অপেক্ষা করছে ক্লিফ ফ্যারেল। পিস্তলের আঘাতে আগন্তুকের কপালের এক পাশে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে ক্ষতস্থান থেকে ভোলা মুখ থেকে ক্ষীণ ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। আধ বোজা দুচোখে ঘোলাটে দৃষ্টি, ঘোরের মধ্যে। আছে যেন লোকটা।
ক্লিফ যা আন্দাজ করেছিল, লোকটার বয়স তার চেয়ে কম, চব্বিশ পঁচিশের বেশি নয়।
রুক্ষ অথচ সুদর্শন চেহারা, খোঁচা খোঁচা দাড়ির আড়ালে প্রায় ঢাকা পড়ে গেছে মুখটা; মুখাবয়বে হতাশার ছাপ।
অনেকদিন পালিয়ে বেড়াচ্ছে লোকটা, ভাবল ফ্যারেল। অনবরত অপরাধ করছে আর ছুটছে এখান থেকে সেখানে।
আগন্তুকের পাঁজরে, বুটের ডগ দিয়ে পুঁতো দিল ফ্যারেল। ওঠো, শুয়োরের বাচ্চা!
ককিয়ে উঠল লোকটা। কুঁকড়ে দুভাজ হয়ে গেল, যেন আত্মরক্ষা করতে চাইছে। সাবধানে, আবার খোঁচা লাগাল ক্লিফ, ডান হাতে তৈরি রেখেছে পিস্তল।
আস্তে আস্তে উঠে বসল আসামী, যন্ত্রণায় বিকৃত চেহারা। এক মুহূর্ত পর নিষ্পলক চোখে ফ্যারেলের দিকে তাকাল সে, দৃষ্টিতে বিষ ঝরছে। দাঁত মুখ খিচে, খেঁকিয়ে উঠল লোকটা। এর মানে?
ধর্ষণের অভিযোগে তোমাকে গ্রেফতার করা হয়েছে। এখনও মারা যাও নি সেটা তোমার সাত পুরুষের ভাগ্য।
মুহূর্তে লোকটার চোখে আতঙ্ক ঠাই নিল। ক্লিফ বলল, ওঠো, ঘোড়ায় চাপো।
উঠে দাঁড়াল আগন্তুক। টলতে টলতে পা বাড়াল ঘোড়ার দিকে, কোনওমতে স্যাডলে উঠে বসল। পায়ের ক্ষত থেকে রক্ত ঝরছে, বুঝতে পারছে ক্লিফ, হাঁটুর নীচ থেকে গোড়ালি পর্যন্ত প্যান্ট রক্তে ভিজে সপসপ করছে। কিন্তু আপাতত কিছু করার নেই।
হঠাৎ ঘোড়ার খুরের শব্দে ঝট করে ঘাড় ফেরাল ফ্যারেল। ঊর্ধ্বশ্বাসে। ঘোড়া হাঁকিয়ে পালানোর চেষ্টা করছে, আসামী।
দাঁতে দাঁত চেপে খিস্তি করল ক্লিফ। চোখের পলকে স্যাডলে চেপে সঁই করে ঘোড়া ঘুরিয়ে আগন্তুকের পিছু নিল। পিস্তলটা কোমরে গুঁজে ল্যাসো,তুলে নিল হাতে।
ধর্ষণের অভিযোগ শুনলে যে কোনও লোকের বুদ্ধি-শুদ্ধি লোপ পাওয়া স্বাভাবিক, ভাবল ফ্যারেল। এরকম অভিযোগে অভিযুক্ত বেশিরভাগ লোকই আদালতে দাঁড়ানোর সুযোগ পায় না। তাই বলে একে পালাতে দেবে না ক্লিফ।
অল্পক্ষণেই আগন্তুকের কাছাকাছি এসে পড়ল ও, ল্যাসো ছুঁড়ে দিল। নির্ভুল নিশানা, লোকটার মাথার ওপর দিয়ে নেমে এসে বুকের ওপর চেপে বসল ফাসটা, হাত দুটোও আটকা পড়ল। রাশ টানল ফ্যারেল, দাঁড়িয়ে পড়ল গেল্ডিংটা। অদৃশ্য টানে শূন্যে উঠে গেল আসামী, পরমুহূর্তে ধপাস করে আছড়ে পড়ল তপ্ত ধুলোয়।
দৈহিক ক্লান্তি, ক্ষতস্থানের যন্ত্রণা আর সুযোগ পেয়েও লোকটাকে হত্যা করে নি বলে নিজের ওপর ক্ষোভ-সব মিলে হঠাৎ যেন দিশেহারা করে দিল ফ্যারেলকে ঝট করে ঘোড়া ঘুরিয়ে নিল, ও, গায়ের জোরে স্পার দাবাল ওটার পেটে।
ছুটতে শুরু করল ঘোড়াটা, পেছনে টেনে হিঁচড়ে নিয়ে চলল বন্দীকে। প্রায় একশো গজ এগোনোর পর থামল ফ্যারেল, মাটিতে শায়িত আগন্তুকের কাছে এসে শীতল চোখে তাকাল। যাও, ঘোড়ায় চাপো। ফের এরকম করলে খারাপ হয়ে যাবে।
কোনওমতে উঠে দাঁড়াল আগন্তুক, পরমুহূর্তে দড়াম করে আছাড় খেলো। আবার উঠল সে, আপ্রাণ চেষ্টায় ল্যাসোর ফাস থেকে মুক্ত করল নিজেকে। দড়িটা গুটিয়ে ফেলল ক্লিফ। আগন্তুকের গায়ের সঙ্গে সেঁটে থেকে ঘোড়ার কাছে এসে লোকটা স্যাডলে ওঠা পর্যন্ত অপেক্ষা করল। লালচে চোখে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে ক্লিফের দিকে তাকাল আগন্তুক। গ্রে বাট-এ ফিরে যাচ্ছ তুমি, বলল ক্লিফ। এগোও।
নড়ল না আগন্তুক, চাপা কণ্ঠে বলল, এর জন্যে তোমাকে পস্তাতে হবে। ওখানে পৌঁছুনোর আগেই তোমাকে খুন করব আমি!
এসব কথা শুনতে শুনতে কান পচে গেল! কী নাম?
রেগান। ল্যুক রেগান।
আচ্ছা। এবার এগোও। রাস্তা তো চেনাই আছে।
আমার রাইফেল?
বিচারে যদি খালাস পাও, ফিরে এসে নিতে পারবে।
কীসের বিচার! বিচারের পরোয়া আমি করি না। আর এমন একটা অভিযোগ মাথায় নিয়ে কাঠগড়ায় দাঁড়াব? অসম্ভব!
কঠিন দৃষ্টিতে ল্যুক রেগানের দিকে তাকাল ক্লিফ ফ্যারেল। তা তো ঠিকই। কাল রাতে কাকে রেপ করে এসেছ, জানো?
আমি কোনও মেয়ের গায়ে হাত দিই নি।
ধমকে উঠল ক্লিফ ফ্যারেল। মিথ্যক! এই মুহূর্তে স্যাডলের ওপর তোমার লাশ পড়ে থাকার কথা! আগামী হপ্তায় ওই মেয়েটার সাথে আমার বিয়ের কথা ঠিক হয়ে আছে!
রক্ত, ধুলো আর দাড়িতে ঢাকা থাকলেও রেগানের চেহারা রক্তশূন্য হয়ে গেছে বুঝতে বেগ পেতে হলো না। বিস্ফারিত হয়ে গেল তার চোখ ভয়ের ছাপ পড়ল। ডাহা মিথ্যে কথা! বলল সে। কাল কোনও মেয়েকে ছুঁয়েও দেখি নি আমি! খোদার কসম, সত্যি বলছি, কোন মেয়ের গায়ে হাত দিই নি!
জবাব দেয়ার প্রবৃত্তি হলো না ফ্যারেলের। নিষ্পলক চোখে তাকিয়ে রইল রেগানের দিকে। কয়েক মুহূর্ত চুপ করে রইল রেগান, তারপর কম্পিত ভয়মেশানো কণ্ঠে বলল, আসলে তুমি আমার বিচার চাও না! আমি জানি, সুযোগ পেলেই আমাকে খুন করবে তুমি
সুতরাং সুযোগটা যাতে না পাই সেদিকে খেয়াল রেখো। আবার পালানোর চেষ্টা কোরো না। অনেক কষ্টে সামলে রেখেছি নিজেকে, অনন্তকাল এভাবে চলবে না। তোমাকে খুন করার জন্যে আমার হাত নিশপিশ করছে, খোদার ওয়াস্তে কথাটা মনে রাখার চেষ্টা করো।
ক্লিফের অগ্নিদৃষ্টির সামনে নুয়ে এল রেগানের মাথা। ঘোড়া ঘুরিয়ে ফিরতি পথ ধরল সে।
পেছনে রইল, ক্লিফ। রেগানকে ধরে বিন্দুমাত্র গর্ব অনুভব করছে না ও, নিজের ওপর বিরক্তি বোধ করছে। রেগানকে জীবিত ফিরিয়ে নিয়ে সোনির কতখানি ক্ষতি করতে যাচ্ছে, ওর চেয়ে বেশি কেউ জানে না।
জোর করে রেগানকে আদালতে দাড় করাতে চায় ও। এর ফলে সবার সামনে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে হবে সোনিকে, বিচার যত সংক্ষিপ্ত হোক, ঘটনাটার কথা সহজে ভুলবে না কেউ।
পিস্তলের আঘাত ছাড়াও রেগানের মুখে আরও কিছু ক্ষতচিহ্ন রয়েছে। আত্মরক্ষার তাগিদে হয়তো ওকে আহত করার চেষ্টা করছে সোনি, ঝোঁপ ঝাড়ে খোঁচা লেগেও কেটে গিয়ে থাকতে পারে। রেগানের চওড়া কাঁধের দিকে ঘৃণাভরা দৃষ্টিতে তাকাল ফারেল।
গ্রে বাট-এর জেলখানায় আটক হেলম্যানের কথা মনে পড়ল। দুজনের মধ্যে রেগানই অপেক্ষাকৃত নীচ প্রকৃতির। ত্বরিত সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হলে রেগানকেই দোষী হিশেবে বেছে নেবে ও নির্দ্বিধায়। কিন্তু ও জানে, এভাবে কাউকে বিচার করা অযৌক্তিক, নিরীহ গোবেচারা চেহারার লোককেও অনেক সময় ভয়ঙ্কর অপরাধী হতে দেখা যায়।
হঠাৎ এসব চিন্তা ঝেড়ে ফেলল ফ্যারেল। কে অপরাধী স্থির করার দায়িত্ব ওর নয়, আদালতের; আদালতই নির্ধারণ করবে দোষী কে, রেগান না হেলম্যান?
আস্তে আস্তে মরু-প্রান্তর পেরিয়ে এল ওরা। খাড়া ট্রেইল বেয়ে উঠে এল ব্লফের চূড়ায়। আরও এগিয়ে পাইন আর সিডারের নিবিড় অরণ্যে ঢুকল। পর্বতমালা পার হয়ে ঢাল বেয়ে নামল সমতল তৃণভূমিতে।
একটা ঝর্না দেখে সেদিকে এগিয়ে গেল ওরা। ঘোড়াদুটোকে পানি খাওয়াল, দুজনের ক্যান্টিন ভরে নিল। তারপর রেগানকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে দুহাত বেঁধে দড়ির শেষ মাথা ওর গেন্ডিংয়ের স্যাডলহর্নের সঙ্গে পেঁচিয়ে দিল। এবার ঝর্নার ধারে বসে পড়ল ও, আহত পায়ের প্যান্টের পায়া গুটিয়ে নিল।
গত কয়েক ঘণ্টায় অসাড় হয়ে গেছে পা-টা। এতক্ষণ যতদূর সম্ভব আলতোভাবে স্যাডলে পা রেখেছিল ও। ভারসাম্য রক্ষার জন্যে আহত পা ব্যবহার করতে গেলেই নরক যন্ত্রণায় ভুগতে হয়েছে।
দাঁতে দাঁত চেপে ঝর্নার পানিতে ক্ষতস্থান পরিষ্কার করে নিল ফ্যারেল। যন্ত্রণায় ফ্যাকাসে হয়ে গেল চেহারা। শার্টের কোনা ছিড়ে টাইট করে ব্যান্ডেজ বাঁধল-প্রায় পোয়া ইঞ্চি গভীর, আধ ইঞ্চি চওড়া আর প্রায় ছ থেকে আট ইঞ্চি দীর্ঘ ক্ষতস্থানে। ঘৈমে নেয়ে উঠল ও। ক্ষতটা অবশ্য মারাত্মক নয়, ওর পঙ্গু হয়ে পড়ার ভয় নেই।
ব্যান্ডেজ বাঁধা শেষ করে উঠে দাঁড়াল ক্লিফ। খুঁড়িয়ে রেগানের কাছে গেল, ঘোড়ায় চাপতে সাহায্য করল ওকে। নিজেও স্যাডলে উঠে বসল। এগোতে শুরু করল রেগান, ওকে অনুসরণ করল ক্লিফ, চিল দিয়ে ধরে রাখল দড়িটা।
বেশ কয়েক ঘণ্টা কেটে গেল। বহু মাইল পথ পেছনে ফেলে এন্তু ওরা সূর্য ডুবল। খোলা প্রান্তরের ওপর দিয়ে ছুটে আসছে ঠাণ্ডা হাওয়া। যাত্রা বিরতি করল ক্লিফ ফ্যারেল। আগুন জ্বেলে অবশিষ্ট বেকটুকু ভেজে নি; গোটাকতক রুটি বানাল। রেগানের হাতের বাঁধন খুলে খেতে দিল তাকে।
খাওয়া শেষ হলে রেপানকে সিগারেট খাওয়ার জন্যে খানিকটা সময় দিল ও। তারপর আবার বেঁধে ফেলল ওকে, ওর তীব্র আপত্তি উপেক্ষা করে পা দুটোও বাঁধল। ঘাসের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ল ক্লিফ, আকাশের মিটিমিটি তারার দিকে তাকাল।
প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল ও। ঘুমোলেও সবগুলো ইন্দ্রিয় সজাগ, সামান্য শব্দে ঘুম টুটে যাচ্ছে, তাকাচ্ছে রেগানের দিকে। কিন্তু গভীর ঘুমে অচেতন বন্দী, একটুও নড়াচড়া নেই।
সকালে ঘুম থেকে উঠল ফ্যারেল। আগুন জ্বেলে কফি তৈরি করল। অবশিষ্ট শুকনো ফলের অর্ধেক রেগানকে দিয়ে বাকি অর্ধেক নিজে খেলো। তিন কাপ কফি খেলো ও, রেগান দুকাপ।
আগের মতো হাত বাঁধা অবস্থায় ঘোড়ায়, চাপল রেগান, দড়ির প্রান্ত ক্লিফের হাতে রইল। রওনা হলো ওরা। গ্রে বাটে পৌঁছুতে অনেক বাকি। কেমন আছে সোনি?-ভাবল ফ্যারেল।
গত দুদিনে মুখের ক্ষত হয়তো শুকিয়ে এসেছে, ব্যথাও কমেছে হয়তো, কিন্তু ওর মনের অবস্থা?
ক্রোধের সঙ্গে রেগানের দিকে তাকাল ফ্যারেল।
আজই গ্রে বাট-এ পৌঁছুবে ওরা। ঘোড়া দুটো সুস্থ থাকলে দুপুর নাগাদ গ্রে বাট-এর দেখা পাওয়া যাবে।
শহরে ফেরার কথা মনে হতেই ম্লান হয়ে গেল ফ্যারেলের চেহারা। বীরের সম্বর্ধনা ওর জন্যে অপেক্ষা করছে না। স্টোন ছাড়া গ্রে বাট-এর অন্য কেউ ওর, কাজের যৌক্তিকা স্বীকার করবে না।
পায়ের ক্ষত সাক্ষ্য দিচ্ছে রেগানকে হত্যা করার সুযোগ এবং অধিকার ছিল ওর। হত্যা করাটাই ন্যায়সঙ্গত ছিল। কিন্তু তা না করায় সোনিও ওর ভালোবাসা সম্পর্কে সন্দিহান হয়ে পড়বে, কাঠগড়ায় দাঁড়ানোর পরিস্থিতি সৃষ্টি করায় হয়তো ঘৃণা করবে।
দুপুর দুটোর দিকে গ্রে বাট-এর চূড়া নজরে এল ক্লিফের। সেতু পেরিয়ে বাট স্ট্রীটের মাথায় পৌঁছুতে শোয়া চারটে বেজে গেল।
ঘাড় ফিরিয়ে ক্লিফের দিকে তাকাল ল্যুক রেগান। দুচোখে কেমন যেন দিশেহারা ভাব। এতক্ষণ যে উদ্ধত ভাব ছিল, আত্মবিশ্বাস ছিল, হঠাৎ করে সব উধাও হয়ে গেছে, তীব্র আতঙ্ক ভর করেছে তার মনে।
লিঞ্চ মবের হাতে ছেড়ে দিতে নিশ্চয়ই এত দূর আনো নি আমায়? জিজ্ঞেস করল সে।
রাস্তার দিকে চোখ ফেরাল ফ্যারেল। বাট স্ট্রীটের প্রতিটি লোক দাঁড়িয়ে পড়েছে, পাথর হয়ে গেছে যেন জাদুমন্ত্র বলে, নিষ্পলক চোখে তাকিয়ে আছে এদিকে।
হঠাৎ একদল লোক দৌড়ে গেল জেলহাউসের দিকে, ভিড় করে দাঁড়াল।
একসঙ্গে দ্রুত এগিয়ে যাব আমরা, রেগানকে বলল ফ্যারেল, জেলের সামনে পৌঁছেই স্যাডল থেকে নেমে দরজার দিকে খিচে দৌড় লাগারে। কোনও বদমতলব থাকলে ভুলে যাও, নইলে, কসম খোদার, জনতার হাতে ছেড়ে দেব তোমাকে। বোঝা গেছে?
কীসের মতলব! বিশ্বাস করো, জেলে ঢুকতে আর কখনও এত উতলা হই নি আমি!
তা হলে ছোট।
নিষ্ঠুরভাবে ক্লান্ত ঘোড়ার পেটে স্পার দাবাল ক্লিফ আর ল্যুক রেগান। ধূলি-ধূসর রাজপথে ঝড় তুলে ছুটল ঘোড়া দুটো, ধুলোর মেঘ উড়ল পেছনে।
ফুটপাথে দাঁড়ানো জনতা, তাকিয়ে আছে ওদের দিকে, কঠিন চেহারা। জেলের সামনে লোকের ভিড় বাড়ছে, আরও অনেকে ছুটে যাচ্ছে ওদিকে।
বাবার মতো আস্তে ধীরে এগোলেই হয়তো ভালো হত, ভাবল ফ্যারেল, কঠিন চোখে জনতার দিকে তাকিয়ে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত রাখা যেত ওদের।
কিন্তু ওকে দিয়ে তা সম্ভব নয়। ওর বয়স কম, বাবার আত্মবিশ্বাস আর অভিজ্ঞতা দুটোরই অভাব রয়েছে।
এগোতে শুরু করল জনতা। মিছিলের ওপাশে পড়েছে জেলভবন।
চেঁচিয়ে উঠল ফ্যারেল, পিছিয়ে এসো।
ঘাড় ফিরিয়ে ওর দিকে তাকাল ল্যুক। ছাইয়ের মতো ফ্যাকাসে হয়ে গেছে চেহারা, ঠোঁটজোড়া ফাঁকা হয়ে আছে, লালা ঝরছে।
রেগানকে জ্যান্ত ফিরিয়ে এনে এই প্রথম কিঞ্চিৎ তৃপ্তি বোধ করল ফ্যারেল। সোনির মতো আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে লোকটা। মরুভূমিতে হত্যা করলে আসলে দয়া দেখানো হত একে। নিদারুণ মানসিক যন্ত্রণা ভোগ করছে সে; আদালতে দাঁড়ানোর পূর্বমুহূর্ত পর্যন্ত প্রতিটি ক্ষণ, প্রতিটি ঘণ্টা, এই রকম অসহনীয় যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খাবে ওকে। দোষী সাব্যস্ত হবার পরও রেহাই পাবে না, মৃত্যুই তার রক্ষা পাওয়ার একমাত্র উপায়।
পিছিয়ে ফ্যারেলের কাছে চলে এল রেগান। চেঁচিয়ে কী যেন বলল, বুঝতে পারল না ক্লিফ।
রেগানের হাতে বাঁধা দড়ির প্রান্ত শক্ত করে ধরে রেখেছে ও। ক্লান্ত হলেও দ্রুত ছুটছে ঘোড়া দুটো। ঢাল বেয়ে উঠছে যদিও, গতি কমছে না।
জঙ্গী জনতা আরও কাছে এসে গেছে। সবার চেহারা আলাদা করে শনাক্ত করতে পারছে ফ্যারেল, পরিষ্কার বুঝতে পারছে ওদের মনোভাব।
ও যাবার পর থেকেই লিঞ্চিংয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে শহরবাসীরা। স্টোনের জন্যে হেলম্যানকে স্পর্শ করতে পারে নি, তাই রেগানকে ছিনিয়ে নেয়ার জন্যে খেপে উঠেছে। ওদের আক্রোশের বেদীতে বলি চড়াবে ওকে।
আর একশো গজ…সত্তর…পঞ্চাশ…জেলহাউসে আর ক্লিফের মাঝে দুর্ভেদ্য এক দেয়াল তৈরি করেছে ক্ষিপ্ত জনতা।
বাঁয়ে, খানিকটা পেছনে রেগানের ঘোড়ার উপস্থিতি অনুভব করছে ক্লিফ। চিষ্কার করে ঘোড়র পেটে স্পর দাবাল ও।
আর বিশ গজ!
দশ গজ!
জনতার দিকে তেড়ে গেল ফ্যারেল। ওকে ঠেকানো যাবে না বুঝতে পেরে সন্ত্রস্ত হয়ে পড়ল ওরা। গেল্ডিংয়ের পেটে আবার ম্পারের খোঁচা লাগাল ক্লিফ।
ঘোড়ার কাঁধের সঙ্গে শক্ত কিছু ধাক্কা লাগল, ব্যথায় আর্তর করে উঠল কে যেন। দুতিনজনকে সঙ্গে নিয়ে দড়াম করে মাটিতে লুটিয়ে পড়ল একজন।
লাফিয়ে ঘোড়ার লাগাম ধরার চেষ্টা করল কয়েকজন লোক। দড়ির প্রান্ত দিয়ে সজোরে আঘাত হানল ক্লিফ। পিস্তলছুঁড়ল কেউ একজন। বিশ্রী শব্দ তুলে মাথার ওপর দিয়ে ছুটে গেল বুলেট। তে।
পরক্ষণে জনতাকে পেছনে ফেলে এল, ওরা! ঘুরে দাঁড়াল মিছিলের সরাই।
রাস্তার দিকে ঘুরল ফ্যারেল। রেগানের হাতে বাঁধা দড়ির প্রান্ত হাতছাড়া করে নি। একসঙ্গে সামনে বাড়ল দুটো ঘোড়া।
রেগানের ঘোড়ার সঙ্গে সংঘর্ষ বাঁচাতে এক পাশে সরে গেল ফ্যারেল। ল্যুকের চোখমুখ হঠাৎ এক অজানা প্রত্যাশায় উজ্জ্বল হয়ে উঠল। ঘোড়ার
পেটে সজোরে রের আঘাত করল সে।
লাফিয়ে তেড়ে গেল ওর ঘোড়াটা। স্যাৎ করে ঘোড়া ঘোরাল ক্লিফ, শরীরের সঙ্গে পেঁচিয়ে ফেলল হাতের রশি। মনে মনে প্রস্তুত হলো একটা হ্যাচকা টানের জন্যে, বেহালার তারের মতো টান টান হয়ে গেল দড়ি, স্যাডল থেকে পিছলে পড়ল ক্লিফ, হিচড়ে কয়েক ফুট টেনে নিয়ে গেল ওকে রেগান, তারপর ঢিল পড়ল রশিতে।
আচমকা শূন্যে উঠে গেল ল্যুক রেগান। হাত পা ছড়িয়ে বাতাসে ভেসে রইল এক মুহূর্ত, কান্নার মতো শব্দ বেরুল গলা চিরৈ, সশব্দে মাটিতে পড়ল তার ভারি শরীর।
ঘাড় ফিরিয়ে জনতার দিকে তাকাল ফ্যারেল। এগিয়ে আসছে আবার। চারদিকে ধুলো উড়ছে। হঠাৎ ক্লিফের মুখে হাসি দেখা দিল।
জেলখানার দরজা খুলে গেছে। দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে শেরিফ স্টোন, হাতে একটা ডাবল ব্যারেল্ড শটগান।
অচেতন রেগানকে কোলে তুলে নিল ফ্যারেল, ঢুকে পড়ল জেলহাউসে। ওকে কাভার দিল স্টোন। ক্লিফ ঢুকলে দড়াম করে দরজা বন্ধ করে হুড়কোটা যথাস্থানে বসিয়ে দিল। হঠাৎ রাজ্যের ক্লান্তি ভর করল ক্লিফের দেহে, ধপাস করে শেরিফের চেয়ারে বসে পড়ল, শূন্য দৃষ্টিতে তাকাল দরজার দিকে।
<