হাত তুলে ঘুরে দাঁড়াল মাসুদ রানা। ধীরে ধীরে।
পেছনে সরে গেল হিদেভোশি নাকাতা। রানার বুক বরাবর স্থির-অকম্প ওর পিস্তল, যদিও জাপানীটাকে ভারসাম্য রক্ষা করতে হেলান দিতে হচ্ছে একটা চেয়ারে। সাগর থেকে উঠে আসা পিশাচের মতন দেখাচ্ছে ছোটখাট লোকটাকে। কোট ও টাই দেখা গেল না ওর। শার্টটা ওর কাদায় মাখামাখি আর শতচ্ছিন্ন। পায়ে জুতো নেই পিস্তলধারীর। সেদিনের ইস্তিরি করা। ধোপদুরস্ত ট্রাউজার এখন ফুটপাথে ঘুমিয়ে থাকা ভবঘুরেদেরও লজ্জা দেবে।
সময়ক্ষেপণ করবে, সিদ্ধান্ত নিল রানা। খুব চুবানি খেয়েছ, বলল ও। নাকাতার দিকে সরল মুখ করে একদৃষ্টিতে চেয়ে আছে। ব্রিগলের কাজ বুঝি?
খাঁটি ঘৃণা ঝরে পড়ল নাকাতার চোখ থেকে। বাদরমুখো চেহারাটা হলদে পার্চমেন্টের মত সেঁটে রয়েছে খুলির নিচে। লোকটার সামনের পাটির দাঁত গায়েব।
আমি জানি তুমি সঙ্গে অস্ত্র রাখো, মিস্টার রানা, আস্তে আস্তে বলল। নাকাতা, ঢলঢলে ঠোঁটজোড়া যন্ত্রণার সঙ্গে বাঁকিয়ে। এতক্ষণ যে চেয়ারটায় ঠেস দিয়ে ছিল ধীরে ধীরে বসে পড়ল ওটায়। রানার পেটের দিক থেকে লক্ষ্যচ্যুত হলো না পিস্তলটা এক মুহূর্তের জন্যেও। আমি জানি তুমি সশস্ত্র, বলে চলেছে নাকাতা। কাজেই হাত একটুও নিচে নামিয়েছ তো বিচি উড়ে যাবে। পিস্তল দিয়ে রানার তলপেটের নিচটা ইঙ্গিত করল ও। যেখানে মেরেছিলে আমাকে ঠিক সেখানেই গুলিটা করব আমি। ভয়ঙ্কর ব্যথা দিয়েছিলে, রানা-এখনও যায়নি। তোমার সঙ্গে যন্ত্রণাটুকু শেয়ার করতে পারলে আমার খুশির সীমা থাকবে না।
গা জ্বালানো হাসি উপহার দিল ওকে রানা। তুমি কি কাজটা করতে গেছিলে মনে করে দেখো। যেমন কর্ম তেমনি ফল।
রানা অতিরিক্ত জুয়া খেলে ফেলছে নিজেও বুঝতে পারছে নাকাতা ওকে এখনই খুন করবে না কেবলমাত্র এই সাহসে জুয়াটা খেলছে ও। আর এই সুযোগে নাকাতাকে ত্যক্ত-বিরক্ত করে তোলার চেষ্টা করছে।
মুহূর্তের জন্যে নাকাতার হলদেটে তর্জনীটা চেপে বসেই আবার শিথিল হয়ে গেল পিস্তলের ট্রিগারে। ভয়ানক বেদনা উপেক্ষা করে, দন্তহীন হাসি পর্যন্ত। হাসতে বাধ্য হলো বেচারা। তুমি খুব সাহসী লোক, মিস্টার রানা। নাকি বোকা? এখনও মনে করছ তুমি ডিকটেট করার পজিশনে আছ?
এখনও হাত শূন্যে ভোলা মাসুদ রানার। আর কেউ হলে এতক্ষণে কাপ ধরে যেত শরীরে। কিন্তু রানা জানে, চাইলে ঘণ্টার পর ঘণ্টা এই একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে পারবে সে।
আমার বিশ্বাস একটা বিশেষ পর্যায় পর্যন্ত আমিই বস, বলল। আমার কাছে যেটা আছে সেটা ছাড়া তুমি জিরো, নাকাতা। রুডলফ ব্রিগলের কাছে। তোমার এখন এক কানাকড়ি মূল্য নেই। ও তোমাকে খতম করে দেবে জেনে গেছ নিশ্চয়ই? আমাকে তো তাই বলল।
জ্বলে উঠল নাকাতার খুদে চোখজোড়া। জানি। রুডলফ ব্রিগল একজন হঠকারী জার্মান-খানিকটা বোকাও বটে। আমি বোকা বানিয়েছি তাকে তার কারাগার থেকে পালিয়েছি।
মুখের চেহারায় অকৃত্রিম প্রশংসা ফুটিয়ে তুলল রানা। তবে সতর্ক রইল বাংলা নাটকের মত অতি অভিনয় না হয়ে যায়। এখন নিশ্চিত হয়ে গেছে ও, নাকাতা জানে না ব্রিগলের লোক আজ রাতে ভিলায় আসছে।
কথা চালিয়ে যাওয়ার জন্যে খেই ধরল রানা। কিভাবে পালালে বুঝতে পারছি না, বলল ও। তুমি গুণী লোক সন্দেহ নেই। রানা আশা করছে ব্রিগলের লোকেরা এসে নাকাতার হাত থেকে বাঁচাবে ওকে।
খুশিতে মাড়ি বের হয়ে পড়ল নাকাতার। ফলে, রানার পক্ষেও হাসি চাপা দায় হলো। আমাকে যেখানে আটকে রেখেছিল ওখানে একটা এয়ার গ্রেটিং ছিল, পরিখাটা যখন গভীর ছিল এবং পানির উচ্চতা যখন কম ছিল, সেই তখন থেকেই। এখন পরিখায় পানি বেড়ে গেছে আর ঝাঁঝরির শেষপ্রান্ত এখন পানির নিচে। গর্দভগুলোর মাথায় আসেনি.ছোটখাট যে কোন মানুষ সামান্য ফাঁক পেলেই গলে বেরিয়ে যেতে পারে। আর শ্বাস ধরে রেখে সাঁতার কাটা তো কোন ব্যাপারই না। ঠিক তাইই করেছি আমি। তোমাকে এখানে পাব ভাবলাম। কারণ মেয়েটাকে চোখে চোখে রাখছে ব্রিগলের লোকেরা। এ জায়গাটার কথা জানে ব্রিগল-বহু বছর ধরে জানে মেয়েটা আসে এখানে। এই দ্বীপে ব্রিগল বহু আগেই তার লোক প্ল্যান্ট করেছে।
রানার ক্ষুরধার মস্তিষ্ক বাছাই করা শব্দগুলো গেঁথে নিল পরিখা জেলখানা-বাতাস চলাচলের ঝাঁঝরি। রুডলফ ব্রিগল নিশ্চয়ই কোন না কোন দুর্গে ঘাঁটি গেড়েছে। কিন্তু রানার তাতে সুবিধে হবে না বড় একটা। এদিকে প্রাচীন দুর্গের ছড়াছড়ি।
আর ব্রিগল খুন করবে মেয়েটাকে তাই না?
মাথা ঝাঁকাল নাকাতা। রেডি হলে পর। মেয়েটা ওর নতুন চেহারা দেখে ফেলেছে। ওকে খুন না করে উপায় নেই ব্রিগলের। শক্রর শেষ রাখে না সে।
রানা বিস্মিত। কিন্তু তুমি-তুমিও তো ওর নতুন মুখ দেখেছ।
ওকে অবাক করে দিয়ে মাথা নাড়ল নাকাতা। দেখিনি। যখনই দেখা হয়, কথা হয়, মুখোশ পরে থাকে ও। সে-ই ভাল। ও দেখতে কেমন জানার দরকার নেই আমার। জেনে ফেললেই তো মেরে ফেলার অজুহাত পেয়ে যাবে।
তোমাকে ও এমনিতেই মারবে, নাকাতা। আমাকে বলেছে। চাবিটা ছাড়া তুমি ফোতো কাপ্তেন।
চাবির অংশটা ছাড়া আমার কোন দাম নেই জানি, বিরস কণ্ঠে বলল নাকাতা। গুঙিয়ে উঠল ব্যথায়। কিন্তু ওটা হাতে চলে এলে আমাকে আবারও প্রয়োজন হবে ওর। লুটের মাল হাত করে, যে যার ভাগ নিয়ে কেটে পড়ব। বাজে কথা অনেক হলো। খুব ক্লান্তি লাগছে আমার। এবার বলে ফেলো তো, বাছা, ফ্রেঞ্চ কী-টা কোথায় রেখেছ?
যেখানে রাখলে কেউ খুঁজে পাবে না, শীতল কণ্ঠে বলল রানা। আর কত চাপাবাজি করবে, নাকাতা? নিজেও ভাল করে জানো আমাকে খুন করার উপায় তোমার নেই। কাজেই আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না। পিস্তলটা নামিয়ে রেখে আমার কথা শোনো। আমরা দুজন মিলে হয়তো একটা বুদ্ধি বের করে ফেলতে পারব। তুমি ব্রিগলের ওপর প্রতিশোধ নিতে চাও, কি, ঠিক না? সোজাসাপ্টা একটা চাল, এতে কাজ হবে আশা করেনি রানা।
কাজ হলোও না।
হলদেটে মুখ কঠোর হলো নাকাতার। কথার গুরুত্ব বাড়াতে রানার দিকে পিস্তলটা ঝাঁকি দিল সে। তুমি সময় নষ্ট করার খেলা খেলছ, রানা। কেন; তা বুঝতে পারছি না। এখানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আমার ধৈর্যের। বাঁধ ভেঙে যাচ্ছে। এখনও বলে ফেলো চাবিটা কোথায়-নইলে কাতরানি ছাড়া মুখে কথা ফুটবে না। তোমাকে মেরে ফেলার জন্যে আমার হাতে পায়ে ধরবে তখন। কিন্তু অত সহজে তোমাকে মুক্তি দেব না আমি, রানা। তিলে তিলে কষ্ট দেব-তারপর চাবির খোঁজ পেলে চেক করে দেখর মিথ্যে বলেছ কিনা। যদি দেখি সত্যি কথা বলেছ, তখন মুড ভাল থাকলে হয়তো মৃত্য দিতে পারি তোমাকে!
ব্যথা করতে শুরু করেছে রানার হাত। কিন্তু মাথার ওপর অকম্প রাখল সে ও দুটো, জাপানীটাকে গুলি করার কোন অজুহাত দিতে রাজি নয়। নাকাতার, শেষের কথাগুলো রানার মেরুদণ্ডে ঠাণ্ডা এক স্রোত বইয়ে দিয়েছে। লোকটা জেলখাটা দাগী আসামী। কিচেনে, ছয় ফিটও দূরে হবে না, পড়ে রয়েছে মেরী পেটির লাশ। চকিতে মৃতদেহটা একবার দেখে নিল রানা। ব্রিগলের লোকেদের আসতে আর কত দেরি? নাকাতাকে আরও কিছুক্ষণ কথায় ব্যস্ত রাখার চেষ্টা করে দেখবে নাকি?
মৃত মেয়েটির দিকে মাথা ঝাঁকাল রানা। ওই বেচারীকে অযথা মারতে গেলে কেন? ও তো এসবের মধ্যে ছিল না।
রানার দিক থেকে একবারের জন্যেও নড়ল না নাকাতার স্থির দৃষ্টি। লাশটার দিকে ও একবার চাইল না পর্যন্ত। শালীকে একটু আদর করতে গেছি তো ভয় পেয়ে এমন চেঁচামেচি শুরু করে দিল। আর গায়ে শক্তিও রাখত মেয়েলোকটা-গলা টিপে মারতে দম বেরিয়ে গেছে আমার। খুন না করলে ওকে ভোগ করতে পারতাম না। আর ছেড়ে দিলেই আক্রমণ করে বসত। কাজেই না মেরে উপায় কি?
যৌন বিকারগ্রস্ত লোকটার কথা শুনে হাঁ হয়ে গেল রানা।
চেয়ার থেকে উঠে দাঁড়াতে গিয়ে অস্ফুট গোঙানী বেরিয়ে এল নাকাতার মুখ দিয়ে। কিন্তু ও ভাগ্যবতী, রানা। তাড়াতাড়ি মরেছে। চাবির খোঁজ না; দিলে তোমার কপালে কিন্তু অত সুখ নেই। কই, চলো! আমরা একসঙ্গে যাব, কাজেই মিথ্যে বলে লাভ নেই। ওটা আমার হাতে তুলে দেবে তুমি।
কিন্তু তুমি জানলে কি করে যে ওটা আমার কাছে আছে? রানা প্রশ্ন করল।
ব্রিগলের লোক আছে দ্বীপে। সে মোর্স সিগন্যালে জানিয়েছে। ব্রিগলের মুখ থেকে কথাটা জেনে ভাবলাম একটা চান্স নিয়ে দেখি না। যদি টুকরোটা উদ্ধার করতে পারি তো আমাকে আবার মাথায় তুলে রাখবে ব্রিগল। তাই বলছি ভাল চাও তো চাবিটা মানে মানে দিয়ে দাও।
মুখের চেহারায় ভীতির ও হতাশার ছাপ ফুটতে দিল রানা। তারপর? তারপর আমার কি হবে?
ধীরে ধীরে নিষ্ঠুর এক চিলতে হাসি ছড়িয়ে পড়ল নাকাতার মুখে। কি আবার হবে, মরবে। তবে কথা দিচ্ছি, কষ্ট দেব না। মগজের মধ্যে একটামাত্র বুলেট।
দরাদরির সুযোগ পাচ্ছি না তারমানে, বলল রানা। আর ধরো, যদি না দিই?
দুর্বল হলেও ভয়ঙ্কর দেখাল নাকাতার হাসিটা। আফসোসের শেষ থাকবে না। মিস্টার রানা-আর একটা কথাও না। টু শব্দ করেছ কি সবচেয়ে নরম জায়গাটায় গুলি করব। রানার ঊরুসন্ধি লক্ষ্য করে পিস্তল তাক করল নাকাতা।
দশ পর্যন্ত গুনব,বলে চলেছে জাপানী। আস্তে আস্তে গুনব দশ পর্যন্ত। এর মধ্যে চাবিটা কোথায় না বললে গুলি করব-ঠিক ওখানটায়। মরবে না। ঘণ্টার পর ঘণ্টা অসহ্য যন্ত্রণায় কাতরাবে, মাটিতে গড়াগড়ি দিয়ে। তখন ছোট্ট একটা খেলা খেলব আমি। ছুরি দিয়ে কেচে মোরব্বা বানাব তোমাকে। বেশি না মাত্র এক হাজার বার কাচা হবে তোমাকে।
পৈশাচিক ও ধর্ষকামী প্রতিক্রিয়ার মিশেল এখন নাকাতার মুখের চেহারায়। পিছে সরে গেল ও আলগোছে, চোখ সরাল,না মাসুদ রানার চোখ থেকে। পেছনে হাত ঢুকিয়ে দিল ও ক্যাবিনেটের এক ড্রয়ারে, বের করে আনল চকচকে লম্বা এক বুচার নাইফ। রানাকে উদ্দেশ্য করে দোলাতে আলো লেগে ঝিকিয়ে উঠল ফলাটা। একটু একটু করে কাটা হবে, মিস্টার রানা। নাকের। একটু অংশ। কানের লতিটা। ঠোঁটের একটা পাশ। মুখ খোলার আগে কতটুকুই আর বাকি থাকবে তোমার?
রানার কান নাকাতার চাইতে অনেক বেশি তীক্ষ্ণ। প্রখর যে-কোন সাধারণ মানুষের চাইতে। শুনতে পেল ও, কে যেন, পা টিপে টিপে পেছন দরজার দিকে এগোচ্ছে। ব্রিগলের লোক। হয়তো ফাড়া কাটবে, হয়তো না। কি হতে যাচ্ছে কে জানে। অবস্থা এরচেয়ে গুরুতর হলেও অবাক হওয়ার কিছু নেই। ক্ষণিকের জন্যে হলেও একটা ডাইভার্শন কামনা করছে রানা। সঙ্গে অস্ত্র আছে এখনও ওর। বলা যায় না, ওগুলো ব্যবহার করার সুযোগ হয়তো পেয়েও যেতে পারে।
নাকাতার মনোযোগ বাকি সেকেন্ডগুলোর জন্যে ধরে রাখার জন্যে বলল, ও, তোমাকে খুন না করে মস্ত ভুল করেছি আমি। ভেবেছিলাম মারা পড়েছ তুমি। কিন্তু তোমার যে পাখনা আছে ঘুণাক্ষরেও কল্পনা করিনি।
মুখ বাঁকাল নাকাতা। আমার কপাল ভাল। একগাদা বাক্স ছিল ওখানে। ওগুলোর ওপর পড়ায় বেঁচে গেছি। ব্রিগলের লোকেরা আমাকে খুঁজে পেয়ে দুর্গে নিয়ে যায়। এক…দুই…তি…
দরজার কাছ থেকে এসময় বিস্ফোরিত হলো এক ঝাঁক গুলি। আর্তনাদ ছেড়ে পই করে ঘুরে গেল নাকাতা, পিস্তলটা হাত থেকে উড়ে গিয়ে মেঝেয়। পড়ল। পা হড়কে কিচেনের পিচ্ছিল মেঝেতে পড়ে সমানে লাথি ছুঁড়তে লাগল ও, খাবলা মেরে বুক থেকে খুনে বুলেটগুলো বের করার চেষ্টা করছে।
ট্রিলবি হ্যাট পরপর আরও তিনবার ফায়ার করল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। শরীর একবার মোচড় খেল নাকাতার, দাঁতহীন মুখ দিয়ে গলগল করে বেরিয়ে এল রক্ত। অব্যক্ত যন্ত্রণায় গুঙিয়ে উঠে জড়ানো গলায় কি যেন বলল মাতৃভাষায়। তারপর নিথর হয়ে গেল। পূর্বপুরুষদের কাছে চলে গেছে হিদেতোশি নাকাতা।
.
১২.
থামো! থামো!
গর্জে উঠল মাসুদ রানা। বিদ্যুৎগতিতে লুগার ও গ্যাস বোম এসে গেছে ওর হাতে। ডান হাতে লুগারটা ওর, মাযুল খানিকটা নিচের দিকে নামানো। বা হাতের তালু খুলে মারাত্মক খুদে বোমাটা দেখাল ও।
ব্রিগল আমার লাশ চায় না, আমাকে চায়, তড়িঘড়ি বলল রানা। আমিও তোমাকে খুন করতে চাই না। আমাকে গুলি করলেও এটা ঠিকই ছেড়ে দেব হাত থেকে-এক পা-ও যেতে পারবে না, মরে পড়ে থাকবে। কাজেই কেউ মাথা গরম করছি না! তা
নাকাতার বিকৃত মৃতদেহের ওপাশে লোকগুলোর দিকে চাইল রানা। কিচেনের দরজায় ট্রিলবি ও তার পেছনে আরও দুজন।
ট্রিলবি হ্যাট আস্তে আস্তে মেঝের দিকে নামাল তার পিস্তলের নল। লেদার উইন্ডব্রেকারের পরিবর্তে ট্রেঞ্চ কোট গায়ে তার। জা, জার্মান টানে বলল সে। বার্থোন্ড-রিডলে! শুনতে পেয়েছ?
জা, সঙ্গীরা মৃদু স্বরে জানাল পেয়েছে। পকেট থেকে হাত বের করে কিচেনের ভেতরে পা রাখল ওরা। কিচেন টেবিলের চারধারে রাখা চেয়ারগুলো ইশারায় দেখাল রানা। নাকাতা যে চেয়ারটায় হেলান দিয়েছিল সেটা তুলে নিয়ে দুরে গিয়ে বসল। ধীরে সুস্থে, পরম সতর্কতার সঙ্গে লুগারটা পাশে, মেঝেতে। নামিয়ে রাখল। কিন্তু গ্যাস বমটা এমনভাবে রেখে দিল বা হাতে যাতে লোকগুলো দেখতে পায়।
এসো, সামান্য গল্প-গুজব সেরে নেয়া যাক, বলল রানা। তোমরা আরাম করে বসো। কিছু খাওয়াতে পারছি না বলে দুঃখিত। দেখতেই পাচ্ছ, আমাদের মেইড বেচারী ভয়ঙ্কর এক অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। মেরী পেপটির লাশটা ড্র উচিয়ে দেখাল রানা। শান্ত-শিষ্ট ভিলাটায় হঠাৎ করে, ভাবল রানা, লাশের মেলা বসে গেছে যেন।
মৃত মহিলাটির দিকে একদৃষ্টে চেয়ে ছিল ট্রিলবি হ্যাট। এবার দৃষ্টি ফেরাল রানার উদ্দেশে। কাজটা কার?
নাকাতার লাশ দেখাল রানা তর্জনী তুলে। তোমাদের দোস্তের।
কিচেনের ঝকঝকে মেঝেতে গুথু ফেলল ট্রিলবি। স্কিউইন।
সায় জানাল রানা মাথা ঝাঁকিয়ে। ভোতা নাক, ফোলা ঠোঁটওয়ালা ট্রিলবি। হ্যাটকেও ওর চোখে যে শুয়োরের মতন দেখাচ্ছে সে কথা আর বলল না। পা আড়াআড়ি করে আয়েশ করে বসল রানা, আশা করল ইঙ্গিতটা বুঝে ওরাও তাই করবে।
একটা সিগারেট খাওয়া দরকার ছিল, বলল রানা ওদেরকে উদ্দেশ্য করে। পকেটে হাত ঢুকালে তোমরা আবার গুলি ফোঁটাতে শুরু করবে না তো?
দুমুহূর্ত স্থির চোখে ওকে জরিপ করে নিল ট্রিলবি হ্যাট। এই অদ্রত লোকটার কোন তল খুঁজে পাচ্ছে না ও। কিন্তু মুখে বলল, বেশ। আমরা সবাই তোক করব। সযত্নে টেবিলে নামিয়ে রাখল লোকটা পিস্তল। নলটা রানার দিকে তাক করে, পকেট থেকে বের করল সিগারেটের প্যাকেট। ওর দুসঙ্গীও একই কাজ করল, পলকের জন্যেও চোখ সরাল না রানার দিক থেকে। রেইনকোট ও নরম ফেল্ট হ্যাট পরা গাঁট্টাগোট্টা দুজন জার্মান। হোটেল হিলসনের বাইরে এ লোক দুটোই পাহারা দিচ্ছিল, এবার চিনতে পারল রানা। নিষ্ঠুর-নির্দয় মুখের চেহারা ওদের।
নীলচে ধোয়ার মেঘ ছুঁড়ে দিল রানা সিলিং লক্ষ্য করে। বুকে এল সামনে। এবার কাজের কথায় আসি, কেমন? ব্রিগল নিজে আসেনি ধরে নিতে পারি নিশ্চয়ই?
কঠোর চাহনি হানল ট্রিলবি রানার উদ্দেশে। বস তোমাকে দুর্গে নিয়ে। যাবার জন্যে আমাদের পাঠিয়েছেন। তুমি স্বেচ্ছায় যাবে আশা করি, এবং বস্ যেটা চাইছেন সেটাও সঙ্গে নেবে। জা?
নেইন, পাল্টা চোখ কটমট করে চাইল রানা। আমি রেডি হলে তারপর দুর্গে যাব, তার আগে নয়। শিগগিরিই যাব, তবে তোমাদের সঙ্গে নয়। আমার কাজ আছে এখানে। মেরীর লাশটা ইশারায় দেখাল ও। ওর একটা হিল্লে করব আগে। আর কিচেনটা সাফ-সুতবোও করতে হবে-পুলিসের হাতে কোন সূত্র তুলে দিতে চাই না আমি।
উদ্ধত চোখে তাকাল রানার দিকে ট্রিলবি। আমাদের ওপর অর্ডার আছে। তোমাকে নিয়ে যাব আমরা আর তুমি সাথে নেবে বসের সম্পত্তি।
ব্যঙ্গের হাসি হাসল রানা। ভালই বলেছ-বসের সম্পত্তি! সরি, আমি যেমন বললাম সেভাবেই হবে। তোমরা রওনা দাও, আমি এখুনি আসছি। আগে একটা কল দেব আমি, যাতে সে রেডি থাকতে পারে। দুর্গে ফোন আছে। নিশ্চয়ই?
আছে, জানাল লোকটা। কিন্তু তুমি আমাদের সঙ্গে গেলে ভাল
যাব না, চাবুক আছড়ে পড়ল রানার কণ্ঠে। গ্যাস বোমাটা শূন্যে এক ফুট ছুঁড়ে দিয়ে লুফে নিল। তিনজোড়া ভয়ার্ত চোখ ড্যাবড্যাব করে লক্ষ করল দুঃসাহসিক কাণ্ডটা। আমি ভাল জাগলার, বলল রানা। কিন্তু তোমরা তর্কাতর্কি করতে থাকলে হয়তো অন্যমনস্ক হয়ে পড়তে পারি। আমরা কেউই সেটা চাই না, ঠিক না। কাজেই খেলাটা আমার নিয়ম মেনেই হবে।
শর্তসাপেক্ষ আত্মসমর্পণ করল ট্রিলবি। জা। মেনে নিলাম। কিন্তু ভুলে যেয়ো না মেয়েটা আমাদের হাতে। আর যখন যাবে সঙ্গে যেন কোন অন্ত্রপাতি না থাকে। দুর্গে ঢোকার আগে সার্চ করা হবে তোমাকে। থরো সার্চ–সব কাপড়-চোপড় খুলে। বুঝতে পেরেছ,
বাঁকা হাসল রানা। এখন ফোন নম্বরটা লিখে দিয়ে কেটে পড়ো তো, বাছাধনেরা। আর হ্যাঁ, ওটাকে নিয়ে যেয়ো। নাকাতার লাশটার দিকে ইঙ্গিত করল ও।
সঙ্গীদের উদ্দেশে ঘোঁৎ করে হুকুম জারি করল ট্রিলবি। রানার সামনে থেকে সরে, সতর্কতার সঙ্গে লাইন অভ ফায়ার এড়িয়ে, দুজনেই নাকাতার একটা করে পা চেপে ধরল। এবার পেছনের দরজা দিয়ে হিঁচড়ে বের করে নিয়ে গেল। প্রচুর রক্তপাত হয়েছে লোকটার। ফলে কিচেনের মেঝেতে বড়সড় এক রক্তের দাগ রয়ে গেল।
পকেট থেকে নোটবই বের করে, খসখস করে দ্রুত হাতে কি সব লিখল ট্রিলবি। ফড়াৎ করে পাতাটা ছিঁড়ে বাড়িয়ে দিল রানার উদ্দেশে। এই নাও ফোন নম্বর। দুৰ্গটা রোন নদীর ওপর। ব্রিসন অ্যাভেনিউয়ের শেষ মাথায়। চিনতে পারবে।
কোন কারণ নেই না চেনার। জেনেভার ম্যাপ ভেজে খেয়ে তারপর এসেছে রানা। মাথা ঝাঁকাল। চলে যাব। শহরের পুবদিকে তো? মোন যেখান থেকে শহরে ঢুকেছে।
জা। ওস্ট।
.
হাতঘড়িতে চোখ রাখল রানা। সোয়া দশটা। প্রচুর কাজ বাকি, সময়ও খুব। কম। বিদায় নেয়ার আগে শেষবারের মত শাসিয়ে গেছে ট্রিলবি। রানাকে কোন জারিজুরি খাটাতে নিষেধ করে দিয়েছে। খোলাখুলি শুনিয়ে গেছে দুর্গের টর্চার চেম্বারের হুমকি।
তাড়াহুড়ো করে কাজ সারছে রানা, বালতি ও মপ খুঁজে নিয়ে মুছে ফেলল। নাকাতার রক্ত। মেরী, পেটির লাশ ওর সুইটে বয়ে নিয়ে গিয়ে শুইয়ে দিল বিছানায়। শীটটা টেনে দেয়ার আগে শেষবারের মত একনজর দেখে নিল মুখটা। নিষ্পাপ একটা মানুষকে জীবন দিতে হলো। দীর্ঘশ্বাস ফেলে শীটটা মুখ পর্যন্ত টেনে দিল রানা। সান্তনা এটুকুই, শান্তি পেয়েছে মেরীর হত্যাকারী। এবার আসল কাজ। সময় উড়ে যাচ্ছে। ওর পাতা গজানো প্ল্যানটাকে পুষ্পশোভিত করতে হলে কাজে নামতে হবে এখুনি।
আবহাওয়া বিশেষজ্ঞ তো নয়, রানা ভেবে উঠতে পারেনি এমন কেঁপে বৃষ্টি নামবে। ওমরের কামরায় গিয়ে, কালো রবারের এক তাবু-সমান ওয়াটারপ্রাফ আবিষ্কার করল ও। বাঁচা গেছে। এখন আর বৃষ্টিতে ভেজার ভয় নেই এবং এটা গায়ে দিয়ে আঁধারে চমৎকার মিশেও থাকা যাবে।
পকেট থেকে বড় এক প্লাস্টিসাইন পাউচ বের করল রানা। লুগার, গ্যাস বোমা ও স্টিলেটো স্থান পেল ওটার মধ্যে। পাউচটা বেল্টে গুঁজে রাখল রানা। বাথরুমগুলোর একটা থেকে বেশ কটা তোয়ালে বের করল ও। ওমরের অতিকায় ওয়াটারপ্রাফটা পরে নিল। এবার ভিলার প্রতিটা বাতি নিভিয়ে, ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। তুমুল বৃষ্টি হচ্ছে, সঙ্গে জোর বাতাস। কবরের অন্ধকার চারদিকে। বাতাসের ঝাঁপটায় ঠাণ্ডা পানির ছিটে এসে নাকে-মুখে লাগছে। বাতাসে ফোপানির শব্দ, আঁধারে কান খাড়া করে দাঁড়িয়ে রানা। বাতাসের গোঙানি ছাপিয়ে, আবছাভাবে কানে আসছে একটা আউটবোর্ড মটরের একটানা ভটভট শব্দ। ট্রিলবি তার চালাদের নিয়ে দ্বীপ ছেড়ে যাচ্ছে। ঠাণ্ডা এক টুকরো হাসি ফুটল মাসুদ রানার কঠোর মুখে। নাকাতাকে ওরা ভালমতন চুবিয়ে দিয়ে গেলেই হয়।
এক ঘণ্টা পর, নির্জন অ্যাভিনিউ ব্রিসন থেকে বাঁক নিয়ে, রানার জাগুয়ার প্রবেশ করল সরু এক লেনে। ব্রানহিল্ড দুর্গের পেছন দিয়ে গেছে রাস্তাটা।
বাতি নিভিয়ে ড্রাইভ করছে এখন রানা। প্যাচপেচে কাদাময় পথটা, টায়ারের চাপে দেবে যাচ্ছে, গাড়িতে বসেই অনুভব করতে পারছে। বাতাসের দোলায় আন্দোলিত এক ঝাড় গাছের কাছে এসে ফুরিয়ে গেল রাস্তাটা। এঞ্জিন বন্ধ করে ক্যানভাসের ছাদে বৃষ্টির বোল শুনছে রানা। প্রতি মুহূর্তে আরও বিশ্রী রূপ নিচ্ছে রাতটা-এবং মনে মনে খুশি হয়ে উঠছে রানা।
জ্যাকেটের পকেট থেকে ছোট্ট একটা টিন বের করে মুখে কালো রঙ মাখতে লাগল রানা। চর্বিহীন রঙটা চাইলেই তুলে ফেলা যাবে। রিয়ার ভিউ। মিররে এক ঝলক চাইবার ঝুঁকিটুকু গ্রহণ করল ও, পেন্সিল-বীম টর্চটা জ্বেলে। ওর চোখজোড়া ধক্ করে জ্বলে উঠল ওরই দিকে চেয়ে। বাপরে, শালার চোখ তো না-আগুন, মনে মনে আওড়াল রানা। ঢোক গিলে নিভিয়ে দিল টর্চ।
দ্রুতহাতে কাপড় ছাড়ল রানা, হোট গাড়িটার মধ্যে কোনমতে শরীর। মোড়ামুড়ি করে। শেষমেষ একজোড়া কালো শর্টস পরনে রইল ওর। পেস্ট মাখল এবার ও বাকি শরীরে।
অস্ত্রসহ ওয়াটারপ্রাফ পাউচটা ট্রাঙ্কসে গুঁজে নিল রানা। কাঁধ ঝাড়া দিয়ে গায়ে গলাল ওমরের অতিকায় রেইনকোট। প্রস্তুতি প্রায় সম্পন্ন ওর। ঝাবিক্ষুব্ধ রাতে বেরিয়ে এসে গাড়ির দরজা লাগিয়ে দিল আলগোছে। গদা পিটাচ্ছে বৃষ্টি এখন ওর গায়ে।
জাগুয়ারের পেছনদিকে চলে এল রানা। ট্রাঙ্ক খুলে বের করল খুদে এক ইনট্রেনশিং টুল। মনেপ্রাণে কামনা করছে প্রয়োজন পড়বে না কিন্তু বলা কি যায়। এবার ব্রানহিল্ড দুর্গের উদ্দেশে রওনা হলো আধারের পটভূমিডে অতিকায় এক দানবের মত দেখাচ্ছে বাড়িটাকে। জরুখুৰু হয়ে অপেক্ষমাণ যেন ঝড়ের মধ্যে।
কষ্টকর হলো পথ চলা। পায়ের নিচে বিপজ্জনক রকমের পিচ্ছিল কাদা। বার কয়েক হোঁচট খেয়ে পড়ে গেল রানী, মৃদু শাপ-শাপান্তু করল। ঘন ঝোপ ঝাড় ভেদ করে পা চালাতে হচ্ছে। কাটাঝোঁপের তীক্ষ্ণ নখর আঁচড় কাটছে ওর ওয়াটারপ্রাফে। শেষপর্যন্ত যার ভয় পাচ্ছিল সেটার কাছে এসে পৌঁছল রানাউ এক তারের বেড়া। ওটার ঠিক ওপাশেই, দুর্গের প্রাচীন অংশটা পড়েছে-মধ্যযুগীয় এক সুউচ্চ ভগ্নস্তূপ। ওটাকে ঘেরাও করে রেখেছে। কালিপোলা এক পরিখা। বিজলীর বিক্ষিপ্ত ঝলকানিতে ওটাকে অশুভ, অমঙ্গলকর দেখাল রানার চোখে।
ফেন্সটার অনেক পেছনে দাঁড়িয়ে ওটাকে বিচার করে নিল রানা। হয়তো ইলেকট্রিফায়েড, যদিও নিজের কাছেই বিশ্বাসযোগ্য মনে হলো না ভাবনাটা। অযথা ঝামেলা ডেকে এনে লোকের দৃষ্টি আকৃষ্ট করতে চাইবে না রুডলফ ব্রিগল।
ইলেকট্রিফায়েড না হলেও নিশ্চয়ই কোন না কোন ধরনের ওয়ার্নিং সিস্টেম। থাকবে। যেই ছোবে বেড়াটা অমনি দুর্গের ভেতরে কোথাও বেজে উঠবে অ্যালার্ম বেল।
একটা দীর্ঘশ্বাস মোচন করে, ইনট্রেনশিং টুলটা নিয়ে সাবধানে কাজে। নামল মাসুদ রানা। দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল পর্যাপ্ত একটা ফাঁক, বেড়া স্পর্শ না করে, ওটার নিচ দিয়ে শরীর মুচড়ে ঢুকে পড়া যাবে। বৃষ্টিপাতের কারণে মাটি ভিজে আছে, সেজন্যে কৃতজ্ঞতা বোধ করল রানা।
ফেন্সের কাছে যন্ত্রটা রেখে দিল ও। ফেরার সময় তুলে নেবে। এবার চলে এল ও পরিখার কিনারে। ঠাণ্ডা পানি ছলাৎছলাৎ শব্দে এসে বাড়ি খাচ্ছে। পায়ের পাতায়। ওয়াটারপ্রাফটা মাথার ওপর তুলে ফেলেছে এসময়ে শুনতে পেল ওটা। আঁধারে পিলে চমকানো বুনো গরগর শব্দ।
কোত্থেকে ফুঁড়ে বেরোল ডোবারম্যানটা আল্লা জানে। লালাঝরা, কুচকুচে কালো এক হিংস্র বল্লম যেন। পাঞ্চোটায় জড়ানো ছিল রানা। ওটার পুরু রাবার এযাত্রায় গলাটা বাঁচিয়ে দিল ওর। অতর্কিত আক্রমণে মাটিতে ছিটকে পড়ল ও, খুনে কুকুরটার আশি পাউন্ড ওজনের নিচে ছটফট করছে।
মুহূর্তের জন্যে সর্বাঙ্গ হিম হয়ে গেল রানার। অপ্রস্তুত অবস্থায় বেমক্কা ধরা পড়েছে ও। লুগার, গ্যাস বোমা, স্টিলেটো-সবই রয়ে গেছে বেল্টে গোঁজা। পাউচে। সময় নেই, কুকুরটা এখন তর্জন-গর্জন শুরু করে দিলেই মরেছে।
কিন্তু ডাক ছাড়ল না ডোবারম্যান। গলার গভীর থেকে মৃদু খ্যাক-খ্যাক শব্দ করেই বেজায় সন্তুষ্ট। ওয়াটারপ্রুফ থেকে ঝকঝকে দাঁত ছাড়িয়ে রানার দিকে তেড়ে এল আবার। দীর্ঘ, সাদা দাঁত ওটার ঝিকাচ্ছে। ওয়াটারপ্রুফটা একপাশে ছুঁড়ে দিয়ে কাত হয়ে পড়ে গেল রানা, জানোয়ারটা দ্বিতীয়বার আঘাত হানতে গড়ান দিল ওটাকে নিয়ে।
খালি হাতে খুন করতে হবে কুকুরটাকে। ডোবারম্যানটার চকচকে গলা। এক হাতে জড়িয়ে ধরল রানা, বলিষ্ঠ পেশিতে দাবিয়ে দিল আঙুল। অপর হাতটাকে নিয়ে এসে চাপ দিতে না পারা অবধি, লালাঝরা জানোয়ারটাকে দুরে সরিয়ে রাখতে প্রাণান্ত পরিশ্রম করতে হলো। অমানুষিক নিষ্পেষণটা এমনকি রানার পক্ষেও প্রায় অসম্ভব হয়ে দাঁড়াল। শরীর মুচড়ে, জোরাজুরি করে, মুক্তি পেতে চাইছে চকচকে লোমযুক্ত আশি পাউন্ডের ডিনামাইটটা।
সটান উঠে দাঁড়াল রানা, এক হাত দুরত্বে ধরে রাখল, তারপর টুটি টিপে ধীরে ধীরে শ্বাসরোধ করে মারল অপূর্ব সুন্দর কুকুরটাকে। বিষাদে ছেয়ে গেল। মন। নির্দোষ ছিল জানোয়ারটা। মনিবের স্বার্থে দায়িত্ব পালন করছিল শুধু।
বাঁচার জন্যে যারপর নাই চেষ্টা করল ওটা। পাক্কা তিন মিনিট যুঝে শেষবারের মত ঝাঁকি খেল দেহটা। উষ্ণ মৃতদেহটা ফেলে দিয়ে, উঠে দাঁড়িয়ে। হাঁ করে শ্বাস নিচ্ছে রানা। যত্তসব! কুকুরের সম্ভাবনার কথা মাথায় রাখা উচিত ছিল। রুডলফ ব্রিগল পাখোয়াজ লোক, সন্দেহ নেই।
আরেকটা মিনিট কান খাড়া করে দাঁড়িয়ে রইল ও। বাতাসের গোঙানি আর বৃষ্টির তেরছা তীর ছাড়া কোথাও কিছু নেই। ডোবারম্যানের লাশটা পাঁজাকোলা করে তুলে পরিখার কালো পানিতে নিয়ে ছেড়ে দিল রানা। পাওয়া এটাকে যাবেই শেষ পর্যন্ত, কিন্তু তখন আর কিছু আসবে-যাবে না।
কুকুরটাকে ভেসে যেতে দিয়ে মনটা স্থির করার চেষ্টা করল রানা। দুৰ্গটার প্রাচীন ভগ্নাবশেষের ঠিক উল্টোদিকে এখন ও। প্রাচীরের গায়ের ফুটোগুলো, যেখান থেকে তীর-গুলি ইত্যাদি ছোঁড়া হত, ওর মাথার ওপর। ভাঙাচোরা আর কয়েক শতাব্দীর শ্যাওলা-উদ্ভিদ গায়ে মেখে স্যাঁতসেঁতে, পিচ্ছিল। পাথরের এই ধ্বংসস্তূপের কোথাও, রানা জানে, বন্দী করে রাখা হয়েছিল নাকাতাকে। সেখান থেকে পালায় জাপানী লোকটা। আর নাকাতা যদি পালাতে পারে, তবে মাসুদ রানাও নিঃসন্দেহে সেঁধোতে পারবে! এবং প্রয়োজনে সটকাতেও!
দুৰ্গটাকে চক্কর দিতে আরম্ভ করল রানা, নিঃশব্দে বুক-সাঁতার কাটছে, নাকটা শুধু জাগিয়ে রেখেছে পানির ওপর।
ধীরে ধীরে, বিনা শব্দে কুচকুচে কালো পানির বুকে সাঁতরে চলেছে ও। মৃত্যুর মত সন্তর্পণে, সাবধানে। প্রাচীন পরিখাঁটির কোথাও কোথাও পাড় ভেঙে যাওয়ায় অন্ধকার হ্রদের মত সৃষ্টি হয়েছে। দুর্গের দেয়ালের নিচের দিক ঘেষে প্রায় খাড়া হয়ে এগোচ্ছে রানা।
পরিখার একটা মোড় ঘুরতে দুর্গের নয়া অংশ দেখতে পেল। সদ্য তৈরি, ভাবল রানা। খুব বেশি হলে একশো বছর হতে পারে। সাদা পাথরে তৈরি হলেও এখন রেইন-ডার্ক। আকৃতিটা মোটা, গোলাকার এক টাওয়ারের। চারতলা উঁচু এক টাওয়ার। ওটার এখানে সেখানে জানালা। উজ্জ্বল আলো। খোশমেজাজে বেরিয়ে আসছে ওগুলো দিয়ে।
এর পরের দৃশ্যটা হজম করতে পারল না রানা। একটা ড্রব্রিজ। তুলে রাখা হয়েছে ওটা, অ্যাভিনিউ ব্রিসন থেকে আধুনিক ড্রাইভওয়েটা এসে মিশেছে। এখানে। দুর্গে যাতায়াতের রাস্তা এমুহূর্তে বন্ধ করে দেয়া হয়েছে। সবদিকে খেয়াল রাখে লোকটা, মনে মনে স্বীকার করল রানা।
কাশির শব্দ। আধারে সিগারেটের দ্যুতি লক্ষ করল রানা তুলে রাখা ড্রব্রিজটার পাশে। গার্ড। অবাক হওয়ার কিছু নেই। রানার জন্যে প্রতীক্ষা করছে।
ধৈর্য ধরো, বৎস, আসছি আমি। ফুসফুস ভরে নিয়ে ডুব দিল রানা। পানির নিচে তিন মিনিট ছিল, নিঃশব্দে ও জোর গতিতে সাঁতরেছে। মাথা যখন তুলল। তখন দুর্গের পেছনটায় ও। স্টার্টিং পয়েন্টে ফিরে না আসা অবধি অবিরাম ডুব সাঁতার চালিয়ে গেল রানা। ওয়াটার লাইনের নিচে, শ্যাওলা ধরা পাথরের কোথাও, সেই প্রাচীন গ্রেটিংটা রয়েছে। নাকাতা যেটা গলে পালিয়েছিল।
ডুব দিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে রানা। মাঝে মধ্যে মাথা তুলে দম নিচ্ছে। চার মিনিট লাগল ওটা খুঁজে বের করতে। পাথরের সাথে গোল এক টিউব, পুরানো লোহার গ্রিলটা যেখান থেকে ক্ষয়ে গেছে মরচে পড়ে। রানার শরীরের যা আকৃতি, সেঁধোতে বেগ পেতে হবে। নাকাতার জন্যে অনেক সহজ ছিল কাজটা।
ভুস করে মাথা তুলে এক মুহূর্ত ভেবে নিল রানা। ঝুঁকিগুলো স্পষ্ট ওর। কাছে। পাইপের ভেতর কি আছে জানা নেই। এটার একাংশ পানির তলায়। দুর্গের ভেতর নিশ্চয়ই উত্থান হয়েছে ওটার, তারপর আবার নেমে গেছে। বন্দীখানায়। কিন্তু ভেতরে ঢুকে যদি আটকে পড়ে রানা! কতক্ষণ সইতে পারবে ওর ফুসফুস? অসহায়-বীভৎস মৃত্যু ঘটবে তাহলে ওর।
দশটা গভীর শ্বাস নিয়ে নিজেকে রেডি করল ও। বৃষ্টিভেজা বাতাস টেনে নিল ও ফুসফুঁসের অন্তস্তল পর্যন্ত। একবারও মনে ঠাই দিল না এ বাতাসটুকুই হতে পারে ওর জীবনের শেষ সঞ্চারণ। কাজটা করতে হলে-এটাই একমাত্র রাস্তা। ওর বন্ধুর হত্যাকারী রুডলফ ব্রিগল ভেতরে রয়েছে। আছে ব্যারোনেস জুলি গ্রাফ। মেজর জেনারেলকে কথা দিয়েছে ও উদ্ধার করবে মেয়েটিকে। এছাড়াও উপরি হিসেবে ওখানে আছে ফ্রেঞ্চ কী-র বাকি অংশটুকু।
শেষবারের মতন লম্বা করে শ্বাস টানল রানা। প্লাস্টিকে অস্ত্র তিনটে নিরাপদে আছে দেখে নিয়ে ডুব দিল।
<