আরও গম্ভীর হয়ে গেল। হরিবল কেন?
ছেলেবেলায় বন্ধুরা ডাকত। পরে নামের সঙ্গে জুড়ে নিয়েছি। শুনতে ভাল লাগে।
তো, হরিবল, বার কিউতে কোন মাইনারকে দেখেছ তুমি?
হ্যাঁ। মাথার ফোলা জায়গাটায় হাত বোলাল ট্যাড়া জিম। ব্যথায় মুখ কুঁচকাল। কয়েক মাস আগে বুড়ো ডিন লেভার এসেছিল।
তারপর? সে কোথায়?
মারা গেছে। পাহাড় থেকে যখন আসে তখনই অসুস্থ ছিল। পাইনের জঙ্গল দেখাল জিম। ওখানে ওকে কবর দেয়া হয়েছে।
তারপর? তারপর কি?
অগ্নিদৃষ্টিতে তাকাল বেনন। অস্ত্র নেড়ে নীরব হুমকি দিল। তার ঘোড়া নিয়ে শহরে কে গিয়েছিল?
ইতস্তত করল জিম হরিবল। তারপর বেননের চোখের দিকে তাকিয়ে আত্মার পানি শুকিয়ে এলো ওর। বরফের মতো শীতল চোখে খুনির দৃষ্টি। ভয় পেয়েছে বোঝাতে মুখ কুঁচকে বিদঘুঁটে একটা চেহারা পাকাল। বেনন কটমট করে তাকাতেই তাড়াতাড়ি করে বলল, ডেভ কওসন। দুই সপ্তাহ দাড়ি কামায়নি, ব্যাটা নোংরা ভূত! তারপর একদিন ডিন লেভারের ঘোড়া নিয়ে শহরে গেল। ফিরে এসে দাড়ি কামিয়ে ফেলল। তারপর আর শহরে যায়নি, পাওনা বেতন বুঝে নিয়ে চলে গেছে।
ওকে সেই মাইনার বলে চিনতে পারবে শহরের কেউ?
না। ওয়ালনাটের কষ মেখে সোনালী দাড়ি কালো করে নিয়েছিল ও। কেউ যদি বলে মাইনারের চেহারার সঙ্গে মিল আছে তার, তাহলে দাড়ি রেখে দেখিয়ে দেবে তার দাড়ি সোনালী।
বাহ্, ভাল উপকার করছ তুমি। চালিয়ে যাও। আর মাত্র কয়েকটা প্রশ্ন। ঠিক মতো যদি জবাব দাও তো মরবে না।…যেদিন রাশল্যান্ড আর ক্রিসি মারা গেল
সেদিন শহরে গিয়েছিলে তুমি?
গত দু’মাসে আমি শহরে যাইনি, মিস্টার! ভাঙা গলায় বলে উঠল জিম। তার ভয় হলো বেনন সন্দেহ করে গুলি করে দেবে। আবেদনের ভঙ্গিতে দুহাত সামনে বাড়াল। র্যাঞ্চের কাজ করছি আমি। তিনজনের কাজ আমাকে দিয়ে একা করিয়ে নিচ্ছে ডিলন।
ভাল মতো আগুন ধরেছে র্যাঞ্চ হাউজে। একতলা ছাড়িয়ে দোতলাকে জিভ দিয়ে চাটছে লেলিহান শিখা। স্টেবলের ছাদেও আগুন ছড়িয়ে পড়েছে। দিনের মতো আলোকিত হয়ে আছে উঠান। আঁচ এসে লাগছে ওদের গায়ে। ঘামছে বেনন আর জিম হরিবল। ক্লিন্ট কিছুটা দূরে গিয়ে মাটিতে বসে আছে।
যেদিন ব্যাঙ্ক ডাকাতি হলো সেদিন কতজন ছিল র্যাঞ্চে?
জ কুঁচকে ভাবল জিম। উত্তর সোজাসুজি দেয়াই ভাল। ডিলন তাকে কিছু করতে পারবে না। এখানে যা হচ্ছে আর এখানে থাকা চলে না। ডিলন তাকে খুঁজে পেলে তো! লোকটা ওকে দিয়ে চোরাই গরু ব্র্যান্ড করিয়েছে, তিনজনের কাজ ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এরপর এমন কিছু করতে বলবে যে শেষ পর্যন্ত ফাঁসিতে চড়তে হবে। না, সোজাসুজি বলে দেয়াই ভাল। গানম্যানদের একজনও ছিল না ব্যাঙ্ক ডাকাতির দিন। পরদিন্ লাশ যখন পাওয়া গেল তখন অবশ্য সবাই এখানে ছিল।
আশ্বস্ত করার ভঙ্গিতে হাসল বেনন, হোলস্টারে পুরে রাখল সিক্সগান। ফোঁশ করে জিমকে স্বস্তির শ্বাস ফেলতে দেখে বলল, শহরে যদি যেতে চাও, আমাদের সঙ্গে যেতে পারো। আমার বন্ধুর কাছে শুনেছি তোমার হাতের কাজ ভাল। ক্লিন্টের ওখানে ভাল বেতনে চাকরি পাবে।
ডিলন মেরে ফেলবে আমাকে।
ডিলন নিজেই মরবে, গম্ভীর হয়ে গেল বেননের চেহারা। তোমাকে আমাদের দরকার। তুমি সাক্ষ্য দিতে পারবে। ভয়ের কিছু নেই, লক্ষ রাখা হবে যাতে কেউ তোমার ক্ষতি করতে না পারে। একটু থামল ও, তারপর বলল, অবশ্য তার দরকার হবে বলে মনে হয় না। ডিলন এখন নিজেকে বাঁচাতেই ব্যস্ত হয়ে থাকবে।
জ্বলন্ত র্যাঞ্চ হাউজটা দেখল জিম হরিবল। এই প্রথম হাসল। আস্তে করে মাথা দোলাল। বলল, ঠিক আছে, তোমাদের সঙ্গে যাব আমি।
<