যখন সকাল হলো কাবার্ড খুললাম আমি। রুটির বাক্সে রুটি আছে, এ ছাড়া দুই বয়েম জ্যাম, ভুট্টার ছাতু আর দুবোতল মদ আর কফি। প্রথম জিনিসটা আমি খাই না, দ্বিতীয়টা কদাচিৎ।
আলমারির নীচের তাকে পেলাম পনির। এক টুকরো কেটে নিয়ে বাকিটুকু জড়িয়ে রাখলাম কাপড়ে। তারপর রুটিতে পুরু করে জ্যাম আর পনির লাগিয়ে খেতে বসলাম টেবিলে। এতক্ষণে বুঝতে পারলাম আমি, কী রকম খিদে আমার পেয়েছিল। এর আগে, আমি শুধু পানি খেয়ে ছিলাম।
খাওয়ার পর, দরজায় গেলাম আমি, দেখলাম ফ্রান্সিসকো দাঁড়িয়ে।
টাহকুইৎসকে দেখনি?
না, বললাম আমি।
কাল এসেছিল। রক্ত মুছে দিয়েছে। আমার বাবা যেখানে পড়ে গিয়েছিলেন সেই জায়গাটা দেখাল ও। তারপর চলে গেছে।
কেমন দেখতে এই টাহকুইৎস?
আমি দেখিনি। কেউই দেখতে পায় না। ও রাতে আসে, রাতেই চলে যায়। আমরা ওর শব্দ পেয়েছিলাম। আমার পানে তাকাল ফ্র্যান্সিসকো। ও কেবিনে ছিল।
সভয়ে, কেবিনটার দিকে কালাম আমি। ওখানে ছিল? ভেতরে?
এখন কী করবে তুমি?
মানে?
আমাদের সাথে চলে আসছ না কেন? ইন্ডিয়ান হয়ে যাবে।
কিন্তু আমি তো ইন্ডিয়ান নই।
ইন্ডিয়ানদের মত থাকতে পারবে তুমি। কালো চোখের কোণ দিয়ে আমাকে মাপল ও। ইন্ডিয়ানদের মত খেতে পারবে। অন্তত, যোগ করল ফ্রান্সিসকো, খাওয়াটা তো পাবে এতে।
তা পাব। যখন রুটি শেষ হয়ে যাবে, জ্যাম আর পনির থাকবে না, তখন কী করব আমি?
বাবার কাছে শুনেছি, ওক গাছের ফল খায় কাউইয়ারা, ওদের খাবারের উল্লেখযোগ্য একটা অংশ জুড়ে থাকে এই জিনিস। এ ছাড়া যব আর ভুট্টাও সংগ্রহ করে।
আমাকে থাকতে হবে এখানে। বিল লারকিন আসবে। তারপর না হয় আমি যাবখন তোমার সাথে, তুমি আমাকে শেখাবে সবকিছু।
উঠে দাঁড়াল ফ্র্যান্সিসকো, এতক্ষণে ওর বাকস্কিনের থলেটা চোখে পড়ল আমার। ওটা বাড়িয়ে দিল সে। তোমার জন্যে। আমার দিকে তাকাল ও। জার্কিঃ বুলল ফ্রান্সিসকো, এমনভাবে যেন শব্দটা নেহাত অপরিচিত।
ব্যাগের ভেতর উঁকি দিতে, শুকনো মাংসের টুকরোগুলো দেখতে পেলাম আমি।
প্রেসিয়াস, বললাম। হাসল ও, মুক্তোর মত সাদা একসারি দাঁত বের করে।
আমি এখন যাই, বলল ফ্র্যান্সিসকো।
চলে গেল ও। খানিক বাদে আমি ফিরে এলাম ভেতরে। টাক্কুইস্ এসেছিল এখানে!
দরজার ঠিক ভেতরে দাঁড়িয়ে নজর বোলালাম চারপাশে। টাহকুইৎস যদি এসেইছিল, কী করছিল তবে? ভাবলাম। কেনই-বা আসবে সে? তার বাড়ি দেখতে, সত্যিই যদি এটা তার বাড়ি হয়ে থাকে? নাকি আমরা কী করছিলাম এখানে সেটা জানতে?
কোন পরিবর্তন দেখতে পেলাম না। আগের মতই আছে সব। মরুকগে, ভাবলাম, আমি ওসব রূপকথায় বিশ্বাস করি না। া, আমার দৃঢ় বিশ্বাস, টাহকুইৎস আসলে রূপকথার কোন চরিত্র। যেমন অঙ্গরিক বা সিন্ডারেলা। যদি সত্যিই থাকত টাহকুইৎস, কেউ-না-কেউ দেখতে পেত তাকে। অথচ কাউইয়ারাও নাকি দেখেনি। কেবল শব্দ শুনেছে। সেটা বাতাস কিংবা কয়োটের হতে পারে। নয়তো অন্যকিছু।
দেয়ালের এককোণে ঠেস দিয়ে রাখা ছিল বাবার রাইফেলটা। আমি কাছে গিয়ে দেখলাম গুলি ভরা আছে কিনা। আছে। শোবার ঘরের একটা পেরেকে ঝুলছিল তার গানবেল্ট, আমি নামালাম ওটা। লোড করা। নিশ্চয় কেউ করছে কাজটা, কারণ বাবা দুটো গুলি ছুড়েছিলেন। আমার অনুপস্থিতিতে কেউ গুলি ভরে রেখেছে এতে।
গানবেল্টটা এবার খাটের বাজুতে ঝুলিয়ে রাখলাম আমি। এখন থেকে রাতে আমার নাগালের মধ্যে থাকবে ওটা, কী জানি যদি দরকার পড়ে। এর আগে পিস্তল ছুড়েছি আমি, তবে বাবার সাহায্য পেয়েছিলাম। রাইফেল চালনাও তিনি শিখিয়েছেন আমায়।
ওইদিন বিকেলেই বিল দেখা করতে এল আমার সঙ্গে। তখন ঘুমোচ্ছিলাম আমি, হঠাৎ কানে ঘোড়ার খুরের আওয়াজ আসতে জেগে গেলাম। উঠে, পিস্তলহাতে দাঁড়ালাম দরজার পাশে গিয়ে, বুকের ভেতর ধড়াস ধড়াস করছে। তারপর ঘোড়াসওয়ার যখন দৃষ্টিসীমায় এল, পিস্তল নামিয়ে দৌড়ে বেরিয়ে এলাম বাইরে।
হাউডি, বয়। যা শুনেছি, তা হলে সত্যি?
হ্যাঁ।
স্যাডল থেকে নামল লারকিন, ঘোড়া তুলে রাখতে কোরালে গিয়ে ঢুকল। আমি পিছু নিলাম। ঘোড়াকে পানি খাওয়াল ও, তারপর খুঁটিতে বেঁধে রেখে, স্ক্যাবার্ড থেকে বের করে নিল ওর রাইফেলটা। হাঁটতে হাঁটতে বাসায় ফিরে এলাম আমরা।
ভেতরে, কেতলি নিয়ে নিজের জন্যে কফি বানাল বিল, সেই ফাঁকে সব ঘটনা আমি খুলে বললাম ওকে, পেগ-লেগ স্মিথ কীভাবে উদ্ধার করেছে আমাকে সেটাও
বাদ দিলাম না।
ব্যাটা একটা ধেড়ে শয়তান, পেগ-লেগ সম্পর্কে মন্তব্য করল লারকিন, তবে দুঃসময়ে দারুণ উপকারী বন্ধু। আমার পানে তাকাল ও। একা-একা সবকিছু করতে কেমন লাগছে তোমার?
ভালই। ভাবছি কাউইয়াদের কাছে গিয়ে থাকব। ওরা প্রস্তাবও দিয়েছে।
জানি, তোমার আর কোন আত্মীয়স্বজন নেই। তবে তোমার বাবা মিস ডায়ানা নামে এক মহিলা সম্পর্কে কী যেন বলেছিলেন।
মিস ডায়ানার সাথে কীভাবে আমাদের পরিচয় জানালাম বিলকে, তারপর বললাম আমি এখানেই থাকতে চাই।
এখানে? একা? প্রথমে আঁতকে উঠল লারকিন, তারপর বলল, অবশ্যি আমিও খুব ছোটতেই একা হয়ে গিয়েছিলাম। যাক, তোমার জন্যে কিছু খাবার এনেছি। আমার স্যাডলের পেছনে যে-ব্যাগ আছে তাতে পারে। খুব বেশিকিছু না, হাতের কাছে সামান্য যা পেয়েছি তাই নিয়ে এসেছি। আর, বাছা, আমি বোধহয় হরদম এভাবে আর আসতে পারব না।
জানি, পথ অনেক লম্বা।
বোঝই তো, বাছা, আমারও কাজকাম আছে। ঘরের চারপাশে চোখ বোলাল ও। আমি যেখানে থাকি সেখানে নিয়ে যেতে পারছি না তোমাকে। বাজে জায়গা।
এখানে ভালই থাকব আমি। আর তা ছাড়া, এখানেই আমি থাকতে চাই।
আজ রাতে আমি এখানে থাকলে তোমার কি অসুবিধে হবে, বাছা? খুব ক্লান্ত লাগছে। আবার আমার দিকে তাকাল ও। তোমার ভয় করছে না, ওরা যদি ফিরে আসে?
ওরা ধরে নিয়েছে আমি মরে গেছি।
পা থেকে টেনে নিজের বুট খসাল, লারকিন, বাবার বিছানার কিনারে বসে তাকাল বইগুলোর দিকে। পড়েছ? অবশ্যি তোমার বয়েস কম।
আমি পারি পড়তে। তিন বছর বয়েসে আমার হাতেখড়ি হয়েছে।
মাথা ঝোকাল বিল। হ্যাঁ, বাছা, পড়াশোনাটা চালিয়ে যেয়ো। এতে তোমার উপকারই হবে। তোমার বাবাও বিদ্বান মানুষ ছিলেন। ঠিক আছে, পরের বার যখন আসব:আরও বই এনে দেবখন তোমাকে।
সেবার প্রায় হপ্তাখানেক আমার সাথে কাটাল সে। কেক বিস্কুট এবং আরও কিছু সাধারণ খাবার বানাতে শেখাল আমাকে। সোনা খোঁজার কলাকৌশল, কীভাবে কী করতে হয় ঐগুলোও বুঝিয়ে দিল ভাল করে?
যেদিন বিদায় নিল সে, আমি জানতাম না বহুকালের ভেতর আর দেখা পাওয়া যাবে না বিলের।
.
১২.
পরবর্তী দিনগুলোতে প্রায়ই ফ্রান্সিসকোর সঙ্গে পাহাড়ে যেতাম আমি, মাঝে মাঝে ওর বাবা এবং অন্যান্য কাউইয়াদেরকেও সাথে নিতাম। রোজই নতুন কিছু শিখছিলাম আমি, আর যখন মরুভূমিতে যেতাম তখন লক্ষ করতাম কোন কোন ফল বা বীজ খাওয়ার জন্যে সংগ্রহ করা হয়েছে, আর বাদ পড়েছে কোন্গুলো।
এই ভাবে দিন গড়িয়ে মাস, বছর ঘুরে গেল। বাসায় নিয়মিত পড়াশোনা করছি আমি, শব্দ শিখছি নিত্যনতুন, বাক্যে ওদের অবস্থান দেখে অর্থ বোঝার চেষ্টা করছি। একদিন হঠাৎ, অপরিচিত এক ইন্ডিয়ান যুবক এসে আমাকে জানাল বেশকিছু ঘোড়সওয়ার আসছে এদিকে। আমি চট করে লুকিয়ে পড়লাম বালিয়াড়ির ভেতর, পথের ওপর নজর রাখলাম।
সন্দেহ নেই এতদিনে সবাই ধরে নিয়েছে আমি মারা গেছি। কিন্তু আমার দাদু সন্দেহপ্রবণ মানুষ, নিশ্চয় তার কানে উড়োখবর পৌঁছেছে, কেউ একজন থাকে এই বাসায়। খানিক বাদে ঘোড়াসওয়াররা যখম ঢুকল উঠনে; চারদিক থেকে এদের ঘিরে ফেলল কাউইয়ারা, প্রত্যেকেই সশস্ত্র, হাতে তীরধনুক, নয়তে রাইফেল। নিমেষে, বিনা বাক্যব্যয়ে, ঘোড়া ঘুরিয়ে নিয়ে অন্য পথ ধরল রাইডাররা, জানে যে কোন সময় বেধে যেতে পারে খণ্ডযুদ্ধ। কাউইয়ারা বহুদূর অবধি ধাওয়া করল ওদের, পরিষ্কার বুঝিয়ে দিল, এখানে বাইরের কেউ আসে ইন্ডিয়ানদের সেটা কাম্য নয়।
মৃত্যুর সময় বাবা আমার জন্যে ছশো ডলার রেখে গিয়েছিলেন। সবই স্বর্ণমুদ্রায়। আমার খাবারদাবার যখন ফুরিয়ে এল,এবং বিল আর এল না, ছোট্ট বাক্সটা থেকে একটা মুদ্রা বের করে নিয়ে জিনিসপত্র কিনতে ইন্ডিয়ান পল্লীর একমাত্র দোকানটিতে গেলাম আমি।
দোকানি মুদ্রাটা নিল আমার কাছ থেকে, তারপর আশপাশে আর কেউ আছে কিনা চট করে একবার দেখে নিয়ে, গলা খাদে নামিয়ে আমাকে বলল বাছা, তোমার কাছে যদি এরকম পয়সা আরও থেকে থাকে, ভুল করেও কারোকে জানতে দিয়ো না। বেশি জানাজানি হলে বিপদে পড়বে তুমি।
মুদ্রাটা ওজন করল ও। তোমার সমস্ত জিনিস কিনেও কিছু টাকা বেঁচে যাবে এ থেকে। এটা বরং আমার কাছেই থাক; তোমার যখন যা প্রয়োজন এসে নিয়ে যেয়ো। ফের যখন টাকা লাগবে, আমিই বলব তোমাকে।
ওকে আমার দয়ালু লোক বলে মনে হলো। আবার এটাও ঠিক, আমি কারোকে বিশ্বাস করি না। তবে এক্ষেত্রে যুক্তিসঙ্গত কথাই বলেছিল দোকানি, তাই আমি মেনে নিলাম ওর প্রস্তাব।
প্রায়শ একা, কখনও কখনও ফ্রান্সিসকোর সাথে, মরুভূমি নয়তো স্যান হ্যাকিন্টোস অর স্যান্তা রোসা পাহাড়ের গভীরে ঘুরতে যাই আমি। মাঝেসাঝে কোন ক্যানিয়নে ঢুকে সেখানে কাটিয়ে দিই দিনকতক।
একদিন একা রয়েছি বাসায়, হঠাৎ টের পেলাম একজন ঘোড়াসওয়ার আসছে। সন্ধ্যার হাওয়া খেতে দরজা খুলে রেখেছিলাম আমি, তাই তড়িঘড়ি বাবার পিস্তলটা তুলে নিয়ে চলে গেলাম দোরগোড়ায়, দেয়ালের সাথে মিশে গিয়ে এক চোখে উঁকি দিলাম বাইরে।
ছেলেবেলা থেকেই ছোট-বড় নানা ধরনের আগ্নেয়াস্ত্র আমি চিনি। আমাকে শেখানো হয়েছে অত্যন্ত সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হয় এসব জিনিস, সবসময় ধরে নিতে হয় গুলি ভরাই আছে। এরকম অসময়ে একজন ঘোড়াসওয়ার আসা মানে বিপদের সমূহ সম্ভাবনা, তবু অশ্বারোহীকে যখন চিনতে পারলাম আনন্দে আরেকটু হলেই হাত থেকে পিস্তলটা ফেলে দিচ্ছিলাম আমি।
লোকটা আর কেউ নয়-জর্জ বুশ।
বেল্টের পেছনে পিস্তল খুঁজে, বাইরে পা রাখলাম আমি। আমাকে দেখামাত্র হাসি ফুটল ওর মুখে। বেশ বড় হয়ে গেছ দেখছি। আমি-নামলে আপত্তি আছে?
কেন থাকবে? চলুন, ভেতরে চলুন।
একটা গাছের ডালে ঘোড়া বেঁধে রেখে, ঘরে এল বুশ, কোলের ওপর টুপি নিয়ে বসল চেয়ারে। পিস্তলটা নজরে পড়ল ওর।
বিপদের আশঙ্কা করছিলে?
হ্যাঁ। ওরা আমার বাবাকে খুন করেছে।
শুনেছি। উনিও সাথে নিয়ে গেছেন একটাকে।
আরও নিতেন, কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে পারেননি।
স্বাভাবিক।
মিস্টার কেলসো কেমন আছেন?
শেষ যে-বার ওর খবর পাই, মাদার লোড অঞ্চলে একটা ক্লেইমে কাজ করছিল। হিউজ স্যান ডিয়েগোর দিকে র্যাঞ্চ খুলেছে।
আবার আমাকে মাপল বুশ। তোমার রঙ একটু ময়লা হয়ে গেছে। বয়েস কত হলো এখন?
দশ।
আচ্ছা! দেখে কিন্তু পনেরো মনে হয়। তারপর, কেমন আছ…অসুবিধে হচ্ছে না একা থাকতে?
নাহ। তা ছাড়া কাউইয়াদের সাহায্য পাচ্ছি।
এরপর ঘোড়া কোরালে তুলে রাখতে বাইরে গেল বুশ, আমি কফি বানালাম, বহুকাল পর চেনাজানা মানুষের দেখা পেয়ে আমার আনন্দ হচ্ছে। ও যখন ফিরে এল—আবার, মিস ডায়ানার খবর জানতে চাইলাম আমি।
স্মিত হাসল বুশ, জানাল মহিলা ভালই আছেন লস এঞ্জেলেসে। আমদানি রফতানির কারবার খুলেছেন, জাহাজে করে বিদেশের মাল এনে নিজের দোকানে বিক্রি করেন, আবার দেশ থেকে পাঠান কাপড়চোপড়, ফার, চামড়া বা এই জাতীয় জিনিস। বুশ আর কেলসোর সঙ্গে যোগাযোগ আছে মহিলার, ওরা তাঁর ব্যবসা দেখাশোনা করে। এক কথায়, হাসতে হাসতে বলল জর্জ, লস এঞ্জেলেসের অভিজাত সমাজে মিস ডায়ানার এখন যথেষ্ট প্রভাব-প্রতিপত্তি। পুরুষরা তাকে কাছে পাবার জন্যে ব্যাকুল, কিন্তু উনি কারোকে পাত্তা দেন না।
বাবা ঠিকই বলেছিলেন, আমি বললাম, মহিলা বুদ্ধিমতি। আমারও বেশ পছন্দ তাঁকে।
সেজন্যেই তো এখানে আমার আসা, কফিতে চুমুক দিয়ে বলল বুশ, মিস ডায়ানার ইচ্ছা তুমি লস এঞ্জেলেসে চলে এস। আমি তোমাকে নিতে এসেছি।
লস এঞ্জেলেস?
কিন্তু দাদু আছেন না?
বুট খসাতে নিয়েছিল বুশ, থেমে গেল। কথাটা আমি জিজ্ঞেস করেছিলাম ডায়ানাকে। তা উনি বললেন, তোমার দাদুর বিশ্বাস তুমি মারা গেছ।
শহরে একটা বাড়ি আছে তাঁর, তবে বেশির ভাগ সময়ে তিনি নিজের জমিদারিতেই থাকেন। যদি কখনও আসেন, রাজার মত চালচলন হয় তার, সাত আটজন ভ্যাকুয়েরো থাকে সঙ্গে।
পা থেকে বুট খসিয়ে মেঝেয় রাখল জর্জ। কেউ জানতে চাইলে মিস ডায়ানা বলবেন, তুমি ওঁর আত্মীয়, পুবে থাকতে। জাহাজের মালিক, ক্যাপ্টেনদের সাথে তার ওঠাবসা। সহজেই বলতে পারবেন, ওদেরই কারও সঙ্গে তুমি এসেছ।
হঠাৎ করেই, মিস ডায়ানাকে দেখতে দারুণ ইচ্ছে হলো আমার। মহিলা দয়ালু, দুদিনের পরিচয় হলেও বাবাকে উনি বুঝতে পেরেছিলেন। আমি জানি, বাবারও উঁচু ধারণা ছিল তাঁর সম্পর্কে।
তা ছাড়া, ডায়ানা বোকা নন। আমার মনে পড়ল পথে আমাদের ওপর ইন্ডিয়ানরা যখন চড়াও হয়, উনিও বন্দুক ধরেছিলেন। তারপর, সহসা উপলব্ধি করলাম, আমি একা-ভয়ঙ্কর একা।
তোমার লেখাপড়ার ব্যাপারে ডায়ানা খুব চিন্তিত। বললেন, তোমার বাবাকে কথা দিয়েছিলেন তাঁর যদি কিছু হয়ে যায়, তোমাকে দেখবেন উনি।
এখানেই ভাল আছি আমি।
ইচ্ছে করলেই ফিরে আসতে পারবে যখন খুশি। শোন, ড্যান, তুমি ইন্ডিয়ান নও। এখন না হয় ভালই আছ, কিন্তু ভেবে দেখ বড় হয়ে কী করবে? তোমার বাবা শিক্ষিত মানুষ ছিলেন। তাই সবখানেই যেতে পারতেন।
তুমি ইন্ডিয়ান নও, আর এখানে সারাজীবন থাকলেও তা হতে পারবে না। তার চেয়ে লস এঞ্জেলেসে চল, মিস ডায়ানার সাথে কথা বল একবার। তারপর যদি ফিরে আসতে চাও, কেউ তোমাকে আটকাবে না।
এই বাড়িটা আমার পছন্দ। এখানকার কিছু কিছু জিনিস আমার বাবার ছিল।
এখানেই থাকবে ওগুলো। বুড়ো দোকানিকে বলে রাখব আমি, আর তোমার ইন্ডিয়ান বন্ধুরা তো আছেই।
ওরা আসে না এখানে। ভয় পায়।
ভয়? কীসের ভয়?
ওদের ধারণা এটা টাহকুৎইসয়ের বাড়ি। এবং নিশ্চয় অলৌকিক কোন ক্ষমতা আছে আমার, সেজন্যেই এখনও পর্যন্ত কোনরকম বিপদে পড়িনি।
টাহকুইৎসয়ের কাহিনি জানত না বুশ, তাই আমি সামান্য যেটুকু জানি সেটাই বললাম..ওকে। মন দিয়ে শুনল ও, তারপর বলল, আমি কিন্তু, বাছা, কুসংস্কার বলে হেলাফেলা করি না এসব জিনিসকে। আমার যেন মনে হয়, যা রটে তা কিছু বটে। একটু থামল জর্জ। যাক, ভালই হলো তা হলে, তোমার মালপত্র নিরাপদেই থাকবে এখানে। একেবারে না নিলে নয়, কেবলমাত্র সেই জিনিসগুলোই সঙ্গে নেবে তুমি।
বিছানায় শুয়ে, পাশের কামরায় জর্জ বুশের নাক ডাকার আওয়াজ শুনছি আমি, আর ভাবছি লস এঞ্জেলেসের কথা। বহুঁকার্লের ভেতর কোন শহরে যাইনি, এত দীর্ঘ সময় যে আবছাভাবে শুধু স্যান্তা ফের কথাই মনে আছে। সেও ওখানে ছিলাম আমি প্রায় চার বছর আগে।
যখন সকাল হবে, একশোটা ডলার নিয়ে বাকি স্বর্ণমুদ্রাগুলো এখানেই লুকিয়ে রেখে যাব আমি। নিজের ঘোড়াটা সঙ্গে নেব, আর আমার পিস্তল আর রাইফেল। যখন ফেরার ইচ্ছে হবে, স্যাডলে চড়ে চলে এলেই হলো। দুর্গম অঞ্চল পাড়ি দেয়া এখন আর নতুন কোন ঘটনা নয়।
.
রাইফেলটা স্ক্যাবার্ডে তুলে রাখছি আমি এমন সময় ফ্রান্সিসকো হাজির হলো। চলে যাচ্ছ? জিজ্ঞেস করল সে।
লস এঞ্জেলেসে, বললাম, ঈষৎ গর্বের সুরে।
অনেক দূর, বলল ও।
পাঁচ…ছয় দিনও লাগতে পারে। ঠিক জানি না।
আমার বাবা একবার গিয়েছিলেন। অনেক বড় বড় বাড়ি আছে।
স্বাভাবিক।
তুমি আর ফিরে আসবে না।
এটাই আমার বাড়ি, এই বাসা। আমার বাবার কবর এখানে। আমি আসব ফিরে।
আসবে না, আমি জানি। ওর মুখ গম্ভীর।
ফ্রান্সিসকো, তুমি আমার বন্ধু। চিরকাল তাই থাকবে। আমি ঠিকই ফিরে আসব, বাবার জিনিসগুলো রেখে যাচ্ছি। বইপত্তরও।
তাই! ফ্রান্সিসকো জানে বইয়ের কদর আমার কাছে কত। তা হলে বোধহয়। তুমি আসবে ফিরে।
স্যান হ্যাকিন্টো আর স্যান গরগনিয়ো গিরিশৃঙ্গে চুমু খাচ্ছে সূর্য এই সময়ে রওন হালাম আমরা। যে-গিরিপথ ধরে এগোচ্ছি সেটা এই দুই চূড়ার মাঝ দিয়ে চলে গেছে, এখনও অন্ধকার।
প্রথম চড়াইটার মাথায় উঠে পেছনে তাকালাম আমি, ছড়ানো-ছিটানো পাম অর মেসকিট ঝোপ, গুটিকতক কুঁড়ে আর দোকানের ছাতটা চোখে পড়ল। আমার বাড়িটা ঢাকা পড়েছে বালিয়াড়ির আড়ালে।
চাইনো ক্যানিয়নের মুখে লিনিং রককেও দেখতে পেলাম। কে যেন এর নাম দিয়েছে কলিং রক। ইন্ডিয়ান প্রবাদ, কেউ যদি বাইরে থাকে কলিং রক তাকে ডাকে ফিরে আসতে। আবার এও শোনা যায়, চলে যাওয়ার সময় পেছন ফিরলে কেউ যদি দেখতে পায় এই পাহাড়টাকে, ফিরে সে আসবেই। আমি ওদিকে চেয়ে রইলাম দীর্ঘক্ষণ, কারণ আমি ফিরতেই চাই। ফ্র্যান্সিসকো আছে ওখানে, ও আমার বন্ধু।
জর্জ সাবধান করল আমাকে শোন, কারোকে বলবে না তুমি মরুভূমি থেকে এসেছ। এমনকী এর উল্লেখ পর্যন্ত করবে না। কেউ যদি তোমার আসল পরিচয় জানতে পায়, তুমি বিপদে পড়বে। বুঝেছ?
মনে থাকবে। কয়েক কদম এগোনোর পর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, লস এঞ্জেলেসে তো আমার কোন বন্ধু নেই…কথা বলব কার সাথে?
নতুন নতুন বন্ধু করে নেবে। তা ছাড়া মিস ডায়ানা আছে। আমি আছি…আমিও তোমার বন্ধু।
নীরবে এগিয়ে চললাম আমরা। আমি ভাবনার সাগরে ডুব দিয়েছি। বাবা আমাকে গ্রীক মহাকাব্য ইলিয়াড আর ওডিসি-র গল্প শুনিয়েছেন। তিনি বলতেন, মানুষকে সৃষ্টির প্রেরণা জোগাতে এসব কাহিনির দরকার হয়, এগুলো থাকলে বহু আগেই নিশ্চিহ্ন হয়ে যেত মানবসভ্যতা। মানুষ শান্তি খোঁজে, কিন্তু তা প্রতিষ্ঠার জন্যে তাকে শক্তি জোগায় তার শত্রু। নিরলস সংগ্রামের মাঝ দিয়ে শক্তি সঞ্চয় করে সে, শত্রুকে বাধ্য করে শান্তি প্রতিষ্ঠায়।
বাবা আরও বলতেন, আমার ছেলের জন্যে একটা জিনিসই রেখে যাব আমি-ভাষা আর সাহিত্যের প্রতি ভালবাসা। সেইসব, কবি আর মানুষের প্রতি শ্রদ্ধা যারা আমাদের মনের কথা বলেছেন। বাবা আমাদের মনের কথা বলতে মানবসভ্যতার কথা বোঝাতেন। তিনি মনে করতেন মানুষকে বড় হতে হলে ঐতিহ্যের সহায়তা প্রয়োজন হয়, আর মানুষ তার এই ঐতিহ্যকে খুঁজে পারে পৃথিবীর সমস্ত মানুষের মাঝে। কারণ মানুষ মাত্রেই যাযাবর, ন! সময়ে নানা দেশে পাড়ি জমিয়েছে সে-মেলামেশা করে অন্য জাতির লোকেদের সঙ্গে। আর এই মেলামেশার ভেতর দিয়ে গড়ে উঠেছে মানবসভ্যতা।
তা হল, ভাবলাম আমি, লস এঞ্জেলসের উদ্দেশে আমার এই যাত্রাও কি গ্রীক বীরদের সমুদ্র অভিযানের মতই মহান? এটাও কি কোন মহাকাব্যের অংশ হবে? যদি হয়, ব্যাপারটা নিঃসন্দেহে ধুলো খাওয়ার শামিল। আমি মনেপ্রাণে চাইছি জর্জ এখন বিশ্রাম দিক ঘোড়াগুলোকে, কারণ আমার ভীষণ ক্লান্ত লাগছে। তবু, বাঁ কাঁধের ওপর দিয়ে পেছন ফিরে যখন একসার পর্বতমালা আর পাইন বন দেখতে পেলাম, আমার চোখ জুড়িয়ে গেল।
আর কিছু না হোক, ভাবলাম, বাবা এসব জিনিস দেখার সুযোগ করে দিয়েছেন আমাকে, এতেই আমি ধন্য।
সেই রাতে, ক্যাম্পফায়ারের ধারে আমাকে সাবধান করল বুশ। বেশিকিছু আশা কর না। জায়গাটা মোটামুটি স্যান্তা ফের মতই। তবে মিস ডায়ানার বিশ্বাস, খুব শিগগিরই লস এঞ্জেলেস এ-দেশের সবচেয়ে বড় শহরগুলোর একটা হতে যাচ্ছে। আর ওই মহিলাও দারুণ বুদ্ধি ধরেন। তুমি সবসময় দেখবে কীভাবে কাজ কনে উনি। কোন সমস্যায় পড়লে পরামর্শ নেবে তার। দেখবে, আর কোন অসুবিধে থাকছে না তোমার।
কিন্তু আমি তখন মিস ডায়ানার কথা ভাবছিলাম না, বাবার কথাও নয়; আমি ভাবছিলাম পশ্চিমের অজানা দেশে যাওয়ায় যে-আনন্দ তার কথা।
তারপর হঠাৎ করেই শিউরে উঠলাম। লস এঞ্জেলেস নামের উষ্ণ রোদেলা শহরটার কথা ভুলে গেলাম। আমার চোখে তখন ভাসছে দাদুর মুখ, যিনি খুন করিয়েছেন আমার বাবাকে, আর সৃষ্টি করছেন প্রচণ্ড একটা ভীতির যার ভেতর ঘাস করছি আমি।
.
১৩.
লস এঞ্জেলেসে পৌঁছে সরাসরি শহরে ঢুকরলাম না আমরা, জাহাজ-ঘাটায় চলে গেলাম। জর্জ বলল এখানে রাত কাটিয়ে তারপর মিস ডায়ানার বাসায় যাব আমরা। এক জাহাজের ক্যাপ্টেনের সাথে আমার আলাপ করিয়ে দিল সে, কেউ জানতে চাইলে বা হবে এঁর জাহাজে চড়েই বেডফোর্ড থেকে আমি আসছি। কথা প্রসঙ্গে জানলাম ক্যাপ্টেন আমার পিতামহকে চিনতেন, একসময় এই জাহাজে কাজ করেছেন দুজন। সমুদ্র আর দেশ-বিদেশ সম্পর্কে আমার কৌতূহল দেখে ক্যাপ্টেন আমাকে তার জাহাজে কাজ দিতে চাইলেন। কিন্তু আমি সবিনয়ে তা প্রত্যাখ্যান করলাম। বললাম, আপাতত আমি মিস ডায়ানার কাছেই থাকব। তবে ক্যাপ্টেনের প্রস্তাবের কখা আমার মনে থাকবে, যদি কখনও অবস্থা তেমন বুঝি, আর সেসময় কাছেপিঠে থাকেন তিনি, আমি চলে আসব তার কাছে।
মিস ডায়ানারও প্রশংসা করলেন ক্যাপ্টেন। বললেন, মহিলা কোন কোন ক্ষেত্রে পুরুষের বাড়া। এই যে বিদেশের সাথে কারবার করছেন, খুব কম পুরুষই তা করতে পারবে এভাবে।
পরদিন সকালে তীর থেকে একটা খাড়া ট্রেইল ধরে রওনা হালাম আমরা। যখন চড়াইয়ের মাথায় পৌঁছুলাম, তখন দেখলাম আরেকটা জাহাজ ঢুকছে উপকূলে।
শোন, বলল বুশ, তোমাকে আগেভাগে বলে রাখছি, মিস ডায়ানা কী ধরনের ব্যবসা করেন এসব যদি কেউ তোমার কাছে জানতে চায় কখনও, তুমি কিছু বলবে না। লস এঞ্জেলেসের মানুষরা একটু সেকেলে। মেয়েদের ব্যবসা করাটা তেমন ভাল নজরে দেখে না।
কেন, কেউ জানে না?
জানে। দু-চারজন। ডন আবেল স্টার্নস জানেন। সম্ভবত এখানকার সবচেয়ে ধনী লোক উনি। প্রচুর জায়গা-জমি আছে। আরও কয়েকজন জানে…সবাই পুরুষ।
সামনেই গাছপালা রয়েছে কিছু, আর এর বাঁয়ে নিবিড় জঙ্গল। স্ক্রাব ওক আর সাইকামোর গাছ মিলেমিশে আছে। ট্রেইলটা,এই জঙ্গলের পাশ দিয়ে ঘুরে এগিয়েছে।
ক্যালিফোর্নিয়ায় প্রচুর ভালুক আছে, বলল জর্জ, ভীষণ হিংস্র হয়, ভয়-ডর কাকে বলে জানে না।
বাদামি ঘাস আর ইতস্তত-বিক্ষিপ্ত ঝোপঝাড়ের পাশ দিয়ে এগিয়ে চলেছি আমরা। অদূরে নিচু একটা দালান চোখে পড়ল, রোদে-পোড়া ইটের তৈরি, কোরাল আর লম্বা একচালাও আছে। দালানের ছাদটা লাল টালির।
ওই টালিগুলো দেখেছ? ইন্ডিয়ানদের তৈরি। মিশনারিদের কাছ থেকে শিখেছিল। সেসব মিশনও এখন আর নেই, ইন্ডিয়ানরাও অধিকাংশই ফিরে গেছে পাহাড়ে। ফলে এসব টালি আজকাল আর পাওয়া যায় না।
লস এঞ্জেলেস শহরটা কত বড়?
তা পনেরোশো থেকে দুহাজার বর্গমাইলের মত হবে। বছর কয়েক আগে, আঠারোশো ছত্রিশ-এ, আদমশুমারি হয়েছিল একটা। প্রায় হাজার আড়াই লোক বাস করত তখন। তার মধ্যে পাঁচশোর বেশি ছিল ইন্ডিয়ান।
ফটকের ভেতর ঘোড়া ঢুকিয়ে হিচ রেইলের সামনে রাশ টানল বুশ। আমি এসব ব্যাপারে তেমন মাথা ঘামাই না, কিন্তু মিস ডায়ানা, উনি খুঁটিনাটি সবকিছু জানতে চনি।
ঘোড়া থেকে নামল জর্জ। এস, ড্যান। এখানকার লোকেরা নাস্তা করে বেলা দশটায়, সাধারণত, আর ডিনার তিনটায়। মাঝে-সাঝে সাপার করে ওরা, তবে বেশির ভাগ সময়ই খায় না।
এ-বাসার সবাইকে চিনি আমি। পাবলো সম্ভবত নেই এখন। যানজায় কাজ করে ও। মানে শহরের মাঝ দিয়েয-সেচখালটা চলে গেছে সেখানে। ইসাবেল…ওর বউ…মেক্সিকান মেয়ে। পাবলো ক্যালিফোনিয়।
চল, ভেতরে যাওয়া যাক। বাইরের কেউ এলে ইসাবেল তাদের খাওয়ায়। রোজগারপাতি, তা প্রায় পাবলোর সমানই হবে। বেশিও হতে পারে।
ওপরে টালি, নীচে পাথরের মেঝে, ফলে ঘরটা বেশ ঠাণ্ডা। তিনটে টেবিল আর বেঞ্চ রয়েছে। আমরা ভেতরে ঢুকতেই একজন তরুণী এগিয়ে এল। সুন্দরী, চোখজোড়া ডাগর কালো।
সিনর! তুমি তো এদিকে আসা ছেড়েই দিয়েছ প্রায়। একটু বস। বিশেষ কিছু নেই, তবে…
ঘর থেকে বেরিয়ে গেল ও, অল্পক্ষণের ভেতর ফিরে এল গরম চকোলেট আর কিছু টিয়া নিয়ে। দাঁড়াও! তুমি কোয়েসাডিয়া পছন্দ করতে, সির,..আছে…এনে দিচ্ছি। থামল মেয়েটা, আমার দিকে তাকাল। আর তুমি? তুমি কী নেবে?
একটা কিছু দিলেই হলো, বললাম আমি, অস্বস্তি বোধ করছি। মেয়েদের সাথে কথা বলার অভ্যেস নেই বলে।
গরম চকোলেটটা আসলেই বেশ গরম, খেতেও স্বাদু। এর আগেও একবার চকোলেট খেয়েছি আমি, তবে এর কাছে সেটা লাগে না।
ইসাবেল যখন ফিরে এল কোয়েসাডিয়া হাতে তখন জিজ্ঞেস করল, তুমি কালাপানি থেকে আসছ?
ও আসছে–হাত ইশারায় আমাকে দেখাল বুশ। আমার সাথে জাহাজঘাটায় দেখা হয়েছে। এখন থেকে লস এঞ্জেলেসেই থাকবে, পড়াশুনো করবে স্কুলে।
তাই? তোমার বাবা-মা আছেন এখানে?
মাথা নাড়লাম আমি।
মিস ডায়ানা ওদের পারিবারিক বন্ধু ছিলেন। উনিই আমাকে পাঠিয়েছিলেন তাঁর কাছে ওকে নিয়ে যেতে।
মিস ডায়ানা দয়ালু মহিলা, ইসাবেল বলল। তবে এখনও যে বিয়ে করেননি এটাই আশ্চর্য।
চোদ্দতেই একরকম বিয়ে-থা কুরে ফেলে ক্যালিফোর্নিয়রা, তাদের কাছে ত্রিশ বছরের অবিবাহিত একজন মহিলাকে হেঁয়ালি মনে করে বৈকি! শুধু শুধু অঢেল প্রেমের বই পড়িনি আমি। কোয়েসাডিয়ায় কমড় বসাতে নাতে বললাম, ওর মনের মানুষ মারা গেছেন…খুনও হয়ে থাকতে পারেন। আমি ঠিক জানি না।
নিমেষে দরদে উথলে উঠল ইসাবেল। ভাঙা হৃদয়ের বেদনা স্প্যানিশদের চেয়ে ভাল আর কে বুঝবে? ওহ! বুঝেছি! তখন নিশ্চয় ওর বয়েস অনেক কম ছিল?
প্রেম করতেন, গম্ভীর গলায় বললাম আমি। দেখতে খুব সুন্দর ছিলেন ভদ্রলোক। এখনও তার কথাই ভাবেন উনি।
ইসাবেল যখন রান্নাঘরে গেল, জর্জ চোখের কোণে তাকাল আমার দিকে, মৃদু সুরে বলল, আমি কি জানতাম না এটা।
আমিও না, বললাম। তবে এই কাহিনিটাই চালু হয়ে যাবে এখন। আর মিস ডায়ানাও বাঁচবেন ওদের অহেতুক কৌতূহল থেকে।
মুচকি হাসল বুশ। মানতেই হবে, এ-বয়সেই তুমি বেশ চালু। তোমার হবে, বাছা।
শহরে পৌঁছুলাম আমরা সন্ধ্যে নাগাদ। প্রশস্ত সমতল একটা প্রান্তরে অবস্থিত লস এঞ্জেলেস শহর, এর উত্তরে নিচু এক সারি পাহাড় আর পুবে আকাশছোয়া পর্বতমালা। শহরের গা ঘেঁষেই নদী, এ ছাড়া আঙুর বাগান আর হরেক রকমের গাছপালা। খোদ শহরে, রাস্তাঘাটগুলো পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। অধিকাংশ ঘরবাড়ি রোদে-পোড়া ইটের তৈরি, সমান নিচু ছাত। অবশ্যি এখানে-সেখানে বড় বাড়িও আছে দু-চারটে, দোতলা। সরকারি ভবন রয়েছে একটা, আর আছে গির্জা।
পেছনের রাস্তা হয়ে উইলো-ঘেরা চমৎকার একটা বাসায় আমাকে নিয়ে এল জর্জ বুশ! এর কাছ দিয়ে বয়ে যাচ্ছে যানজা বা সেচখাল। এ-বাড়িটাও এডৌব, ছাত লাল টালির। দেখে মনে হলো অন্যগুলোর তুলনায় এটার গাঁথুনি মজবুত। বাসার পেছনে কোরাল, সেখানে ঘোড়া রয়েছে কিছু।
ড্যান, তুমি গিয়ে দরজায় নক কর। মিস ডায়ানা এতক্ষণে নিশ্চয় উতলা হয়ে উঠেছেন তোমাকে দেখার জন্যে। আমি তুলে রাখছি ঘোড়া।
দ্বিধায় পড়লাম আমি, দাঁড়িয়ে রইলাম উঠনে, হাত দিয়ে ঝেড়ে কাপড়চোপড় পরিপাটি করার চেষ্টা করছি। পোর্চের ওপরে নিচু ছাদ রয়েছে। একটা বেঞ্চি আর দোলনা চেয়ার রাখা আছে ওখানে। আস্তে আস্তে এগিয়ে গেলাম আমি, নক করতে হাত তুলছি এই সময়ে খুলে গেল দরজা, সামনেই একটি মেক্সিক্যান মেয়ে দাড়িয়ে।
ইশারায় আমাকে ভেতরে আসতে বলে পিছু হঠল সে, মিস ডায়ানা ছুটে এসে জড়িয়ে ধরলেন আমাকে। ড্যান! কদ্দিন পর দেখা! এস, ভেতরে এস!
লজ্জায় লাল হালাম আমি, দেহের ভর বদল করলাম এক পা থেকে অন্য পায়ে। আপনি কেমন আছেন, ম্যাম? জিজ্ঞেস করলাম।
দাড়িয়ে কেন…বস, ড্যান। তোমার সব ঘটনা খুলে বল আমাকে।
বসলাম আমি, একেএকে খুলে বললাম সবকিছু। এর মাঝে মেক্সিকান মেয়েটি গরম চকোলেট দিয়ে গেল, আমি পান করলাম।
আমার কথা যখন শেষ হলো, মিস ডায়ানা বললেন, তোমাকে খুব সাবধান থাকতে হবে, ড্যান। তোমার দাদু অত্যন্ত প্রভাবশালী মানুষ। ধনীও বটে। এখানকার লোকজনের সাথে বড় একটা মেশেন না, বিশেষ করে অ্যাংলোদের সঙ্গে। তবে যদি কিছু জানতে চান, সব খবরই তার কানে পৌঁছয়। আমাদের সুবিধে একটাই সাধারণত কিছু জানতে চান না তিনি।
আচমকা উঠে দাঁড়ালেন মিস ডায়ানা। অনেক রাত হলো, তোমার বিশ্রাম দরকার। কাল তোমার জন্যে একজনু শিক্ষকের ব্যবস্থা করব আমি। আমার কপালে চুমু খেলেন তিনি। বললেন, আজ তা হলে এ-পর্যন্তই…আসি…শুভরাত্রি।
চলে যেতে উদ্যত হয়েছেন ডায়ানা এমন সময়ে এস্ত পায়ে মেক্সিক্যান পরিচারিকাটি ঢুকল ঘরে। সিনরিটা?
বল?
একটা লোক, রাস্তার ওপাশের উইলো ঝোপের ভেতর লুকিয়ে আছে। নজর রাখছে এ-বাসার ওপর।
আচ্ছা। তুমি এখন যাও, ধন্যবাদ। আমার দিকে ফিরলেন তিনি। তুমি নিশ্চয় ভয় পাচ্ছ না, ড্যান?
না ম্যাম।
স্মিত হাসলেন ডায়ানা। বেশ। আমিও পাচ্ছি না।
.
১৪.
মিস ডায়ানার আভিজাত্যই ছিল আলাদা। কখনও চড়া স্বরে তাঁকে কথা বলতে দেখিনি আমি, অশালীন কোন অঙ্গভঙ্গি করতেও নয়। তার পোশাক-আশাক ছিল সাদামাঠা, ধূসর অথবা বাদামি, হালকা শেডের। যখন বাইরে যেতেন কোথাও, সর্বদা ছোট্ট একটা ছাতা থাকত তার হাতে। প্রায়শ হাসতেন তিনি, তবে এর রকমফের ছিল, আমি সেগুলো বুঝতে শিখেছিলাম।
তিনি কে বা কী ছিলেন বলেননি কখনও, কিংবা জীবনের কাছে তার কী প্রত্যাশা বা নিজের ভবিষ্যৎ সম্পর্কে কী ভাবেন সে-ব্যাপারেও নিশ্ৰুপ থাকতেন বরাবর। যখন ক্যালিফোর্নিয়ায় এসেছিলেন, টাকাপয়সা সামান্যই ছিল তার কাছে। লোকে যা ভাবে তার চেয়ে অনেক কম, যদিও এর পরিমাণ ঠিক কত ছিল আমি জানি না, তবে আমার বিশ্বাস অন্যদের চেয়ে বেশি জানি আমি। অনেক, অনেক কম টাকা।
মানুষের সাথে সহজে মিশতে পারতেন মহিলা, আর ওরাও পছন্দ করত তাকে। অন্যের বিপদে, সর্বদা হাসিমুখে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তিনি; আর কখন কী করতে হবে তাও বুঝে যেতেন কীভাবে যেন। ফলে পরিস্থিতির হাল সবসময় তার হাতেই থাকত, অথচ হাবভাবে বোঝা যেত না সেটা, এতই দক্ষ ছিলেন নিজের কাজে।
তাঁর, বাবা যাকে বলতেন সুশৃঙ্খল মুন সেটি ছিল। অর্থাৎ, ধীরস্থির। প্রত্যেকটা সমস্যাকে বিচার করতে পারতেন আলাদা আলাদাভারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সিদ্ধান্ত নিতে পারতেন চট করে। একজন উঁচুদরের সফল জুয়াড়ি হতে গেলে যেসব গুণ থাকা দরকার, মিস ডায়ানার মাঝে আর সবই ছিল। বলতে কী, একসময় তাই ছিলেন মহিলা।
বেশ লম্বা ছিলেন তিনি। এমনকী আমি যখন গায়েগতরে পুরোপুরি বেড়ে উঠলাম তখনও লম্বা দেখাত তাঁকে। পুরুষ মাত্রেই আগ্রহ বোধ করত তার প্রতি, এবং ওরা সবাই তাঁকে সমীহ করত। আমার বিশ্বাস শুরুতে অনেকেই বিয়ের প্রস্তাব দিয়েছিল তাকে, এদের ভেতর বিত্তশালী ক্ষমতাবান লোকজনও ছিল। তবে এসব কথা আমি ঘরোয়া আড্ডায় শুনেছিলাম, মিস ডায়ানার কাছে যেসব মেয়ে কাজ করত তাদের কাছে।
ক্যালিফোর্নিয়ায় বেতন খুব কম ছিল সেকালে, তবু একেকবারে কখনোই একজনের বেশি মেয়েকে চাকরি দেননি তিনি। এবং তাও অনেক বাজিয়ে নিয়ে। আমাদের জর্জ বুশও মিস ডায়ানার একজন কর্মচারী ছিল, মাসে বেতন পঁচিশ ডলার।
কী করতে হবে আমাকে? চাকরি নেয়ার সময় বুশ শুধিয়েছিল।
আপনার যা খুশি করতে পারেন, তবে আমি ডাকলেই যেন পাই, এবং প্রায়ই আপনার ডাক পড়বে। সবচেয়ে বড় কথা, নানা কথার পর যোগ করেছিলেন মিস ডায়ানা, আমি এমন মানুষ চাইছি যে বেশি কথা বলে না। আমি চাই আমাদের ব্যবসা সম্পর্কে আপনি কারোকে কিছু বলবেন না, আবার এমন ব্যবহারও করবেন না যাতে, লোকের মনে সন্দেহ জাগে।
এই বুশই আমাকে জানায় লস এঞ্জেলেসের সমস্ত ঘটনা মিস ডায়ানার নখদর্পণে। চামড়ার ব্যবসায় লাভ হওয়াতে তিনি এখন পুরোপুরি ঝুঁকে পড়েছেন এদিকে। তবে প্রকাশ্যে নয়, জর্জ এই ব্যবসাটা দেখাশোনা করে, তার হয়ে।
আমি যখন আসি মরুভূমি থেকে ততদিনে গুদাম হিসেবে ব্যবহার করার জন্যে পুরনো একটা বাড়িও কিনে ফেলেছিলেন মিস ডায়ানা। এ ছাড়া শহরের উপকণ্ঠে কয়েক একর জমি ছিল তার। এসব জায়গায় তিনি কমলা আর আঙুর গাছ লাগিয়েছিলেন।
মিস ডায়ানার কাছে যেদিন এলাম আমি তার পরদিন সকালে আমাকে একটা খবরকাগজ দিয়ে পড়ে শোনাতে বললেন তিনি। যখন অনেকটা পড়া হয়ে গেল, আমরা নানান বিষয়ে গল্প করলাম। একগাদা প্রশ্ন করলেন মহিলা, বেশির ভাগই মজার, মানুষজন, তাদের পোশাক-আশাক, ঘোড়া এগুলো সম্পর্কে। এর পরের কয়েকটা দিন অনেক আলাপ করলাম আমরা, আইভানহে, রবিনসন ক্রুসো, রবিনহুড এদের নিয়ে। এসব গল্প আমার জানা, নিজে পড়েছি আবার বাবাও বলেছেন কিছু কিছু।
আজ বুঝতে পারছি, সেদিন তিনি আসলে আমার জ্ঞানের পরিধি বিচার করছিলেন। যদি সত্যিই জ্ঞান বলা যায় একে।
টমাস গ্রে-কে মনে পড়ে তোমার কথায় কথায় একদিন জিজ্ঞেস করলেন ডায়ানা।
পড়ে, ম্যাম। আমরা যখন পশ্চিমে আসছিলাম, ওই ভদ্রলোক নোটলকে কী-সব লিখছিলেন।
ঠিক। উনি এখন এ-শহরেই আছেন। ছোটখাট স্কুল খুলেছেন একটা। আমি ভাবছি ওঁর কাছেই পাঠাব তোমাকে। জানি ঝুঁকি আছে এতে, উনি তোমার আসল পরিচয় জানেন, তবু ঝুঁকিটা আমাদের নিতে হবে। কারণ, আমার বিশ্বাস, উনি একজন ভাল শিক্ষক হতে পারবেন তোমার জন্যে।
হ্যাঁ, ম্যাম। চকিতে আরেকটা কথা মনে পড়ল আমার। আচ্ছা, মিস্টার ভ্যালেটা এখন কোথায়?
ঈষৎ ভাবান্তর হলো মিস ডায়ানার চেহারায়। এখানেই আছে। মাঝেসাঝে দেখি রাস্তায়। তবে প্রায়ই স্যান ফ্রান্সিসকোয় চলে যায়।
ওকে আমার পছন্দ হয়নি।
আমারও না। এখনও পছন্দ করি না। পাঁড় জুয়াড়ি। ওকে এড়িয়ে চলবে, ড্যান।
পরে, যখন একা হালাম আমরা, ভ্যালেটার কথা জিজ্ঞেস করলাম বুশকে। সেও মিস ডায়ানার বক্তব্যেরই প্রতিধ্বনি করল।
একটা ব্যাপার আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, আমাদের বাসার ওপর কেউ একজন নজর রাখছিল কেন? এর সাথে কি আমার কোন সম্পর্ক রয়েছে? নাকি মিস ডায়ানার সাথে আছে? যদি দ্বিতীয়টাই ঠিক হয়ে থাকে, তা হলে কে এই মিস ডায়ানা? কেন আমাকে মানুষ করতে চাইছেন তিনি?
দয়ালু বলে? আমার বাবাকে শ্রদ্ধা করতেন তাই? নাকি একজন সঙ্গী চান বলে? কিংবা অন্যকিছু যা আমি জানি না?
গল্পের বই পড়লে মানুষ কৌতূহলী হয়ে ওঠে, প্রতিটি ঘটনার পেছনে যেসব কারণ লুকিয়ে থাকে সেগুলো জানতে চায়। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও আমি বুঝতে পারলাম না আমার মত একটা বাচ্চা ছেলে কীভাবে কাজে আসতে পারে তাঁর, বরং আমার জন্যে তিনি বিপদে পড়তে পারেন এ-সম্ভাবনাই বেশি।
.
আজ স্কুলে ভর্তি হয়ে যাচ্ছি আমি। আমাদের স্কুলঘরটা লম্বা আর নিচু। একদিকে দুটো জানালা, দাঁড়ালে যানজার ওপাশে ফলমূলের বাগান দেখা যায়। আরেক দিকে একটা জানালা, ওখান থেকে চোখে পড়ে পরিত্যক্ত একটা কোরাল। কামরার ভেতরে আছে দুটো টেবিল আর চারটে বেঞ্চি।
শেষপ্রান্তে ছোট্ট একটা টেবিল আর চেয়ার, মিস্টার টমাস গ্রে বসেন ওখানে। আমরা ক্লাসরুমে ঢুকতেই উঠে দাঁড়ালেন তিনি।
মিস ডায়ানা? কী সৌভাগ্য! আর এ হচ্ছে ড্যানিয়েল-?
ডিফো, রবিনসন ক্রুসো লেখকের নামটা বললেন ডায়ানা। ড্যানিয়েল ডিফো। আমার বিশ্বাস ওকে পড়িয়ে আপনি আনন্দ পাবেন।
নিশ্চয়। রোজ চারঘণ্টা করে ক্লাস হয় আমাদের এখানে। বোঝেনই তো, ম্যাম, আমাকে আরও কিছু করতে হয়।
বেশ তো। তা এ-মুহূর্তে কজন ছাত্র-ছাত্রী আছে আপনার?
মোটে পাঁচ। তিনটে মেয়ে আর দুটো ছেলে। ড্যান হবে ষষ্ঠ।
আচ্ছা। তা হলে কাল থেকেই?
সকাল আটটায়…এই ঘরে।
এরপর বেরিয়ে এলাম আমরা। মিস্টার গ্রে স্কুলের গেট অবধি আমাদের এগিয়ে দিলেন। রাস্তার এক কিনার ধরে হাঁটতে লাগলাম আমি আর মিস ডায়ানা। কোথাও কোথাও ফুটপাত আছে, কাঠের, তবে অধিকাংশ জায়গায় নেই। যেসব জায়গায় কাদা বা পানি জমে আছে, হাঁটার সুবিধের জন্যে সেখানে পাথর বিছিয়ে দেয়া হয়েছে।
মিস ডায়ানার বইয়ের দোকানটা ছোট, একটা জেনারেল স্টোর আর স্যাডল শপের মাঝখানে অবস্থিত। শেলফে বইপত্তর বিশেষ নেই। কিছু খবরকাগজ আর ম্যাগাজিন রয়েছে।
শিগগিরই এসে পড়বে নতুন বই, বললেন তিনি। অর্ডার দেয়া আছে। টুপি খুলে ছাতার পাশে তিনি রাখলেন ওটা। তুমি কিন্তু আমাকে এখানে সাহায্য করতে পার, ড্যান। ঘুরেফিরে দেখবে কী কী আছে আমাদের কী লাগবে।
আপনি বই বিক্রি করেন?
নিশ্চয়ই। আবার রিডিংরুম হিসেবেও ব্যবহার হয় এটা। খবরকাগজ পড়তে আসে লোকজন; ব্যবসা, রাজনীতি এগুলোর আলাপ করে। কান খোলা রাখলে প্রয়োজনীয় অনেক কিছু শিখতে পারে মানুষ।
তা ছাড়া যারা আমার সাথে দেখা করতে চায় তারাও আসে এখানে। অবশ্যি মূলত মিস্টার বুশই আমার ব্যবসা খাশোনা করেন। চকিতে দুষ্ট হাসির ঝিলিক খেলে গেল তার চোখে। হাজার হলেও, আমি মেয়েমানুষ, ব্যবসা-রাজনীতির কী বুঝি?
থাক, আমার কাছে আর লুকোতে হবে না আপনার, একগাল হেসে, প্রতিবাদ করলাম আমি। একদিন আমি ঠিকই বড় হব, তখন জানব কী করেন আপনি।
ততদিনে যেটি করার তা হয়ে যাবে, ড্যান। তবে আপাতত চোখকান খোলা রাখবে সবসময়, শিখবে, আর কথা বলবে না বেশি। একটা জিনিস মনে রেখ, বড় হয়ে তুমি যা-ই হও না কেন, বেঁচে থাকার জন্যে কাজ তোমাকে করতেই হবে। এটাই দুনিয়ার রীতি, ড্যান। তাই যা পার এইবেলা শিখে নাও।
আচ্ছা, আমার দাদু আসেন না আপনার দোকানে?
উনি পড়াশুনো করেন না। ইচ্ছে করলেই পারেন, কিন্তু করেন না। কিছু কিছু মানুষ আছে যাদের স্বভাবই এরকম, ভাবে একবার বড় হয়ে গেলে বই থেকে আর কিছু শেখার থাকে না।
দরজায় দাড়ালেই, রাস্তায় লোক চলাচল দেখতে পাচিহালাম আমি। এখানে সেখানে খুচরা বিক্রেতাদের হাট বসেছে। সূর্যাস্তের পর দোকান বন্ধ করলাম আম, বাসার দিকে এগোলাম। পথঘাট প্রায় ফাঁকা হয়ে এসেছে তখন, অধিকাংশ লোকজন নিজেদের বাড়ি ফিরে গেছে।
এক লোক এসে দাঁড়াল আমাদের সামনে, টুপি খুলে অভিবাদন জানাল মিস ডায়ানাকে, বলল তারা একটা ফ্যানডাংগোর আয়োজন করছে, মিস ডায়ানার সময় হবে কিনা, যোগ দেয়ার। লোকটা যখন চলে গেল, ডায়ানা বললেন, উনি সিনর লিউগো। এখানকার এক বনেদি পরিবারের মানুষ, অনেক জমিজমা আছে। তোমার দাদুকে চেনেন ভদ্রলোক।
বন্ধু?
না। আমার তা মনে হয় না। তোমার দাদু কারও সাথে বন্ধুত্ব করেন না, করার আগ্রহও নেই। সবাই তাকে চেনে, সমীহ করে, ভয় পায়-ব্যস, এই পর্যন্ত।
মায়ের কাছে শুনেছি দাদু অনেকদিন আগে স্পেন থেকে এসেছেন এখানে। তখন খুব ছোট ছিলেন। রাজা জমি দিয়েছিলেন তাকে। শুনেছি, স্পেনে দাদুর বেশ ক্ষমতা ছিল, টাকাপয়সাও।
কিন্তু আমার কী মনে হয় জান, উনি ক্যালিফোর্নিয়ায় এসেছেন কেন? তাকে দেখে মনে হয় না তিনি অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ, আর স্পেনে যদি মজবুত অবস্থানই ছিল, তা হলে সাত-সমুদ্র পেরিয়ে এই অখ্যাত জায়গায় এসে পড়ে আছেন কোন দুঃখে?
মা আর বাবাও আলাপ করতেন, এ-ব্যাপারে, তাঁদের কাছেও একটা ধাঁধার মত ছিল বিষয়টা।
তোমার মা-ই কি একমাত্র সন্তান ছিলেন?
জানি না। তবে মনে হয়..নাহ, ঠিক মনে নেই আমার।
তবু কী-যেন আবছায়া মনে পড়ছে আমার…কিছু একটা…কী?
প্রশ্ন যখন উঠেইছে, আমাকে জানতে হবে, অর্থ-সম্মান আছে এরকম একজন মানুষ কেন সবকিছু ছেড়েছুড়ে পড়ে আছেন এখানে এসে। ক্যালিফোর্নিয়া ভাল জায়গা, কিন্তু ক্ষমতা থেকে বহুদূরে। আচ্ছা, কথাটা কোথায় যেন শুনেছি আমি? বাবার কাছে বোধহয়।
নিজের বংশ সম্পর্কে অনেক কথাই বলতেন মা, এবং তার মাঝে আমি আভিজাত্য আর বংশগৌরবের অহঙ্কার পুরোমাত্রায়ই লক্ষ করেছি। তবে আমার মনে হয়, এসব অহঙ্কারের ভিত্তি একটা পরিবারের বহু প্রাচীন কোন ঘটনার ওপর গড়ে ওঠে, কিংবা বংশ-পরম্পরায় অব্যাহত সাফল্যের মাঝ দিয়ে।
বাবাকে একদিন জিজ্ঞেস করেছিলাম কথাটা, তিনি সায় দিয়েছিলেন আমার মতে। বলেছিলেন, আজ যারা বংশমর্যাদায় কৌলীন্যের দাবিদার, খোঁজ নিলে হয়তো দেখা যাবে তাদের বংশের প্রতিষ্ঠাতা কোন গরীব চাষী ছিলেন। ভাগ্যের চাকা ফৈরাতে হয়তো বেরিয়ে পড়েছিলেন একদিন, তারপর নানা ঘটনার ভেতর দিয়ে মোটামুটি সম্মানজনক একটা অবস্থানে পৌঁছেছিলেন। বেশির ভাগ ক্ষেত্রে এধরনের সাফল্য এসেছে তরবারির জোরে। প্রাচীনকালে সাহসী সবল মানুষ রাজার সেনাদলে। নাম লেখাত, তাদের বীরত্বে খুশি হয়ে রাজা তাদের জমিদারি, সোনাদানা এগুলো উপহার দিতেন। এবং এভাবেই শুরু হত নতুন একটা অভিজাত বংশের যাত্রা। অত, বাবা বলেছিলেন, ইউরোপে তাই ঘটেছিল।
.
সেরাতে বিছানায় শুয়ে ঘুম এল না। কাল থেকে শুরু হচ্ছে আমার স্কুলজীবন, আর এ-ব্যাপারটাই আমাকে ভাবিয়ে তুলেছিল। একধরনের আত্মকেন্দ্রিকতা ছিল আমার মাঝে, সমবয়েসী ছেলেদের সঙ্গে কখনোই মিশতে পারতাম না। বেশির ভাগ সময়ে আমার বন্ধুত্ব, ওঠাবসা হয়েছে বড় মানুষদের সাথে। ফলে অনেক ব্যাপারেই অন্য ছেলেমেয়েদের চেয়ে আমি একটু বেশি জানতাম। আর এটাই সহ্য করতে পারত না। ওরা, ভাবত আমি বুঝি গুলতানি মারছি। এজন্যে অনেক সময় ওদের ধমক-ধামক খেতে হয়েছে আমায়। বার দুয়েক লাগতেও এসেছিল কেউ কেউ পারেনি। খালিহাতে কীভাবে আত্মরক্ষা করতে হয় বাবা আমাকে একটু-আধটু শিখিয়েছিলেন।
স্কুলে যেতে ভয় হচ্ছিল আমার, কারণ আরও দুটো ছেলে ছিল ওখানে। আমি নিশ্চিত ছিলাম, ওদের কেউ একজন সর্দারি ফলাতে চাইবে আমার ওপর। এবং লড়াই বেধে যাবে আমাদের মধ্যে। অবশ্যি লড়াইকে আমার ভয় তা নয়; মুশকিল হচ্ছে, মিস ডায়ানা পছন্দ করবেন না ব্যাপারটা।
তখনকার দিনে লস এঞ্জেলেসে সবকিছুই ছিল একে অন্যের কাছাকাছি। মিস ডায়ানার বাসা থেকে স্কুল মিনিট তিনেকের পথ, আমি সকাল আটটার একটু আগেই হাজির হালাম, সেখানে।
বাইরের বেঞ্চিতে দুটো ছেলে আর দুটো মেয়ে বসেছিল, তবে একসঙ্গে নয়। আমি যখন উঠনে ঢুকরলাম, সবাই তাকাল চোখ তুলে কিন্তু কেউই কিছু বলল না। একটা ছেলের স্বাস্থ্য আমার চেয়ে ভাল, অনুমান করলাম বয়েসেও বড় হবে।
কী চাস এখানে? রুক্ষ স্বরে জানতে চাইল সে।
আমি ক্লাসে যাচ্ছি।
যদি ঢুকতে না দিই?
আমি চাইনি, তবু বেধে গেল গোলমাল। কিন্তু কী করব, এড়াতে চাইলেই কি আর ঝামেলার হাত থেকে রেহাই পাওয়া যায় সর্বদা। ওর দিকে এগোলাম আমি।
এটা মোটেও আশা করেনি ও, ফলে একটু ঘাবড়ে গেল।
মিস্টার গ্রে আমাকে চেনেন। উনি জানেন আজ সকালে আমি আসব।
বাইরের বুড়ো গ্রে-র কোন খবরদারি চলে না। তার যত হম্বিতম্বি ক্লাসে। আর এই উঠনটা–আমার এলাকা।
আমি বললাম না কিছু, স্রেফ ধৈর্য ধরলাম। আমার বুকের ভেতর ঢিপঢিপ করছে। লম্বা-তাগাড়া হতে পারে, কিন্তু বিশ্বাস হলো না আমি যেসব ইন্ডিয়ান ছেলের সাথে কুস্তি লড়েছি ও তাদের চেয়ে শক্তিশালী হবে।
কে তুই? আমি আগে কখনও দেখিনি তোকে।
এই তো দিনকতক আগে এসেছি সাগর থেকে। বস্টনের একটা জাহাজে চড়ে।
অপর ছেলেটা রোমাঞ্চিত হয়ে উঠল। সাগর থেকে? আচ্ছা!
আমার নাম, বললাম আমি, ড্যানিয়েল ডিফো।
এ আর এমন কী, ঠোঁট ওলটাল হামবাগ ছেলেটা, যে-কেউ আসতে পারে সাগর থেকে।
নিশ্চয়ই পারে। তবে আমি তাই এসেছি।
মিছে কথা বলেছিলাম আমি। আসলে তো আমি আসিনি সাগর থেকে, কিন্তু আমার কাহিনিটা প্রতিষ্ঠিত করার প্রয়োজন ছিল। মিস ডায়ানা এভাবেই শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন আমায়।
ঠিক ওই মুহূর্তে রাস্তা থেকে উঠনে এসে ঢুকলেন টমাস গ্রে। সুপ্রভাত, ড্যান। র্যাড হিউবারের সাথে ইতিমধ্যেই তোমার পরিচয় হয়ে গেছে দেখছি। আর এ হচ্ছে-অপেক্ষাকৃত ছোট ছেলেটার দিকে ইশারা করলেন তিনি-মাইলো বার্নস।
আর ওই মেয়ে দুটি, বললেন গ্রে, ডেলা কোর্ট আর কেল্ড ওব্রায়েন। ডানে বাঁয়ে তাকালেন শিক্ষক। অ্যানাবেলকে দেখছি না। ও কোথায়?
পরে আসবে। ডেলা নামের মেয়েটা জানাল। ওর বাবা আসছেন আজ, তাই ও রয়ে গেছে বাসায়।
গ্রে তাকালে আমার পানে। ওর বাবা কুইন বেস জাহাজের ক্যাপ্টেন, নাম জন লরেল।
ভেতরে গিয়ে বেঞ্চিতে বসলাম আমরা। অন্যরা আমি আসার আগেই নিজেদের সিট দখল করেছিল, তাই ওরা বসা অবধি আমি অপেক্ষা করলাম, তারপর নিজেও বসে পড়লাম।
ওখানে অ্যানাবেল বসে, কুদ্ধ স্বরে বলল র্যাড।
দুঃখিত, বলে একটু সরে বসলাম আমি।
তুই অন্য টেবিলে গিয়ে বস, আদেশ করল র্যাড।
ও যেখানে বসেছে ঠিকই আছে, বললেন গে। রাগে একটু নড়েচড়ে উঠল র্যাড, বলতে নিল কিছু, তারপর কী ভেবে চুপ করে গেল।
আজ আমরা, শিক্ষক বললেন, কথ্যভাষায় প্রত্যয়-বিভক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করব।
আর এভাবেই শুরু হলো আমার স্কুলজীবন।
.
১৫.
পরপর তিনদিন স্কুলে হাজিরা দিলাম আমি, প্রত্যেক দিনই আমার পাশের আসনটা ফাঁকা ছিল।
চতুর্থ দিন, স্কুলে ঢুকছি এই সময়ে র্যাড উঠনে থামাল আমাকে। পা ফাঁক করে দাঁড়াল ও। মাইলো বার্নস দাঁড়িয়ে ছিল একপাশে, তবে মেয়েরা তখনও আসেনি স্কুলে। কিংবা এলেও আমি দেখতে পাইনি ওদের।
অ্যানাবেল আজ স্কুলে আসছে, বলল র্যাড। তুই অন্য টেবিলে বসবি।
মিস্টার গ্রে আমাকে বলে দিয়েছেন কোথায় বসতে হবে। আমি সেখানেই বসব।
অ্যানাবেল আমার প্রেমিকা! হয় তুই সরবি নয়তো আমিই সরাব তোকে।
অ্যানাবেলকে আমি চিনি না, বললাম, তবে আমি যেখানে আছি সেখানেই থাকব।
আমাকে ঘুসি মারল ও। ব্যাপারটা নিতান্তই অপ্রত্যাশিত ছিল আমার কাছে, পড়ে গেলাম মাটিতে। হতভম্ব হয়ে উঠে বসলাম আমি, মুখে হাত রাখতেই দেখলাম রক্ত পড়ছে। ঝাঁ করে খুন চড়ে গেল মাথায়, দাড়াতে চেষ্টা করলাম, পাঁজরে লাথি মেরে আবার আমাকে ফেলে দিল র্যাড।
গড়িয়ে সরে গিয়ে প্রয়াস পেলাম ওঠার, ফের মার খেলাম। একই ব্যাপার ঘটছিল বারবার, আমি ওঠার চেষ্টা করছি, আর ব্ল্যাড মাটিতে শুইয়ে দিচ্ছে আমাকে। মাথা ঘুরছে আমার, রক্ত পড়ছে, ব্যথা করছে, তবু হাল ছাড়লাম না আমি। কেন, তা জানি না, তবে তাগিদটা আসছিল আমার ভেতর থেকে।
একটা মেয়ে চেঁচিয়ে উঠল। র্যাড! তুমি ছেড়ে দাও ওকে!
চলে এস, র্যাড। ওকে ছেড়ে দাও, আবেদন জানাল মাইলো।
চুপ কর! অভদ্র সুরে বলল র্যাড। নিজেকে খুব চালু মনে করে ও। আজ একটা উচিত শিক্ষা দিয়ে দেব!
ফের উঠতে নিলাম আমি, হাত আর হাঁটুতে ভর দিয়ে উঁচু হালাম একটু, আর অমনি আমার পাজরে লাথি মারল ও। ব্যথায় খাবি খেলাম আমি, তবু চেষ্টা করলাম উঠে দাঁড়াতে।
দেখেছ? নাক সিটকাল র্যাড। আমার কাছে ও এখনও শিশু।
পিছিয়ে গেল ও, ঘুরে দাঁড়াল। হাঁচড়েপাঁচড়ে সোজা হালাম আমি, ধেয়ে গেলাম ওর দিকে, সমানে ছুড়ছি দুহাত। চেঁচাল কে যেন, র্যাড ঘাড় ফেরাল। আমার একটা ঘুসি আঘাত করল ওর মুখে, ঠোঁট কেটে রক্ত বেরোল, কিন্তু পরক্ষণে একধাক্কায় আমাকে সরিয়ে দিল সে, র্যাড আমার চেয়ে লম্বা, হাত দুটোও বড়, ফলে অনায়াসে তুলোধুনো করল আমাকে। তারপর হঠাৎই মিস্টার গ্রে হাজির হলেন ওখানে।
থাম, থাম! কী হচ্ছে এসব? র্যাড, থাম তুমি! ছেড়ে দাও ওকে!
হাহ দোষ ওরই!
সরে গেল ও। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম আমি, সারা গায়ে প্রচণ্ড ব্যথা, কাপড়চোপড় থেকে ধুলো ঝাড়ার প্রয়াস পেলাম।
টমাস গ্রে এগিয়ে এলেন আমার কাছে। ব্যথা পেয়েছ তুমি? জিজ্ঞেস করলেন।
না, মিথ্যে বললাম।
মুখ ধুয়ে, ক্লাসে এস।
ক্লাসরুমের দরজার পাশেই ওঅশ বেসিন, রক্ত আর ধুলো ভাল করে ধুয়ে ফেলে তোয়ালেতে মুখ মুছলাম আমি। তারপর খোঁড়াতে খোড়াতে ক্লাসে ঢুকরলাম।
ঘাড় ফেরাল র্যাড, ভেংচি কাটল। আমি এগিয়ে গিয়ে আমার রোজকার জায়গায় বসে পড়লাম। র্যাড তাড়াতে নিল, কিন্তু মিস্টার গ্রে ধমক লাগালেন, র্যাড! তুমি বসে থাক!
ওকে আপনি অন্য টেবিলে সরিয়ে দিন, নইলে আমিই সরাব!
না। ফের যদি তুমি এসব কথা বল, তোমাকে আমি বের করে দেব স্কুল থেকে।
হাহ! র্যাড ভেংচি কাটল। আপনি তা পারবেন না। বাবা এক টার্মের পুরো টাকাটাই দিয়ে দিয়েছেন। এখন যদি আমাকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করেন, উনি ছাড়বেন না আপনাকে।
ইতিমধ্যে, আমি আমার বই খুলেছি, শ্লেট বের করেছি ব্যাগ থেকে। মিস্টার গে তাকালেন আমার দিকে, কিন্তু কিছু বললেন, না। তার মুখ ফ্যাকাসে, থমথমে। মনে হলো ভয়ও পাচ্ছেন একটু। এই স্কুলের ওপর নির্ভর করছে তার খাওয়া-পরা, আমার ধারণা হলো র্যাডকে যদি শেষপর্যন্ত বিতাড়িত করতেই হয় ওর বেতনের টাকা ফেরত দিতে পারবেন না টমাস গ্রে।
আমার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করল র্যাড, তবে কথা বাড়াল আর। নিজের বই খুলল সে, মলাটের আড়ালে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, দাঁড়া! স্কুল ছুটি হোক, তারপর দেখাচ্ছি মজা।
আমার মুখ থেকে টপ করে কী যেন পড়ল শ্লেটে। এক ফোঁটা রক্ত। ওটা মুছে ফেললাম আমি, যেখানে পড়েছিল রক্ত বিতৃষ্ণ চোখে চেয়ে রইলাম সেদিকে।
কী করব আমি? স্কুল ছুটির পর আবার আমাকে ধোলাই করবে ও। কেউ থামাবে না ওকে। তখনও ঝিমঝিম করছে আমার মাথা, চিবুক ঝুলে পড়েছে স্লেটের ওপর, কাঁদতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু কাঁদলাম না। ওই পুলক ওকে আমি পেতে দেব না! যেভাবেই হোক, এর একটা বিহিত…
বেশ জোরে মারতে পারে র্যাড। আবার আমাকে আঘাত করবে, জোরে। লাথি মারবে। ওদের পেটে আঘাত করবে তুমি, বাবা উপদেশ দিয়েছিলেন, কিন্তু র্যাডের হাত লম্বা। ঘুসাঘুসি ব্যাপারটা আমি কম জানতাম; তবে ইন্ডিয়ানদের সাষে কুস্তি লড়ার অভিজ্ঞতা ছিল। ওদের সবাইকে হারিয়েছিলাম, কেবল ফ্রান্সিসকোই ব্যতিক্রম। আমরা কেউই কারোকে হারাতে পারিনি কখনও।
মিস্টার গ্রে যখন আইভান হো-র গল্প থেকে পড়তে ললেন আমাকে, তার কথা প্রথমে আমি শুনতে পেলাম না। তারপর উঠে পড়তে শুরু করলাম। ধীরে ধীরে, কারণ আমার ঠোঁট ফুলে গিয়েছিল, তবু মোটামুটি ভালই পড়লাম।
ভেরি গুড, ড্যান, বললেন মিস্টার গ্রে।
হাহ্! মুখ বাঁকাল র্যাড।
এরপর ক্লাসের কোন কথাই আর দুকল না আমার কানে বসে বসে কেবলই ভাবতে লাগলাম কী করা যায়। আর মার খেতে চাই না আমি! সবার সামনে আমি ধুলোয় লুটাব, আর মুখ টিপে হাসবে ওরা, এ কিছুতেই বরদাশত হবে না আমার। তাই, কিছু একটা আমাকে করতেই হবে।
একটা ব্যাপার আমি জানি। আমি সরছি না। অ্যানাবেলকে আমি চিনি না। মাথাব্যথাও নেই চেনার, তবু আমি সরর না! পারলে ও আমাকে খুন করুক, আমি যেখানে আছি সেখানেই থাকব।
আচ্ছা, এ-অবস্থায় কী করা যায়? কিছু একটা…বাবা বলতেন মাথা খাটালে উপায় যা হোক বের হয়ই। প্রতিটা সমস্যারই জবাব আছে। এখন আমি যদি….
বোধহয়….
শিগগিরই ভাঙবে ক্লাস, আবার বাইরে যেতে হবে আমাকে। এখানে হয়তো-বা, আমাকে রক্ষা করতে পারবেন টমাস গ্রে, কিন্তু ক্লাসের বাইরে তার কর্তৃত্ব চলবে না।
দরজায় নড়াচড়ার আভাস পেলাম একটা, আমি পলক তুললাম। চৌকাঠের ঠিক ওপাশে দাঁড়িয়েছিল মেয়েটি, ওর চুল স্পর্শ করছিল রোদ! লাল-সোনালি আভা দেখা যাচ্ছিল।
একহারা গড়ন, শরীরের প্রতিটি চড়াই-উতরাই স্পষ্ট–এবং রূপসী।
ওর-ই নাম অ্যানাবেল…প্রথম দেখায়ই আমি প্রেমে পড়লাম।
<