পুরো শরীরে রাজ্যের অবসাদ অনুভব করছে জেথ্রো ম্যাকলীন। জেরেমি মিলারের ওপর প্রতিহিংসা চরিতার্থ করার পর যে প্রশান্তি ওকে ঘিরে ধরেছিল তা নিমেষে উবে গেছে। লাশগুলো দেখার পর থেকে ঘামতে শুরু করেছে, কি করবে ভেবে। পাচ্ছে না। এক ধরনের ভয় যে ওকে তাড়া করছে না, তা-ও নয়। বলা যায় ওর অবহেলার কারণে মারা গেছে মানুষগুলো।
বৃথা জেনেও সূত্র খোজার চেষ্টা করল জেথ। নেই। ওর ওপর কড়া নজর রেখেছিল খুনী, মিলারের স্টোরে ঢোকার পরপর এখানে এসে কাজ সেরে ফেলেছে। দ্রুত, কিন্তু নিশ্চিন্তে। ডরম্যানের ব্যাপারে ঝুঁকি নিতে চায়নি, হয়তো জেনে থাকবে কোন তথ্য-এ কারণে মরতে হলো দুবৃত্তকে। খুনের সাক্ষী রাখা যায় না বলে রেহাই পায়নি মার্শাল। ডীম থর্টনের চোখে যে বিস্ময়, তার কারণ লোকটার পরিচয়। এমন কেউ তাকে খুন করেছে যাকে ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারেনি থর্টন, পেছনের লোকটা নিজে এ কাজ করেছে। শহর কমিটির লোক হলে কিভাবে সন্দেহ করবে মার্শাল?
হোয়াইটস্টোন ছেড়ে চলে যাবে, একটু আগেও ভেবেছিল জেথ, অথচ দো টানায় পড়ে গেছে এখন। সাফল্যের দোরগোড়ায় এসেও পাঁচ হাজার ডলারের আশা সহজে ত্যাগ করেছে। টার্নারকে ধরতে পারেনি এবং চলে গেলে লোকজন ওকে কাপুরুষ ভাবত, তা-ও মেনে নিয়েছিল। কিন্তু এখন যদি চলে যায় তো এ দুটো খুনের দায়িত্ব এড়াতে পারবে না। জেদ চেপে গেছে, লোকটাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। দরকার হলে তুলকালাম কাণ্ড বাধিয়ে দেবে তবু লোকটার মুখোশ উন্মোচন করবেই।
স্টোভে কফির পানি চড়িয়ে দিয়ে সিগারেট ধরাল জেথ। লোকজন যদি মিলারের ওপর হামলা করার কারণ জানতে চায় তো আসল ব্যাপারটাই জানাবে, সিদ্ধান্ত নিল। কিন্তু এদের মৃত্যুর কারণ জানতে চাইলে কি জবাব দেবে? সত্যিকার অর্থে এজন্যে ও-ই দায়ী। এ দায় থেকে যে করে তোক মুক্তি পেতে হবে, ভাবল ও, পুরো ব্যাপারটা প্রমাণ করে আসল অপরাধীকে ধরতে হবে, নইলে নিজের কাছেই ছোট হয়ে থাকতে হবে।
টেবিলের ওপর কিছু রাখার শব্দে সংবিৎ ফিরল জেথের। ডিলান উডম্যান কফির মগ রেখেছে ওর সামনে। এখানে এসে কখন কফি তৈরি করেছে সেলুন মালিক, টেরই পায়নি ও।
জাজ আর রোয়ানা আসবে এখুনি। অভয় দেয়ার ভঙ্গিতে হাসল ডিলান।
ওরা খবর পেল কিভাবে?
তুমি যখন আমার সেলুনে, এখানে এসেছিল রোয়ানা। এরপর জাজের কাছে গেছে, ফেরার সময় খবর দিল আমাকে। একটা চেয়ারে বসল ডিলান। তোমাকে সেলুনে দেখেই বুঝেছি কিছু একটা ঘটেছে, কিন্তু ভাবতে পারিনি পরিস্থিতি এত খারাপ। তোমার হিতাকাক্ষী হিসেবে বসে থাকতে পারিনি, তাই চলে এলাম। আরেকটা কারণ অবশ্য আছে, শহর কমিটিতে গ্রীনের জায়গায় আজ থেকে দায়িত্ব পালন করছি আমি। মিলার আবার নাক গলাতে চেয়েছিল, জাজ সাফ না বলে দিয়েছে।
কোন কারণ ছাড়াই ডিলানের কথা ও উপস্থিতি বিরক্তিকর লাগছে জেথের। আসলে পুরো বিক্ষিপ্ত হয়ে আছে ওর মন, কোন কিছু নিজের অনুকূলে থাকছে না বলে নিজের ওপরই বিরক্ত। জেরেমি মিলারের ব্যাপারে এত উৎসাহ দেখানো ঠিক হয়নি।
দরজা খুলে গেল। জাজ আর রোয়ানা ঢুকল।
লাশগুলো দেখে একটা চেয়ারে বসল জাজ। ডীন থর্টনকে সরিয়ে ফাঁকা একটা সেলের ভেতরে রেখে এল ডিলান। ফিরে এসে বেসিনে হাত ধুয়ে কফি পরিবেশন করল দুজনকে। রোয়ানা এসে সেই যে একটা চেয়ারে বসেছে, খেয়াল করল জেথ, এখন পর্যন্ত একটা কথা বলেনি, বোধহয় নড়েনি।
শোনা যাক কি বলার আছে তোমার, প্রস্তাব করল জাজ।
জেরেমি মিলারের সাথে প্রথম দেখার পর থেকে আজকের ঘটনা পর্যন্ত লিখে জানাল জেথ।
কি যেন ভাবল উইলসন হলেন। স্বেচ্ছায় অতি উৎসাহে হামলা করার ব্যাপারটা ছাড়া আর সবই ঠিক আছে। তবে ওই কারণেও আমরা তোমাকে অভিযুক্ত করতে পারি না, এমনকি এ দুটো মৃত্যুর ব্যাপারেও। ভীনের ব্যর্থতায় সে নিজে তো মরেছেই, ডাকাতটাও মারা গেছে। তোমার ওপর কিছুটা দায়িত্ব ছিল, তবু এককভাবে তোমাকে দায়ী করা চলে না। তবে হ্যাঁ, মিলার মারা গেলে সত্যি বিপদে পড়বে তুমি-আদালতে যেতে হবে। একতরফাভাবে ওকে মেরেছ তুমি। শহরের লোকেরাও ব্যাপারটা পছন্দ করবে না। সবকিছুর পরেও আমরা কিছু করতে পারব না এজন্যে যে পশ্চিমের আইন খুব দুর্বল।
হাঁফ ছেড়ে বাঁচল জেথ, বড় একটা বোঝা নেমে গেছে বুক থেকে। আড়চোখে দেখল রোয়ানাকে, থমথমে মুখ, হাতের নখ খুটছে। জেথ অভিযুক্ত হলো না বলে ওর খারাপ লাগছে?
বাক টার্নারের ব্যাপারে শেষ কি করলে? প্রসঙ্গ বদলাল জাজ।
নিলামের সময় জানাব সব-কাগজে লিখল জেথ।
ঠিক আছে, ম্যাকলীন, উঠে দাঁড়াল জাজ। কাজ পড়ে আছে ওদিকে। রোয়ানার অনুফেলতে পারিনি, আসতে হলো তাই। রোয়ানার দিকে তাকিয়ে হাসল। দুজন লোক পাঠিয়ে দিচ্ছি, সক্কারের ব্যবস্থা করবে ওরা। ডিলান, আমার সাথে এসো।
জাজকে অনুসরণ করে বেরিয়ে গেল সেলুন-মালিক।
মিনিট কয়েক পরে এল লোকগুলো, লাশ নিয়ে ফিরে গেল।
রোয়ানা বসে আছে। কি বলবে ভেবে পাচ্ছে না জেখ, নিদেনপক্ষে ওকে ধন্যবাদ জানানো উচিত। বুদ্ধি করে জাজকে না জানালে পরিস্থিতির ফিকিরে পড়ে হয়তো ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যেত।
জেথ? অনেকক্ষণ পর ডাকল রোয়ানা।
চোখ তুলে তাকাল ও।
তুমি আমার নিষেধ শোনননি কেন? জেদটাই বড় হয়ে গেল? ওদের হাতে মারা পড়তে পারতে! তোমার কিছু হয়ে গেলে… থেমে গেল রোয়ানা, মাথা নিচু করে তাকিয়ে আছে টেবিলের দিকে।
তোমার খুশি হওয়া উচিত-একটা কাগজে লিখে এগিয়ে দিল জেথ।
পড়ার আগ্রহ তো দেখালই না বরং ঠায় একইভাবে বসে থাকল রোয়ানা। জেথ, আমার ধারণা ছিল তুমি আমাকে বুঝতে পারো, যেমনটা আমি পারি। তোমাকে নিয়ে আমার অহঙ্কার ছিল, তুমি তা ভেঙে দিয়েছ। থামল ও, তাকাল জেথের দিকে, কাঁপা গলায় বলল পরের কথাগুলো। অহেতুক নিজেকে ফেলনা ভাবার দিন তোমার কবে শেষ হবে, জেথ? আমি আর কবছর অপেক্ষা করব?
কি করবে বুঝতে পারছে না জেথ। পকেট থেকে তামাক আর কাগজ বের করে সিগারেট রোল করতে শুরু করল। হাত কাঁপছে, তাকাচ্ছে না রোয়ানার দিকে। একটু পরেই তাকাতে বাধ্য হলো ও, উঠে দাঁড়িয়েছে মেয়েটা। চোখে পানি, আশাহতের বেদনায় মুখটা ম্লান। ঘুরে হাঁটতে শুরু করেছে দরজার দিকে।
সিগারেট ফেলে ছুটল জেথ। এ মেয়েকে চেনে সে, ওর শরীরে ম্যাকলীনদেরই রক্ত, একবার জেদ চাপলে কিছুতেই আর ফেরানো যাবে না। ছুটে সামনে গিয়ে পথ আগলে দাঁড়াল।
চোখ তুলে সরাসরি তাকাল রোয়ানা, দেখল ওকে। জেথের চোখে কি যেন খুঁজছে। তারপর এগিয়ে এসে দুহাতে জাপটে ধরে, ডুকরে কেঁদে উঠল। তুমি খুব নিষ্ঠুর, জেথ! অনুযোগ ঝরে পড়ল কণ্ঠে। ছোট্ট এই সিদ্ধান্তটা নিতে তোমার যতদিন লাগল, অথচ আমরা সবসময়ই পরস্পরকে চেয়েছি!
নিবিড়ভাবে ওকে বেষ্টন করল জেথ। প্রশান্তি লাগছে, নিজেকে কখনও এতটা সুখী মনে হয়নি এর আগে। এ মেয়ে আমার কষ্টের ভাগ নিতে জানে, ভাবছে জেথ ওকে এড়িয়ে চলা ভুল হয়েছে।
আলাদা হয়ে চোখ মুছল রোয়ানা। কফি তৈরি করব? খেতে ইচ্ছে করছে। জেথ সায় দিতে স্টোভের কাছে চলে গেল। আমরা খুব স্বার্থপর! একটু আগে দুটো মানুষ খুন হয়েছে এখানে, অথচ আমরা প্রতিশ্রুতি বিনিময় করলাম!
মৃত্যুর মত এটাও জীবনের একটা অংশ, মনে হলো জেথের, সবচেয়ে চমৎকার অংশ।
এবার আর যাওয়া হবে না তোমার, কফির মগ এগিয়ে দেয়ার সময় বলল রোয়ানা। প্রতিবারই তো লুকিয়ে চলে যাও!…চাচা যে কত খুশি হবে তুমি ভাবতেও পারবে না। ও তোমাকে এত ভালবাসে! হাসল ও, আর জেথের বুকে আলোড়ন উঠল। দায়িত্ব নিতে তোমার এত ভয়, অথচ নিশ্চিন্তে নির্ভর করা যায় তোমার ওপর। একাই সবকিছুর কিনারা করে ফেলেছ। আর, আমাকে অলস বানিয়েছ, তোমার সঙ্গ ছাড়া একটা কাজও ভাল লাগে না আমার!
সিগারেট ধরিয়ে আয়েশ করে ফুকছে জেথ।
সকালে যেখানে বিরতি দিয়েছিলাম, সেখান থেকে শুরু করব আমরা, প্রস্তাব করল রোয়ানা। স্টেজ কোম্পানির অফিসে যাবে তুমি, আর আমি যাব মিলের কাছে। প্রচুর কাজ পড়ে আছে। সারাটা দিন তোমার সাথে থেকে কাজ একটুও এগোচ্ছে না। সন্ধেয় ডিলানের সেলুনে এসো, একসঙ্গে বাথানে ফিরব।
মাথা নাড়ল জেথ। আজকের রাতটাকে কাজে লাগাতে চায় ও। যে করে হোক টার্নারকে খুঁজে বের করবে, নইলে পার পেয়ে যাবে পেছনের লোকটা।
রোয়ানা চলে যাওয়ার ঘণ্টাখানেক পর বেরোল জেথ। লাঞ্চ করে স্টেজ কোম্পানির অফিসে চলে এল। কেরানি জানাল দুপুরের পর একটা স্টেজ আসবে।
অনেক ভেবে খণ্ড খণ্ড ঘটনাগুলো জোড়া লাগানোর চেষ্টায় সময়টা কাজে লাগাল। নিচ্ছিদ্র প্রমাণ না থাকায় কোন কিছুই ধোপে টিকবে না। টার্নারকে ধরতে হলে আজকের রাতটাই আদর্শ, তস্করের পাওনা বুঝে নেয়ার সময় হয়েছে। পেছনের লোকটা তাকে প্রাপ্য বখরা দেবে। লোকটাকে চোখে চোখে রাখার সিদ্ধান্ত নিয়েছে ও।
বিকেলে গ্রীনস প্যালেসের সামনে চলে এল জেথ। হোটেলটাকে কোনরকমে দাঁড় করানো হয়েছে দুএকজন আগন্তুক শহরে এলে যাতে আশ্রয় নিতে পারে। গ্রীন পরিবারের সম্বল এখন ওটাই, আর লুট হওয়া বিশ হাজার ডলার, যদি উদ্ধার করা যায়।
দক্ষিণে পাহাড়শ্রেণী যেখানে মালভূমির আকার নিয়েছে, ধুলোর মেঘ দেখা গেল। একটু পর স্টেজের অবয়ব ফুটে উঠল সেখানে। কৌতূহলী লোকেরা রাস্তায় বেরিয়ে এসেছে। অনেকে এসেছে চিঠি বা প্রিয়জনের প্রত্যাশায়। মিনিট তিন পর হোটেলের সামনে এসে থামল স্টেজটা, ঘড়ঘড় শব্দ শেষদিকে ছন্দ তুলেছে। ক্রমাগত হাঁপাচ্ছে ঘোড়াগুলো, ঘামে চিকচিক করছে ওগুলোর রেশমী লোম। চাবুক ফেলে আসন ছেড়ে লাফিয়ে নামল চালক, পেছনে এসে দরজা খুলে দিল।
দুজন মহিলা নামল প্রথমে, ভিড়ের মধ্যে পরিচিত মুখ খুঁজছে। এরপর যে লোকটি নামল তার দৃষ্টি পড়ল পোড়া হোটেলের ওপর। জেথ তার এতটা কাছে যে অনায়াসে পড়তে পারল লোকটার চোখের ভাষা-সন্তুষ্ট মনে হচ্ছে তাকে। অথচ উল্টো হওয়ার কথা। জেথের কাছে বেখাপ্পা লাগল ব্যাপারটা, আগ্রহবোধ। করছে।
নোকটার মাথায় ফেল্ট হ্যাট। বাম হাতে আয়তকার ব্যাগ, অন্য হাতে ছড়ি। ফ্রেঞ্চকাট দাড়ির সাথে গোল রিমের চশমা চেহারায় আভিজাত্য এনে দিয়েছে। পরিপাটি পোশাক যেন এই মাত্র পরেছে। বাকা নাক, চাপা গাল দেখে বোকা বলে ভুল হতে পারে, পুব ধাচের হাঁটার ভঙ্গি ধারণাটা বদ্ধমূল করবে। কিন্তু লোকটিকে ধূর্ত, কপট মনে হলো জেথের। এরকম দ্রলোকদের পুবের বড় কোন শহরে দেখা যায়, হোয়াইটস্টোনের মত রুক্ষ অখ্যাত জায়গায় এসেছে কেন?
শেষ যাত্রীটি চারপাশে চোখ বুলিয়ে দেখল জেথকে, ক্ষণিকের জন্যে উজ্জ্বল হলো তার মুখ। ভাবলেশহীন মুখে এগিয়ে এল এরপর। হাঁটার মধ্যে দৃঢ়প্রত্যয়ী ভাব আছে-চোখ কাড়ে।
গুড ডে, ম্যান, হালকা সুরে সম্ভাষণ জানাল সে।
মৃদু নড করল জেথ।
আমি ক্যারল উইলিয়ামস, একজন আইনজ্ঞ, হেসে নিজের পরিচয় দিল লোকটা। ইস্টার্ন পেট্রোল কোম্পানির হাচিনসন শাখা থেকে এসেছি। ওটার প্রধান অফিস সনোরায়। আমার সাথে প্রচুর টাকা আছে। সবচেয়ে নিরাপদ জায়গা বোধহয় ব্যাংক, তাই না? ওটা কোথায়?
ব্যাংকটা দেখিয়ে দিল জেথ।
ধন্যবাদ। আগামীকাল ট্রিপল ক্রসের নিলাম হবে তো, না আবার পিছাবে?
মাথা নাড়ল ও।
আজকের রাতটা কাটানোর জন্যে একটা ভাল হোটেলে উঠতে হবে আমাকে। সবচেয়ে ভালটা।
গ্রীনস প্যালেসের দিকে ইঙ্গিত করল জেথ।
অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে। ঘুরে ব্যাংকের দিকে এগোল আইনজ্ঞ।
লোকটার পেছনে সেঁটে আছে জেথের দৃষ্টি, ভাবছে। ক্যারল উইলিয়ামসকে মোটেও ভাল লাগেনি। কেন যেন ওর মনে হচ্ছে হোটেল পুড়ে যাওয়ার ব্যাপারটা সে জানত এবং দেখে সন্তুষ্ট হয়েছে। ওকে দেখে চোখ উজ্জ্বল হওয়ার কারণ জেথের বর্ণনা তাকে দেয়া হয়েছে। আইনজ্ঞের সাথে পেছনের লোকটার মোগাযোগ না থেকে পারে না। ইস্টার্ন পেট্রোল কোম্পানি তার একটা কাভার। কোম্পানির হয়ে পানির দামে ট্রিপল ক্রস কিনবে আইনজ্ঞ। এর কারণ ক্রেতার সংখ্যা কমে গেছে, স্বভাবতই দর বেশি উঠবে না।
আইনজ্ঞকে চোখে চোখে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জেথ। টার্নারকে যদি ধরতে না পারে তো ক্যারল উইলিয়ামস হবে ওর তুরুপের তাস। কথা বের করার জন্যে দরকার হলে তাকে ধোলাই দেবে।
***
হোয়াইটস্টোনের এ রাতটা চমৎকার। আকাশে রূপালি চাঁদ, ঝিরঝিরে বাতাস। দ্রুত একের পর এক সরে যাচ্ছে মেঘের সব বিশাল পাহাড়, চাঁদকে ঢেকে দিচ্ছে মাঝে মাঝে, সেই সাথে আলো-ছায়ার মনোরম পরিবেশ। চমৎকার না বলে উপায় আছে?
বেশির ভাগ দোকান বন্ধ হয়ে গেছে, কেবল কাছের সেলুন থেকে হৈ-হল্লার শব্দ ভেসে আসছে এখনও। হোটেলের শেষ বাতিটা নিভে গেছে একটু আগে। একপাশে সরে এল জেথ, গলির ভেতর দাড়িয়ে আছে যে-টা। একটা স্টোরের পেছনে হেঁটে চলে এল ওরা। চারপাশে তীক্ষ্ণ নজর রাখছে, কান সজাগ। যে কোন সময়ে বেরিয়ে আসতে পারে সে।
বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মাথায় কাউবয় হ্যাট, গায়ে পনচো পরে। গ্রীনস প্যালেস থেকে বেরিয়ে এল লোকটা। আকাশের দিকে তাকাল জেথ। উহ, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাহলে পনচো পরল কেন? ঠায় দাঁড়িয়ে থাকল ও। হোটেলের হিডিং রেইলে বাধা একটা বাকস্কিন দেখতে পাচ্ছে, লোকটা নিশ্চয়ই এ ঘোড়াটায় চড়বে। বিকেলে ঘোড়াটাকে ভাড়া করতে দেখে নিশ্চিত হয়ে গিয়েছিল জেথ।
স্যাডলে চেপে উত্তরে এগোল ক্যারল উইলিয়ামস।
নিরাপদ দূরত্বে থেকে তাকে অনুসরণ করল জেথ। শহরের মূল রাস্তা ধরে এগোচ্ছে ও, আইনজ্ঞ যাচ্ছে রাস্তার পুব দিকের বাড়ি আর দোকানের পেছন দিয়ে। কারও চোখে পড়ার ইচ্ছে নেই তার।
গতি বাড়িয়ে শহরের শেষপ্রান্তে চলে এসে একটা বাড়ির ছায়ায় দাঁড়িয়ে অপেক্ষায় থাকল ও। একটু পর ওকে পেরিয়ে গেল ক্যারল উইলিয়ামস। লোকটা কোথায় যাচ্ছে জানা না থাকলেও জেথ এটুকু জানে কেন মাঝরাতে বেরিয়েছে। সে। দুশো গজ পেছনে আছে ও। খুরের অস্পষ্ট শব্দ আর আন্দাজই ভরসা। ধূর্ত লোকটা বাকস্কিনকে প্রায় হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, তাছাড়া সন্দেহ নিরসনের জন্যে। মাঝে মাঝে থামছে। সে থামলে জেথও থামছে যদিও জানে ফাঁকি দিতে পারেনি। দুএকবার হয়তো শুনে ফেলেছে গ্রে-র খুরের শব্দ, কিন্তু পিছিয়ে যাওয়ার উপায় নেই তার।
হঠাৎ গতি বাড়াল সে।
এদিকটা ওর অচেনা, তায় রুক্ষ জায়গা। ছড়ানো-ছিটানো বোল্ডার, কাঁটা। ঝোপ আর ঘন অ্যাসপেনের ছড়াছড়ি। মাঝে-মধ্যে পাথুরে টিবিও দেখা যাচ্ছে। ট্রেইলটা বার বার বাঁক নিচ্ছে। জেথ সহসা টের পেল হারিয়ে ফেলেছে লোকটাকে।
ঘোড়ার রাশ টানল ও। কান পেতে শোনার চেষ্টা করল-নাহ, চারদিকে অটুট নীরবতা। দুটো পাতা খসে পড়েছে, একটা খরগোশ ক্যাকটাসের খোঁচা খেয়ে ককিয়ে উঠেছে, তারপর ছুটে পালাল-শুধুই প্রকৃতির সাড়া। বাকস্কিনের খুরের শব্দ না পাওয়ার কারণ একটাই-লোকটা গন্তব্যে পৌঁছেছে।
নিজের ওপর ভীষণ রাগ হলো ওর, আরও সতর্ক থাকা উচিত ছিল।
আইনজ্ঞকে ঠিক কোথায় হারিয়েছে নিশ্চিত নয় জেথ। আলো-ছায়ার মধ্যে ট্রাক থাকলেও ট্রেস করা সম্ভব নয়, ওর পৌঁছুতে যে সময় লাগবে তাতে অনায়াসে কাজ সেরে চলে যেতে পারবে লোকটা। মিনিট খানেক অপেক্ষা করে সামনের পাথুরে ঢিবির ওপাশে গিয়ে দাঁড়াল। চারপাশে তীক্ষ্ণ নজর বুলাল, শোনার চেষ্টা করল অস্বাভাবিক কোন শব্দ।
প্রান্তরের অটুট নীরবতা ভেঙে দিয়ে খুব কাছে গর্জে উঠল একটা পিস্তল। শব্দে জেথের মনে হলো ডেরিঞ্জার জাতীয় কিছু।
শব্দের উৎস লক্ষ্য করে ঘোড়া ছোটাল জেথ। দ্রুত পেরিয়ে গেল ষাট গজের মত। সামনে জুনিপারে ঘেরা একটা ভোলা জায়গা। কাছে যেতে পশ্চিমে ছুটে পালাতে দেখল এক ঘোড়সওয়ারকে, পেছনে বাতাসে ফুলে-ফেঁপে উঠছে তার পনচো।
পাথুরে মাটিতে পড়ে আছে হতভাগ্য লোকটি। পাশে একটা রোয়ান দাঁড়িয়ে। সব লেনদেন চুকিয়ে ফেলা হয়েছে, ভাবল জেথ। লাভের আশায় সাহায্য করেছিল লোকটা, কিন্তু কিছুই পেল না। হতাশা গ্রাস করল ওকে, এ লোকটি অকাট্য প্রমাণ হতে পারত। একটু আগে পৌঁছুতে পারলে হয়তো ঠেকানো যেত আইনজ্ঞকে। সুযোগ পেয়েও তা হারানোর জন্যে নিজেকে মনে মনে গাল দিল ও।
খুনীর পিছু নিয়ে লাভ নেই। পালিয়ে যাবে না সে, এখান থেকে হোটেলে ফিরবে। সকালে ট্রিপল ক্রসের নিলামে পাওয়া যাবে তাকে।
স্যাডল ছেড়ে পড়ে থাকা লোকটাকে পরীক্ষা করল জেথ। তার ডান হাত চলে গিয়েছিল পিস্তলের ব্যাটে। লোক চিনতে এবার ভুল করেছে সে, লোভের খেসারত দিতে হয়েছে তাই। পনচোর আড়াল থেকে গুলি করেছে আইনজ্ঞ, শেষ মুহূর্তে বুঝতে পেরে হাত বাড়িয়েও লাভ হয়নি। মাত্র একটা গুলি, কিন্তু সেটাই বাক টার্নারের মাথায় আঘাত করেছে।
.
১০.
নিলাম অনুষ্ঠানটা আদালত ভবনে অনুষ্ঠিত হচ্ছে।
পাশাপাশি দুটো চেয়ারে বসেছে জাজ উইলসন হলেন আর ব্যাংকার জুলিয়াস হোল্ডেন, উল্টোদিকে দরজামুখো হয়ে ক্যারল উইলিয়ামস। কারও দিকে তাকাচ্ছে না সে, ভাবলেশহীন মুখ। আইনজ্ঞের চেয়ে কিছু দূরে একটা বেঞ্চে স্যাম জারভিসের সাথে বসেছে রোয়ানা।
জেরেমি মিলার মারা যায়নি। ডাক্তার পিকার্ডের হাসপাতালে আছে এখন। নিলামে যে লোকটা স্টোর-মালিকের প্রতিনিধিত্ব করছে তার চেহারা সার্কাস বা থিয়েটারের ক্লাউনের মত।
পেছনে দর্শকের সারিতে বসা জনা-পঞ্চাশেক নারী-পুরুষ। স্রেফ মজা দেখার জন্যে আর উৎসাহ দিতে এসেছে তারা। দরজার কাটে কাঁধ ঠেকিয়ে দাড়িয়ে আছে জেথ, নজর রাখছে সবার ওপর। এখানে একটুপর এমন একটা ঘটনা ঘটবে অনেকদিন ধরে যা মনে রাখবে হোয়াইটস্টোনের লোকেরা, ভাবল ও।
ডিলান উডম্যান নিলাম পরিচালনা করছে।
এ পর্যন্ত সর্বোচ্চ চল্লিশ হাজার হাঁকিয়েছে জাজ। অন্যরা চিন্তা করছে বা ভান করছে আরও এগোবে কি-না। রোয়ানার দিকে তাকাল জেথ। স্নান দেখাচ্ছে। মেয়েটাকে, জানালা পথে বাইরের দিকে তাকিয়ে আছে। মনে মনে হয়তো নিজের ভাগ্যকে অভিসম্পাত করছে, ভাবল জেথ। ব্যাংকে ডাকাতি বা মিলটা ধ্বংস না হলে ট্রিপল ক্রস কেনার সুযোগ হত ওর, চমকার সম্পর্কের কারণে ক্রেতা হিসেবে স্যাম জারভিসের প্রথম পছন্দ ও-ই।
চুপ করে আছে সবাই। জারভিস ম্লান কণ্ঠে ঘোষণা দিল বেশি হলে আর দুই মিনিট চিন্তা করার সুযোগ, এরমধ্যে কেউ না বাড়ালে জাজই বাথানটা কিনে নেবে। স্যাম জারভিসের তাড়াহুড়োর কারণ হাচিনসনগামী স্টেজটা। ওটা ধরে হাচিনসন যাওয়ার পর আগামীকাল নিউ ইয়র্ক রওনা হবে, শেষ বয়সটা কাটিয়ে দেবে ভাতিজার সাথে।
এক হাজার গরু, জমি আর তেল…নেহায়েতই কম দামে বিক্রি হচ্ছে বাথানটা, ভাবল জেথ। একে একে সবার দিকে তাকাল ও। ব্যাংকারের মুখ দেখে বোঝা যাচ্ছে আর আগে বাড়বে না। ডাকাতিতে ক্ষতি হয়েছে তার, এখন তাই ঝুঁকি নিতে নারাজ। জেরেমি মিলারের ক্লাউন শুরুতে বিশ হাজার হাঁকিয়েছিল, এখন ফলাফলের অপেক্ষায় আছে শুধু। যা ধারণা করেছিল ও-ফলে যাচ্ছে। ক্যারল উইলিয়ামস ভাবছে। জেথ নিশ্চিত শেষ মুহূর্তে পয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার প্রস্তাব করবে। এর উপরে যাওয়ার ক্ষমতা বোধহয় জাজের নেই, খুব জোর পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে তা-ও যদি জেদ চেপে যায়, এরপর হাল ছেড়ে দেবে।
তাহলে শেষতক কোম্পানির হয়ে জমিটা কিনতে যাচ্ছে ক্যারল উইলিয়ামস।
পেছনে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে।
জেথের একবার ইচ্ছে হলো ও নিজে নিলামে অংশগ্রহণ করে, জাজ হাল ছেড়ে দেয়ার পর দাম হাঁকাবে। এতে পরোক্ষভাবে স্যাম জারভিসের লাভ, আশানুরূপ দাম পাবে সে কারণে ওকে দর বাড়াতে দেখলে আইনজ্ঞও বাড়াবে। হোয়াইটস্টোনে এতদিন যা ঘটেছে তার মূল উদ্দেশ্য সস্তায় ট্রিপল ক্রস কেনা, যে করে হোক বাথানটা কিনবে আইনজ্ঞ, জেথ এ ব্যাপারে একরকম নিশ্চিতই। দাম বাড়িয়ে লোকটার পরিকল্পনায় কিছুটা হলেও বাদ সাধা যেতে পারে।
তারপর মনে হলো এমনিতেই তার ষড়যন্ত্র ভেস্তে যাবে, কি দরকার ঝুঁকি নেয়ার! বলা তো যায় না দাম হাঁকিয়ে জেথ নিজেই ফেঁসে যেতে পারে। এত টাকা ওর কাছে নেই, সবগুলো পকেট হাতড়ে হয়তো বিশ-ত্রিশ ডলার পাওয়া যাবে।
রোয়ানার সাথে চোখাচোখি হতে ইঙ্গিত করল জেখ। ওর পিছু নিয়ে আদালত ভবন থেকে বেরিয়ে এল মেয়েটা। ফাঁকা রাস্তার ওপর চোখ বুলিয়ে চোখে জিজ্ঞাসা নিয়ে তাকাল। পকেট থেকে একতাড়া কাগজ বের করে এগিয়ে দিল জেথ, গতরাতের ঘটনাসহ সবকিছু লেখা আছে। ওগুলো কেউ পড়ে শোনানোর চেয়ে রোয়ানা নিজে উপস্থাপন করুক, এটাই ভাল হবে।
দ্রুত, মনোযোগ দিয়ে পড়ল রোয়ানা। পাঁচ হাজার ডলার তাহলে পাচ্ছ শেষ পর্যন্ত, পড়া শেষ করে হালকা সুরে মন্তব্য করল। আর হ্যাঁ, একটা ব্যাপার স্বীকার না করে পারা যাবে না, পেছনের ওই লোকটার চেয়ে কোন অংশে কম নও তুমি। ভাগ্যিস জেথ্রো ম্যাকলীনকে হোয়াইটস্টোনে আনিয়েছিলাম আমি, নইলে বুদ্ধিতে কে তার সাথে টেক্কা দিত? হাসল ও, জেথের বুকে বিদ্যুৎ সঞ্চারিত হলো, মেয়েটাকে কাছে টানার ইচ্ছে হলো। টের পেয়ে পিছিয়ে গেল রোয়ানা। তার মত তোমার মাথায়ও শয়তানি বুদ্ধিটা একটু বেশি! দৃষ্টিতে জেথকে শাসাল ও, তারপর ঘুরে হাঁটতে শুরু করেও ফিরল আবার। সাবধানে থেকো, প্লীজ! সবকিছু ভেস্তে যাওয়ায় বেপরোয়া হয়ে পড়বে ওরা, তোমার ওপর হামলা করতে পারে। আমি তোমাকে হারাতে চাই না!
জোরেশোরে তালি পড়ল। আইনজ্ঞ বোধহয় দাম হাঁকিয়েছে।
একটু সবুর করো, ডিলান, ঢুকে শুরু করল রোয়ানা, দর্শকদের দেখল। প্রিয় হোয়াইটস্টোনবাসী, কিছু ব্যাপার তোমাদের জানানো প্রয়োজন মনে করছি আমি।…বাক টার্নারের আউটফিট পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। দুই অনুচরসহ সেদিন শহর থেকে পালিয়ে গিয়েছিল টার্নার, কিন্তু গতকাল সে নিজে মারা গেছে।
কিন্তু লুটের টাকা তার কাছ থেকে উদ্ধার করা যায়নি, মনে করিয়ে দিল জাজ।
টাকাগুলো টার্নারের কাছে থাকলে তো ফিরিয়ে আনা যাবে! ওগুলো কোথায় আছে আমি আর জেথ ছাড়া আরও দুজন তা জানে, দুজনেই এখানে উপস্থিত আছে। দর্শকদের মধ্যে গুঞ্জন উঠল, ঘরের প্রতিটি লোকের মনোযোগর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রোয়ানা। দর্শকরা একটু নীরব হতে ফের শুরু করল
হাচিনসন গিয়ে বাক টার্নারকে ভাড়া করে এ শহরের একজন অভিজাত নাগরিক। ডাকাতি করে পুমাস ক্যানিয়নে আশ্রয় নেয় টার্নার, অথচ ওটা কানা আর সে তা ভাল করেই জানত। এ-ও জানত শহরের কেউ তার পিছু নেবে না, বা নিলেও ঠিকমত ট্রেস করতে পারবে না। অলিখিত একটা চুক্তি সফল করার জন্যে ওই বক্স ক্যানিয়নে সে-রাতে আশ্রয় নিয়েছিল ডাকাতেরা, পরে কিন্তু সেখানে আর একটা রাতও কাটায়নি। রাতে টার্নার এমন একজনকে পাহারার দায়িত্ব দিয়েছিল যে সুযোগ পেলেই বেঈমানি করবে। টাকা নিয়ে পালাল স্লিম বেকার। ক্যানিয়ন থেকে বের হওয়ার পথ একটাই, বেরিয়েই অ্যাম্বুশে পড়ল বেচারা। টাকাগুলো চলে এল আমাদের সেই লোকের হাতে যাকে পরে শহরে এসে খোঁজ করেছে টার্নার।
বাক টার্নার সবকিছু জানত এবং এভাবেই সাজিয়েছিল। ক্যানিয়ন থেকে বেরোবার একাধিক পথ থাকলে স্লিমকে ধরা যেত না ধরতে অসুবিধা হত। পুমাস ক্যানিয়নে আশ্রয় নেয়ার মূল কারণ ওটাই। টাকাগুলো দুভাগ হওয়ার কথা ছিল, টার্নারের অনুচরেরা কিছু পেত না, পেলও না। থেমে ঠোঁট ভিজিয়ে নিল রোয়ানা, অনবরত কথা বলায় হাঁপিয়ে উঠেছে। একটু আগে থেকে শুরু করি…বিপত্তির শুরু স্যাম জারভিসের জমিতে তেল পাওয়ার পরপরই। আমার মিল থেকে একাডেমিতে পাঠানো দুটো সাপ্লাই লুট হলো, অনেক টাকার ব্যাপার, তবু প্রতিবার নতুন করে সাপ্লাই পাঠাতে হয়েছে। কিন্তু পরপর দুমাসে দ্বিতীয়বারের সাপ্লাইগুলো লুট হয়নি। আমার আর্থিক ক্ষতি হোক এটাই চেয়েছে লুটেরারা।
এরপর লোকটা ভাবল ব্যাংকে ডাকাতি হলে একসাথে শহরের কয়েকজন প্রভাবশালীকে আর্থিকভাবে ক্ষগ্রিস্ত করা যাবে। মোক্ষম সময়ে ডাকাতি করল টার্নার। ডাকাতির পরে কি হয়েছে তা আগেই বলেছি, এবার টাকা চুরির পর থেকে শুরু করা যাক। থামল রোয়ানা।
থেমো না, ম্যাম, দর্শকের সারি থেকে চেঁচাল একজন। তোমার গল্পটা সত্যি দারুণ!
উজ্জ্বল হলো রোয়ানার চোখ, হেসে শুরু করল। বেহাত হয়ে যাওয়া টাকা আর লোকের খোঁজে শহরে এসে হামলা করল টার্নার। এবারও ক্ষতিগ্রস্ত হলাম আমি, গ্রীন আর জেরেমি মিলার। স্থাবর কোন সম্পত্তি আমাদের থাকল না যেটা মর্টগেজ রেখে ব্যাংক ঋণ পেতে পারি। সুতরাং ট্রিপল ক্রস কেনার সামর্থ্য আমরা হারালাম।
একদিন পর জেথ আর আমি আউট লদের হাইড আউটের খোঁজে বেরোলাম। বিকেলে দলবলসহ শহরে হামলা করল টার্নার, সুবিধে করতে না পেরে পালিয়ে গেল। পুরো ব্যাপারটা অবশ্য খোলসা হয়ে যায় দুপুরেই, জেথ আমাকে জানাল এমন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন লোক আছে সবকিছুর পেছনে যার কোন ক্ষতি হয়নি। সে অবশ্যই প্রভাবশালী এবং ট্রিপল ক্রস কেনা ছাড়াও একগাদা আউট ল ভাড়া করার সামর্থ্য রাখে।
রোয়ানা থামতে লাফিয়ে চেয়ার ছাড়ল জাজ। তুমি কি মনে করো আমিই সেই লোকটা? রুক্ষ স্বর, রেগেছে বোঝাই যায়। এ জন্যেই সেদিন জিজ্ঞেস করেছিলে কোথায় টাকা রাখি আমি?
খানিকটা অপ্রতিভ দেখাল রোয়ানাকে, ক্ষীণ হেসে বলল, আমার ধারণা অবশ্য তাই ছিল, কারণ তোমার টাকা হাচিনসনের ব্যাংকে থাকে এবং এরকম। পরিকল্পনা করার মত বুদ্ধি তোমার আছে। তাছাড়া আছে গণ্ডায় গণ্ডায় লোক ভাড়া করার ক্ষমতা, মানে টাকা। কিন্তু একটু আগে জেথ ভুলটা ধরিয়ে দিয়েছে।…পুমাস ক্যানিয়নের কাছে কিছু ছাই আর দুই টুকরো কাগজ পেয়েছিল। ও, আকারে ঠিক ব্যাংক নোটের মত। তখন বুঝতে পারিনি, অথচ ওগুলোয় লিখে পুরো ব্যাপারটা আমাকে জানিয়েছিল ও। চোখাচোখি হতে জেথের দিকে একরাশ অভিযোগ ছুঁড়ে দিল বোয়ানা, কাগজের টুকরো দুটো বের করে দেখাল।
কিন্তু এগুলো কি প্রমাণ করে? জারভিসও উত্তেজিত।
ওখানে অনেকগুলো কাগজের টুকরো পোড়ানো হয়েছে, ঠিক এ রকমই। এ দুই টুকরো ভুল করে পোড়ানো হয়নি, সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে বাদ পড়েছে। এ থেকে কিছু হিসাব-নিকাশ করেছে জেথ। বাক টার্নার যে টাকা লুট করেছিল সে নোটগুলোর কেবল প্রথম আর শেষ কয়েকটিই আসল ছিল। দুর্বত্তকে ফাঁকি দেয়ার জন্যে এটা করা হয়েছে, কিন্তু টার্নার তা জানত না। কারণ চুক্তিমত টাকা পরখ করে দেখার কথা ছিল না।
লোকটা ইস্টার্ন পেট্রোল কোম্পানি প্রতিষ্ঠা করেছে কখন? স্যামের জমিতে তেল পাওয়ার পরপর। কোম্পানিটা আসলে তার কাভার। ক্যারল উইলিয়ামসকে জিজ্ঞেস করলে এর সত্যতা জানা যাবে। এ-ও জানা যাবে গত রাতে বুলেট দিয়ে সে টার্নারের বখরা মিটিয়ে দিয়েছে কি-না। মি. উইলিয়ামস, আমি কি ঠিক বলিনি?
কাগজের মত সাদা হয়ে গেছে আইনজ্ঞের মুখ। কাউকে বলে দিতে হলো না কে বাক টার্নারের হত্যাকারী। তার অবস্থা এমন হয়েছে এখান থেকে পালাতে পারলে যেন বাঁচে। কিন্তু সন্দেহ আরও ঘনীভূত করে দিয়ে উঠে পড়ার জো নেই, তাহলে নির্ঘাত লোজন তাকে কটনউডে লটকে দেবে। তাই, আপ্রাণ চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখতে।
মিস ম্যাকলীন, লোকটা কে তুমি জানো? পেছন থেকে চেঁচাল কেউ।
নোটের ফাঁকি দেয়া কেবল একজনের পক্ষে সম্ভব-ব্যাংকার, মি. জুলিয়াস হোল্ডেন। ডাকাতির আগে কাগজ কেটে টাকার বান্ডিল তৈরি করে রেখেছিল সে, টার্নার এসে নির্দেশ করতে থলেয় ভরে দিয়েছে ওগুলো। যাচাই করে দেখার প্রয়োজন বোধ করেনি টার্নার, কারণ ব্যাংকারকে বিশ্বাস করেছিল সে।
ঘরে বোমা ফাটলেও বোধহয় এতটা চমকাত না কেউ। সেকেন্ড কয়েক স্তব্ধ হয়ে থাকল গোটা আদালত ভবন, কারও মুখে কথা সরছে না। তারপর একসঙ্গে বিস্ময় প্রকাশ করতে শুরু করল সবাই। এক পাঞ্চার শিস দিতে তাল মেলাল আরও কয়েকজন।
রাগে ফেটে পড়ল হোল্ডেন, দাঁড়িয়ে পড়েছে। বোঝা যাচ্ছে নিজেকে সামলে রাখতে হিমশিম খাচ্ছে। হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে, জ্বলন্ত অঙ্গারের মত মনে। হচ্ছে চোখজোড়া। একটু পর দারুণ শান্ত দেখাল তাকে, বসে পড়েছে নিজের আসনে। বাজে বকছ, রোয়ানা, বাঁকা হাসি তার ঠোঁটে, কিন্তু গলাটা ঠিকই শীতল শোনাল। তুমি কখনোই আমার শত্রু ছিলে না। তাছাড়া কোন দুঃখে নিজের ব্যাংকে ডাকাতি করাতে যাব আমি?
ডাকাতি আদৌ কি হয়েছে? ব্যাংকের একটা টাকাও গচ্ছা যায়নি। এই এক লাখ ছাড়াও বাড়তি লাভের আশায় নিজের ব্যাংকে ডাকাতি করিয়েছ তুমি, মি. হোল্ডেন! কতটা লাভ হয়েছে তা তুমিই ভাল জানো। তোমার প্রধান টার্গেট ছিলাম আমি। আমার সাথে গ্রীনকেও কানা করে দিয়েছ। জেরেমি মিলার তোমার। লোক, টার্নারকে দিয়ে তার স্টোর ধ্বংস করিয়ে আর চারজনকে হত্যা করে ধাপ্পা। দিতে চেয়েছ। এ স্টোরের পেছনের কামরায় ধ্বংস হয়ে যাওয়া দোকানের মালামাল এখনও পাওয়া যাবে। এর মানে কি? স্টোরটা ধ্বংস করা হবে আগে থেকে জানত সে, তাই দামী জিনিসপত্র সরিয়ে রেখেছে। বাক টার্নার বা তোমার সাথে যোগাযোগ থাকলেই কেবল মিলারের পক্ষে তা আগাম জানা সম্ভব। আমার সাপ্লাইগুলো লুট করতে লোক দিয়ে তোমাকে সাহায্য করেছে সে।
কি দারুণ পরিকল্পনা! এক লাখ ডলারেরও বেশি লুট হয়ে গেছে, ঘোষণা দিয়েছ তুমি, যার বেশিরভাগ টাকা আমার আর গ্রীনের। এ টাকা হয়তো কোন একদিন ফিরিয়ে দিতে, কিন্তু ততদিনে আসল কাজ হয়ে যেত। সিটি ব্যাংক থেকে বিরাট অঙ্কের ঋণ পেতে তুমি আর এদিকে পানির দামে ট্রিপল ক্রস কিনে সেটা পরে চড়া দামে অন্য কারও কাছে বিক্রি করতে। সব টাকা নিয়ে তুমি নিশ্চয়ই এখানে থাকার চিন্তা করোনি? আমার ধারণা দেশত্যাগী এক লাখপতি হত আমাদের ব্যাংকার। ইস্টার্ন পেট্রোল কোম্পানি প্রতিষ্ঠা করেছ তুমি যার কোন অস্তিত্বই নেই। মি. উইলিয়ামস, আমি কি ঠিক বলেছি?
আইনজ্ঞের মুখ দেখে এর সত্যতা বোঝা যাচ্ছে। ফ্যাকাসে মুখ, ভীত চাহনি হানছে ব্যাংকারের দিকে। তুমুল শোরগোল উঠল এবার, তা থিতিয়ে আসতে সময় লাগল। রোয়ানার প্রতিটি কথা জুলিয়াস হোল্ডেনের মধ্যে যে-প্রতিক্রিয়ার সৃষ্টি করছে তাতে বোঝা যায় একবর্ণ মিথ্যে বলেনি মেয়েটা। এখন আর রাগ চেপে রাখার চেষ্টা করছে না ব্যাংকার, বরং তা কতদূর প্রসারিত হতে পারে তাই যেন জানাতে চায়। তার চোখে শীতল দৃষ্টি, সেখানে খুনের নেশা দেখতে পেল জেথ। হোলস্টারের কাছে চলে গেল ওর হাত। এসব লোকের ধাত ভাল করে জানা আছে, সাম্রাজ্য টলে উঠলে বেপরোয়া হয়ে যায়। কোন কিছু তখন তাদের আটকাতে পারে না।
ক্যারল উইলিয়ামসের অবস্থা আরও করুণ। ভয়ে-শঙ্কায় মুখের আদল এমন হয়েছে, গম্ভীরতম লোকও হেসে ফেলবে। চোরা চোখে মাঝে মাঝে দেখছে ব্যাংকারকে, হয়তো ভাবছে ওই তীক্ষ্ণ বুদ্ধির লোকটা কোন ভেলকি দেখিয়ে নিজে উদ্ধার পাবে, তাকেও উদ্ধার করবে।
পাগল, বদ্ধ পাগল তোমরা! হঠাৎ চেঁচিয়ে উঠল হোল্ডেন, বিদ্রূপ তার কণ্ঠে। প্রমাণ কোথায়? সস্তা একটা গল্প আর দুই টুকরো কাগজ মোটেই যথেষ্ট নয়। ওরকম গল্প আর কাগজ যে কেউ তৈরি করতে পারে। নাকি প্রমাণ করতে না পেরে শেষে পিটিয়ে কথা আদায় করবে?
দয়া করে তোমাদের মধ্যে কেউ কি জেরেমি মিলারের স্টোরে যাবে। একবার? দর্শকদের উদ্দেশে বলল যোয়ানা। ভেতরের কামরায় গেলে গাছের। গুড়ি কেটে তৈরি একটা টেবিল দেখতে পাবে, একেবারে অক্ষত। কয়েকদিন আগেও স্টোরের দোতলায় ছিল ওটা। টেবিলটার ভাগ্য বটে, বাক টার্নার পুরো স্টোর উড়িয়ে দিল অথচ কিছুই হলো না ওটার! বাক্সভরা কিছু মালপত্র পাওয়া যাবে। তো কি প্রমাণিত হলো? মিলারের সাথে বাক টার্নারের সম্পর্ক। রোয়ানা খেয়াল করল দর্শকের সারি থেকে কেউই ওঠেনি, স্টোরে তল্লাশি চালাতে গিয়ে এখানকার মজা হারাতে রাজি নয়।
এক ঘণ্টার মধ্যে প্রমাণ করে দিতে পারব ইস্টার্ন পেট্রোল কোম্পানি বলে কোন কিছুর অস্তিত্ব নেই, ক্যারল উইলিয়ামস কোন আইনজ্ঞ নয়, স্রেফ সাধারণ মানুষ। তাহলে কেন সে ভিত্তিহীন একটা কোম্পানির লোক হিসেবে নিজেকে জাহির করবে? মি. উইলিয়ামস, কি বলার আছে তোমার?
বাজে কথা! কোম্পানির সব বৈধ কাগজ পেশ করে আমি ওটার অস্তিত্বের প্রমাণ দিতে পারি। হাতের ব্যাগ খুলতে উদ্যত হলো আইনজ্ঞ। আমাদের হেড অফিস সনোরায়, আর শাখা হাচিনসনে…
মানলাম, কাগজপত্র আছে তোমার সাথে, তাকে বাধা দিল বোয়ানা। কিন্তু নিজের প্রতিষ্ঠানের অবস্থানরত প্রমাণ দিতে পারবে?
ওটা তো সবে হলো… থেমে গেল সে, বুঝতে পেরেছে ফাঁদে পড়তে যাচ্ছে।
দুই মাস, তাই না? কৌতুক রোয়ানার চোখে। মি. উইলিয়ামস, তুমি কি জানো আইনজ্ঞ সেজে প্রতারণার দায়ে কি শাস্তি হয়?
চুপসে গেল লোকটা। আ-আমি জানি না….সত্যি জানি না।
আসলে তুমি কোন আইনজ্ঞই নও, মি. উইলিয়ামস।
তালি পড়তে লাগল, সেই সাথে শিস।
এটা কোন প্রমাণ হলো? এর সাথে শহরের ঘটনা মেলানোর চেষ্টা বোকামি ছাড়া কিছু নয়, শান্ত দেখাচ্ছে হোল্ডেনকে। দুমাস আগে নিজের টাকায়। কোম্পানিটা প্রতিষ্ঠা করেছি আমি। ওটার কাগজপত্র তৈরি হলেও কোন অফিস নেয়া হয়নি। সনোরায় উইলিয়ামসের বাড়িটাকে হেড অফিস হিসেবে ব্যবহার করছি আমরা। শাখা অফিসের জন্যে হাচিনসনে এ মাসে বাড়ি ভাড়া নেয়ার কথা। এরপরও কোন জাজ যদি আমার বিরুদ্ধে রায় দেয় তো সেটা হবে পক্ষপাত।
আর আটকানো যাবে না তাকে, বুঝতে পারল রোয়ানা। তবে হতাশ দেখাচ্ছে না ওকে, বরং হাসল ব্যাংকারের দিকে তাকিয়ে। মি. হোল্ডেন, আমার সাথে এসো। প্রমাণ অবশ্যই আছে, খুব সাচ্চা!
কি বলবে ভেবে পাচ্ছে না ব্যাংকার। অনড় দাড়িয়ে।
কি হলো? আসুন! তাড়া দিল রোয়ানা।
কে কার আগে বেরোবে তা নিয়ে হুড়োহুড়ি পড়ে গেছে দর্শকদের মধ্যে। এবার ভূমিকা নিল জেথ। পকেট থেকে হাতকড়া বের করল, বলা যায় মার্শালের দায়িত্ব পালন করছে। ও এগোতে থমকে গেল ব্যাংকার, পিছিয়ে গেল এক পা। জেথ শীতল দৃষ্টিতে তাকাতে আতঙ্কে সিঁটিয়ে গেল। এত কম সাহস নিয়ে সবকিছু। ওলট-পালট করে দিয়েছে লোকটা, ভাবছে জেথ, অবশ্য নিজেকে এরা কখনও। ভীরু ভাবে না, একটা জিনিস এদের প্রচুর আছে-আত্মবিশ্বাস। কিন্তু সেটা যখন অতিরিক্ত হয়, অবধারিত পতন ঘটে।
দুজনকে একই হাতকড়ায় বেঁধে চাবিটা পকেটে ঢোকাল জেথ। ওদেরকে সামনে রেখে এগোল। বাইরে জনতার ভিড়, কিন্তু নিজেরাই ওদেরকে পথ করে দিচ্ছে। জেথের হাতে কোল্ট, কাউকে বিশ্বাস করে না ও। দুই অপরাধীর একটা করে হাত মুক্ত, বলা তো যায় না ভিড়ের মধ্যে কারও হোলস্টার থেকে পিস্তল তুলে নিতে পারে।
জেরেমি মিলারের ক্লাউন কোন্ ফাঁকে সটকে পড়েছে টের পায়নি কেউ।
জুলিয়াস হোল্ডেনকে দেখে মনে হচ্ছে তার বয়স যেন দশ বছর বেড়ে গেছে। মাথা নিচু করে হাঁটছে। লজ্জা? হাহ, এতদিন কোথায় ছিল? ভাবল জেথ। শহরের লোকজন তাদেরকে নিয়ে ইচ্ছেমত মন্তব্য করছে। কয়েকজন তো এখুনি ঝুলিয়ে দেয়ার পক্ষে। আশার কথা সীমা অতিক্রম করছে না কেউ। তবে লোকজন বাড়ার সাথে সাথে হট্টগোলও বাড়ছে। মেয়েরাও ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। হোয়াইটস্টোনের ইতিহাসে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে।
আসামীদের নিয়ে অফিসে ঢুকল জেথ।
ডিলান পাশে এসে দাঁড়াল। দারুণ দেখিয়েছ হে! দেখেছ, বাড়ি থেকে বেরিয়ে এসেছে সবাই? উত্তরে তাকাও-উইন্ডমিল পর্যন্ত আর দক্ষিণে গির্জাতক। মনে হয় না এখনও ঘরের ভেতরে বসে আছে কেউ। হাসছে সেলুন-মালিক, খুশি উপচে পড়ছে তার কণ্ঠে। আমার উচিত ছিল তোমার ডেপুটি হওয়া, তাহলে এ মজার অংশীদার হতে পারতাম।
শহরবাসীরা অফিসে ঢোকার দাবি জানাচ্ছে, দরজা ভেঙে ভেতরে ঢোকার হুমকি দিচ্ছে কেউ কেউ। দশ মিনিটের চেষ্টায় তাদের শান্ত করতে ব্যর্থ হয়ে রফা। করতে বাধ্য হলো জাজ, ওদের মধ্যে দুজন ভেতরে আসবে এবং সবসময়। জানাবে ভেতরে কি হচ্ছে।
আসামীদের নিয়ে সেলের দিকে এগোল জেথ, সাথে রোয়ানা, ডিলান, জারভিস আর জাজ। সেলের ভেতরের লোকটিকে দেখে দারুণ চমকে উঠল ব্যাংকার ও আইনজ্ঞ। ঘা-তে লবণের পানির ছিটা পড়েছে যেন, কুঁচকে গেছে। সারা মুখ। স্কুলে পড়েছে কাঁধ, একটু আগের আত্মবিশ্বাসী ভাবটা উধাও হয়ে। গেছে।
উল্টো প্রতিক্রিয়া হয়েছে বাক টার্নারের। রাগে ফুসছে সে, থমথমে মুখ হিংস্র দেখাচ্ছে। ব্যাংকারকে যেন চিবিয়ে খেয়ে ফেলবে। বেঈমান, মিথ্যুক! তোমাকে। মরার আগে মরব না আমি।
চুপ করে থাকল হোল্ডেন, চোখে-মুখে নিখাদ আতঙ্ক।
ব্যাংকারের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার প্রস্তাবে এক বাক্যে রাজি হয়ে গিয়েছিল টার্নার, জেথ তাকে শহরে এনে সেলে ঢুকিয়েছে এরপর। আগের মত ভুল আর করেনি, সারারাত ধরে পাহারা দিয়েছে যদিও ক্যারল উইলিয়ামস বা হোল্ডেন ধরেই নিয়েছিল মারা গেছে তস্কর-নেতা। আইনজ্ঞের গুলি তার মাথার চামড়া ছড়ে চলে গেছে। তাড়াহুড়োর কারণে ঠিকমত বেঁধাতে পারেনি উইলিয়ামস। উদ্বেগের মধ্যে ছিল সে, জানত অনুসরণ করছে জেথ। টার্নারকে খুন না করেও উপায় ছিল না, তাই রাতের অভিযান বাদ দেয়নি।
মি, হোল্ডেন, টার্নার কেমন ভয়ঙ্কর মানুষ জানো তুমি, তস্করের ব্যাপারে। অন্যদেরকে ব্যাখ্যা দেয়ার পর বলল রোয়ানা। এ-ও ভাল করে জানো একই সেলে তোমাকে পেলে কি করতে পারে সে। সবকিছু স্বীকার করবে না ওর সেলে ঢুকবে? অবশ্য রাজি না হলেও কিছু আসবে-যাবে না, কারণ প্রমাণ হিসেবে টার্নার তো আছেই। তোমার বেঈমানির গল্প রসিয়ে রসিয়ে বলবে ও।
ওখানে ঢোকার চেয়ে, হতাশায় মিইয়ে গেল হোল্ডেনের কণ্ঠ। সবকিছু স্বীকার করে জরিমানা দেয়া অনেক ভাল। দয়া করে আমাদের আলাদা সেলে ঢোকাও।
অনেকগুলো খুন করিয়েছ তুমি, অভিযোগ করল, রোয়ানা। বিশেষ করে গ্রীনের মত একজন ভদ্রলোককে। তাছাড়া….ডরম্যান আর থর্টনকে তুমিই খুন করেছ, তাই না?
গ্রীন নিজে পিস্তলের দিকে হাত বাড়িয়েছিল, তোমরা তা দেখেছ। ওই অবস্থায় টার্নারের কিছু করার ছিল না। গ্রীন আমার বন্ধু ছিল, তাকে মারার নির্দেশ আমি দেইনি।
বিচার হবে, ঘোষণা করল জাজ, এই আইনজ্ঞ এবং জেরেমি মিলারেরও। হোল্ডেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব ব্যাপারটা যাতে তোমার জন্যে হালকা হয়। আন্তরিক শোনাল তার কণ্ঠ।
ধন্যবাদ, নিস্তেজ শোনাল ব্যাংকারের গলা। তোমাদের সাহায্য না হলেও চলবে।
কিন্তু মরতে, হিংস্র কুগারের মত গর্জে উঠল টার্নার। …মরতে গেলে আমার সাহায্য তোমার অবশ্যই লাগবে!
ভিন্ন একটা সেলে তাদের ঢুকিয়ে অফিসে এসে বসল সবাই। স্টোভে কফির পানি চড়িয়ে দিল রোয়ানা।
ম্যাকলীনের কাছে একটা প্রস্তাব আছে, কফিতে চুমুক দিয়ে বলল জাজ।
তার দিকে তাকাল জেথ।
ডীন তো নেই, ওর দায়িত্বটা তুমিই পালন করো না! শহরের কারও আপত্তি করার প্রশ্নই আসে না। এ মুহূর্তে হোয়াইটস্টোনের সবচেয়ে জনপ্রিয় লোক তুমি। পাঁচ হাজার আর ডাকাতদের ধরার জন্যে রিওয়ার্ডের টাকা তো পাচ্ছই, মার্শাল হিসেবে দেড়শো করে পাবে।
প্রস্তাবটা সবিনয়ে প্রত্যাখ্যান করল জেথ।
তোমার যা ইচ্ছে, শ্রাগ করল জাজ, উঠে দাঁড়িয়েছে। কাল সকালে এসে টাকাটা নিয়ে যেয়ো। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার মনে হয় তুমি থেকে গেলে আমাদের বন্ধুমহলে ডগলাস গ্রীনের জায়গাটা পূরণ হত।
জাজের প্রতি কৃতজ্ঞবোধ করছে জেথ, লোকটা তাকে আশাতীত সম্মান দিচ্ছে।
থাকবে না মানে? মুখিয়ে উঠল ডিলান। এটাই তো ওর বাড়ি। টো-টো করে ঘোরার দিন ওর শেষ! এবার থিতু হওয়ার সময়।
কয়েকজন ভলান্টিয়ারের ব্যবস্থা করছি, সহাস্যে বলল উইলসন হলেন, ডিলানের প্রসঙ্গ এড়িয়ে গেল। কেউ মার্শাল নিযুক্ত হওয়া পর্যন্ত পাহারা দেবে ওরা। ওদের আসা পর্যন্ত অপেক্ষা করো। পারবে না?
নড করল জেথ।
ডিলান ছাড়া সবাই একে একে বিদায় নিল। জানালা পথে রাস্তার দিকে তাকিয়ে আছে সেলুন-মালিক, হাতে দুমড়ানো সিগার। ধূমপানের ইচ্ছে হলো জেধের। ডিলানের সামনের চেয়ারে বসে তামাক ও কাগজ বের করে সিগারেট রোল করতে শুরু করল। আড়চোখে একবার দেখল তাকে, মুখ দেখে মনে হচ্ছে কোন একটা ব্যাপারে ফন্দি আঁটছে।
নিলামের কি হলো? জানতে চাইল রোয়ানা।
কি আর হবে! জানালা থেকে চোখ না সরিয়ে ঠোঁট উল্টাল সেলুন-মালিক। ভিড় করা লোকজন আস্তে আস্তে ফিরে যাচ্ছে। এক সপ্তাহ পিছিয়ে গেছে। টেলিগ্রাফ অফিসে গেছে জারভিস, ভাতিজাকে জানাবে আজ রওনা দিচ্ছে না ও। আমি বুঝি না এত টাকা দিয়ে কি করবে বুড়ো ভামটা! থেমে রোয়ানার দিকে তাকাল। আজকের নিলামে শেষ পর্যন্ত দর উঠেছিল পঞ্চাশ হাজার। তুমি ওকে ষাটের অফার দাও, বেটা চলে যাক এখান থেকে!
ডিলানের হেয়ালিতে জেথের হাসি পেল।
তোমাকে আমার হিংসে হচ্ছে! এবার জেথের উদ্দেশে বলল সে।
অবাক হয়ে তাকিয়ে থাকল ও।
বুঝতে পারছ না, বোকা হাদারাম! কোত্থেকে উড়ে এসে জয় করে নিয়েছ এ তল্লাটের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে। তোমার সাহস আছে বলতে হয়! আমার বয়স আরেকটু কম হলে প্রতিদ্বন্দ্বিতায় নামতাম! যাকগে, রোয়ানা, কবে বিয়ে করছ তোমরা?।
রোয়ানার মুখে রক্তিম আভা ছড়াল, সামলে নেয়ার চেষ্টা করছে।
ভুল বলেছে ডিলান, ভাবল জেথ, মেয়েটাকে জয় করেনি ও। রোয়ানা বরাবর ওরই ছিল, এবার এখানে এসে তা-ই উপলব্ধি করেছে ও।
সন্তুষ্ট হয়ে উঠে দাঁড়াল ডিলান। আমাদের বুড়ো খোকাদের কপালটাই খারাপ! যা-ও একটা যৌথ-বৌ পেয়েছিলাম, হারাতে হলো! গুড লাক, জেথ। দ্রুত বেরিয়ে গেল সে, মিটিমিটি হাসছে।
আনমনে সিগারেট ফুকছে জেথ। এ কদিনে কম ধকল যায়নি। লম্বা একটা বিশ্রাম দরকার এখন। জাজের ভলান্টিয়ারদের হাতে আসামীদের বুঝিয়ে দিয়ে ওর ছুটি। তারপর সোজা বাথানে গিয়ে গোসল সেরে একটা লম্বা ঘুম দেবে।
রোয়ানার দিকে তাকাল ও, চোখাচোখি হতে ফের রক্তিমাভা ছড়াল মেয়েটার গালে। এগিয়ে এসে পাশের চেয়ারে বসে ওর বাহুতে হাত রাখল। নিজেকে আমি সবসময় স্বয়ংসম্পূর্ণ ভাবতাম, কারও ওপর নির্ভর করতে মন চাইত না। অথচ এখন তোমার ওপর নির্ভর করতে এত ভাল লাগছে!…জেথ, তুমি না এলে কি যে হত! সবকিছু হারিয়ে দেউলিয়া হয়ে যেতাম আমরা। বাথানটা বিক্রি করে হয়তো অন্য কোথাও চলে যেতে হত… দরজা খোলার শব্দে থেমে গেল ও।
জেরেমি মিলার বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে ওদের জন্যে। স্টোর-মালিকের মুখের প্রায় পুরোটাই ব্যান্ডেজে মোড়া। কাপড় বদলানো হয়নি, গতকালের কাপড়গুলো পরে আছে-ছেড়া, কয়েক জায়গায় শুকনো রক্ত লেগে আছে। শীতল চোখজোড়া বিদ্ধ করল জেথকে, টের পেল খুনের নেশায় পেয়েছে লোকটাকে। সারা শরীরে ঠাণ্ডা একটা অনুভূতি হলো, গুলিয়ে উঠছে পেটের ভেতরটা।
দরজার কবাটের সাথে হেলান দিয়ে দাড়াল মিলার। এ শরীর নিয়ে কিভাবে পিকার্ডের হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে আল্লা মালুম। যে মার খেয়েছে তাতে অন্তত তিনটে দিন বিছানায় পড়ে থাকার কথা।
জেথ্রো ম্যাকলীন, অপার্থিব শোনাল তার কণ্ঠ। জড়ানো, ঘড়ঘড় আওয়াজ হচ্ছে গলায়। হাতের রাইফেলের লেভার টানল। আমি কথা রাখতে এসেছি। দ্বিতীয়বারে না পারলেও এই বার তোমার লাশ দেখব! প্রথমবার আমি জিতেছি, তারপর তুমি। সমান-সমান। কিন্তু কোন জিনিসই সমান-সমান থাকতে নেই, আমি সেটা পছন্দও করি না। মিস্টার ডাম্ব, তুমি কি বুঝতে পারছ এবারকার খেলায় তোমার ভরাডুবি হতে যাচ্ছে?
নিজেকে দারুণ অসহায় মনে হলো জেথের। রাইফেলের নলের দিকে তাকাল, এক চুল নড়েনি। নাহ্, কোন আশা নেই।
অনেক বাহাদুরি দেখিয়েছ, বলে চলেছে মিলার। কিন্তু আর নয়। তুমিই সব ওলটপালট করে দিয়েছ! হোল্ডেন বা টার্নার যা পারেনি আমি ঠিক তাতেই সফল হব। খুন করব তোমাকে, তারপর এই মেয়েটাকে। দুজনে হাড়ে হাড়ে টের পাবে আমার পথে বাধা হয়ে দাঁড়ানোর মজা। উঠে দাঁড়া, শুয়োরের বাচ্চা! লাট সাহেবের মত বসে আছিস কেন?
দাঁড়াতে দাঁড়াতে ড্র করার কথা ভাবল জেথ, কিন্তু সেটা কেবল মৃত্যুকে ত্বরান্বিত করবে। জেরেমি মিলার শুধু ট্রিগার টানবে, রাইফেলের নিশানা করতে বা লেভার টানতে হবে না। অথচ ওকে হোলস্টার থেকে কোল্ট বের করে, হ্যামার টেনে নিশানা করার পর….নাহু, প্রচুর সময়! পিস্তলে হাত দেয়ার আগেই তপ্ত সীসা বিদ্ধ হবে শরীরে। লোকটা কোনক্রমেই অ্যামেচার নয়, নিঃসঙ্কোচে গুলি করবে। তারচেয়ে দেখা যাক মিলার বেচাল হয় কি-না, ভাবল জেথ।
কিছুটা পাশে সরে এল ও।
ওদিকে স্থাণুর মত দাড়িয়ে আছে রোয়ানা, নডতেও যেন ভুলে গেছে। ওর চোখে এখনও বিস্ময়, ধাক্কাটা সামলে উঠতে পারেনি। জেথের দিকে তাকাতে ইঙ্গিত করল জেথ। ধীরে সরতে শুরু করল ও, দুজনের মধ্যে দূরত্ব বাড়ছে।
একবার, মাত্র একটা সুযোগ চাই:…ভাবছে জেথ। ও কোর্ট মার্শাল হয়ে যাওয়া আসামী নয় যে অসহায়ভাবে দাঁড়িয়ে থেকে গুলি খাবে, কিংবা কোন ঘোড়া চোরও নয়। খেয়াল করল রোয়ানা অনেকটা সরে যেতে পেরেছে। দুজনকে একটা গুলিতে তো মারা যায় না, সুতরাং দুটো গুলি করতে হবে মিলারকে। ওকে গুলি করার পর রোয়ানাকে করবে….বেশ দূরে আছে মেয়েটা…এই ফাঁকে, গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে যদি ও মারা না যায় তবে একটা সুযোগ আসবে…অন্তত রোয়ানাকে যদি বাঁচানো যায় শয়তানটার হাত থেকে!
উঁহু, রোয়ানা, পাশে সরার চেষ্টা কোরো না, টের পেয়ে গেল জেরেমি মিলার। ওখানেই থাকো, এক ইঞ্চিও নডবে না! মিস্টার ডাম্ব, হোল্ডেন বা টার্নারের মত ভুল করি না আমি, ক্ষণিকের জন্যে থামল সে, চোখ বন্ধ করল। দুর্বল বোধ করছে। শত্রু জিইয়ে রাখা পাপেরই নামান্তর। তোমার সব বাহাদুরি খতম! এক পা এগোল মিলার, ধীরে বদলে যাচ্ছে চোখের চাহনি, আড়চোখে একবার দেখল রোয়ানাকে। তারপর পিশাচের মত হাসল। তুমি আমার সবকিছু শেষ করে দিয়েছ, তোমাকে বাঁচিয়ে রাখি কি করে!
ইঞ্চির ভগ্নাংশ পরিমাণে এগোচ্ছে জেথের হাত। চোখে মুখে দিশেহারা, অসহায় ভাব ফুটিয়ে তুলেছে। মিলার দারুণ দুর্বল, নিজেকে ঠিকমত খাড়া রাখতে হিমশিম খাচ্ছে। জেথের চালাকি ধরতে পারছে না সে। আরেকটু, ভাবল জেথ, তারপরই মোক্ষম সময়! মরার আগে একটা চেষ্টা করবে।
জেথ্রো ম্যাকলীন, কোমর থেকে হাত সরাও! আদেশ করল জেরেমি মিলার।
রোয়ানা সবই দেখছিল, জেথকে ব্যর্থ হতে দেখে ফোঁস করে চেপে রাখা নিঃশ্বাস ছাড়ল। চকিতে ওর দিকে ঘুরে গেল মিলারের দৃষ্টি, পরক্ষণে ভুলটা বুঝতে পারল সে এবং গুলি করল।
ডানে ঝাঁপ দিয়েছে জেথ, মাটিতে পড়ার আগেই ট্রিগার টিপল। জীবনে এরচেয়ে দ্রুত ড্র করার চেষ্টা করেনি ও। মিলারের গুলিটা কানের পাশ দিয়ে শিস কেটে চলে গেছে। এদিকে ওর বুলেটের ধাক্কায় দরজার ভেজানো পাল্লার ওপর ছিটকে পড়েছে স্টোর-মালিক, জেথের শরীর মাটি স্পর্শ করার মুহূর্তে তার বুকে লাগল পরের গুলিটা, আগেরটার একটু পাশে। দ্বিতীয়বারের মত ট্রিগার টিপেছিল মিলার, বুলেটটা ছাদ ফুটো করেছে।
গড়িয়ে একপাশে সরে গেল জেথ। মেঝেতে হাঁটু গেড়ে বসল। জেরেমি মিলার তখন শেষ চেষ্টা করছে, নির্দ্বিধায় তার কপালে একটা বুলেট পাঠাল ও। দুই ভুরুর ঠিক মাঝখানে একটা ফুটো তৈরি হলো। সেকেন্ড কয়েক বাদে ওটা থেকে রক্ত গড়িয়ে, নাক বেয়ে ব্যান্ডেজ ভিজিয়ে দিতে শুরু করল। মিলারের নিথর চোখজোড়ায় এখনও প্রতিহিংসার আগুন।
পিস্তলে টোটা ভরে উঠে দাঁড়াল জেথ।
রোয়ানা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। দুহাতে গলা পেঁচিয়ে ধরেছে। হোলস্টারে কোল্ট ফেরত পাঠিয়ে ওকে নিবিড়ভাবে আলিঙ্গন করল জেথ। আহ, কি প্রশান্তি! বুক ভরে বাতাস টেনে নিল ও। ভাবছে, ভাগ্যের জোরে শেষরক্ষা হলো শেষতক।
রোয়ানা ওর বুকে মুখ ঘষছে, কাঁদছে।
দরজাটা সশব্দে খুলে গেল, মিলারের লাশটা গড়িয়ে কামরার আরও ভেতরে চলে এল। ডিলানকে দেখা গেল দরজায়। পুরো কামরায় চোখ বুলিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করল সেলুন মালিক, নিশ্চিন্ত হয়ে হাসল এরপর। ঠিক আছে, তোমাদের দুজনকেই পাহারা দিচ্ছি আমি, হাতের শটগানটা উঁচিয়ে দেখল সে। কেউ এলে সোজা ভাগিয়ে দেব।
দরজাটা ভিড়িয়ে দিল ডিলান।
হেসে উঠে জেথের দিকে ফিরল রোয়ানা, দরজা খোলার শব্দে আলাদা হয়ে গিয়েছিল, ফের জাপটে ধরল ওকে। বোবার নাকি শত্রু থাকে না, কিন্তু তোমার দেখছি শত্রুর অভাব নেই।
জেথের ইচ্ছে হলো রোয়ানাকে বলে, বোবার বন্ধুও আছে, আছে মনের মানুষ।
<