০৫.
পর দিন খুব ভোরে উঠল অভিযাত্রীরা।
ভাল একটা নৌকা দিয়েছে সর্দার। ওদেরই তৈরি একটা ক্যানূ।ফুট পঁচিশেক লম্বা, পেটের কাছের সবচেয়ে চওড়া জায়গাটার মাপ দুই ফুট। চার-পাঁচ জন মানুষ আর প্রয়োজনীয় মালপত্র বহন করার উপযোগী।
আস্ত গাছ কেটে তৈরি, নৌকাটা না দেখলে কারিগরের দক্ষতা আচ করা যায়। কুঁদে কুঁদে ফেলে দেয়া হয়েছে ভেতরের সমস্ত কাঠ, এক ইঞ্চি পরিমাণ রেখে। নৌকাটার যেখানেই হাত দেয়া যাক, এক ইঞ্চি পুরু। কাঁচা লোহায় তৈরি হাতুড়ি বাটালে কাজ করেছে কারিগর; শুধু হাতের আন্দাজে কি করে মাপ ঠিক রাখল। কোথাও কম বেশি হলো না, কিংবা ছিদ্র হলো না, ভাবলে অবাক হতে হয়। নৌকা। তৈরির পর তার ভেতরে-বাইরে দু-দিকেই পুড়িয়ে দেয়া হয়েছে। না, পোড়ানো হয়েছে বললে ভুল হবে, বরং বলা যায় ভালমত আগুনের ছ্যাঁকা দেয়া হয়েছে। আলকাতরা তো আর নেই ইনডিয়ানদের, তাই পানি যাতে না লাগে তার জন্যে এই ব্যবস্থা।
হাঁসের পিঠে পানি পড়লে যেভাবে গড়িয়ে পড়ে যায়, চিহ্ন থাকে না, নৌকাটার অবস্থাও তা-ই। তবে একটা দোষ আছে, পানিতে দু-পাশে গড়ায় খুব বেশি। ভারসাম্য ঠিক রাখা কঠিন। ইনডিয়ানদের অভ্যাস হয়ে গেছে। স্বচ্ছন্দে চালিয়ে নিয়ে যায় ওরা, সব চেয়ে খরস্রোতা নদীতে উথাল-পাথাল ঢেউয়েও কাত হয় না নৌকা, দিব্যি তরতর করে ছুটে যায়।
আমরাও অভ্যাস করে নেব, মুসা বলল। নৌকা বাওয়ার ওস্তাদ সে। রকি বীচে যখন ফিরে যাব, বুকে থাবা মেরে হাত নাড়ল, আচার আচরণে খাওয়া দাওয়ায় আমরা তখন পুরোদস্তুর জিভারো ইনডিয়ান।
কথা বাদ দিয়ে কাজ করো, তাড়া দিলেন তার বাবা। জিনিসপত্রগুলো তোলা দরকার।
ছোট ছোট পোটলা করে বাঁধা হলো সমস্ত মাল। খুব সাবধানে সাজিয়ে রাখা হলো নৌকার তলায়। ওজন কোথাও কম বেশি হলে ভারসাম্য নষ্ট হবে। একটা পোটলার ওপর আরেকটা এমন ভাবে রাখা হলো, প্রয়োজনরে সময় যাতে ওগুলো। টপকে কিংবা ওগুলোর ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে যাওয়া যায়। যাত্রী-কাম-মাল্লারা বসে দাঁড় বাওয়ার জন্যে মালের ফাঁকে ফাঁকে অনেকখানি করে জায়গা ছাড়া। হলো। ওসব ইনডিয়ান ক্যানূতে পাটাতন থাকে না, তাই পাটাতন বসানোর জন্যে। আড়াআড়ি তক্তা লাগানোরও দরকার পড়ে না। নিজেদের সুবিধের জন্যে কয়েকটা তক্তা লাগিয়ে নিল অভিযাত্রীরা। সেগুলোর সঙ্গে শক্ত করে বাধল বন্দুক আর ভারি। জিনিসপত্র। কোন কারণে নৌকা উল্টে গেলেও জিনিসগুলো পানিতে হারাবে না।
ঠিকই আছে সব, বললেন মিস্টার আমান। এবার ছাড়া যায়।
তীরে দাঁড়িয়ে মেহমানদের বিদায় জানাল জিভারোরা।
পথ-প্রদর্শক হিসেবে একজন জিভারো যোদ্ধাকে অভিযাত্রীদের সঙ্গে দিয়েছে সর্দার।
দিনটা ভারি চমৎকার। উজ্জল বোদ। বানরের চেঁচামেচি, টিয়ে আর কাকাতুয়ার ডাকে মুখর হয়ে আছে নদীর দুই তীরের বনভূমি। পশ্চিমে, অনেক দূরে সবুজ বনের মাথা ছাড়িয়ে বিশ হাজার ফুট উঠে গেছে শিমবোরাজো পর্বতের বরফে ছাওয়া চুড়া। দুই পাশে তার দুই মহাসাগর। একপাশে প্রশান্ত, আরেক পাশে আটলান্টিক-যেদিকে এগিয়ে চলেছে অভিযাত্রীরা।
তীক্ষ্ণ বাঁক নিল নদী। জিভারোদের গ্রাম আড়ালে পড়ে গেল। দু-ধারেই ঘন জঙ্গল। নদীটা এখানে শ-খানেক ফুট চওড়া। কারও সঙ্গে যেন দেখা করার কথা, সময় বয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে ছুটে চলেছে টলটলে স্বচ্ছ পানি। সেই সাথে ভাসিয়ে নিয়ে যাচ্ছে নৌকা। পাঁচটা দাড়ের কোন কাজ নেই, নৌকার মুখ সোজা রাখা ছাড়া।
দেখো দেখো, চেঁচিয়ে উঠল রবিন।
ওপরে তাকাল মুসা।
আরে নিচে, নিচে। পানির তলায়।
গভীরতা কম। পরিষ্কার দেখা যায় তলার বালি। কালো রঙের ছোট ছোট কয়েকটা পাখি খাবার খুঁজছে।
পাখিগুলোকে বেশিক্ষণ দেখার সুযোগ হলো না, দ্রুত সরে যাচ্ছে নৌকা।
ওয়াটার উজল, বলল কিশোর। জলগায়ক বলতে পারো।
পানির তলায় উড়ছে, বলল মূসা।
উড়ছে না, সাঁতরাচ্ছে, শুধরে দিলেন মিস্টার আমান। ওড়ার মত করেই ডানা ঝাপটায়। শামুক আর পোকা খুজছে। দমও রাখতে পারে অনেকক্ষণ।
মস্ত কালো একটা ছায়া উড়ে এল মাথার ওপর, ওদের সঙ্গে সঙ্গে চলল।
আরি, কনডর! বলল মুসা।
উত্তেজিত হয়ে উঠল বাকু। খুব খারাপ। আমেরিকান শিংকোনা ব্যবসায়ীদের কাছে ভাঙা ভাঙা ইংরেজি শিখেছে সে। বিচিত্র ভঙ্গিতে মাথার ওপর হাত বুলাল, অশুভ শক্তিকে ঠেকাল যেন।
কুসংস্কার, রবিন বলল। জিভারোদের বিশ্বাস, কনডর মানেই অশুভ সঙ্কেত। মরার গন্ধ পেলে, কিংবা কোন অঘটন ঘটবে বুঝলেই নাকি হাজির হয় ওরা।
খাইছে! তাই নাকি? ভূতের ভয় মুসার বরাবর। পয়েন্ট টু-টু রাইফেলের দিকে হাত বাড়াল। ব্যাটাকে শেষ করে দেয়াই ভাল।
বাধা দিলেন মিস্টার আমান। পয়েন্ট টু-টুর গুলিতে কিচ্ছু হবে না ওর। গুলিই নষ্ট করবে শুধু।
খাওয়া যায় না?
ইনডিয়ানরাও খায় না, মাংস এত বাজে।
মাথার ওপর চক্কর দিচ্ছে বিশাল পাখিটা। এক ডানার মাথা থেকে আরেক ডানার মাথা দশ ফুটের কম নয়।
বিড়বিড় করল মুসা, আরিব্বাপরে, কত বড়।
এটা তো ছোটই, বলল কিশোর। এর চেয়ে অনেক বড় হয়, দুনিয়ার বৃহত্তম উড়ুকু পাখি কনডর। যেমন বড়, তেমন ভারি। অথচ অন্য সব পাখির চেয়ে বেশি ওপরে উঠতে পারে। না খেয়ে কাটিয়ে দিতে পারে একটানা চল্লিশ দিন। খাবার। পেলে একবারেই খেয়ে ফেলে আট-দশ কেজি।
শুনেছি, আস্ত ছাগল-ভেড়া নাকি তুলে নিয়ে যায়? মানুষের বাচ্চাও?
ভুল। নখে খুব ধার, কিন্তু বেশি ভারি জিনিস তোলার মত করে তৈরি নয়। সাংঘাতিক পাজি, আর দুঃসাহসী। বাগে পেলে ঘোড়াকেও আক্রমণ করতে ছাড়ে না।
অবশ্য যদি ঘোড়াটা রোগা কিংবা দুর্বল হয়, যোগ করল রবিন।
দুর্বল ঘোড়া এখানে না পেয়েই যেন কিছুটা হতাশ, কিছুটা মনের দুঃখেই যেমন এসেছিল, তেমনি নিঃশব্দে উড়ে চলে গেল উত্তরে।
কিন্তু বাকুর ভয় কাটল না। বারে বারে তাকাচ্ছে পাখিটা যেদিকে গেছে সেদিকে, মাথা নাড়ছে আর বলছে, ভাল না, ভাল না! ফিরে যাব, ফিরে যাব!
কিন্তু যাব বললেই তো আর যাওয়া যায় না। ঢালু বেয়ে তীব্র গতিতে নামছে স্রোতধারা, শুধু সামনেই এগোনো সম্ভব। পিছানো আর যাবে না।
.
অযথাই ভয় পেয়েছে রাকু। নিরাপদেই কাটল দিনটা। কোন অঘটন ঘটল না। অনেক পথ পেরিয়ে এল ওরা।
বিকেলের দিকে নোঙর ফেলল। রাত কাটাবে।
জায়গাটা ভারি সুন্দর। নদীর এক পারে সাদা বালির চর। তার পর ছোট একটা পুকুর। তাতে মাছ ঘাই মারছে। পুকুরের ওপাশ থেকে শুরু হয়েছে জঙ্গল; হঠাৎ করে যেন গজিয়ে উঠেছে কালচে গাছের দেয়াল। গাঢ় হলুদ আর টকটকে লাল বুনোফুল পড়ন্ত আলোয় জ্বলছে।
মাথার ওপর দিয়ে ধীর গতিতে ভেসে যাচ্ছে সাদা বক।
নদীর পারে বড় বড় কয়েকটা গাছ, তার নিচে ক্যাম্প করবে ঠিক করেছে। ওরা। তলাটা পরিষ্কার, ঝোপঝাড় নেই।
খালি জায়গার পরে যেখানে বন শুরু হয়েছে, সেখানে ঠাসাঠাসি ঝোপঝাড়ের মধ্যে সরু একটা ফাঁক দেখা গেল।
পথ মনে হচ্ছে? বাকুর দিকে ফিরলেন মিস্টার আমান, ইনডিয়ান?
দ্বিধা দেখা দিল বাকুর চোখে। সে নিজে একবার পরীক্ষা করে দেখল। নরম বালিতে পায়ের ছাপ দেখিয়ে মাথা নাড়ল। ইনডিয়ান নয়।
ছেলেদেরকে ডেকে এনে দেখালেন মিস্টার আমান। এগুলো পেকারির খুরের দাগ।
আমাজনের বুনো শুয়োর তো? কিশোর বলল, দল বেঁধে নাকি চলে। মানুষকে আক্রমণ করতেও দ্বিধা করে না।
হ্যাঁ।
আমিও পড়েছি, রবিন বলল। একবার নাকি একজনকে তিন দিন তিন রাত। গাছের ডালে আটকে রেখেছিল পেকারির দল, নামতে দেয়নি।
তারমানে এক নম্বর হারামী, মুসা মন্তব্য করল।
আশপাশে আরও পায়ের ছাপ দেখালেন মিস্টার আমান। রাতে এখানে পানি খেতে আসে জানোয়ার। এই দেখো, ক্যারিবারার পায়ের দাগ। দুনিয়ার সব চেয়ে বড় ইঁদুর, ভেড়ার সমান একেকটা। আর এই যে, হরিণের পায়ের ছাপ।
হ্যাঁ, হরিণের খুরের দাগ মুসাও চেনে। বাবার সঙ্গে কলোরাডোতে শিকারে গিয়েছিল, তখন দেখেছে। বাবা, এটা কিসের দাগ? এরকম তো জীবনে দেখিনি।
বড় বড় পিরিচের চাপে যেন তৈরি হয়েছে দাগগুলো।
টিগ্রে! ভয়ে ভয়ে বনের দিকে তাকাল বাকু। খারাপ জায়গা, খারাপ জায়গা।
এই টিগ্রেটা কি জিনিস? জানতে চাইল মুসা।
স্প্যানিশ ভাষায় টাইগারকে টিগ্রে বলে, জবাব দিল কিশোর। মেক্সিকো আর সমস্ত দক্ষিণ আমেরিকায় জাগুয়ারের নাম টিগ্রে। বাঘই এটা। তবে ডোরাকাটা নেই, আছে কালো গোল গোল ছাপ। ব্রাজিলিয়ান সীমান্তের কাছের পর্তুগীজেরা বলে ওনকা,। যে নামেই ডাকা হোক, আমাজন বনের ওরা রাজা।
ভালো না, ভালো না, কেঁদে ফেলবে যেন বাকু। ফিরে যাব, ফিরে যাব!
আরে কি মুশকিল, বিরক্ত হয়ে বলল মুসা। খালি ফিরে যাব ফিরে যাব। করে। কে আসতে বলেছিল?
ভালো জায়গা পাওয়া গেছে, দু-জনের কারও কথায়ই কান না দিয়ে বলল। কিশোর। পানি খেতে এলে আজ রাতেই জাগুয়ারের ছবি তুলব।
এসে যদি মানুষের মাংসও খেতে চায়? রবিন বলল।
না, সে ভয় তেমন নেই, আশ্বাস দিলেন মিস্টার আমান। আমরা কিছু না। করলে ওরাও কিছু বলবে না। তাছাড়া আমরা থাকব অনেক ওপরে, হ্যামকে।
তাঁবু-টাবু আর স্লীপিং ব্যাগের ঝামেলা নেই, দশ মিনিটেই ক্যাম্প তৈরি হয়ে গেল। প্রয়োজনের অতিরিক্ত একটা জিনিসও জঙ্গলে সঙ্গে নেয় না অভিজ্ঞ শিকারীরা। নিলে শুধু বোঝাই বাড়ে, চলার অসুবিধে হয়, কাজে তেমন লাগে না।
মোট চারটে হ্যামক টানানো হয়েছে।
হ্যামক এক ধরনের বিছানা 1 আমাজন জঙ্গলের ইনডিয়ানরা তো বটেই, দক্ষিণ আমেরিকার শহর অঞ্চলের অনেক বাড়িতেও হ্যামকই একমাত্র বিছানা। দিনের বেলা গায়েব, দেয়ালে দেয়ালে শুধু দেখা যাবে লোহার হুক গাঁথা। রাতে লিভিং রুম হয়ে যাবে বেডরুম। ওই হুক থেকেই ঝুলবে ঝুলন্ত বিছানাগুলো। জায়গা নষ্ট হয় না, বাড়তি বিছানা বিছিয়ে রাখার ঝামেলা নেই, মেহমান এলে কোথায় শোয়ানো যায়–ভেবে ভেবে যন্ত্রণা পাওয়ার কারণ নেই, সঙ্গে করে নিয়ে আসে যার যার হ্যামক। জিনিসটা অনেকটা ইজিচেয়ারে শোয়ার মত। ওই রকমই এক টুকরো কাপড় ঝুলিয়ে বিছানা হয়ে যায়। বাড়িঘরে যেগুলো ব্যবহার হয়, ওগুলোর চার কোণায় চারটে ফাঁস থাকে, ফাঁসগুলোকে হুকে আটকে দিতে হয়। আর জঙ্গলে ব্যবহারের সময় চার কোণার চারটে দড়ি গাছে বাধতে হয়। দুই দড়ির। হ্যামকও আছে। সেগুলোতে ইজি চেয়ারের ভাণ্ডার মতই কাপড়ের দুই প্রান্তে ডাণ্ডা ঢোকানো থাকে।
আমাজন জঙ্গলের সর্ব ইনডিয়ানরা অবশ্য হ্যামক ব্যবহার করে না, যেমন জিভারোরা। বাকু তাই অন্য ব্যবস্থা করল। মাটিতে ছোটখাটো একটা কবর খুড়ল। রাতে তার মধ্যে ঢুকে শুধু মাথাটা বাইরে রেখে গায়ের ওপর মাটি চাপা দিয়ে দেবে। দিনের বেলা অসহ্য গরম, রাতে তেমনি হাড়কাঁপানো ঠাণ্ডা। রোদ-তপ্ত মাটি। রাতে গরম কম্বলের কাজ দেয়।
বিছানা তৈরি শেষ। তীর-ধনুক নিয়ে বাকু চলল মাছ মারতে। ছেলেরাও চলল। সঙ্গে। তীর দিয়ে কিভাবে মাছ শিকার করে, দেখেনি কখনও।
পুকুরে মাছের অভাব নেই। ঝাকে ঝাকে ভেসে রয়েছে। দেখতে দেখতে গোটা দুই বেশ ভাল সাইজের মাছ ধরে ফেলল বাকু, পাঁচজনেরই চলবে।
শিকার নিয়ে ক্যাম্পে ফিরে এল ওরা।
আগুন ধরিয়ে ফেলেছেন মিস্টার আমান। শুকনো ডাল-পাতা ফেলতেই দাউ দাউ করে জ্বলে উঠল।
রাঁধতে বসল বাকু। ইনডিয়ান রান্না। নদীর পার থেকে পরিষ্কার কাদা তুলে এনে দুটো মাছের গায়েই পুরু করে মাখাল, বড় বড় দুটো কাদার পিণ্ড হয়ে গেল। কয়লার গনগনে আগুনে ফেলে দিল ওগুলো। তারপর বস্তা থেকে আলু বের করে মাছের মত একই ভাবে কাদা মাখালো। ওগুলোও ফেলল আগুনে।
কাদা শুকিয়ে শক্ত হয়ে গেল এক সময়। পিণ্ডগুলোকে আগুন থেকে বের করে পিটিয়ে কাদার আস্তরণ ভাঙল বাকু। ছুরি দিয়ে কেটে মাছ আর আলু বেড়ে দিল সবার পাতে।
ভোজনরসিক মুসা আমানকেও স্বীকার করতেই হলো, চমৎকার রান্না, ভাল স্বাদ।
রাত নেমেছে। আর বসে থেকে লাভ নেই। হ্যামকে উঠল অভিযাত্রীরা। বাকু গেল তার কবরে।
হ্যামকের ওপরে ঝোলানোর জন্যে মশারি আছে, কিন্তু সেগুলো খোলার দরকার হলো না। মশা নেই এখানে। তবে বিষাক্ত কীট, এই যেমন পিঁপড়ে, শতপদী, বিচ্ছু, এসব আছে এন্তার। গাছ থেকে দড়ি বেয়ে বিছানায় উঠে আসতে পারে। তাই দড়িতে তাগন্ধী কীটনাশক মাখিয়ে দেয়া হয়েছে।
তিন গোয়েন্দার কেউই আগে কখনও হ্যামকে শোয়নি। খাট তো নয় যে ধড়াস করে তাতে শুয়ে পড়লেই হলো। দুটো দড়ির ওপর ভার, ভারসাম্য ঠিক রাখার ব্যাপার আছে। একটু এদিক-ওদিক হলেই বিছানা যাবে উল্টে, ধুপুত করে গড়িয়ে তখন একেবারে মাটিতে।
সোজা শুয়ো না, হুঁশিয়ার করলেন মিস্টার আমান। কোণাকুণি শোও। নাহলে থাকতে পারবে না।
দ্রুত অভ্যাস করে নিল ছেলেরা। কঙ্কল টেনে দিল গায়ের ওপর।
মিস্টার আমান আর মুসার নাক ডাকানোর শব্দ শোনা গেল। রবিনও ঘুমিয়ে পড়ল। কিশোর জেগে রইল ক্যামেরা নিয়ে। বেশি নড়াচড়ার উপায় নেই। সাবধানে কাত হয়ে বাকুর দিকে তাকাল সে।
খুব ভালমত জায়গা বেছে গর্ত করেছে বাকু। জন্তু-জানোয়ারের চলার পথ। থেকে দূরে উঁচু জায়গায়। আগুনের আলোয় তার মুখটা আবছা দেখা যাচ্ছে। ঘুমিয়েছে কিনা বোঝার উপায় নেই।
দিবাচরেরা ঘুমিয়েছে, জেগে উঠল নিশাচরেরা। শুরু হলো হাঁক-ডাক। যেন বলছে, এই ওঠো ওঠো, বেলা হয়েছে। আর কত ঘুমাবে।
ঝিঁঝির কানে-জ্বালা-ধরানো ডাক দিয়ে শুরু হলো। কিছুক্ষণ ডেকে ক্লান্ত হয়ে। সুর পাল্টাল ওরা। খাদে নামল শব্দ, দ্রুত লয় থেকে সরে এসেছে টানা লয়ে।
ড্রেইম ড্রেইম করে ডেকে উঠল একটা ব্যাঙ। প্রায় সঙ্গে সঙ্গেই চারদিক থেকে শুরু হয়ে গেল ডাক। সেই সঙ্গে যোগ হলো অন্য প্রজাতির হোউ-হেহা এবং ক্রোক ক্রোক। আরও ব্যাঙ আছে, তাদের কেউ গোঙাল, কেউ বা ঘ্যানর ঘ্যানর। করতে লাগল। সে এক বিচিত্র কলতান।
হঠাৎ বেরসিকের মত বেসুরো গলায় চিৎকার করে উঠল একটা নাইটজার। ভূত বিশ্বাস করে না কিশোর। তার মনে হলো, যদি ভূত থাকত তাহলে হয়তো ওভাবেই কাদত। গায়ে কাটা দিল তার।
আরও নানারকম শব্দ হচ্ছে। বেশির ভাগই অচেনা।
হঠাৎ ভীষণ গলায় কেশে উঠল কে যেন! নিমেষে চুপ হয়ে গেল অন্য সমস্ত শব্দ। ওই কাশি কিশোরের চেনা।
শিকারে বেরিয়েছেন মহাবনের মহারাজা, মহাবীর টিগ্রে!
.
০৬.
দুপ করে একটা শব্দ। মুহূর্ত পরেই কানের পর্দা ফুড়ে দিল যেন তীক্ষ্ণ চিত্তার।
এত চমকে গেল কিশোর, আরেকটু হলেই পড়ে গিয়েছিল। টর্চের আলো ফেলল মাটিতে।
মিস্টার আমান জেগে গেছেন, রবিনও। আরও দুটো টর্চ জ্বলে উঠল।
আবার বুনো চিৎকার। মুসার গলা মনে হচ্ছে? জাগুয়ারে ধরল না-তো! কিন্তু। কই, কাউকেই তো দেখা যাচ্ছে না।
বাচাও! বাঁচাও! চেঁচিয়ে উঠল মুসা।
তিনটে আলো একসঙ্গে ঘুরে গেল সেদিকে।
পাগল হয়ে গেছে যেন মুসা। জংলী-নৃত্য জুড়েছে। শরীরের যেখানে-সেখানে খামচি মারছে, থাপ্পড় মারছে। টেনে-ছিড়ে খুলে ফেলল শার্ট-প্যান্ট, গেঞ্জি আর। জাঙ্গিয়াও গায়ে রাখতে পারল না। একেবারে দিগম্বর। সেই অবস্থাতেই নাচানাচি। ঘাম-চকচকে কালো শরীর। সে-এক দেখার মত দৃশ্য।
হেই, কিছু করো! কেঁদে ফেলবে যেন মুসা। কিছু করো!
লাফিয়ে হ্যামক থেকে নামলেন মিস্টার আমান। অলো ফেললেন মুসার কাছাকাছি মাটিতে। সরো, জলদি সরো ওখান থেকে! খেয়ে ফেলবে তো!
কালো একটা সারি এগিয়ে চলেছে পিলপিল করে, ফুটখানেক চওড়া। শুরুও নেই, শেষও নেই।
কী? জিজ্ঞেস করল রবিন।
সৈনিক পিঁপড়ে। জবাব দিল কিশোর। দেখো দেখো, অফিসারগুলোকে দেখো।
ওদের সম্পর্কে পড়েছে রবিন। মাঝে মাঝে মাইলখানেকেরও বেশি লম্বা হয়। একেকটা দল। চলার পথে জীবন্ত কিচ্ছু রাখে না, খেয়ে সাফ করে ফেলে। ভাল করে তাকাল দলটার দিকে। সারির পাশে ছুটাছুটি করছে কিছু পিঁপড়ে। সামনে দৌড় দিচ্ছে, পেছনে যাচ্ছে, মনে হয় দলছুট। আসলে তা নয়, খবরদারি করছে। সৈনিকদের।
অগ্নিকুণ্ড থেকে জ্বলন্ত একটা চ্যালাকাঠ তুলে নিলেন মিস্টার আমান। চুপচাপ দাঁড়িয়ে থাকতে বললেন মুসাকে।
বললেই কি আর চুপ থাকা যায়? তবু সাধ্যমত স্থির রইল মুসা।
পিঁপড়ের গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরলেন মিস্টার আমান।
শক্ত, ধারাল বিশাল চোয়াল মাংসে গভীর ভাবে ঢুকিয়ে কামড়ে ধরে আছে পিঁপড়ে, গরম ছ্যাকা লাগতেই চোয়াল খুলে খসে পড়ছে। দু-চারটা ছ্যাকা মুসার। চামড়ায়ও লাগছে। কিন্তু কামড়ের জ্বলুনির চেয়ে ছ্যাকার জ্বালা অনেক কম।
টেনে, খামচে অনেকগুলো শরীর ছিঁড়ে ফেলেছে মুসা। চোয়ালগুলো গেঁথে। রইল গায়ে। ওগুলো ভোলাই মুশকিল হলো। ছুরির মাথা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অতিসাবধানে একটা একটা করে চোয়াল তুললেন মিস্টার আমান। তারপর ওষুধ। লাগিয়ে দিলেন আহত জায়গাগুলোতে। ছোপ ছোপ দাগ পড়েছে, বিচিত্র আলপনা কাটা হয়েছে যেন মুসার শরীরে।
মুখ টিপে হাসল কিশোর ও রবিন, অবশ্যই আরেক দিকে চেয়ে।
যাও কাপড় পরে ফেলো, বললেন মিস্টার আমান। হ্যামক থেকে নামলে কেন?
নামিনি তো, লজ্জা পাচ্ছে এখন মুসা। পড়ে গিয়েছিলাম। ইবলিসগুলোও যাওয়ার আর জায়গা পেল না, একেবার আমার নিচে দিয়েই: আচ্ছা,বাকুকে ধরল না কেন?
তাই তো? উত্তেজনায় তার কথা ভুলেই গিয়েছিল সবাই। আলো ফেলা হলো। কবরটা আছে, কিন্তু বার মাথাটা নেই।
খেয়ে ফেলল নাকি! আঁতকে উঠল মুসা।
না, খায়নি। কবরের ওপর দিয়েই যাচ্ছে পিঁপড়ে। আশেপাশে ছড়িয়ে পড়ে কিলবিল করছে কিছু। বাকুর মাথাটা যেখানে ছিল, সেখানে সামান্য ফুলে আছে। মাটি। তারমানে মুখটাও নিয়ে গেছে মাটির তলায়।
আহত জায়গা ডলল মুসা। ইস, কামড়ও মারে! যা জ্বালা।
জানো, ওই পিঁপড়ে দিয়ে শরীরের কাটা সেলাই করে ইনডিয়ানরা, বললেন মিস্টার আমান। কাটার দুটো ধার টিপে এক করে ধরে সেখানে কামড়াতে দেয় পিঁপড়েকে। চোয়াল মাংসে গম্ভীর হয়ে গেঁথে গেলে টেনে শরীরটা ছিঁড়ে ফেলে। আটকে থাকে চোয়াল। কাটা জায়গা শুকিয়ে জোড়া না লাগার আগে আর খোলে না।
জানি, মাথা ঝাঁকাল কিশোর। মুসা তো ছোট দলের সামনে পড়েছে। বড় দলগুলো যখন যায়, সাফ করে ফেলে সব। সামনে গ্রাম পড়লেও পথ পরিবর্তন করে না।
হ্যাঁ, গ্রামের ওপরই চড়াও হয়, বললেন তিনি। পিপডের বিরুদ্ধে কিছুই করার নেই, গ্রাম ছেড়ে পালায় ইনডিয়ানরা। জঙ্গলে নিরাপদ জায়গায় সরে যায়। তবে পিঁপড়ের সামনে যাদের গ্রাম পড়ে তারা ভাগ্যবান। ফিরে এসে দেখে সব পরিষ্কার। পোকামাকড় সাপ-ব্যাঙের গোষ্ঠী সাফ।
শেষ হলো দল। কবরের ওপর দিয়ে ধীরে ধীরে চলে গেল, লেজটা। কিভাবে জানি জেনে গেল বাকু মাটি সরিয়ে আস্তে করে উঁকি দিল ওপরে।
হ্যামকে উঠল আবার সবাই। খুব সাবধানে রইল এবার মুসা।
হই-হট্টগোলে জন্তু-জানোয়ারের আনাগোনা থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্যে, আস্তে আস্তে শুরু হলো আবার।
চুপ করে পড়ে আছে কিশোর। আশা, যদি কেউ আসে এপথে? তবে সে ব্যাপারে সন্দেহ আছে যথেষ্ট। যা, হই-চই হয়েছে, মাথামোটা গরু না হলে এপথে। পানি খেতে আসার কথা নয় আর আজ রাতে কারও।
কিন্তু গরু সব জায়গায়ই আছে, আমাজনের জঙ্গলেও।
ঝোপে ঘষা লাগার খসখস আওয়াজ হলো, পায়ের চাপে মটমট করে শুকনো ডাল ভাঙছে। কোন ভারি জানোয়ার আসছে। উত্তেজনায় টানটান হয়ে রইল কিশোর।
ঝোপ থেকে বেরোল জীবটা। খোলা জায়গা পেরোচ্ছে। পানি খেতে নামবে। নদীতে। ঠিক এই সময় ক্যামেরার শাটার টিপে দিল কিশোর।
স্থির হয়ে দাঁড়িয়ে গেল জীবটা। তীব্র নীলচে আলোয় ক্ষণিকের জন্যে তার। বোকাবোকা দৃষ্টি দেখতে পেল কিশোর। জীবটার মুখ এখন ক্যামেরার দিকে। ফেরানো। আবার শাটার টিপল সে। আবার।
অ্যাপারচার হোট-বড় করে তিনটে ছবি তুলেছে কিশোর। একটা অন্তত ভাল। হবেই।
কোথায় যেন পড়েছে সে: দক্ষ নেচারালিস্ট প্রথমে ছবি তুলে নেয়, তারপর লক্ষ্য করে জীবটাকে। কারণ, আগে না তুললে পরে আর ছবি তোলার সুযোগ না ও পাওয়া যেতে পারে। তা-ই করেছে কিশোর। টর্চ জেলে আগ্রহের সঙ্গে দেখতে। লাগল জীবটাকে। চোখে আলো পড়ায় অবাক হয়ে চেয়ে আছে ওটা, নড়ছেও না।
এর ছবি অনেক দেখেছে নেচারাল-হিস্টরি বইতে, চিড়িয়াখানায় জীবন্তও দেখেছে। কিন্তু যে কোন জানোয়ারকে বনে তার নিজস্ব জায়গায় দেখার ব্যাপারই আলাদা। তাই ওটাকে দেখে অবাক না হয়ে পারল না কিশোর।
দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় বুনো-জানোয়ার তাপির। সামনে যেটা রয়েছে, একশো চল্লিশ কেজির কম হবে না, অনুমান করল কিশোর। ফুট পাঁচেক উঁচু, লম্বা প্রায় ছয় ফুট। বিভিন্ন জানোয়ারের দেহের নানা অংশ জোড়া দিয়ে যেন তৈরি হয়েছে। শরীরটা বিশাল এক শুয়োরের, ঘাড়ে ঘোড়ার কেশর, আর মুখের ওপরে হাতির ছোটখাটো একখান শুড়।
বিজ্ঞানীরা মনে করেন, জীবটা হাতির পূর্বপুরুষ। উড়টা খুবই খাটো, কিন্তু আসল হাতির শুড়ের মতই ব্যবহার করে। কিশোরের মনে হলো, জীবটার নাম তাপির না হয়ে শুঘোহা হওয়া উচিত ছিল, অর্থাৎ শুয়োর-ঘোড়া-হাতি।
একটা তাপিরের জন্যে মোটা টাকা অফার করেছে সিনসিনাটি চিড়িয়াখানা। ধরতে পারলে কাজই হয়। ধরাও হয়তো যায়–যদিও খুব কঠিন কাজ, কিন্তু নেবে। কি করে? যা নৌকার নৌকা প্রায় চার মন ওজনের জীবটাকে তোলাই যাবে না। ওতে, থাক তো বয়ে নেয়া। পোর্টেবল সাইজের একটা তাপির পেলে কাজ হত।
কিশোরের ডাকে সাড়া দিয়েই যেন এসে হাজির হলো পকেট এডিশন। পকেটে ধরবে না অবশ্যই, কিন্তু ক্যানূতে জায়গা হবে।
একটা শিও তাপির। হোঁতকা মায়ের মত ভোতা বাদামী রঙ নয় চামড়ার। হালকা হলুদ ডোরা আর সাদা সাদা ছোপ। বড় হলে মুছে যাবে। শিশুসুলভ গো গো, কুতকুত করে মায়ের দিকে ছুটে গেল সে। ভাবসাব দেখে মনে হচ্ছে, দুধের। জন্যে গলা শুকিয়ে কাঠ।
এই বাচ্চাটাকে ধরতে পারলে কাজ হয়, ভাবল কিশোর। ডাকবে নাকি সবাইকে? নাহ থাক। ডাকাডাকিতে যদি বাচ্চাকে নিয়ে চলে যায় মা? তার চেয়ে একা চেষ্টা করাই ভাল। তাপির সম্পর্কে যতখানি জানে কিশোর, খুব নিরীহ জীব। বিশেষ ঝামেলা করবে বলে মনে হয় না। তাছাড়া দৃষ্টশক্তি খুব দুর্বল ওদের। কিশোরকে হয়তো দেখতেই পাবে না।
নিশব্দে হ্যামক থেকে মাটিতে নামল সে। তাপির মায়ের চোখ থেকে আলো সরাল না।
দ্রুত হিসেব করে নিল মনে মনে। ভয় পেলে কোনদিকে পালাতে চাইবে মা? কাছাকাছি নদী থাকলে পানিতে ডুব মারে তাপির। এটাও হয়তো নদীতেই ঝাঁপ দেবে। মায়ের মত তাড়াহুড়ো করতে পারবে না বাচ্চাটা, দৌড়ে গিয়ে ধরে ফেলা যাবে।
পায়ে পায়ে এগোল কিশোর। মট করে ভাঙল একটা শুকনো ডাল।
অনেক অপেক্ষা করেছে তাপির। আর করল না। সামান্য শব্দেই ওর ধৈর্যের। বধ ভাঙল। কিন্তু নদীতে ঝাঁপ দিল না, বরং মাথা নিচু করে ভীমবেগে ছুটে এল। আলোর দিকে। ভুলেই গিয়েছিল কিশোর, নিরীহ মাতাও সন্তানকে রক্ষার সময় ভীষণ হয়ে ওঠে।
চেঁচিয়ে উঠল মা। চেহারা আর আকারের সঙ্গে ডাকটা বড় বেশি বেমানান। মেঘের মত গুড়গুড় নয়, হাতি-কিংবা গণ্ডারের মত খনখনে ডাকও নয়, খেপা ঘোড়ার মত তীক্ষ্ণ চি-চি করে উঠল। শেষ হলো টানা লয়ে, শিসের মত শব্দে। বিচিত্র জানোয়ারটার সব কিছুই অদ্ভুত।
সবাই জেগে গেল। লাফিয়ে হ্যামক থেকে নামলেন মিস্টার আমান। রবিন আর মুসাও নামল। কবর থেকে উঠে এল বাকু, প্রথম বসন্তের সাড়া পেয়ে গর্ত থেকে বেরোল যেন শজারু। তেমন করেই গা ঝাড়া দিয়ে মাটি ফেলল শরীর থেকে।
কেউ কিছু করার আগেই কিশোরের কাছে পৌঁছে গেল চারমনী দানবটা।
টর্চ ফেলে দিয়েছে কিশোর। একটাই উপায় দেখল বাঁচার। লাফ দিয়ে মাথার ওপরের একটা ভাল ধরে উঠে যেতে চাইল। কিন্তু ভার সইল না। ডাল ভাঙল। তাপিরের পিঠের ওপর হাত-পা ছড়িয়ে পড়ল সে। পতন রোধ করার জন্যে ঘাড়ের কেশর আকড়ে ধরল।
চকিতে মনে পড়ে গেল কথাটা। পিরের বড় শত্রু জাগুয়ার। পিঠে চেপে গলায় নখ বসিয়ে আঁকড়ে ধরে। তাপির তখন ছুটে যায় ঘন কাঁটাঝোপের দিকে, কিংবা নিচু মোটা ডালের দিকে। তলা দিয়ে ছুটে যায় তীব্র গতিতে। শক্ত ডালে বাড়ি লেগে অনেক সময় ছাতু হয়ে যায় জাগুয়ারের মাথা। ছিটকে পড়ে রক্তাক্ত থেতলানো দেহটা।
কিশোরও জাগুয়ারের মতই জীবটার পিঠে চেপেছে। এখানে কাঁটা ঝোপ। নেই, তবে নিচু ডাল অনেক আছে। সে-রকম একটা ডালের দিকেই ছুটছে। তাপির। আতঙ্কিত হয়ে পড়ল সে। আপনাআপনি কেশর থেকে খুলে এল আঙুলগুলো। মাটিতে গড়িয়ে পড়ে গেল।
গতি রুখতে পারছে না তাপিরটা। ছুটে যাচ্ছে।
হাঁপ ছাড়ল কিশোর। যাক, অল্পের ওপর দিয়েই গেছে।
কিন্তু একথা ভেবে আরেকটা ভুল করল সে। নিরীহ মাতা ক্রুদ্ধ হলে। কতখানি ভয়ঙ্কর হয়ে ওঠে, তাপিরটা তা-ই বুঝিয়ে দিল।
কয়েক গজ এগিয়ে ব্রেক কষে দাঁড়াল সে। তারপর চোখের পলকে টক দিয়ে ঘুরল। এত মোটা থলথলে একটা শরীর নিয়ে যেভাবে ঘুরল, অবাক না হয়ে পারা যায় না। ছুটে এল যেন কালবৈশাখীর ঝড়। সেই সঙ্গে একটানা তীক্ষ্ণ শিল!
কিভাবে খাড়া হলো কিশোর, বলতে পারবে না। গুতো লাগে লাগে এই সময় ঝাঁপ দিয়ে পড়ল এক পাশে।
কয়েক গজ গিয়ে আবার ঘুরল জানোনায়ারটা। আবার ছুটে এল। পুরোপুরি। গণ্ডারের স্বভাব। শত্রুকে শেষ না করে স্বস্তি নেই।
এক সাথে দুটো টর্চের আলো এসে পড়ল পিরের চোখেমুখে। গর্জে উঠল রাইফেল। থরথর করে কেঁপে উঠল বনভূমি। পয়েন্ট টু-সেভেন-জিভারো ক্যালিবারের উইনচেস্টার রাইফেল থেকে বেরোনো একশো তিরিশ গ্রেন এক্সপ্যানডিং বুলেটের প্রচণ্ড আঘাতে প্রায় উল্টে পড়ল ভারি জীবটা।
লাফিয়ে উঠে দাঁড়াল কিশোর। বাচ্চাটা কোথায়? এদিক-ওদিক তাকাল সে? ওই তো। মায়ের দিকে ছুটে যাচ্ছে। ঝাঁপিয়ে পড়ল গিয়ে নিথর দেহটার ওপর। মা যে মারা গেছে, বুঝল না। শুড়ের মত নাক দিয়ে গুতো মারতে লাগল মায়ের। পেটে। মনে করল বুঝি ঘুমিয়ে পড়েছে। ওরকম তো প্রায়ই ঘুমোয় মা। তখন আরামসে শুয়ে শুয়ে দুধ খায় সে। এখনও তাই করল।
নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হলো কিশোরের। এ-কি করল? তার দোষেই তো মা-হারা হলো অতটুকুন দুধের বাচ্চাটা।
সবাই স্তব্ধ হয়ে দেখছে।
কিশোর চুপ, রবিন স্থির। রাইফেলে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন মিস্টার আমান।
ছুটে গিয়ে হাঁটু গেড়ে এতিম বাচ্চাটার পাশে বসে পড়ল মুসা। আস্তে করে ওটার মখমলের মত মসৃণ চামড়ায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভাবিসনে, খোকা। দুঃখ করিসনে। মা-তো চিরকাল কারও বেঁচে থাকে না। খুব ভাল চিড়িয়াখানায়। নিয়ে যাব তোকে, ভাল ভাল খাবার খেতে দেবে ওরা। তোর একলার জন্যেই। চমৎকার একটা সুইমিং পুল বানিয়ে দেবে। সেখানে জাগুয়ারের ভয় নেই। আল্লার। কসম, তোকে আমরা মরতে দেব না কিছুতেই।
<