ভীষণ অরণ্য ২
প্রথম
প্রকাশ :
আগস্ট, ১৯৮৮
এমন সুযোগ হাতছাড়া করতে চাইল না মুসা।
লম্বা নাকে ফাঁস লাগিয়েই ধরা যায়। কুমিরটাকে। এত বড় দানব সচরাচর চোখে পড়ে না।
কুমিরের চাহিদা কেমন, জানা নেই তার। আশা করল, অনেক দামে বিক্রি হবে। ধরতে পারলে নেবে কিভাবে, ভাবল না একবারও।
কুমিরের নাক অনেক লম্বা, অ্যালিগেটরের মত ভৌতা নয়।
নিঃশব্দে ক্যানূর দড়ির এক মাথা গাছ থেকে খুলে নিয়ে ফাঁস বানাল মুসা। পা টিপে টিপে এগোল ঘুমন্ত সরীসৃপের দিকে।
আস্তে করে ফাঁস গলিয়ে দিল চোখা নাকটায়, তারপর হ্যাঁচকা টান। লাফিয়ে। সরে গেল।
রাগে হিসিয়ে উঠল কুমির। মুসাকে ধরার জন্যে লাফ দিতেই দড়িতে লাগল টান। দ্বিধায় পড়ে গেল। লেজের ঝাপটায় পানি তোলপাড় করে ঘুরে গিয়ে পড়ল। খালের মাঝখানে। টানটান হয়ে গেল ক্যানূতে বাধা দড়ি।
ঝাঁকুনির চোটে ঘুম ভেঙে গেল আরোহীদের। চেঁচাতে শুরু করল গলা ফাটিয়ে।
দড়ি ছাড়ানোর জন্যে একবার এদিকে ঘুরে টান মারছে কুমির, একবার ওদিক। ঝটকা দিয়ে বার বার ঘুরে যাচ্ছে ক্যানূর নাক। টালমাটাল অবস্থা।
কিছুতেই দড়ি ছাড়াতে না পেরে খালের মাঝখান দিয়ে সোজা ছুটতে শুরু করল কুমির। টেনে নিয়ে চলল ক্যানূটাকে।
খানিক দূর গিয়ে বোধহয় মনে করল, ক্যানূটাই তাকে তাড়া করছে, যত শয়তানী ওটারই। ঘুরে এসে তাই আক্রমণ করে বসল ওটাকে। বিশাল হাঁ করে কামড় লাগাল একপাশে। মড়মড় করে উঠল কাঠ। হ্যাঁচকা টানে সরিয়ে না নিলে আরেকটু হলে জিবার হাতটাই গিয়েছিল।
শক্ত কাঠে কামড় দিয়ে বিশেষ সুবিধে করতে না পেরে আক্রমণের ধারা। পাল্টাল কুমির। লেজের বাড়ি মারতে শুরু করল। থরথর করে কেপে উঠল ক্যানূ।
দিশেহারা হয়ে গেছে মুসা।
চেঁচামেচিতে অন্যদেরও ঘুম ভেঙেছে। লাফিয়ে গিয়ে মনট্যারিয়াতে উঠেছে সবাই। মুসাও উঠল। ক্যানূর দিকে ছুটল নৌকা।
কিছুতেই দড়ি খসাতে না পেরে আবার সোজা ছুটেছে কুমির। ধরা যাবে না ওই দানবকে। দড়িটা কাটতে পারলে এখন বাঁচা যায়। ছুরি বের করল জিবা।
কিন্তু দড়ি কাটার আগেই ডুব দিল কুমির। পানি ওখানে গভীর। টানের চোটে ক্যানূর গলুই গেল ডুবে। খাড়া হয়ে গেল আরেক গলুই। ঝুপঝাপ করে পানিতে পড়ল মানুষেরা, হাত-পা ছুড়ছে অসহায় ভঙ্গিতে। আতঙ্কে চিৎকার করছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে চেঁচিয়ে উঠল পাশের বনের বানর আর পাখির দল।
সর্বনাশ! পানিতে খেপা কুমিরের সঙ্গে চারজন মানুষ। রাইফেল তুলল মুসা।
না না! চেঁচিয়ে উঠল কিশোর। কার গায়ে লাগে ঠিক নেই।
কি করব তাহলে?
দড়ি কাটতে হবে। ছাড়া পেলে হয়তো পালাবে। আর কোন উপায় নেই।
দ্রুত মনস্থির করে নিল মুসা। অঘটন সে ঘটিয়েছে, তাকেই করতে হবে যা করার। রাইফেল রেখে একটানে কোমর থেকে ছুরি খুলে নিয়ে ডাইভ দিয়ে পড়ল পানিতে।
ভয়ে চেঁচিয়ে উঠল রবিন।
পানিতে রক্ত। জিবা আর তার দুই সঙ্গীর মাথা দেখা যাচ্ছে পানির ওপরে, আরেকজন নেই। কুমিরে টেনে নিল?
দড়িতে ঢিল পড়েছে। কাত হয়ে ভেসে উঠল ক্যানূ। দড়িতে পোঁচ মারল মুসা।
হঠাৎ ক্যানূর খানিক দূরে পাগলা ঘোড়ার মত লাফিয়ে উঠল কুমির, ভারি কাঠের মত এক গড়ান দিয়ে আবার ডুবে গেল। তার কাছেই ভাসল তৃতীয় ইনডিয়ান লোকটার মাথা। হাতে শিকারের বিশাল ছুরি, তাতে পানি মেশানো হালকা রক্তের ধারা। তাকে কুমিরে ধরেনি, মরিয়া হয়ে সে-ই কুমিরকে ছুরি মারছে।
তাড়াহুড়ো করে ক্যানূ সোজা করে তাতে চড়ে বসল চারজনে। মুসাকে টেনে তোলা হলো মনট্যারিয়ায়। পানিতে নতুন বিপদ। রক্তের গন্ধে এসে হাজির হয়েছে।
ডুবে গিয়েছিল, আবার ভেসে উঠল কুমির। দাপাদাপি করছে, অস্থির, পাগল হয়ে গেছে যেন।
পিরানহা! আমাজন নদীর আতঙ্ক।
রক্তের গন্ধে হাঙর যেমন পাগল হয়ে ছুটে আসে, পিরানহাও তেমনি আসে। ঝাঁপিয়ে পড়ে শিকারের ওপর। বড় জোর ফুটখানেক লম্বা এই মাছ। মুখ বন্ধ রাখলে নিরীহ দেখায়। কিন্তু হাঁ করলে বেরিয়ে পড়ে দুই সারি ক্ষুরধার দাঁত।
নদীর পানিতে এমন কোন প্রাণী নেই, যে পিরানহাকে ভয় পায় না, এমনকি কুমিরও এড়িয়ে চলে। ঝাকে ঝাকে থাকে ওরা, শয়ে শয়ে, হাজারে হাজারে। মোটাতাজা একটা তাপিরকে শেষ করতে কয়েক মিনিটের বেশি লাগে না, পড়ে থাকে শুধু জানোয়ারটার ঝকঝকে সাদা কঙ্কাল।
কুমিরটার চারপাশে পানি যেন টগবগ করে ফুটছে। রক্তে লাল।
ইনডিয়ানরা উত্তেজিত। নৌকা থেকে মাছ ধরার বল্লম নিয়ে ক্যানূ চালিয়ে চলে গেল কাছাকাছি। দেখতে দেখতে ধরে ফেলল গোটা বিশেক মাছ। ক্যানূর তলায়। তুপ করে রাখল। ডাঙায়ও নিরাপদ নয়, ওগুলোর কাছ থেকে দূরে রইল ওরা।
খালের মাঝখানে ছোট এক চিলতে বালির চরা, শুকনো। গাছপালা নেই। তাতে মাছগুলো ছড়িয়ে ফেলল ইনডিয়ানরা, ছুরি দিয়ে কুপিয়ে মাথা আলাদা করল।
ভালমত দেখার জন্যে একটা হাঁ হয়ে থাকা মাথা তুলল রবিন। সঙ্গে সঙ্গে খটাস করে বন্ধ হয়ে গেল চোয়াল, যেন স্প্রিং লাগানো রয়েছে। চমকে ওটা হাত থেকে ফেলে দিল সে।
রবিনের দিকে চেয়ে হাসল এক ইনডিয়ান যুবক। চমৎকার স্বাস্থ্য। সে-ই কুমিরটাকে ছুরি মেরেছিল। নাম মিরাটো। হাতের ছুরির আগা আরেকটা কাটা মাথার হায়ের মধ্যে ঢুকিয়ে নাড়া দিল। এত জোরে বন্ধ হলো চোয়াল, ছুরিতে লেগে কয়েকটা দাঁতের মাথা গেল ভেঙে।
ছুরিটা দাঁতের ফাঁক থেকে টেনে ছাড়াল মিরাটো। ফলার দুই পিঠেই গভীর দাগ বসে গেছে।
নিউ ইয়র্ক অ্যাকোয়ারিয়ামে, রবিনের মনে পড়ল, খবরের কাগজে পড়েছিল, একটা পিরানহা কামড় দিয়ে স্টেনলেস স্টীলের কাঁচিতে দাগ ফেলে দিয়েছিল। হাঙরের মতই স্বভাব, একে অন্যকে ধরে খেয়ে ফেলে। অ্যাকোয়ারিয়ামে এক চৌবাচ্চায় দুটো পিরানহা একসঙ্গে রাখে না। রাখলে সবলটা দুর্বলটাকে খেয়ে ফেলে।
ইনডিয়ানরা যে মাছগুলোকে ধরেছে, কয়েকটার পিঠের মাংস নেই, খুবলে খেয়ে ফেলা হয়েছে। মিয়োটো জানাল, বল্লমে গাঁথার পর ওগুলোকে তুলতে সামান্য দেরি হয়েছিল, ওইটুকু সময়েই কামড় বসিয়ে দিয়েছে অন্য পিরানহা। আরেকটু দেরি করলে বল্লমের মাথায় শুধু কঙ্কালটা উঠে আসত।
ওই দেখো, কঙ্কালের কথায় হাত তুলে দেখাল কিশোর।
ফুটন্ত পানি ঠাণ্ডা হয়েছে। চলে গেছে পিরানহার ঝাঁক। অল্প পানিতে পড়ে রয়েছে সাদা একটা কঙ্কাল, মিউজিয়মে দেখা প্রাগৈতিহাসিক দানবের কঙ্কাল বলে। ভুল হয়।
আমাদের গরু-ছাগলেরও ওই দশা করে, মিরোটো বলল। রাতে রক্তচোষা বাদুড়ে রক্ত খেয়ে যায়, ক্ষতের চারপাশে রক্ত লেগে থাকে। সকালে যখন গোসল করতে নামে, ব্যস, হারামী মাছের ঝাঁক এসে হাজির।
এরপর আর ঘুম হলো না কারও।
মুসা আর কিশোর গেল রক্তচাটার জন্যে একটা ক্যাপিবারা শিকার করার জন্য। গাছতলায় আরাম করে বসে রেফারেন্স বই পড়ায় মন দিল রবিন। ইনডিয়ানরা কেউ শুয়ে-বসে গল্প-গুজব চালাল, কেউ রান্নায় ব্যস্ত।
স্বভাব যত খারাপই হোক পিরানহার, মাংস খুব ভাল। রবিন, যে ইনডিয়ানদের খাবার পছন্দ করে না, সে-ও তারিফ করল।
কুমির ধরতে পারলে না বটে, হেসে বলল কিশোর, কিন্তু ভাল লাঞ্চ জোগাড় হলো।
তা হলো, হাত নেড়ে বলল মুসা। কিন্তু আরেকটু হলে আমরাই লাঞ্চ হয়ে যাচ্ছিলাম।
.
০২.
খানিক পর পরই গিয়ে নদীর উজানের দিকে তাকায় কিশোর। ভ্যাম্পের দলবল আসছে কিনা দেখে।
ক্বচিৎ একআধটা ইনডিয়ান নৌকা দূর দিয়ে যেতে দেখল শুধু।
হয়তো এখনও আসেইনি ভ্যাম্প। কিংবা এলেও দ্বীপ আর গাছপালার ওধার দিয়ে চলে গেছে, অভিযাত্রীদের দেখেনি। চলে গেলেও যে আবার ফিরে আসবে না। ভালমত দেখার জন্যে, সেটা বলা যায় না। নিশ্চিন্ত হওয়ার উপায় নেই।
রাইফেল-বন্দুক আছে অভিযাত্রীদের কাছে, তবে তারা তিনজনেই ছেলেমানুষ। ইনডিয়ানদের কাছে রয়েছে শুধু তীর-ধনুক আর বল্লম, গোটা দুই রোগানও আছে। কিন্তু লড়াই লাগলে ভ্যাম্পের গলাকাটা ডাকাতদের সঙ্গে পারবে না ওই অস্ত্র নিয়ে।
তারমানে, লুকিয়ে থাকতে হবে। এই খালপাড়েই কাটাতে হবে দিনটা, রাতের আগে বেরোনো উচিত হবে না। রাত্রে চলতে অসুবিধে হয়তো হবে, কিন্তু উপায় কি?
ভরপেট খেয়ে খালের পাড়ে শুয়ে নাক ডাকাচ্ছে ইনডিয়ানরা। ক্যাতে শোয়ার সাহস নেই কারও। কুমিরের পেটে যাওয়ার চেয়ে পোকামাকড়ের কামড় সওয়া বরং অনেক ভাল।
তিন গোয়েন্দা ও শুয়ে পড়ল।
সবাই গভীর ঘুমে অচেতন। মহিলার আগমন তাই কেউ টের পেল না। এত সুন্দরী, কিন্তু তাকে দেখার জন্যে কেউ জেগে নেই।
মসৃণ কোমল হালকা বাদামী চামড়ার ওপর ঘন বাদামী গোল গোল ছাপ দিয়ে অলঙ্করণ করা হয়েছে, গোল ছাপের মাঝখানটা আবার ফ্যাকাসে। মাথাটা দেখতে কুকুরের মাথার মত। এই মাথায় ভর রেখে খাড়া হয়ে দাঁড়াতে পারে সে। প্রায় দুই মানুষ সমান লম্বা। লাল-কালো আর হলুদ আলপনা কাটা সুন্দর লেজটা পেচিয়ে। রয়েছে গাছের ডালে।
মাটিতে থুতনি ঠেকিয়ে ধীরে ধীরে লেজ খুলতে শুরু করল সে। এক মুহূর্ত খাড়া হয়ে রইল চুপচাপ, লেজের ডগা মাটি থেকে বারো ফুট উঁচুতে। আস্তে করে শরীরটা নেমে এল মাটিতে।
মাথা তুলে ঘুমন্ত শরীরগুলো দেখল সে। খাবার হিসেবে কেমন হবে যাচাই করছে।
নিজের শরীরের তিন গুণ বড় জিনিস গিলে খাবার ক্ষমতা আছে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম সাপ বোয়া কনসট্রিকটরের।
সারির প্রথম ইনডিয়ান লোকটার ওপর দিয়ে বয়ে গেল বোয়া, এতই হালকাভাবে, টেরই পেল না লোকটা। পরের জন, তার পরের জন করতে করতে এসে থামল রবিনের ওপর। দেখল। গেলা হয়তো যায়, কিন্তু হজম করতে লাগবে কম পক্ষে ছয় হপ্তা। নাহ, এত ভারি খাবার খেয়ে আরাম নেই। ছোট কিছু দরকার।
বড় বজরা থেকে মৃদু একটা শব্দ আসছে। ফিরে তাকাল বোয়া। মাস্তুলের ওপরে কিকামুর চুল নিয়ে খেলা করছে ময়দা।
রবিনকে ডিঙিয়ে এল বোয়া। কিশোর আর মুসার দিকে ফিরেও তাকাল না। খোলা জায়গাটুকু নিঃশব্দে পেরিয়ে এসে উঠল বজরায়।
থেমে দার্শনিককে দেখল। মাংস-টাংস ভালই, পেটও ভরবে, কিন্তু লম্বুর লম্বা লম্বা শুটকো ঠ্যাঙ আর হাড়ি সর্বস্ব বিশাল ঠোঁটটা নিয়েই ঝামেলা। পালকসহ শরীরটা গিলতে পারলেও পা দুটো বেরিয়ে থাকবে মুখের বাইরে। আর ঠোঁটের মধ্যে না আছে মাংস, না রক্ত, না কোন প্রোটিন। বরং ভেতরে গিয়ে পাকস্থলী ফুটো করে দেয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ধরতে গেলেই ঠোকর খেয়ে শরীর। কয়েক জায়গায় ফুটো করে নিতে হবে আগে। থাকগে, কে যায় ঝামেলা করতে।
মাস্তুলের ওপরে রসালো নাস্তার দিকে আবার তাকাল বোয়া।
সাপটাকে ময়দাও দেখেছে। তাড়াহুড়ো করে উঠে গেল মাস্তুলের মাথায়।
মাস্তুলের গা মসৃণ, পিচ্ছিল। কিন্তু বোয়ার নাম খানোকা কনসট্রিকটর রাখা হয়নি, কোন জিনিসকে শক্ত করে জড়িয়ে ধরে রাখায় তার জুড়ি মেলা ভার। মাস্তুল। বেয়ে স্বচ্ছন্দে উঠতে শুরু করল সে।
চোখ বড় বড় করে নীরবে চেয়ে রইল ময়দা। যেন বোয়ার ঠাণ্ডা শীতল চোখ। সম্মোহিত করে ফেলেছে তাকে।
কিকামুর দিকে তাকালও না বোয়া, আলগোছে পেরিয়ে এল। বিরাট হা করে গিলতে এল ময়দাকে।
শেষ মুহূর্তে যেন সংবিত ফিরে পেল ময়দা। প্রকাণ্ড এক লাফ দিয়ে গিয়ে নামল টলডোর ছাতে।
যেন কিছুই হয়নি, এমনি ভঙ্গিতে আবার নামতে শুরু করল বোয়া। এমন কিছু ঘটতে পারে, জানা ছিল বোধহয়। বাতাসে. জোরে জোরে দুলছে এখন কিকামু। নামার পথে তাই অবহেলা করতে পারল না বোয়া, ক্ষণিক থেমে পরীক্ষা করে দেখল খাওয়া চলবে কিনা। চলে, কিন্তু লাভ নেই। শুকনো চামড়া আর চুল। খাওয়ার কোন মানে হয় না।
মাস্তুলের গোড়ায় চলে এসেছে বোয়া, এই সময় দরজায় উঁকি দিল নাকু।
সঙ্গে সঙ্গে যেন জমে গেল বোয়া। কাঠে জড়ানো ব্রোঞ্জের একটা মূর্তি যেন।
অভিজ্ঞতা নেই, বিপদ টের পেল না তাপিরশিও। খিদে পেয়েছে তার, খাবার খুঁজতে এসেছে। গাইগুই করে মুসাকে ডাকছে। বেরিয়ে এল বাইরে।
দুই ফুটের মধ্যে চলে এল নাকু।
আঘাত হানল বোয়া। তার সিল্কের মত কোমল নরম ঘাড়টা কঠিন লোহার পাইপ হয়ে গেছে নিমেষে। বাকা, চোখা দাঁত দিয়ে কামড়ে ধরল নাকুর নাক।
ভয়ে, যন্ত্রণায় চেঁচিয়ে উঠল না। জাগিয়ে দিল পাড়ের ঘুমন্ত মানুষগুলোকে।
বন্দুক হাতে দৌড়ে এল কিশোর। কিন্তু সাপটাকে দেখে থেমে গেল, গুলি করা চলবে না। জ্যান্ত ধরতে পারলে দারুণ হবে। দ্বিধায় পড়ে গেল। নাকুকে হারাতেও রাজি নয়।
বোয়ায় প্রথম কাজ, ভাইসের মত কঠোর ভাবে শিকারকে কামড়ে ধরা। সেটা ধরেছে। এরপর দ্রুত মাশুল থেকে শরীর খুলে এনে পেচিয়ে ধরবে। ইতিমধ্যেই খুলতে শুরু করেছে প্যাঁচ। শিকারকে পেঁচিয়ে ধরে চাপ দিতে শুরু করবে। হাড়মাংস ভর্তা করে পিণ্ড বানিয়ে ফেলবে। তারপর শুরু হবে গেলা। অনেক, অনেক সময় লাগিয়ে গিলবে আস্তে আস্তে, ধীরে ধীরে।
শিকারকে পেঁচিয়ে ফেলার আগেই কিছু করা দরকার। কিন্তু কি করবে? আর কোন উপায় না দেখে বোয়াকে ভয় দেখানোর জন্যে তার মাথার কাছে বন্দুকের ফাঁকা আওয়াজ করল কিশোর।
আরে, না বুঝে বলল মূসা, এত কাছে থেকে মিস।
ইয়া বড় ছুরি হাতে ছুটে এল জিবা।
না, না, বাধা দিল কিশোর। জ্যান্ত ধরব। লাফিয়ে নৌকায় উঠে দড়ি আনতে ছুটল।
কিন্তু দড়ি নিয়ে ফিরে এসে দেখল অবস্থা অন্যরকম হয়ে গেছে।
সাপের লেজ গিয়ে বাড়ি লেগেছিল ঘুমন্ত ইগুয়ানার মাথায়। ব্যস, আর যাবে কোথায়। রাগের মাথায় লেজটাই কামড়ে ধরেছে ডাইনোসর। ছাড়ানোর সাধ্য নেই বোয়ার। খালি গড়াগড়ি করছে। তার পাকের মধ্যে পড়ে বেচারা নাকুর অবস্থা শোচনীয়। বেরোতেও পারছে না, গলা ব্যথা করে ফেলছে চেঁচিয়ে।
কিছু একটা করা দরকার। থামাতে হবে ওগুলোকে। কিভাবে থামাবে, ভেবে। কুলকিনারা পাচ্ছে না কিশোর।
লেজ ছাড়াতে না পেরে বোয়াও গেল খেপে। ডাইনোসরকে আক্রমণ করে বসল।
এ-যেন বিউটি আর বীস্টের লড়াই। মাঝখান থেকে নাকুর হয়েছে মহাবিপদ।
কিশোর বুঝতে পারছে, তাড়াতাড়ি কিছু করতে না পারলে অন্তত দুটো জীবকে খোয়াতে হবে। নাকু, এবং দুই দানবের যে কোন একটাকে। দড়ি হাতেই রয়েছে, কিন্তু ফাঁস পরানোর উপায় নেই।
সমস্যার সমাধান করে দিল মুসা। লাফিয়ে গিয়ে পড়ল লড়াইয়ের মাঝে।
টেলিভিশনে দেখেছে, কি করে খালি হাতে বড় অজগর ধরা হয়। সব সাপেরই ঘাড়ের কাছে বিশেষ নার্ভ সেন্টার থাকে, সাপের সবচেয়ে দুর্বল জায়গা।
দুই হাতে বোয়ার ঘাড় চেপে ধরল সে। বুড়ো আঙুল দিয়ে টিপে টিপে খুজতে লাগল নার্ভ সেন্টার।
ঝাড়া মেরে ছুটে যাওয়ার চেষ্টা করল সাপটা। গিয়েছিল আরেকটু হলেই। কিন্তু হঠাৎ বোধহয় চাপ লাগল নার্ভ সেন্টারে। পলকের জন্যে অবশ হয়ে গেল। ওটা। স্থির। এই সুযোগে আরও ভালমত ঘাড় চেপে ধরল মুসা। টেনে সরিয়ে নিয়ে এল ডাইনোসরের কাছ থেকে।
ইনডিয়ানরাও যোগ দিল মুসার সঙ্গে। সাপের বিভিন্ন জায়গা চেপে ধরল ওরা।
ঢিল পেয়ে আরও ভালমত ধরার জন্যে কামড় খুলল ডাইনোসর। কিন্তু আর সুযোগ পেল না। ঝটকা দিয়ে লেজ সরিয়ে নিয়েছে বোয়া।
পাক খুলে যাওয়ায় ইতিমধ্যে নাকও বেরিয়ে সরে গেছে নিরাপদ জায়গায়। কুঁই কুঁই করছে আর শুড় বোলাচ্ছে শরীরের এখানে ওখানে।
এক ইনডিয়ানের গায়ে লেজ দিয়ে সপাসপ বাড়ি মারতে লাগল বোয়া। ব্যথায় চেঁচিয়ে উঠল লোকটা।
ছুটে গিয়ে লেজ চেপে ধরুল রবিন। রাখতে পারল না। টানের চোটে গড়িয়ে পড়ল পাটাতনের ওপর।
মাথাটা ধরে রাখতে পারছে না আর মুসা। ঘাড় ঘুরিয়ে বিশাল হাঁ করে তাকে কামড়াতে চাইছে বোয়া। ঘামে পিচ্ছিল হাত। শত চেষ্টা করেও নার্ভ সেন্টার খুঁজে পাচ্ছে না আর।
শুয়ে থেকেই আবার লেজ চেপে ধরল রবিন। তাকে সাহায্য করতে এগোল কিশোর। হুমড়ি খেয়ে এসে পড়ল লেজের ওপর।
ছেড়ে দেয়ার আগে আরেকবার শেষ চেষ্টা করল মুসা।
অবশ হয়ে গেল আবার বোয়া।
গেছে, পাওয়া গেছে। আনন্দে আরও জোরে টিপে ধরল মুসা।
পাটাতনে ফেলে সাপটাকে চেপে ধরল সবাই। ঠিক কোন জায়গায় চাপ দিতে হয়, জেনে গেছে মুসা। অজিলের চাপ সরাচ্ছে না।
ধরলাম তো,হাঁপাতে হাঁপাতে বলল কিশোর। রাখি কই?
আঙুল তুলে মনট্যারিয়ার টলডো দেখাল জিবা।
তা-ই করা হলো। সাপটাকে তুলে নিয়ে গিয়ে টলডোতে ভরে দরজা আটকে দেয়া হলো।
হ্যাঁ, বেশ ভাল জায়গা পেয়েছে, বলল কিশোর।
বড় বজরার পাটাতনে, টলডোর হাতে জিরাতে বল সবাই। একটিমাত্র সাপ ঘাম ঝরিয়ে ছেড়েছে এতগুলো লোকের।
আরিব্বাপরে, এত শক্তি! ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে মুসা। টলডোর বেড়া ভেঙে না পালায়।
না, তা বোধহয় করবে না, রবিন বলল। পানিকে ভয় পায়। তবে বলাও যায় না। শান্ত করে ফেলা দরকার।
শান্ত? মুখ তুলল মুসা। কিভাবে?
পেটে খিদে ওটার, জবাব দিল কিশোর। পেট ভরাতে হবে। তাহলেই দিন। কয়েকের জন্যে চুপ।
বোয়ার খাবারের সমস্যা নেই। বুনো জানোয়ার চলাচলের পথে মাটিতে গর্ত করে ফাঁদ পেতে সহজেই একটা অল্প বয়েসী পেকারি ধরে নিয়ে এল ইনডিয়ানরা। টলডোর দরজা খুলে জানোয়ারটাকে ভেতরে ঠেলে দিয়েই আবার বন্ধ করে দিল।
প্রায় সঙ্গে সঙ্গেই শোনা গেল পেকারির আতঙ্কিত আর্তনাদ। দ্রুত কমে এল চিৎকার, তারপর চাপা গোঙানি, অবশেষে তা-ও বন্ধ হয়ে গেল।
টলডোর দরজা খুলে সাবধানে উঁকি দিল মিরাটো। এক নজর দেখে ইশারায় ডাকল কিশোরকে। তার পাশে গিয়ে দাঁড়াল তিন গোয়েন্দা।
বোয়ার বিশাল হাঁয়ের ভেতরে অর্ধেক ঢুকে গেছে পেকারি।
খাইছে। মুসা অবাক। এত বড়টা ঢোকাল কিভাবে?
চোয়ালের গোড়া আলাদা ওদের, বোঝাল কিশোর। আমাদের চোয়ালের মত নয়। ওপরের আর নিচের চোয়ালের মাঝে ইলাসটিকের মত জিনিস রয়েছে, ইচ্ছে করলেই অনেক বেশি ছড়াতে পারে চোয়াল।
দেখতে দেখতে পেকারিটাকে গিলে ফেলল বোয়া।
মারছে। মাথা নাড়ল মুসা। ওই রাক্ষসের জন্যে রোজ খাবার জোগাড় করবে কে?
ভয় নেই, রোজ লাগে না, রবিন বলল। ওই এক পেকারিতেই ওর এক হপ্তা চলে যাবে। দুই হপ্তাও যেতে পারে। ওর রাগ-টাগ সব শেষ। চুপচাপ গিয়ে এখন অন্ধকার কোণে শুয়ে পড়বে। সাত চড়েও আর রা করবে না। পড়ে পড়ে ঘুমাবে। খিদে পেলে তারপর জাগবে।
ঠিকই বলেছে রবিন।
খাওয়া শেষ হতেই টলভোর কোণের দিকে রওনা হলো বোয়া। সুবিধেমত একটা জায়গা বেছে নিয়ে কুণ্ডলী পাকাল। মাথাটা কুণ্ডলীর ওপরে রেখে চুপ হয়ে গেল। আবছা অন্ধকারেও দেখা যাচ্ছে, বেমক্কাভাবে ঢোল হয়ে ফুলে থাকা পেটটা, ওখানেই রয়েছে পেকারি।
পরের সারাটা দিন বোয়ার আর কোন সাড়াই পাওয়া গেল না।
এই সময়ে আরেক কাণ্ড হয়েছে। বনের ভেতরে শিকারের খোঁজে গিয়েছিল মিরাটো আর দুজন ইনডিয়ান। ঝুড়িতে ভরে নিয়ে এসেছে, আরও ডজনখানেক সাপের বাচ্চা। একটা বোয়ার বাসা পেয়ে গিয়েছিল, তাতেই ছিল বাচ্চাগুলো।
খুশি হলো কিশোর। বোয়ার বাচ্চারও নেহায়েত কম চাহিদা নয়। বারোটা বাচ্চার অনেক দাম।
অন্ধকার ঘনালে রওনা হলো বজরা-বহর।
মাঝরাতের দিকে অনুকুল হাওয়া পেয়ে পাল তোলা হলো। আশপাশের জঙ্গল নীরব। সরু একটা প্রণালীর ভেতর দিয়ে চলেছে এখন তিনটে নৌকা। এক পাশে মূল ভূখণ্ড, আরেক পাশে ছোট একটা দ্বীপ।
হঠাৎ সামনের আবছা অন্ধকারের চাদর ফুড়ে বেরোল যেন নৌকাটা, একটা ক্যানূ। পর্তুগীজ ভাষায় চিৎকার শোনা গেল, মনে হলো সাহায্যের আবেদন। সন্দেহ হলো কিশোরের-ফাঁদ নয়তো? কিন্তু সত্যি যদি বিপদে পড়ে থাকে লোকটা? পাল নামানোর নির্দেশ দিল সে।
ক্যানূর পাশাপাশি হলো বড় বজরা।
কিশোর প্যাশাআ (পাশা)? ক্যানূ থেকে বলল একটা কণ্ঠ।
হ্যাঁ, সন্দেহ বাড়ল কিশোরের। নাম জানল কিভাবে? ক্যান্তে মাত্র দু-জন লোক
ওরাই। অদৃশ্য কারও উদ্দেশ্যে চেঁচিয়ে বলল ক্যানূর একজন।
তীরের কাছে অন্ধকার থেকে সাড়া এল। পানিতে একসাথে অনেক দাঁড়। ফেলার ছপছপ শব্দ।
পাল! চেঁচিয়ে উঠল কিশোর। জলদি!
কিন্তু পালের দড়িতে হাত দেয়ার আগেই ক্যানূর একজন ঝুঁকে বড় বজরার কিনারা আঁকড়ে ধরল। হাতের রিভলভার নেড়ে বলল, খবরদার! নড়লেই মরবে!
পাথর হয়ে গেল যেন ইনডিয়ানরা।
সাপের ঝুড়িটার পাশে দাঁড়িয়ে রয়েছে মুসা। জায়গাটা অন্ধকার। তাকে দেখা যাচ্ছে না।
এগিয়ে আসছে দাড়ের শব্দ। যা করার এখুনি করতে হবে। আস্তে ঝুঁকে সাপের বাচ্চা ভরা ঝুড়িটা তুলে নিল সে।
নৌকাটা আবছা দেখা যাচ্ছে এখন। বেশ বড়। তাতে অনেক লোক। নিশ্চয় ভ্যাম্প আর তার দলবল।
আর দেরি করল না মুসা। দুহাতে ধরে ঝুড়িটা মাথার ওপরে তুলে ছুঁড়ে মারল ক্যানূর দুজনকে লক্ষ্য করে।
.
০৩.
ঝুড়ির মুখ খুলে গিয়ে মাথার ওপর যেন সর্পবৃষ্টি হলো।
কি সাপ, বিষাক্ত কিনা, কি করে জানবে ওরা? মাথা ঢাকার জন্যে হাত উঠে গেল ওদের। ট্রিগারে আঙুলের চাপ লেগে গুলি ফুটল। কিন্তু কারও কোন ক্ষতি। করল না বুলেট, আকাশমুখো উড়ে গেল। আতঙ্কে চেঁচাচ্ছে ক্যানূতে বসা লোকটা, থাবা দিয়ে গা থেকে সরাচ্ছে কিলবিলে জীবগুলোকে।
বড় বজরার কিনার থেকে হাত সরিয়ে নিয়েছে অন্যজন। তাল সামলাতে না পেরে পড়ে গেল পানিতে, কাত করে ফেলল ক্যানূ। অন্য লোকটাও পানিতে পড়ল।
বাঁ-ব্বাচাও! হাত ছুঁড়ছে একজন। আ-আমি সাঁতার জানি না..প্লুপ!
কেউ বাঁচাতে গেল না তাকে। পালের দড়ি বাধা হয়ে গেছে বজরা-বহরের। ঝপাত করে পানিতে পড়ল দাঁড়। উল্টানো ক্যানূটার পাশ দিয়ে ধেয়ে বেরোল নৌকা।
পেছনে বড় নৌকাটায় চেঁচামেচি শোনা যাচ্ছে। স্প্যানিশ আর পর্তুগীজ শব্দ কম, বেশির ভাগই অশুদ্ধ ইংরেজি। ডাকাতগুলোকে বোধহয় ইকিটোজ থেকেই জোগাড় করেছে ভ্যাম্প। তাদের মাঝে একজন কি দু-জন রয়েছে ইনডিয়ান কিংবা ক্যাবোকো, যে নদীপথ চেনে। বাকিগুলো সব আনাড়ি। দক্ষ জাহাজ হতে পারে। কিন্তু নদীপথে দাঁড় বেয়ে নৌকা চালানো এক কথা, আর সাগরে এঞ্জিনের জাহাজ চালানো আরেক।
বোঝা যাচ্ছে দাঁড় বাওয়া দেখেই। মনট্যারিয়া নিয়ে ধাওয়া করেছে। দুই ধারে চারজন করে দাড়ি। বেশি ভিড় বলা যাবে না। কিন্তু এতেই গোলমাল করছে ওরা, দাড়ে দাড়ে লাগিয়ে দিচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে নৌকা বাওয়া। একে অন্যকে দোষ। দিচ্ছে, গালাগাল করছে মুখ খারাপ করে।
পানিতে পড়া দু-জনকে ভোলার জন্যে থামতে হলো ভ্যাম্পকে। ক্যাটা সোজা করে বাধল মনট্যারিয়ার সঙ্গে। সময় নষ্ট হলে তাতে।
থ্যাংকিউ, মুসা, এতক্ষণে বলল কিশোর।
মুসা বুদ্ধি করে সাপের ঝুড়ি ফুড়ে মারাতেই বেঁচেছে ওরা। কিন্তু স্বস্তি বেশিক্ষণ থাকল না। ঝাকে ঝাকে বুলেট ছুটে এল মনট্যারিয়া থেকে। প্রচণ্ড রাগে যেন এলোপাতাড়ি ছুটতে লাগল। শক্তিশালী রাইফেল, শব্দ শুনেই বোঝা যায়। পাঁচশো ফুট দূরত্ব কিছুই না ওগুলোর জন্যে।
বড় বজরার গলুইয়ের কাছে কাঠের চলটা ওঠাল একটা বুলেট, টলজের ছাত কুঁড়ে গেল একটা, আরেকটা এসে ভেঙে দিল মঞ্চের এক পা। বেকায়দা ভঙ্গিতে সামান্য কাত হয়ে গেল মঞ্চটা। হাল ছেড়ে লাফ দিয়ে নেমে এল জিব।
শাঁই করে নাক ঘুরে গেল বড় বজরার।
ধমক দিয়েও জিবাকে আর পাঠানো গেল না মঞ্চে।
তোতলাচ্ছে জিবা, কি বলল বোঝা গেল না। নাকমুখ গুঁজে গিয়ে টলডোর ভেতরে পড়ল।
দাঁড় ফেলে লাফিয়ে গিয়ে টলোতে উঠল মুসা। ছুটে গিয়ে চড়ল মঞ্চে। হাল ধরে নৌকার মুখ সোজা করল আবার। কিন্তু ইতিমধ্যে মহামূল্যবান খানিকটা সময় নষ্ট হয়ে গেছে।
তার চারপাশে বুলেট ছুটছে। আকাশ আর তারার পটভূমিকায় বেশ স্পষ্ট নিশানা এখন সে। যে কোন মুহূর্তে এসে পিঠে বিধতে পারে গুলি। কিন্তু পরোয়া করল না। হাল ধরে না রাখলে বজরা-বহরের সবাইকে মরতে হবে। এখন তাকে দেখলে কে বলবে এই সেই ভুতের ভয়ে-কাব স্বভাবভীতু মুসা আমান?
কিশোর! চেঁচিয়ে বলল মূসা, ক্যানূর দড়ি কাটতে বলো।
কেন… বলেই থেমে গেল কিশোর। বুঝতে পেরেছে।
মিরোটাও পেরেছে। ছুরি হাতে ছুটে গেল সে।
সরু খালে পঁচিশ ফুট লম্বা ক্যান্ আড়াআড়ি পড়ে থাকলে ওটা না সরিয়ে কোন নৌকা এগোতে পারবে না।
দড়ি ধরে টেনে ক্যানূটাকে কাছে নিয়ে এল মিরাটো। কয়েক পোচেই দড়ি কেটে ফেলল। ক্যানূর গলুই ধরে ধাক্কা লাগাল জোরে। আধ চক্কর ঘুরে আড়াআড়ি হয়ে গেল ক্যানূ। ভাসতে লাগল খাল জুড়ে।
মিনিটখানেক দেরি করাবে, বিড়বিড় করল মু
সা। তার কথার জবাবেই যেন ছুটে এল বুলেট। প্যান্টের হাটুর ওপরে কাপড়ে প্রচণ্ড ঝাঁকুনি লাগল। অল্পের জন্যে বেঁচে গেল উরু। মনে মনে বলল, আল্লা, ক্যানূটা যেন না দেখে।
সময়মত চোখে না পড়লে জোরে এসে তাতে ধাক্কা খাবে মনট্যারিয়ার গলুই, ভেঙে যাওয়ার মোনলা আনা সম্ভাবনা।
সময়মতই দেখল ভ্যাম্প, কিন্তু বেশি মাতব্বরী করতে গিয়ে পড়ল বিপাকে। সময় নষ্ট হবে, তাই ক্যানূ না সরিয়ে ওটার এক গলুই ঠেলে সরিয়ে বেরিয়ে আসার চেষ্টা করল। আসতে পারত, যদি মাল্লারা আনাড়ি না হত।
বুনো চিৎকার করে উঠল নৌকা বোঝাই ডাকাতেরা। তাদের চিৎকার ছাপিয়ে শোনা গেল আরেকটা কন্ঠ, পর্তুগীজ ভাষায় হুঁশিয়ার করছে। বোধহয় ইনডিয়ান, যে এই এলাকা চেনে। পানিতে দাঁড়ের খোঁচা মেরে মনট্যারিয়াকে সরানোর প্রাণপণ চেষ্টা করল ওরা। পারল না। বালির চরায় নৌকার তলা ঘষা খাওয়ার তীক্ষ্ণ খচখচ শব্দ দূর থেকেও শোনা গেল। কাত হয়ে গেল নৌকা। পালের জন্যে আরও বেশি কাত হয়ে পানিতে ডুবে গেল একটা পাশ। মাল্লাদের কিছু চরায় ছিটকে পড়ল, কিছু পানিতে।
জোরে! মঞ্চ থেকে চেঁচিয়ে উঠল মুসা। জোরে টানো দাঁড়। পালানোর এই সুযোগ।
গুলি বন্ধ হয়েছে দেখে আবার গিয়ে হাল ধরল জিবা।
অন্ধকারে আঁকাবাঁকা খাল ধরে তীব্র গতিতে ধেয়ে চলল বজরা-বহর। ধীরে ধীরে পেছনে পড়ল ডাকাতদের উত্তেজিত চেঁচামেচি, একটা সময় আর শোনা গেল না।
হাঁপ ছাড়ল নৌকার সবাই।
কিন্তু এই অবস্থা বেশিক্ষণ থাকবে না, জানে কিশোর। নৌকা সোজা করে নিয়ে খানিক পরেই আবার ছুটে আসবে ভ্যাম্পের দল। যত খারাপ মাল্লাই হোক, ওরা সংখ্যায় বেশি। তাছাড়া মনটারিয়া হালকা নৌকা। ভারি ব্যাটালাওয়ের চেয়ে দ্রুতগতি। তার ওপর ব্যাটালাও একা চলছে না, টেনে নিতে হচ্ছে আরেকটা নৌকাকে। বোঝা তো আছেই।
কাজেই, ভ্যাম্পের নৌকার সঙ্গে পাল্লা দিয়ে বজরা-বহরের পারার কথা নয়।
পালের ওপর বিশেষ ভরসা নেই। অনুকূল হাওয়া না থাকলে পাল অকেজো। আর খালি যদি সামনে ছোটার ব্যাপার হত, এক কথা ছিল। পথে পথে থামতে হবে। তাদেরকে, জানোয়ার ধরার জন্যে। ধরতেই যদি না পারল, এই অভিযানই বৃথা।
যা উঁচু মাস্তুল, লুকাবে কোথায় নৌকাদুটোকে?
খাল দিয়ে বেরিয়ে এসে আবার চওড়া নদীতে পড়ল বজরা-বহর। প্রায় পাঁচ মাইল চওড়া এখানে নদী। সামনে আরও চওড়া হয়েছে। যেন অকুল পাথর। মাঝে একটা দ্বীপও আর চোখে পড়ছে না। দিনের বেলা এই খোলা নদীতে রাইফেলের সহজ নিশানায় পরিণত হবে ওরা।
উষার আগমন ঘোষণা শুরু করল পাশের জঙ্গলের পশু পাখি। পুব আকাশে মলিন হয়ে এল তারার আলো। ধূসর, ঠাণ্ডা আলো ফুটতে শুরু করেছে দিগন্তরেখা বরাবর। তার খানিক ওপরে মেঘের গায়ে রঙের ছোঁয়া লাগল, গাঢ় থেকে গাঢ়তর। হলো লাল, তারপর হঠাৎ করে যেন ঝাপি খুলে লাফিয়ে বেরিয়ে এল টকটকে লাল। সূর্য।
বজরা-বহরের পেছনে দূরে কালো একটা বিন্দু দেখা যাচ্ছে। নিশ্চয় ভ্যাম্পের মনট্যারিয়া। ওটা যখন এরা দেখতে পাচ্ছে, ওদের জন্যে বজরা-বহর দেখতে পাওয়াটা আরও সহজ।
চওড়া হওয়া যেন শেষ হবে না নদীর। এখনই এক তীর থেকে আরেক তীর দশ মাইল হয়ে গেছে।
ম্যাপ দেখল কিশোর। সামনে এক গুচ্ছ দ্বীপ থাকার কথা, তার পরে আবার খোলা নদী। এক জায়গায় নীল মোটা একটা রেখা মূল ভূখণ্ডের ভেতর দিয়ে একেবেঁকে গেছে। নদী একখান থেকে ঢুকেছে ডাঙার ভেতরে, আরেকখান দিয়ে বেরিয়ে আবার পড়েছে নদীতে।
ওখানে কি আছে জিবাকে জিজ্ঞেস করল কিশোর।
কিছু নেই, মাথা নাড়ল জিবা। তোমার ম্যাপ ভুল। থাকলে, জানতাম।
কিন্তু এই ম্যাপ ভুল হতে পারে না, তর্ক করল কিশোর। আমেরিকান জিওগ্রাফিক্যাল
বুঝতে চাইল না জিবা। তার এক কথা, ম্যাপ ভুল।
কিন্তু শেষে দেখা গেল, জিবাই ভুল করেছে। চওড়া খালটা পাওয়া গেল। কিশোরের নির্দেশে তাতে ঢুকে পড়ল বজরা-বহর। দুই ধারে জঙ্গল এত ঘন, ভ্যাম্পের চোখকে ফাঁকি দিতে পারবে, যদি না তার কাছেও এ-রকম একটা ম্যাপ থেকে থাকে।
পানির ভেতর থেকে গজিয়ে উঠেছে বড় বড় গাছ। খাড়া উঠে গেছে দুশো ফুট। তারপর দু-দিক থেকে এসে মিশেছে দুদিকের ডালপালা, মাথার ওপরে ছাত তৈরি করে দিয়েছে। সেই ছাতকে জীবন্ত করে রেখেছে বানরের দল আর রাশি রাশি পাখি-চোখ ধাঁধানো রঙ।
বাতাস নেই এখানে। পাল তুলে রাখার আর কোন মানে হয় না। নামিয়ে ফেলা হলো। পানিতে ঢেউও নেই, কাঁচের মত স্বচ্ছ। দাঁড় বাওয়া সহজ।
এগিয়ে চলেছে বজরা বহর, ভেসে থাকা কুমিরের নাকে ঢেউ লাগছে, বিচিত্র। শব্দ করে তলিয়ে যাচ্ছে ওগুলো। এক জায়গায় ধ্যানমগ্ন হয়ে ছিল দুটো জ্যাবিরু। সারস, নৌকা দেখে ধ্যান ভাঙল। এক পায়ের জায়গায় দুই পা দেখা দিল। পাশ। দিয়ে যাওয়ার সময় ওদের সঙ্গে কথা বিনিময় হলো লম্বুর।
আরি! দেখো দেখো! আঙুল তুলে দেখাল মুসা। পানির ওপর দৌড়াচ্ছে গিরগিটি।
দাঁড় বাওয়া থামিয়ে অদ্ভুত জীবটাকে দেখল সবাই। লেজসহ ফুট তিনেক, লম্বা। পেছনের দুই পা আর লেজের ওপর ভর, সামনের দুই পা তুলে রেখেছে অনেকটা মোনাজাতের ভঙ্গিতে।
ব্যাসিলিস্ক, বলল কিশোর।
অনেক দাম, রবিন বলল। ধরতে পারলে কাজ হয়।
কিন্তু ধরা কঠিন। পানির ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে দৌড়ে যাচ্ছে একপাড় থেকে আরেক পাড়ে, আবার আসছে এ-পাড়ে, খাবার খুঁজছে। আসছে-যাচ্ছে। নৌকার সামনে দিয়েই। কারও দিকে খেয়াল নেই, নিজের কাজে ব্যস্ত।
আরেকবার নৌকার সামনে দিয়ে যাওয়ার সময় ঝাঁপ দিল মিরাটো। পড়ল গিরগিটিটার ওপর। তলিয়ে গেল। খানিক পরে আবার যখন ভেসে উঠল, দেখা গেল তার হাতে ছটফট করছে ব্যাসিলিস্ক।
গলায় দড়ি লাগিয়ে বড় বজরার টলডোর ভেতরে একটা খুঁটিতে বেঁধে রাখা। হলো জীবটাকে। বাধা না থাকলে ঝামেলা করে, তাই মোট চারটে জীবকে বেঁধে রাখা হয়েছে এখন। লম্বুর ঠ্যাঙ-এ শুরু থেকেই দড়ি ছিল, বোয়ার সঙ্গে গোলমাল। করার পর নাকু আর ডাইনোসরের গলায় দড়ি পড়েছে।
খালটা আট মাইল লম্বা। শেষ হলো একটা মোহনায়-ন্যাপো আৰু আমাজনের মিলনস্থল।
ভ্যাম্প পিছে পিছে খাল ধরে আসছে কিনা, জানে না কিশোর। সরাসরি আমাজন ধরে আর যেতে চাইল না। তার চেয়ে বায়ে-মোড় নিয়ে ঢুকে যাবে ন্যাপো নদীতে। খোলা আমাজন ধরে গেলে ডাকাতদের চোখে পড়ার সম্ভাবনা বেশি।
নদীটার বড় একটা বাঁক ঘুরতেই গাছপালা আড়াল করে ফেলল বজরা বহরকে। আমাজন থেকে আর দেখা যাবে না।
আরও খানিক দূর এগিয়ে শান্ত একটা বাকের কাছে নৌকা বাঁধার নির্দেশ দিল, কিশোর। দিনটা ওখানেই কাটাবে।
তীর ঘেঁষে নৌকা রাখলে বোয়া নেমে যেতে পারে, তাই রাখা হলো বিশ ফুট দূরে। কিন্তু এত দূরেও গভীরতা বড়ই কম, মাত্র হাঁটু পানি ওখানে। নিচে নরম. বালি। কাদা নেই। পানি ভেঙে সহজেই হেঁটে গিয়ে ওঠা যাবে ডাঙায়।
আগে নামল মুসা। ডাঙায় উঠল। এবং উঠেই জড়াল গোলমালে।
.
০৪.
হাঁ হয়ে গেছে মুসা। চোখ ডলল। বিশ্বাস করতে পারছে না, এ-রকম জীব আছে। দুনিয়ায়, ওই চেহারার!
ভালুকের মত পেছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে। শরীরটাও গলা পর্যন্ত ভালুকের মত। কিন্তু গলার ওপরে…কিসের সঙ্গে তুলনা করবে? শুড়? না। নাক? তা-ও না। মাথা নেই, মুখ নেই, চোয়াল নেই। মোটা একটা নল যেন ঘাড়ের সঙ্গে
জুড়ে দেয়া হয়েছে, আগাটা সরু, তাতে গোল ছিদ্র। সেটা দিয়ে ক্ষণে ক্ষণে। বেরোচ্ছে লকলকে…হ্যাঁ, বোধহয় জিভই।
পেশীবহুল বিশাল দুই শক্তিশালী বাহু, থাবা কিংবা আঙুল নেই, তার জায়গায় রয়েছে ইঞ্চি চারেক লম্বা বাঁকা নখ। ওই নখ দিয়ে মানুষের সমান উঁচ, কঠিন উইয়ের ঢিবি এত সহজে চিরছে, যেন ছুরি দিয়ে মাখন কাটছে। পিলপিল করে বেরোচ্ছে। উই।দুই ফুট লম্বা, লাল, সাপের জিভের মত জিভে আটকে পোকাগুলোকে নলের ভেতরে চালান করছে জীবটা। নাক-মুখ দুয়েরই কাজ করে তার নল।
মুসার পাশে এসে দাঁড়াল কিশোর। জায়ান্ট অ্যান্টইটার! ফিসফিসিয়ে বলল। ধরতে পারলে কাজ হয়।
পিঁপড়েখেকো এত বড় হয়!
হয়, পেছন থেকে বলল রবিন। অনেক জাতের পিঁপড়েখেকো আছে। এটা সবচেয়ে বড় জাতের। অ্যান্টবিয়ারও বলে একে।
সেটাই ঠিক নাম। ভালুকের মতই। তো, ধরতে বলছ? বেশ, ধরে দিচ্ছি। এমন ভঙ্গি করল মুসা, যেন ভোয়াড় থেকে মুরগী ধরে আনতে যাচ্ছে।
সাবধান! কিশোর বলল। ডেনজারাস।
ডেনজারাস? কিভাবে? দাঁতই নেই…
নখ আছে।
পেছন থেকে ধরব, সাপটাকে ধরে সাহস বেড়ে গেছে মুসার। নিজেকে টারজান ভাবতে আরম্ভ করেছে।
পিঁপড়েখেকোর দৃষ্টিশক্তি খুবই ক্ষীণ, গন্ধেই আঁচ করে নিল ব্যাপার সুবিধের নয়। সামনের দুই পা নামিয়ে পিছু হটতে শুরু করল। পেছনে দুলছে অদ্ভুত লেজটা। এমন লেজ থাকতে পারে কোন জানোয়ারের, কল্পনাও করেনি কোন দিন। মুসা। কয়েক ফুট লম্বা একটা ব্রাশ যেন, ব্রাশের রোয়াগুলো প্রায় দুই ফুট লম্বা। নাকের মাথা থেকে লেজের ডগা পর্যন্ত জীবটা লম্বায় ফুট সাতেক।
পা টিপে টিপে পিঁপড়েখেকোর পেছনে চলে এল মুসা। পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ে দু-হাতে পেট জড়িয়ে ধরল। দমে গেল শুরুতেই। অসাধারণ জোর জানোয়ারটার গায়ে। ঝাড়া দিয়ে পিঠ থেকে ফেলে দিল তাকে। নখের সামান্য ছোঁয়া লাগল শুধু গোয়েন্দা-সহকারীর বাহুতে, তাতেই গভীর আঁচড় পড়ল চামড়ায়, রক্ত দেখা দিল।
আবার দু-পায়ে দাঁড়িয়ে এগিয়ে এল পিঁপড়েখেকো। লম্বা জিভটা নলের ভেতর। ঢুকছে-বেরোচ্ছে।
পিছু হটতে গিয়ে মাটিতে পড়ে থাকা একটা মরা ডালে হোঁচট খেয়ে উল্টে পড়ে গেল মুসা। চোখের পলকে তার গায়ের ওপর এসে পড়ল রোমশ দানবটা। দুই বাহু বাড়িয়ে দিল জড়িয়ে ধরার জন্যে।
প্রমাদ গুণল কিশোর। শুনেছে, ওভাবে ধরে চাপ দিয়ে পুমার পাজরও গুঁড়িয়ে দেয় পিঁপড়েখেকো।
ধরা পড়ার আগেই গড়িয়ে সরে এল মুসা, উঠে দাঁড়াল। একপাশ থেকে চেপে ধরল লম্বা নলটা।
হ্যাঁচকা টানে নল ছুটিয়ে নিল পিঁপড়েখেকো। বাইসাইকেলের প্যাডাল ঘোরানোর মত করে দুই বাহু চালাল। ভয়াবহ নখ দিয়ে চিরে দিতে চায়। আক্রমণকারীকে।
জানোয়ারটার দুর্বল জায়গা কোথায়, বুঝে ফেলেছে মুসা। পাশ থেকে লাফিয়ে এসে আবার চেপে ধরল লম্বা নল। মোচড় দিয়ে ঘুরিয়ে মাটিতে ফেলে দেবে কোরবানীর গরুর মত, তারপর পিঠে চেপে বসে কাবু করবে।
হঠাৎ পাশের ঝোপ সরিয়ে বেরিয়ে এল আরেকটা পিঁপড়েখেকো। প্রথমটার চেয়ে বড়, বোধহয় মন্দা।
হতভম্ব হয়ে গেল মুসা, কিন্তু নল ছাড়ল না।
রবিন বোবা।
ঝট করে ঘুরে দৌড় দিল কিশোর, নৌকা থেকে বন্দুক আনার জন্যে।
বিচিত্র আওয়াজ করে সঙ্গিনীকে সাহায্য করতে ছুটে এল পুরুষ জানোয়ারটা।
বিদ্যুত খেলে গেল যেন মিরাটোর শরীরে। লাফিয়ে এসে পড়ল পিঁপড়েখেকোর সামনে। শাঁই করে হাতের ছুরি চালাল। ছরি না বলে তলোয়ার বলাই ভাল। ওটাকে, তিরিশ ইঞ্চি লম্বা ফলা।
সোজা হয়ে দাঁড়াল পিঁপড়েখেকো-পুরো ছয় ফুট, মিরাটোর চেয়ে পাঁচ ইঞ্চি উঁচু। থাবা চালাতে শুরু করল। মিরাটোর হাতে একটা ছুরি, কিন্তু ওটার দুই হাতে তিন-দু-গুণে ছয়টা। চার ইঞ্চি করে লম্বা, বাকা, ক্ষুরের মত ধার। ইস্পাতের চেয়ে শক্ত।
খুব সর্তক মিরাটো, ক্ষিপ্র। লাফ দিয়ে দিয়ে সরে যাচ্ছে, একই সাথে ছুরি চালাচ্ছে শাঁই শাঁই করে। কিন্তু লাগাতে পারছে না। আরও কাছে থেকে কোপাতে হবে।
কাছে এসেই নখের আওতায় পড়ে গেল মিরাটো। তার নগ্ন বুক চিরে ফিনকি দিয়ে বেরিয়ে এল রক্ত।
লাফিয়ে ডানে সরে গেল সে। সামান্য সামনে ঝুঁকেছে পিঁপড়েখেকো। সোজা হওয়ার সুযোগ না দিয়েই ছুরি চালাল মিরাটো। এক কোপে ঘাড় থেকে আলাদা করে ফেলল লম্বা নল। কাটা গলা দিয়ে পিচকারির মত ছিটকে বেরোল রক্ত। দড়াম করে মাটিতে আছড়ে পড়ল বিশাল ধড়টা।
বোতল আনতে নৌকায় ছুটল একজন ইনডিয়ান। রক্তচাটাকে খাওয়ানোর জন্যে রক্ত জমিয়ে রাখবে।
ওদিকে তুঙ্গে উঠেছে মুসা আর মাদী-পিঁপড়েখেকোর লড়াই। অন্য কোনদিকে নজর দিতে পারছে না। নল চেপে ধরে মোচড় দিয়ে বার বার ফেলে দিচ্ছে মুসা, কিন্তু রাখতে পারছে না, লাফিয়ে উঠে দাঁড়াচ্ছে জানোয়ারটা।
না, এভাবে হবে না। মুসার ধারণা, জীবটা সাঁতার জানে না। নল চেপে ধরে। তাই ঠেলে নিয়ে চলল পানির দিকে। ইচ্ছে, চুবিয়ে কাবু করবে।
সাহায্য করতে এগোল মিরাটো। কিন্তু সে কিছু করার আগেই পিঁপড়েখেকোকে নিয়ে পানিতে পড়ল মুসা। ভুল যে করেছে, বুঝতে পারল প্রায় সঙ্গে সঙ্গেই। দক্ষ সাতারু পিঁপড়েখেকো। জোর কমল না, দাপাদাপি বাড়িয়ে দিল আরও।
একটাই উপায় আছে এখন। নলের মুখ পানিতে ডুবিয়ে ধরা। শ্বাস নিতে না পারলে কাহিল হবেই জানোয়ারটা।
সেই চেষ্টাই করল মুসা। কিন্তু কপাল খারাপ তার। পা পিছলে ঝপাং করে। পড়ল।
সুযোগ ছাড়ল না পিঁপড়েখেকো। জড়িয়ে ধরল শত্রুকে। একটু আগে তার সঙ্গে যে দুর্ব্যবহারটা করা হচ্ছিল সেটা ফিরিয়ে দিতে চাইল। দু-পেয়ের কাছে শেখা পদ্ধতিতেই তাকে পানির তলায় চেপে ধরে কাহিল করতে চাইল।
হাত থেকে নল ছুটে গিয়েছিল, থাবা দিয়ে আবার চেপে ধরল মুসা। প্রাণপণ চেষ্টায় টেনে নামাল পানির তলায়। শ্বাসরুদ্ধ করে দিল। …
দুজনেরই নাক এখন পানির তলায়। যে বেশিক্ষণ দম রাখতে পারবে, সে-ই জিতবে।
সাঁতারু, বিশেষ করে ডুবসাঁতারে মুসার চেয়ে দুর্বল পিঁপড়েখেকো, সুতরাং মাগেই দম ফুরাল। মরিয়া হয়ে নাক ভোলার চেষ্টা করতে লাগল সে। ঢিল হয়ে গেল বাহুর বাঁধন, বাঁচার জন্যে ব্যস্ত হয়ে উঠেছে এখন জানোয়ারটা। নল ধরে রেখেই তার নিচ থেকে সরে এল মুসা, মাথা তুলল পানির ওপর।
দাপাদাপি কমে গেল পিঁপড়েখেকোর, ছটফট করছে শুধু এখন।
ইনডিয়ানরা সাহায্য করতে এগিয়ে এল।
ধরে ফেলা হলো পিঁপড়েখেকোকে। বেঁধে এনে তোলা হলো বড় বজরায়।
বালির চরায় চিত হয়ে শুয়ে পড়েছে মুসা। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে।
তাড়াতাড়ি গিয়ে মলম আর আয়োডিন নিয়ে এল রবিন। মুসার ক্ষতগুলো পরিষ্কার করতে বসল।
দারুণ দেখিয়েছ হে, সেকেণ্ড, হেসে বলল কিশোর। স্কুলে গিয়ে বললে বিশ্বাসই করবে না কেউ।
প্রশংসায় খুশি হলো মুসা। ধরতে বলেছ, ধরে দিয়েছি, আমি আর কিছু জানি না। খাওয়ানোর দায়িত তোমাদের। ওর জন্যে রোজ চার-পাঁচ কেজি পিঁপড়ে জোগাড় করবে কে?
পিঁপড়ে লাগবে না, হাত নাড়ল কিশোর। চিড়িয়াখানায় মাংসের কিমার সঙ্গে কাঁচা ডিম মেখে খাওয়ায়। তা-ই খাওয়াব।
রাখবে কোথায়?
বজরাতেই। শান্ত স্বভাবের জানোয়ার। দুর্ব্যবহার না করলে রাগে না। দু দিনেই পোষ মেনে যাবে।
মরা জানোয়ারটাকে কেটে রান্না করল ইনডিয়ানরা।
কিশোর এক টুকরো মুখে দিয়েই থু থু করে ফেলে দিল।
মুখে দিয়ে মুখ বাঁকা করে ফেলল মুসা। এহহে, এক্কেবারে সিরকা। এর চেয়ে কাঁচা পিঁপড়ে খাওয়া সহজ।
রবিন মুখেই দিল না।
ইনডিয়ানরা খেলো। পিঁপড়েখেকোর মাংস নাকি রোগ সারায়।
.
০৫.
আগুন! আগুন! বনের দিকে হাত তুলে চেঁচিয়ে উঠল কিশোর।
আমাজনের কিনার দিয়ে চলেছে আবার বজরা-বহর।
ইনডিয়ানদের গাঁ জ্বলছে, অনুমানে বলল রবিন।
না, মাথা নাড়ল জিবা৷ বিদেশীর ঘর, রিও থেকে এসেছে। ফার্ম করেছে। ওখানে। বোধহয় ইনডিয়ানরা জ্বালিয়েছে।
এই, নৌকার মুখ ঘোরাও, নিদের্শ দিল কিশোর।
হাল ঘোরাল না জিবা। ইনডিয়ানরা যদি থাকে? ধরে কেটে ফেলবে।
জলদি ঘোরাও, জিবার কথা কানেই তুলল না কিশোর। আগুন নেভাতে হবে। জলদি।
কথা শুনল না জিবা। আগের মতই হাল ধরে রইল।
মঞ্চে উঠে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে হাল ধরল মুসা। ঘুরিয়ে দিল নৌকার গলুই।
বিড়বিড় করতে করতে মঞ্চ থেকে নেমে এল জিবা।
তীর থেকে কয়েক ফুট দুরে নোঙর ফেলা হলো। মাটিতে গলুই ঠেকিয়ে। রাখলে বন্দিরা পালাতে পারে, সেজন্যে এই সতর্কতা।
তীরে নামল সবাই। কিশোর আর রবিনের হাতে বন্দুক, মুসার হাতে রাইফেল। ইনডিয়ানদের হাতে তীর-ধনুক, রো-গান আর বল্লম। জিবার হাতে বিশাল এক ছুরি।
চলার সময় খালি পেছনে পড়ছে সে। নৌকার দড়ি কেটে নৌকা নিয়ে পালানোর মতলব আঁটছে বোধহয়। সতর্ক রয়েছে কিশোর। লোকটাকে চোখের আড়াল করল না।
কিন্তু দেরি করিয়ে দিচ্ছে জিবা। শেষে বিরক্ত হয়ে তাকে সবার সামনে ঠেলে দিল কিশোর। তুমি আগে থাকো। জোরে হাঁটো।
গোঁ গোঁ করে প্রতিবাদ জানাল জিবা। কিন্তু কান দিল না কিশোর।
খানিক দূর এগোতেই আগুন আরও ভালমত দেখা গেল। বালতি নিয়ে। ছোটাছুটি করছে একজন লোক, কুয়া থেকে পানি এনে আগুনে ছিটাচ্ছে। কিন্তু কুলিয়ে উঠতে পারছে না।
জিবার পিঠে বন্দুকের নল দিয়ে খোঁচা মেরে বলল কিশোর, দৌড় দাও।
দৌড়ে এগোল সবাই।
একদল সশস্ত্র লোক দেখে চমকে কোমরের কাছে হাত দিল তরুণ লোকটা, হতাশ হলো। রিভলভার থাকার কথা, কিন্তু নেই।
বালতি-টালতি আর আছে? চেঁচিয়ে জিজ্ঞেস করল কিশোর।
ভয় চলে গেল লোকটার চেহারা থেকে। ইংরেজিতেই জবাব দিল, ওই যে, ওখানে আছে। একটা চালাঘর দেখাল।
যে যা পারল-বালতি, ড্রাম, মগ তুলে নিয়ে কুয়ায় ছুটল সবাই।
গোটা দুই চালা জ্বলে শেষ। বড় ঘরটায় আগুন ধরেছে। পানি নিয়ে ওটা বাঁচাতে ছুটল। টিনের চাল, গাছের বেড়া, তাই ঘরের আগুন দ্রুত ছড়াতে পারল না। নিভিয়ে ফেলা গেল।
হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকল লোকটা। এক দিকের বেড়া পুড়েছে, ঘর কালিতে মাখামাখি। ছাইয়ে ভরা মেঝেতেই চিত হয়ে শুয়ে পড়ল সে।
ধরাধরি করে তাকে তুলে নিয়ে গিয়ে খাঁটিয়ায় শুইয়ে দিল তিন গোয়েন্দা। হারিকেন জ্বালল। প্রায় বেহুঁশ হয়ে পড়ে রইল লোকটা, চোখ বন্ধ। জখম-টখম আছে কিনা, পরীক্ষা করে দেখল কিশোর। না, তেমন কোন জখম নেই। বেশি পরিশ্রমে কাহিল হয়ে গেছে।
দৌড়ে গিয়ে কুয়া থেকে তোয়ালে ভিজিয়ে আনল মিরাটো।
ভেজা তোয়ালে ভাঁজ করে লোকটার কপালে বিছিয়ে দিল কিশোর।
আস্তে করে চোখ মেলল লোকটা। চোখা চেহারা। চোখে বৃদ্ধির ছাপ। ফ্যাকাসে মুখে হাসি ফুটল। নড়ে উঠল ঠোঁট, থ্যাংকস।
এক গেলাস খাবার পানি নিয়ে এল রবিন।
লোকটার মাথার নিচে হাত দিয়ে ধরে তুলে আধশোয়া করল মুসা।
রবিনের হাতে গেলাস রেখেই পানি খেলো লোকটা। সোজা হয়ে বসে ঘরের চারদিকে চোখ বোলাল। সব কিছু এলোমেলো, ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বাক্সগুলো মেঝেতে পড়ে আছে, খালি। আলমারির দরজা খোলা, তাক খালি। ভেতরের কিছু কিছু জিনিস ছড়িয়ে আছে মেঝেতে। বোঝা গেল, ডাকাতি হয়েছে। লুট করে নিয়ে গেছে জিনিসপত্র। মূল্যবান কিছুই রেখে যায়নি ডাকাতরা। মেঝেতে আর কিছু কাগজে রক্তে লেগে আছে।
একটা মানিব্যাগ পড়ে আছে দেখে তুলে নিয়ে খুলল কিশোর। খালি। একটা চেয়ার উল্টে পড়ে আছে, পায়ায় রক্ত। মারামারিও হয়েছিল মনে হচ্ছে?
মাথা নোয়াল লোকটা। হ্যাঁ, গলায় জোর নেই।
একাই থাকেন?
আবার মাথা নোয়াল।
খুব বিপজ্জনক জায়গা। ইনডিয়ানদের এলাকা, না?
ডাকাতরা ইনডিয়ান নয়।
ইনডিয়ান নয়? তাহলে… থেমে গেল কিশোর। ভ্যাম্প না-তো? কি ভাষায় কথা বলেছে?
ইংরেজি, অশুদ্ধ। আমাকে এসে জিজ্ঞেস করল, দুটো বড় নৌকা দেখেছি কিনা, জানোয়ার বোঝাই। বললাম, না। খাবার চাইল। আট-দশজন লোকের কম লাগে? তা-ও যা পারলাম, দিলাম। আরও চাইল। শেষে আমার সমস্ত সাপ্লাই কেড়ে নিল। বাধা দেয়ায় আমাকে ঘুসি মেরে ফেলে দিল দৈত্যটা।
ভ্যাম্পায়ার বাদুড়ের মত চেহারা?
তুমি জানলে কিভাবে?
আমাদের পিছু নিয়েছে ওরা। মেঝের রক্ত দেখিয়ে জিজ্ঞেস করল কিশোর, ভ্যাম্পের?
না, আরেকটার। আমার বন্দুক-টন্দুক আগেই কেড়ে নিয়েছে। দৈত্যটাকে ছুরি মারতে গেলাম। সরে গেল সে, ছুরি গাধল তার পেছনের লোকের গায়ে। রাগে। ওই ব্যাটাই আগুন লাগিয়েছে ঘরে। আমার সবকিছু নিয়ে চলে গেছে। আমাকে ফেলে গেছে কষ্ট পেয়ে মরার জন্যে।
দেখে তো ইংরেজ মনে হয় না আপনাকে। কিন্তু ইংরেজি তো ভালই বলছেন?
আমি ব্রাজিলিয়ান। নাম বুয়েনো ল্যানসো। রিওতে স্কুলে ইংরেজি শিখেছি।
বসে থাকতে কষ্ট হচ্ছে, শুয়ে পড়ল আবার লোকটা। কয়েক সেকেণ্ড জিরিয়ে নিয়ে বলল, রিওতে এখন স্লোগান, দেয়ালে দেয়ালে পোস্টার ও গো ওয়েস্ট, ইয়াং ম্যান। আমাদের সরকার চায়, এই পতিত অঞ্চলটাও আবাদ হোক। তাই আমি চলে এসেছি এখানে। হয়তো বোকামিই করেছি, চোখ বুজল ল্যানসো।
খানিক পরেই মেলল আবার। ম্লান আলোয় জ্বলজ্বল করছে চোখের তারা। নিজেকে যেন সান্তনা দিল, না, বোকামি করিনি। নতুন দুনিয়া খুঁজতে বেরিয়ে কলম্বাস কি বোকামি করেছিলেন? আমেরিকানরা যদি মনে করত, পশ্চিমে যাওয়া বোকামি, তাহলে কি গড়ে উঠত আজকের ইউনাইটেড স্টেটস? কনুয়ে ভর দিয়ে কাত হয়ে কিশোরের দিকে তাকাল সে। জানো, কি বিরাট সম্ভাবনা লুকিয়ে রয়েছে এখানে? পৃথিবীর বৃহত্তম পতিত জায়গা এটা। এর বেশিরভাগ জায়গাতেই মানুষ যায়নি এখনও। খনিজ আর বনজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল। শুধু এই এক আমাজনই পৃথিবীর সব মানুষের মুখে খাবার তুলে দিতে পারে। এখানে এখন প্রতি বর্গমাইলে একজনেরও কম মানুষ। নোক দরকার, বুঝেছ, অনেক লোক দরকার এখানে। আমাজনকে আবাদ করতে পারলে দুনিয়ার মানুষ আর না খেয়ে মরবে না। যারা এখানে আগে এসে বসত করবে, কাজের লোক হলে তাদের কপাল খুলে যাবে, আমি লিখে দিতে পারি।
ল্যানসোর কথাতেই বোঝা যায়, উচ্চশিক্ষিত।
ঠিক আছে, কথা পরে হবে, বলল কিশোর। আপনি এখন বিশ্রাম নিন।
শুয়ে পড়ল আবার ল্যানসো, কিন্তু কথা বন্ধ করল না, দুনিয়ায় কেন এত হাহাকার জানো? কেন শান্তি নেই? মূল সমস্যাটা হলো, ক্ষুধা। সেই ক্ষুধা মিটাতে পারবে আমাজন। আর সেটা মিটলেই পৃথিবীতে শান্তি ফিরে আসবে।
আপনি দুর্বল। ঘুমোন?
হাসি ফুটল ল্যানসোর ঠোঁটে। পাগলের প্রলাপ ভাবছ তো? সকালেই বুঝবে, মিছে কথা বলছি না আমি। এখনকার মাটিতে কি জাদু আছে বুঝবে।
পোড়া বেড়ার দিকে তাকাল কিশোর। ভেঙে ফেলা আসবাবের ওপর চোখ বোলাল। গান-র্যাক খালি, একটা বন্দুকও নেই, সব নিয়ে গেছে। ড্রয়ারগুলো শুন্য। বাক্স খালি। মানিব্যাগ ফাঁকা। ফতুর করে দিয়ে গেছে আপনাকে, বলল সে। এখানে থাকবেন কি করে আর?
চুপ করে রইল ল্যানসো।
আপনি শিক্ষিত লোক, কথা শুনেই বুঝেছি। কিছু মনে করবেন না, একটা ব্যক্তিগত প্রশ্ন করি, এখানে আসার আগে কি কাজ করতেন?
রিওতে কলেজের লেকচারার ছিলাম।
তাহলে আবার রিওতেই ফিরে যেতে পারেন। এখানে থেকে কি করবেন। নানা উটকো ঝামেলা, ডাকাত, ইনডিয়ান..এই ভীষণ জঙ্গলে একা কারও পক্ষে কিছু করা সম্ভব নাঃ..আমি আর কি বোঝাব? আপনিই আমাকে পড়াতে পারেন। এক কাজ করুন, কাল চলুন আমাদের সঙ্গে।
ল্যানসোর শুয়োরের খোঁয়াড় খালি, যা ছিল নিয়ে গেছে ভ্যাম্প। গোয়ালে একটা গরু নেই, জ্যান্ত নিতে পারেনি, জবাই করে মাংস নিয়ে গেছে।
কিন্তু বাগান নিয়ে যেতে পারেনি। ধান আর গমের খেত আছে, আছে সীম, লেটুস, শশা, গাজর, বাঁধাকপির বাগান।
পরদিন সকালে সে-সব দেখে তাজ্জব হয়ে গেল কিশোর। আমি তো ভেবেছিলাম, এত বৃষ্টি, মাটির রসকস কিছু নেই!
কিন্তু আছে যে, এখন তো বুঝতে পারছ? হাসল ল্যানসো। বরং অনেক বেশি আছে। দুনিয়ার চাষীদের সর্বক্ষণের চিন্তা-কি করে বেশি ফলাবে, বড় ফলাবে। এখানে এলে হয়তো ভাবতে শুরু করত, কি করে কম ফলিয়ে ফলন স্বাভাবিক রাখা যায়। এত বেশি ফলে, ঠেকিয়ে রাখা যায় না। রাতারাতি বেড়ে যায় ঘাসের জঙ্গল। রোজ নিড়ানি লাগে। বিশ্বাস করবে? এক রাতে এক ফুট বেড়ে যায় বাশের কোড়। ইউনাইটেড স্টেটসে শস্যের যে চারা বড় হতে দুই-তিন হপ্তা। লাগে, এখানে লাগে বড় জোর তিন দিন। আর দেখো, কমলার সাইজ দেখো।
হাঁ হয়ে গেল কিশোর। পাকেনি এখনও। এখনই ফুটবলের সমান একেকটা, এত ধরেছে, পাতা দেখা যায় না। এগুলো কমলা!
কমলা। এখান থেকে বীজ নিয়ে গিয়ে ক্যালিফোর্নিয়ায় চাষের চেষ্টা হচ্ছে। ফলছে ঠিকই, কিন্তু কিছুতেই এত বড় করতে পারছে না। এর তিন ভাগের এক ভাগ বড় হয় ওগুলো।
ফল গাছেরও অভাব নেই। আম, অ্যাভোকাডো, কোকা, রুটিফল গাছে ধরে আছে রাশি রাশি ফল। কলার ঝাড়ের প্রায় প্রতিটি গাছেই কলা। খানিকটা খোলা জায়গায় ঘন সবুজ হাতিঘাস, তারপরে শুরু হয়েছে মূল্যবান গাছের জঙ্গল। লোহাকাঠ, মেহগনি, সিভার ও রবার গাছের সীমা-সংখ্যা নেই। আট-দশতলা বাড়ির সমান উঁচু ব্রাজিল-বাদাম আর মাখন-বাদাম গাছে যে কত বাদাম ধরেছে, আন্দাজ করা মুশকিল। আর আছে ছড়ানো বিশাল ডুমুর গাছ। আরও কিছু গাছ আছে, যেগুলো থেকে তেল বের করা যায়, সেই তেল কারখানার কাজে লাগে।
ইদানীং ইউনাইটেড স্টেটস আগ্রহ দেখাচ্ছে আমাজনের দিকে, বলল ল্যানসো। আমাজন ইনস্টিটিউট গড়েছে। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডজন ডজন। বিশেষজ্ঞ পাঠাচ্ছে আমাজন বেসিনে গবেষণা চালানোর জন্যে। কয়েকজন আমার ফাম দেখে গেছে। উৎসাহ দিয়ে গেছে ওরা।
ল্যানসোর হাত ধরল কিশোর। আমাকে মাপ করবেন, স্যার, আপনাকে চলে যেতে বলেছি বলে। এখন আমারই থাকতে ইচ্ছে করছে। চলি, গুড বাই।
বজরা-বহরে ফিরে এল অভিযাত্রীরা। নৌকা ভাসাল।
বুয়েনো ল্যানসোর অজান্তে তার গান-র্যাকে একটা রিভলভার, আর ২৭০ উইনচেস্টার রাইফেলটা রেখে দিয়ে এসেছে কিশোর। কয়েক বাক্স গুলি আর কিছু কাপড়-চোপড়ও রেখে এসেছে। বিছানার ওপর মানিব্যাগটা পাবে ল্যানসো, তবে এখন আর সেটা খালি নয়, তাতে কিছু ভলার রয়েছে।
দিয়েছে যতটা, এনেছে তার চেয়ে অনেক বেশি–অসাধারণ ওই শিক্ষকের দুর্জয় সাহস আর প্রচণ্ড আত্মবিশ্বাসের খানিকটা, যা ছাড়া টিকতে পারবে না এই ভয়াবহ আমাজনে।
<