অসমতল, এবড়ো-খেবড়ো মেঝে। মাঝে মাঝে চোখা পাথর বেরিয়ে আছে। সাবধানে এগোতে হচ্ছে, নইলে হোঁচট খেয়ে পড়ার সম্ভাবনা।

সামনে মোড় নিয়েছে সুড়ঙ্গ। ওখানে এসে থামলো ওরা। কান পাতলো। ।

না, কিছু শোনা যাচ্ছে না, জোরে কথা বলতে ভয় পাচ্ছে মুসা। নীরব সুড়ঙ্গের দেয়ালে প্রতিহত হয়ে ফিসফিসানিই হয়ে উঠলো অনেক জোরালো।

কিন্তু মুসার সঙ্গে একমত হতে পারলো না যেন রাফিয়ান। কান খাড়া করে রেখেছে। মৃদু গরগর করছে।

রাফিয়ানই ঠিক। অতি মৃদু একটা শব্দ কানে এলো ওদের।

পাথর সরাচ্ছে! বলে উঠলো টকার।

জলদি! বলেই প্রায় দৌড় দিলো কিশোর।

 এখানে ডেনার তাদেরকে দেখে ফেললে কি করবে বলা যায় না। হয়তো কিছুই করবে না, কিন্তু সন্দিহান হয়ে উঠবে। তাহলেও ওদের উদ্দেশ্য ব্যর্থ হবে। গুপ্তধন সরিয়ে ফেলবে ডেনার–যদি এই সুড়ঙ্গের কোথাও থেকে থাকে। হয়তো নিয়ে পালাতেও পারে আগেভাগেই।

সকলের পাশ কাটিয়ে আগে চলে এলো রাফিয়ান। মাটিতে গন্ধ শুকে এঁকে এগোলো। কোনো বিপদ থাকলে তার নাকে ধরা পড়বে।

পেছনে এগিয়ে আসছে ভারি জুতোর শব্দ। দ্রুত। এই সুড়ঙ্গ ডেনারের চেনা, কাজেই তাড়াতাড়ি চলতে তার কোনো দ্বিধা নেই। অসুবিধেও হচ্ছে না। এই হারে এগিয়ে এলে কিছুক্ষণের মধ্যেই ওদের কাছে চলে আসবে।

হঠাৎ থেমে গেল গোয়েন্দারা। ছোট গোল একটা গুহায় ঢুকেছে। মেঝেতে পাথরের ছড়াছড়ি। গুহার অন্য ধারের দেয়ালের ওপাশে আবার রয়েছে সুড়ঙ্গ। মাঝখানের পথ রুদ্ধ। লোহার পাল্লা, মোটা মোটা শিক।

পেছনে যাওয়ার উপায় নেই, সামনেও দরজা বন্ধ। ফাঁদে আটকা পড়লো ওঁরা!

 গোঁ গোঁ করে উঠলো রাফিয়ান। পাগলের মতো এদিক ওদিক তাকালো টকার, জিনা আর মুসা। লুকানোর জায়গা খুঁজছে। রবিনের স্নায়ুর জোর ওদের চেয়ে বেশি। আর কিশোর একেবারে শান্ত। সহজে মাথা গরম হয় না তার। একগাদা পুরনো বস্তা অযতে ফেলে রাখা হয়েছে এককোণে, সেদিকে তাকিয়ে রয়েছে সে।

কুইক! বললো আচমকা। ওগুলোর তলায়ই লুকাতে হবে।

ছুটে গেল সবাই। রাফিয়ানকে শুইয়ে বস্তা দিয়ে ঢেকে দিলো জিনা। এক এক করে সবাই শুয়ে পড়লো, গায়ের ওপর টেনে দিলো বস্তা। চুপ করে অনড় পড়ে রইলো। পারলে নিঃশ্বাসও বন্ধ করে রাখতে চায়। টর্চ নিভিয়ে দিয়েছে। ফলে গাঢ় অন্ধকার গুহার ভেতরে।

স্পষ্ট শোনা যাচ্ছে ডেনারের জুতোর শব্দ। খানিক পরেই গুহায় ঢুকলো। বস্তার তলা থেকেও তার হাতের লণ্ঠনের আলো দেখতে পেলো ওরা।

এদিকে তাকাবে না তো ব্যাটা! মুসা ভাবলো। তাহলে যা থাকে কপালে, পাথর দিয়ে মারবো মাথায় বাড়ি!

তবে বাড়ি আর মারতে হলো না তাকে। হয় এদিকে তাকালোই না ডেনার, কিংবা তাকালেও বুঝলো না যে কেউ লুকিয়ে রয়েছে।

থেমে গেল পায়ের শব্দ। নিশ্চয় পাল্লার কাছে গিয়ে দাঁড়িয়েছে ডেনার। আপন, মনেই কথা বললো, বুদ্ধি ছিলো হামফ্রে ব্যাটার। এমনভাবে লাগিয়েছে, বোঝার উপায় নেই। হা-হাহ!

ক্লিক করে শব্দ হলো। ছেলেরা বুঝলো, দরজা খুলছে ডেনার। কিচকিচ আওয়াজ হলো, খুব সামান্য। কজাগুলোয় তেল দিয়ে রেখেছে হয়তো ডেনার।

আস্তে করে বস্তার একটা কোণ তুলে তাকালো কিশোর। এদিকে পেছন করে রয়েছে কেয়ারটেকার। পাল্লা খুলে গেছে। লণ্ঠন হাতে সুড়ঙ্গের ভেতরে ঢুকে গেল লোকটা।

এবার কি করবো? ফিসফিসিয়ে বললো মুসা। উঠে দৌড় দেবো?

না, নিষেধ করলো কিশোর। কাছেই রয়েছে ডেনার। শুনে ফেলবে। কান। পেতে শুনলো এক মুহূর্ত। আমার মনে হয়, গুপ্তধনগুলো দেখতে গেছে সে। দেখে চলে যাবে। তখন আমরা গিয়ে খুঁজে বের করে ফেলবো।

কিন্তু ডেনার আর আসে না।

ধৈর্য ধরে অপেক্ষা করছে ওরা। পুরনো বস্তা, ধুলোময়লার নিচে শ্বাস নিতেও কষ্ট হয়। সময় যেন আর কাটতে চাইছে না। দুত্তোর! বলে উঠে পড়তে যাচ্ছিলো। মুসা, এই সময় শোনা গেল পাল্লা খোলার শব্দ।

নিজে নিজে কথা বলতে বলতে বেরিয়ে এলো ডেনার। হাহ হা, কি চমৎকার! সোনার মোহর! বড় লোক হয়ে যাবে তুমি, মিস্টার ডেনার। হোহ হহ!!

ধীরে ধীরে মিলিয়ে গেল তার পায়ের আওয়াজ।

আরও কয়েক মিনিট অপেক্ষা করলো কিশোর। তারপর বস্তা সরিয়ে উঠে বসলো। শুনলে তো কি বললো? সোনার মোহর। এখানেই কোথাও লুকিয়েছে।  

বস্তার নিচ থেকে বেরিয়ে এলো সবাই। মুখে কাপড়ে লেগে থাকা ধুলো ঝাড়লো। বার কয়েক লাফঝাঁপ দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করে নিলো। রাফিয়ান। বানরটাও নাচলো তার সঙ্গে।

এই, থামাও ওকে, টকারকে বললো কিশোর। বেশি শব্দ করছে। কোত্থেকে আবার শুনে ফেলে ডেনার…হ্যাঁ, যা বলছিলাম, এখানেই আছি। ওটার ভেতরে, পাল্লাটা দেখালো সে। লেভার-টেভার কিছু নিশ্চয় আছে।

খুঁজতে শুরু করলো সবাই।

রবিনের আঙুলে লাগলো জিনিসটা। গোল একটা বোতামের মতো, পাল্লার পাশেই। জোরে চাপ দিতেই কিচকিচ করে খুলে গেল পাল্লাটা।

পাল্লার পরে সুড়ঙ্গ আর বেশি নেই। শেষ মাথায় খোলা। না, ঠিক খোলাও বলা চলে না। গোল মুখটা শেষ হয়েছে একটা কুয়ার দেয়ালে। বোধহয় মাঝামাঝি জায়গায়। ওপরের দিকে অনেক খানি উঠে গেছে সিলিণ্ডারের মতো গোল দেয়াল, নিচেও নেমে গেছে। কয়েক ফুট নিচে পানি।

কুয়া আর পাল্লার মাঝেই কোথাও লুকিয়েছে, মুসা বললো। এসো, খুঁজি।

নিরাশ হতে হলো। যদিও সুড়ঙ্গের কোনো গর্ত, খাজ, ফাটল বাদ দিলো না। কিন্তু কোথাও পাওয়া গেল না গুপ্তধনের বাক্সটা।;

কোথায় রাখলো? বিড়বিড় করলো রবিন। দেখবো নাকি আরেকবার খুঁজে?

খোঁজা হলো আরেকবার। পাওয়া তো গেলই না, বরং একটা বিপদ বাধিয়ে বসলো টকার। হোঁচট খেয়ে গিয়ে পড়লো; পাল্লার ওপর। ধাক্কা লেগে বন্ধ হয়ে গেল ওটা। এহহে, দিলাম তো সর্বনাশ করে!

গুপ্তধন খোঁজা বাদ দিয়ে এখন পাল্লা খোলা নিয়েই ব্যস্ত হলো সবাই। অনেক খোঁজাখুঁজি করেও এপাশে কোনো বোতাম বা লেভার পাওয়া গেল না। নেইই। বোধহয়। শিক ধরে জোরে টানাটানি করে দেখলো। নড়লোও না মজবুত পাল্লা। শিরের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দিলো মুসা–তার হাত আর সবার চেয়ে লম্বা পাল্লার পাশের বোতামটা ধরার চেষ্টা করলো। নাগাল পেলো না। শেষে শিকের ফাঁক দিয়ে নটিকে ওপাশে ঠেলে বের করে দিলো টকার। ইশারায় বোঝালো, কি করে বোতামটা টিপতে হবে।

নির্দেশ মতোই কাজ করলো বানরটা। কিন্তু তার শক্তিতে কুলালো না। টিপে নামাতে পারলো না বোতাম।

আরেকবার শিক ধরে টানা হলো, ঝাঁকি দিয়ে দেখা হলো, বৃথা চেষ্টা। বন্ধই রইলো পাল্লা।

হয়েছে, আর, শক্তি খরচ করে লাভ নেই, অবশেষে বললো কিশোর। খুলবে।

ভালো জায়গায়ই আটকা পড়লাম! বললো মুসা। কেউ জানে না আমরা। এখানে আছি। সাহায্য করতে পারবে না।

নিচের ঠোঁটে জোরে জোরে কয়েকবার চিমটি কাটলো কিশোর। তারপর ঘুরে এগিয়ে চললো কুয়ার দিকে। সুড়ঙ্গের মুখে এসে থামলো। ঝুঁকে টর্চের আলো ফেললো পানিতে। কালো পানি। বোঝা গেল না, কতোখানি গভীর। যতোখানিই হোক, ওখান দিয়ে বেরোনোর পথ নিশ্চয় নেই। ওপর দিকে টর্চের মুখ ঘোরালো। দেখা গেল না কিছু। শেষ মাথায় পৌঁছলোই না ছোট টর্চের আলোকরশ্মি। নিভিয়ে দিলো টর্চ। দাঁড়িয়ে রইলো চুপচাপ। চোখে অন্ধকার সয়ে এলে দেখলো, অনেক ওপরে আবছামতো আলো দেখা যাচ্ছে।

গুড, বললো সে। কুয়ার মাথায় ঢাকনা, ফাঁক দিয়ে আলো আসছে। উঠে যেতে পারলে, হয়তো ঠেলে সরিয়ে ফেলা যাবে।

কিভাবে উঠবো? গলা কাঁপছে টকারের। ভীষণ ভয় পেয়েছে। জীবনে এরকম অবস্থায় আর পড়েনি। নিজেকে দোষারোপ করছে মনে মনে।

কিভাবে যাবো? বলতে বলতেই আবার টর্চ জ্বাললো কিশোর। কুয়ার দেয়ালে আলো ফেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। ওই যে, লোহার আঙটা লাগানো, রয়েছে। ওঠানামা করার জন্যেই। একধরনের মই। বেয়ে উঠে যাবো।

যদি খসে পড়ে যায়? জিনা বললো।

 পানিতে পড়বো। তাতে মরবো না। এখানে বসে থেকে তো লাভ নেই। চেষ্টা করা দরকার।

দাঁড়াও, মুসা বললো। আমি আগে দেখি। আমার ভার সইলে সবারই সইবে। একটা আঙটা ধরে হ্যাঁচকা টান দিলো সে। কিছু হলো না। ঝুলে পড়লো। তাতেও কিছু হলো না। খুব শক্ত করে গাঁথা হয়েছে পাথরের দেয়ালে।

আঙটা ধরে ধরে বেয়ে উঠে যেতে লাগলো মুসা। নিচ থেকে আলো ধরে রাখলো অন্যেরা। ওপরে উঠে দেখলো কাঠের ঢাকনা দিয়ে বন্ধ করা হয়েছে কুয়ার মুখ। নিচ থেকে হাত বাড়িয়ে ঠেলা দিতেই নড়ে উঠলো। সরিয়ে ফেলতে পারলো সহজেই।

বেরিয়ে এলো মুসা। ওয়ালটার লজের বাগানে বেরিয়েছে। একপলক দেখেই চিনলো জায়গাটা। কাছেই দেখা গেল সেই ঝোপটা, যার ভেতরে রয়েছে আরেকটা সুড়ঙ্গমুখ, যেটা দিয়ে সেদিন বেরিয়েছিলো।

কুয়ার দেয়ালে হাতের ভর রেখে ঝুঁকে ডাকলো, এই, উঠে এসো তোমরা।

এক এক করে উঠে এলো টকার-কাঁধে নটি, জিনা, রবিন, কিশোর। রাফিয়ান রয়ে গেছে নিচে। সে মই বাইতে পারে না। এতো ভারি, তাকে বয়ে আনাও সম্ভব হয়নি।

নিচে চেয়ে চেঁচিয়ে জিনা বললো, রাফি, তুই থাক ওখানে। আমরা দড়ি নিয়ে আসছি।

ঘাউ করে জবাব দিলো রাফিয়ান।  

ডেনারকে কোথাও দেখা গেল না। লজের একটা ছাউনির ভেতরেই পাওয়া। গেল দড়ির বাণ্ডিল।

ওটার একমাথা কোমরে বেঁধে আবার নিচে নেমে গেল মুসা। রাফিয়ানের কোমরে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দিয়ে উঠে এলো। তারপর সবাই মিলে দড়ি টেনে তুলে আনলো ভারি কুকুরটাকে।

কুণ্ডলি পাকিয়ে দড়িটা আবার আগের জায়গায় আগের মতো করে রেখে দিয়ে কটেজে ফিরে চললো ওরা।

অনেক কিছু দেখেছে, অনেক কষ্ট করেছে, কিন্তু গুপ্তধন পাওয়া যায়নি। আরও খুঁজতে হবে। কাজটা পরের দিনের জন্যে স্থগিত রাখা হলো। কিশোরের। এখনও ধারণা, কুয়ার কাছাকাছিই কোথাও আছে ওগুলো। সুড়ঙ্গে নেই, এ ব্যাপারে শিওর। তাহলে কোথায়? পানিতে নয় তো!

দিনের বেলা যাওয়া আর ঠিক হবে না। ডেনারের চোখে পড়ে যেতে পারে। সন্ধ্যার পর বেরোনোর সিদ্ধান্ত নিলো সে। কাজেই, রাতের খাওয়া শেষ করেই সাইকেল বের করলো। লিয়ারিকে বললো, ঘুরতে যাচ্ছে। এ ওয়ালটার লজে পৌঁছে পাশের ছোট গেট দিয়ে ভেতরে ঢুকলো। সাইকেলগুলো ঝোপের আড়ালে লুকিয়ে সোজা চললো কুয়ার পাড়ে। সঙ্গে করে আজ বড় টর্চ এনেছে, আর শক্ত মোটা দড়ি।

দড়ির একমাথা কোমরে পেঁচিয়ে বাঁধলো কিশোর। কোনোরকম ঝুঁকি নিতে চায় না। বলা যায় না, পুরনো আঙটা বেশি ব্যবহারে খসে যেতে পারে। দড়ির। আরেক মাথা বাঁধলো একটা গাছের সঙ্গে। তারপর সবাইকে ওপরে থাকতে বলে নামতে শুরু করলো।

পানির কাছাকাছি এসে থামলো। পকেট থেকে একটা পাথর বের করে ছেড়ে দিলো। টুপ করে ডুবে গেল পাথরটা। পাথরের সঙ্গে সুতো বাঁধা। খুব সামান্যই ছাড়তে হলো। তারমানে পানি বেশি নেই।

গুড! আনমনে বললো কিশোর! আঙটা ধরে ধরে আবার নামতে শুরু করলো। পানির নিচে তিন আঙটা নামতেই হাতে লাগলো কি যেন। ধরে দেখলো, দড়ি। পানিতে তার কোমর পর্যন্ত ডুবেছে। ওই অবস্থায় থেকেই এক হাতে টান দিলো দড়িতে। ভারি লাগলো। টেনে তুলতে লাগলো।

দড়ির মাথা বাঁধা বাক্সটা একনজর দেখেই চিনতে পারলো। তার অনুমান। ঠিক। পানিতেই লুকিয়ে রেখেছে।

নিচে থেকেই চেঁচিয়ে বললো কিশোর, এইই, পেয়েছি! পেয়েছি!

ওপর থেকে শোনা গেল উল্লসিত চিৎকার।

উঠে আসছি, আবার বললো কিশোর।

 উঠতে উঠতে মাঝপথে এসে একবার রাফিয়ানের উত্তেজিত চিৎকার শুনতে পেলো কিশোর। ছেলেদের আনন্দে যোগ দিয়েছে হয়তো কুকুরটা, ভাবলো সে। এক হাতে বাক্স নিয়ে আঙটার মই বেয়ে উঠতে পারবে না। তাই কোমরের দড়ি খুলে বাক্সের দড়ির সঙ্গে বেঁধে রেখে এসেছে। ওপরে উঠে টেনে তুলবে।

কুয়ার বাইরে মাথা তুলেই স্থির হয়ে গেল কিশোর। ও, এজন্যেই হঠাৎ সবাই এতো চুপচাপ হয়ে গিয়েছে। পাশাপাশি এক সারিতে দাঁড়িয়ে রয়েছে মুসা, রবিন, টকার, জিনা। রাফিয়ানের কলার চেপে ধরে রেখেছে জিনা। নটি চুপ করে বসে। আছে টকারের কাঁধে। ওদের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ডেনার আর তার ভাইপো ডজ।

ডেনারের হাতে একটা দোনলা শটগান।

.

১৪.

উঠে এসো! কড়া গলায় আদেশ দিলো ডেনার।

মুসার পাশে এসে দাঁড়ালো কিশোর।

 দড়ি ধরে টেনে দেখলো ভজ। ভারি লাগলো। চাচা, বাক্সটা মনে হচ্ছে ঠিকই আছে। ওটার সঙ্গে বেঁধে রেখে এসেছে। ভারি বজ্জাত ছেলে।

আমাদের ছাড়বে না ওরা, ভাবলো কিশোর, নিজের অজান্তেই কেঁপে উঠলো। একবার। ছাড়লেই গিয়ে যদি শেরিফকে বলে দিই? আর তাই তো করবো!

তার দিকে ফিরলো রবিন। সে-ও একই কথা ভাবছে। আমাদেরকে এখন কি, করবে ওরা? মেরে কুয়ায় ফেলে দিলে কেউ খুঁজে পাবে না।

অনেক দেরিতে আফসোস হলো কিশোরের, বাড়াবাড়িটা সে-ই বেশি। করেছে। অন্যদের বিপদে ফেলার জন্যে সে-ই দায়ী।

চাপা গলায় গর্জাতে শুরু করলো রাফিয়ান।

চুপ, রাফি! তাড়াতাড়ি কুকুরটার মাথায় চাপড় দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলো জিনা। ভয়, যদি রেগে গিয়ে গুলি করে ডেনার?

কথা মানলো রাফিয়ান।

গায়ে গা ঘেঁষাঘেঁষি করে এলো ছেলেরা।

ঠিকই আছে, চাচা, বাক্সটা কিছুদূর তুলে টর্চের আলো ফেলে দেখে বললো ডজ। খোলার সময় পায়নি মনে হচ্ছে। আবার বাক্সটা পানিতে নামিয়ে ওপর থেকে দড়ি কেটে দিলো সে। ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বিচ্ছুগুলোকে কি  করা? ছেড়ে দেয়া তো যাবে না।

না। সর্বনাশ করে ফেলবে তাহলে। প্ল্যান বদলাতে হবে আমাদের। ওদের সরিয়ে দিয়ে…

 সরিয়ে দিয়ে মানে? বন্দি করে রেখে?

থরথর করে কাঁপছে টকার তাকে সাহস দিয়ে মুসা বললো, আরে ভয়ের কি আছে? ব্যাটারা ছিঁচকে চোর, ডাকাত হওয়ার সাহস নেই।

এই, চুপ! ধমক দিলো ডেনার। বন্দুকটা ওদের দিকে ধরে রেখে ভাইপোর সঙ্গে আলোচনা শুরু করলো।

আমি বলি কি, চলো আজই পালিয়ে যাই, পরামর্শ দিলো ডজ।

তা করা যাবে না। লিংকার এখন হলিউডে নেই। আসবে আরও দুদিন পর, খবর নিয়েছিলাম। এই বিচ্ছগুলো দেখে ফেলায়ই যতো গণ্ডগোল হলো। হলিউডে। মাল দিয়েই পালাতে হবে। নইলে ধরে ফেলবে পুলিশ। ..

দুদিন এখানে বসে থাকলেও ধরে ফেলবে। এগুলোকে ছাড়লেই সোজা চলে যাবে শেরিফের কাছে।

ছাড়ছে কে? আটকে রাখবো।

কিন্তু কোথায়? রাতে ওরা না ফিরলেই হৈ-চৈ শুরু করবে লিয়ারি। শেরিফ খুঁজতে আসবে এখানে। তোমার কটেজে রাখা যাবে না, বাংলোতেও না। তাছাড়া ডাক্তাররাও এসে পড়তে পারে যে কোনো দিন।

 চুপ করে আছে ডেনার। ভাবছে।

চাচা, পেয়েছি। তুড়ি বাজিয়ে বলে উঠলো ডজ। সেদিন মোটর সাইকেল নিয়ে ঘুরছিলাম। সী-বীচ থেকে কিছু দূরে একটা ছোট দ্বীপ দেখেছি। দেখেই বোঝা যায়, লোক থাকে না-ওখানে। ভাঙাচোরা দুর্গও আছে। এদেরকে ওখানে নিয়ে গিয়ে রেখে আসতে পারি। কিছু খাবার আর কম্বল দিয়ে এলেই হবে. মরবে না। তারপর লিংকার এলে মাল নিয়ে চলে যাবো আমরা। যাওয়ার আগে ফোন করে লিয়ারিকে বলে যাবো, ওরা কোথায় আছে। আইডিয়াটা কেমন?

 ভালো, একমত হলো ডেনার। ওয়ালটারদের বোটটা নিয়েই যেতে পারবো। চলো। এই, এসো তোমরা।

আদেশ পালন করা ছাড়া উপায় নেই। ছড়িয়ে-ছিটিয়ে দৌড় দেয়ার কথা ভাবলো কিশোর; সঙ্গে সঙ্গেই বাতিল করে দিলো চিন্তাটা। বেপরোয়া হয়ে আছে এখন ডেনার। নির্দ্বিধায় গুলি চালাবে।

চলতে চলতে থেমে গেল ডেনার। ডিজ, ভুল করছি না তো? হুট করে কিছু করা উচিত হবে না। চলো, কটেজে চলো আগে। আরও ভেবে দেখি, কি করা যায়…

ছেলেদেরকে কটেজে নিয়ে আসা হলো। দরজা-জানালা সব বন্ধ করে দিয়ে আলোচনায় বসলো চাচা-ভাতিজা।

প্রথমেই ধরো লিয়ারির কথা, ডেনার বললো। রাতে ছেলেদের ফিরতে না দেখলেই অস্থির হয়ে উঠবে। শিওর, শেরিফকে ফোন করবে।

ঠিকই বলেছো, মাথা ঝাঁকালো ডজ। তাহলে?

বুড়িটাকে বোঝাতে হবে, ছেলেদের কোনো বিপদ হয়নি। ইয়ে করো, দড়ি দিয়ে ওদের হাত পিছমোড়া করে বেঁধে ফেলো আগে।

বন্দুক ধরে রইলো ডেনার, দ্রুত কাজ সারলো ডজ। রাগে দাঁতে দাঁত চাপলো জিনা, গালও দিলো। কিন্তু ডজ শুধু হাসলো। কেয়ারই করলো না।

ইহ, ধরে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে গেছে, বন্দুকটা নামালো ডেনার। নাও, এটা ধরো। আমি আসছি।

কোথায় যাচ্ছো?

লিয়ারিকে ফোন করে আসি। বলবো, আমি পারকার। ছেলেমেয়েরা বাড়িতে এসেছে, থাকবে দুতিন দিন।

ঠোঁট কামড়ালো কিশোর। কোনো রকম ফাঁক রাখছে না ডেনার ব্যাটা!

পাগল হয়েছে? ডজ বললো। তোমার গলা চিনে ফেলবে না? বুড়িটা এতো বোকা না।

না, চিনবে না। রুমাল দিয়ে রিসিভার ঢেকে নেবো। দুএক বার খুকখুক করে কাশবো। তাহলেই বুঝবে, ঠাণ্ডা লেগেছে। গলা অন্যরকম হয়ে গেছে। আমি আসলে পারকারই, আর কেউ নই, হাহ হাহ হা!

হেহ হেহ হে! রেগে গিয়ে মুখ ভেঙুচালো জিনা। রাফিয়ান ঘেউ করে উঠতেই বললো, এই, চুপ!

ওদের দিকে ফিরেও তাকালো না চাচা-ভাতিজা।

ভালোই বুদ্ধি করেছে, চাচা, বললো ডজ। কাজ হবে

তাড়াতাড়িই ফিরে এলো ডেনার। হয়েছে, ভাইপোর দিকে চেয়ে হাসলো। চলো, বেরোও ওদের নিয়ে। নৌকায়।

খাবার-টাবার আনোনি?

না। দরকার মনে করিনি। আরেকটা কথা ভেবেছি আমি। দূর থেকে দেখে তোমার মনে হয়েছে দ্বীপটাতে লোক থাকে না। ধরে নিলাম থাকে না। কিন্তু কারও পিকনিকে যেতে বাধা কোথায়? কিংবা দিনের বেলা জেলেরা যদি খুব কাছাকাছি চলে যায়? তারমানে ওপরে রাখা যাবে না ওদের। ভাঙা দুর্গ আছে বললে না? মাটির তলায় নিশ্চয় সেলার-টেলার কিছু আছে…

কিংবা ডানজন।

 তাহলে তো আরও ভালো। ভরে রাখবো ওখানে। বাইরে থাকছে না, ঠাণ্ডা লাগবে না, কাজেই কম্বলের দরকার নেই। আর খাবার-পানি ছাড়াই আটচল্লিশ ঘণ্টা বাঁচতে পারে মানুষ, বলে আবার হাহ্ হাহ্ করে হাসলো সে। হয়েছে, চলো এবার।

সাগর পারে নিয়ে আসা হলো ওদের। ওয়ালটারদের বোট হাউসে ছোট একটা মোটর লঞ্চে এনে তোলা হলো। এঞ্জিন স্টার্ট দিয়ে লঞ্চটা বোট হাউস থেকে বের করলো ডজ।

জিনার মুখে রহস্যময় হাসি দেখতে পেলো কিশোর, কিন্তু কোনো প্রশ্ন করলো।

খুব শিগগিরই অবশ্য জিনার হাসি মুছে গেল। তীর থেকে অনেক দূরে চলে এসেছে তখন লঞ্চ। কিনারে দাঁড়িয়ে আছে রাফিয়ান। সাবধান হওয়ার সামান্যতম সুযোগ না দিয়ে হঠাৎ এক ধাক্কায় তাকে পানিতে ফেলে দিলো ডজ। চেঁচিয়ে উঠলো জিনা।

খিকখিক করে হাসলো ডজ। তারপর একটানে টকারের কাঁধ থেকে বানর টাকে তুলে নিয়ে ছুঁড়ে দিলো পানিতে।

এই হারামীর বাচ্চা! ভীষণ রাগে গাল দিয়ে উঠলো জিনা। এটা কি করেছিস। ভালো চাইলে জলদি তুলে আন!

না আনলে কি করবে? হাসতে হাসতে বললো ডজ। না ফেলে উপায় ছিলো। ঘাউ ঘাউ করে চেঁচাতো কুত্তাটা। জেলেরা শুনে ফেললে মুশকিলে পড়তাম। আর ওই বাঁদুরটাকে ট্রেনিং দেয়া আছে কিনা কে জানে? হয়তো তোমাদের বাঁধন খুলে দিতো। ওসব শয়তান জানোয়ার মরে যাওয়াই ভালো।

মরা তো উচিত তোর মতো হারামী জানোয়ারের, ফুঁসে উঠলো জিনা। কুকুর আর বানর তো তোর চেয়ে অনেক ভালো। দুটোকে ফেলে দেয়া হয়েছে, সে-জন্যে ভাবছে না সে, রাফিয়ান ডুবে মরবে না। খুব ভালো সাঁতার জানে। নটিও মরবে না। রাফিয়ানই তাকে বাঁচাবে। ভাবছে অন্য কারণে। পিছন পিছন আসছে কুকুরটা, মনিবকে সাহায্য করার জন্যে। এভাবে দ্রুত সাঁতরে এলে ক্লান্ত হয়ে পড়বে। তখন বিপদ ঘটতেও পারে।

 একটা দাঁড় তুলে নিয়ে রাফিয়ানকে শাসালো ডেনার। তা-ও আসছে দেখে শেষে বন্দুক তুলে নিলো।

চেঁচিয়ে বললো জিনা, এই রাফি, যা যা, চলে যা!

চাঁদের আলোয় চোখ দেখা যাচ্ছে কুকুরটার। বিষণ্ণ দৃষ্টি। থেমে গেল।

পানি এলো জিনার চোখে। অথচ সহজে কাঁদতে দেখা যায় না তাকে।  

হাত বাঁধা না থাকলে এই মুহূর্তে বন্দুক কেন, কামান দেখিয়েও ঠেকানো যেতো না মুসাকে। ঝাঁপিয়ে পড়ে টুটি টিপে ধরতো ডজের। মনে মনে প্রতিজ্ঞা করে ফেললো সে, প্রতিশোধ নেবো আমি, উজ! তোকেও যদি না চুবাই, তো আমার নাম মুসা আমান নয়!

টকার কাঁদছে।

রবিন চুপ।

কিশোরও চুপ, পাথরের মতো নিথর। বোঝাই যায়, ঝড়ের গতিতে ভাবনা চলেছে তার ক্ষুরধার মস্তিষ্কে।

কিছুক্ষণ পর দ্বীপের কিনারে এসে ভিড়লো বোট। জিনার রহস্যময় হাসির কারণ বোঝা গেল। দ্বীপটা গোবেল দ্বীপ, বন্দিদের অতি পরিচিত, টকার ছাড়া। জিনা হেসেছিলো, সে বুঝতে পেরেছিলো এই দ্বীপেই নিয়ে আসা হবে তাদ্দেরকে। আশপাশে কয়েক মাইলের মধ্যে আর কোনো দ্বীপ নেই, যেটা মূল ভূখণ্ড থেকে দেখা যায়।

বন্দিদের নামার আদেশ দিলো ডেনার। নিয়ে আসা হলো ভাঙা দুর্গের চত্বরে। সেখানে বন্দুক ধরে বসে রইলো ডেনার। ডজ গেল মাটির নিচে ঘর-টর আছে কিনা দেখতে।

প্রায় আধ ঘন্টা পর ফিরে এলো ডজ। ঘর পেয়েছে।

দুর্গের নিচে ডানজনে নিয়ে আসা হলো বন্দিদের। যে ঘরটায় আনলো, সেখানে এর আগেই একাধিকবার এসেছে জিনা আর তিন গোয়েন্দা।

ঘুরিয়ে ঘুরিয়ে টর্চের আলো ফেলে ঘরটা দেখলো ডেনার। সন্তুষ্ট হয়ে বললো, চমৎকার জায়গা। থাকো এখানেই দুদিন। অন্ধকারে শুয়ে-বসে কাটিয়ে দিতে পারবে। গলা ফাটিয়ে চিল্লালেও কেউ শুনবে না, কেউ দেখতে আসবে না। তাতে শিক্ষা হবে। অন্যের ব্যাপারে নাক গলাবে না জীবনে…

নাক তো তোরা গলাচ্ছিস, শয়তানের বাচ্চা! আবার গলি দিয়ে উঠলো, জিনা।

দুদিন খেতে না পেলেই এই তেজ চলে যাবে, শান্তকণ্ঠে বললো ডেনার। ডজ, চলো। আবার আসতে হবে এখানে।

নতুন কোনো আইডিয়া

হ্যাঁ। এই ছেলেগুলো যখন খুঁজে পেয়েছে, ভালোমতো খুঁজলে শেরিফও পেয়ে যেতে পারে। লিয়ারিকে ফোন করে এসেছি বটে, কিন্তু বলা যায় না কি  ঘটবে। পারকার ফোন করতে পারে লিয়ারির কাছে, ছেলেমেয়েরা কেমন আছে জানার জন্যে। গোলমাল শুরু হবে তখন। বাক্সটা কুয়ায় রাখা আর ঠিক না। তার। চেয়ে এই দ্বীপ অনেক বেশি নিরাপদ, এখানেই এনে রাখবো। তারপর লিংকার এলে তুলে নিয়ে চলে যাবো।

.

১৫.

বেরিয়ে গেল দুই শয়তান।

গাধা, ব্যাটারা! হেসে উঠলো মুসা। রাফিয়ানের চিল্লানী থামিয়েছে, অথচ আমাদেরকে বললো গলা ফাটিয়ে চেঁচাতে। আরে হারামজাদারা, পাঁচজনের চিৎকার তো একটা কুকুরের চেয়ে অনেক বেশি হবে। যাকগে, ভালোই হয়েছে। আর এতোই আত্মবিশ্বাস, সব আলোচনা করেছে আমাদের সামনে। বাক্সটা যে এনে রাখবে, সে-কথাও।

ওরা জানে, আমরা এখান থেকে বেরোতে পারবো না, বিষণ্ণ কণ্ঠে বললো টকার। যখন বেরোবো তখন ওরা পগার পার। ইস্, এতো শক্ত করে বেঁধেছে, হাত ঝিমঝিম করছে, আমার।

জিনার রাগ কমেনি। বসে বসে ফুঁসছে। কে বললো বেরোতে পারবো না? রাফিয়ানকে ফেলে দিয়ে মনে করেছে বেঁচে গেল। ব্যাটারা জানেই না, আরামসে সাঁতরে গিয়ে তীরে উঠবে রাফি। আর এই দ্বীপটা যে আমার, তা-ও জানে না।,

কিশোর কোনো কথা বললো না। চুপচাপ উঠে চলে গেল দেয়ালের কাছে। বেরিয়ে থাকা একটা চোখা পাথরে ঘষতে শুরু করলো হাতের দড়ি। চামড়া ছিললো, রক্ত বেরোলো, তবু থামলো না। বাঁধন-মুক্ত হতেই হবে।

দেখাদেখি অন্যেরা উঠে এসে একই ভাবে পাথরে দড়ি ঘষতে লাগলো।

কতোক্ষণ লাগলো বলতে পারবে না, তবে, অবশেষে সফল হলো ওরা। প্রায়। একই সঙ্গে কিশোর আর মুসার দড়ি ছিঁড়ে গেল। তারপর অন্যদের বাঁধন খুলে দেয়াটা কিছুই না।

ডানজন থেকে বোরোনোর পথ ভালোমতোই জানা আছে ওদের। সিঁড়ি বেয়ে উঠে এলো। বড় একটা পাথর চাপা দিয়ে সিঁড়ির মুখ বন্ধ, ওভাবেই বন্ধ করার ব্যবস্থা, জানে ওরা। কয়েকবার ওই পাথর সরিয়ে ঢুকেছে, বেরিয়েছে। নিচে থেকে সবাই মিলে ঠেলে সরাতে অসুবিধে হলো না।

বাইরে বেরিয়ে এলো ওরা। খোলা আকাশের নিচে।

পূর্ব দিগন্তে আলো ফুটেছে। জেগে উঠেছে দাঁড়কাকের দল। তাদের কর্কশ চিৎকারে কান ঝালাপালা। এতোক্ষণে হাসি ফুটলো জিনার মুখে। ওদের সঙ্গে গলা মিলিয়ে চেঁচিয়ে উঠলো সে। হাততালি দিয়ে বললো, আরে, দেখো দেখো, রাফি! ঠিক বুঝে গেছে কোথায় আছি আমরা।

 বেশ দূরে রয়েছে এখনও রাফিয়ান। ঢেউয়ের ওঠানামার ফাঁকে ফাঁকে শুধু তার মাথাটা দেখা যাচ্ছে। একা নয়। পিঠে বসে আছে নটি। দেখে, আনন্দে ধেইধেই করে নাচতে আরম্ভ করলো টকার।

সূর্য উঠলো। ভোরের কাঁচা রোদে ঝিলমিল করে উঠলো সাগর, পানি তো নয়, যেন তরল সোনা।

তীরে পৌঁছলো রাফিয়ান।

 হুল্লোড় করে ছুটে গেল ছেলেমেয়েরা।

ঝাড়া দিয়ে গা থেকে পানি ঝাড়ছে রাফিয়ান আর নটি। কুকুরটাকে জড়িয়ে ধরলো জিনা। টকার কোলে তুলে নিলো বানরটাকে।

রাফি, আদর করতে করতে বললো জিনা। কিছু ভাবিস না। তোকে কষ্ট দিয়েছে তো, ভেবেছে পার পেয়ে যাবে। ব্যাটারা আসবে আবার। যতো খুশি। কামড়াস তখন, কিছু বলবো না।

টকার বললো নটিকে, হ্যাঁ, চুল ছিঁড়ে দিস। কামড়ে কান কেটে ফেলিস। আমিও মানা করবো না।

ওদের কথাবার্তা শুনে হাসতে শুরু করলো মুসা। তার হাসি সংক্রামিত হলো সবার মাঝে। হো হো করে হাসলো সবাই। কাছেই বসে কৌতূহলী চোখে দেখছিলো একটা কাক। সম্মিলিত হাসির শব্দে চমকে উড়ে গেল কা-কা করে। ব্যস, শুরু হয়ে গেল তুমুল কা কা। ঝাঁকে ঝাঁকে উড়ে আসতে লাগলো কাকেরা।

এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, কিশোর বললো। বাক্সটা খুঁজে বের করতে হবে। চলো, দেখি।

বেশি খুঁজতে হলো না। চত্বরের একধারের মাটিতে দাগ দেখতে পেলো রবিন। সদ্য খোঁড়া হয়েছে। রাফি আর নটিকে লাগিয়ে দিতেই খুঁড়ে বের করে ফেললো বাক্সটা। আধ হাত মাটির তলায় লুকিয়েই নিশ্চিন্তে ফিরে গেছে ডেনার আর তার ভাইপো। গর্তের কিনারে একটা কাঠিও পুঁতে রেখে গেছে, চিহ্ন, যাতে পরে এসে চিনতে পারে।

চলো, নিচে ভাঁড়ারে লুকিয়ে ফেলি, বললো কিশোর।

ডানজনের পাশেই ছোট একটা ঘরকে ভাড়ার বানিয়ে নিয়েছে জিনা। কিছু টিনের খাবার, চিনি, লবণ আর প্রয়োজনীয় জিনিসপত্র সব সময় জমা রাখে। ওখানে। যাতে দ্বীপে এলে দরকারের সময় কাজে লাগে। ওখানেই এনে গুপ্তধনগুলো লুকিয়ে রাখলো ওরা।

তুরুপের তাস এখন ছেলেদের হাতে। বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে। গুপ্তধনগুলো আবার উদ্ধার করেছে। আর রয়েছেও ধরতে গেলে একেবারে নিজেদের বাড়িতে। ইচ্ছে করলেই যে কোনো সময় তীরে ফিরে যেতে পারে। কিন্তু আপাতত যাওয়ার ইচ্ছে নেই।

কিশোর, ব্যাটাদের শায়েস্তা করা দরকার, জিনা বললো। কিভাবে করা যায়?

সেটা পরেও আলোচনা করতে পারবো, বলে উঠলো মুসা। পেটের মধ্যে ছুঁচো নাচছে। আগে ওটাকে দাঁড়িয়ে নিই।

ভাঁড়ারের আলমারি থেকে দুধ, চকোলেট, কোকা বের করা হলো। রুটি নেই, তবে বিস্কুট আছে অনেক। স্টোভ বের করলো রবিন। বললো, মুসা, টকার, দৌড়ে গিয়ে পানি নিয়ে এসো।

নাস্তা ভালোই হলো। বিস্কুট আর চকোলেটের সঙ্গে গরম গরম কোকা মেশানো দুধ। খেয়েদেয়ে শান্ত হয়ে এরপর আলোচনায় বসলো ওরা।

দ্বীপে থাকাটা কিছু না, বললো রবিন। দুই তিন দিন সহজেই কাটিয়ে দিতে পারবো। তবে, কেরি আন্টিকে একটা খবর দেয়া দরকার, যে আমরা ভালোই আছি।

সেটাও কোনো সমস্যা নয়, জিনা বললো। সিঁতরে চলে যেতে পারবো।

আরে কি বলো? বুকে চাপড় দিয়ে বললো গোয়েন্দাসহকারী। এই মুসা আমান থাকতে তুমি কষ্ট করবে কেন? আমিই যাবো।

আর খবর না দিলেই বা কি? মুচকি হাসলো কিশোর। ব্যাটাদের আগে শিক্ষা দিয়ে নিই। তারপর একবারেই সকলে মিলে যাবো দ্বীপে।

মানে? চকচক করছে টকারের চোখ। ভয়-ডর সব চলে গেছে। বরং মজা পাচ্ছে এখন।

মানে হলো, ডেনার, ডজ আর তাদের দোস্ত লিংকার এখানে এলে দেখবে, তাদের জন্যে ফাঁদ পাতা রয়েছে। এরকম কিছু ঘটতে পারে, আশাঁই করবে না। ওরা, তাই সোজা এসে আমাদের ফাঁদে পা দেবে। এখন আমাদের ভাবতে হবে, ফাঁদটা কী হবে।

হেসে উঠলো মুসা। উরুতে চাপড় দিয়ে বললো, দারুণ আইডিয়া। খুব ভালো হবে। ব্যাটাদের চেহারাটা তখন যা দেখতে লাগবে না!

হ্যাঁ, একেবারে চমকে যাবে, বললো রবিন। কল্পনাও করবে না, আমরা ছাড়া পেয়ে গেছি। খেয়েদেয়ে রীতিমতো আরামেই আছি…

 আর রাফি আর নুটিও বেঁচে আছে, যোগ করলো টকার।

সেই সঙ্গে গুপ্তধন গায়েব, আনন্দে দাঁত বের করে হাসলো জিনা।

এখন একটা ছক করে ফেলা দরকার, কিশোর বললো। কড়া নজর রাখবো আমরা, পালা করে। ওরা যেন আগে আমাদেরকে দেখে না ফেলে সেই ব্যবস্থা করতে হবে।

কিভাবে কি করবে, ঠিক করা হলো। আরও কিছু কাজ করলো, তাতেই যেন। উড়ে চলে গেল সকালটা। লাঞ্চের আয়োজন করলো রবিন আর জিনা। টিনজাত সেদ্ধ সীম আর ভাজা মাংস আছে। ওগুলো বের করে গরম করলো। টিনের সংরক্ষিত কিছু ফলও বের করলো। এক প্যাকেট লেমোনেড ক্রিস্টাল আছে। ওগুলো থেকে কিছু নিয়ে ঝর্নার পানিতে মেশাতেই তৈরি হয়ে গেল লেমোনেড। পেটে হাত বোলাতে বোলাতে মুসা বললো, জিনা, কসম খোদার, এরপর ঝগড়া লেগে, যদি তুমি আমার মাথার চুল সব ছিঁড়ে ফেলো, কোনোদিন কিছু বলবো না।

তোমার চুল থাকলে তো ছিড়বো? সব তো কোঁকড়া তার, খুলি কামড়ে রয়েছে।

তাহলে অন্য কিছু করো। এই যেমন, চিমটি কাটা, কিল মারা। চাইলে হাত কামড়েও দিতে পারো

আমি কি রাফি নাকি, যে কামড়াবো?

রাফি না হও, ওর ঘনিষ্ঠ দোস্ত তো… দোস্ত তো তুমিও…

বাকযুদ্ধে কিছুতেই জিনাকে ঘায়েল করতে পারলো না মুসা। হাসলো সবাই। টকার বেশি হাসছে। এ-রকম রোমাঞ্চের স্বাদ জীবনে এই প্রথম পাচ্ছে। এ-রকম। অ্যাডভেঞ্চারও কপালে জোটেনি কখনও। খুব ভালো লাগছে তার। গাড়ি হওয়ার কথা ভুলেই গেছে। ওটা এখন তার কাছে মনে হচ্ছে ফালতু।

খাওয়ার পর একটা, উঁচু জায়গা বেছে নিয়ে পাহারায় বসলো ওরা। ওখান থেকে সাগরের অনেকখানি দেখা যায়। কেউ এলে ওদের চোখ এড়িয়ে আসতে। পারবে না।

 সাঁঝ হলো। নামলো অন্ধকার রাত। বেশ কিছু কম্বলও রাখা আছে, পলিথিন দিয়ে মুড়ে রেখেছে জিনা। খুলে নিয়ে আসা হলো ওগুলো। আকাশে মেঘ নেই, কিন্তু বাতাস কনকনে ঠাণ্ডা। দুর্গের যে একটিমাত্র ঘর আছে, যেটার ওপরে ছাত, তাতে ঢুকে শুয়ে পড়লো. সবাই, একজন বাদে। সে পাহারায় রইলো উঁচু জায়গাটায়। কয়েক ঘন্টা পাহারা দিয়ে এসে আরেকজনকে তুলে দেবে ঘুম থেকে।

প্রথম পাহারায় রয়েছে জিনা। পাশে রাফিয়ান। যেখানে বসেছে, তার খানিক দূর দিয়ে সরু পথ নেমে গেছে দ্বীপের ছোট সৈকতে।

জিনার পরে পাহারা দিলো মুসা। তারপর কিশোর। সব শেষে রবিন। কিন্তু চোরেরা এলো না।

পরের দিনও সারাটা দিন সাগরের দিকে চোখ রাখলো ওরা।

সেদিন সন্ধ্যার পর প্রথম পাহারায় বসলো টকার। বয়েস কম, এধরনের কাজে অভিজ্ঞতা নেই, তাই প্রথমে রাজি হতে চায়নি কিশোর। কিন্তু মুখ কালো করে যখন টকার বললো-ছোট বলে আমাকে অবহেলা করছে–আর রাজি না। হয়ে পারলো না গোয়েন্দাপ্রধান। বললো, বেশ থাকো। তবে চোখ খোলা রাখবে। খবরদার, ঘুমোবে না।

ঘুমালো না টকার। তার সঙ্গে রয়েছে নটি আর রাফিয়ান। বিপদের গন্ধ পেলে সাবধান করে দেবে তাকে।

আটটা বাজলো, নটা। হঠাৎ চেঁচিয়ে উঠলো টকার, এই, জলদি এসো! একটা মোটর বোট!

ছুটে এলো সবাই। দেখল।

হু, ওরাই, বললো কিশোর। গুড!

এসো দোস্তরা, এসো, হাত নেড়ে ডাকলো মুসা। এসে দেখো, ধান-দুর্বা সাজিয়ে রেখেছি তোমাদের জন্যে।

.

১৬.

হ্যাঁ, ডেনার আর ডজই। সঙ্গে আরেকজন লোক, মোটা, বেঁটে, নিশ্চয় লিংকার। পাহাড়ের চূড়ায় উপুড় হয়ে শুয়ে তাকিয়ে আছে ছেলেরা। চাঁদ উঠছে, ফিকে হয়ে আসছে অন্ধকার, ফলে দেখতে অসুবিধে হচ্ছে না ওদের।

 ভালো জায়গাতেই লুকিয়েছো দেখা যাচ্ছে, কর্কশ কণ্ঠে বললো লিংকার, ওর। গলাটা খসখসে। চট করে বের করে ফেলো। নিয়ে কেটে পড়ি।

আমি যাচ্ছি, ডজের হাতে টর্চ। চাচা, ছেলেমেয়েগুলোকে কি করবো? দুদিন অন্ধকারে থেকে, না খেয়ে, আমার মনে হয় কাবু হয়ে গেছে।

ওদেরকে? গুরত্বই দিলো না ডেনার। থাকুক। আমরা নিরাপদে বেরিয়ে যাই আগে। তারপর একটা ফোন করে দেবো মেয়েটার বাপের কাছে। আরও কিছুক্ষণ থাকুক, শিক্ষা হোক কিছুটা। অনেক উৎপাত করেছে।

উৎপাত তো কিছুই করিনি, উৎপাত দেখবে এখন, মনে মনে বললো মুসা। এই শুরু হলো। ছোট একটা পাথর তুলে নিয়ে ছুঁড়ে মারলো। নিখুঁত নিশানা। ডেনারের মাথায় গিয়ে পড়লো পাথরটা।

উফ! করে উঠে চাঁদিতে হাত রাখলো ডেনার। কি পড়লো?

ও কিছু না, ছোট পাথর, বললো তার ভাতিজা। পাহাড় থেকে গড়িয়ে পড়েছে। খামোকা চিল্লাচ্ছো।

কয়েক পা এগিয়েই দড়াম করে আছাড় খেলো সে। পাথরে বাড়ি লেগে চুরমার হয়ে গেল টর্চের কাঁচ।

কি হলো? চেঁচিয়ে বললো তার চাচা।

কিসে যেন পা পড়লো। পিছলে গেল।

দেখে চলতে পারো না? কিসে পিছলালো?

কি জানি!

কিসে পিছলেছে বলে দিতে ইচ্ছে হলো মুসার। কুকর্মটা সে-ই করেছে। পাথুরে পথের ওপর রান্নার তেল ঢেলে পিছলা করে দিয়েছে। তাতে পা পড়লেই দড়াম।

 উঠে এগোলো আবার ডজ। পেছনে এলো তার চাচা। ওই জায়গাটাতে আসতেই ভাতিজার চেয়ে জোরে আছাড় খেলো। তাকে তুলতে এসে ডেনারের গায়ের ওপরই পড়লো লিংকার।

জোরে জোরে হাসলো ডজ। অন্যকে বলার বেলায় তো খুব তোমরা দেখে। চলতে পারো না?

গালাগাল করতে করতে উঠে দাঁড়ালো দুজনে। খাড়াই বেয়ে উঠে আসতে লাগলো আবার।

 তেলের ওপর পা পড়ে আরেক জায়গায় আবার আছাড় খেলো ডজ। তার চাচাও। কিছু দূর এগিয়ে আবার।

হাসতে হাসতে দুর্গের ঘরে ফিরে এলো ছেলেরা।

চত্বরে পৌঁছলো তিন চোর।

ওই যে, ওখানে, সদ্য খোঁড়া গর্তের ধারে কাঠিটা দেখিয়ে বললো ডেনার। ডজ, খোড়ো।

খালি হাতেই ওপরের আলগা মাটি খুঁড়ে সরিয়ে ফেললো ডজ। এই যে, বলতে বলতে টেনে তুললো একটা প্রাস্টিকের ব্যাগ। ভেতর থেকে বের করলো ভারি বাক্সটা.। লিংকারের দিকে বাড়িয়ে দিলো, এই যে, নিন।

বাক্সটা মাটিতে রেখে বসে পড়লো লিংকার। ডালা তুলে চেঁচিয়ে উঠলো। সোনার মোহর আর অলঙ্কার কোথায়? এ তো মস্ত এক সী-গালের কঙ্কাল, আর পাথর! রাগে গর্জে উঠলো, এই তোমাদের গুপ্তধন!

টর্চের আলোয় বাক্সের জিনিসগুলোর দিকে বোবা হয়ে চেয়ে আছে ডেনার। ডজও হাঁ হয়ে গেছে।

ঠিক এই সময় লাফ দিয়ে ডেনারের কাঁধে নামলো ছোট একটা জীব। দোল খেয়ে বাহুতে নেমে ছোঁ মেরে টর্চটা কেড়ে নিয়েই দিলো দৌড়।

কী ওটা? চিৎকার করে বললো ডেনার। বানর না? এখানে বানর এলো কোত্থেকে…আরে ডজ, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ধর না!

বানরটার পেছনে দৌড় দিলো ডজ।

কিছুদূর এগিয়ে থেমে ফিরে তাকালো নটি। যেন ডজের কাছে আসার অপেক্ষা করছে। তারপর ঘুরে আবার ছুটলো। উজকে টেনে নিয়ে চললো ভাঙা দুর্গের ধ্বংসস্তূপের দিকে। ঢুকে পড়লো একটা দরজা দিয়ে।

সোজা তার পেছনে ছুটে এলো ডজ। দরজায় পেতে রাখা ফাঁদ দেখতে পেলো না। আড়াআড়ি ভাবে একটা শক্ত দড়ি বেঁধে রাখা হয়েছে। তাতে পা বেধে উড়ে গিয়ে ধুডুস করে পড়লো। কাদায় পড়া মাছের মতো কঠিন মেঝেতে পিছলে গেল দেহটা। বিশাল এক পাথরে বাড়ি লাগলো মাথা। প্রচণ্ড আঘাতে সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো সে।

 নিঃশব্দে তাকে তুলে নিয়ে একটা অন্ধকার কোণে সরে গেল ছেলেরা। দ্রুত হাত-পা বেঁধে ফেলে রাখলো একটা দেয়ালের আড়ালে।

বাইরে দাঁড়িয়ে আছে ডেনার আর লিংকার। অবাক হয়ে ভাবছে, ডজ এখনও আসছে না কেন? হঠাৎ ডজের বিকৃত জোরালো চিৎকার কানে এলো, চাচা, চাচা, মেরে ফেললো। বাঁচাও, চাচা!

পাকা অভিনেতা কিশোরের কণ্ঠস্বর ধরতেই পারলো না ডেনার, ভাবলো, ডজই বুঝি চিৎকার করছে। লিংকারকে বললো, তুমি দাঁড়াও এখানে। আমি দেখি কি হয়েছে?

দৌড়ে এলো ডেনার। ভাতিজার মতোই দড়িতে পা বেধে খেলো আছাড়। ভারি শরীর ময়দার বস্তার মতো পড়লো। একটা পা বেকায়দা ভাবে মুচড়ে গিয়ে। পড়লো পেটের তলায়। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলো, গেছিরে, মরে গেছি! হায় হায় রে, আমার পা শেষ। এক্কেবারে ভেঙে গেছে!

অন্ধকারে দাঁড়িয়ে নীরব হাসিতে ফেটে পড়লো ছেলেমেয়েরা।

দুটো বেকার, ফিসফিসিয়ে বললো কিশোর। টকার, দাও নটিকে লেলিয়ে।

বানরটাকে নির্দেশ দিয়ে ছেড়ে দিলো টকার।

 হুফ! করে উঠলো রাফিয়ান। সে-ও কিছু করার অনুমতি চাইছে জিনার কাছে।

যা। যা ইচ্ছে কর গিয়ে, খুশিমনে অনুমতি দিয়ে দিলো জিনা।

জিনার কথা শেষ হওয়ার আগেই ছুটলো রাফিয়ান।

ডেনারকে সাহায্য করতে এগিয়ে আসছিলো লিংকার। দরজার কাছে পৌঁছার। আগেই দেখলো, বিরাট এক জীব মস্ত একটা ছায়ার মতো ছুটে আসছে তার ওপর আঁপিয়ে পড়ার জন্যে।

আর কি দাঁড়ায় চোরাই মালের ব্যবসায়ী? ভারি শরীর নিয়ে এমনভাবে ঘুরলো, যেন পালকের মতো হালকা। দিগগজ দৌড়-বিদদের সমস্ত রেকর্ড ভঙ্গ করে ছুটলো প্রাণ বাঁচানোর তাগিদে। সামনে একটা গাছ দেখে চোখের পলকে তাতে চড়ে বসলো।

 নিচে থেকে ঘেউ ঘেউ করতে লাগলো রাফিয়ান, লাফঝাঁপ দিতে লাগলো। লিংকারকে ধরতে না পারায় ভীষণ খেপে গেছে।

গাছে উঠে যখন স্বস্তির নিঃশ্বাস ফেললো লিংকার, এলো আরেক বিপদ। ঝুপ করে তার কাঁধের ওপর লাফিয়ে পড়লো একটা বানর। চুল, খামচে ধরে কামড় বসালো কানে।

ওরে বাবারে, খেয়ে ফেললো রে! বলে চেঁচিয়ে বানরটাকে সরাতে গিয়ে ডাল থেকে ছুটে গেল হাত। ওপর থেকে পড়লো আবার নিচে, একেবারে রাফিয়ানের মুখের কাছে। আচ্ছামতো কয়েকটা কামড় খেয়ে হাঁচড়ে-পাঁচড়ে আবার উঠলো গিয়ে গাছে।

হাসতে হাসতে বেরিয়ে এলো ছেলেমেয়েরা। বানরটাকে ডেকে নামালো। টকার। গলার বেল্ট ধরে জোর করে টেনে রাফিয়ানকে সরালো জিনা।

বোটে চলো সবাই, আদেশ দিলো কিশোর। কুইক!

ঢালু পথ বেয়ে দৌড় দিলো সবাই। টকারের কাঁধে নটি। মুসার কাঁধে গুপ্তধনের ব্যাগ। কোথায় তেল ফেলেছে, জানা আছে ওদের। ওগুলো এড়িয়ে গেল, আছাড় খেতে হলো না। এক এক করে লাফিয়ে উঠলো, বোটে। গাছের দিকে ফিরে জোরে আরেকবার ঘেউ ঘেউ করে রাফিয়ানও উঠে পড়লো।

এঞ্জিন স্টার্ট দিলো মুসা। জিনা ধরলো হুইল। তিন মিনিট পর খোলা সাগরে বেরিয়ে এলো ওয়ালটারদের মোটর বোট। ছুটলো মূল ভূখণ্ডের দিকে।

দূর থেকেই গোবেল ভিলায় আলো দেখা গেল, স্টাডিরুমে।

দুই প্রফেসর নিশ্চয় মাথার ঘাম বের করে ফেলছেন, হেসে বললো মুসা। আমাদের এই অবস্থায় দেখলে কি যে…

জিনা, বাধা দিয়ে বললো কিশোর। আগে শেরিফের ওখানে যাও।

বোটের মুখ ঘুরিয়ে দিলো জিনা।

ছেলেমেয়েদের দেখে অবাক হলেন শেরিফ আর তার ডেপুটি। সব কথা। শুনলেন। গুপ্তধনগুলো রেখে দিলেন নিরাপদ জায়গায়।

মনে হলো ডাক্তার ওয়ালটার এসেছেন, বললেন শেরিফ। একটু আগে ওপথেই আসছিলাম। বাড়িতে আলো দেখলাম।

শেরিফের অফিসে বসেই লিয়ারিকে টেলিফোন করলো কিশোর। মিসেস পারকারকে ফোন করে সংক্ষেপে সব কথা জানালো। শেরিফ ফোন করলে ডাক্তার ওয়ালটারকে। তারপর নিজেদের লঞ্চ আর লোকজন নিয়ে দ্বীপে চললেন চোরগুলোকে ধরে আনার জন্যে। ছেলেমেয়েরাও চললো সঙ্গে।

তিন চোরকে নিয়ে ফিরে এসে ওরা দেখলো, শেরিফের অফিসে বসে আছেন ডাক্তার ওয়ালটার আর তার মিসেস। ছেলেদের মুখে গুপ্তধনের গল্প শুনে তো অবাক।

ডজকে হাজতে ভরা হলো। মাথার একপাশ গোল আলুর মতো ফুলে আছে। ডেনার পায়ের ব্যথায় ককাচ্ছে। লিংকারের সারা গায়ে কামড় আর আঁচড়ের ক্ষত; রক্তাক্ত। দুজনকে কড়া পাহারায় পুলিশ হাসপাতালে পাঠিয়ে দিলেন শেরিফ।

আর এই সময় এসে অফিসের সামনে থামলো আরেকটা গাড়ি। নামলেন মিসেস পারকার আর দুই বিজ্ঞানী।

অফিসে ঢুকেই জিনার দিকে চেয়ে ভুরু কুঁচকে বলে উঠলেন মিস্টার পারকার,, তোমাদের জ্বালায় শান্তিতে কাজ করার জো নেই। কেন জড়ালে এসবে?

আহ, তুমি থামো তো, মৃদু ধমক দিলেম মিসেস পারকার। ঠিকই তো করেছে। চোখের সামনে অন্যায় ঘটতে দেখেও পালিয়ে আসবে নাকি?

কিন্তু মারাও যেতে পারতো, বললেন প্রফেসর কারসওয়েল।

যায়নি যখন আর বলে লাভ কি? টকারকে কাছে টানলেন মিসেস পারকার। কেমন ছিলি? খুব কষ্ট হয়েছিলো?

আরে না, কি যে বলো, আন্টি, মাথা নেড়ে বললো টকার। দারুণ মজা পেয়েছি। বাবা, তোমাকে আর জ্বালাবো না। গাড়ি হতে আর ভালো লাগে না এখন আমার। গোয়েন্দা হবো।

গোয়েন্দা হয়ে করবিটা কি শুনি? বললেন কারসওয়েল। হলে বিজ্ঞানী হবি।…এই হ্যারি, চলো চলো, পরীক্ষাটা শেষ করে ফেলি। এরা ভালোই আছে।

চলো।

অফিস থেকে বেরিয়ে গেলেন দুই বিজ্ঞানী।

লিয়ারিও এসে হাজির হলো। জানালো, ছেলেদের–বিশেষ করে মুসার  জন্যে তৈরি হয়ে পড়ে আছে বিশাল এক ফুট কেক।

পরদিন লাঞ্চে দাওয়াত করলেন সবাইকে মিসেস ওয়ালটার। লিয়ারি, পারকার দম্পতি, প্রফেসর কারসওয়েল, শেরিফ, আর ছেলেমেয়েদেরকে তো অবশ্যই।

দাওয়াতে গেল সবাই। চমৎকার খাওয়া-দাওয়া হলো। ছেলেময়েদের সবাইকে একটা করে সোনার মোহর উপহার দিলেন ওয়ালটার, স্যুভনির হিসেবে রেখে দেয়ার জন্যে। বাকি গুপ্তধনগুলো রাখবেন না, জানালেন। ডাকাতি করে। এনেছিলো তাঁর পূর্বপুরুষ। ওসব লুটের মাল রাখতে চান না তিনি। দান করে দেবেন কোনো রিসার্চ সেন্টারে। মানুষের উপকারে লাগবে ওই গুপ্তধন বিক্রির টাকা।

<

Super User