প্রায় একমাস পর রিয়াজুল মোসারেফ হোসেন ও আসমাকে নিয়ে জয়নগরে ফিরে এল। মোসারেফ হোসেন ঢাকায় চিকিৎসা করিয়ে ভালো হয়ে ফিরে এসেছে জেনে গ্রামের লোকজন। এসে দেখা করে যেতে লাগল। মোসারেফ হোসেন তাদের কাছে রিয়াজুলের গুণাগুণের কথা বললেন। ফলে রিয়াজুলের সুনাম আরো বেশি ছড়িয়ে পড়র। আসমার মামা-মামীরাও এসে দেখা করে যাওয়ার সময় রিয়াজুলকে অনেক দোয়া করে গেলেন।

ভাইপো রিয়াজুল যে মোসারেফ হোসেনকে সাহায্য করছে তা জেনে নূরুদ্দিন মিয়া বড় ছেলে আলাউদ্দিনের সঙ্গে পরামর্শ করে বললেন, খুন-খারাবি করলে ঝামেলা হওয়াই স্বাভাবিক। তাই ভাবছি রিয়াজুল তো পঙ্গু মোসারেফ হোসেনের ঘরে ঘন ঘন যাওয়া আসা করছে। তার বড় মেয়ে আসমার সঙ্গে দুর্নাম রটিয়ে বিচারের ব্যবস্থা কর। আর প্রমাণের জন্য তাদেরকে কুকীর্তি করতে দেখেছে এমন দু’জন সাক্ষী জোগাড় করার ব্যবস্থাও কর। বিচারে রিয়াজুলকে এমন অপমানজনক শাস্তির ব্যবস্থা করব যাতে ঢাকা ফিরে যেতে বাধ্য হয়।

কিন্তু পরামর্শ মত কাজ করার আগেই রিয়াজুল মোসারেফ হোসেন ও আসমাকে নিয়ে ঢাকা চলে যায়। ফিরে আসার খবর পেয়ে আলাউদ্দিনকে বললেন, এবার আর দেরি না করে কাজে লেগে পড়।

আলাউদ্দিন বলল, আপনি বলার আগে সোরাব ও খলিলকে রিয়াজুলের গতিবিধি লক্ষ্য রাখতে বলেছি।

.

মোসারেফ হোসেনের বিশ্বাস রিয়াজুলের মতো ছেলের সঙ্গে বিয়েতে আসমা অরাজি হবে না বরং নিজেকে সৌভাগ্যবতী মনে করবে। তাই ঢাকাতে মেয়েকে কথাটা জানান নি। বাড়িতে এসে ঐদিন রাতে খাওয়া দাওয়ার পর প্রথমে স্ত্রীকে জানালেন।

মাহমুদা বিবি আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, এত বড় ভাগ্য আসমার হবে?

মোসারেফ হোসেন বললেন, আল্লাহর ইচ্ছা থাকলে কি না হয়। মা আমার রাজকপাল নিয়ে জন্মেছে। তারপর রিয়াজুলের বাপের সঙ্গে ওয়াদার কথা বলে বললেন, তোমাকেও তো কথাটা বলেছিলাম, মনে আছে?

ভুলে গিয়েছিলাম, তুমি বলতে মনে পড়ল।

আসমাকে ডেকে আন, শুনলে সেও নিশ্চয় খুশি হবে।

মাহমুদা বিবি মেয়ের নাম ধরে ডেকে আসতে বললেন।

আসমা পাশের রুমে ছোট দু’ভাই বোনকে নিয়ে একটা বড় খাটে ঘুমায়। তাদের ঘুমাতে বলে মতির কথা চিন্তা করছিল। আজ একমাস তাকে দেখেনি। এমন সময় মায়ের। ডাক শুনে তাদের কাছে এল।

মোসারেফ হোসেন মেয়েকে পাশে বসতে বললেন। বসার পর তার মাথায় হাত বুলিয়ে বললেন, রিয়াজুলের মা-বাবা তোকে দেখে খুব পছন্দ করেছেন। তারা তোকে বৌ করতে চান। শুনে আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি। মনে হয়েছিল স্বপ্ন দেখছি। পরে তাদের কথায় সম্বিত ফিরে পেয়ে বুঝতে পারলাম স্বপ্ন নয়, বাস্তব। রিয়াজুলের মতামত নেওয়া হয়েছে, সে রাজি আছে। কিছুদিনের মধ্যে তারা এসে রিয়াজুলের ছোট চাচাকে নিয়ে আমাদের বাড়িতে এসে বিয়ের ব্যবস্থা করবেন।

আব্বার কথা শুনে আসমার মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়ল। মাথা বনবন করে ঘুরতে লাগল। বাড়ি-ঘর দুলতে লাগল। মুখ নিচু করে ও চোখ বন্ধ করে সামলাবার চেষ্টা করল। তার মনে হল, রিয়াজুল ভাই তা হলে এইজন্যই আমাদেরকে সাহায্য করছে। তখন রিয়াজুলের প্রতি তার প্রচণ্ড রাগ হল।

মোসারেফ হোসেন মনে করলেন, মেয়ে লজ্জা পেয়ে মুখ নিচু করে আছে। বললেন, রিয়াজুল খুবই চরিত্রবান ও সৎ ছেলে। তুই সুখি হবি মা। ওর মা-বাবাও যে খুব ভালো মানুষ, তা তো তুই নিজেই দেখেছিস।

আসমা খুব স্পষ্টবাদী ও একরোখা মেয়ে। তবু এ বিয়েতে মত নেই বলতে গিয়ে সামলে নিল। কারণ তখন তার ডাক্তারের কথা মনে পড়ল। কোনো কারণেই উত্তেজিত হতে দেবেন না। নচেৎ আবার পঙ্গু হয়ে যাবেন অথবা হার্টফেল করে মারা যাবেন, কোনো রকমে বলল, আমার বড় মাথা ধরেছে, আমি এখন যাই।

মোসারেফ হোসেন বললেন, হ্যাঁ মা যাও, শুয়ে পড়। গরুর গাড়ির ঝাঁকুনিতে মাথা তো ধরবেই।

আসমা অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারলো না। চোখের পানি ফেলতে ফেলতে চিন্তা করতে লাগল, একদিকে আমার প্রেম ও স্বপ্ন এবং অন্যদিকে আব্বার জীবন ও পুরো সংসারের ধংসলীলা। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ গো, আমি এখন কী করব, মতিকে কী বলব, তুমিই বলে দাও।

.

সালেহার বয়স পনের মোলর মতো। স্বাস্থ্য ভালো। দেখতে আসমার থেকে সুন্দরী। তরুণী বয়সেই যুবতী বলে মনে হয়। বুবুর সঙ্গে মতি ভাইয়ের যে ভালোবাসা হয়েছে তা জানে। সেও চায়, মতি ভাইয়ের সঙ্গে বুবুর বিয়ে হোক। ইদানিং রিয়াজুল ভাই এসে তাদের সব দায়-দায়িত্ব নিতে তাকে বড় ভাইয়ের মতো ভক্তি-শ্রদ্ধা করে। আজ ঘুমাবার সময় বুবুকে ডেকে আব্বা কি বলেছে তা জানতে পারল না। কারণ বুবু যখন আব্বার কাছ থেকে ফিরে আসে তখন ঘুমিয়ে পড়েছিল। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে যেতে বুবুকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে ভয় পেল। তাকে নাড়া দিয়ে বলল, বুবু তুমি কাঁদছ কেন? কোননা। খারাপ স্বপ্ন দেখছ না কি?

আসমা সামলে নিয়ে চোখ মুছে বলল, না, ওসব কিছু নয়, তুই শুয়ে পড়।

সালেহা অবাক হয়ে বলল, তুমি তা হলে জেগে জেগে কাঁদছ? কি হয়েছে বুবু বল না, আমার খুব ভয় করছে।

আসমা তার গায়ে হাত রেখে বলল, কিসের ভয়? আমি তোর পাশে রয়েছি না। নে এবার শুয়ে পড়।

সালেহা চিন্তা করতে লাগল, বুবু কাঁদছে কেন? রাতে আব্বা কি বকেছে? কিন্তু আব্বাতো বুবুকে আগেও কতবার বকেছে, কই কোনো সময়েই তো কাঁদেনি। তা হলে এখন কেন কাঁদছে। কারণ খুঁজে না পেয়ে বেশিক্ষণ চুপ করে থাকতে পারল না। বলল, বুবু তুমি ঘুমিয়েছ?

না, তুই ঘুমাসনি এখনো?

 তুমি কেন কাঁদছিলে না বললে ঘুম আসবে না।

তুই আমাকে খুব ভালবাসিস তাই না?

সালেহা তাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমি সবার চেয়ে বেশি ভালবাসি। কেন, সে কথা কী তুমি জান না?

আসমা তার দু’গালে চুমো খেয়ে বলল, জানি রে জানি, তবু জিজ্ঞেস করলাম আরকি। আচ্ছা, আমি যদি মরে যাই তখন কী করবি?

বুবু এমন কথা আর বলবে না। তুমি মরে গেলে আমিও মরে যাব।

তুই আমাকে এত ভালবাসিস? ঠিক আছে ঐ কথা আর বলব না। এবার বল, বিয়ে হয়ে গেলে আমি তো স্বামীর ঘরে চলে যাব, তখন কী করবি?

বারে, রোজ পাঁচ-ছ’বার তোমাকে দেখতে যাব। মতি ভাইয়ের বাড়ি তো কাছেই।

এই কথা শুনে আসমার চোখে পানি চলে এল। ভিজে গলায় বলল, আর মতি ভাইয়ের সঙ্গে যদি বিয়ে না হয়?

কেন হবে না? তোমরা দু’জন যে অনেকদিন থেকে দু’জনকে ভালবাস তা আমি জানি।

আসমার ভীষণ কান্না পেতে লাগল। অনেকক্ষণ চুপ করে থেকে সামলাবার চেষ্টা করল। কিন্তু তার শরীর কেঁপে কেঁপে উঠতে লাগল।

সালেহা ভয়ার্ত স্বরে বলল, বুবু তুমি আবার কাঁদছ? তোমার কি হয়েছে?

আসমা ফুঁপিয়ে উঠে বলল, তুই কখনো কোনো ছেলেকে ভালবাসবি না। ভালবাসা শুধু কাঁদায়।

কেন বুবু? মতি ভাই কী তোমাকে বিয়ে করবে না বলেছে।

না রে, তা বলেনি। তারপর বলল, সে করতে চাইলে কী হবে, আমার ভাগ্যে মতি ভাই নেই।

সালেহার মনে হল, রাতে আব্বা নিশ্চয় কিছু বলেছে। বলল, মতি ভাই যখন চায় তখন তার সঙ্গে তোমার বিয়ে হবে না কেন? তোমাকে আল্লাহর কসম লাগে বল।

কাউকে বলবি না বল?

না বুবু কাউকে বলব না।

রিয়াজুল ভাইয়ের মা-বাবা আমাকে বৌ করতে চান। তারা আব্বাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আব্বা রাজি আছেন এবং সে কথা তাদেরকে জানিয়েও এসেছেন। তারা। কিছুদিনের মধ্যে এসে বৌ করে আমাকে ঢাকা নিয়ে যাবেন। আব্বা আমাকে ঢাকায় কিছু বলেননি। আজ রাতে ঘুমোবার সময় বলেছেন। এখন বুঝতে পারলি কেন কাঁদছি? কথা শেষ করে আসমা চোখ মুছল।

সালেহা জিজ্ঞেস করল, রিয়াজুল ভাই একথা জানেন?

হাঁ, তার মতামত নিয়েই তারা বিয়ের প্রস্তাব দিয়েছেন।

তা হলে মতি ভাইয়ের কী হবে? সে তো রিয়াজুল ভাইয়ের উপর খুব রেগে যাবে। আর তুমিও কী পারবে মতি ভাইকে বাদ দিয়ে রিয়াজুল ভাইকে বিয়ে করতে?

আমি কী করব কিছুই ভাবতে পারছি না। তাই তো শুধু কান্না পাচ্ছে। মতি ভাইকে যেমন বাদ দিতে পারব না, তেমনি রিয়াজুল ভাইকেও না। রিয়াজুল ভাই আমাদের সংসারের দায়-দায়িত্ব নিয়েছেন, অনেক টাকা খরচ করে আব্বার চিকিৎসা করিয়ে ভালো করেছেন। তাকে যদি বিয়ে না করি, তা হলে সংসারের অবস্থা কী হবে? তা ছাড়া ডাক্তার বলেছেন, আব্বা যদি কোনো কারণে রেগে যান অথবা টেনশন ফিল করেন, তা হলে আবার স্ট্রোক করে চিরকালের মতো পঙ্গু হয়ে যাবেন অথবা হার্টফেল করে মারা যেতে পারেন। তুই বল, আমি এখন কী করব? আত্মহত্যা করা যদি মহাপাপ না হত, তা হলে সেই পথ বেছে নিতাম। কথা শেষ করে আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল।

সালেহা কী বলবে ভেবে না পেয়ে অনেকক্ষণ চুপ করে রইল।

আসমা কান্না থামিয়ে বলল, কি রে, ঘুমালি নাকি?

না, বুবু ঘুম আসছে না। তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে।

আসমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কষ্ট আমারও কি কম হচ্ছে? শোন, ঘুমাবার চেষ্টা কর। আল্লাহ যা তকদিরে রেখেছেন হবে। আমি এখন তাহাজ্জুদের ও এস্তেখারার নামায পড়ব।

বুবু তুমি তো আমাকে কবে থেকে তাহাজ্জুদ নামাষের ফযিলত বলে পড়তে বলেছ, পড়িনি। আজ থেকে আমিও পড়ব।

তা হলে উঠ, দু’জনে অজু করে আসি।

সালেহা তাহাজ্জুদের নামায পড়ে ঘুমিয়ে পড়ল। আর আসমা তাহাজ্জুদ নামাযের পর এস্তেখারার নামায পড়ে আল্লাহর কাছে কী করবে না করবে জানার জন্য কেঁদে কেঁদে দোয়া। করে ঘুমাল।

সালেহা এস্তেখারার নামাযের সম্বন্ধে জানে। তাই সকালে ফযরের নামায পড়ে কোরআন তেলাওয়াত করার সময় বুবুকে জিজ্ঞেস করল, স্বপ্ন দেখেছিলে?

আসমা বলল, না। তারপর বলল, পর পর সাত রাত পড়ার নিয়ম। এর মধ্যে আল্লাহ স্বপ্নে জানিয়ে দেবেন।

তিন রাত পড়ার পর আসমা স্বপ্নে দেখল, রিয়াজুলের মা-বাবা ও ছোট চাচা তাদের বাড়িতে এসে যখন বিয়ের দিন ঠিক করার কথাবার্তা বলছেন তখন রিয়াজুল ছিল না। হঠাৎ সেই সময় মনোয়ার হোসেন চাচা এসে বললেন, তোমরা বিয়ের দিন ঠিক করছ, আর ওদিকে রিয়াজুলকে কারা খুন করেছে। এই কথা শুনে আসমা চমকে উঠল। সেই সাথে তার ঘুম ভেঙ্গে গেল। তারপর বাকি রাতটা ভয়ে সে ঘুমাতে পারল না। কেঁদে কেঁদে ফজর করল। ফজরের নামায পড়ে আল্লাহকে জানাল, হে রহমানুর রহিম, স্বপ্নের দ্বারা এ কেমন ইশারা করলে? রিয়াজুল ভাইয়ের তুমি হায়াৎ দারাজ কর। তার হায়াৎ না থাকলে আমার হায়াৎ তাকে দাও। তার বদলে আমাকে তুমি দুনিয়া থেকে তুলে নাও।

আসমারা যেদিন বাড়ি ফিরে আসে সেদিন সকালে মতি নানার অসুখের কথা শুনে তাকে দেখার জন্য সোনাহাটা গিয়েছিল। তিনদিন পরে আজ ফিরে এসে তাদের আসার কথা জানতে পেরে দেখা করতে গেল।

মোসারেফ হোসেন বারান্দায় বসেছিলেন। মতিকে দেখে বললেন, এস বাবা এস। আমরা তো তিন দিন হল ফিরেছি। তুমি আসনি কেন?

মতি সালাম দিয়ে বলল, নানার অসুখ, দেখতে গিয়েছিলাম। আজই ফিরেছি। তারপর বলল, আসমার চিঠিতে জানতে পেরেছিলাম, আপনি হাঁটা চলা করতে পারছেন; এখন কেমন আছেন?

আল্লাহর রহমতে ভালো। তোমরা সবাই ভালো আছ?

জ্বি ভালো। তারপর বলল, আসমাকে দেখছি না কেন?

মতি এই কদিন আসেনি কেন জানার জন্য আসমা আজ সকালে জাহিদকে তাদের বাড়ি পাঠিয়েছিল। জাহিদ ফিরে এসে জানিয়েছে, সে নানার বাড়ি গেছে। দুপুরে রান্নার কাজে মাকে সাহায্য করছিল। মতির গলার শব্দ পেয়ে তার বুক ধক ধক করতে লাগল। রান্না ঘর থেকে আব্বার ও মতির কথা শুনতে পাচ্ছে।

মোসারেফ হোসেন অনেক আগে থেকে ভেবে রেখেছিলেন, আসমাকে মতির হাতেই দেবেন। মতির বাবা যে দাবি-দাওয়া করবেন, তা দিতে পারবেন না ভেবে সে কথা কাউকে বলেননি। মতির বাবা মারা যাওয়ার পর মতিকে বলবেন বলবেন করেও বলেন নি। তারপর ঢাকায় গিয়ে রিয়াজুলের মতামত ও তার খালা-খালুর প্রস্তাব পাওয়ার পর ভেবেছেন, এই জন্য বোধহয়, আল্লাহ কথাটা মতিকে এতদিন বলতে দেননি। ভাবলেন, মতিকে এখনই রিয়াজুল ও আসমার বিয়ের কথা জানান দরকার। তিনি আসমাকে রান্নাঘরে যেতে দেখেছেন। মতি তার কথা জিজ্ঞেস করতে বললেন, আসমা রান্না ঘরে। তারপর তার নাম ধরে ডেকে বললেন, মতি এসেছে এক কাপ চা করে নিয়ে।

মতি বলল, না চাচা, এখন চা খাব না।

তা হলে সরবত খাও। তারপর মেয়েকে এক গ্লাস সরবত করে আনতে বলে বললেন, জান বাবা, রিয়াজুলের মতো ছেলে সারা দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। তুমি বোধহয় জান, ওর খালা-খালু ওকে নিজের ছেলের মতো লেখাপড়া করিয়ে মানুষ করেছেন। তারাও খুব ভালো মানুষ। আমার জন্য যা করেছেন, তা কেউ আপনজনের জন্যও করে না। তাদের কোনো সন্তানাদি নেই। রিয়াজুলই তাদের সব। তারা আসমাকে পছন্দ করে বৌ করার প্রস্তাব দিয়েছেন। তুমিই বল না বাবা, যারা আমার জন্য এত কিছু করলেন, তাদের প্রস্তাব কী ফিরিয়ে দিতে পারি? তারা কিছুদিনের মধ্যে এসে রিয়াজুলের ছোট চাচার বাড়িতে উঠবেন। তারপর বিয়ের ব্যবস্থা করবেন।

কথাটা শুনে মতির নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। তার সন্দেহ সত্যে পরিণত হতে যাচ্ছে জেনে রিয়াজুলের উপর প্রচণ্ড আক্রোশ হল। সেই সাথে আসমার উপরও কম হল না। মাথা নিচু করে গম্ভীর হয়ে বসে রইল। তখন তার মনের মধ্যে প্রতিহিংসার ঝড় বইছে।

আসমা সরবত করার সময় আব্বার সব কথা শুনেছে। দুরু দুরু বুকে সরবতের গ্লাস। নিয়ে মতির সামনে এসে বলল, মতি ভাই সরবত নাও।

আসমার হাতের কোনো কিছু খেতে মতির ইচ্ছা হল না। যে আসমাকে দেখার জন্য আজ একমাস অধীর আগ্রহ নিয়ে দিন গুনেছে, যার আসার খবর পেয়ে ছুটে এসেছে, সেই আসমার দিকে তাকাতেও ইচ্ছা করল না। মাথা নিচু করে বসেই রইল।

অনুরোধ করার শত ইচ্ছা থাকা সত্বেও আসমা করতে পারল না।

মতি এলে সবসময় আসমাকে আগে বেড়ে তার সঙ্গে কথা বলতে মোসারেফ হোসেন দেখেছেন। আসমার উপর সংসারের দায়-দায়িত্ব। তাই সে মতিকে দিয়ে অনেক কাজ করায়। সে জন্যে তারা অনেকক্ষণ কথাবার্তা বলে। মেয়েকে মতির হাতে দেবেন ভেবে তাদের মেলামেশায় বাধা দেননি। বিয়ের কথা শোনার পর থেকে মেয়ের মুখ গম্ভীর দেখেছেন। আজ আবার আসমার বিয়ের কথা শুনে মতির অবস্থা দেখে মোসারেফ হোসেন। মনে মনে চমকে উঠলেন। ভাবলেন, তা হলে কী এদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠেছে। সামলে নিয়ে বললেন, কী হল বাবা মতি, সরবতটা খেয়ে নাও।

না খেলে চাচা মনে কষ্ট পাবে ভেবে আসমার দিকে না তাকিয়ে সরবতের গ্লাস নিয়ে। খেল। তারপর গ্লাসটা পাশে রেখে এখন আসি চাচা বলে সালাম দিয়ে হন হন করে চলে গেল।

আসমা তার পিছন পিছন এসেও ধরতে পারল না। পুকুর পাড়ে এসে বলল, মতি ভাই। দাঁড়াও, কথা আছে।

 মতি শুনেও না শোনার ভান করে চলে গেল।

আসমা এতক্ষণ সামলাতে পারলেও এখন আর পারল না। চোখের পানি ফেলতে ফেলতে তার দিকে তাকিয়ে রইল। কতক্ষণ দাঁড়িয়ে ছিল জানতে পারল না। সালেহা এসে যখন বলল, বুবু তোমাকে আব্বা ডাকছে তখন হুঁস হল। চোখ মুখ মুছে বলল, হ্যাঁ চল।

যেতে যেতে সালেহা বলল, মতি ভাই রিয়াজুল ভাইয়ের সঙ্গে তোমার বিয়ের কথা শুনে মনে খুব কষ্ট পেয়েছে।

শুধু কষ্ট পায়নি, খুব রেগেও গেছে। দেখলি না, আমার দিকে তাকায়নি পর্যন্ত।

 হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে।

ততক্ষণে তারা উঠোনে এসে গেছে। মোসারেফ হোসেন আসমার নাম ধরে ডেকে বললেন, আমার কাছে আয়।

আসমা সালেহাকে মায়ের কাছে যেতে বলে আব্বার কাছে এল।

মোসারেফ হোসেন নরম সুরে বললেন, তুই আর মতির সঙ্গে মেলামেশা করবি না। সে। এলে যতটুকু কথা না বললে নয়, ততটুকু বলবি। আল্লাহ এখন আমাকে সুস্থ করেছেন। দরকারী কথা আমিই মতির সঙ্গে বলব। এ বাড়ি-ও বাড়ি ঘুরে বেড়াবি না। কিছুদিনের মধ্যে তুই মিয়া বাড়ির বৌ হবি। সেই বুঝে চলাফেরা করবি। তোর মা বলছিল, এই ক’দিন তুই নাকি একদম খাওয়া-দাওয়া করিসনি? কোনো অসুখ-বিসুখ করেনি তো?

না আব্বা, আমার কিছু হয়নি। তুমি চিন্তা করো না।

তোকে যতদিন না রিয়াজুলের হাতে দিতে পারছি ততদিন নিশ্চিন্ত হতে পারছি না। আল্লাহ যেন ভালই ভালই কাজটা মিটিয়ে দেন। এবার যা আমার গোসলের পানি দে, যোহরের আযানের সময় হয়ে এল।

কিসের জন্য যেন স্কুল কয়েকদিন বন্ধ। দুপুরে খেয়ে উঠে জাহিদ ঘুমাল। আর সালেহা আসমাকে বলল, অনেক অংক পারিনি, সেগুলো বুঝিয়ে দাও।

আসমা বলল, বই খাতা বের কর।

সালেহা ঘরের মেঝেতে পাটি মেলে বই খাতা নিয়ে বসল।

আসমা তার পাশে বসে বলল, বই খুলে দেখা কোন অংকগুলো পারিস নি।

সালেহা অংকের বই খুলে দেখিয়ে দিয়ে বলল, বুবু তিন রাত পার হয়ে গেল, স্বপ্ন। দেখনি?

আসমা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দেখেছি। তোর শোনার দরকার নেই।

বল না বুবু, আল্লাহর কসম কাউকে বলব না।

কথায় কথায় আল্লাহর কসম কাটিস কেন? আমি কী তোকে কসম কাটতে বলেছি?

ঠিক আছে, আর কাটব না। কি স্বপ্ন দেখেছ তুমি বল।

শোন, স্বপ্নের কথা বড় আলেমের কাছে ছাড়া কারো কাছে বলতে নেই। তা ছাড়া তিন দিনের আগে বলাও নিষেধ। তিন দিন পর মসজিদের ইমাম হুজুরের কাছে তোকে সাথে করে নিয়ে যাব স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, তখন শুনিস। এখন অংক বুঝে নে।

আসরের আযান হতে আসমা বলল, বাকিগুলো কাল বুঝিয়ে দেব। তারপর জাহিদকে ঘুম থেকে জাগিয়ে বলল, উঠ আযান হয়ে গেছে। অজু করে আমার সঙ্গে দেখা করে নামায পড়তে যাবি।

জাহিদ অজু করে এলে আসমা বলল, মতি ভাই মসজিদে নামায পড়তে এলে তাকে বলবি, আজ রাত নটার সময় অতি অবশ্যই যেন আমার সঙ্গে দেখা করে। আমি পুকুর পাড়ের জাম গাছের তলায় থাকব। আর যদি সে মসজিদে না আসে তবে তাদের ঘরে গিয়ে তাকে বলে আসবি।

ঠিক আছে বলব বলে জাহিদ নামায পড়তে মসজিদে গেল। নামায পড়ে বেরোবার সময় মতি ভাইকে দেখে বুবুর কথা বলল।

মতি শুনে রেগে গিয়ে কিছু না বলে চলে গেল।

 জাহিদ ফিরে এলে আসমা জিজ্ঞেস করল, কিরে, মতি ভাই নামায পড়তে এসেছিল?

হা। যা বলতে বলেছিলে বলেছি।

শুনে কিছু বলেনি?

না। বলে জাহিদ খেলতে চলে গেল।

 এশার নামায পড়ে আসমা সালেহাকে বলল, আমি পুকুর পাড়ের জাম গাছতলায় যাচ্ছি। জাহিদকে দিয়ে মতি ভাইকে এই সময়ে আসতে বলেছি। আব্বা ডাকলে আমি নামায পড়ছি বলে আমাকে খবর দিবি। তারপর ঘর থেকে বেরিয়ে এসে জাম গাছের নিচে অপেক্ষা করতে লাগল।

জাহিদের মুখে আসমা ডেকেছে শুনে মতি প্রথমে খুব রেগে গিয়ে যাবে না ভেবেছিল। পরে চিন্তা করে সিদ্ধান্ত নিল, গিয়েই দেখা যাক, আসমা কী বলে।

এশার নামায পড়ে মতি জাম গাছ তলায় এসে দেখল, আসমা দাঁড়িয়ে আছে। বলল, কেন ডেকেছ বল?

আসমা বসে পড়ে তার দু’পায়ে দু’টো হাত রেখে চোখের পানি ফেলতে ফেলতে বলল, বিশ্বাস কর মতি ভাই, ঢাকায় থাকাকালীন আমি এ সম্বন্ধে কিছুই জানতাম না। ঘরে এসে আব্বা আমাকে বলেছে। শোনার পর থেকে আমি যে কী যন্ত্রণায় ভুগছি তা আল্লাহকে মালুম। একদিকে তুমি, আর অন্যদিকে আব্বার জীবন। তারপর ডাক্তার যা বলেছিলেন বলে বলল, তুমি আমাকে বিষ এনে দাও, খেয়ে এই যন্ত্রণা থেকে রেহাই পাই।

আসমার কথা শুনে তার প্রতি মতির যে রাগ ছিল, তা পড়ে গেল। হাত ধরে তুলে দাঁড় করিয়ে তার চোখ-মুখ মুছিয়ে দেওয়ার সময় বলল, তুমি বিষ এনে দেওয়ার কথা আমাকে বলতে পারলে? যন্ত্রণা তুমি একা ভোগ করছ? আমি করিনি? বিষ খেলে দুজনে একসঙ্গে খাব।

আসমা চমকে উঠে ভিজে গলায় বলল, না মতি ভাই, না। তা হলে আব্বা আবার পঙ্গু হয়ে যাবে, অথবা হার্টফেল করে মারা যাবে। যদি ডাক্তার ঐ কথা না বলতেন, তা হলে আব্বার মুখে রিয়াজুল ভাইয়ের সঙ্গে বিয়ের কথা শোনার রাত্রেই এই জীবন শেষ করে দিতাম। তারপর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল।

রিয়াজুল ঢাকা থেকে ফিরে এসে ছোট চাচা-চাচিকে আসমার সম্বন্ধে মা-বাবার ইচ্ছার কথা জানাতে তারা শুনে খুশি হয়ে বললেন, এতে খুব ভালো কথা। তুমি তাদেরকে চিঠি লিখে তাড়াতাড়ি আসতে বলে দাও। এসব কাজে দেরি করতে নেই।

রিয়াজুল বলল, ছোট চাচা, মোসারেফ চাচার জমির দলিল তো রেজেন্ত্রী হয়নি। সেটা আমাকে দেবেন। ওটা ফেরৎ দেব ভেবেছি।

সামসুদ্দিন বললেন, তোমার জিনিস তুমি ফেরৎ দেবে, তাতে আমি বাধা দেব না। বরং এখন ফেরৎ দেওয়াই ভালো মনে করি। যখন দিতে যাবে তখন চেয়ে নিও।

রিয়াজুল বাবার সম্পত্তি মিউট্রেশনের জন্য দরখাস্ত করে ঢাকা গিয়েছিল। সে ব্যাপারে এই দু’তিন দিন অফিসে ছুটাছুটি করেছে। তাই আসমাদের ওখানে যেতে পারেনি। আজ মসজিদে এশার নামায পড়ে রওয়ানা দিল। আকাশে সপ্তমীর চাঁদ। তাই টর্চ লাইট নিয়ে বেরোয়নি। চাঁদের আলোয় হেঁটে আসছিল।

আসমাদের পুকুরটা উত্তর-দক্ষিণে লম্বা। তার পূর্ব পাড় দিয়ে ওরা যাতায়াত করে। উত্তর পাড়ে ঘাট ও বাস্তু ভিটা। ঘাট থেকে বাস্তুটা বিশ-পঁচিশ হাত দূরে। পুকুরের চারপাশের পাড়ে নানারকম ফলের গাছ। জাম গাছটা ঘাটের কাছে পশ্চিম পাড়ে।

রিয়াজুল ঘাটের কাছাকাছি এসে আমাকে পশ্চিম পাড়ের দিকে যেতে দেখে একটা নারকেল গাছেল আড়ালে দাঁড়িয়ে পড়ল। ভাবল, ওদের বাড়ির পিছনে ছোট বড় বাথরুমের ব্যবস্থা, এত রাতে ঐদিকে যাচ্ছে কেন? একটু পরে পুরুষ ছেলের গলা পেয়ে সন্দেহ হল। ভাবল, ছেলেটা মতি নয় তো?

অল্প একটু এগিয়ে নিশ্চিত হল। তারপর একটা আমগাছের আড়াল থেকে তাদের কথাবার্তা শুনতে লাগল।

তখন তার মনে পড়ল, বেশ কিছুদিন আগে তাদের দু’জনের অনেকক্ষণ আলাপ করার ঘটনা। সেদিন মনে একটু যে সন্দেহ হয়েছিল, আজকের ঘটনায় তা দৃঢ় হল। সঙ্গে সঙ্গে মনটা খুব খারাপ হয়ে গেল। যে আসমাকে ফুলের মতো পবিত্র মনে করেছিল, সে কিনা। বাসি ফুল? ছি-ছি-ছি। যে রাতের অন্ধকারে প্রেমিকের সঙ্গে অভিসার করে, তাকে পবিত্র ভেবে বিয়ে করতে যাচ্ছি? না-না, এ কখনই সম্ভব নয়। চিন্তা করতে লাগল, তার এখন কী করা উচিত।

মোসারেফ হোসেন মেয়েকে কিছু বলার জন্য স্ত্রীকে বললেন, আসমাকে ডাক তো।

মাহমুদা বিবি পাশের রুমে গিয়ে সালেহা ও জাহিদকে পড়তে দেখে সালেহাকে জিজ্ঞেস করলেন, আসমা কোথায়?

সালেহা মাকে দেখে বুদ্ধি খাটিয়ে বলল, বুবু এক্ষুণি বাথরুমে গেল।

বাথরুম থেকে এলে বলিস, তোর আব্বা ডেকেছে। কথা শেষ করে মাহমুদা বিবি চলে গেলেন।

সালেহা তাড়াতাড়ি বুবুকে ডাকতে গেল।

কারো আসার শব্দ পেয়ে রিয়াজুল ঘাটের দিকে আসার সময় সালেহাকে দেখে বলল, এত রাতে এদিকে কোথায় যাবে?

সালেহা তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে থমকে দাঁড়িয়ে পড়ল। কোনো উত্তর দিতে না পেরে মাথা নিচু করে নিল।

রিয়াজুল বুঝতে পারল, সালেহা ওদের অভিসারের কথা জানে। দেরি হচ্ছে বলে হয়তো বুবুকে ডাকতে এসেছে।

সালেহা আমতা আমতা করে বলল, আমি ঘাটে এসেছি। আপনি এদিকে কি করছিলেন।

আমি তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। এদিকে কারা যেন কথা বলছে শুনে দেখতে যাচ্ছিলাম। যাক গে চলি, আজ আর যাব না। কাল সকালে আসব বলে রিয়াজুল চলে গেল।

রিয়াজুল চলে যাওয়র পর সালেহা জামগাছের কাছাকাছি এসে বলল, বুবু তোমাকে আব্বা ডাকছে।

আসমা মতিকে বলল, কাল এই সময়ে এস। তারপর এগিয়ে এসে সালেহাকে বলল, চল।

আমগাছের কাছে এসে সালেহা বলল, রিয়াজুল ভাইকে এখানে দেখলাম। আমাকে আসতে দেখে জিজ্ঞেস করলেন, এত রাতে এদিকে কোথায় যাবে?

আসমা চমকে উঠে ভয়ার্ত স্বরে বলল, কী বলছিস তুই?

হা বুবু।

তার কথার উত্তরে তুই কী বললি?

বললাম, আমি ঘাটে এসেছি। তারপর বললাম, আপনি এখানে কী করছিলেন? জবাবে উনি বললেন, তোমাদের বাড়ি যাচ্ছিলাম। বুবু, আমার মনে হয় উনি তোমাদের কথাবার্তা শুনেছেন।

রিয়াজুল ভাই আমাদের ঘরে গেছেন?

না। বললেন, কাল সকালে আসবেন।

 ততক্ষনে তারা উঠোনে চলে এল। আসমা তাকে যেতে বলে আব্বার কাছে এল। তার বুক ভয়ে তখনওঁ ধক ধক করছে। ঘরে ঢুকে যথাসাধ্য সংযত করে বলল, আমাকে ডেকেছ আব্বা?

মোসারেফ হোসেন বললেন, এই ক’দিন রিয়াজুল এল না কেন বলতে পারিস?

 হয়তো কোন কাজে ব্যস্ত আছেন। কাল আসবেন বলতে গিয়েও সামলে নিল।

হ্যাঁ, আমারও তাই মনে হয়! কাল সকালে না হয় জাহিদকে ডাকতে পাঠাস।

ঠিক আছে, পাঠাব।

আজ তিন-চারদিন হয়ে গেল ছেলেটা এল না। কোনো অসুখ-বিসুখ করল কিনা কে জানে।

কাল জাহিদকে পাঠালে খবর পাওয়া যাবে।

তা অবশ্য যাবে। কি জানিস মা, এই ক’দিন ছেলেটাকে না দেখে বড় খারাপ লাগছে। ঠিক আছে, যা খেয়ে ঘুমিয়ে পড়।

আসমা খেয়ে রুমে এসে দেখল, জাহিদ ঘুমিয়ে পড়েছে। আর সালেহা মশারী খাটাচ্ছে।

 বুবুকে দেখে সালেহা জিজ্ঞেস করল, আব্বা ডেকেছিল কেন?

রিয়াজুল ভাই ক’দিন আসেনি কেন জিজ্ঞেস করে বলল, কাল সকালে ডেকে আনার জন্য জাহিদকে পাঠাস।

ছোট বাথরুমের কাজ সেরে এসে দু’বোনে শুয়ে পড়ল। কিন্তু কারো চোখে ঘুম এল না। বেশ কিছুক্ষণ এপাশ-ওপাশ করে সালেহা বলল, বুবু তুমি ঘুমিয়েছ?

আসমা বলল, নারে, ঘুম আসছে না। তুই ঘুমাসনি কেন?

আমারও ঘুম আসছে না। রিয়াজুল ভাই যদি সত্যি সত্যি তোমাদের কথাবার্তা শুনে থাকে, তা হলে কি হবে ভেবে ভয় ভয় করছে।

তোর ভয় করবে কেন? করলে আমার করবে। শোন, তোকে যদি রিয়াজুল ভাই। আজকের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে, বলবি, তুই কিছু জানিস না।

আর তোমাকে যদি জিজ্ঞেস করেন, তুমি কী বলবে?

 সে তখন দেখা যাবে। তোকে ভাবতে হবে না।

তুমি মতি ভাইয়ের রাগ মানাতে পেরেছ?

আসমা রেগে উঠে বলল, হ্যাঁ পেরেছি। তারপর বলল, এত উঁকিলি জেরা করছিস কেন? নে এবার শুয়ে পড়।

আরো কিছুক্ষণ এপাশ-ওপাশ করে সালেহা ঘুমিয়ে পড়ল। কিন্তু আসমার চোখে ঘুম এল না। রিয়াজুল ভাই কিছু জিজ্ঞেস করলে কী বলবে না বলবে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল।

.

সামসুদ্দিন মিয়া নামায পড়ে মমজিদ থেকে ফিরে ভাত না খেয়ে ভাইপোর জন্য অপেক্ষা করছিলেন। তাকে দেখে বললেন, ভাত না খেয়ে কোথায় গিয়েছিলে?

রিয়াজুল বলল, একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।

খাওয়ার পর সামসুদ্দিন মিয়া জিজ্ঞেস করলেন, তোমার মা-বাবাকে আসার জন্য চিঠি দিয়েছ?

রিয়াজুল মনে মনে বলল, তার আর দরকার নেই ছোট চাচা। মুখে বলল, কাজের ব্যস্ততায় দিতে পারিনি। কাল দেব। তারপর ঘুমাতে গিয়ে অনেক রাত ঘুমাতে পারল না। চোখ বন্ধ করতেই আসমা ও মতির কথপোকথন মনে পড়তে লাগল। হঠাৎ তার বিবেক বলে উঠল, তুমি শিক্ষিত ও ধার্মীক ছেলে হয়ে এই সামান্য ব্যাপারে বিচলিত হচ্ছ কেন? তুমি তো তোমার আব্বার বন্ধুকে আব্বার মতো মনে করে ও আল্লাহর নবী (দঃ) এর বানী স্মরণ করে তাঁর সন্তুষ্টির জন্য মোসারেফ হোসেনকে সাহায্য করছ। নিশ্চয় তার মেয়েকে বিয়ে করার জন্য নয়? তার মেয়ের জন্য করলে তো তুমি আল্লাহ ও তাঁর নবী (দঃ) এর সন্তুষ্টি পাবে না। তা ছাড়া তুমি তো আসমাকে ভালবাসনি। মা-বাবা মনে কষ্ট পাবে ভেবে বিয়েতে মত দিয়েছ। আর আসমা ও মতি অনেক বছর আগে থেকে একে অপরকে ভালবাসে। সেই ভালবাসার মাঝখানে বাধা সৃষ্টি করা কী তোমার উচিত? তুমি কী ভুলে গেছ, সুখ-শান্তি ভোগে নয়, ত্যাগে। মনে রেখ, যারা প্রকৃত মুসলমান, তারা নিজের সুখ শান্তির চেয়ে অন্যের সুখ-শান্তির চিন্তা বেশি করে। তা ছাড়া আসমাকে বিয়ে করলে সবাই ভাববে, এই জন্যই তাদেরকে সাহায্য করছ। আল্লাহ রাজি থাকলে তোমার তকৃদিরে আসমার থেকে আরো ভালো মেয়েকে বউ হিসেবে পাবে। শুধু শুধু নিষ্পাপ ফুলের মতো দুটো ছেলে-মেয়েকে দুঃখের সাগরে ভাসিওনা। আল্লাহর কাছে সাহায্য চেয়ে যে মহৎ কাজে হাত দিয়েছে, তা যদি সম্পন্ন করতে পার, তা হলে আসমাকে বিয়ে করে যতটা না সুখ-শান্তি পেতে তার থেকে অনেক বেশি পাবে।

বিবেকের যুক্তির কাছে রিয়াজুল হেরে গেল। সিদ্ধান্ত নিল, সে নিজে মতির সঙ্গে আসমার বিয়ের ব্যবস্থা করবে। তারপর হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল, রাত দু’টো।

বিছানা থেকে নেমে অজু করে তাহাজ্জুদের নামায পড়ে মোনাজাত করল, হে গাফুরুর রহিম, আমি তোমার একজন নাদান গোনাহগার বান্দা। ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক। তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালবাস। আমি আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ও তোমার হাবিব (দঃ) কে সন্তুষ্ট করার জন্য যে পথে অগ্রসর হয়েছি তা সফল করার তওফিক আমাকে দাও। শয়তানের চক্রে পড়ে আমি যেন পথভ্রষ্ট না হই। বিতাড়িত শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা কর। আমার সকল নেক মনস্কামনা পূরণ কর। তোমার পেয়ারা হাবিব (দঃ) এর উপর শতকোটি দরূদ ও সালাম। তাঁরই অসিলায় আমার এই দেওয়া কবুল কর। আমিন। মোনাজাত শেষ করে ঘুমিয়ে পড়ল।

পরের দিন সকালে নাস্তা খেয়ে রিয়াজুল ছোট চাচার কাছ থেকে মোসারেফ হোসেন চাচার জমির দলিল নিয়ে ফেরৎ দেওয়ার জন্য রওয়ানা দিল। পথে মনোয়ার হোসেনের সঙ্গে দেখা হতে সালাম বিনিময় কলে বলল, চাচা, আপনার সঙ্গে আমার খুব দরকারী কথা আছে।

মনোয়ার হোসেন বললেন, এখন তো সময় নেই বাবা, কাজে যাচ্ছি। ফিরতে সন্ধ্যে পার হয়ে যাবে। এশার নামাযের পর না হয় এস।

তাই আসব বলে রিয়াজুল আসমাদের পুকুর পাড়ে এসে দেখল, মোসারেফ হোসেন চাচা, হাঁটাহাঁটি করছেন। কাছে এসে সালাম দিয়ে বলল, কেমন আছেন?

মোসারেফ হোসেন সালামের উত্তর দিয়ে বললেন, আল্লাহর রহমতে ভালো। তুমি এই কদিন আসনি কেন? তোমার খবর নেওয়ার জন্য জাহিদকে পাঠাবার কথা আসমাকে কাল রাতে বলে রেখেছিলাম।ও স্কুলে গেছে। ফিরে এলে পাঠাতাম।

রিয়াজুল বলল, আব্বার অংশের জমিগুলো মিউট্রেশান করার জন্য অফিসে ছুটাছুটি করতে হচ্ছে। তাই আসতে পারিনি।

 চল বাবা ঘরে গিয়ে বসি।

না চাচা, এখন সময় হবে না। পরে আবার আসব। তারপর দলিলটা পকেট থেকে বের করে তার হাতে দিয়ে বলল, আপনার যে জমি ছোট চাচা আমার নামে কিনেছিলেন, এটা সেই দলিল। রেজিষ্ট্রী তো হয়নি। এখন আর রেজিষ্ট্রী করারও দরকার নেই। ছেলে কি তার বাবার জমি কিনতে পারে? আপনার জমি আপনারই থাক। এ বছর থেকে আপনিই ভোগ দখল করবেন।

মোসারেফ হোসেনের মনে হল, পুকুর পাড়ে দাঁড়িয়ে দিবা স্বপ্ন দেখছেন। কোনো কথা বলতে পারলেন না। শুধু ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। একসময় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল।

রিয়াজুল বলল, কাঁদছেন কেন? আপনি কী মনে করছেন এই জমি আপনাকে দান করলাম? তা কখনো মনে করবেন না। ছেলে কী বাবাকে দান করতে পারে? চোখ মুছুন, নচেৎ ভাবব, আমাকে ছেলে হিসাবে গ্রহণ করতে পারেননি।

না বাবা না, আমি তা ভাবিনি। তোমাকে নিজের ছেলের থেকে বেশি মনে করি। তোমার মতো ছেলে যে মা-বাবা জন্ম দিয়েছেন তারা ধন্য। তাদেরকে আল্লাহ জান্নাতবাসি করুন। তোমার মনের উদারতা দেখে চোখের পানি রোধ করতে পারিনি। আল্লাহ তোমাকে চিরসুখী করুন। তারপর জিজ্ঞেস করলেন, দলিল ফেরৎ দেওয়ার ব্যাপারটা তোমার ছোট চাচা জানেন?

জ্বি জানেন। এবার আসি। সালাম বিনিময় করে সেখান থেকে রিয়াজুল আসার সময় চিন্তা করতে লাগল, কী ভাবে মতির সঙ্গে আসমার বিয়ের ব্যবস্থা করবে? সব থেকে বেশি যে কথাটা ভাবিয়ে তুলল, সেটা হল মোসারেফ চাচাকে কী করে ম্যানেজ করবে। আসমাকে বিয়ে করব না শুনে যদি মনে আঘাত পেয়ে স্ট্রোক করে আবার পঙ্গু হয়ে যান। সারাদিন চিন্তা করেও কোনো উপায় খুঁজে বের করতে পারল না। শেষে ভেবে রাখল, মনোয়ার হোসেন চাচাকে সব কথা জানিয়ে পরামর্শ চাইবে।

মোসারেফ হোসেন ঘরে এসে স্ত্রীকে, আসমাকে ও সালেহাকে ডেকে দলিলটা দেখিয়ে বললেন, এটা আমাদের পাঁচ বিঘা জমির দলিল। যে জমি আমি সামসুদ্দিন মিয়ার কাছে বিক্রি করেছিলাম। উনি ভাইপোর নামে দলিল করিয়েছিলেন। কথা ছিল, রিয়াজুল এলে রেজিষ্ট্রী হবে। রিয়াজুল একটু আগে এসেছিল। দলিল ফেরৎ দিয়ে বলল, ছেলে কী বাবার সম্পত্তি কিনতে পারে? এ বছর থেকে আপনার জমি আপনি চাষ করবেন। কত বড় উদার মনের ছেলে তোমরা দেখেছ? কথা বলতে বলতে কান্নায় তার গলা বুজে এল। সামলে নিয়ে আসমাকে উদ্দেশ্য করে বললেন, দু’দিন পর তুই বুঝতে পারবি, ওর মন কত উদার। তারপর আসমানের দিকে দু’হাত তুলে বললেন, আল্লাগো, তুমি তাড়াতাড়ি সে দিন আমাকে দেখাও, যে দিন আসমাকে রিয়াজুলের হাতে তুলে দেব।

.

মনোয়ার হোসেন মোসারেফ হোসেনের চাচাতো ভাই। বয়সে পাঁচ-সাত বছরের বড়। জমি জায়গা যা ছিল ভালো ভাবেই চলে যেত। তার কোনো পুত্র সন্তান নেই। তিন মেয়ে। জমি বিক্রি করে তাদের বড় ঘরে বিয়ে দিতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। বিঘে খানেকের মতো জমি এখনো আছে। তার ফসলে ও অন্যের খেত খামারে কাজ করে স্বামী স্ত্রীর একরকম চলে যায়। অসুখ-বিসুখে মেয়ে জামাইরা কিছু কিছু সাহায্য করে। মোসারেফ হোসেনের পূর্বদিকে পুকুর পাড়ের অল্প দূরে তার দোচালা বেড়ার ঘর। আজ কাজ থেকে ফিরে এশার নামায পড়ে খাওয়া দাওয়ার পর দাওয়ায় বসে বিড়ি টানছিলো।

এমন সময় রিয়াজুল উঠোনে এসে চাচা বলে ডাকল।

 মনোয়ার হোসেন বিড়ি নিভিয়ে ফেলে দিয়ে এগিয়ে এসে বললেন, তুমি এসেছ?

রিয়াজুল সালাম বিনিময় করে বলল, বাইরে বসে কথা বলি চলুন।

মনোয়ার হোসেন বললেন, তাই চল, তারপর উঠোনের বাইরে লিচু গাছের তলায় এসে বললেন, এখানেই বসা যাক।

বসার পর রিয়াজুল বলল, চাচা, আমি একটা সমস্যায় পড়েছি। আপনি ছাড়া আর কেউ সমাধান করতে পারবে না।

 কি যে বল বাবা। শুনেছি তুমি শিক্ষিত ছেলে। আর আমি হলাম পাড়া-গাঁয়ের মূর্খ মানুষ। আমি কী করে সমস্যার সমাধান করব?

আমি শিক্ষিত হলে কী হবে? বয়সে আপনার ছেলে মত। হাজার হোক আপনি মুরুব্বি। কথায় আছে, কোনো সমস্যায় পড়লে মুরুব্বি লোকের কাছে পরামর্শ নেবে। তা ছাড়া যে ব্যাপারে আপনার কাছে এসেছি, তা আপনার সাহায্য ছাড়া সমাধান হবে না।

তাই যদি মনে কর, তা হলে সমস্যাটা বল, যদি সম্ভব হয়, যেকোন সাহায্য করার চেষ্টা করব।

শুধু চেষ্টা করার কথা বললে চলবে না। আপনাকে কথা দিতে হবে আমাকে সাহায্য করবেন। আমার দৃঢ় ধারণা, আপনি সাহায্য করলে সমস্যার সমাধান হবেই।

তোমার বাপকে আল্লাহ বেহেস্ত নসীব করুক। আমার সঙ্গে তার খাতির ছিল। আমার দ্বারা যদি তোমার কোনো উপকার হয়, তা হলে কথা দিলাম, সাহায্য করব। এবার তোমার সমস্যাটা বল।

আপনি কী শুনেছেন, আসমার সঙ্গে আমার বিয়ে হবে?

হা বাবা শুনেছি। আসমার বাপ ও তোমার ছোট চাচার কাছে শুনেছি। তা ছাড়া তুমি তোমার বাপের বন্ধুর জন্য যা কিছু করছ তা তো দেখতেই পাচ্ছি।

আচ্ছা চাচা, মতি কেমন ছেলে বলতে পারেন?

হঠাৎ তার কথা জিজ্ঞেস করছ কেন?

সে কথা পরে বলছি। মতির কথা আগে বলুন।

মতি খুব ভালো ছেলে। ম্যাট্রিক পাশ করে ঢাকায় চাকরি করত। হঠাৎ করে বাপটা মারা গেল। চাকরি ছেড়ে সংসারের হাল ধরেছে।

আমি মতির সঙ্গে আসমার বিয়ে দিতে চাই।

মনোয়ার হোসেন খুব অবাক হয়ে বললেন, সে কি বাবা, তুমি আসমাকে বিয়ে করবে?।

করার তো কথা ছিল, কিন্তু কালকে জানতে পারলাম, ওরা দুজন একে অপরকে অনেক আগে থেকে পছন্দ করে। এখন আপনিই বলুন, আমাকে বিয়ে করে আসমা কী সুখী হবে? না আমি সুখী হব? আর মতিও খুব দুঃখ পাবে। আমরা তিনজনের কেউই সুখি হতে পারব। না। তাই মতির সঙ্গেই আসমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

মনোয়ার হোসেন মতি ও আসমার সম্পর্ক জানে। বহুবার দু’জনকে নির্জন দুপুরে পুকুরের পশ্চিম পাড়ে বসে গল্প করতে দেখেছেন। বেশ কয়েকবার মোসারেফ হোসেনের কানেও কথাটা তুলেছেন। তাই রিয়াজুল তাদের পছন্দের কথা বলতে কোনো প্রতিবাদ করতে পারলেন না। বরং রিয়াজুলের মনের উদারতার পরিচয় পেয়ে মুগ্ধ হলেন। তার প্রতি স্নেহ আরো বেড়ে গেল।

তাকে চুপ করে থাকতে দেখে রিয়াজুল বলল, কি হল চাচা, কি এত ভাবছেন?

কী আর ভাবব বাবা, তোমার মতো ছেলে এখনো দুনিয়ায় আছে, তোমাকে না দেখলে বিশ্বাস করতাম না।

আমার কথা বাদ দিন। ওদের ব্যাপারে কী করবেন বলুন। আমি নিজেই কথাটা মোসারেফ চাচাকে বলতে পারতাম। কিন্তু উনি যদি কথাটা শুনে উত্তেজিত হন, তা হলে আবার পঙ্গু হয়ে যাবেন অথবা হার্টফেল করে মারা যাবেন। তাই উনি যাতে উত্তেজিত না হন, সেই রকম পরামর্শ দিয়ে আপনি ওদের বিয়ের ব্যবস্থা করবেন।

মনোয়ার অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, খুব কঠিন সমস্যা বাবা, আমি মূর্খ মানুষ। এর সমাধান কী করতে পারব?

আপনি আসমার আব্বাকে বলবেন, ইদানিং আমার একটা খুব কঠিন রোগ ধরা। পড়েছে। ডাক্তার বিয়ে করতে নিষেধ করেছেন। আমার নিজের পক্ষে জানানো সম্ভব নয় বলে আপনাকে জানাতে বলেছি। আরো বলবেন, রিয়াজুল মতিকে খুব ভাল ছেলে বলে জানে। তার সঙ্গে আসমার বিয়ে দিতে চায়। সব খরচ-পত্র রিয়াজুল বহন করবে।

মনোয়ার হোসেন রিয়াজুলের মহানুভবতায় ক্রমশ আরো বেশি মুগ্ধ হলেন। তার মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ তোমাকে দু’জাহানে খুশি করুন। তোমার হায়াৎ বাড়িয়ে দিন। জেনেছি তুমি খুব ধার্মিক ছেলে। তোমার কাজ কর্ম দেখেও তাই মনে হচ্ছে। মৌলবীদের মুখে শুনেছি, ছেলে-মেয়ে ধার্মিক হলে আল্লাহ তাদের মা-বাবাকে নাজাত দেন। তোমার মা বাবাকে আল্লাহ নিশ্চয় নাজাত দেবেন। তোমার কথা শুনে খুশি হয়েছি। আমি গরীব ও মূর্খ। হলেও জীবনে কোনোদিন মিথ্যা বলিনি। মিথ্যা বলা যে হারাম, তা আমার চেয়ে তুমি বেশি। জান। তাই বলছি, মিথ্যা করে তোমার কঠিন অসুখের কথা বলার দরকার নেই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলছি শোন, তুমি আসমাকে বিয়ে করবে না শুনলে মোসারেফ যে আবার অসুস্থ হয়ে পড়বেন তা আমিও জানি। সেই সাথে তাকে যদি বলা হয়, তুমি সালেহাকে বিয়ে করবে, তা হলে তার কোন বিপদ হবে বলে মনে হয় না।

রিয়াজুল শুনে মনে মনে মনোয়ার চাচার বুদ্ধির তারিফ না করে পারল না। হঠাৎ তার মন বলে উঠল, আল্লাহ সালেহাকে তোমার জোড়া করেছেন, তাই এরকম ঘটনা ঘটল।

তাকে চুপ করে থাকতে দেখে মনোয়ার বললেন, আমার বুদ্ধিটা তোমাকে যে নিতেই হবে তা ভেব না। পরামর্শ চেয়েছ দিলাম। নেওয়া না নেওয়া তোমার ইচ্ছা।

না চাচা, আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন। আমি ভাবছি সালেহার বয়স কম, সে যদি আমাকে পছন্দ না করে?

তোমার কথা ঠিক, তবে আমার মনে হয়, সালেহা সে রকম মেয়ে নয়। আর বয়সের কথা যে বললে, সেটা কিছু না। ছেলেদের পঁচিশ থেকে ত্রিশের মধ্যে ও মেয়েদের পনের থেকে বিশের মধ্যে বিয়ে হওয়া উচিত। সালেহার বয়স পনের ষোেলর মতো। আর তোমার নিশ্চয় ত্রিশের নিচে?

রিয়াজুল বলল, সাতাশ।

তা হলে তো বয়সের কথাই উঠে না। তুমি বললে, আমি কালই মোসারেফের সঙ্গে কথা বলব।

রিয়াজুল বলল, আমি ছোট চাচা-চাচির সঙ্গে আলাপ করে আপনাকে জানাব। এবার আসি চাচা। অনেক রাত হয়েছে বলে রিয়াজুল সালাম বিনিময় করে চলে গেল।

মনোয়ার হোসেন পকেট থেকে বিড়ি ও দিয়াশলাই বের করে বিড়ি ধরিয়ে টানতে টানতে ঘরে এলেন। তার স্ত্রী করিমন স্বামীর অপেক্ষায় জেগে ছিলেন। তাকে ফিরে আসতে দেখে জিজ্ঞেস করলেন, মিয়া বাড়ির ছেলের সঙ্গে এতক্ষণ কি কথা বলছিলে?

মনোয়ার হোসেন বললেন, সে অনেক কথা পরে শুনো। এখন রাত হয়েছে শুয়ে পড়।

.

১০.

মতি যে রাতে আসমার সঙ্গে জাম তলায় দেখা করে,তার পরের দিন সকালে বন্ধু জালালকে আসমার পরিস্থিতির কথা বলে বলল, এখন বল আমি কি করব?

জালাল বলল, তা হলে তো তোর জন্য কিছু করা দরকার। কিন্তু রিয়াজুলের মত ভালো। ছেলের বিরুদ্ধে কিছু করতে বিবেকে বাধছে।

তাই বলে আমার জন্য তুই কিছু করবি না?

জালাল কিছুক্ষণ চিন্তা করে বলল, এক কাজ কর, তুই বা আসমা তোদের সম্পর্কের কথা তাকে জানিয়ে দে! তোকে তো সেদিন বলেছিলাম, তোদের সম্পর্কের কথা জানলে রিয়াজুল নিজেই তোদের বিয়ের ব্যবস্থা করবে।

তোর কথাটা কতদূর সফল হবে জানি না, তবে আসমাকে দিয়ে জানাব। যদি তোর কথা না ফলে, তা হলে কিন্তু তোকে বিহিত করে দিতে হবে।

ঠিক আছে, তাই হবে।

মতি ফিরে আসার সময় চিন্তা করল, আসমা তো আজ রাতে যেতে বলেছে, সেই সময় তাকে বলবে, সে যেন তাদের সম্পর্কের কথা রিয়াজুলকে জানায়।

রিয়াজুল মনোয়ার হোসনের সঙ্গে দেখা করতে আসার কিছুক্ষণ আগে মতি জামতলায় এসে অপেক্ষা করছিল। আসমা আসার পর বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেটা করতে পারলে রিয়াজুল ভাই তোমাকে বিয়ে তো করতে চাইবেন না, বরং আমার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করবেন। আর সেই কাজটা তোমাকেই করতে হবে।

অকুল সমুদ্রে জাহাজ ডুবে গেলে মানুষ সাঁতার কাটতে কাটতে হয়রান হয়ে ডুবে যাওয়ার সময় সামান্য একটা ভাসমান কিছু পেলে তাকে আঁকড়ে ধরে বাঁচার জন্য যেমন তার মনের অবস্থা হয়, মতির কথা শুনে আসমার মনের অবস্থাও তেমনি হল। বলল, তাড়াতাড়ি বল, কী করতে হবে?

আমাদের সম্পর্কের কথা তুমি তাকে জানাবে।

 আসমা হতাশ গলায় বলল, ও এই কথা? আমি মনে করেছিলাম, কি না কী।

মতি বলল, তুমি হতাশ হচ্ছ কেন? আমার দৃঢ় বিশ্বাস রিয়াজুল ভাই আমাদের সম্পর্কের কথা জানতে পারলে, আমাদের বিয়ের ব্যবস্থা করবেনই।

তোমার ধারণা আল্লাহ কবুল করুক। তারপর গত রাতের ঘটনা খুলে বলল, আমার মনে হয়, রিয়াজুল ভাই আমাদের কথা সব শুনেছেন, আর বলা লাগবে না। তবু দু’একদিন অপেক্ষা করে দেখি, রিয়াজুল ভাই কী করেন। তারপর না হয় বলব।

হাঁ, তাই কর।

আজ সকালে একটা ঘটনা হয়েছে।

কী ঘটনা বল।

তুমি তো জান, সামসুদ্দিন চাচার কাছে আব্বা পাঁচ বিঘা জমি বিক্রি করেছিল। তারপর রিয়াজুল দলিল ফেরৎ দিয়ে যেসব কথা বলেছে বলল।

তাই নাকি? সত্যি রিয়াজুল ভাই খুব উঁচু মনের ছেলে। আমার এখন আরো দৃঢ় বিশ্বাস হচ্ছে আমাদের ব্যাপারটা যদি জেনে থাকেন, তা হলে যা বললাম তা করবেনই।

আসমা বলল, আল্লাহ যেন তাই করেন। তুমি এবার যাও, আর রাত্রে এস না। দিনে সময় করে এস।

ঠিক আছে, তাই আসব বলে মতি বিদায় নিয়ে চলে গেল।

.

সালেহাকে পছন্দ হলেও রিয়াজুল মনোয়ার হোসেন চাচার প্রস্তাবটা এবং আসমা ও মতির সম্পর্কের কথা তিন চার দিন পার হয়ে গেলেও ছোট চাচাকে বলতে পারল না। শেষে মা-বাবাকে চিঠি লিখে সমস্যা ও তার সমাধানের উপায় বিস্তারিত জানাল। আরো জানাল, তারা যেন অতি শিঘ্র এসে ছোট চাচাকে নিয়ে সমস্যা মিটিয়ে দেন।

দু’বছর আগে সালেহা নাইনে উঠে পড়া বন্ধ করে দিয়েছিল। রিয়াজুল তাকে এ বছর ঐ ক্লাসেই ভর্তি করে দিয়েছে। একদিন ছুটির সময় স্কুল থেকে ফেরার পথে সালেহার সঙ্গে দেখা করে বলল, তোমাকে কয়েকটা কথা বলব। কথাগুলো ভালো-মন্দ যাই হোক না কেন, কাউকে বলবে না, তবে তোমার বুবুর বিয়ে হয়ে যাওয়ার পর বলতে পার।

সালেহা বলল, আপনার যে কোনো কথা আমার কাছে অত্যন্ত মূল্যবান। তা ছাড়া আমার দৃঢ় বিশ্বাস, আপনি কোনো মন্দ কথা বলতে পারেন না।

আমাকে এত বড় মনে করার কারণটা বল তো?

সূর্য কিরণ না দিলে পৃথিবী যেমন অন্ধকার হয়ে থাকত, চাঁদের আলো যদি না থাকত, তা হলে পৃথিবীর মানুষ যেমন সৌন্দর্য থেকে বঞ্চিত হত, তেমনি যেসব মানুষ মানুষের উপকারের জন্য নিজের জীবন উৎসর্গ করে, তারা চন্দ্র সূর্যের মত। আপনি তাদেরই একজন।

আমাকে অত বড় করে বলো না সালেহা। তুমি যাদের কথা বললে, তারা আল্লাহর খাস বান্দা। তাদের পায়ের ধূলোর যোগ্যও আমি নই।

আল্লাহর খাস বান্দারা নিজেদেরকে তাই মনে করেন। যাই হোক, কি বলবেন বলছিলেন বলুন।

তুমি কী তোমার বুবুর ও মতির সম্পর্কের কথা জান?

জ্বি জানি।

আমার সঙ্গে তোমার বুবুর বিয়ের কথা হয়েছে, তাও নিশ্চয় জান?

জ্বি জানি।

তোমার বুবু প্রতিবাদ করেনি কেন, বলতে পার?

জ্বি পারি। ডাক্তার বলেছেন, আব্বা কোনো কারণে উত্তেজিত হলে আবার পঙ্গু হয়ে যাবেন, তাই করেনি।

তুমি তো বেশ বুদ্ধিমতী ও স্পষ্টবাদিনী। বল তো দেখি। আমার এখন কী করা উচিত?

আমি সত্য জিনিস চেপে রাখতে পারি না। সে জন্য অনেকে আমাকে ঠোঁটকাটি বলে। কিন্তু বুদ্ধিমতী কেউ বলেনি। আপনার মুখে এই প্রথম শুনলাম।

সালেহার সঙ্গে রিয়াজুল যত কথা বলছে, তত তার সুপ্ত প্রতিভা জানতে পেরে মুগ্ধ হচ্ছে। ততক্ষণে তারা পুকুর পাড়ে চলে এসেছে। বলল, তোমার সঙ্গে আরো কিছু কথা আছে, ঐ জামরুল গাছের গোড়ায় বসি চল।

কেন, ঘরে চলুন না।

ঘরে পরে যাব, তার আগে কথাগুলো এখানে সেরে নিতে চাই।

সালেহা কিছু না না বলে জামরুল গাছের তলায় এসে ঘাসের উপর বসে বলল, এবার বলুন।

রিয়াজুল দূরত্ব বজায় রেখে বসে বলল, আমি যদি আগে তোমার বুবু ও মতির সম্পর্কের কথা জানতাম, তা হলে মা-বাবা ঢাকায় যখন আমার মতামত জানতে চেয়েছিলেন তখন। অমত করতাম। ঢাকা থেকে ফিরে মাত্র চার পাঁচ দিন আগে জেনে খুব মানসিক যন্ত্রণায় ভুগছি। আর ওরাও যে ভুগছে, তাও বুঝতে পারছি তোমার বাবার কথা চিন্তা করে এখন আমিও এ বিয়েতে অমত করতে পারছি না। এক এক সময় মনে হয় ঢাকার ছেলে ঢাকায় চলে যাই। কিন্তু ঐ একই কারণে যেতেও পারছি না। এই কঠিন সমস্যা থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় তোমার হাতে।

আমার হাতে? কী বলছেন আপনি, আমি তো কিছুই বুঝতে পারছি না বলে সালেহা তার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল।

রিয়াজুলও কয়েক সেকেন্ড একদৃষ্টে তার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ সালেহা, তুমিই পার তোমার বাবার জীবন রক্ষা করতে এবং তোমার বুবুকে, মতিকে ও আমাকে যন্ত্রণার হাত থেকে রক্ষা করতে।

সালেহা আরো বেশি অবাক হয়ে বলল, বেশ যদি তাই হয়, তা হলে ইনশাআল্লাহ আমার জীবনের বিনিময়েও তা করব। বলুন আমাকে কী করতে হবে?

তোমাকে কিছুই করতে হবে না। শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তবে সেই উত্তরটা যেন তোমার মনের কথা হয়।

ভনিতা করে কিছু বলা যে হারাম, তা আমি জানি, আল্লাহর কোনো ঈমানদার বান্দা বান্দি জীবন গেলেও ভনিতার আশ্রয় নেয় না।

রিয়াজুল সুবহান আল্লাহ বলে বলল, তোমার কথা শুনে খুব খুশি হলাম। তারপর বলল, প্রথম যেদিন তোমাদের বাড়িতে আসি, সেদিন পুকুর ঘাটে তোমাকে দেখে ও তোমার সঙ্গে কথা বলে এত মুগ্ধ হয়েছিলাম যে, মনে মনে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য আল্লাহকে জানিয়ে ছিলাম। তাই তোমাকে আবার স্কুলে ভর্তি করি। ঢাকাতে আসমাকে দেখে মা-বাবা যখন মতামত জানতে চাইল তখন তারা মনে কষ্ট পাবে ভেবে অমত করিনি। ভেবেছিলাম, আল্লাহ সালেহাকে আমার জোড়া করেননি, করেছেন আসমাকে। এখন ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে, আল্লাহ পাক সেই প্রথম দিন যে দোয়া করেছিলাম, তা কবুল করেছেন। কিন্তু কিভাবে কি করব ভেবে ঠিক করতে না পেরে মনোয়ার হোসেন চাচাকে তোমার বুবুর ও মতির সম্পর্কের কথা বলে আমার সমস্যার কথা বলি। তিনি বললেন, তুমি যদি সালেহাকে বিয়ে কর, আর আসমার বিয়ে মতির সঙ্গে দেওয়ার ব্যবস্থা কর, তা হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর নিশ্চিত হওয়ার জন্য কাল রাতে আমি এস্তেখারার নামায পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ আমি যে সমস্যায় পড়েছি, তা থেকে তুমি আমাকে মুক্তির পথ দেখিয়ে দাও। তারপর ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, আমি তোমাদের পুকুরে গোসল করার সময় সাঁতার কাটতে কাটতে যখন মাঝখানে গেছি তখন কে যেন পানির ভেতর থেকে আমার একটা পা ধরে টেনে আমাকে পানির নিচে নিয়ে যেতে লাগল। আমি অনেক চেষ্টা করেও ভেসে থাকতে পারলাম না, ডুবে গেলাম। নিঃশ্বাস নিতে না পেরে যন্ত্রণায় ছটফট করছি, হঠাৎ মনে হল, কে একজন আমার একটা হাত ধরে পানির উপরে নিয়ে এসে সাঁতরিয়ে পুকুরের কিনারে নিয়ে এল। আমি তখন খুব ক্লান্ত। একটু পরে স্বস্তি বোধ করে উদ্ধার কর্তার দিকে তাকিয়ে দেখি, তুমি। আর তখনি ঘুম ভেঙ্গে গেল। স্বপ্নটা দেখার পর ভেবে রাখলাম, তোমাকে আমার ইচ্ছার কথা জানাব, এখন আমি তোমার মতামত জানতে চাই।

সালেহা বোবা দৃষ্টিতে তার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মাথা নিচু করে অনেকক্ষণ চুপ করে রইল। রিয়াজুলের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে এবং পরে তার কাজ-কর্ম দেখে বিশ্বাসই করতে পারেনি, এ যুগে এতো ভাল ছেলে থাকতে পারে। সে যখন আব্বার সঙ্গে দেখা করতে আসত এবং বুবুর সঙ্গে সংসারের ব্যাপারে আলাপ করত তখন লজ্জায় কাছে আসত না। তবে আড়াল থেকে তার দিকে তাকিয়ে থাকত; কিন্তু তাকে স্বামী হিসাবে পাওয়ার কথা চিন্তা করেনি কোনোদিন। আজ তার কথা শুনে এত আনন্দিত হল যে, তার মুখ দিয়ে কোনো কথা বের হল না। থর থর করে কাঁপতে লাগল। একসময় আনন্দ অশ্রু গড়িয়ে বুকের উপর টপটপ করে পড়তে লাগল।

রিয়াজুল দেখতে পেয়ে তার চিবুক ধরে মুখটা তুলে বলল, আমার কথা শুনে তুমি এত কষ্ট পাবে জানলে বলতাম না। তারপর চিবুক ছেড়ে দিয়ে বলল, কথাটা বলে খুব বড় অন্যায় করেছি। পারলে মাফ করে দিও। এবার আসি বলে দাঁড়িয়ে পড়ল।

সালেহা চমকে উঠে দাঁড়িয়ে ভিজে গলায় বলল, প্রশ্নের উত্তর না শুনেই চলে যাচ্ছেন যে? তারপর বলল, না চাইতেই আল্লাহপাক আমাকে যা দিতে চাচ্ছেন, তা দুনিয়ার সবশ্রেষ্ট নেয়ামত বলে আমি মনে করি। কথা শেষ করে টলতে টলতে ঘরের দিকে চলে গেল।

রিয়াজুল স্বস্তির নিঃশ্বাস ফেলে তার দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারপর সেখান থেকে চলে এল।

.

সালেহার স্কুল থেকে ফিরতে দেরি হচ্ছে দেখে আসমা পুকুর ঘাটে এসে রাস্তার দিকে তাকাতে তাকে ও রিয়াজুলকে জামরুল গাছের তলায় বসে কথা বলতে দেখে বেশ অবাক হয়ে ঘরে এসে অপেক্ষা করছিল। অনেকক্ষণ পর সালেহা ঘরে এলে জিজ্ঞেস করল, এতক্ষণ ধরে রিয়াজুল ভাইয়ের সঙ্গে কী কথা বলছিলি?

সালেহা বই-খাতা রেখে বুবুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে থেকে বুকের ধকধকানি সামলাবার চেষ্টা করল।

আসমা তা অনুভব করে বলল, কিরে রিয়াজুল ভাই কী এমন কথা বলেছেন যে, তোর বুক ধক ধক কছে।

সালেহা ঐ অবস্থাতেই বলল, শুনলে তোমার বুকও ধক ধক করবে।

দেখ ফাজলামী করবি না। তারপর বলল, এবার ছাড়। কাপড় পাল্টে খাবি চল। খিদেয় পেট চো-চো করছে।

কথাটা শুনলে শুধু পেটের চোঁ-চোঁয়ানি নয়, দমও বন্ধ হয়ে যাবে।

আসমা জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, খুব বেড়ে গেছিস না? বড় বোনের সঙ্গে ফাজলামী করছিস। তারপর তার একটা হাত ধরে টান দিয়ে বলল, চল আগে খেয়ে নি, তারপর না হয় শুনব।

সালেহা অনঢ় থেকে বলল, রিয়াজুল ভাই তোমার ও মতি ভাইয়ের সম্পর্ক জেনে গিয়ে তোমাদের বিয়ের ব্যবস্থা করছেন। আর আব্বার বিপদের কথা চিন্তা করে তিনি….। বলে কথাটা আর শেষ করতে পারল না। লজ্জায় লাল হয়ে কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে থেকে আবার জড়িয়ে ধরল।

আসমা তার প্রথম দিকের কথা শুনে চমকে উঠেছিল। তারপর পরের কথাটা শেষ না করে লজ্জা রাঙা হয়ে জড়িয়ে ধরতে খুব অবাক হল। বলল, আব্বার বিপদের কথা চিন্তা করে রিয়াজুল ভাই কী বললেন, বলবি তো।

সালেহা ফিস ফিস করে বলল, সে কথা তাকেই জিজ্ঞেস করো, আমি বলতে পারব না।

 কেন পারবি না শুনি?

 খুব লজ্জা পাচ্ছি।

ওমা, কি এমন কথা যে, বলতে লজ্জা পাচ্ছিস? রিয়াজুল ভাই বলতে লজ্জা পেলেন না, আর তুই তার বলা কথা বলতে লজ্জা পাচ্ছিস কেন?

ছেলেদের চেয়ে মেয়েদের লজ্জা যে বেশি, সে কথা তুমি মেয়ে হয়েও ভুলে গেছ?

আসমা কিছুটা আন্দাজ করতে পেরে ঢিল ছুঁড়ল। তা হলে কথাটা আমি বলি?

পারবে বলে মনে হয় না, তবু বল তো দেখি?

 রিয়াজুল ভাই তোকে বিয়ে করবেন, তাই না?

ওহ্ বুবু, তুমি না, তুমি না….। বলে থেমে গেল।

আসমা বুঝতে পারল, ঢিলটা ঠিক জায়গা মতো লেগেছে। বলল, আমি কী বলবি তো।

সালেহা তাকে ছেড়ে দিয়ে কদমবুসি করে বলল, তুমি আল্লাহর খাস বান্দি। তোমার অনুমান মিথ্যা হতে পারে না। তারপর তাকে জড়িয়ে ধরে বলল, রিয়াজুল ভাইয়ের মুখে কথাটা শুনে আনন্দে কেঁদে ফেলেছিলাম।

শুকুর আল-হামদুলিল্লাহ্ বলে আসমা ছোট বোনের মুখ ধরে দু’গালে অনর্গল চুমো খেতে লাগল।

<

Super User