একেবারেই অসতর্ক, বলল ব্যাগলে। জমিতে অসংখ্য ট্রাক, সেগুলো দেখাচ্ছে ও। উপত্যকার দিকে যাওয়ার সময় গতির দিকে খেয়াল রাখলেও ট্র্যাক গোপন করার দিকে মনোযোগ ছিল না অশ্বারোহীদের।

মনে হচ্ছে ডিলনকে ডাকছে কেগল, সায় দিল বেনন। এত আত্মবিশ্বাস থাকা ঠিক নয়।

ঘোড়ার গতি কমিয়ে ফেলল ওরা। দু’জনের মাথায় একই চিন্তা ঢুকেছে। গেল যদি ডিলনের জন্যে ফাঁদ পেতে বসে থাকে, তাহলে আরও অনেক সতর্ক হয়ে এগোনো উচিত ওদের।

সামনেই সেই পাহাড়ী ফাটল। ঘোড়র পায়ে পট্টি বেঁধে নিল ওরা। মনে মনে দেখে নিল সুড়ঙ্গ কোথায় শেষ হয়েছে। পাহাড়ী ফাটলে মাত্র তিনটে জায়গা আছে। যেখানে ওপর থেকে ওদের দেখা যাবে। হামলা হতে পারে। কথাটা ব্যাগলেকে বলল বেনন।

আমরা যদি একজন আরেকজনের পেছনে যাই তাহলে দরকারের সময় কাভার দেয়া যাবে বলল ব্যাগলে। গুলি ছুঁড়ে শক্রদের ব্যস্ত রাখতে পারব আমরা, পিছিয়ে আসতে পারব।

আবার ঘোড়ায় ওঠার আগে সিক্সগান আর রাইফেল পরীক্ষা করে দেখে নিল, ওরা। সন্তুষ্ট হয়ে ঢুকে পড়ল গিরিখাতে। একটা বাঁক ঘুরতেই দিনের আলো প্রায় বিদায় নিল। এখানে পিছিয়ে গেল ব্যাগলে, বেননকে এগিয়ে যেতে দিল। পূর্ণ সজাগ হয়ে আছে ও, রাইফেলটা কোলের ওপর রেখেছে, প্রয়োজনের মুহূর্তে ঝটকা দিয়ে তুলে নিতে পারবে, তাক করতে হবে না, নিখুঁত লক্ষ্যে পাঠিয়ে দেবে। গুলি। নিশ্চিন্তে এগোল বেনন। ব্যাগলের ওপর আস্থা আছে ওর, জানে ব্যাগলের চোখ এড়িয়ে গিরিখাতে লুকিয়ে কেউ হামলা করতে পারবে সে-সম্ভাবনা অতি ক্ষীণ।

প্রতি বাকে থামছে ওরা। সামনেটা ভাল করে দেখে নিচ্ছে ব্যাগলে। কান। খাড়া করে অপেক্ষা করছে কিছুক্ষণ, তারপর বেননকে এগিয়ে যেতে ইশারা। করছে। খুব ধীর ওদের গতি।

আর একটা মাত্র বাঁক, তারপরই সেই পাথুরে দেয়াল, যে দেয়াল দেখলে মনে হয় পথের শেষ। বাঁক নেয়ার আগে আবার থামল ওরা, গিরিখাতের দু’দিকের দেয়ালে নজর বোলাল। নড়ছে না কিছু। বেননকে এগিয়ে যেতে ইশারা করল ব্যাগলে। বাঁক ঘুরল বেনন। সামনে খাদের একধারে পড়ে আছে গির্জার চুড়োর মতো দেখতে সেই রোল্ডারটা।

বামদিকের দেয়ালের মাথায় নড়ে উঠল কি যেন। বিদ্যুতের ঝলকের মতো রাইফেলটা তুলে তাক করল ব্যাগলে। কিছু একটা নড়েছে। নড়েই থেমে গেছে। গুলি করার মতো কোনকিছু দেখা যাচ্ছে না। বোল্ডারের দিকে এগিয়ে যাচ্ছে বেনন।

শ্বাসরুদ্ধকর একটা মিনিট পেরিয়ে গেল। সুড়ঙ্গমুখের কাছে চলে গেছে বেনন। এক্ষুণি ঢুকবে ভেতরে। বাঁকের কাছে অপেক্ষা করছে ব্যাগলে, দেখতে পেল দেয়ালের কিনারা থেকে আস্তে আস্তে নামছে একটা রাইফেলের নল। লোকটার ইচ্ছে, বেননের পিঠে গুলি করবে। ধৈর্য ধরল ব্যাগলে। ফলও পেল। সাইটে চোখ রাখল লোকটা। এবার তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে, ফাটলের পাড়ে শুয়ে মাথা বাড়িয়ে সাইটের ভেতর দিয়ে দেখছে বেননকে। শুধু মুখ, শরীরটা আছে পাহাড়ের ওপর। মুখই যথেষ্ট। গুলি করল ব্যাগলে। গুরুগম্ভীর গর্জন ছাড়ল শার্পস। স্যাডলে প্রায় লাফ দিল বেনন, ঢুকে গেল সুড়ঙ্গে। ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে রাইফেলের আওয়াজ। পাথুরে দেয়ালে বাড়ি খেয়ে ধাতব আওয়াজ তুলে নিচে পড়ল ঘাতকের রাইফেল।

সমস্ত আওয়াজ থেমে যাবার পর নিরেট নিস্তব্ধতা গিরিখাতটাকে গ্রাস করল। লোকটা কোন আওয়াজ করছে না। করবে না। নিচ থেকে মুখে গুলি খেয়েছে, ইচ্ছে করলে কেউ ওর মাথার পেছন দিয়ে মুঠো করে হাত ঢুকিয়ে দিতে পারবে। সুড়ঙ্গে ঢুকে বেননের পাশে চলে এলো ব্যাগলে।

ধন্যবাদ দিল না বেনন, এ প্রসঙ্গে বলল না কিছু। ওদের বন্ধুত্বটা এমনই। প্রয়োজনের সময় সাহায্য করে ঋণ শোধ করে দেবে বেনন, কোন ধন্যবাদ আশা করবে না।

সাবধানতায় কোন ঢিল পড়ল না ওদের, যদিও জানে উপত্যকায় এখন কেউ থাকবে না। পাহাড়ের ওপরে প্রহরী রেখে গিয়েছিল গেল, যাতে ডিলনের আগমনবার্তা পায়। লোকটার কাছে নিশ্চয়ই আয়না ছিল। ডিলন এলেই দূর থেকে কোলকে জানিয়ে দিত, তারপর সরে পড়ত। কিন্তু বেননকে একা দেখে, শেষ করে দেবার লোভ সামলাতে পারেনি।

গিরিখাতে গরু বের করার কোন চিহ্ন নেই। তারমানে উপত্যকা থেকে বেরোবার আরও কোন পথ আছে। সে-পথে গরু নিয়ে এতক্ষণে অনেক দূরে চলে গেছে কেগল। পাহাড়সারির মাথায় আয়নাসহ লোক থাকার কথা। কেউ পিছু নিয়েছে খবর পেয়েই নিশ্চয়ই সে কেগলকে জানাতে ছুটেছে। ও নিজে হলে তাই করত, ভাবল বেনন।

উপত্যকার সবুজ ঘাস: মৃদুমন্দ বাতাসে দুলছে, দেখে মনে হয় ঢেউ উঠেছে। সাগরে এখন আর একটা গরুও নেই। এগিয়ে চলল বেনন আর ব্যাগলে। পাহাড়ের বাঁক ঘুরে আরেক দিকে চলে গেছে উপত্যকা, সেদিকে চলেছে। জমিতে তাজা চিহ্ন। বড়জোর আটঘন্টা আগের। ট্র্যাক করতে কোন অসুবিধাই হচ্ছে না।

যতটা মনে হয়েছিল উপত্যকা তার চেয়ে অনেক দীর্ঘ। দূরে দেখা যাচ্ছে পাশাপাশি দুটো টিলা, সেখানে গিয়ে শেষ। টিলা দুটো ঢালু হয়ে এসে সমতলে মিশেছে। মাঝখানের পথ দিয়ে সহজেই একসঙ্গে পঞ্চাশটা গরু পার করা সম্ভব। খানিকদূরে আরেকটা টিলা বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে পথ আটকে। তবে টিলার বুকে খনির মুখের মতো বিরাট একটা গর্ত। নির্জন পরিবেশে কালো মুখটা হঠাৎ করে মনের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

ওপথে যাওয়া নিরাপদ নয়, কেগল লোক রেখে যাবে। সতর্ক হয়ে এগোতে হলে সময় লাগবে অনেক বেশি। দু’পাশ দেখে নিল বেনন। পাহাড় দু’পাশে। গরু উঠতে পারবে না, কিন্তু দক্ষ চালক ঘোড়া নিয়ে ঠিকই পাহাড়ে উঠে যেতে পারবে। উঠতে পারলে নামার পথও নিশ্চয়ই থাকবে। লক্ষ রাখতে হবে যাতে টিলার কাছ থেকে বেশি দূরে যেতে না হয়। একসময় না একসময় গরুর ট্র্যাক ঠিকই পাওয়া যাবে। অতগুলো গরু স্রেফ বাতাসে মিলিয়ে যেতে পারে না। একবার ক্যাটল ড্রাইভের চিহ্ন দেখলে তখন পরিবেশ পরিস্থিতি বুঝে পাহাড় থেকে নামলেই চলবে। আরেকটা কাজ করা যায়। ডিলনের জন্যে অপেক্ষা করলে ক্ষতি কি! ডিলন কেগলের মুখোমুখি হলে গোলাগুলি হবে, শত্রু কমবে। লোকবল না থাকলে বাড়তি অনেক সুবিধে পাবে বেনন আর ব্যাগলে।

পাহাড়ে উঠে অপেক্ষা করব আমরা, বলল বেনন।

নীরবে মাথা দোলাল ব্যাগলে। বেননের ওপর পূর্ণ বিশ্বাস আছে ওর। বেনন বুঝে কোন কাজ করবে না।

পাহাড়ে উঠে এলো ওরা। সময় লাগল। অনেক কসরৎ করতে হলো। কিন্তু উঠে এলো। পাহাড়ের মাথা ন্যাড়া নয়, এখানে ওখানে সবুজ গাছের সমারোহ। গাছের নিচে প্রশান্তি মাখা ছায়া। ঝিরঝির করে বইছে বাতাস।

একটা গাছের নিচে ঘোড়া থেকে নেমে বসল বেনন আর ব্যাগলে। পাহাড়ের কিনারা থেকে জায়গাটা বেশি দূরে নয়। উপত্যকার দিকে চোখ রাখতে হবে।

বেশি পেছনে থাকার কথা নয় ডিলনের।

ধীরে ধীরে সময় বয়ে যাচ্ছে। ওদের মনে কোন অস্থিরতা নেই। লোকটা যদি আয়না ব্যবহার করে সংকেত দিয়ে থাকে, এতক্ষণে কেগল ভাবছে ভুল করে সংকেত দিয়েছে, একটা সিগারেট ধরাল ব্যাগলে। ডিলনের পৌঁছে যাওয়া উচিত ছিল এক ঘণ্টা আগে। আরও কি যেন বলতে যাচ্ছিল ও, হঠাৎ চুপ করে, গেল।

কান খাড়া করল বেনন। পাখি ডাকছে। সরসর করে বাতাস বয়ে যাচ্ছে গাছের পাতা ছুঁয়ে। কোন অস্বাভাবিক শব্দ নেই।

আসছে ডিলন, বলল ব্যাগলে।

ঘোড়ার খুরের তবলা আরও দেড় মিনিট পর শুনতে পেল বেনন। খুবই মৃদু আওয়াজ। অনেক দূরে আছে ঘোড়াগুলো।

কেগল তৈরি থাকলেই হয়, মন্তব্য করল ব্যাগলে।

কেগল তৈরিই থাকবে। বেনন তাকিয়ে আছে দূরের পাহাড়ের দিকে। বাঁক ঘুরে ছুটে আসছে একদল অশ্বারোহী। রাসলিঙের সঙ্গে ডিলন জড়িত না হলেও ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে জড়িত। ওর পাওনা বুঝে নিতে আসছে। কেগল ওকে ভাগ দিতে চাইবে কেন? কেগল চাইবে নিজেই সব মেরে দিতে। আমার বিশ্বাস সমস্ত কাজ সুসম্পন্ন হলে জারম্যানকেও ছাড়বে না সে। অন্যরা সামান্য টাকার বিনিময়ে কাজ করছে, কেউ নেতা গোছের নয়, কাজেই তাদের কোন বিপদ হবে না। আমাদের অপেক্ষা করতে হবে। ওরা নিজেদের মধ্যে লড়াই করে সংখ্যায় কমুক, তারপর আমরা সুযোগের সদ্ব্যবহার করব।

ডিলনের দলটাকে লক্ষ করো। ওরা কেগলকে ধরতে এতই ব্যস্ত যে সাবধানতা ভুলে গেছে। রাতে আক্রমণ করলে ডিলন ভাল করত, কিন্তু সে-ইচ্ছে ওর আছে বলে মনে হয় না। হাসল বেনন। মাথা গরম করলে পরে সব সময়েই পস্তাতে হয়।

কাছে চলে আসছে অশ্বারোহী দল। সবার সামনে আঠারো হাত উঁচু বে গেন্ডিঙে রাজকীয় ভঙ্গিতে ঋজু হয়ে বসে আছে ডিলন। তার একটু পেছনে ছুটছে আঠারোটা তরতাজা ঘোড়া। এতদূর থেকেও লোকগুলোর উত্তেজনার ছোয়া পাচ্ছে বেনন আর ব্যাগলে। নিজেরা লড়াইতে জড়িয়ে পড়লে উত্তেজনাটুকু তাৎক্ষণিক ভাবে বোঝা যায় না। দেখতে দেখতে জোড়া টিলার ফাঁক পেরিয়ে গেল আরোহী দল, ঝড়ের বেগে ঢুকে পড়ল সামনের টিলার গহ্বরে।

এগোনো দরকার, অনুভব করল বেনন। দেরি করলে দূরে চলে যাবে ডিলন। পাহাড়ী এলাকায় সহজে ওকে আর খুঁজে পাওয়া যাবে না। ব্যাগলেকে ইশারা করে ঘোড়ায় উঠল বেনন। পরমুহূর্তেই গোলাগুলির আওয়াজ পেল। আবার ডিলনের দলটাকে দেখতে পেল ওরা,, এবার ঊর্ধ্বশ্বাসে গুহার ভেতর থেকে বেরিয়ে আসছে। দলে মাত্র তিনজন আছে তারা, তাদের মধ্যে ডিলন ছুটছে আগে। আতঙ্কে বড় বড় হয়ে আছে সবার চোখ। স্যাডলে কাত হয়ে পেছনে গুলি করছে। তাদের সামান্য পেছনেই সাক্ষাৎ মৃত্যু। প্রচণ্ড আঘাতে কাঁপছে উপত্যকার মেঝে। একটানা বজ্রপাতের মতো শব্দ হচ্ছে।

বেনন আর ব্যাগলের চোখও বিস্ফারিত হয়ে গেল। কেগল, দারুণ বুদ্ধি করেছে। কোথাও যায়নি সে, গরুগুলোকে গুহার মধ্যে ঢুকিয়ে এতক্ষণ অপেক্ষা করছিল। ডিলন সদলবলে ভেতরে ঢুকতেই গরুগুলোকে পেছন থেকে স্ট্যাম্পিড করিয়েছে কেগল। পনেরোটা ঘোড়া আর পনেরোজন গানম্যানের দেহ খুরের নিচে ছিন্নভিন্ন করে দিয়ে স্রোতের মতো বেরিয়ে আসছে গরুর পাল। বাঁ-বাঁ করে ডাকছে, ছুটছে প্রাণপণে। মাঝখানে একচিলতে ফাঁক নেই।

গুহায় যখন ঢুকল, তখনও ডিলন আগে ছিল। তারপরও বেঁচে আছে। লোকটা। এটাই প্রমাণ করে কী পরিমাণ সতর্ক লোক সে। গুহার ভেতর অন্ধকারে বিপদ হতে পারে ভেবে নিশ্চয়ই পিছিয়ে গিয়েছিল র‍্যাঞ্চার।

ঈশ্বর! ফিসফিস করে শুধু বলতে পারল ব্যাগলে।

জান নিয়ে পালাচ্ছে ডিলন আর দুই কাউবয়। পাহাড়ের বাঁক ঘুরে চোখের আড়ালে চলে গেল। কাউবয়রা আর ফিরবে না। দুই মিনিট পর গুহা থেকে শেষ গরুটাও বের হয়ে এলো। ওটা এলো একা। ছুটছে না। আপনমনে হাঁটছে।

বড়জোর পাঁচশো গরু, হিসেব করল বেনন। গুহার মুখ দিয়ে একসঙ্গে দশটার বেশি গরু বেরোতে পারেনি। প্রতি দুই সেকেন্ডে বেরিয়েছে দশটা। মিনিটে তিনশো। শেষ দিকে কম বেরিয়েছে। বাকি গরু কোথায়? একটু ভাবতেই জবাবটা পেয়ে গেল বেনন। ওগুলো বিক্রির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। শুধু প্রয়োজনীয় সংখ্যক গরু রেখে যেতে নির্দেশ দিয়েছে কেগল। এতবড় একটা দায়িত্ব দিয়ে অন্যকে বিশ্বাস করেছে সে, নাকি নিজেই স্ট্যাম্পিডটা করেছে? নিজেই, বেননের মন বলল। কাউকে বিশ্বাস করার মতো লোক নয় কেগল।

এতক্ষণে নিশ্চয়ই নিজের পথে চলে গেছে গানম্যান।

আরও কিছুক্ষণ অপেক্ষা করল বেনন। সময় গড়িয়ে যাচ্ছে ধীর গতিতে। একটু পর বেননের ধারণার সত্যতা মিলল। একা ফিরে আসছে ডিলন। কাউবয়রা নিশ্চয়ই মুখের ওপর জানিয়ে দিয়েছে এভাবে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে পারবে না ওরা।

মাঝারি গতিতে ঘোড়া ছুটিয়ে আবার গুহার ভেতর ঢুকল ডিলন। চুপচাপ কিছু সময় পার করল বেনন, তারপর ব্যাগলেকে নিয়ে নেমে এলো পাহাড় থেকে। গুহার ভেতরে ঢুকল। একেবারেই অন্ধকার গুহা। ভেতরে তাজা রক্ত-মাংসের গন্ধ। বেশ কিছুদূর যাওয়ার পর কিসে যেন হোঁচট খেল বেননের ঘোড়া। সঙ্গে সঙ্গে থামল বেনন, স্যাডল থেকে নেমে ম্যাচের কাঠি জ্বালল। গুহার ছাদে নিপ্রাণ দৃষ্টি নিবদ্ধ, চিৎ হয়ে মাটিতে পড়ে আছে মার্শাল জারম্যান। ম্যাচের আলোয় বুকে ঝিলিক মারছে টিনের তারা। খুন করা হয়েছে লোকটাকে। স্ট্যাম্পিডে মরলে আস্ত খুঁজে পাওয়া যেত না। বুকে গুলি করেছে কেগল। বোধহয় জারম্যানকে সঙ্গে রেখেছিল সে, কাউবয়দের গরুসহ পাঠিয়ে দিয়ে ডিলনের জন্যে অপেক্ষা করছিল। ডিলন যখন এলো, গুলি ছুড়ে স্ট্যাম্পিড় করার প্রয়োজনীয়তা দেখা দিল, গুলিটা তখন কেগল খামোকা খরচ করেনি।

আইনের তারা পরে থাকার কোন অধিকার নেই এব্যাটার, জারম্যানের বুক থেকে টিনের তারাটা খুলে নিল ব্যাগলে। মরেছে বলেই ভাল ল-ম্যান হয়ে যায়নি লোকটা।

আরেকটা কাঠি জ্বালল বেনন। জারম্যানের পকেট হাতড়ে দেখল। সিগারেট পেপার, তামাক, একটা পকেট ঘড়ি, একটা চিরুণি আর কিছু কাগজপত্র ছাড়া আর কিছু নেই। জিনিসগুলো নিয়ে নীরবে স্যাডলে উঠল বেনন, সামনে বাড়ল। ব্যাগলে চলেছে পাশে পাশে।

কয়েকবার বাঁক নিয়ে শেষ হলো গুহা। গুহা থেকে বেরল না বেনন আর ব্যাগলে। ডিলন বা কেগল কাছাকাছি থাকলে খুন করার সুযোগ পাবে। সুড়ঙ্গমুখের কাছে আলোয় এসে কাগজগুলো পড়ে দেখল বেনন। একটা কাগজ খুব তাৎপর্যপূর্ণ মনে হলো। ক্যাশ মেমো একটা। পাঁচ মাস আগে ইন্ডিয়ান এজেন্টের কাছে তিনশো গরু বেচেছে কেগল আর জারম্যান। জা কুঁচকে গেল বেননের, সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন করে শহর ছাড়ছিল তাই এই কাগজটা সঙ্গে রেখেছিল মার্শাল? মনে হয় না। বিশেষ কোন উদ্দেশ্য ছিল। বোধহয় বদমাশ ইন্ডিয়ান এজেন্টকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল জারম্যান। কাগজটা সযত্নে নিজের কাছে রেখে দেয়ার সেটাই কারণ। হয়তো ভেবেছিল দূর থেকে চাপ সৃষ্টি করবে। সাধ্যের মধ্যে হলে তার চাহিদা অবশ্যই পূরণ করত এজেন্ট। লোভনীয় একটা পদ-থেকে সরে দাঁড়াতে চাইত না।

কাগজটা পকেটে রেখে দিল বেনন। ব্যাগলে জমির দিকে তাকিয়ে আছে, ট্র্যাক পরীক্ষা করে দেখছে। মুখে বলছে না কেউ, কিন্তু দু’জনই মনে মনে জানে, কোটি টাকা দিলেও আর পেছনে ফেলে আসা ওই মৃত্যুগুহায় ঢুকবে না ওরা।

কয়েকদিন পর খণ্ডবিখণ্ড মাংসের দলা পচলে গুহার ভেতরটা দোজখ হয়ে উঠবে।

<

Super User