ভীষণ অরণ্য (অখণ্ড / দুইখণ্ড একত্রে) – তিন গোয়েন্দা – সেবা প্রকাশনী

ভীষণ অরণ্য ১
প্রথম প্রকাশ : আগস্ট, ১৯৮৮

হ্যাঁ, পৃথিবীর সব চেয়ে বড় নদী দেখবে, গল্প করছে। কুইটো হোটেলের মালিক ডেবিটো ফেরিও। দেখবে, পৃথিবীর সব চেয়ে বড় জঙ্গল। বেশির ভাগ জায়গাতেই এখনও সভ্য মানুষের পায়ের ছাপ। পড়েনি। খাবারের গুদাম বলা চলে ওটাকে। একদিন সারা দুনিয়াকে খাওয়াবে ওই আমাজন…

লোকটার বকবক ভাল লাগছে না কিশোর পাশার। তাকে থামানোর জন্যে স্টাফ করা মস্ত এক কুমির দেখিয়ে বলল, এত বড় কুমির সত্যি আছে আমাজানে? আমি তো জানতাম…

এর চেয়ে বড়ও আছে। জানোয়ার চাও তো? পাবে। এত আছে ওখানে, নিয়ে কল করতে পারবে না। পৃথিবীর অন্য সব জানোয়ার এক করলেও এত রকমের হবে না। ভুল বললাম, মিস্টার আমান? মুসার বাবাকে সাক্ষি মানল ফেরিও।

জন্তু-জানোয়ার সম্পর্কে অগাধ জ্ঞান মিস্টার আমানের। ভাল শিকারী। হলিউডে এক সিনেমা কোম্পানিতে খুব উঁচু দরের টেকনিশিয়ানের কাজ করেন। কিন্তু সুযোগ পেলেই অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন–চলে যান শিকারে, কিংবা সাগর, হ্রদে মাছ ধরতে। কি শিকার করেননি তিনি? মেকসিকোর কলোরাডোতে পার্বত্য সিংহ, আলাসকায় গ্রিজলী ভালুক, এমনকি একবার তিমি শিকারীদের সঙ্গে গিয়ে তিমিও ধরেছেন। আফ্রিকার হাতি-মোষ আর চিতা-সিংহ তো মেরেছেনই।

কেউ জানে না, ঘুরিয়ে বললেন তিনি, কত রকমের জানোয়ার আছে। ওখানে। ওই যে বললেন, বেশির ভাগ জায়গাতে এখনও যেতে পারেনি সভ্য মানুষ। তাই ঠিক করেছি, নতুন জায়গায় যাব আমরা। যেখানে আগে কেউ যায়নি। প্যাসটাজা নদীর কথাই ধরুন।

প্যাসটাজা! আঁতকে উঠল ফেরিও। বলেন কি, সাহেব? মারা পড়বেন, মারা পড়বেন। অ্যানডোয়াজের ওধারেই যেতে পারেনি কেউ। গত বছর দু-জন। শ্বেতাঙ্গ চেষ্টা করেছিল। পারেনি। ইণ্ডিয়ানরা ধরতে পারলে, হাত তুলে একটা। জিনিস দেখাল সে। ও-রকম করে ছেড়ে দেবে।

 হোটেলের লবিতে বসে কথা হচ্ছে। ফায়ারপ্লেসের ওপরে তাকে রাখা আছে অদ্ভুত জিনিসটা। মানুষের একটা সঙ্কুচিত মাথা, কমলার সমান।

কাছে গিয়ে জিনিসটা ভালমত দেখল মুসা আমান। ছোঁয়ার সাহস হলো না।  জিভারো ইণ্ডিয়ানদের কাজ?

হ্যাঁ, মাথা নোয়াল ফেরিও। তবে তোমরা যেখানে গিয়েছিলে, ওখানকার জিভারো নয়, ওরা অনেক ভদ্র। ফাঁকিফুঁকি দিয়ে ছুটে এসেছ। এখন যেখানে যেতে চাইছ, ওরা ধরতে পারলে…

ছাড়বে না বলছেন? একটা রেফারেন্স বই পড়ছিল রবিন মিলফোর্ড, মুখ তুলল। কিন্তু আমি যদ্দর জানি, আজকাল আর বিদেশীদের মাথা কেটে ট্রফি বানায় না ওরা। শুধুশত্রু আর আত্মীয় যারা মারা যায়:

জোরে জোরে মাথা নাড়ল ফেরিও। জিভারো ব্যাটাদের আমি বিশ্বাস করি। তোমাদেরকেই যদি শত্রু ভেবে বসে?

অকাট্য যুক্তি। চুপ হয়ে গেল রবিন।

কিশোর তাকিয়ে আছে মাথাটার দিকে। জিভারোরা ধরতে পারলে কি করবে, আপাতত সে-সব নিয়ে তার মাথাব্যথা নেই, সে ভাবছে অন্য কথা। রকি বীচ মিউজিয়ামে ওই জিনিস নেই। ওরা পেলে ভাল দাম, দেবে ওরা। ব্যবসা করতে যখন নেমেছে, সব কিছুকেই ব্যবসায়ীর চোখে দেখা উচিত। জন্তু-জানোয়ার ধরে নিয়ে গিয়ে বিক্রি করবে চিড়িয়াখানা, সার্কাস পার্টি আর জানোয়ার পোষে এমন সব সংগঠনে। সেই সঙ্গে দু-চারটে অন্য জিনিস যেগুলোতে টাকা আসবে–নিতে ক্ষতি কি? ওটা বিক্রি করবেন?

দ্বিধায় পড়ে গেল ফেরিও।

তাড়াতাড়ি বললেন মিস্টার আমান, যা বলেছ বলেছ, আর মুখেও এনো না। ওরকম একটা অফার দিয়েছ শুনলেই ধরে নিয়ে গিয়ে জেলে ভরবে পুলিশ। মাথা বেচাকেনার ব্যাপারে আইনের খুব কড়াকড়ি চলছে এখানে। যারা আগে নিয়ে ফেলেছে, ফেলেছে। তবে ছাগল কিংবা ঘোড়ার চামড়ায় তৈরি নকল জিনিস নিতে পারো।

রহস্যময় হাসি হাসল ফেরিও। আমি কিন্তু বলে দিতে পারি, আসল মাথা কোথায় পাবে।

কোথায়? সামনে ঝুঁকল কিশোর।

জিভাবরা ইনডিয়ানদের কাছে।

ওদের কাছ থেকে আনলে আইন কিছু বলবে না?

না। যদি মাথাটা ইনডিয়ানদের কারও হয়।

হুঁ, অনেক আইনেই গলদ থাকে, বিড়বিড় করল কিশোর। যাকগে, মাথা পাওয়া দিয়ে কথা আমার, পলেই হলো, যেখান থেকেই হোক।

ওখানে না গেলেই কি নয়? হাত নাড়ল মুসা, অস্বস্তি বোধ করছে। বাবা, আমাদের তো যাওয়ার কথা ছিল আমাজনে। প্যাসটাজায় কেন আবার?

 জবাবটা দিল রবিন, প্যাসটাজা নদী আমাজনের প্রধান পানির উৎসগুলোর একটা। আমাজন কোন মূল নদী নয়, অনেকগুলো জলধারার মিশ্রণ। ওগুলোর জন্ম হয়েছে আবার অ্যাণ্ডিজ পর্বতমালার বরফগলা পানি থেকে। প্যাসটাজা তারই একটা। এবং এটার ব্যাপারে ভৌগোলিকদের আগ্রহও খুব। কারণ এর বেশির ভাগ অঞ্চলই ম্যাপে নেই, চার্ট করা যায়নি।

কাজেই এমন একটা জায়গা দেখার লোভ ছাড়ি কি করে? যোগ করলেন মিস্টার আমান। কেন, তোমার ভয় করছে? ছেলেকে জিজ্ঞেস করলেন।

ভয়? ট্রফিটার দিকে আরেকবার তাকাল মুসা। তা-তো করবেই। মাথাটা আলাদা করে দিলে তো গেলাম।

দরজা ঠেলে ভেতরে ঢুকল হোটেলের একজন কর্মচারী। হাতে একটা খাম। বাড়িয়ে দিল।

খামটা নিয়ে ছিড়লেন মিস্টার আমান। ভাজ করা ছোট এক টুকরো কাগজ বের করলেন। টেলিগ্রাম। পড়তে পড়তে ভুরু কুঁচকে গেল। বিশ্বাস করতে পারছেন না যেন। দু-বার, তিনবার পড়লেন লেখাটা।

কি? এগিয়ে এল কিশোর। খারাপ খবর?

অ্যাঁ? না, হঠাৎ হেসে ফেললেন তিনি। আমাদের সঙ্গে রসিকতা করছে কেউ।

দেখি তো। কাগজটা নিয়ে পড়ল কিশোর। লেখা রয়েছে?

রাফাত আমান,
কুইটো হোটেল,
কুইটো,
ইকোয়াডর।
আমাজন খুব খারাপ জায়গা দূরে থাকলেই ভাল করবেন
বাড়ির অবস্থা ভাল নয় জলদি ফিরে যান।

 কে পাঠিয়েছে নাম নেই।

 টেলিগ্রামটা এসেছে লস অ্যাঞ্জেলেস থেকে।

.

০২.

কে পাঠাল? কাগজটার দিকে চেয়ে আছে কিশোর।

হয়তো অ্যানিমেল ক্লাবের কেউ, একটু মজা করতে চেয়েছে, বললেন বটে মিস্টার আমান, কিন্তু নিজের কানেই বেখাপ্পা শোনালো কথাটা।

বাবা, বাড়িতে কিছু হয়নি তো? মুসা বলল।

নাআহ। তাহলে তোমার মা টেলিগ্রাম করত।

নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর, কোন ব্যাপারে গভীর ভাবে চিন্তা করার সময় এটা করে সে। মনে হচ্ছে, জানোয়ার ধরতে এসেও রহস্যে জড়াতে যাচ্ছি। আমরা। কিন্তু আমাদের বিরুদ্ধে কার এই আক্রোশ? আমরা আমাজনে গেলে কার। কি ক্ষতি? কে থামাতে চায়?

কি জানি, বললেন মিস্টার আমান। ফেলে দাও। সামান্য ব্যাপার। টেলিগ্রামে নাম লেখার যার সাহস নেই, সে আমাদের কোন ক্ষতি করতে পারবে না।

খোঁজ তো করতে পারি? টেলিগ্রাম অফিসে নিশ্চয় নাম-ঠিকানা লিখেছে, রবিন বলল, ফর্মে।

তা-তো নিতেই পারি, কিশোর জবাব দিল। লাভ কি হবে? তোমার কি ধারণা, যে লোক এভাবে লুকোচুরি খেলতে চায় সে আসল নাম লিখবে?

ছেলেদের উদ্বিগ্ন ভাব লক্ষ করলেন মিস্টার আমান। খামোকা ভাবছ। এটা কোনও ব্যাপার? কেউ রসিকতা করেছে আমাদের সঙ্গে। হ্যাঁ, কাল খুব সকালে। রওনা হব। ভোর রাতে উঠতে হবে আমাদের। প্লেনটা ঠিক হয়েছে কিনা কে জানে।

গিয়ে দেখে আসব? প্রস্তাব দিল মুসা।

মন্দ বলোনি, কিশোর সায় জানাল।

ঠিক আছে, আমি যাচ্ছি, বললেন মিস্টার আমান।

তুমি শুয়ে থাকো, বাবা, আমরাই পারব। রবিন, যাবে?

আমি? নাহ তোমরাই যাও। ততক্ষণে আমি এই চ্যাপটারটা শেষ করে। ফেলি, রেফারেন্স বই খুলে বসল আবার রবিন।

হোটেল থেকে বেরোল কিশোর আর মুসা। প্লাজা ইনডিপেনডেনসিয়ায় গানের জলসা হচ্ছে, ব্যাও বাজাচ্ছে একটা দল। রাস্তার ওপাশের বিশাল গির্জা আর পাদ্রীর প্রাসাদে বাড়ি খেয়ে প্রতিধ্বনি তুলছে ঢোলের দ্রিম দ্রিম। প্লাজায় লোক গিজগিজ করছে। বেশির ভাগই ধোপদুরস্ত পোশাক পরা নাগরিক, স্পেন থেকে এসেছিল। তাদের পূর্বপুরুষরা। বেশ কিছু স্থানীয় ইণ্ডিয়ানও রয়েছে তাদের মাঝে, ছড়ানো কানাওয়ালা চ্যাপ্টা হ্যাট মাথায়, গায়ে জড়ানো কম্বলের মত পোশাক–পনচো।

রহস্যঘেরা অতি সুন্দর একটা শহর, ভাবল কিশোর। পর্বতের কোলে বিশাল উপত্যকায় শুয়ে রয়েছে যেন। চাঁদের আলোয় ঝিলমিল করছে পর্বতের বরফে ছাওয়া চুড়া। কুইটোর লোকেরা যে বলে, কুইটো থেকে স্বর্গ এত কাছে, হাত বাড়ালেই নাগাল পাওয়া যায়, ভুল বলে না।

খানিক হেঁটেই হাপিয়ে পড়ল দুই গোয়েন্দা। গতি কমাতে বাধ্য হলো। সমুদ্র সমতল থেকে সাড়ে নয় হাজার ফুট ওপরে রয়েছে ওরা, তাই পরিশ্রম বেশি। লাগছে। হাত বাড়ালেই স্বর্গ নাগাল পাওয়া যায় বলার আরেকটা কারণ অনেক উঁচুতে এই শহর। পৃথিবীর সবচেয়ে উঁচু শহরগুলোর একটা। কিন্তু উচ্চতার তুলনায় শীত বেশি নয়, কারণ, শহরের ঠিক গা ঘেঁষে চলে গেছে বিষুবরেখা, তবে যেটুকু শীত আছে তাতেই হাড় কাঁপিয়ে ছাড়ে। ওভারকোটের বোম এটে দিল। কিশোর। উজ্জ্বল আলোকিত প্লাজা থেকে নেমে এল পুরানো শহরের সরু অন্ধকার গলিতে।

খুব সাবধানে হাঁটতে হচ্ছে। খোয়া বিছানো পথের দু-ধারে সারি সারি পুরানো বাড়িঘর, রোদে শুকানো ইটে তৈরি। মাথার লাল টালির হাত কোকালে ঢেকে গেছে সবুজ শ্যাওলা আর লতাপাতায়, দু-দিক থেকে এসে পরস্পরকে জড়িয়ে ধরে প্রাকৃতিক বানিয়ে দিয়েছে। ফলে মনে হয় একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটছে।

পথের মাঝে মাঝে আলো আরও ঘন করেছে অন্ধকারকে। বাড়িঘরের ছায়াগুলো নিঃশব্দ পায়ে সরে যাচ্ছে যেন ওদের পাশ দিয়ে। গা ছমছমে পরিবেশ।

নিঃশব্দতার মাঝে তাই শব্দটা বড় বেশি কানে বাজছে কিশোরের, অনেকক্ষণ থেকেই পাচ্ছে। জুতোর মচমচ। শুরুতে বিশেষ গুরুত্ব দিল না। কিন্তু ভেনিজুয়েলা রোড থেকে ডানে মোড় নিয়ে সুক্রিতে পড়ার পরও যখন শব্দটা আসতেই থাকল, মনযোগ না দিয়ে আর পারল না। বাঁয়ে মোড় নিয়ে পিচিনচা গলিতে পড়ল। শব্দের কোন ব্যতিক্রম নেই, আসছে।

মুসাও শুনতে পাচ্ছে জুতোর শব্দ। তার গায়ে কনুই দিয়ে আলতো গুতো। মেরে ইশারা করল কিশোর, পাশে সরে দাঁড়িয়ে গেল একটা বাড়ির ছায়ায়। মুসা। দাঁড়াল তার গা ঘেঁষে।

সঙ্গে সঙ্গে থেমে গেল জুতোর আওয়াজ।

কোন সন্দেহ নেই, অনুসরণই করছে।

ছায়া থেকে বেরিয়ে আবার এগোল দুই গোয়েন্দা। আবার শুরু হলো অনুসরণ। আরও শ-খানেক গজ পর আরেকটা বাড়ির সামনে এসে থামল দু-জনে। দরজার সামনেটা অন্ধকারে ঢাকা। পকেট থেকে টর্চ বের করে সদর দরজার কপালে বসানো নেমপ্লেটের ওপর আলো ফেলল, কিশোর। হ্যাঁ, এই বাড়িটাই। সকালে এখানেই এসেছিল। এক আইরিশম্যান থাকে, পাইক জোনস তার নাম। কুইটোর লোকেরা বলে পাগলা পাইক। প্রায়ই নাকি বিমান নিয়ে আত্মহত্যার চেষ্টা করে এই খেপা বৈমানিক। বাড়িয়ে বলাটা অবশ্য লোকের স্বভাব, সে যে কোন দেশেরই হোক না কেন।

পেছনে এগিয়ে আসছে জুতোর মচমচ। এলোমেলো পদশব্দ, থামবে কিনা। ভাবছে বোধহয়, দ্বিধায় ভুগছে। থামল একবার, এগোল..আবার থামল আবার এগিয়ে এসে একেবারে গোয়েন্দাদের পেছনে দাঁড়াল।

হঠাৎ ঘুরে লোকটার মুখে আলো ফেলল কিশোর।

ইকোয়াডরিয়ান নয়। হোঁতকা, বিশালদেহী। ল্যাটিন আমেরিকার লোকেরা সাধারণত হালকা-পাতলা ছোটখাটো হয়। ইনডিয়ানরাও হালকা-পাতলা, তবে ল্যাটিনদের মত ছোট নয়, আর চেহারা বেশ কর্কশ। এই লোকটা তার কোনটাই নয়। কিশোরের মনে হলো, এককালে মুষ্টিযোদ্ধা ছিল, কিংবা শিকাগো শহরের গুণ্ডা-সর্দার। চোখে আলো পড়ায় বিকৃত হয়ে গেল নিষ্ঠুর চেহারাটা! চমকে যাওয়া বাঘের চোখের মত জ্বলছে রক্তলাল দুই চোখ।

মুসার ধারণা হলো, আমাজন জঙ্গলের নরমুণ্ড শিকারীদের চেহারাও এত ভয়ঙ্কর নয়।

আমাদের পেছনে আসছেন কেন? জোর করে কণ্ঠস্বর ঠিক রাখল কিশোর।

চোখ মিটমিট করল লোকটা। তোমাদের পেছনে আসব কেন? হাঁটতে বেরিয়েছি।

আমরা যে যে পথে যাচ্ছি ঠিক সে-পথেই হাঁটা লাগছে আপনার? আর জায়গা। নেই? ভয়ে ভয়ে রয়েছে কিশোর, মেরে না বসে ডাকাতটা।

তোমাদের পথেই এসেছি কেন ভাবছ?

ভাবছি না, জানি। যা জুতো পরেছেন না…

মাশাআল্লাহ। কিশোরের বাক্যটা শেষ করল মুসা। দশ মাইলের মধ্যে। মরাও জেগে যাবে। আপনার কানে খারাপ লাগে না?

খারাপ? কেন? খোয়ায় হাঁটলে সব চামড়ার জুতোই মচমচ করে, কম আর বেশি। ২

তবে আপনারগুলো মিউজিয়ামে রাখার মত।

অনুসরণ করছিলেন কেন? কিশোর বলল। ছিনতাই-টিনতাইয়ের ইচ্ছে?

জ্বলে উঠল লোকটার চোখ। হাত তুলতে গিয়েও কি ভেবে তুলল না। বোধহয় ভাবল, দুটো ছেলেকে এক সঙ্গে কাবু করতে পারবে না। নিগ্রো ছেলেটা আবার গায়েগতরে বেশ তাগড়া। ওকে কাহিল করতে তার মত ফাঁইটারেরও বেগ। পেতে হবে। তাছাড়া এখানে ঘনবসতি। চেঁচামেচি শুনে লোক বেরিয়ে আসবে, আর এলে ছেলেদের পক্ষ যে নেবে না তার কি নিশ্চয়তা আছে?

হাসল লোকটা। জোর করে হাসছে বোঝাই যায়। ঠিকই বলেছ, তোমাদের পিছুই নিয়েছি। তবে চুরি-ডাকাতির জন্যে নয়। দেখলাম তোমরা বিদেশী, আমিও বিদেশী। এখানে তো ইংরেজি জানা লোকের অভাব। তোমরা হয়তো জানো, তাই জিজ্ঞেস করতে এসেছি, স্যানটো ডোমিংগো গির্জাটা কোথায়। আজ রোববার, সারাদিন সময় পাইনি। ভাবলাম, শেষ কয়েকটা মোম জ্বেলে দিয়ে আসি, আকাশের দিকে রক্তলাল চোখ তুলল সে। ঈশ্বর তো দেখছেন।

ভূতের মুখে রাম নাম, বাংলায় বিড়বিড় করল কিশোর। ইংরেজিতে বলল, ঠিক জানি না কোনদিকে। ওদিকে হবে হয়তো, ফ্লোরেস রোডের মোড়ে। ঘণ্টা শুনেছিলাম।

ধন্যবাদ, ভদ্রভাবে বলার চেষ্টা করল লোকটা, কিন্তু স্বভাব-কর্কশ কণ্ঠ কত আর মোলায়েম করা যায়? আবার দেখা হবে।

আমার কোন ইচ্ছে নেই, এই কথাটাও বাংলায় বলে ঘুরল কিশোর। জোনসের দরজায় থাবা দিল।

দরজা খুলল তরুণ পাইলট। ছেলেদেরকে ডেকে নিয়ে গিয়ে বসাল বসার ঘরে। ফায়ার প্লেসে গনগনে আগুন। উষ্ণ বাতাস। খুব আরাম।

 কি ব্যাপার? কিছু হয়েছে নাকি? ছেলেদের মুখ দেখেই কিছুটা আন্দাজ করে। নিয়েছে জোনস। চোরাচোড় লেগেছিল পেছনে?

কি করে জানলেন? পাল্টা প্রশ্ন করল কিশোর।

জানা লাগে না। এখানে ওদের অভাব নেই, হাসল বৈমানিক। বিদেশী দেখলেই পেছনে লাগে।

চেহারা যাই হোক, হাসিটা খুব সুন্দর লোকটার।

খুলে বলল সব কিশোর।

মুসা বলে দিল রহস্যময় টেলিগ্রামের কথাটা। বিমান ভাড়া করতে গিয়ে মাত্র সেদিনই পরিচয় হয়েছে জোনসের সঙ্গে। কেন তার কাছে এত কথা বলল, ওরা জানে না। বোধহয় তার হাসিটাই দ্রুত আপন করে নেয় মানুষকে।

হু, সব শুনে মাথা দোলাল জোনস। কিন্তু দুটো ব্যাপারকে এক করছ কেন?

করছি এ-জন্যে, কিশোর বলল, লোকটা ডাকাত হলে ডাকাতি করত। হয়তো শেষ মুহূর্তে ঘাবড়ে গেছে।

উঁহু, হতেই পারে না। ঘুসি মারলেই চিত হয়ে যেতাম আমরা। চুরি ডাকাতির জন্যে নয়, অন্য কোন ব্যাপার আছে।

আচ্ছা, জিজ্ঞেস করল জোনস, লস অ্যাঞ্জেলেসে কি তোমাদের কোন শত্রু আছে?

যে কাজ করি, থাকতেই পারে…

কি কাজ করো?

শখের গোয়েন্দাগিরি। তিন গোয়েন্দা আমরা।

বাহ, শুনে তো দারুণ মনে হচ্ছে, মিটিমিটি হাসছে বৈমানিকের চোখ দুটো। তা খুলেই বলো না। দাঁড়াও, কফি করে নিয়ে আসি। আপত্তি আছে?

না, মুসা বলল। যা ঠাণ্ডার মধ্যে এসেছি। একটু কড়া হলে ভালই হয়।

কফি খেতে খেতে কথা হলো।

 সংক্ষেপে তাদের কথা জানাল কিশোর।

চমৎকার! দারুণ! ইস, এখানে যদি থাকতে তোমরা, শিওর তোমাদের দলে যোগ দিয়ে ফেলতাম, ঠেলেও সরাতে পারতে না।…আচ্ছা, কিশোর, ওই লোকটা পিছু নিল কেন কিছু ভেবেছ? সামান্য আলাপেই গোয়েন্দাগিরির শখটা সংক্রমিত হয়েছে জোনসের মাঝে।

বুঝতে পারছি না। তবে, লস অ্যাঞ্জেলেসে আরেকজন জানোয়ার ব্যবসায়ী আছে। আমরা ব্যবসা খুলতে যাচ্ছি শুনে আমার চাচার সঙ্গে দেখা করেছিল। মুসার বাবার সঙ্গেও। এই ব্যবসা ভাল না, হেন না তেন না বলে অনেক রকমে বোঝাতে চেয়েছিল। যাতে আমরা এই ব্যবসায় না নামি।

তার কি অসুবিধে?

প্রতিযোগী হয়ে যাব না? জবাব দিল মুসা। এমনিতেই ওর ব্যবসা মন্দা। আমরা নামলে হয়তো ফেলই মারবে।

হু, তা-ও তো কথা।

 হ্যাঁ, প্লেনের কি হলো? আসল কথায় এল কিশোর।

কাল সকালেই রওনা হতে চাও?

 নিশ্চয়। ব্রেক ঠিক হয়েছে?

ভালভাবে করতে সময় লাগবে। তবে কাজ চালানোর মত হয়েছে।

চলবে তো?

তা চলবে। অন্তত আমি চালাতে পারব।

 বিশ্বাস করল কিশোর। অল্পক্ষণের পরিচয়েই লোকটাকে অনেকখানি চিনে। ফেলেছে। জোনস যখন পারবে বলছে, পারবে।

 ঠিক আছে, উঠল কিশোর। কাল ভোরে মাঠে হাজির থাকব। খুব ভোরে।

দরজার কাছে দুজনকে এগিয়ে দিয়ে গেল জোনস। বলল, যেতে পারবে? নাকি আমি আসব?

আরে পারব, পারব, হেসে বলল মুসা। হাতের মুঠো পাকিয়ে দেখাল, ও দশটা দিলে আমরা দুজন দুটো তো দিতে পারব। এত সহজে কাবু হব না। চলি। গুড বাই।

নিরাপদেই হোটেলে ফিরে এল দুজনে।

<

Super User