তৎক্ষণাৎ নিজেকে সক্রিয় করল শেভার্ন, লাথি মেরে জনির নাগাল থেকে সরিয়ে দিল পিস্তলটা। ভাবছে কিভাবে সবার অজান্তে মেলা থেকে নেমে এসেছে মিসেস ব্রুকস। তারপর আচমকাই পুরো ব্যাপারটার তাৎপর্য ধরা পড়ল ওর মস্তিষ্কে-দল বেঁধে হামলা চালায়নি পেনি-ফার্দিংরা, স্রেফ তিন-চারজনের অতি উৎসাহী একটা দল মাথা-ব্যথার কারণ হয়ে দাড়িয়েছিল ওদের। জনি এই দলে থাকলেও নিশ্চিত ভাবে বলা যায় মোক্ষম সময়ে পৌঁছেছে, অসহায় অবস্থায় পেয়ে গিয়েছিল ওকে।

সোডা স্প্রিং যাওয়ার পথে ট্রেইলের কোথাও সাহস ফিরে পেয়েছে ছেলেটা, শেভার্নের গাঁজাখুরি গল্পের অসারতা উপলব্ধি করে ছুটে এসেছে শোধ নিতে। কিন্তু এবারও, কেউ বোকা বানিয়েছে ওকে। এখনও সামনের দিকে ঝুঁকে আছে সে, বুক আর পেটের মাঝামাঝি জায়গাটা দুহাতে চেপে ধরে রেখেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর, প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে ফোঁপানোর চাপা শব্দ হচ্ছে।

সত্যিই দুঃখিত, মিসেস ব্রুকস, শেষপর্যন্ত কোন মানুষকে গুলি করতে হলো তোমার, স্মিত হেসে বলল শেভার্ন। অকৃতজ্ঞ কাউকে দয়া দেখানোর খেসারত দিতে হবে জানলে… থেমে গেল ও, বুঝতে পারছে ভুল করছে। ভারী একটা রাইফেল দিয়ে মহিলার পক্ষে এত নিখুঁত ভাবে গুলি করা সম্ভব নয়।

অন্ধকার কুঁড়ে বেরিয়ে এল জুডাস ম্যাকলেন্ডন। ছোটখাট একটা কোল্ট শোভা পাচ্ছে হাতে। সেলুন পিস্তল। আড়ষ্ট ভঙ্গিতে কয়েক পা এগিয়ে এল, জনির সামনে গিয়ে দাঁড়াল এরপর। চোখ তুলে তাকাল জনি, পলকহীন দৃষ্টিতে দেখছে। সমবয়সী শত্রুকে।

হ্যালো, জনি! সরোষে বলল জুড। খুব লাগছে?

নড করল ছেলেটা, কথা বলার শক্তি পাচ্ছে না।

ভাল, আশা করি অন্তত এক সপ্তাহ বেঁচে থাকবে তুমি, বলে জনিকে ধাক্কা দিল জুড। ভেজা কর্দমাক্ত মাটিতে চিৎপটাং হলো তরুণ ঘোড়া চোর, পেটের ঠিক ওপরের দিকে একটা গর্ত। তাজা রক্তে শাট ভিজে গেছে, জনির দুহাতেও রক্ত লেগে আছে।

পকেট হাতড়ে একটা ছুরি বের করে শেভার্নের হাতের বাঁধন কেটে দিল জুড। হাতে সাড়া ফিরে পেতে মিনিট কয়েক লাগল, কাঁপা হাতে কোল্ট জোড়া পুনরুদ্ধার করল শেভার্ন। তাজা বুলেট ভরে হোলস্টারে রাখল পিস্তল দুটো। কোমরে ব্যথা অনুভব করছে এখনও, হাড় আর মাংস যেন কুরে কুরে খাচ্ছে কেউ। বজ্রপাত আর পিস্তলের লাগাতার অগ্নি ঝর্ক কিছুটা ধাঁধায় ফেলে দিয়েছে ওকে, চোখে ঝাঁপসা দেখছে এখনও। বুঝতে পারছে না সত্যিই এসব ঘটছে কি না।

ঠিক আছ তো তুমি? হাঁটতে পারবে? জানতে চাইল জুড।

নড করল শেভার্ন।

অসহায় ভাবে মরার জন্যে আমাকে এখানে ফেলে যাবে তোমরা? স্নান, কিন্তু অধীর স্বরে জানতে চাইল জনি।

মনে হচ্ছে তোমাকে গুলিই করা উচিত, তিক্ত স্বরে বলল শেভার্ন।

তোমার মত টিনহর্নের কাজ নয় এটা! তাচ্ছিল্য প্রকাশ করল জুডাস ম্যাকলেন্ডন। ইতোমধ্যে উঠে দাঁড়িয়েছে জনি, সরোষে তাকে সামনের দিকে ঠেলে দিল জুড। ধাক্কার চোট হোঁচট খেয়ে পড়তে গিয়েও কোন রকমে সামলে নিল তরুণ।

আমার জন্যে কি পরিকল্পনা করেছিলে, জনি?

ওহ, লাগছে খুব!

নিখাদ আনন্দ নিয়ে শত্রুর দুর্ভোগ দেখছে জুড, ঠোঁটে বাঁকা হাসি। ক্ষণিকের জন্যে জ্বলে উঠল চোখ দুটো, শেভার্নের ভয় হলো হয়তো খেপে গিয়ে এখনই ঝামেলা সেরে ফেলবে সে, কিন্তু এক পা এগিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল তরুণ ম্যাকলেন্ডন। ঘুরে আগুনের কুণ্ড থেকে একটা কাঠের চেলা তুলে নিল, শেভার্নের কাধ চেপে ধরে এগোল ঢালের দিকে। পেছনে পড়ে রইল জনি, প্রায় মরতে বসেছে। তবে মরার আগে হয়তো আরও কিছুক্ষণ ভুগতে হবে তাকে।

গুলি কোরো না, জুলি, চিৎকার করে নিজের অবস্থান জানান দিল জুড, গম্ভীর পুরুষালি কণ্ঠ। ক্ষণিকের জন্যে হলেও তারুণ্য চপলতা উধাও হয়ে গেছে।

আচরণে। আমি আর মি. শেভার্ন আসছি।

শেভার্নের মনে হচ্ছে সত্যিই বোধহয় ঘটছে না এসব। বিদঘুঁটে দুঃস্বপ্ন, নিজেকে বলল ও-আরেকটা স্মৃতি। কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোনোর ফাঁকে সচেতনতা বোধ ফিরে এল, জানে রূঢ় বাস্তব প্রত্যক্ষ করতে হচ্ছে-পেছনে ধুকে ধুকে মরতে বসেছে তরুণ একটা ছেলে। তাজা প্রাণের অপচয়! আমি দুঃখিত, বিড়বিড় করে বলল ও, সত্যিই দায়িত্ব পালন করতে নিদারুণ ভাবে ব্যর্থ হয়েছে; সামান্য একটা ছেলেকে জড় উপড়ে ফেলতে বাধ্য করেছে।

কি জন্যে? ত্যক্ত স্বরে জানতে চাইল জুড।

সুযোগ পেয়েও ওকে খুন করিনি।

তাতে ক্ষতি হয়নি, এই দিনটার জন্যে বহু দিন অপেক্ষা করেছি আমি। আমার কুকুরটাকে খুন করেছিল জনি, সেই থেকে ভাবছিলাম কবে সুযোগ পাব।

দীর্ঘশ্বাস ফেলল জিম শেভার্ন, জানে এভাবেই হয়তো নিষ্পত্তি হবে সবকিছুর-ঝামেলা উপড়ে ফেলার পদ্ধতি ওর পছন্দ হোক বা না হোক। কবেই বা খুব পছন্দ হয়েছে? পরিস্থিতির ফিকিরে পড়ে এ পর্যন্ত কতবার অস্ত্র দিয়ে অন্যের প্রাণ কেড়ে নিতে হয়েছে ওকে? একেকটা খুন মানেই বুকের গভীরে একেকটা ক্ষত তৈরি করা, একেকটা দুঃস্বপ্ন।

তোমাদের সঙ্গে অন্য কেউ নেই তো? মিসেস ব্রুকসের উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল।

না। শুধু আমরাই।

ইস্টান সলোস? এবার স্প্যানিশে জানতে চাইল মহিলা।

প্রয়োজনীয় সতর্কতা, ভাবল শেভার্ন। ওরা একা কি-না নিশ্চিত হওয়ার প্রয়োজন আছে মহিলার। উপত্যকায় পড়ে থেকে কাতরাচ্ছে জনি, মাঝেমধ্যেই ফেঁপাচ্ছে দুঃসহ অসহায়ত্বে; দ্বিধান্বিত হওয়ার জন্যে যথেষ্ট। তবে প্রশ্নটার গভীর তাৎপর্য একটু পর উপলব্ধি করল ও, মিসেস ব্রুকস নিশ্চই নিশ্চিত জানে পেনি ফার্দিং রাইডাররা স্প্যানিশে কথা বলে না।

কিছুটা হলেও স্বস্তি বোধ করছে শেভার্ন, ম্যাকলেন্ডনরা মিথ্যে বলছে না। ওরাই প্রথম এসেছে এ এলাকায়; সময় আর শ্রম ব্যয় করে এখানকার নিয়ম কানুন শিখেছে। ম্যাকলেন্ডনরা যদি গরুর বদলে ভেড়াও পালন করে, নিজের জমি থেকে তাদের উচ্ছেদ করার কি অধিকার আছে উড়ে আসা কিছু লোকের?

এবার স্প্যানিশে উত্তর দিল জুড, বোনকে নিশ্চিন্ত করল একাই আছে ওরা। মিনিট বিশেকের মধ্যে মেসার ওপর পৌঁছে গেল। চড়াই বেয়ে উঠতে হয়েছে, তাছাড়া শরীরে একটা ক্ষত, ক্লান্ত বোধ করছে শেভার্ন-এতটাই যে সরাসরি কম্বলের নিচে ঢুকে পড়ল।

আগুনের কাছে গিয়ে বসেছে জুড, মনোযোগের সঙ্গে পিস্তলের যত্ন নিচ্ছে। কোল্টের বাটে একটা আঁচড় পড়েছে, একেবারেই নতুন। সময় বা ধৈর্য ছাড়া অন্য কিছু দিয়ে বোধহয় ওটাকে ঝকঝকে করা সম্ভব নয়, ভাবল শেভার্ন। অস্ত্র পরিষ্কার করে তেল মেখে, মেকানিজম পরখ করল জুড। বোধহয় নিশ্চিন্ত হলো যে মরতে বসা বেয়াড়া জনি তেমন কোন ক্ষতি করতে পারেনি কোল্টের।

বজ্রপাতটা কি তোমার খুব কাছাকাছি পড়েছে? জানতে চাইল জুড।

একেবারে নাকের ডগায়! বলল ও, হাত-পায়ে ঝিঝি অনুভূতিটা ভুলতে চাইছে।

ব্যাপারটা বিস্ময়কর এবং অস্বাভাবিক। মেসার ওপর আঘাত না করে অনেক নিচুতে উপত্যকার একটা গাছের কাছাকাছি পড়ল কেন বাজটা? কিন্তু এরচেয়েও রহস্যময় অনেক ব্যাপার আছে এখানে। আজকের আগে নিচের লোকদের কাউকে গুলি করেছ কখনও?

ভাই-বোনের নিখাদ বিস্ময় দেখে বোঝা গেল তেমন কোন ঘটনা ঘটেনি কখনও। আমরা অসভ্য বা নিষ্ঠুর নই, মি. শেভার্ন, কিছুটা ক্ষুব্ধ স্বরে বলল মিসেস ব্রুক।

তেমন কিছু বোঝাতে চাইনি আমি, ম্যাম, মহিলার উষ্মা গ্রাহ্য না করার চেষ্টা করছে শেভার্ন, কিন্তু জুলিয়া ব্রুকসের অসন্তোষ এতটাই স্পষ্ট যে অস্বস্তির আকারে উপত্যকার নীরব বাতাসে ছড়িয়ে পড়ছে যেন। কিন্তু বুঝতে পারছি না। সামান্য কয়েকটা গরু আর প্রচুর ঘাস থাকার পরও ভেড়ার ব্যাপারে কেন এত খেপে আছে ওরা।

তুমি নিজেই শুনেছ জনি কি বলে ডাকছিল আমাকে, বলল জুড়।

বোন-জামাই আর বাবা মারা যাওয়ার পর থেকে অদৃশ্য একটা অভিশাপ যেন তাড়া করছিল জুডাস ম্যাকলেন্ডনকে, সারাক্ষণই মনমরা হয়ে থাকত। কিছুটা হলেও যেন সেটা কাটিয়ে উঠেছে এখন। ব্যাপারটা বিস্মিত করছে শেভার্নকে।

সোডা স্প্রিং-এ আসার পর থেকে যেসব ঘটনা ঘটেছে, দক্ষতা আর অনমনীয় দৃঢ়তার সঙ্গে সেগুলোর মোকাবিলা করেছে জিম শেভার্ন; নিজের অজান্তে বেপরোয়া এবং লড়াকু লোক হিসেবে নাম কিনে ফেলেছে। বুড়ো ম্যাকলেন্ডন একাই নয়, জুডও প্রভাবিত হয়েছে ওর দৃঢ়তা দেখে। ওর ওপর ভরসা করেছে বুড়ো, আর জুড প্রায় নায়কের আসনে বসিয়েছে ওকে-উঠতি বয়সের যে কোন তরুণের জন্যে এটাই স্বাভাবিক, আদর্শ হিসেবে দেখেছে শেভার্নকে সারাক্ষণ কাছাকাছি থাকার চেষ্টা করেছে। সন্দেহ নেই শেরিফকে পাঠানো ওর লেখা নোটেরও কিছুটা ভূমিকা আছে এতে। শেভার্নকে এখন অন্য। সবার মত মার খেতে বা পরাজিত হতে দেখে দূরত্বটা কমে এসেছে, ওর প্রতি আন্তরিক হয়ে উঠেছে জুড।

বৃষ্টিস্নাত উপত্যকার শীতল, নিরুপদ্রব পরিবেশে মেসার ওপর সত্যিই কি নিরাপদ ওরা, এমন ভাবে বসে আছে যেন নিচে জনির গালাগাল বা কাতরানি অন্য কেউ শুনতে পাবে না?

জনি মারা গেছে কি-না বোঝা যাচ্ছে না, তবে চুপ হয়ে গেছে। কম বোরের একটা সেলুন পিস্তলের গুলিতে ধাক্কা কমই লাগার কথা, কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়েছিল ছেলেটা। জুডের প্রত্যাশা অনুযায়ী, সপ্তাহ খানেক না হলেও অন্তত একটা দিন হয়তো বেঁচে থাকবে জনি।

সি ফুয়েরা ক্যাবালো… বিড়বিড় করে কি যেন বলল বয়স্কা মহিলা।

কিন্তু ও তো ঘোড়া নয়, প্রতিবাদ করল জুড। এবং কোন ঘোড়াই আজীবন কাজে আসে না।

কিন্তু তোমার মত সুবিধা ছিল না ওর, নিস্পৃহ স্বরে বলল জুলিয়া ব্রুকস। ঘুরে শেভার্নের দিকে তাকাল মহিলা, কিন্তু শরীরের ব্যথায় তখন কাতর শেভার্ন, বহু কষ্টে চিৎকার করা থেকে নিবৃত্ত রেখেছে নিজেকে। তোমার কি ধারণা, মি. শেভার্ন?

আমার দয়ার নমুনা আর ফল তো দেখেছ। সহজাত প্রবৃত্তির তাড়না যদি অনুসরণ করতাম, তাহলে এসবের কিছুই ঘটত না।

পা ভাঙা একটা ঘোড়ার মতই দয়া পাওয়া উচিত ওর, তাই না?

কিন্তু বেড়ালের গলায় ঘন্টা ঝোলাবে কে?

দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াল মিসেস ব্রুকস। তোমাদের কেউ যদি একটা পিস্তল দাও আমাকে…

আমি যাচ্ছি, ঘোষণা করল জুড।

বিকৃত আনন্দ নিয়ে কাজটা করবে তুমি! প্রতিবাদ করল লাল-চুলো।

সারা শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছে শেভার্ন, ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে। ভাই-বোনের মধ্যে কে কাজটা সারল তাতে ক্ৰক্ষেপ করতে ইচ্ছে করছে না। ওর নিজেরই করা উচিত ছিল কাজটা।

শ্রাগ করল জুড। কিন্তু তাতে পার্থক্য কি? বাবার বেলায় কি করেছিল ওরা, মনে আছে? তাছাড়া, জনি আমার জন্যে এরকম আনন্দের ব্যবস্থাই করতে চেয়েছিল।

আমাদের সবার জন্যেই, নিচু স্বরে স্বগতোক্তি করল শেভার্ন। আর আমি…বুঝতে পারিনি কোনটা সাহস, বোকামি বা কাপুরুষত্ব-হয়তো এ কারণেই শত্রুরা বেঁচে আছে এখনও।

দীর্ঘ নীরবতা খোঁচাচ্ছে ওদের। সোডা স্প্রিং-কেই বলা যায় সবচেয়ে কাছের সভ্য বসতি, বহু দূরে আছে শহরটা এবং এটাই বাড়তি সুবিধা। ইচ্ছে করলেই সমস্যাটা চুকিয়ে ফেলতে পারে। নিচে অন্ধকার উপত্যকায় এখন মিনতি করছে। জনি-যা সে করেনি কখনও-অসহায়, অধীর সুরে দয়া চাইছে ওদের।

ঝিমুনি চলে এল, কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল শেভার্ন। একসময় চোখ খুলে দেখল আগের মতই বসে আছে অন্যরা। আচমকা নিচের উপত্যকায় কারও ক্ষীণ, সতর্ক পদশব্দ শোনা গেল। না! প্লীজ! কাতর স্বরে অনুরোধ করল জনি, তারপরই নীরব হয়ে গেল। আর কোন অভিযোগ, অনুনয় বা কাতরানি শোনা গেল না। কাজটা সেরে ফেলেছে কেউ।

একটু পর মেসার মুখে রোজাওরাকে দেখতে পেল শেভার্ন। বিস্ময়ের ধাক্কাটা চড়ের মত আঘাত করল ওকে, ভাবতেই পারেনি এমন একটা কাজে যাবে। মহিলা। মহিলাকে বেরোতে দেখেনি ও। অন্যদের বিস্ময় দেখে বুঝল জুড বা মিসেস ব্রুকসও রোজাওরার অনুপস্থিতি টের পায়নি। নির্বিকার মুখে হাতের ছুরির রক্ত পরিষ্কার করছে মহিলা, নীরব শূন্য দৃষ্টিতে তা দেখছে ভাই-বোন।

উন ক্যাবরন মেনোস, বলল রোজাওরা।

আসলেই ঝামেলা শেষ! সমস্যার একেবারে গভীরে প্রবেশ করেছে মহিলা। অস্তিত্ব টিকিয়ে রাখার রক্তক্ষয়ী লড়াইয়ে সামান্য ব্যভিচার অসংখ্য সমস্যার বিপরীতে সামান্য উন্নতিই বলা যায়। নীরব অদ্ভুত সুন্দর এই উপত্যকায় আসার ক্ষণটি নিজেকে মনে করিয়ে দিল শেভার্ন, ট্রেইলে জ্বলন্ত একটা ক্যারাভানের পাশে পড়ে ছিল রোজাওরার স্বামীর মৃতদেহ। অন্তত একজন সমস্যাটা ঠিকই উপলব্ধি করতে পেরেছে•••উঁহু, দুজন, জুডাস ম্যাকলেন্ডনের কথা মনে পড়তে সংশোধন করল ও।

তুমি বোধহয় অসুস্থ বোধ করছ, মি. শেভার্ন? উদ্বিগ্ন স্বরে জানতে চাইল জুলিয়া ব্রুকস, এগিয়ে এসে শেভার্নের পাশে বসল। হাতের চেটো ওর কপালে রেখে তাপমাত্রা পরখ করল। ইশশ! জ্বরে গা পুড়ে যাচ্ছে!

অন্যের সমস্যা বুঝতে পারার স্কটদের চিরাচরিত মনটা পেয়েছ তুমি, স্মিত হেসে বলল ও।

কোন মন্তব্য না করে গ্রীন রীভারের বোতলটা এগিয়ে দিল মহিলা। গামলায় পানি ভরে এক খণ্ড নরম কাপড় ভিজিয়ে শেভার্নের উর্ধ্বাঙ্গ মুছে দিল, জলপট্টি দিল কপালে। তারপর আরেকটা কম্বল গায়ে চাপিয়ে দিল।

কিছুটা আরাম বোধ হওয়ায় চোখ বুজল ও, পাশে জুলিয়া ব্রুকসের উপস্থিতি সম্পর্কে পুরোপুরি সচেতন। ক্ষীণ কিন্তু সুবাসিত একটা ঘ্রাণ পাচ্ছে, পারফিউমের নয় নিশ্চিত শেভার্ন। হঠাৎ করেই ওর মনে পড়ল মহিলা নিজেই অসুস্থ, শরীরে একটা ক্ষত বয়ে বেড়াচ্ছে। চোখ খুলতে সরাসরি মিসেস ব্রুকসের সবুজ উজ্জ্বল চোখজোড়া দেখতে পেল। স্মিত হেসে গ্লাস ভরা গ্রীন রীভারের পানীয় এগিয়ে দিল লাল-চুলো।

আড়চোখে অন্যদের দিকে তাকাল শেভার্ন। জুডের হাতেও একটা গ্লাস দেখা যাচ্ছে, আর ডোনা রোজাওরা সাপারের আয়োজনে ব্যস্ত। আশা করি শিগগির সুস্থ হয়ে উঠবে তুমি, পানীয় গলায় ঢেলে দেওয়ার সময় টোস্ট করল ও।

সন্দেহ নেই তোমার চেয়ে ভাল আছি, সহাস্যে বলল জুলিয়া ব্রুকস।

সকাল হলো একসময়। ভাপসা বাতাস আর মাটিতে বৃষ্টির সোদা গন্ধ ছাড়া বোঝার উপায় নেই যে আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে; ক্রীকের পানি ফুসে উঠেছিল, কিন্তু আজ আগের লেভেলে নেমে গেছে। গোলাগুলির আগে ঘোড়াগুলো যেখানে রেখেছিল শেভার্ন, সেখানেই রয়ে গেছে।

কষ্টেসৃষ্টে উঠে দাঁড়াল ও। মুখ বিকৃত হয়ে গেল ব্যথায়, কিন্তু সামস নিল কিছুক্ষণের মধ্যে, ব্যথাটা চলে গেল একসময়। ভাবছে গুরুতর কিছু হয়নি বোধহয়। নিজের জীবনের চেয়ে অন্যের জীবনকে কখনও গুরুত্ব দেবে না আর, তিক্ত মনে স্মরণ করিয়ে দিল নিজেকে। কখনোই নয়, অন্তত যদ্দিন না জীবন নিরর্থক ভাবার মত বয়েস হয় ওর।

ছেলেটাকে কবর দিতে হবে, ম্লান স্বরে মনে করিয়ে দিল লাল-চুলো।

জনি চাইত আমি যেন ওর মত একই বাতাসে নিঃশ্বাস নিতে না পারি, সোজাসাপ্টা বলল জুড। আমি চাই না ম্যাকলেন্ডনদের মাটি কলুষিত হোক।

জিজ্ঞাসু দৃষ্টিতে শেভার্নের দিকে তাকাল জুলিয়া ব্রুকস।

মনে হয় না বন্ধু হলেও ওকে কবর দেয়ার মত অবস্থা আছে আমার, ক্ষমা প্রার্থনা করল শেভার্ন।

নীরব হয়ে গেল ওরা, পার্থিব কোন বিষয়ে গুরুত্ব দিতে অনিচ্ছুক। শকুন, কয়োট আর মাছির অত্যাচার শুরু হবে কিছুক্ষণের মধ্যে, আর আছে দৃষিত পানি। বিস্ফোরক ভরা গর্তের কথা মনে পড়ল শেভার্নের, কিন্তু এতদূর পর্যন্ত যাওয়া ওর পক্ষে সম্ভব হবে না এখন।

আমি ওকে নিয়ে যেতে পারব, প্রস্তাব করল জুড।

আর তোমাকে একা পেয়ে যাক ওরা? দাবড়ানি দিল বোন। গতকাল কোথায় ছিলে তুমি?

ইউসেবিও আর অন্যদের দেখতে গিয়েছিলাম।

 তো?

শ্রাগ করল তরুণ। ওরা ভালই আছে। ঝামেলা সব ঘটছে এখানে।

মাথাগুলো ছেটে দাও, তাহলেই অন্যরা আপসে সরে পড়বে-ভাবল শেভার্ন, এই হচ্ছে পেনি-ফার্দিংদের পরিকল্পনা। তাছাড়া আক্রমণ করার জন্যে ম্যাকলেন্ডনদের এস্টেট বা ডেরাই মোক্ষম জায়গা, পাহাড়ের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা হার্ডারদের হামলা করা সে-তুলনায় অনেক কঠিন।

আর কোন উপায় আছে? জানতে চাইল লাল-চুলো।

লড়াই ছাড়া?

নড করল মহিলা। ব্যাপারটা ঠিক বুঝতে পারি না। ইন্ডিয়ানদের সাথে ঝামেলা হয়েছে, কিন্তু তারপরও এখানে বসতি করতে বা থাকতে সমস্যা হয়নি বাবার। আমার মনে হয় না ওঁকে দয়ালু ভাবত কেউ। আসলে যতটা দৃঢ়তা দরকার তাই ছিল ম্যাকলেন্ডনদের, বেশিও নয় কমও নয়। কারও শত্রু হওয়ার চেষ্টা করিনি আমরা, সেধে কারও সঙ্গে ঝামেলায় জড়াইনি।

কিন্তু তারপরও শক্র পেয়ে গেছ। পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেষ পর্যন্ত একটা পক্ষ থাকবে এখানে-হয় তোমরা, নয়তো ওরা।

আর আমরা কি-না ভাবছি উনিশ শতকে বাস করছি!

প্রস্তর যুগে বাস করছি, দীর্ঘশ্বাস ফেলে শুধরে দিল শেভার্ন। ভারী রীপিটিং রাইফেল, চৌকস হ্যান্ডগান, শ্ৰাপনেল, টর্পেডো আর ডিনামাইটের যুগে!

তোমার কি মনে হয়, কজন বাকি আছে ওরা?

পেনি-ফার্দিং?

যাই বলল ওদের।

ভাবছে শেভার্ন। ডাবল-ও বাথানে যাওয়ার সকালটা মনে পড়ল, গুটি কয়েক শীর্ণকায় গরু দেখে বিস্মিত হয়েছিল ও। ছোট্ট বাঙ্ক হাউসে পাঞ্চাররা যদি না ডাবলিং করে থাকে… ডজন খানেক হবে বোধহয়, শেষে বলল ও। কয়েকজন। মারা গেছে অবশ্য। তবুও, অন্তত আট-নজন তো হবেই।

আমাদের তিনজনের বিরুদ্ধে।

দুজন। পুরো সুস্থ হতে আরও দুদিন লাগবে আমার।

ঠিকই বলেছ, অন্যমনস্ক সুরে বলল জুলিয়া ব্রুকস, দুশ্চিন্তায় একটা ভুরু কুঁচকে উঠেছে, দুই বাকবোর্ডের মাঝখানে ভেজা স্যাঁতস্যাঁতে মাটিতে পায়চারি শুরু করল। পানি ফুরিয়ে গেছে। রোজাওরা, জুডকে সঙ্গে নিয়ে যাও। ক্রীক থেকে পানি নিয়ে এসো।

আমি একাই পারব, একটা প্যাকহর্স বের করে বলল জুড।

তোমরা দুজনেই যাবে! কেউ হয়তো নজর রাখছে আমাদের ওপর। যাওয়ার পথে ওই ছেলেটার লাশের ওপর কিছু মাটি ঢেকে দিয়ো, নইলে মাছি বসতে শুরু করবে।

বিড়বিড় করে অসন্তোষ প্রকাশ করল জুড, তবে তর্ক করল না আর। রোজাওরার পাশাপাশি ঢাল বেয়ে নিচের ক্রীকের উদ্দেশে এগোল।

যাক, আশপাশে কেউ নেই এখন, মৃদু স্বরে বলল মিসেস ব্রুকস।

কনুইয়ে ভর দিয়ে উঠে বসল শেভার্ন, ব্যথায় মুখ বিকৃত করে ফেলল। ঢাল হয়ে নিচের দিকে তাকাল ও। তাই তো মনে হচ্ছে, মহিলার দিকে তাকাতে এবার অস্বাভাবিক দৃষ্টিটা ধরা পড়ল চোখে, প্রসঙ্গটা বুঝতে পারল।

সারা শরীরে ব্যথা হচ্ছে, ব্যাখ্যা করল ও। কয়েক জায়গায় হয়তো পচনও শুরু হয়েছে। অন্তত কয়েকটা দিন বিশ্রাম নিতে হবে, তবে গরম পানি দিয়ে কয়েকবার গোসল করতে পারলে হয়তো দ্রুত সেরে যাবে।

চুলের মতই লালচে আভা ছড়াল মিসেস ব্রুকসের মুখে। আমার নিজের অবস্থাও সুবিধের নয়, কিছুটা সামলে নিয়ে স্বীকার করল। ওদেরকে সরিয়ে দেয়া ছাড়া উপায় ছিল না। যাকগে, এরচেয়ে ভাল সময় বা জায়গা পাওয়া সম্ভব নয়। তুমি কি আমার ক্ষতটা দেখবে একবার?

আমি ডাক্তার নই।

আমিও নই, এবং পঞ্চাশ মাইলের মধ্যেও তেমন কেউ নেই। রোজাওরাকে দেখাতে পারতাম, কিন্তু অদ্ভুত চিকিৎসা দিত ও-ভূত তাড়াতে ক্ষতে গোবর মেশাত। তোমার কথা শুনে মনে হয়েছে সংক্রমণ চিকিৎসার ব্যাপারে জানো তুমি।

ক্ষতটা চুলকাচ্ছে খুব। ওটা এমন জায়গায় আমি নিজে দেখতে পাচ্ছি না। হয়তো পচন ধরেছে, তেমন হলে মরা চামড়া চেঁছে তুলে ফেলতে হবে।

নড করল শেভার্ন।

ঢালের উদ্দেশে চকিত দৃষ্টি হানল জুলিয়া ব্রুকস, তারপর ওর দিকে পেছন ফিরে বসল। ব্লাউজ আর পেটিকোট সরিয়ে ক্ষতটা উন্মুক্ত করল, আড়ষ্ট ভঙ্গিই বলে দিচ্ছে কাজটা সে করছে প্রয়োজনে আর নিতান্ত অনিচ্ছার সঙ্গে। তবে বাম বগলের কাছে শুধু ক্ষতটাই দেখতে পেল শেভার্ন। দগদগে ঘার-র মত খানিকটা লাল হয়ে আছে জায়গাটা।

স্পর্শ করে দেখব? অনুমতি চাইল শেভার্ন।

নড করল মহিলা, মুখে কিছু বলল না। ঘাড়, এমনকি বগলের কাছেও ফর্সা তৃক লালচে আভা পেয়েছে। হাত বাড়িয়ে ক্ষতটা পরখ করল শেভার্ন, তুলনা করার জন্যে অন্য দিকটাও স্পর্শ করল। তারপর বেডরোলে শরীর এলিয়ে দিল ও।

কি দেখলে? উদ্বিগ্ন স্বরে জানতে চাইল জুলিয়া ব্রুকস।

ভালই তো মনে হচ্ছে। একটা সপ্তাহ সময় দাও, সুস্থ হয়ে খুশি মনেই আরও ভাল মত পরীক্ষা করার সুযোগ পেয়ে যাব আমি।

কথাটা না শোনার ভান করল মিসেস ব্রুকস। পচন ধরেনি?

না।

সংক্ষিপ্ত সময়ে ব্লাউজ আর পেটিকোটের আড়ালে নিজেকে গুটিয়ে ফেলল জুলিয়া ব্রুকস, তারপর সন্তর্পণে তাঁবুর অপেক্ষাকৃত অন্ধকার কোণে সরে গেল, ওর দিকে ফিরে বসলেও সরাসরি তাকাল না। মি. শেভার্ন, এখন কি করব আমরা? অনিশ্চয়তা আর দ্বিধা প্রকাশ পেল মহিলার কণ্ঠে।

সম্ভাব্য কয়েকটা উত্তর বিবেচনা করল ও, দ্বিধা করছে। এখন যা পরিস্থিতি, নিজেদের টিকিয়ে রাখাই হবে আমাদের আসল কাজ। শেরিফ যেহেতু আইন প্রয়োগ করতে পারছে না, কিংবা করতে অনিচ্ছুক, আপাতত নিজেদের সীমিত শক্তি নিয়েই শত্রুর মোকাবিলা করতে হবে।

কিন্তু সেটাই সবচেয়ে কঠিন কাজ, তাই না? হয়তো সবকিছু ছেড়ে চলে যেতে পারলেই ভাল হত।

রোজাওরা আর জুড ফিরে এসেছে, ঢালের মুখে দেখা যাচ্ছে দুজনকে। প্যাকহর্সে পানির ক্যান্টিন আর ব্যাগের বোঝ। এবার নিশ্চয়ই স্বস্তি পেয়েছ? তাচ্ছিল্যের সুরে বোনকে জিজ্ঞেস করল তরুণ।

চোখ বুজে ঘুমিয়ে পড়ার ভান করল শেভার্ন, এদিকে রাগে ফেটে পড়া থেকে নিজেকে সামলে রেখেছে মিসেস ব্রুকস। সারা শরীরে ব্যথা অনুভব করছে শেভার্ন, আনমনে ভাবছে আদৌ কখনও ব্যথা থেকে মুক্তি পাবে কি-না। শুনতে পেল রোজাওরার ভূমিকা নিয়ে তর্ক শুরু করেছে ভাই-বোন, কিন্তু স্বয়ং রোজাওরাও ভ্রুক্ষেপ করছে না। চোখ বন্ধ করে পড়ে থাকল শেভার্ন, ভাবছে নিকট ভবিষ্যতে আর কি করার আছে ওদের।

যতদূর বোঝা যাচ্ছে বিকল্প নেই কোন। মোটামুটি সুস্থ হলেই বেরিয়ে পড়তে হবে ওকে, নিচের উপত্যকায় গিয়ে পেনি-ফার্দিং রাইডারদের যে কজনকে পারে মেরে ফেলতে হবে, তাহলে কিছুটা হলেও সম্ভাবনা থাকবে ম্যাকলেন্ডনদের।

আগের চেয়ে কিছুটা হলেও সুস্থ বোধ করছে ও এখন। রোজাওরার সামান্য ব্যভিচার-এর শিকার হয়ে নিচের উপত্যকায় পড়ে আছে একজন। আরেকজন আছে এখানে। গতরাতের পর, নিশ্চিত ভাবেই বলা যায় জুডাস ম্যাকলেন্ডনকে আনাড়ী কোন তরুণ বা বালক হিসেবে গণ্য করবে না কেউ। যথেষ্ট পরিণত হয়েছে সে, গৃহযুদ্ধের সময় এভাবেই বহু তরুণ বা বালক আচমকা যুবকে পরিণত হয়েছে, পরিস্থিতিই বাধ্য করেছে। জিম শেভার্নের ধারণা ছিল অস্বাভাবিক এই পূর্ণতা শেষ হয়ে গিয়েছিল আঠারোশো পঁয়ষট্টিতে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আসলে তা হয়নি, দেশটার আনাচে-কানাচে বহু জায়গায় নিরন্তর এমন হাসিখুশি তরুণ বেপরোয়া হয়ে উঠছে।

চোখ কুঁচকে সূর্যের দিকে তাকাল ও। সকাল হয়েছে মাত্র, দীর্ঘ একটা দিন পড়ে আছে সামনে। চাদিতে বুলেটের ছোঁয়া আর উরুতে স্ট্যিাপের আঘাতের পর থেকে মনে হচ্ছে ব্যথাগুলো কেবল বাড়ছেই, প্রতিদিন কিছুটা হলেও হাঁটাহাঁটি না করলে বোধহয় সারবে না। পেনি-ফার্দিংরা যদি আবার হামলা করে, তাহলেই চুকে যাবে সব। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করল ও, প্রার্থনা করল রাইড করার সুস্থতা অর্জন করার আগে যেন ব্যাপারটা না ঘটে।

ওহ, খোদা! অস্ফুট স্বরে কাতরে উঠল মিসেস ব্রুকস।

চমকে চোখ মেলল শেভার্ন। হাত বাড়িয়ে পকেট থেকে তাজা বুলেট বের করল, মহিলার কণ্ঠে বিপদ আঁচ করেছে। কজন? কোল্টে বুলেট ঢোকানোর সময় নিস্পৃহ স্বরে জানতে চাইল ও। কত দূরে আছে ওরা? টের পেল নিতান্ত খামখেয়ালী ভাব প্রকাশ পেয়েছে কণ্ঠে, জানে সেজন্যে হয়তো প্রাণও দিতে হতে পারে ওকে। রাইফেল থেকে গুলি করলে ঠিক নিশানা বরাবর আঘাত করবে তো নাকি কিছুটা নিচে সরে যাবে বুলেট।

বাতাস আর বুলেটের ওজন কিছুটা সমস্যা করবে, উত্তরে বলল জুড। তবে টার্গেটের কিছুটা ওপরে নিশানা করাই ভাল। দুএকবার গুলি করলেই ব্যাপারটা আয়ত্তে চলে আসবে তোমার। প্রিংফিল্ডে তোমার হাত কেমন?

মিসেস ব্রুকসের মন্তব্য মনে পড়ল ওর, মহিলা বলেছিল রাইফেলে জুডের নিশানা অসাধারণ।

মনে হয় না ওটা ব্যবহার করার প্রয়োজন হবে, নিরুত্তাপ স্বরে জানাল জুলিয়া ব্রুকস, বাকবোর্ডের পাশে দাঁড়িয়ে আছে সে, ঢালের নিচে আগুয়ান রাইডারদের দেখতে পাচ্ছে পরিষ্কার। ডাবল-ও-র রাইডার নয় ওরা।

এটাই তাহলে পেনি-ফার্দিংদের উপযুক্ত নাম!

কারা? জানতে চাইল তরুণ।

শেরিফ। এবার কি একা আসেনি সে।

আমি দুঃখিত, মিসেস ব্রুকস, বলল শেভার্ন।

কেন?

যদি রাইড করতে পারতাম, নিচে গিয়ে পেনি-ফার্দিং রাইডারদের যে কজনকে পারি খুন করে আসতাম প্রথমে।

প্রথমে?

তারপর শেরিফ আর ওর অনুগত পাসিকে আমাকে ধরার সুযোগ দিতাম, দেখতাম আসলেই কি প্রমাণ হাজির করেছে সে এবার।

কি বলছ!

তোমরা বরং অপেক্ষা করো, ওদের সঙ্গে ঝামেলা না করাই ভাল হবে। শত্রু বাড়িয়ে লাভ নেই।

আপসে আমার সেনাবাহিনীর অধিনায়ককে চলে যেতে দেব? বিরক্তি প্রকাশ করল মিসেস ব্রুকস, ঘুরে বাকবোর্ডের আড়ালে চলে গেল। মনে হয় না পাসি ওটা, যদি হয় তাহলে বলতে হবে পাসিটা খুব ছোট।

বাকবোর্ডের কিনারা ধরে উঠে বসল শেভার্ন, তারপর দাঁড়াতে সক্ষম হলো। চোখ কুঁচকে দূরের ট্রেইলের দিকে তাকাল। ব্যাংকার দুজন আছে শেরিফের সঙ্গে, তোমাদের বাথান কিনতে এসেছিল যারা।

ট্রেইল ধরে একসময় খোলা জায়গায় পৌঁছে গেল শেরিফ আর ওর দুই সঙ্গী। এস্টেটের কাছে এসে বিস্মিত, বিহ্বল মনে হলো জেসন বেলহ্যামকে। কারণটা বোঝার চেষ্টা করল শেভার্ন, ধাঁধার মত লাগছে ওর কাছে। শেরিফ এর আগে না এলেও, অন্য দুজন পোড়া এস্টেটটা দেখেছে সেদিন। ম্যাকলেন্ডন বাথানে আক্রমণের খবর নিশ্চয়ই ইতোমধ্যে পেয়েছে ল-ম্যান। তারপরই অসঙ্গতিটা ধরা পড়ল ওর চোখে, জনির মৃতদেহ দেখতে পেয়েছে ওরা।

বাকবোর্ডের কিনারার দিকে সরে এল ও, নড়াচড়া করায় ব্যথা শুরু হয়েছে। আরামদায়ক একটা অবস্থান পেতে চাইছে, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে হপ্তাখানেকের আগে আরাম বা স্বস্তি জুটবে না কপালে।

শেভার্ন? চিৎকার করে ডাকল শেরিফ।

গোল্লায় যাক বেটা! নিজেই খুঁজে বের করুক ওকে।

মিজ ব্রুকস, এখনও কি বিদ্রোহীটা আছে তোমার সঙ্গে?

তোমাকে দেখে সত্যিই খুশি হয়েছি, শেরিফ, উত্তরে বলল মিসেস ব্রুকস, কিন্তু খুশির লেশমাত্র নেই কণ্ঠে। শেষপর্যন্ত বেসিনে আইন প্রতিষ্ঠা করছ তুমি?

সেটা নির্ভর করছে তুমি একজন ফেরারীকে আশ্রয় দিচ্ছ কি-না তার ওপর, পাল্টা জবাবে জানাল শেরিফ। ঠিক পেছনে স্যাডলে স্থির হয়ে বসে আছে দুই ব্যাংকার। মেসার ওপর থেকে কেউ উত্তর দিল না দেখে যোগ করল শেরিফ, এবার কিন্তু তৃষ্ণার্ত কোন ফ্রেইটার নয়, স্বনামধন্য একজন ব্যাংকার নিশ্চয়ই সাক্ষী হিসেবে যথেষ্ট হবে, তাই না?

নিজেদের অস্ত্র পজিশন মত নিয়ে এসেছে জুড আর মিসেস ব্রুকস। শেভার্নের সাথে চোখাচোখি এড়িয়ে যাচ্ছে দুজনেই। আমি অন্তত বিশ্বাস করি না! বিড়বিড় করে মন্তব্য করল তরুণ।

উদ্বিগ্ন দৃষ্টিতে শেভার্নের দিকে তাকাল মিসেস ব্রুকস। খুব বেশি ব্যথা হচ্ছে? জানতে চাইল মহিলা, কিন্তু বোঝা যাচ্ছে মনে তীক্ষ্ণ কাঁটার মত বিধতে থাকা প্রশ্নটা করতে পারছে না। তোমার জন্যে কিছু করতে পারি আমি?

কিছু কর্নপোন আর মিন্ট জুলেপ দিয়ে যাও আমাকে।

বিহ্বল দেখাচ্ছে লাল-চুলোকে, বড় একটা নিঃশ্বাস নিয়ে সামলে নিল নিজেকে। সামান্য দ্বিধার পর ধন্যবাদ দিল ওকে।

নিজেকে একজন ইংরেজ বলে দাবি করেছ তুমি, অভিযোগ করল জুড।

মনে পড়ছে না এরকম কিছু বলেছি।

অন্তত দশবার বলেছ কথাটা!।

মনোযোগ দিয়ে শোনোনি বোধহয়, নইলে ধরতে পারতে পার্থক্যটা। ইংল্যান্ডের স্কুলে পড়াশোনা করেছি আমি। আরব, ইন্ডিয়ান বা হটেনটটদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

কিন্তু…।

কিন্তু মিথ্যে বা মনগড়া কিছু বলিনি, কোন অত্যাচারীর পতাকার প্রতিও মিথ্যে আনুগত্যের প্রতিশ্রুতি দেইনি। আমি জিম শেভার্ন, যেমন ছিলাম তেমনই আছি, এবং তাই বলেছি তোমাদের।

 কিন্তু সেটাই ভাবতে বাধ্য করেছ আমাদের, সোজাসাপ্টা বলল মিসেস ব্রুকস, অসন্তুষ্ট দেখাচ্ছে খানিকটা। এখন দেখছি বিবেকের দংশন নিয়ে চিন্তা করারও সময় নেই!

তোমার মনগড়া কল্পনাগুলোই দেখছি ধারণা হিসেবে রয়ে গেছে এখনও, তিক্ত স্বরে বলল ও। বাকি যা থাকল, অমীমাংসিত ব্যাপারগুলো নিয়ে কি করব আমরা?

ওভাবে ভাবিনি আমি, ক্ষীণ হেসে বলল লাল-চুলো, হতাশা চেপে রেখেছে। শরীর টানটান করে সামনের দিকটা দেখার চেষ্টা করল, তারপর চিৎকার করে ডাকল শেরিফকে। মি. জেসন! বেড়া ডিঙানোর দিন শেষ হয়ে গেছে তোমার। বেরিয়ে এসো!

কিছুই তো বুঝতে পারছি না এসবের, জুলিয়া। বিদ্রোহীটা তোমার সঙ্গে আছে?

বেসিনের লোকজনের প্রতি তোমার দায়িত্বের কথা বলছি, মি. জেসন। তুমি কি আমাদের পক্ষে, নাকি বিরুদ্ধে? তোমার পায়ের কাছে পড়ে থাকা শয়তানটা আমাদের শত্রু। শান্তিপ্রিয় লোকদের যদি মিথ্যে অজুহাতে এভাবে বিরক্ত করতে থাকো, ওকে গোর দিয়ে পারিশ্রমিক পেতে হবে তোমার।

ম্যাকলেন্ডনদের মাটিতে গোর দিয়ো না ওকে, আমি চাই না আমাদের জমি বিষাক্ত হোক! সরোষে বলল জুডাস ম্যাকলেন্ডন। নিচের উপত্যকায় নিয়ে যাও ওকে!

এভাবে নিজেদেরই ক্ষতি করছ তোমরা। ঝামেলা করা ছাড়া আমাকে ওপরে উঠতে দেবে, নাকি চাও নিতান্ত বাধ্য হয়ে বেতন হালাল করি আমি?

শেরিফের ভূমিকা বা মানসিকতা নিয়ে কোন সন্দেহ নেই, নিশ্চিত ধরে নিয়েছে ম্যাকলেন্ডনরাই এ লড়াই শুরু করেছে। দীর্ঘশ্বাস ফেলে কোল্টগুলো পরখ করল শেভার্ন, প্রতিটা নড়াচড়ার ফলে অনুভূত ব্যথা পরোয়া না করার চেষ্টা করছে। মাথা নিচু করে বাকবোর্ডের কিনারে সরে এল ও, দেখল পাহাড়ের কোলে জনির মৃতদেহের কাছাকাছি দাঁড়িয়ে আছে শেরিফ আর দুই ব্যাংকার। ইউনিয়নের হয়ে যুদ্ধের অভিজ্ঞতা আছে এমন লোকের জন্যে ব্যাপারটা অস্বাভাবিক, পরিকল্পনাটাও যুৎসই নয়। যথেষ্ট দূরে হলেও মেসার ওপর থেকে অনায়াসে তিনটা শটে তিনজনকেই খতম করে ফেলতে পারবে ও।

শেরিফও বোধহয় জানে সেটা, কিন্তু পরোয়া করছে না। তোমরা কি আপসে নিচে নেমে আসবে নাকি আমাকেই ওপরে আসতে হবে?

গুলি কোরো না ওকে, তাহলে এখানেই শেষ হয়ে যাবে তোমরা।

জানি আমি, মি. শেভার্ন, বিরক্তির সাথে বলল জুলিয়া ব্রুকস। কিন্তু কি করতে বলো আমাকে?

ওপরে আসছি আমি, জুলিয়া, নিচ থেকে চড়া কণ্ঠে জানাল ল-ম্যান। বেতাল কিছু করে বসো না আবার, তাহলে কিন্তু পস্তাবে শেষে! ওই নচ্ছার বিদ্রোহীটাকে আমার হাতে ছেড়ে দেওয়ার জন্যে তোমরা বরং মনস্থির করে নাও।

যুদ্ধটা দশ বছর আগে শেষ হয়ে গেছে, শেরিফ।

খুনীদের জন্যে যুদ্ধ কখনও শেষ হয় না, এমনকি ওদের পরনে ইউনিফর্ম না থাকলেও কিছু যায়-আসে না। ওপরে আসছি আমি।

নিচে প্রচুর জায়গা পড়ে আছে। সরোষে বলল জুড।

ওকে আসতে দাও, নির্দেশ দিল শেভার্ন।

গুলি কোরো না! প্রায় অনুনয়ের সুরে বলল লাল-চুলো।

ওরকম কোন ইচ্ছে নেই আমার।

মেসার কোণে বসে আছে রোজাওরা, সবই দেখছে, কিন্তু কিছু বলছে না।

বাকবোর্ডের কাঠামো ছাড়িয়ে শেভার্নের স্যাভিলানো দেখা যাচ্ছে, বুক টানটান করে দাড়িয়ে আছে ও। এসো, শেরিফ! সাথে তোমার বন্ধুদের নিয়ে এসো। তাড়াহুড়ো কোরো না। বলেছি তো গুলি করব না, জিম শেভার্নের প্রতিশ্রুতি পেয়েছ তুমি।

ঝট করে ওর দিকে ফিরল জুলিয়া কস। ওহ্, মাথা খারাপ হয়ে গেছে তোমার! ধরা দিতে চাইছ নাকি তুমি, মি, শেভার্ন।

দীর্ঘশ্বাস ফেলল ও। মনে আছে কথাটা-তুমিই বলেছ-পুরো দেশটাই পক্ষ বেছে নিচ্ছে? আঙুল তুলে নিচের উপত্যকা নির্দেশ করল গৈভার্ন। ওদেরকেও একটা পক্ষ বেছে নিতে বাধ্য করব আমি।

স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল ভাই-বোন।

সময় নষ্ট করছ তোমরা, শেরিফ, ল-ম্যানের উদ্দেশে চিৎকার করল শেভার্ন। চাইলে সঙ্গে অস্ত্র আনতে পারো, কিন্তু ইতস্তত কোরো না। আমার মত বদলানোর আগেই ওপরে উঠে এসো।

ব্যাংকারদের দ্বিধা আর অস্বস্তি যেন ঘোড়াগুলোর মধ্যেও সংক্রমিত হয়েছে, ছটফট করছে ওগুলো। পুরো মিনিট খানেক পর তিনজনের দলটা ঢাল বেয়ে উঠতে শুরু করল।

পিস্তল তুলো না, ভাই-বোনকে উসখুশ করতে দেখে বিড়বিড় করল শেভার্ন। ওদেরকে বিপক্ষে ভিড়ে যেতে বাধ্য করতে চাও নাকি?

কিন্তু ওদেরকে ওপরে আসতে দেওয়া কি ঠিক হবে?

তিনটা অস্ত্র আছে ওদের, এবং এখনও কোন পক্ষ বেছে নেয়নি। অন্তত আমাদের বিরুদ্ধে তো যায়নি। আমার ধারণা এখনও কিছুটা সম্ভাবনা আছে আমাদের, অন্তত শক্রদের সঙ্গে এরা যোগ না দিলেই হলো।

ঠোঁট কামড়ে ধরল জুলিয়া ব্রুকস, আর নিজের অস্ত্রের দিকে তাকিয়ে আছে জুডাস ম্যাকলেন্ডন, মুখে কথা সরছে না। মেসার ওপরে থাকায় সামনের জমি আর নিচের উপত্যকার প্রায় পুরোটাই চোখে পড়ছে ওদের, যে সুবিধাটা শেরিফ পাচ্ছে না। তিনজনের দলটার ওপর চোখ রাখল শেভার্ন, ঘোড়া নিয়ে উঠে আসতে প্রয়াস লাগছে তাদের। কাছাকাছি আসতে দেখা গেল অস্বস্তি তাড়া করছে। তিনজনকেই, শেভার্নের জোড়া কোল্ট হোলস্টারে রাখা দেখে স্বস্তি ফুটল মুখে। মুহূর্তের জন্যে থমকে দাড়াল, তারপর ধীর পায়ে এগিয়ে এল তিনটে ঘোড়া। বাকবোর্ডের কাছে এসে স্যাডল ছাড়ল সবাই।

না বেঁধে বরং ছেড়ে দাও ওদের, পরামর্শ দিল শেভার্ন।

 সরু হয়ে গেল শেরিফ বেলহ্যামের চোখ। এখানে বেশিক্ষণ থাকার ইচ্ছে নেই আমাদের!

হয়তো, নির্বিকার মুখে বলল ও। কিন্তু গোলাগুলি শুরু হলে আতঙ্কিত হয়ে পড়বে মাসট্যাঙগুলো। তোমরা গুলি করো বা না-করো, ছোটাছুটি শুরু করবে ওগুলো, আমাদের সবাইকে বিপদে ফেলে দেবে।

কিসের বিপদ?

এবার স্মিত হাসি দেখা গেল শেভার্নের মুখে। বেসিনের লড়াইয়ে স্বাগতম। তোমার নিরপেক্ষতার দিন শেষ হয়ে গেছে, শেরিফ!

তোমার কথা শুনে মনে হচ্ছে ধরেই নিয়েছ তোমাকে গ্রেফতার করতে আসিনি আমি? প্রায় কৌতূহলী স্বরে জানতে চাইল সে, হোলস্টার থেকে পীসমেকার বের করে নিশানা করল শেভার্নের বুক বরাবর।

আমি নিশ্চিত ওটাই তোমার আসল উদ্দেশ্য, বলল শেভার্ন, আড়চোখে দেখল নীরবে ওদের কথা শুনছে ভাই-বোন, দৃঢ় হাতে অস্ত্র ধরে রেখেছে যদিও কোনটাই কারও দিকে নিশানা করা নেই। আমার যেমন আসল উদ্দেশ্য ছিল কোন ঝামেলা ছাড়াই এ অঞ্চল পেরিয়ে যাওয়া, দীর্ঘশ্বাস ফেলে খেই ধরল ও। কিন্তু আইনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে তোমার ব্যর্থতা বা অনিচ্ছার কারণেই ইচ্ছের বিরুদ্ধে পরিকল্পনাটা বদল করতে হয়েছে।

ওসব বদলে দিতে এখানে এসেছি আমি, বলতে শুরু করল শেরিফ।

দীর্ঘ একটা শ্বাস নিল শেভার্ন, চেষ্টা করছে যাতে নিজের দুরবস্থা প্রকাশ না পায়। জীবন বড় অনিশ্চয়তার, মি. জেসন, দার্শনিক সুরে বলল ও। মুরগীর বাচ্চারা সন্ধের আগে ঘরে ফিরে কিভাবে, দেখেছ কখনও? সঠিক সময়ে কোন কাজ কি কখনও করতে পেরেছ তুমি? যদি করতে, তাহলে এসবের কিছুই ঘটত না।

সরাসরি কখনও কথা বলতে পারো না তুমি?

তোমার পছন্দের চেয়ে সরাসরিই বলেছি, নিস্পৃহ স্বরে বলল শেভার্ন। উপত্যকার দিকে তাকাও, দেখেছ? মুরগীর বাচ্চারা ছুটে আসছে এদিকে। চোখের নিমেষে বিদ্যৎ খেলে গেল ওর হাতে, ভোজবাজির মত উঠে এল একটা কোন্ট। নিশানা ছাড়াই উপত্যকার রাইডারদের উদ্দেশে একটা বুলেট পাঠিয়ে। দিল, তারপর যথাস্থানে ফেরত পাঠাল কোন্টটা। চিন্তা করারও সময় পায়নি। শেরিফ, অনায়াসে তাকে গুলি করতে পারত শেভার্ন-শেরিফের এই উপলব্ধি হওয়ার আগেই পিস্তলটা হোলস্টারে ফেরত চলে গেছে। পছন্দমত সমাধান বের করার উপায় আর থাকল না তোমার। ইচ্ছে না থাকলেও এখন থেকে আমাদের মত ভাবতে বাধ্য হবে তুমি।

উপত্যকার দিকে তাকাল শেরিফ। পেনি-ফার্দিংদের দলটা বিশাল, শেভার্নের ধারণার চেয়ে অনেক বেশি লোক-বারোটা ঘোড়া, কিন্তু সওয়ারী এগারোজন। প্যাকহর্স হিসেবে ব্যবহার করছে একটা-পর্যাপ্ত সাপ্লাই নিয়ে এসেছে। বোঝা। যাচ্ছে ওদেরকে অবরোধ করতে চাইছে, অন্তত পানির ঘাটতি হওয়া পর্যন্ত আটকে রাখার চেষ্টা যে করবে তাতে কোন সন্দেহ নেই।

পাশ ফিরে পানির ক্যান্টিন আর পাত্রগুলো জরিপ করল শেভার্ন। চারজনের জন্যে যথেষ্ট, সপ্তাহ খানেক অনায়াসে চলে যাবে, যদি না শেরিফ আর দুই ব্যাংকারকে ভাগ দিতে হয়।

প্রতিপক্ষ কেবল সংখ্যায় বেশি নয়, প্রয়োজনীয় সাপ্লাই আর ক্রীকটাও রয়েছে ওদের হাতের নাগালে। স্যাডল ছেড়ে পজিশন নিচ্ছে ওরা। একটা রাইফেল, বলে হাত বাড়াল শেভার্ন, কিন্তু প্রতিপক্ষের ওপর থেকে চোখ সরায়নি। জনির মৃতদেহ আড়ালে নিয়ে যাচ্ছে দুজন, সময় নিয়ে এদের একজনকে টার্গেট করল ও। গম্ভীর শব্দে গর্জে উঠল স্প্রিংফিল্ড, ওটার তীব্র ধাক্কা নতুন করে সারা শরীরের ব্যথা মনে করিয়ে দিল শেভার্নকে।

টার্গেটের পাশে মাটিতে ধুলো উড়তে দেখল ও, ঢোক গিলে বিতৃষ্ণা হজম করার চেষ্টা করল। বোঝা যাচ্ছে পাহাড়ে শূটিং করতে অভ্যস্ত হতে সময় লাগবে, হিসেবটা ঠিক হয়নি। জুডাসকেই সুযোগ দেয়া উচিত।

নতুন শেল ঢুকিয়ে রিলোড করার ফাঁকে আড়ালে সরে গেল পেনি-ফার্দিং-এর দুই রাইডার, অন্যরা মাটি খুঁড়তে শুরু করেছে। মেসার ওপর দিয়ে বাতাসে শিস কেটে বেরিয়ে গেল একটা বুলেট।

সূর্যের দিকে তাকাল শেভার্ন। মনে হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, নিজের ধারণা প্রকাশ করল। দিনের আলোয় আক্রমণ করবে না ওরা। দীর্ঘশ্বাস ফেলে জুডাস ম্যাকলেন্ডনের হাতে রাইফেলটা ধরিয়ে দিল ও, তারপর শেরিফ আর দুই ব্যাংকারের দিকে ফিরল। শরীরটা ভাল যাচ্ছে না আজ। কিছু ঘটলে জানিয়ে আমাকে।

ঘোলা চোখের লোকটা–যার ধারণা জিম শেভার্ন আসলে জঘন্য এক বিদ্রোহী, কুখ্যাত কোয়ান্ট্রিলের সহচর-বিস্ফারিত হলো তার চোখ, কিন্তু কিছু বলল না। তারপরও ভরসা করতে পারছে না শেভার্ন। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে অন্যরা, তবে একটা কান খোলা রেখে ঠিকই ওর কথা শুনছে, হয়তো উচ্চারণ ভঙ্গি থেকে শেভার্নের সত্যিকার পরিচয় আঁচ করার চেষ্টা করছে।

এই লোকই, দৃঢ় স্বরে বলল নাম না-জানা ব্যাংকার। সেদিন ওকে দেখার পরপরই চেনা চেনা লাগছিল, খানিকটা দ্বিধা ছিল, কিন্তু এখন নিশ্চিত জানি।

ওদের সবার কাছেই রাইফেল আছে, বিষণ্ণ স্বরে বলল শেরিফ, মুখ দেখে বোঝা গেল না তরুণ ব্যাংকারের সাক্ষ্যে কতটা প্রভাবিত হয়েছে। আপাতত উপত্যকায় অবস্থান নেওয়া পেনি-ফার্দিং রাইডারদের দিকেই মনোযোগ বেশি।

ছয় মাস আগে যদি বুক ফুলিয়ে নিজের পায়ে দাঁড়াতে, তাহলে এখানে ফাঁদে পড়ে আমাদের সঙ্গে মরার ঝুঁকি নিতে হত না তোমাকে, শেরিফের উদ্দেশে বলল মিসেস ব্রুকস।

বুড়ো বুল ওস্টেনভেল্ট যদি মাথা তোলে, প্রথম সুযোগটা আমাকে দিয়ে, ব্যাটার মাথা ভর্তা করে দেব! প্রায় নির্দেশের সুরে অন্যদের বলল জুড।

সান লস মিসস কুই নস কোয়েমারন লা ক্যাসা, হঠাৎ নিচু স্বরে বলল রোজাওরা।

বয়স্ক ব্যাংকার, মাইকেল টেড্রো, বোধহয় কেবল সেই শুনছে। এরাই কি তোমাদের বাথান পুড়িয়ে দিয়েছিল? প্রতিধ্বনি করল সে।

ই ম্যাটারন আ মি ভেইজু, জানাল মহিলা।

এক হাতে হ্যাটটা তুলে ধরল টেড্রো। ওরা তোমার স্বামীকে খুন করেছে জেনে খুবই দুঃখিত আমি, ম্যাম। কিন্তু সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে তারচেয়েও বেশি দুঃখ হচ্ছে নিজের জন্যে কারণ ওরা বোধহয় আমাকেও খুন করবে। কিভাবে যে এর মধ্যে চলে এলাম! শেষের কথাগুলো প্রায় স্বগতোক্তির সুরে বলল সে।

এত লোভনীয় একটা অংরি তুমি ছাড়ো কিভাবে! হালকা সুরে মন্তব্য করল শেভার্ন।

ঝট করে ওর দিকে ফিরল ব্যাংকার। তুমি কি সত্যিই… শুরু করেও মাঝপথে থেমে গেল সে, বোধহয় মনে মনে গুছিয়ে নিল কথাগুলো। শুনেছি কোয়ান্ট্রিল গেরিলাদের সাথে রাইড করেছ যুদ্ধের সময়, কথাটা কি সত্যি?

আচমকা থমকে গেল সবাই, ঘাড় ফিরিয়ে দেখছে শেভার্নকে, এ মুহূর্তে সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ও। জর্জিয়ায় শেরম্যানের সাথে ছিলে তুমি? পাল্টা জানতে চাইল শেভার্ন। জেসি জেমসের ওয়ান্টেড পোস্টারের চেহারার সঙ্গে তোমার পার্টনারের দারুণ মিল আছে, খেয়াল করেছ কখনও, মি. টেড্রো? আমাদের সোডা স্প্রিং-এর শেরিফ জেসন বেলহ্যামকে দেখতে জেনারেল। ওয়ার্জের মত লাগছে না, যার খ্যাতির চেয়ে কুখ্যাতিই বেশি? যাকগে, ক্রীকের। ধারে অবস্থান নেওয়া ওই লোকগুলো আমাদের খুন করার জন্যে মুখিয়ে আছে, আমরা কে কোন রাজা বা সম্রাটের প্রতি বিশ্বস্ত তা নিয়ে কিন্তু বিন্দুমাত্র আপত্তি করবে না।

তুমি? জানতে চাইল জুলিয়া ব্রুকস।

মহামান্য জারের সিক্রেট এজেন্ট আমি, সানফ্রান্সিসকো জয় করতে বেরিয়েছি!

কায়ো নস এসিস্টা! ফের স্বগতোক্তি করল রোজাওরা।

কে? জানতে চাইল শেরিফ।

অবশ্যই সানফ্রান্সিসকো। এবং প্রার্থনা করছি সেইন্ট ফ্রান্সিস যেন পানি আর গোলাবারুদের সাপ্লাই নিয়ে পৌঁছে যান সময়মত।

বিতৃষ্ণায় বেঁকে গেল শেরিফের মুখ, শেভার্নের হেঁয়ালিতে বিরক্ত। দুটো বাকবোর্ড, শহর থেকে আনা ব্যারেল আর ক্রেট ফেলে রেখে নিরাপদ একটা আড়াল তৈরি করেছে ওরা। সেদিকেই এগোল জেসন বেলহ্যাম। নিতান্ত অবহেলার সঙ্গে শেভার্নের মালপত্র থেকে গোল্ড প্যানটা তুলে নিল, তারপর ঘুরে ওর চোখে চোখ রাখল। বাজি ধরে বলতে পারি, তুমি কোন মাইনার নও!।

গোল্ড প্যানের ব্যাপারে দুই ব্যাংকারকেই বেশী আগ্রহী মনে হচ্ছে। অন্যদের উদ্দেশে জিনিসটা তুলে ধরল শেরিফ। মরচে কোথায়? জানতে চাইল সে, অন্য হাতের আঙুল দিয়ে গোন্ড প্যানের ভেতরের চকচকে পৃষ্ঠে হাত বুলাল। হয় এটাকে তৈরি করার সময় ঠিকমত পোড়ানো হয়নি, নয়তো স্রেফ অন্যদের ভাতা দেয়ার জন্যে নিজের সঙ্গে এটা রাখে ও। এই প্যান দিয়ে সোনা বা আকরিক প্যান করেনি কেউ।

কেউ কি কখনও রিপোর্ট করেছে এই এলাকায় সোনা পাওয়া গেছে? জানতে চাইল শেভার্ন।

অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকাল দুই ব্যাংকার, তারপর দ্রুত চোখ ফিরিয়ে নিল। তাতেই পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা।

দামটা এইমাত্র ত্রিশ হাজারে উঠে গেল! স্মিত হেসে ঘোষণা করল ও।

মাথা খারাপ হয়ে গেছে তোমার! তাচ্ছিল্যের সঙ্গে বলল নাম না-জানা ব্যাংকার।

হয়তো, স্মিত হেসে স্বীকার করল শেভার্ন। কিন্তু একইসঙ্গে ক্লান্ত হয়ে পড়েছি আমি-কিছুটা ব্যথায়, কিছুটা তোমাদের ভান করতে দেখে। যাকগে, রাতটা নিশ্চয়ই দারুণ আগ্রহের ব্যাপার হবে। দয়া করে তোমাদের নোংরা দরকষাকষি একটু নিচু স্বরে কোরো। নিজের মালপত্রের কাছে এসে গ্রীন রীভারের বোতলটা খুঁজে বের করল ও, বোতল উপুড় করে তলানিটুকু গলায় ঢেলে দিল। আড়চোখে দেখল ফিসফিস করে দুই ব্যাংকারের সঙ্গে কি নিয়ে যেন পরামর্শ করছে শেরিফ। ভ্রূক্ষেপ করল না শেভার্ন, বেডরোলে শুয়ে চোখ বুজল।

প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল ও। নিচ থেকে মাঝে মধ্যে কোন টার্গেট ছাড়াই গুলি করছে পেনি-ফার্দিংরা, হয়তো নিজেদের অনড অবস্থান জানান। দিচ্ছে। সেগুলোর শব্দে হঠাৎ হঠাৎ ঘুম টুটে যাচ্ছে ওর।

বিকেলে যখন ঘুম ভাঙল ওর, মনে হলো নাকের সামনে কুচকাওয়াজ করছে একটা ক্যাভালরি। বিশ্রাম নিয়ে লাভ হয়নি তেমন, কোমরের ব্যথার পাশাপাশি মাথা ব্যথা শুরু হয়েছে এখন।

তাঁবুর ছায়ায় অবস্থান নিয়েছে অন্যরা, অনেকক্ষণ হলো নীরব হয়ে গেছে। ক্লান্তির ছাপ পড়েছে চোখে-মুখে, হাই তুলছে দুই ব্যাংকার। আগের মতই নির্বিকার দেখাচ্ছে শেরিফকে। এক কোণে শুকনো মরিচ গুড়ো করছে ডোনা রোজাওরা।

পক্ষ বদল করার সুযোগ পাওনি এখনও? প্রসন্ন স্বরে জানতে চাইল শেভার্ন। আমি আরও ভেবেছি এতক্ষণে নিচে নেমে গেছ, সমানে আমাদের উদ্দেশে বুলেট ছুঁড়ছ। যাকগে, একটা প্রশ্ন করব, মি. জেসন? কিভাবে মি. ব্রুকসের সাথে পরিচয় হয়েছিল এদের, জানো তুমি? ভাবতেই অদ্ভুত লাগছে সামান্য একজন আগন্তুকের চিঠির সূত্র ধরে অযথা দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে এসেছে বেচারারা। নাকি ওদের পেশায় এ ধরনের ভূয়া প্রস্তাবের হিড়িক লেগেই থাকে?

মি. শেভার্ন, গুরুতুহীন বিষয় নিয়ে কথা বলে মেজাজ খারাপ করার দরকারটা কি! আপত্তি এল লাল-চুলোর কাছ থেকে। ওরা যে সৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি, তা নতুন করে বলে কি হবে!

তোমার সঙ্গে একমত আমি, মিসেস ব্রুকস, কিন্তু আমরা গ্ল্যাডিয়েটররা সবসময়ই বিরুদ্ধ শক্তির বিপক্ষে সোচ্চার; যখন বুঝতে পারি এই শক্তি অনিচ্ছা সত্ত্বেও নিয়তির দিকে নিয়ে যাচ্ছে আমাদের, মুখ বুজে থাকা তখন সত্যিই কঠিন। মরিচুরি টে স্যালুটেমাস, শেরিফ!

আমরা সবাই জানি ইংরেজ নও তুমি, ক্রুদ্ধ স্বরে গর্জন করল শেরিফ। রুচি বদলের জন্যে হলেও আমেরিকানদের মত কথা বলছ না কেন?

উক্তিটা আসলে ল্যাটিন। আমরা যারা এখানে মরতে যাচ্ছি, অভিবাদন জানাচ্ছি তোমাকে, শেরিফ; সীজারের ভাড়াটে খুনীরা এভাবেই অভিবাদন জানাত তাকে! থেমে ঠোঁট ভিজিয়ে নিল শেভার্ন, ভাবছে আরেক বোতল গ্রীন রীভার পেলে ভাল হত। বলো তো, এখানে এমন কেউ আছে নিজের জীবনের বদলে অংশীদারিত্ব ত্যাগ করতে রাজি নয়?

উদ্বিগ্ন দৃষ্টিতে ওর দিকে তাকাল জুলিয়া ব্রুকস। তুমি কি সত্যিই ঠিক আছ, মি. শেভার্ন? কিসের অংশীদারিত্বের কথা বলছ?

তোমার স্বামী, মি. ব্রুকস যে সোনার খনি বিক্রি করতে চেয়েছিল, তার অংশীদারিত্ব, হালকা সুরে বলল ও। সান্তা ফে-র মত কসমোপলিটন শহর থেকে ছুটে এসেছে ওরা, বৈরী ইন্ডিয়ান আর হিংসুটে সাদাদের ভয় এড়িয়ে শত মাইল পাড়ি দিয়েছে স্রেফ বিশৃঙ্খল একটা বাথানে টাকা খাটাতে?

ত্রিশ হাজার বলেছি, না? ঘুরে টেম্রো আর তার সঙ্গীর দিকে তাকাল ও। ধনী হয়ে মরার সুযোগ পাচ্ছ, বন্ধুরা। যতই ইতস্তত করবে, দাম কিন্তু তত বেড়ে যাবে। বত্রিশ হাজার পাঁচশো ডলার এখন!

ওকে বরং সূর্যের আলো থেকে সরিয়ে নিয়ে যাও, মাথা খারাপ হয়ে গেছে এর! শুকনো কিন্তু বিদ্রুপের সুরে পরামর্শ দিল টেড্রা।

পঁয়ত্রিশ হাজার, এবং দামটা দ্রুত বেড়ে যাচ্ছে, চালিয়াতির সুরে বলল শেভার্ন। মিষ্টি কথায় হয়তো মিসেস ব্রুস বা জুডকে ভুলাতে পারবে তোমরা, কিন্তু আমার ভাগের এক-তৃতীয়াংশ পঁয়ত্রিশ হাজারে কিনতে হবে। দাম আরও বেড়ে যাচ্ছে!

তোমার ভাগ?

নিশ্চয়ই ভাবছ না এত টেস্ট হোল আর অ্যাসে ওঅর্কের পরও তুচ্ছ একটা বাথানে পড়ে থাকব আমি!

তাহলে এজন্যেই কবরে কোন লাশ ছিল না! নিঃশ্বাস আটকে গেল জুডাস ম্যাকলেন্ডনের, বিস্ময়ে বড় বড় হয়ে গেছে চোখ দুটো। আসলে গর্তটা ছিল টেস্ট হোল, সোনা আছে কি-না পরীক্ষা করেছে ওরা!

ঠিক। ভেড়ার বাথান বিক্রি করছিল না মি. ব্রুকস, বরং একটা সোনার খনি অফার করেছিল। খনিটার সম্ভাবনা নিয়ে সন্দেহ আছে কারও? পেনি-ফার্দিং বা ওস্টেনভেল্ড, যাই বলো না কেন-ওরা এতটাই আগ্রহী যে ঠিকমত নিজেদের গুটিকয়েক গুরুর যত্নও নেয় না।

ঘুরে জুড আর মিসেস ব্রুকসের দিকে ফিরল শেভার্ন। খনির সম্ভাবনা বা ঝুঁকি সম্পর্কে হয়তো সারা বিকেলই তোমাদের বলবে ওরা, এও বলবে সামান্য। একটা খনির পেছনে নিজেদের সব টাকা ঢেলে বিরাট ঝুঁকি নিচ্ছে। কোন কাগজে স্বাক্ষর করার আগে মনে রেখো আমার অংশের দাম এইমাত্র সাইত্রিশ হাজার পাঁচশো-তে উঠে গেছে। এবার দয়া করে হৈচৈ আর ঝগড়া বন্ধ করো। ক্লান্তি লাগছে আমার, তারপরও মনে হচ্ছে সহ্মের পরপরই আমাকে দরকার হবে। তোমাদের। কম্বলের নিচে ঢুকে পড়ল ও, আনমনে ভাবছে ভীমরুলের চাকে খোঁচাটা ঠিকই দিয়ে ফেলেছে, অগ্রাহ্য করার জন্যে যথেষ্ট করেছে ইতোমধ্যে। বাড়তি কিছুই আর করার নেই, ছিলও না।

ঝগড়া, তর্ক সমানে চলতে থাকল। পরস্পরের ওপর প্রায়ই খেপে উঠছে দুই ব্যাংকার আর শেরিফ, চিৎকার করে দোষারোপ করছে অন্যকে।

কিন্তু সবকিছুরই শেষ আছে, একসময় রণে ভঙ্গ দিল ওরা। নীরব হয়ে গেছে মাইকেল টেস্রো। উপত্যকায় সোনার খনির অস্তিত্বের ব্যাপারে তাকে পূর্বাভাস দেয়নি কেউ, মিসেস ব্রুকসকে এই নিশ্চয়তা দিতে দিতে হাঁপিয়ে উঠেছে অন্য ব্যাংকার। মেসার এক কোণে পায়চারি করছে শেরিফ জেসন বেলহ্যাম, ঠোঁটে বাঁকা হাসি নিয়ে দেখছে অন্যদের। মাঝে মধ্যে ঘুমন্ত জিম শেভার্নের দিকে চলে যাচ্ছে তার সতর্ক দৃষ্টি। শেভার্ন তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, স্যাভিলানো দিয়ে মুখ ঢাকা।

উপত্যকায় খোঁড়াখুঁড়ির কাজ প্রায় শেষ করে ফেলেছে পেনি-ফার্দিং রাইডাররা। তাড়াহুড়ো করছে না ওরা। প্রতি দশ-পনেরো মিনিট পরপর মেসার। দিকে একটা বুলেট পাঠিয়ে দিচ্ছে। পানির একটা ক্যান্টিন ফুটো হয়ে যেতে খেপে গেল রোজাওরা, জুড সহ সমানে গুলি করতে শুরু করল। বেচাল দেখে আড়ালে চলে গেল ডাবল-ও রাইডাররা।

প্রতিপক্ষের বেশিরভাগ গুলিই মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছন্ন বোধ করছে শেভার্ন, মনে পড়ল পাহাড়ের ওপর থেকে নিচুতে কিংবা নিচ থেকে পাহাড়ের ওপরে নিশানা করা কতটা কঠিন কাজ। নির্চে ঢালের শুরুতে জায়গাটা ঘেরাও করে ফেলছে রাইডাররা, মাত্র একটা রাইফেলের অস্তিত্ব প্রকাশ পাচ্ছে এখন। আচমকা লোকগুলোর উদ্দেশ্য আঁচ করতে পারল ও। সরাসরি আকাশের দিকে গুলি ছুঁড়ছে ওরা, আশা করছে নিচে পড়ার সময় টার্গেটে গিয়ে লাগবে। সবাই হ্যাট চাপাও মাথায়, পরামর্শ দিল শেভার্ন। পড়ন্ত বুলেট এসে লাগতে পারে মাথায়, বেশি কিছু না করলেও অন্তত মাথা ব্যথা যে হবে তাতে কোন সন্দেহ নেই।

আমিই বরং ওদের মাথা ব্যথার কারণ হতে যাচ্ছি, বিড়বিড় করে বলল জুড। হাঁটু গেড়ে বসেছে সে, বাকবোর্ডের দেয়ালের ফাঁক দিয়ে প্রিংফিল্ডের দীর্ঘ নল বের করে নিশানা করছে। অনেকক্ষণ পর শেষে ট্রিগার টেনে দিল। সঙ্গে সঙ্গেই নিচে একটা আর্তচিৎকার শোনা গেল।

মনে হচ্ছে জায়গামত লাগিয়েছ, বাছা, সোৎসাহে বলল শেরিফ। অন্য দশজনকে যদি এরকম মাথা ব্যথা উপহার দিতে পারো, তাহলে নিশ্চিন্তে তোমার লাইম-জুস বন্ধুকে গ্রেফতার করে শহরে ফিরে যেতে পারি আমি!

.

১২.

 একটা পানির ব্যাগ খুঁজে পানি পান করল শেভার্ন। কঠিন সমস্যায় পড়েছ মনে হচ্ছে, শেরিফ? বজ্র আঁটুনি ফস্কা গেরো, তাই না?

কিভাবে?

আমার পিস্তলের দক্ষতা দরকার তোমার। অথচ আমাকে বাধ্য করতে পারছ, ব্যাংকার বন্ধুদের নিয়েও সুবিধে করতে পারছ না। আমাকে যদি খুন করো-এখান থেকে জীবিত বেরোতে পারলেও শহরে ফিরে গিয়ে আবিষ্কার করবে ভুল লোককে খুন করেছ। ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট যদি জানতে পারে ইউনিয়নের সাবেক সদস্য নিরপরাধ একজন ব্রিটিশ নাগরিককে খুন করেছ, নিস্তার থাকবে না তোমার।

তুমি তো লাইমি নও!

কিংবা তুমিও যথাযথ কর্তৃপক্ষ নও। তোমার ব্যাংকার বন্ধুদের জিজ্ঞেস করো কিভাবে মি. ব্রুকসের সাথে পরিচয় হয়েছে ওদের।

মনে হয় না তার দরকার আছে।

আমি তোমার জায়গায় থাকলে সমস্যার পুরোটা জানতে চাইতাম, অন্তত জুরিদের প্রভাবিত করার মত উপযুক্ত তথ্য জোগাড় করতাম যে স্রেফ সামান্য লাভের আশায় এত দূর ছুটে আসেনি ওরা। খবরটা প্রকাশ পেলে চারপাশ থেকে স্ট্যাম্পিড় হওয়া গরুর মত ছুটে আসবে শকুনের দল।

নিঃশ্বাস আটকে থাকল মিসেস ঐকস।

হ্যাঁ, খেই ধরল শেভার্ন। ভেবো না আদৌ এরকম কিছু ঘটবে না। ভাবতেই অবাক লাগছে কিভাবে এত দিন ধৈর্য ধরে ছিল লোভী লোকগুলো।

কিন্তু আমার বাবা

স্রেফ একজন সাদাসিধে বাগান মালিক ছিল। নিজের শান্তিপূর্ণ কিন্তু কিছুটা। হলেও সমৃদ্ধ জীবন নিয়েও সন্তুষ্ট ছিল। চায়নি সোনা-লোভী কিছু বেপরোয়া মানুষ এসে রক্তযুদ্ধ শুরু করে দিক ওর জমিতে। তাছাড়া নুয়েভা হেলভেসিয়ার মত দুর্ভাগা আবিষ্কর্তা হওয়ার ইচ্ছে ছিল না ওর। নিশ্চিত বলতে পারি অন্যের লোভের খেসারত দিতে গিয়ে নিজের এস্টেট বা বাথান ধ্বংস করতে চায়নি সে।

তাতে তোমার কি? মুখিয়ে উঠল টেড্রোর সঙ্গী। কোয়ান্ট্রিলের সাথে রাইড করার জন্যে ফেরারী তুমি।

তোমার সাক্ষ্যে?

আমার মত আরও অনেকেই সাক্ষ্য দেবে।

ওরাও কি তোমার মতই দ্র কাপড় পরা ভণ্ড? আমার তো ধারণা আমাদের পেঁয়ো শেরিফও জানে অভিযুক্ত কোন লোকের সাক্ষ্যের কতটা গুরুত্ব থাকে।

প্রবল বিতৃষ্ণার সঙ্গে সঙ্গীর দিকে তাকাল টেড্রো।

কোন একদিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব আমি! সরোষে প্রতিজ্ঞা করল। সে। আর আমি ভণ্ড বা অভিযুক্তও নই।

এখনও হওনি, কিন্তু জালিয়াতির অভিযোগ যখন আনা হবে, তখন কি হবে তোমার অবস্থা?

কি ব্যাপারে তর্ক করছ তোমরা, মি. শেভার্ন? মিসেস ব্রুকসের অধীর প্রশ্ন। তারপর আচমকা শেরিফের দিকে ঘুরে দাড়াল, চোখ-মুখ কঠিন হয়ে গেছে। জেসন বেলহ্যাম, আসলে তুমি একটা অকম্মার ধাড়ি। আমার সাক্ষ্যেও কি সন্তুষ্ট হওনি? আর কি চাও তুমি? মি. শেভার্নের ব্যাপারে এক বিন্দুও মিথ্যে বলিনি আমি, শপথ করে বলতে পারব।

পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকল শেরিফ, চোখের গভীরে সন্দেহ নাকি অবিশ্বাস খেলা করছে বোঝা গেল না।

হতাশায় ঝুলে পড়ল জুলিয়া ব্রুকসের কাঁধ।

অবিশ্বাসী মানুষকে বিশ্বাস করানো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজের একটা, স্মিত হেসে বলল শেভার্ন। ও বিশ্বাস করতে না চাইলে তুমি করাবে কিভাবে? যাকগে, শোনো কি নিয়ে ব্যাংকার বন্ধুদের সঙ্গে তর্ক করছিলাম। টালবাহানা করে, মিথ্যের আশ্রয় নিয়ে তোমার জমি কিনতে চেয়েছিল ওরা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে শুধু তোমার খাতিরেই উপযুক্ত শব্দটা উচ্চারণ করছি না…সান্তা যে এখান থেকে তিন দিনের পথ, তাই না? অন্তত পাঁচ দিন আগে রওনা না দিলে এত তাড়াতাড়ি পৌঁছতে পারত না ওরা। অথচ তোমার বাবা মারা গেছে এই সেদিন! তার মানে তোমার বা ব্রুকসের হাতে বাথানের মালিকানা বর্ভাবে, এটা আগে থেকেই জানা ছিল ওদের। সমস্যা হয়েছে শুধু এক জায়গায়-বাগানের মালিকানার ব্যাপারে ব্রুকস ওদের নিশ্চিত করলেও নিজে যে আচমকা মারা যাবে তা বলে দিতে পারেনি, নইলে হয়তো বিকল্প একটা ব্যবস্থাও করে যেত!

দয়া করে, বাধা দিল টেট্রো, আমার অবস্থানটা ব্যাখ্যা করতে দাও। ব্যাংকের চাকুরি করি, স্বভাবতই মুনাফাদাতাদের স্বার্থ দেখতে হয় আমাকে। এখানে আসলে কি ঘটছে তা যদি জানতাম, আগেই ব্যাংক-কে এই চুক্তি থেকে বিরত থাকার পরামর্শ দিতাম।

তাহলে এখানে কি করছ তুমি?

নোংরা টাকার পেছনে সাদা টাকা ঢালছি, আমার ধারণা, ঘুরে সঙ্গীর দিকে তাকাল মাইকেল টেট্রো। স্ট্যানলি, হয়তো তুমিই বলতে পারবে আসলে এখানে। কি করছি আমি।

ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিচ্ছ কেন? সোজাসাপ্টা, নিস্পৃহ স্বরে বলল স্ট্যালি। চুক্তি অনুমোদনের আগেই জানা সবকিছু বলেছি তোমাকে, তাই না? ঘুরে শেভার্নের দিকে তাকাল সে, চোখ সরু হয়ে এসেছে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। তোমার কারণেই ফিরে এসেছি আমি।

দাঁত বের করে হাসল শেভার্ন। নিরাপদ দূরত্বে থাকার মত বুদ্ধি যদি তোমার থাকতই, তাহলে আমাকে দরকার হত না তোমার।

নিকুচি করি তোমার পিস্তলের দক্ষতার! কর্কশ স্বরে বিরক্তি প্রকাশ করল স্ট্যানলি, মিসেস ব্রুকসের দিকে ফিরতে লালচে হয়ে গেল মুখটা। দুঃখিত, ম্যাম। মি. ব্রুকসের কারণেই এত কিছু ঘটেছে।

বিহ্বল দৃষ্টিতে ব্যাংকারকে দেখছে জুলিয়া ব্রুকস। ব্যাংকার হিসেবে নিশ্চয়ই প্রতিদিন আকর্ষণীয় সব প্রস্তাব পাও তুমি। কিন্তু মি. ব্রুকসের চিঠিতে এমন কি ছিল যে এত দূর ছুটে এসেছ?

ওকে বরং আমার বন্ধু বলতে পারো।

মানে?

দুহাত ছড়িয়ে অসহায় ভঙ্গি করল স্ট্যানলি। কিন্তু তাতে কি যায়-আসে এখন? শেষপর্যন্ত আমাদের সবাইকে খুন করতে যাচ্ছে ওরা।

পার্থক্যটা এখানেই যে আমি তোমাকে ফাঁসিতে ঝোলাতে যাচ্ছি নাকি তুমিই আমাকে ঝোলাবে, বলল শেভার্ন। অবশ্য তার আগে শকুনের ওই দলটাকে খেদিয়ে দিতে হবে। এবার মি. ব্রুকস সম্পর্কে আমাদের বলো তো!

হ্যাঁ, সাগ্রহে বলল টেড্রো। গল্পটা শুনতে আমারও ভাল লাগবে। মিসেস ব্রুকসের দিকে তাকিয়ে আছে স্ট্যানলি, একটা হাত তুলল সে।

আমার স্বামী একজন ভণ্ড বা প্রতারক ছিল বলতে বোধহয় বাধছে তোমার? জানতে চাইল লাল-চুললো। আমার তো ধারণা আমাদের দ্বিধান্বিত শেরিফও এ ব্যাপারে একমত হবে।

শ্রাগ করে বাকবোর্ডের দেয়ালের সাথে হেলান দিল স্ট্যানলি। কোত্থেকে একটা বুলেট এসে বিধল কাঠে, আত্মারাম খাঁচা ছাড়ার অবস্থা হলো তরুণ ব্যাংকারের। তৎক্ষণাৎ বসে পড়ল সে, পারলে কেঁচোর মত কুঁকড়ে যায়। ব্রুকস আর আমি একসঙ্গে চাকুরি করতাম, বলতে শুরু করল সে। বাষট্টি থেকে চৌষট্টির শেষদিকে আলাদা হয়ে যাই আমরা। চাকুরিতে একেবারেই নতুন ছিলাম আমি। স্বার্থের কারণে আমাকে ব্যবহার করত ও, কিন্তু সেটা যখন টের পেলাম

ততদিনে অনেক দেরি হয়ে গেছে, এবং বন্ধুত্বটাও গভীর হয়ে গেছে, অন্তত আমার দিক থেকে।

চাপা স্বরে হেসে উঠল জুলিয়া ব্রুকস।

এরচেয়ে আকর্ষণীয় মানুষ আর দেখিনি, ওর সঙ্গ সত্যিই উপভোগ্য ছিল, বলে চলেছে স্ট্যানলি। ছোটখাট অন্যায় কোন ব্যাপারই ছিল না ওর কাছে। পোকারে তো দারুণ চলত ওর হাত। তবে একটা বড়সড় দাও-এর অপেক্ষায় ছিলাম আমরা-এমন উপায় খুঁজছিলাম যাতে দুজনেই ধনী হয়ে যাব। প্রয়োজনীয় মুনাফা নিয়ে আসার কথা ছিল আমার…।

আমাদের সঙ্গে স্বাগতম! বিদ্রূপ করল শেভার্ন।

অন্যকে সহজেই প্রভাবিত করতে পারত ও, স্বীকার করল মিসেস ব্রুকস। নিজে কত টাকা খাটিয়েছ তুমি, মি. স্ট্যানলি?

পনেরোশো ডলার।

শিস দিয়ে উঠল অন্যরা।

অরিগনে একটা বাড়ি ছিল আমাদের, সেটা বেচে দিয়ে টাকা জোগাড় করেছি আমি। ব্যাখ্যা করল ব্যাংকার। প্রায় সফল হতে যাচ্ছিলাম আমরা। আরও কিছু টাকা থাকলে অনায়াসে করা যেত কাজটা।

এত সহজে চিহ্ন মুছে দেওয়া যায় না, বিড়বিড় করল শেভার্ন।

কি বললে?

একজন শোষক, ব্যাখ্যা করল শেভার্ন। ঘুণাক্ষরেও আশা করে না তারও পতন হতে পারে। আত্মবিশ্বাসী একজন প্রতারক এমন ভাবে ঘটনাটা ঘটায় যাতে স্রেফ দুর্ভাগ্য মনে হতে পারে, দুর্ভাগা লোকটির টাকা নিয়ে চলে যায় সে। কিন্তু একজন শোষক বিদায় জানায়, একবারও ভাবে না প্রতিশোধ নিতে পারে কেউ।

তাহলে এত বছর পর তোমাকে দারুণ একটা প্রস্তাব দিয়েছে মি. ব্রুকস, অতীতের ক্ষতি পুষিয়ে দিতে চেয়েছে। বিনিময়ে কিছু টাকা খাটাতে হত তোমাকে। যদি ভুল বলি, শুধরে দিয়ে আমাকে।

সফল হতে পারতাম আমরা, তীক্ষ্ণ স্বরে বলল স্ট্যানলি, বিষ দৃষ্টিতে দেখছে শেভার্নকে। এখনও কাজ হতে পারে। এই জায়গার যথেষ্ট মূল্য আছে। আরেকটা যুদ্ধ চালানোর জন্যে যথেষ্ট সোনা আছে এখানে।

মনে হচ্ছে এরই মধ্যে একটা শুরু হয়ে গেছে, নিচের উপত্যকার দিকে তাকিয়ে মন্তব্য করল শেরিফ।

দীর্ঘশ্বাস ফেলে সঙ্গীর দিকে তাকাল টেড্রো। কোন্ সাহসে ব্যাংক-কে ডোবাতে যাচ্ছ…

তোমাদের মধ্যে কেউ কি আসলেই মাটি খুঁড়ে সোনা বের করেছ কখনও? জানতে চাইল শেরিফ।

বয়স্ক ল-ম্যানের দিকে তাকাল শেভার্ন, ঠোঁটে মৃদু হাসি। আইডিয়াটা বাতলে দিয়েছ বলে এক পেনি পাওনা হয়েছে তোমার, উপায়টা বাতলে দিলে বেস মেটালের পুরো রেশনই পেয়ে যাবে।

পলকের জন্যে শেভার্নের জোড়া কোল্টের ওপর ঘুরে গেল শেরিফের দৃষ্টি কি বুঝল বা চিন্তা করল কেবল সেই জানে। একটা ভুরু খানিক তুলল সে। তোমার সাথে লেন-দেন চুকানোর জন্যে প্রচুর সময় পড়ে আছে! শেষে সরোষে বলল।

উদ্ভট প্রলাপ বকছ তোমরা? বিরক্তি মিসেস ব্রুকসের অরে। মারা যাওয়ার আগে প্রায় কয়েক মাস বাথানে আসেনি আমার স্বামী, সুতরাং জমিতে খোড়াখুঁড়ি করার সুযোগ পায়নি সে।

করেনি সে, ব্যাখ্যা করল শেভার্ন। কিন্তু তোমার বাবার কানে তথ্যটা ঠিকই পাচার করেছে কেউ। একটা গর্ত খুঁড়েছিল নীল ম্যাকলেন্ডন, তারপর সেটা ভরাটও করে ফেলে, যা জানার ছিল জেনে যায় সে-এও চায়নি অন্যরা জেনে যাক সত্যটা।

ওহ ডিয়ার! নিঃশ্বাস আটকে অপেক্ষায় আছে মিসেস ব্রুক।

এটাই সত্যি! উত্তেজিত হয়ে উঠেছে জুড। এই তল্লাট ছেড়ে চলে যাওয়ার জন্যে টাকা দরকার ছিল ওর! আমাকে প্রায়ই বলত পুবের বড় কোন শহরে চলে যাবে। নতুন ভাবে শুরু করবে।

দুর্ভাগ্যক্রমে, যোগ করল শেভার্ন। সোনা পাওয়ার খবরটা ঠিকই চলে যায় ওস্টেনভেল্টদের কানে; কিভাবে, শুধু খোদাই জানে। চারপাশে বহু টেস্ট হোল খুঁড়ল ওরা, কিন্তু নিশ্চিত হতে পারল না। কিছু গর্তে বারুদ আর গান-পাউডার রেখে ফাঁদ পাতল, নেহায়েত দুর্ভাগ্যবশত তারই একটার সলতেয় আগুন দিয়ে ফেললাম আমি-ব্যস, বুম!

দুহাত মাথার ওপর তুলে আস্ফালন করল টেড্রো, বিতৃষ্ণায় তিক্ত দেখাচ্ছে মুখটা। তাহলে সবাই জানে এমন একটা খবর গোপন আছে ভেবেই সান্তা ফে থেকে অযথা ছুটে এসেছি আমি? আসলেই কি সোনা আছে এখানে?

শ্রাগ করল শেভার্ন। কেউই আসলে নিশ্চিত নয়। বিচ্ছিন্ন ভাবে টেস্ট হোল খুড়েছে ওরা। কেউ কারও গর্ত পরখ করে দেখার সুযোগ পায়নি, অন্যরা দেখে ফেলার আগেই ভরাট করে ফেলেছে…।

মিসেস ব্রুকস আর জুডের দিকে ফিরল টেম্রো, রোজাওরার পাশে দাঁড়িয়ে আছে ভাই-বোন। তোমাদের কেউ জানো?

কোয়েই ডাইস? জানতে চাইল বয়স্কা মেক্সিকান।

কায়ে সি স্যাবিয়ামোস কোয়ে হে অরো পর আকা।

লোকোস, ঘুরে বাকবোর্ডের দিকে এগোনোর সময় বিড়বিড় করল রোজাওরা।

সবাই বঞ্চিত হয়েছি আমরা, প্রতারণার শিকার, দীর্ঘশ্বাস ফেলে বলল টেড্রো। যাই হোক, মিসেস ব্রুকস, আঙুল ফুলে কলাগাছ হওয়ার কোন পরিকল্পনা নেই আমার ব্যাংকের। ধরে নিচ্ছি, আমাদের সবাই না হলেও অন্তত একজন বেঁচে থাকবে, ব্যাংকের পুরানো অফারটা তখনও বহাল থাকবে-বিশ হাজার ডলার। আমার ধারণা অন্য কারও কাছে এরচেয়ে দ্বিগুণ বা তিনগুণ দাম হাঁকাতে পারবে তুমি। কিন্তু চুক্তি অনুযায়ী আসল দামেই সন্তুষ্ট থাকতে বাধ্য আমি, এবং দাম বাড়ানোর কোন ইচ্ছেও নেই আমার।

কি অদ্ভুত! বিড়বিড় করল শেভার্ন।

কি বলছ?

একজন সৎ ব্যাংকার। এতটাই সৎ যে মক্কেলকে ঠকিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে দারুণ সিদ্ধহস্ত।

সদ্য তৈরি ইটের মত টকটকে লাল হয়ে গেল টেড্রার মুখ। বিধবা বা এতিমদের না ঠকিয়েই দিব্যি চলে যাচ্ছে আমার, তীক্ষ্ণ স্বরে প্রতিবাদ করল সে। ব্যাংকের প্রস্তাবটা দিয়েছি আমি, তোমার পছন্দ হলে গ্রহণ করবে নয়তো করবে না। কাউকে তো জোর করছি না!

ষাট হাজার দেব! আচমকা প্রস্তাব করল টেড্রোর পার্টনার।

আমার আর জুডের শেয়ারের জন্যে? জানতে চাইল লাল-চুলো। নাকি মি. শেভার্নকেও ধরেছ?

বাজেয়াপ্ত করে ওর সম্পত্তি পেয়ে যাব আমি, নিশ্চিন্ত করল স্ট্যানলি।

স্রেফ ধারণা করছ তুমি, শীতল স্বরে বলল শেভার্ন। ভাবছ আমাকে খুন করে পার পেয়ে যাবে, আমার পরিবার বা স্বজনরা প্রতিশোধ নেবে না? ওরা যদি নিজের দায়িত্ব পালন করতে নাও পারে, আইন বাধা দেবে তোমাকে। কৃত অপরাধের ফলশ্রুতিতে একজন খুনী লাভবান হবে, এই নিয়ম পৃথিবীর কোন দেশের আইনেই নেই। তাছাড়া, মি. ম্যাকলেন্ডনের উইলটা যদি ঠিকমত পড়ে থাকি, আমার সম্মতি ছাড়া নিজের অংশ বিক্রি করতে পারবে না অন্য উত্তরাধিকাররা। তাহলে, মি. স্ট্যানলি, এবার বলো তো আমার কোন্ বুটটা আগে কামড়াবে?

তোমার মাথার জন্যে এক হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে, বিড়বিড় করল স্ট্যানলি।

উভয় সঙ্কটে পড়ে গেছ, না? আমাকে ধরিয়ে দিয়ে এক হাজার ডলার কামাতে পারো, কিন্তু এরচেয়ে শতগুণ টাকা বানানোর সম্ভাবনা তাহলে বাদ দিতে হবে। আচমকা ভিন্ন একটা ব্যাপার মনে পড়ল শেভার্নের। যাকগে, শেরিফ, মনে আছে গত সপ্তাহে দুজন লোককে নিয়ে এসেছিলাম আমি? ওদের নামে পুরস্কার ঘোষণা করা হয়েছে বোধহয়, তোমার কাছ থেকে অফিশিয়াল কোন মন্তব্য এখনও পাইনি।

তিক্ততার জন্যে একটা পিত্তথলী এমনিতেই পেয়ে গেছ তুমি! সরোষে গর্জন করল শেরিফ।

সঙ্গে দুটো কোল্ট পেয়েছি, আর নিজের গুরুতুও জেনেছি। যতক্ষণ না কোন ঐকমত্যে পৌঁছতে পারছি আমরা, বন্ধুদের নিয়ে বিপক্ষে যোগ দিতে পারো তুমি। অন্যরা যাতে ওর উদ্দেশ্য আঁচ করতে না পারে, সেজন্যে নিচের উপত্যকার দিকে একটা গুলি পাঠিয়ে দিল শেভার্ন।

চাইলেও রফা করার উপায় নেই আমার, ফের গর্জে উঠল শেরিফ।

না, আনমনা স্বরে বলল শেভার্ন। মনে হয় না তেমন কিছু পারবে। কিন্তু সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণ ছাড়া নিরপরাধ কোন লোকের অধিকারে হস্তক্ষেপ করেও সময় নষ্ট করতে পারো না তুমি।

মনে হয় করব, স্বীকার করল শেরিফ।

বহু দিন আগে দেখেছি লোকটাকে, দ্বিধান্বিত স্বরে বলল স্ট্যানলি। এতদিন পর সত্যিই বলা কঠিন লোকটির চেহারা আসলে কেমন ছিল।

স্মিত হাসল শেভার্ন। বিষণ্ণ দৃষ্টিতে তরুণ ব্যাংকারকে দেখছে শেরিফ আর ম্যাকলেন্ডনরা, নিন্দা ঝরে পড়ছে চাহনিতে। আর উইলিয়াম টেড্রোযেন পার্টনারের শরীরে গুটি বসন্তের লক্ষণগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে, ঘৃণা আর বিতৃষ্ণা প্রকাশ পাচ্ছে চাহনিতে।

আরে, এত গুরুত্ব দিয়ে নিচ্ছ কেন ব্যাপারটাকে! সান্ত্বনা দিল শেভার্ন।

তোমরা নিশ্চয়ই পার্টনার হিসেবে নিচ্ছ না ওকে? নিরাবেগ কণ্ঠে জানতে চাইল টেট্রো। যে ব্যাংকার মানুষের চরিত্র বিচার করতে পারে না, ব্যবসা করার কোন যোগ্যতা নেই তার!

হতাশ ব্যাংকারের উদ্দেশে মৃদু হাসি উপহার দিল শেভার্ন। বরং আমি মনে করি ব্যবসার জন্যেই জন্ম হয়েছে তোমার। যদি পারো তো পরিত্যাগ করো শিয়ালটাকে, জুড আর মিসেস ব্রুকসকে ওদের অংশ তোমার হাতে তুলে দেওয়ার পরামর্শ দেব।

কথা শুনে মনে হচ্ছে কালকের দিনটাও বেঁচে থাকব আমরা! বিদ্রূপ ঝরে পড়ল শেরিফের কণ্ঠে।

শিয়ালটা মোটেই ক্ষান্ত হয়নি। জুড আর জুলিয়া ব্রুকসের দিকে ফিরল সে। প্রত্যেকের জন্যে ত্রিশ হাজার ডলার, চালিয়াতির স্বরে ঘোষণা করল স্ট্যানলি।

এখনই দেবে টাকাটা, নগদ? জানতে চাইল মিসেস ব্রুকস। অত টাকা সঙ্গে আছে তোমার?

আছে, তবে একটু ভিন্ন উপায়ে দেনা শোধ করবে ও, জানাল টেট্রো। ওর টাকার বেশির ভাগই ব্যাংকের শেয়ারের বিপরীতে খাটানো।

শুনতে অদ্ভুত লাগছে না?

শ্রাগ করল বয়স্ক ব্যাংকার। নিঃসন্দেহে বলা যায় এখানে বিনিয়োগ করার মতই অনর্থক হয়রানি এবং ঝুঁকিপূর্ণ ব্যবসা। আসলে ব্যাংকের অবস্থা কিন্তু ততটা খারাপ নয়। ওর মত সুবিধাবাদী লোক বেরিয়ে গেলে বরং খুশি হব আমি, বদলে যদি তোমাদের দুজনকে পার্টনার হিসেবে পাই তাহলে কৃতার্থ হব, ঘুরে হ্যাটের কিনারা স্পর্শ করল সে। মি. শেভার্নও এলে খুশি হব।

আমার জন্যে মি. স্ট্যানলির ভিন্ন একটা প্রস্তাব আছে বোধহয়, স্মিত হেসে বলল শেভার্ন।

কি সেটা?

মি. স্ট্যানলি হয়তো ভাবছে শেরিফকে বলবে ভুল করেছে সে। এর আগে আমাকে দেখেনি ও, কিংবা আমার কথাও শোনেনি-বিনিময়ে নিশ্চয়ই আমার এক-তৃতীয়াংশ শেয়ার চাইবে!

স্ট্যানলির মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, বোঝাই যাচ্ছে নেহায়েত বিদ্রুপের সুরে বললেও অজান্তে তাকে একটা উপায় বাতলে দিয়েছে শেভার্ন।

এ তো স্রেফ জঘন্য ব্যবসা! মুখিয়ে উঠল জুলিয়া ব্রুকস, ঘুরে শেরিফের দিকে ফিরল। মি. শেভার্নের পক্ষে সাক্ষ্য দিয়েছি আমি, অথচ ও আমার লোক এই উসিলায় সেটাকে গুরুত্ব দাওনি। কিন্তু ফিটফাট কাপড় পরা একজন প্রতারকের কথা ঠিকই বিশ্বাস করেছ। মি. স্ট্যানলির কথা যদি সত্যিও হয়, মি. শেভার্নকে কিনে নিচ্ছে সে-অর্থাৎ তোমার আইনকে কিনে নিচ্ছে, আর তুমি কি দাড়িয়ে থেকে মজা দেখছ!

আইনকে সবকিছুর উর্ধ্বে রাখার শপথ নিয়েছি আমি। শোনো, জুলিয়া, যদি কখনও দেখো আইনের বরখেলাপ হচ্ছে, জানিয়ে আমাকে। কিন্তু তুমি নিজেই যেহেতু জড়িত, হা-পিত্যেশ না করে বরং বলো কিভাবে নিচের লোকগুলোকে হটিয়ে দিয়ে শহরে ফিরে যেতে পারব আমরা, কোর্ট হাউসে যেতে না পারলে বিচার হবে কি করে?

ভাবছি ওরা জানে কি-না এখানে ঠিক কজন আছি আমরা, অন্যমনস্ক স্বরে বলল শেভার্ন।

কিন্তু এই লোকটা নিজেকেই মিথ্যেবাদী বলে প্রমাণ করছে! তীক্ষ্ণ কণ্ঠে প্রতিবাদ করল মিসেস ব্রুকস, বিতৃষ্ণার সঙ্গে দেখছে স্ট্যানলিকে।

তোমার পিস্তলেরো বন্ধুও তাই করছে, শেরিফের কথা শেষ হওয়া মাত্র প্রিংফিল্ডের ভারী গর্জনে চমকে উঠল সবাই। ফলাফল জানার আশায় নীরবে অপেক্ষা করল ওরা। চটজলদি ৫০-ক্যালিবার রাইফেল রিলোড করল জুড। পাহাড়ের তলায় লোকজনের হৈচৈ শোনা যাচ্ছে, কোন একটা ব্যাপারে সন্দিহান হয়ে উঠেছে লোকগুলো।

চালিয়ে যাও, বাছা, উৎসাহ দিল শেরিফ। হারামজাদারা তাহলে আড়াল ছেড়ে বেরোতে পারবে না!

আর কজন বাকি আছে ওদের? জানতে চাইল টেড্রো।

সন অকো, বলল রোজাওরা।

আমাদের পাঁচজনের বিরুদ্ধে আটজন, অন্যমনস্ক স্বরে বলল ব্যাংকার। চ্যান্সেলর্সভিলেও এরচেয়ে ভাল ছিলাম আমি!

ওহ্ গড! দেখো, আরও লোক আসছে ওদের! সবিস্ময়ে চেঁচিয়ে উঠ জুড।

বাকবোর্ডের কাছাকাছি যাওয়ার হিড়িক পড়ে গেল। মুহূর্তের মধ্যে জুডাস ম্যাকলেন্ডনের হতাশা সংক্রমিত হলো অন্যদের মধ্যে। পেনি-ফার্দিং বাথানের দিক থেকে আরেকটা দল আসছে। সশস্ত্র প্রত্যেকে। মিসেস ব্রুকসের তথ্যটা মনে পড়ল শেভার্নের, মহিলা বলেছিল পেনি-ফার্দিং ছাড়াও ছোট ছোট কয়েকটা বাথান আর হোমস্টেড আছে নিচের উপত্যকায়। সবাই একাট্টা হয়েছে এবার। অন্তত বিশজন হবে, ধারণা করল ও। স্যাডল হর্নে রাইফেল বা কোমরের হোলস্টারে অস্ত্র ছাড়াও বড়সড় স্যাডল ব্যাগের সাইজ দেখে বোঝা যাচ্ছে প্রয়োজনে থাকার প্রস্তুতি নিয়েই এসেছে।

মরার আর জায়গা পেলাম না, এমন জঘন্য সব লোকের সঙ্গে মরতে হচ্ছে! বিতৃষ্ণা আর ক্ষোভের সঙ্গে গর্জে উঠল শেরিফ।

ল-ম্যানের দিকে ঘুরে তাকাল জুডাস ম্যাকলেন্ডন। একই অনুভূতি আমাদেরও-আমার আর জুলিয়ার! অনেকক্ষণ তো বসে ছিলে, এবার কাজ দেখাও। নিজের পেট ছাড়িয়ে কিছু দেখতে পাচ্ছ? তাহলে ওরা মেসার ওপর উঠে আসার আগেই দেখো কয়েকটাকে শুইয়ে দিতে পারো কি-না।

হেসে উঠল শেভার্ন। দেখো, কোথায় মাটি খুড়ছে ওরা।

হারামজাদারা! চিৎকার করে উঠল স্ট্যানলি, মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছে তার। ওরা এটা করতে পারে না! এই খনি আমার!

তোমার জমি খুঁড়ছে না ওরা, শুধরে দিল ও। ভুলে গেছ এটা এখনও ম্যাকলেন্ডনদের সম্পত্তি?

সহজ জিনিসটাও বুঝতে পারছ না? বিরক্তির চেয়ে বিদ্বেষই ছাপিয়ে উঠল তরুণ ব্যাংকারের কণ্ঠে। একবার যদি প্যানিং শুরু করে, শেষে কি হবে আমার-আমাদের অবস্থা?

কেন, চুপচাপ বসে থাকব! হেঁয়ালি ভরা কণ্ঠে জবার দিল শেভার্ন, ঘুরে শেরিফের দিকে ফিরল। মনে হয় না ম্যাকলেন্ডনদের জমি ছাড়া অন্য কোথাও খোড়াখুড়ি করেছে ওরা, কিছু দেখেছ বা শুনেছ তুমি?

গত বিশ বছরে এমন কোন ঘটনাই ঘটেনি।

সবই ছেঁকে নিয়ে যাবে ওরা, আমাদের জন্যে কিছু রাখবে না! বিড়বিড় করে হাহাকার করল স্ট্যানলি।

কাজটা করতে সময় লাগবে। সোনার গুড়োতে থলে ভরে গেলে চলে যাওয়ার চেষ্টা করবে ওরা, কিন্তু যাবে কিভাবে? খরচ করবে কোথায়? প্রথমে যাবে সোডা স্প্রিং-এ, কারণ সবচেয়ে কাছের এবং একমাত্র শহর ওটাই। সোনার গুড়ো দিয়ে প্রয়োজনীয় পণ্য কিনবে ওরা, এমন সোনা বাজেয়াপ্ত করার অধিকার থাকবে শেরিফের। তাই না, মি. জেসন বেলহ্যাম?

মনে হয় পারব।

তাই করতে যাচ্ছ তুমি, মুখিয়ে উঠল জুড়।

সোনা-জ্বরে আক্রান্ত স্ট্যানলির চোখে নতুন করে আশার সঞ্চার হলো। প্রত্যেককে ত্রিশ হাজার ডলার দেব, প্রতিশ্রুতি দিল সে। জুড বা তার বোনকে। উৎসাহ প্রকাশ করতে না দেখেও ক্ষান্ত হলো না, খেই ধরল প্রসন্ন স্বরে, নগদ এই আছে আমার। টেড্রোকে জিজ্ঞেস করে জেনে নিতে পারো। কিন্তু তারপরও দশ হাজার করে দেব তোমাদের, তবে নগদ দিতে পারব না। আজ থেকে এক বছরের মধ্যে ওই টাকা পরিশোধ করব, এমন অঙ্গীকার পত্র লিখে দেব।

পুরো বাথানের জন্যে? জানতে চাইল মিসেস ব্রুকস।

শুধু খনির অধিকার দরকার ওর, পরামর্শ দিল শেভার্ন। সোনার খোঁজে খোঁড়াখুঁড়ি শুরু হলে চলে যাবে উৎসাহী মাইনাররা, তুমিও নিশ্চিন্তে বাথানের কাজ। করতে পারবে।

ইচ্ছে হলে অবশ্য পাটনারশিপেও যেতে পারো, বলল টেড্রো।

শেভার্নের দিকে তাকাল জুলিয়া ব্রুকস। আর তুমি?

আমার আবার কি?

আমরা যদি ওর সঙ্গে চুক্তিতে সই করি, তোমার কি হবে? তুমিও তো এক তৃতীয়াংশের মালিক, তাই না?

নিচে এস্টেটের কাছে তক করছে দুটো দল। ওদেরকে অবরোধ করে রাখা। দলটা খোড়াখুঁড়ি করছে, লড়াইয়ের ব্যাপারে একেবারেই নিরুৎসাহী। কয়েকজন ইতোমধ্যে ছোট একটা সুইস বক্স সেট করে ফেলেছে। ক্রীকের পানিতে প্যানিং করছে অন্যরা।

মাটি খুঁড়ছে ওরা, প্যানিংয়ের কারণে পানি ঘোলাটে হয়ে যাবে। নোংরা পানি দেখেই সন্দেহ হবে অন্যদের, বেসিনের সমস্ত লোক সোনার লোভে এখানে চলে এলে একটুও অবাক হব না।

সুইস বক্সে ক্লান্তিহীন ভাবে পাথর আর মাটি ফেলছে এক লোক, তাকে নিশানা করল জুডাস ম্যাকলেন্ডন।

উঁহু, গুলি কোরো না, পরামর্শ দিল শেভার্ন। অপেক্ষা করেই দেখো, ওর নিজেরাই কামড়াকামড়ি শুরু করে দিতে পারে।

সত্যিই এমন কিছু হবে?

 সকাল হওয়ার আগে আরও শখানেক লোক ভিড় করবে আশপাশে, ক্লেই বা জায়গার দখল নিয়ে নিজেরাই লড়াই শুরু করে দিতে পারে।

সর্বোচ্চ ষাট হাজার দেওয়ার ক্ষমতাই আছে আমার, পুনরাবৃত্তি করল স্ট্যানলি। মাথা পিছু নগদ ত্রিশ হাজার, আর দশ হাজার পরে শোধ করব এমন একটা নোট দেব প্রত্যেককে-ঠিক আছে, পনোরই দেব!

সীমাহীন বিতৃষ্ণা নিয়ে সঙ্গীকে দেখছে উইলিয়াম টেড্রো।

আমাকে কি দেবে? জানতে চাইল শেভার্ন। আমার স্বাক্ষর.ছাড়া কিন্তু কাজ হবে না।

নিচের উপত্যকায় গর্জে উঠল দুটো রাইফেল। শেভার্ন মনে করেছিল ওদের উদ্দেশে গুলি করেছে কেউ, কিন্তু দেখল হুড়োহুড়ি পড়ে গেছে লোকগুলোর মধ্যে। দুদিকে আলাদা হয়ে গেছে দুটো দল। কিন্তু ওর প্রত্যাশা অনুযায়ী কিছুই ঘটল না। দখলের লড়াই বাদ দিয়ে হঠাৎ ওদের দিকে মনোযোগী হয়ে পড়ল কয়েকজন, বাকিরা প্যানিং বন্ধ করে সরে গেল একপাশে। পেনি-ফার্নিং রাইডারদের সঙ্গে যোগ দিল কয়েকজন। মেসার দিকে গুলি করতে সুবিধে হবে এমন জায়গায় অবস্থান নিচ্ছে লোকগুলো। কিছু লোক রণে ভঙ্গ দিয়ে ক্রীকের দিকে সরে গেল।

আইডিয়াটা মন্দ নয়, অন্তত নরকে যাওয়ার জন্যে, তাচ্ছিল্যের হাসি শেরিফের মুখে, ভর্ৎসনার দৃষ্টিতে তাকিয়ে আছে শেভার্নের দিকে। যেভাবেই হোক না কেন, হয় এখানেই তোমার মরণ নয়তো সোডা স্প্রিং-এ ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছ।

তাই? ঘুরে স্ট্যানলির দিকে ফিরল শেভার্ন। তোমার অফারটা কি, স্যার?

অসহ্য! ঝামটে উঠল মিসেস ব্রুকস। মানুষের জীবনের কেনা-বেচাও দেখতে হচ্ছে আমাকে!

অন্যের জীবন নিয়ে কেনা-বেচা করছি না আমি, মিসেস ব্রুকস। কেবল নিজের জীবন নিয়ে রফা করছি। সন্ধি ছাড়া আর কোন উপায় দেখছি না। দোষটা তোমাদের নীরস শেরিফের, নিরেট সাক্ষ্য বা যুক্তি কোনটাই মনে ধরছে না ওর। এ অবস্থায় ওর একমাত্র সাক্ষীকে…

নিশ্চিত হতে পারছি না, আসলেই তোমার নাম শুনেছি কি-না, বিরস মুখে বলল স্ট্যানলি।

কি মনে হয়, যথেষ্ট স্মৃতি লোপ পেয়েছে ওর?

ঠিক আছে! কখনও তোমার নাম শুনিনি। কস্মিনকালেও মিসৌরির ধারে কাছে যাইনি আমি।

খেপে যাচ্ছ দেখছি! এবার বলো তো, এত যে অপমান সহ্য করতে হলো আমাকে, তার বিনিময়ে কি পাচ্ছি?

গুলির তুবড়িতে কাঠ চেরাইয়ের শব্দে ভেঙে গেল সন্ধিটা। পরমুহূর্তে বাফেলো গানের কান ফাটানো তীক্ষ্ণ গর্জন শুনতে পেল শেভার্ন। আই! অস্ফুট স্বরে কাতরে উঠল রোজাওরা, হাড় জিরজিরে বাহুতে একটা স্পিন্টার ঢুকে গেছে।

বাকবোর্ডের দেয়ালের ফুটো দিয়ে উপত্যকার দিকে তাকাল শেভার্ন। দেখা যাচ্ছে লোকটাকে, ওপাশের পাহাড়ের ওপর বসে আছে। বাফেলো গান তাক করছে ফের। কোস্টের রেঞ্জের বাইরে, অসহায়ত্ব নিয়ে দেখল শেভার্ন, বিষণ্ণ মনে একপাশে সরে দাঁড়াল ও। পরমুহূর্তে গুলি করল জুড। অধীর অপেক্ষায় থাকল ওরা, কয়েক সেকেন্ড পর আবারও বাফেলো গানের কান ফাটানো গর্জন শুনতে পেয়ে বুঝল মিস্ করেছে জুড। বাকবোর্ডের চাকায় এসে লাগল বাফেলো গানের বুলেট, তেমন ক্ষতি না করলেও কেঁপে উঠল পুরো বাকবোর্ড।

 যদি জানতাম তোমরা যোগ দেবে আমাদের সঙ্গে, পাশে হুমড়ি খেয়ে পড়ে থাকা শেরিফ আর ব্যাংকারদের উদ্দেশে বলল শেভার্ন। তাহলে আরও বড় একটা দুর্গ তৈরি করতাম। নিষ্ঠুরের মত তিনটে শরীরের ওপর দিয়ে ক্রল করে রোজাওরা আর মিসেস ব্রুকসের দিকে এগোল ও, তিনজনের অস্ফুট কাতরানি বা বিরক্তি কোনটাই গ্রাহ্য করল না।

ব্যথায় কাতরাচ্ছে না রোজাওরা, বরং নির্লিপ্ত থাকার চেষ্টা করছে। স্প্লিন্টারটা বের করছে মিসেস ব্রুকস, দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করল মহিলা। স্প্রিন্টার বেরিয়ে আসতে ফিনকি দিয়ে রক্ত গড়াতে শুরু করল। দ্রুত নিজের পেটিকোট খানিকটা তুলে ফেলল মিসেস ব্রুকস, ক্ষণিকের জন্যে আকর্ষণীয় গোড়ালি আর সুঠাম পা জোড়া উন্মুক্ত হয়ে পড়ল। জিনিসটা নতুন, ছিড়ছে না। ছুরি বের করে একটা পরতা কেটে দিল শেভার্ন, তারপর রোজাওরার বাহুতে বেঁধে দিল শক্ত করে।

ম্যাটালস, পরামর্শ দিল মহিলা। পেরো ডেসপ্যাসিও।

উঁহু, ধীরে কাজ সারতে পারব সেই প্রতিশ্রুতি দিতে পারছি না, বলল শেভার্ন। কিন্তু ওদের কয়েকজনকে যে খুন করব তাতে কোন সন্দেহ নেই। ঘুরে মিসেস ব্রুকসের দিকে ফিরল ও, পেটিকোটের একটা অংশ হারালেও সৌন্দর্য বা স্বতঃস্ফূর্ততা, কোনটাই হারায়নি লাল-চুলো। কেমন লাগছে আজ? স্মিত হেসে জানতে চাইল ও। কিছুটা হলেও সতেজ দেখাচ্ছে তোমাকে।

শ্রাগ করল জুলিয়া ব্রুকস। বাকবোর্ডের কাঠে বিধল আরেকটা শট বুলেটের তুবড়িতে খসে পড়ল পুরু কাঠ, তবে হতাহত হলো না কেউ।

মেনে নাও, বিড়বিড় করে বলল শেভার্ন। অযথাই তর্ক করছ!

কি বললে?

চোখের ইশারায় মহিলাকে সতর্ক করল ও। টেম্রোর শরীরের নিচে চাপা পড়েছে স্ট্যানলি, ঘাস ফড়িংয়ের মত পিছলে বেরোনোর চেষ্টা করছে। শুধু খনির অধিকার ত্যাগ করতে হবে, ফিসফিস করে বলল শেভার্ন। চুক্তি সই করার সময় টেড্রো, শেরিফ আর অন্যদের সাক্ষী হিসেবে রেখো।

কিসের চুক্তি?

যেটার ব্যবস্থা করতে যাচ্ছি আমি। ইচ্ছে হলে অনীহা প্রকাশ করতে পারো, কিন্তু স্বাক্ষর কোরো।

কিন্তু তোমাকে বাদ দিয়ে…।

আমাকে নিয়ে চিন্তা কোরো না। শেষপর্যন্ত ঠিকই পিছলে বেরিয়ে যেতে পারব, ফের মুখ খুলতে যাচ্ছিল মিসেস ব্রুকস, চোখের ইশারায় তাকে বাধা দিল শেভার্ন। মেক্সিকোয় আমাকে দেখেছে ও, নিচু স্বরে যোগ করল। রেনারের খুন আর যুদ্ধাপরাধী হিসেবে আমার বিচারের সময় হুয়ারেজের অধীন কোর্টে ছিল, স্ট্যানলি। হোক না প্রহসন মূলক বিচার, কিন্তু দেখেছে তো! আপাতত এড়িয়ে যাওয়া ছাড়া উপায় দেখছি না, কারণ শেরিফও বিশ্বাস করছে ওকে। সবচেয়ে বড় ব্যাপার, বহু পুরানো একটা পোস্টার আছে আমার নামে। ওটা উপেক্ষা করা সত্যিই কঠিন।

কিন্তু এভাবে… ঠোঁট কামড়ে ধরল লাল-চুলো, কথাটা শেষ করল না।

কিছুটা ছাড় না দিলে স্ট্যানলিকে গাঁথা যাবে না। পরে ওকে, এমনকি শেরিফকেও সামাল দেয়া যাবে। আগে এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে। নিজেদের শক্তি না বাড়ালে ওস্টেনভেল্টদের সঙ্গে টিকতে পারব না আমরা।

শ্রাগ করল জুলিয়া ব্রুকস, সংশয় ফুটে উঠেছে চাহনিতে।

ওর সঙ্গে শলা-পরামর্শ করে কাজ হবে না, লাইমি, এখান থেকে বেরোতে হলে অন্য কিছু করতে হবে তোমার! সতর্ক করল শেরিফ। তবে শেষপর্যন্ত দড়িতে ঠিকই ঝুলবে তুমি!

আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম তোমাকে, নাকি তোমার বন্ধুদের মধ্যে আগে কাকে নেকড়ের দলের মাঝখানে ছেড়ে দেব, নিস্পৃহ স্বরে বলল শেভার্ন, কথাটার ফল দেখার অপেক্ষায় থাকল না। ক্রেট আর ব্যারেলের ফাঁক গলে তাবুর একেবারে কোণে এসে কাগজ-কালি-কলম খুঁজে ফিরে এল মিসেস ক্লকসের কাছে।

শেষ ইচ্ছে এবং স্বীকারোক্তি? তামাশার সুরে উস্কানি দিল শেরিফ।

তাকে অগ্রাহ্য করল জিম শেভার্ন, দ্রুত কলম চালাচ্ছে। খনির অধিকার ইস্ত ন্তির এবং মূল্য পরিশোধের শর্তগুলো যতটা সম্ভব সহজ ভাষায় লিখল। শেষ করে কাগজটা লাল-চুলোর হাতে ধরিয়ে দিল।

পাশে এসে দাঁড়িয়েছে জুড। স্ট্যানলি যদি খুন হয়ে যায়, কিংবা পরে যদি টাকা দিতে অস্বীকার করে?

টেড্রোর দিকে ফিরল শেভার্ন। চুক্তিতে তোমারও সই দরকার হবে।

কেন?

কারণ একটা সই স্বাক্ষরকারীর চেয়ে শ্রেয়তর কিছু নয়। আমার সনে হচ্ছে শেষপর্যন্ত হয়তো সততার জন্যে দুঃখ করবে তুমি।

হাসল টেট্রো। ভাবছি ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকব কি-না।

যদি বেঁচে থাকো, এবং মি. স্ট্যানলি যদি কখনও মত পাল্টে ফেলে, ব্যাংকে ওর শেয়ার থেকে ষাট হাজার ডলার কেটে রাখার ক্ষমতা দেয়া হচ্ছে তোমাকে মি. টেট্রো। টাকাটা সমান ভাগ করে মিসেস জুলিয়া ব্রুকস আর জুড়াস ম্যাকলেন্ডনকে দেবে। যদি বাড়তি ত্রিশ হাজার ডলার জোগাড় করার ক্ষীণ সম্ভাবনাও থাকে, চুক্তি অনুযায়ী মি. স্ট্যানলির কাছ থেকে বা ওর যে কোন সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার থাকবে তোমার।

যত ইচ্ছে হাসতে থাকো, আমুদে স্বরে বলল স্ট্যানলি। এবার সত্যিই ধনী হতে যাচ্ছি আমি!

তুমি কি নিশ্চিত? শেভার্নের উদ্দেশে নিচু স্বরে জানতে চাইল লাল-চুলো। যতটুকু সোনাই উত্তোলিত হবে, হয়তো একটা অংশ দাবি করা উচিত আমাদের…।

ফিরমালো! আচমকা অধৈর্য স্বরে বলে উঠল ডোনা রোজাওরা।

মহিলা ওর মনের কথাটা বলে দেওয়ায় কৃতজ্ঞ বোধ করল শেভার্ন। দীর্ঘশ্বাস ফেলল ভাই-বোন। স্ট্যানলি স্বাক্ষর করার পর শেরিফ আর টেড্রোও সই করল, তারপর পুরো এক ঘণ্টা ধরে চুক্তির আরও চারটে কপি তৈরি করল শেভার্ন, প্রতিটিতে স্বাক্ষর সগ্রহ করল। জুড, জুলিয়া ব্রুকস, স্ট্যানলি প্রত্যেককে এক কপি দিয়ে নিজের কাছে দুই কপি রেখে দিল।

মি. স্ট্যানলি, বলল ও। বুঝতেই পারছ তুমি যদি মারা যাও, চুক্তির কিছুই এতটুকু বদলাবে না। ষাট হাজার ডলার কার্যত এখন ম্যাকলেন্ডনদের সম্পত্তি।

এবং সমস্ত সোনা আমার এর সম্পত্তি! নেকড়ের মত হাসল স্ট্যানলি।

প্রতিটি আউন্স, একমত হলো শেভার্ন। শেরিফ জেসন, মি. টেড্রো ও আমি সাক্ষী রইলাম, এবং সর্বোপরি স্বয়ং ঈশ্বর তো আছেনই! বাফেলো গানের তীক্ষ্ণ শব্দে ঘোষণাটা অস্পষ্ট হয়ে গেল। রোদের অত্যাচারে ফ্যাকাসে হয়ে যাওয়া বাকবোর্ডের কাঠ খসে পড়ল দেয়াল থেকে ছুটে আসা স্প্রিন্টারের আঘাতে এ জায়গায় ফুটো হয়ে গেল তাবুর ক্যানভাস, তবে হতাহত হলো না কেউ।

ম্যাটালোস, পুনরাবৃত্তি করল রোজাওরা। নো ইমপোর্টা কোয়ে ডেসপ্যাসিও পেরো ম্যাটালোস।

 একমত হওয়ার ইচ্ছে শেভার্নের। দেরি হলো বা না-হলো তাতে কিছু যায় আসে না এখন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বুশহোয়্যাকারদের খতম করতে হবে।

নিচের উপত্যকায় উঠে দাঁড়িয়েছে একজন, দুর্গ হিসেবে কাজ দেওয়া বাকবোর্ডের কি ক্ষতি হলো দেখার ইচ্ছে ছিল বোধহয়। প্রিংফিরে ভারী ক্যালিবারের গুলি লোকটার খায়েশ মিটিয়ে দিল তৎক্ষণাৎ। গান পাউডারের ধোঁয়া তলিয়ে যাওয়ার আগেই রিলোড করল জুড। আন কার্বন মেনোস, সবকটা দাঁত বের করে রোজাওরার উদ্দেশে বলল ছেলেটা।

জুড! তীক্ষ্ণ স্বরে বলল মিসেস ব্রুকস। এভাবে অভদ্রের মত কথা বলো না।

খুনখারাবিতে ক্ষতি নেই, যত দোষ কেবল খিস্তি করলে! অসন্তোষের সঙ্গে বড়বিড় করল তরুণ ম্যাকলেন্ডন।

উত্তরটায় শুধু শেভার্নকেই সন্তুষ্ট মনে,হলো। সূর্যের দিকে তাকাল ও। সন্ধের অনেক বাকি এখনও। সকালের মতই পেটে ব্যথা শুরু হয়েছে। তাঁবুর নিচে অলস ঠাবে কাটিয়ে চলে গেছে একটা দিন, অস্থির মতির লোকগুলো ওর মেজাজ বদলে দিতে পারেনি এতটুকু। বাকবোর্ডের পাশে খোলা জায়গায় কনুইয়ে ভর দিয়ে শুয়ে পড়ল শেভার্ন, সচেতন সরাসরি বাফেলো গানের একটা বুলেট বাকবোর্ডে বিদ্ধ হলে প্লিন্টার বা কাঠের ফালি এসে পড়বে গায়ে।

ওর ঘুমানোর প্রস্তুতি দেখে অভিযোগ নিয়ে তাকিয়ে থাকল জুলিয়া ব্রুকস। কিন্তু নিজের ধারণা সম্পর্কে নিশ্চিত শেভর্ন, বিবেকের দংশনও অনুভব করছে না। বুড়ো নীল ম্যাকলেন্ডনের উইলের শর্ত অনুযায়ী সামর্থ্যের মধ্যে সবই করেছে, বাকিটা এবার ঈশ্বরের কৃপার ওপর নির্ভর করছে। মুখের ওপর স্যাভিলানো চাপিয়ে দিল ও, আনমনে নিজের বিবেককে সতর্ক করল যাতে ওর ঘুমের ব্যাঘাত না ঘটায়।

হয়তো সৎ নৈতিক চেতনার কারণেই, ঘুমটা নিরবিচ্ছিন্ন হলো ওর। জেগে দেখল ঘণ্টা খানেক পেরিয়ে গেছে, পশ্চিমাকাশে নেমে গেছে সূর্য। ছোট করে আসা আগুনের কাছে রান্নার আয়োজন করছে মিসেস ব্রুকস, আগুনটা এমন এক জায়গায় যে দূর থেকে সহজে চোখে পড়বে না কারও, নিচের উপত্যকা থেকে তো নয়ই। থালা-বাসন পরিষ্কার করছে ডোনা রোজাওরা। এখনও মাঝে মধ্যে দুএকটা গুলি ছুটে আসছে উপত্যকা থেকে, গভীর শব্দে বিধছে বাকবোর্ডের গায়ে, কিংবা শিস কেটে চলে যাচ্ছে মাথার ওপর দিয়ে, কিন্তু কেউই ভ্রুক্ষেপ করছে না তেমন।

আপাতত নিশ্চিন্ত, কিন্তু অনিশ্চয়তায় ভরা সময়টা পড়ে আছে সামনে, জানে ওরা সবাই।

.

১৩.

 একটা ঘোড়াও নেই কোথাও, ছড়িয়ে পড়েছে আশপাশে। পেনি-ফার্দিং রাইডাররা চুরি না করলেও পরে রাউন্ড আপ করতে হয়তো কয়েকটা দিন লেগে যাবে। রোজাওরার দিকে তাকাল শেভার্ন। তাঁবুর এককোণে বসে ব্যথা হজম করার চেষ্টা করছে মহিলা, বাহুতে ব্যান্ডেজ বাধা, রক্তক্ষরণ অবশ্য হচ্ছে না এখন। উদাসীন মুখ, বৈরী পরিবেশে পুরো একটা জীবন কাটিয়ে অন্তত এই জিনিসটা শিখেছে। ইউসেবিওর কথা মনে পড়ল শেভার্নের, পাহাড়ের ওপরে আছে সে। সরে যাওয়ার সুযোগ নেই। ভেড়ার পাল ছেড়ে চলে যেতে চাইলেও পারবে না, নির্ঘাত নিচের উপত্যকার লোকগুলোর রোষের শিকার হবে।

শেরিফের দিকে ফিরল শেভার্ন। চুল আর গোঁফের মতই ধূসর হয়ে গেছে ল ম্যানের মুখ। কথোটগুলো কি জানে এখানে আছ তুমি? সবকিছুর পরও তুমিই এখানকার শেরিফ, তাই না?

শ্রাগ করল শেরিফ। চাইছ উঠে দাঁড়িয়ে ওদেরকে নিজের উপস্থিতির কশা বলি, আর বুলেট দিয়ে আমার মাথাটা উড়িয়ে দিক?

উপত্যকায় আগুন জ্বেলেছে লোকগুলো, বেশ বড়সড় করে। কয়েকটা পঞ্জিকল্পনা দোলা দিচ্ছে শেভার্নের মাথায়, কিন্তু কোনটাই নিচ্ছিদ্র নয়। ক্লান্ত ল ম্যানকৈ নিরীখ করল ও। তোমার প্রস্তাবের জন্যে এখনও অপেক্ষা করছি আমি।

এখানে একটা বুলেট, অথবা সোডা স্প্রিং-এ দড়্যিা ইচ্ছে বেছে নাও! বয়স কিংবা ক্লান্তির পরও অতি পরিচিত গোয়ার্তুমির চিহ্ন ফুটে উঠল শেরিফের মুখে। কেন তোমাকে কিছু অফার করব আমি?

কারণ, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমার সার্ভিস দরকার হবে তোমার। স্বচক্ষে দেখেছ কয়েকবার তোমার এক্তিয়ারভুক্ত এলাকায় চৌকস সার্ভিস দিয়েছি আমি। ম্যাকলেন্ডনরা ওদের সমস্ত সম্পত্তির, এক-তৃতীয়াংশ অফার করেছে আমাকে, যার কারণে দারুণ একটা চুক্তির মাধ্যমে নগদ লাভ হয়েছে ওদের, আর আমি পেয়েছি দুবৃত্তের দুর্নাম।

অস্পষ্ট একটা ঘটনা আর অভিযোগ থেকে মুক্তি পাওয়ার অফার পেয়েছি আমি, কিন্তু সেটার ভিত্তি খুব দৃঢ় নয়। মি. টেড্রো ছিল বলেই রক্ষা, আমার সঙ্গে কোন চুক্তি হয়নি ওর। রোজাওরার সঙ্গে আনুষ্ঠানিক কোন অঙ্গীকার হয়নি, কিন্তু আমাদের দুজনেরই উদ্দেশ্য অভিন্ন-নির্দিষ্ট একটা লক্ষ্য আছে আমাদের। শুধু তুমিই বাকি রইলে, তোমারও একটা অঙ্গীকারে আসা দরকার।

বুলেট অথবা দড়ি, একগুয়ে স্বরে পুনরাবৃত্তি করল বয়স্ক লোকটি। টিনহনদের নিয়ে কোন কাজ নেই আমার। প্রথম দেখার সমৃয়ই তোমাকে এ তল্লাট থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল।

মি. শেভার্ন, জানতে চাইল লাল-চুলো। আমরা সবাই তো একসঙ্গেই ছিলাম এখানে!

না, মিসেস ব্রুকস। সত্যি কথা বলতে কি, সারাদিন জুডই শত্রুদের ঠেকিয়ে রেখেছে। আমাদের পক্ষ নিয়ে একটা গুলিও কি করেছে অতিথিদের কেউ মহিলার মুখ দেখেই শেভার্ন বুঝল ঘুমানোর সময় কোন কিছু থেকে বঞ্চিত হয়নি ও, প্রসন্ন স্বরে খেই ধরল: এখন বরং ভিন্ন ভাবে চিন্তা করছি আমি। তিনটে বন্দুক যাতে শত্রুপক্ষে যোগ না দেয় সেই চেষ্টা করতে হবে। কিন্তু ওরা যদি আমাদের নিরাপত্তার মধ্যে থাকতে চায়, আমাদের খাবার বা পানির ভাগ চায়…

ওদেরকে তাড়িয়ে দেবে?

বিন্দুমাত্র দ্বিধা করা ছাড়াই নিরস্ত্র অবস্থায় চলে যেতে বাধ্য করব। মি. টেড্রোর কথা অবশ্য আলাদা, মনে হচ্ছে আমার মতই অন্যের অপরাধের ভুক্তভোগী হতে হচ্ছে ওকে। ঘুরে শেরিফের দিকে তাকাল শেভার্ন। আমার জীবনের বিনিময়ে কিছু ঘোষণা করোনি তুমি, কিন্তু তোমার জীবনের মূল্য কতটা?

কষ্টকৃত হাসি দেখা গেল ল-ম্যানের মুখে। তোমার কি মনে হয়, কতটা তেজ এখনও বাকি রয়েছে আমার?

এবার শেভার্নের হাসির পালা। অভিজ্ঞ নাবিকের মত, আমরা দুজনেই জানি কেবল বোকা আর তরুণরাই অযথা সাহসী হওয়ার ভান করে। এতদিন যখন টিকে আছ তোমাকে চালু লোকই বলতে হবে, তবে সময়মত সাহস দেখাতে কিছুটা অনীহা আছে তোমার।

আসলে তুমি কি চাও?

প্রশ্নটা ত্যক্ত করে তুলল শেভার্নকে। ঠিক নিশ্চিত নই আমি, তবে কেউ কিছু সাধছে, চিন্তাটাই ভাল লাগছে।

তোমার ধারণা আমাদের যে কারও চেয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তোমারই বেশি?

তোমার মতই, শেরিফ, বিপদ এড়িয়ে যাওয়ার সহজাত প্রবণতা তৈরি হয়েছে আমার মধ্যে। কোন কিছু করার আগে পরিণতিটা ভেবে দেখি, ঝুঁকি বিচার করি। অতি উৎসাহী জুডের মত চাঁদের আলোয় নিজের মাথা উন্মুক্ত করে রাখতে রাজি নই আমি।

ঝট করে মাথা নিচু করে ফেলল ছেলেটা, লাল হয়ে গেছে মুখ, এবং নায়কোচিত ভাবটাও উধাও হয়ে গেছে ভাবভঙ্গি থেকে।

বুঝতে পারছি না আমার কাছ থেকে ঠিক কি চাও তুমি, যদি দেওয়ার ক্ষমতাও থাকত আমার। যাকগে, সারা দিনে তোমাকে তো তেমন কিছুই করতে দেখলাম না।

খেয়াল করেছ বলে ধন্যবাদ। ফ্যাবিয়াস বলে ডেকো আমাকে।

আমি তো জানতাম তোমার নাম শেভার্ন।

ফ্যাবিয়াস ম্যাক্সিমাস একজন রোমান, ব্যাখ্যা করল টেড্রা। মোক্ষম সময়ের জন্যে অসীম ধৈর্য ধরত সে, আর এভাবেই অসংখ্য যুদ্ধে জিতেছে। লোকটা।

মনে হচ্ছে এবার তোমার পালা এসে গেছে, বলল জুড।

শেলের আঘাতে ফুটো হওয়া বাকবোর্ডের তলা দেখল শেভার্ন, সূর্যের দিকে তাকাল এরপর। এত তাড়াতাড়ি এমন কিছু ঘটবে আশা করিনি, বিড়বিড় করল

নিচে ব্যস্ত হয়ে পড়েছে পেনি-ফার্দিং রাইডাররা। সোডা স্প্রিং থেকে যে ফ্রেইট ওয়্যাগনটা চালিয়ে নিয়ে এসেছিল শেভার্ন, ওটার জোয়াল আর ঘানি খুলে ফেলেছে। কেবল পেছনের চাকা দুটো আছে। অদ্ভুত আকৃতির এই ওয়্যাগন ঠেলে ঢালের দিকে নিয়ে আসছে লোকগুলো।

অদ্ভুত হলেও কার্যকর, স্বীকার করতেই হচ্ছে পেনি-ফার্দিং রাইডাররা হাতের কাছে যা পেয়েছে সেটাই দক্ষতার সঙ্গে ব্যবহার করছে। ভারী ওয়াগনটা ধীরে ধীরে ঠেলে আনছে ওরা, তাড়া নেই। ওয়্যাগনের পাটাতনে অন্তত বিশজন লোক অবস্থান নিতে পারবে। পুরোদস্তুর কামান ছাড়া কোন মার্কসম্যানের পক্ষেই এদেরকে থামানো সম্ভব নয়।

টেস্টুডো! বিড়বিড় করল টেড্রো।

চাকার ব্যাপারটা বাদ দিলে, একমত হলো শেভার্ন। যদিও সত্যিকার টেস্টুডোর মত ছাত নেই এটার।

কি নিয়ে কথা বলছ তোমরা? বিরক্তি প্রকাশ করল শেরিফ।

টেস্টুডো। সীজারদের আমলে খুব কার্যকরী যুদ্ধ-বাহন ছিল জিনিসটা। প্রাচীর বা দুর্গের দেয়াল ভাঙার জন্যে ব্যবহার করত রোমানরা, মিলিত ভাবে সবার জন্যে শিরস্ত্রাণের কাজ করত ওটা।

শীতল হাসি দেখা গেল শেরিফের মুখে। এবার কি করবে, টিনহর্ন? কামান বা প্রয়োজনীয় গান পাউডারও নেই তোমার কাছে!

দেখা যাক কি করা যায়। বোঝাই যাচ্ছে তোমাদের কাছ থেকে কোন পরামর্শ বা সাহায্য পাব না। অদ্ভুত ফ্রেইট ওয়্যাগনটা দেখল ও, ঢাল বেয়ে উঠে আসছে ওটা। যুক্তির খাতিরে বলা যায়, ঢালের নিচ থেকে কাভার দেবে অন্যরা। কিন্তু কেউই গুলি করছে না। ক্রীকের কাছে কয়েকজন একগুঁয়ে মাইনার প্যানিং আর স্লুইসিং নিয়ে ব্যস্ত, এদিকে কি হচ্ছে সে-সম্পর্কে একেবারে উদাসীন।

তোমাদের পাহাড়ী লোকদের নিকুচি করি! তাচ্ছিল্যের সঙ্গে বিদ্বেষ প্রকাশ করল স্ট্যানলি, গুলি করল সে-এই প্রথম। কিন্তু ওয়্যাগনের দিকে নয়, বরং প্লেসার* [*নদ্যাদিতে বালি, কাঁকর, নুড়ি প্রভৃতির অবক্ষেপ যা হেঁকে সোনা বা অন্যান্য মূল্যবান ধাতু পাওয়া যায়।] মাইনাররা তার টার্গেট। বেলচা থামিয়ে মেসার দিকে তাকাল লোকগুলো, মুহূর্ত খানেক পরই ব্যস্ত হয়ে পড়ল আবার।

এস্টেটের কাছ থেকে ওয়্যাগনটাকে কাভার করছে না কেউ, ইচ্ছে করে গুলি করছে না? নাকি ওয়্যাগনের ভেতরে অবস্থান নিয়েছে সবাই? কোন রকমে ওয়্যাগনটা ধ্বংস করতে পারলে সমূলে বিনাশ হবে শত্রুপক্ষ। কিন্তু কিভাবে? চোখ কুঁচকে তাবু, বাকবোর্ড আর আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রের দিকে তাকাল শেভার্ন। বাকবোর্ডটা ওয়্যাগনের চেয়ে বেশ মজবুত, ব্যারেল আর ক্রেটগুলোর জন্যে আরও ওজন বেড়েছে ওটার।

বিপক্ষ কাছে চলে এলে হয়তো কয়েকজনকে হতাহত করতে পারবে ও, কিন্তু শেষপর্যন্ত বাকবোর্ড বা ওদের ক্যাম্পের নিশানাও রাখবে না প্রতিপক্ষ। পরিস্থিতিটা সত্যিই বিপজ্জনক।

গুলি করল জুড। ওয়াগনের গায়ে চল্টা ওঠাল গুলিটা, মজবুত কাঠের বুকে স্রেফ একটা ক্ষত তৈরি করল। আগের মতই ধীর নিশ্চিত পদক্ষেপে এগিয়ে আসছে ওটা।

পুরোপুরি টেস্টুডো বলা যাবে না ওটাকে, বিড়বিড় করল টেড্রো।

বাড়তি গান পাউডার আছে আমাদের কাছে? জানতে চাইল শেভার্ন।

পোলভোরা?

নড করল ও। বোঝাই যাচ্ছে স্থানীয় লোকজন এখনও মাজল-লোডিং অস্ত্র ব্যবহার করে, অন্তত শটগানের ক্ষেত্রে তো অবশ্যই। ম্যাকলেন্ডনদের স্টোরে জিনিসটা পর্যাপ্ত পরিমাণে থাকার সম্ভাবনা কম, কারণ বিস্ফোরণ ঘটানোর প্রয়োজন হয়তো এখানে পড়েইনি কখনও। তবে থাকলেই স্বস্তি বোধ করবে ও। ক্রীকের কাছে গর্তটার কথা মনে পড়ল ওর, আরেকটু হলে পৈত্রিক প্রাণটা হারিয়ে বসেছিল!

টেঙা, ভাল হাত দিয়ে টিনের একটা ক্যান ওর উদ্দেশে বাড়িয়ে দিল ডোনা রোজাওরা।

চোখ কুঁচকে ক্যানের গায়ের লেখাগুলো পড়ল শেভার্ন: এক পাউন্ড ডুপন্ট ব্ল্যাক পাউডার। শীতল ও শুষ্ক স্থানে রাখুন। ক্যান নেড়ে জানতে চাইল ও, এস টেড্ডা?

রোজাওরা ওকে নিশ্চিন্ত করল স্বামীর তাবৎ হান্টিং সাপ্লাইয়ের মধ্যে ক্যানের তলানির সামান্য এই মসলাই অবশিষ্ট ছিল। এস্টেট পুড়ে যাওয়ার পরও কিভাবে জিনিসটা অক্ষত রইল কে জানে; এরকম বিপজ্জনক জিনিস বাসস্থানের কাছাকাছি কেউই রাখে না। রোজাওরার স্বামীও রাখেনি নিশ্চয়ই।

চারপাশে তল্লাশ চালাল শেভার্ন, ব্যবহার করার মত কিছু যদি পেয়ে যায়। বিকেলে খাওয়া মাংসের স্টু জমাট বেঁধেছে একটা বাটিতে, পুরু চর্বির স্তর জমেছে। ওপরের দিকে, তারই কিছুটা সংগ্রহ করল ও। সেলুন-পিস্তলের এক মুঠি কার্তুজ খুঁজে পেল, বাকবোর্ডের আসনের কুশন থেকে সগ্রহ করল চামড়ার পাতলা ফালি। ব্ল্যাক পাউডারের সঙ্গে চর্বি আর কার্তুজ মিশিয়ে চামড়ার মোড়ক তৈরি করল এরপর, পুরোটাই ক্যানের ভেতরে ঢুকিয়ে রাখল।

ইয়া এল চিলি? দুমুঠো লাল পাউডার সরবরাহ করল রোজাওরা।

জিনিসটা চিনতে পারল শেভার্ন, মরিচের গুঁড়ো। এস্টেটে আসার পর থেকে এই জিনিসটাই ওর হজম শক্তিকে একহাত দেখে নিচ্ছে। বিস্ফোরকের মিশ্রণের সঙ্গে মরিচের গুড়া মেশাল ও এবার।

দ্বিতীয় কোন সুযোগ পাবে না তুমি, চাঁছাছোলা স্বরে বলল শেরিফ।

এভাবে চিৎকার করে খবরটা যদি শত্রুপক্ষের কানে দিতে থাকো, আমি হয়তো সঙ্গে সঙ্গেই গুলি করব তোমাকে!

কোন ভাবে তোমাকে সাহায্য করতে পারি? সাগ্রহে জানতে চাইল মিসেস ব্রুকস।

পাহাড় টলিয়ে দেয় এমন বিশ্বাস রাখো, যার জোরে হয়তো অদ্ভুত ওই ওয়্যাগনটাকে পাশের কাউন্টিতে সরিয়ে দিতে পারব।

আমার বিশ্বাস এবং আস্থা, দুটোই তোমার ওপর, মি. শেভার্ন। দয়া করে হতাশ কোরো না আমাকে।

কয়লার তেল থাকলে জিনিসটা সম্পূর্ণ হত, ঢালের দিকে তাকিয়ে অন্যমনস্ক স্বরে বলল ও, ধীরে ধীরে উঠে আসছে ওয়্যাগনটা। যে হারে এগোচ্ছে, সন্ধের আগেই মেসায় পৌঁছে যাবে। সবাই লোড করেছ তো, তৈরি? শেষ মুহূর্তে হয়তো তোমাদের সাহায্য দরকার হবে। ওরা কেউ যেন ফিরে যেতে না পারে।

তোমার সঙ্গে আছি, আপাতত, বিরস মুখে জানাল শেরিফ বেলহ্যাম। ঝামেলাটা শেষ হলেই তোমার ব্যাপারে মনোযোগ দেব।

চাচা আপন প্রাণ বাঁচা! দার্শনিক স্বরে মন্তব্য করল শেভার্ন।

আমার দিকে যখন বুলেট ছুটে আসে, দর্শন নিয়ে মোটেও মাথা ঘামাই না, বলল টেড্রো। এই অনর্থক হয়রানির জন্যে সান্তা ফে থেকে বেরিয়েছি ভাবতেই দুঃখ হচ্ছে!

আমার সোনা চুরি করছে ওরা। হঠাৎ করেই খেপে উঠল স্ট্যানলি, প্রবল রোষের সঙ্গে সুইস বক্স নিয়ে কর্মরত মাইনারদের উদ্দেশে গুলি করতে শুরু করল, মুহূর্তের জন্যেও ভাবেনি রেঞ্জের বাইরে আছে লোকগুলো। রাইফেলটাও অল্প বোরের রিপিটার, গৃহযুদ্ধের শুরুর দিকে প্রচলন শুরু হয় ওটার। কেবল তীক্ষ্ণ মনোযোগের সঙ্গে নিশানা করতে পারলেই এ ধরনের রাইফেল দিয়ে টার্গেট বিদ্ধ করা সম্ভব। পরপর কয়েকটা গুলি পাঠিয়ে দিয়ে সম্ভষ্ট বোধ করল সে, যেন সত্যিই টার্গেটে লেগেছে গুলিগুলো।

উত্তরে কোন গুলি ছুটে এল না। ব্যাপারটা অশুভ মনে হলো শেভার্নের কাছে। সত্যিকার বিপদ এলে সাহায্যের চেয়ে বরং ঝামেলা হয়ে দাঁড়াবে স্ট্যানলি, একরকম নিশ্চিত ও। ঢালের দিকে তাকিয়ে দেখল ইতোমধ্যে আরও শখানেক গজ উঠে এসেছে ওয়্যাগনল।

মি. শেভার্ন, ভবিষ্যতে কিংবা আগামীকাল কি হতে পারে, ভেবেছ কখনও?

প্রচুর, মিসেস ব্রুকস। কিন্তু আমার ধারণা অযথাই এ বিষয়ে আলাপ করছি আমরা।

তাই?

সৃষ্টিকর্তার জন্যে কিছু প্রশ্ন জমে আছে আমার মাথায়। সর্ব শক্তিমানের তৈরি এত অসঙ্গতি চোখে পড়েছে যে প্রশ্নগুলোর উত্তর দিতে হয়তো বেগ পেতে হবে। তার।

নাস্তিক বলতে পারছি না তোমাকে, কিন্তু সৃষ্টিকর্তার ওপর বিশ্বাসটা কি খুব দৃঢ় তোমার? আমার তো ধারণা মানুষই নিজের পথে নিজেকে চালিত করে, কর্মফলেই মানুষের নিয়তি।

হতে পারে। কিন্তু সৃষ্টিকর্তাই সবকিছুর নিয়ন্ত্রক। মানুষ হচ্ছে একেকটা পুতুল, যে পরিবেশে যাকে রেখেছেন তিনি সেখানেই থাকতে হয় তাকে।

ঈশ্বর সবাইকে সাহায্য করুন! বিড়বিড় করল মাইকেল টেড্রা।

গর্জে উঠল জুডের স্প্রিংফিল্ড, ফ্রেইট ওয়্যাগনের ভেতরে কাতরে উঠল এক লোক।

ওটরো ক্যাবরন মেনোস! খুশিতে চেঁচিয়ে উঠল রোজাওরা।

 গুলি না করলেই ভাল হত, বলল শেভার্ন।

কেন? জানতে চাইল বিস্মিত জুডাস ম্যাকলেন্ডন।

কারণ ওয়্যাগনের শরীরে যত ফুটো তৈরি হবে, ভরাট করার চেষ্টা করবে ওরা। এখানে পৌঁছতে দেরি হয়ে যাবে। ততক্ষণে আঁধার নেমে গেলে সত্যিই বিপদ হবে।

লূপহোল থেকে কিছুটা পাশে সরে গেল জুড, রাইফেলটা পরিষ্কার করছে দক্ষ হাতে। শেভার্নের ধারণা অচিরেই ভুল প্রমাণিত হলো। অদ্ভুত টেস্টুডোর লোকগুলো হতাশ বা হতোদ্যম হয়ে পড়েনি, বরং জুডের গুলি যেন সচেতন করে তুলেছে তাদের-সন্ধের আগেই গন্তব্যে পৌঁছতে হবে। বিশ জন লোক যতটা জোরে সম্ভব ঠেলে নিয়ে আসছে ওয়্যাগনটাকে।

কপালে যাই থাকুক, নিয়তি মেনে নেওয়া ছাড়া উপায় দেখছি না! বিড়বিড় করল শেভার্ন।

দীর্ঘশ্বাস ফেলল মিসেস ব্রুকস। মাঝে মাঝে আমার মনে হয় তুমি সত্যিই খারাপ মানুষ, অন্তত কয়েকবার তো এই ধারণা জনন্মছে। বিপদ দেখেও কিভাবে এত নিস্পৃহ থাকতে পারো?

আনমনে হাসল শেভার্ন, জুলিয়া ব্রুকস কি জানে নিজে কতটা নিস্পৃহ থাকতে পারে সে?

দ্রুত রাইফেল রিলোড করে ফেলল জুড।

এই মুহূর্তে নিচের বেপরোয়া ওই লোকগুলোকে প্রভাবিত করার চিন্তায় আছি আমি, গর্জে উঠল শেভার্ন, চারপাশে আরেকবার তীক্ষ্ণ দৃষ্টি চালাল, বোঝার চেষ্টা করছে মুখোমুখি লড়াইয়ে ঠিক কতটা দৃঢ়তা দেখাতে পারবে ওরা, কিংবা প্রয়োজনীয় আড়াল বা কাভার কোথায় পাওয়া যাবে। ভাবছি জুডের মত আধ-ডজন বেপরোয়া তরুণের বদলে তোমার ভাগ্য বিক্রি করা যায় কি-না, অসন্তোষের সঙ্গে বলল ও।

তুমি কি সত্যিই সরাসরি, আমেরিকানদের মত কথা বলতে পারো না? বিরক্তি প্রকাশ করল শেরিফ।

পারি, শুধু আমেরিকানই নয়, বিশুদ্ধ স্প্যানিশ, ফ্রেঞ্চ বা উর্দুও বলতে পারি। এই জঘন্য পাহাড়ী এলাকায় একটা বছর থাকতে দাও আমাকে, তাহলে নির্জলা ইন্ডিয়ানও বলতে পারব।

আমি প্রায় বিশ্বাসই করে ফেলেছিলাম তুমি সত্যিই লাইম-জুসার।

অউসি মোই, আচমকা বলে উঠল মিসেস ব্রুকস।

মুহূর্তের জন্যে বিহ্বল হয়ে পড়ল শেভার্ন। অনর্গল স্প্যানিশ বা ইংরেজি বলতে পারে লাল-চুলো, কিন্তু ফ্রেঞ্চ? সম্ভব, পুবের স্কুলে পড়াশোনা করেছে, ফ্রেঞ্চও বলতে পারবে এটাই স্বাভাবিক।

ঠকলাম না জিতলাম এখনও পরিষ্কার বুঝতে পারছি না, একই ভাষায় খেই ধরল জুলিয়া ব্রুকস। কিন্তু তুমি যে নিজেকে ঠকিয়েছ, তাতে কোন সন্দেহ নেই। ঝামেলা শেষ হলে হয়তো তোমাকে গ্রেফতার করবে শেরিফ, কারণ স্ট্যানলির। সঙ্গে রফা করে পরোক্ষ ভাবে নিজেকেই দোষী সাব্যস্ত করেছ। কোন ভাবে কি প্রমাণ করার উপায় নেই আসলে উইল রেনারকে খুন করোনি তুমি কিংবা কোয়ান্ট্রিল বাহিনীর সঙ্গেও যোগাযোগ ছিল না তোমার?

হয়তো, যদি তোমার কথা বিশ্বাস করে শেরিফ। কিন্তু মনে হয় না এ মুহূর্তে কোন কিছু বিশ্বাস করার মূড়ে আছে সে।

এই ঝামেলা শেষ হলেই ক্যাম্পাসে যোগাযোগ করব আমি, নিচু, দৃঢ় স্বরে বলল জুলিয়া ব্রুকস। অনেকেরই হয়তো মনে আছে তোমাকে, অন্তত কয়েকটা পরিবারকে তো সাহায্য করেছ তুমি। এদের সাক্ষ্যে হয়তো সত্য বেরিয়ে আসবে।

রেনারের খুনের ব্যাপারে কিছু করার নেই…সন্দেহটা সবসময়ই থেকে যাবে।

স্পষ্ট হতাশা প্রকাশ পেল মিসেস ব্রুকসের কণ্ঠে, কারণ এবার ইংরেজিতে খেই ধরল লাল-চুলো। হ্যাঁ, দীর্ঘশ্বাস ফেলে বলল মহিলা। সন্দেহটা সবসময়ই থেকে যাবে।

হ্যামলেটের বাবার কানের বিষের মত, তাই না? সবকিছু ধীরে ধীরে বিষিয়ে তুলছে, নতুন ট্র্যাজেডির বীজ বপন করছে!

কথায় তোমার সঙ্গে পারা কঠিন, তিক্ত স্বরে বলল ম্যাকলেন্ডন-কন্যা।

খাসা বলেছ! অদ্ভুত হলেও সত্যি যে ওই সোনালোভী লোকগুলোকে ইচ্ছে করলে, থামিয়ে দিতে পারি আমি, সামান্য একটা কথায় ওদের সব উৎসাহ ফুরিয়ে যাবে। এই অশান্তির শেষ হবে, পেনি-ফার্দিংরা ওদের নোংরা গর্তে গিয়ে মুখ। লুকাবে।

চাপা মারছ? বিদ্রূপ করল শেরিফ। নইলে কিসের জন্যে অপেক্ষা করছ? ওদেরকে চলে যেতে বলল, তাহলেই শান্তিতে ফিরে যেতে পারি আমরা।

শেষে ঘাড় ভেঙে না যাওয়া পর্যন্ত যাতে আমাকে ঝুলিয়ে দিতে পারো?

দীর্ঘশ্বাস ফেলল সোডা স্প্রিং এর ল-ম্যান। মনে হয় না ফাঁসির দড়ি এড়াতে পারবে তুমি। যাকগে, স্ট্যানলির হয়েছে কি? ওর ভাব দেখে মনে হচ্ছে। সূর্যের আলোয় বেশিক্ষণ থাকার ফলে মাথা বিগড়ে গেছে?

খানিকটা সমস্যা আছে, জানাল শেভার্ন।

খোদার দোহাই, মি. শেভার্ন, রক্তপাত ছাড়া এই যুদ্ধের শেষ হওয়ার সম্ভাবনা যদি সত্যিই থাকে, প্রথমবারের মত আবেগ প্রকাশ করল মাইকেল টেড্রো। দয়া করে…

সত্যের সবচেয়ে বড় দুর্বলতা কি জানো, মি. টেড্রো? কেউই সেটা বিশ্বাস করতে চায় না।

আমাদের বলে দেখতে পারো, সুবোধ বালকের মত আব্দার জুড়ল শেরিফ।

আমার ধারণা তোমরা এরইমধ্যে জেনে গেছ। তোমাদের বিশ্বাস-অবিশ্বাসে অবশ্য কিছু যায়-আসে না। বরং আগে ওই লোকগুলোকে বিশ্বাস করানো দরকার।

বলে ফেললেই তো ল্যাঠা চুকে যায়! আহ্বান করল জুড।

দীর্ঘশ্বাস ফেলল শেভার্ন। উঠে দাঁড়ানোর সময় বুক ভরে বাতাস টেনে নিল, সতর্ক যাতে কাভারটা নষ্ট না হয়। বাড়ি ফিরে যাও, বোকার হদ্দরা! চিৎকার করে সবার মনোযোগ আকর্ষণ করল ও। এখানে কোন সোনা নেই, কখনও ছিলও না! মিথ্যে বলে তোমাদের ঠকিয়েছে ব্রুকস। আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে বলো, এতক্ষণ তো প্যানিং করেছ, কেউ কি এক চিমটে সোনাও তুলতে পেরেছ? এবার বাড়ি ফিরে গিয়ে নিজেদের পাপের স্বর্গে ডুব দাও। একটু পরই বাড়ি বাড়ি গিয়ে খুনীদের সন্ধান করবে শেরিফ, অভিযুক্ত লোকদের গ্রেফতার করবে।

মুহূর্তের জন্যে রুদ্ধশ্বাস নীরবতা নেমে এল, তারপর উচ্চকণ্ঠের হাসি শোনা গেল। শেভার্নের কথা বিশ্বাস করেনি কেউ। তীক্ষ্ণ শব্দে বাকবোর্ডে আঘাত হানল বাফেলো গানের একটা গুলি, তারপর তুমুল গুলি বৃষ্টি শুরু হলো, মানে। আন্দাজের ওপর গুলি করছে লোকগুলো।

হয়তো সত্য জানতে পারলেই মুক্তি মিলবে তোমাদের! শয়তানি হাসি হেসে বলল শেভার্ন, মাথা নিচু করে ফেলেছে।

কিন্তু চরম সত্যটি ওদের অন্তত একজনের জন্যে অভাবনীয় প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মিথ্যে বলছ তুমি! হতেই পারে না! চিষ্কার করে উঠল স্ট্যানলি, খেপে বোম হয়ে গেছে। এই খনি আমার। তোমরা কেউ আমার সোনা ছুঁতে পারবে না! অন্য কেউ বাধা দেওয়ার আগেই বাকবোর্ডের আড়াল থেকে বেরিয়ে গেল সে। ঢালের উদ্দেশে ছুটছে, হাতের রিপিটার থেকে সমানে গুলি করছে। দেখতে দেখতেই অদ্ভুত টেস্টুডোর একেবারে কাছাকাছি পৌঁছে গেল, কিন্তু ততক্ষণে অন্তত বিশটা গুলি বিধেছে হতভাগ্য ব্যাংকারের দেহে।

দীর্ঘ নীরবতা নেমে এল ক্যাম্পে।

আর কেউ সত্যটা পরখ করে দেখতে চাও? শেষে জানতে চাইল শেভার্ন।

উত্তর দিল না কেউ।

দশ মিনিট সময় পাবে তোমরা।

ওরা আক্রমণ করার আগে?

নিকুচি করি আক্রমণের! দশ মিনিটের মধ্যে তোমরা সিদ্ধান্ত নেবে ওই মাথামোটা ব্যাংকারকে আত্মহত্যা করতে আমি ফুসলেছি কি-না, নয়তো পরে

শেরিফের মত তোমরাও বলবে এসবের জন্যে জিম শেভার্নই দায়ী।

আমি সত্যিই দুঃখিত, মি. শেভার্ন।

নিশ্চয়ই!

কিন্তু তুমিই তো বলেছ, সন্দেহটা সবসময়ই থেকে যাবে।

অদ্ভুত ওয়্যাগনটা তখন ঢালের দুই-তৃতীয়াংশ পথ পাড়ি দিয়ে ফেলেছে। বাকবোর্ডের পেছনে দাঁড়িয়ে আছে শেভার্ন, সময়ের আগেই পাল্টা আক্রমণ করার ইচ্ছেটাকে বহু কষ্টে দমিয়ে রেখেছে। পকেট থেকে একটা চুরুট বের করে সময় নিয়ে ধরাল ও, নিস্পলক দৃষ্টিতে শম্বুক গতিতে আগুয়ান ওয়্যাগনটা দেখছে। বেশ মজবুত জিনিসটা, কিনারে বাড়তি কাঠের ফাঁকে মাঝে মধ্যে সবুট কিছু পা চোখে পড়ছে। ভেতর থেকে বেরিয়ে না এলে একেবারেই নিরাপদ পেনি-ফার্নিং রাইডাররা। বুক ভরে লম্বা শ্বাস নিল ও, সারা শরীরের ব্যথা ভুলতে চেয়েও পারছে না। বাড়তি বুলেটের কারণে ভারী হয়ে আছে ওর পকেট, জোড়া কোল্ট তুলে আনার অপেক্ষায় শিথিল হাত জোড়া ঝুলছে দেহের পাশে। ওপাশে পাহাড়ের আড়ালে পড়ে গেছে সূর্যের অর্ধেকটা, হালকা বাতাস বয়ে গেল জায়গাটায়। উপত্যকায় মৃত্যুর ছায়া পড়েছে যেন, আচমকা নীরব হয়ে গেছে সবাই।

এতটা বেপরোয়া বা নিষ্ঠুর না হলেও চলত তোমার, বলে উঠল ওর বিবেক।

তাহলে কিভাবে কাজটা সারতে তুমি?

 কোন উত্তর এল না।

ফের চুরুটে টান দিল শেভার্ন। ঢালের মুখে ওয়্যাগনটাকে দেখা যাচ্ছে এখন, খুব বেশি হলে একশো গজ দূরে। যে কোন মুহূর্তে ভেতর থেকে বেরিয়ে আসবে বেপরোয়া মানুষগুলো। অধীর আগ্রহ নিয়ে পাশে বসে থাকা রোজাওরার উদ্দেশে একটা হাত বাড়িয়ে দিল ও।

অ্যাকুই এস্টা, বলল রোজাওরা, ক্যানটা ধরিয়ে দিল শেভার্নের হাতে।

চুরুটে টান দিল ও, তারপর হাতে তৈরি ফিউজের আগায় ছোয়াল চুরুটের আগুন। কর্ডের তৈরি ফিউজে আগুন ধরে গেল, মুহূর্তের জন্যে মিইয়ে গেল, তারপর দ্রুত পুড়ে গেল কয়েক ইঞ্চি।

ছুঁড়ে দাও! নিখাদ ভয় আর আতঙ্কে চিৎকার করে উঠল অন্যরা। কিন্তু গ্রাহ্য করল না শেভার্ন, অদ্ভুত বোমাটা ধরে রেখেছে এখনও, অপেক্ষা করছে ফিউজ পুরোপুরি পুড়ে যাওয়ার আগে টেস্টুডো থেকে লোকগুলো বেরিয়ে আসে কি-না। রুদ্ধশ্বাস কয়েকটা সেকেন্ড পেরিয়ে গেল, অপেক্ষার মুহূর্তগুলো বড় দীর্ঘ মনে হলো ওদের। একসময় আর অপেক্ষা করা সমীচীন মনে করল না শেভার্ন, গায়ের জোরে ছুড়ে মারল ক্যানটা।

মুহূর্তের জন্যে ওর মনে হলো হিসাবে ভুল করেছে, হয়তো মাঝপথেই ফেটে যাবে বোমাটা। সর্বশক্তি দিয়ে ছুঁড়ে দেওয়ায় টান পড়েছে হাতের পেশীতে, প্রায় অবশ লাগছে হাতটা। খেপা পশুর মত চাপা হিসহিস শব্দে টেস্টুডোর ভেতরে গিয়ে পড়ল ক্যানটা। শব্দটা বেড়ে গেল আচমকা, ঘন কালো ধোয়া বেরোচ্ছে সেই সঙ্গে; নিউ মেক্সিকোর মরিচের ঝাঁঝ ছড়িয়ে দিচ্ছে। চাপা শব্দে একের পর এক ফাটতে শুরু করল সেলুন পিস্তলের কার্তুজ, চর্তুদিকে ছড়িয়ে পড়ছে তীব্র বেগে।

আচমকা ওয়্যাগনটা যেন ফুটন্ত একটা পাত্র হয়ে উঠেছে, দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে বেরিয়ে আসছে লোকগুলো। চোখ থেকে পানি গড়াচ্ছে, মরিচের ঝঝে গলা জ্বলছে; ছুটন্ত দুএকটা বুলেটও বিধেছে কারও কারও গায়ে।

বাস্তবে ফিরে এল জিম শেভার্ন, জোড়া কোল্ট শোভা পাচ্ছে ওর হাতে। ইতোমধ্যে একজনকে ফেলে দিয়েছে জুড। এবার স্রেফ শূটিং প্র্যাকটিস করল ওরা, শেরিফ বা টেড্রোও বসে নেই-ছুটন্ত টার্গেট পেলেই গুলি করছে। পাল্টা গুলি করছে লোকগুলো; কিন্তু সুবিধে করতে পারছে না। ব্যাপারটা সত্যিই বেদনার, কিন্তু একই সুযোগ প্রতিপক্ষ পেলে বিন্দুমাত্র দ্বিধা করত না, জানে শেভার্ন। বিবেকের দংশনকে অগ্রাহ্য করে টেস্টুডোর দিকে মনোযোগ দিল ও।

ক্রল করে ঢাল বেয়ে নেমে যাওয়ার চেষ্টা করছে কয়েকজন কিন্তু জুড বা শেরিফের রাইফেলের তোপের মুখে টিকতে পারছে না। নিশ্চিত হতে চাইছে আর কোন পেনি-ফার্দিং রাইডার পরে ফিরে এসে বিরক্ত করবে না। অতি উৎসাহী হয়ে বাকবোর্ডের আড়াল থেকে বেরিয়ে গেছে জুড।

ফিরে এসো, বোকার হদ্দ! চিৎকার করল শেভার্ন। কিন্তু থামানোর উপায় নেই জুডকে। বাধ্য হয়ে অনুসরণ করল ও, হাতে জোড়া কোল্ট। চোখ জুডকে। ছাড়িয়ে গেছে, দেখল শোয়া অবস্থা থেকে নিশানা করছে এক পেনি-ফার্নিং রাইডার। ক্ষণিকের জন্যে থমকে দাড়াল জুড, সহজ টার্গেটে পরিণত হয়েছে।

ছুটন্ত অবস্থায় গুলি করল শেভার্ন। লোকটার কাঁধে গিয়ে বিধল গুলিটা, নিশানা টলে গেল তার। মুহূর্তের ব্যবধানে দ্বিতীয় বুলেট পাঠিয়ে দিল শেভার্ন। এবার জায়গামত, একেবারে কপালে গিয়ে বিধল। পেনি-ফার্দিং রাইডারের বিদ্বেষের সমাপ্তি হলো সেখানেই।

নিঃশ্বাস আটকে আসছে, টের পেল শেভার্ন, মরিচের ঝঝে চোখ আর গলা জ্বলছে। মেক্সিকোয় সম্রাটের বাহিনীতে থাকার সময়ও এতটা কার্যকরী বোমার প্রভাব প্রত্যক্ষ করেনি ও। থমকে দাড়িয়ে চোখ, চারপাশ দেখার চেষ্টা করল, নিঃশ্বাস আটকে রেখেও লাভ হচ্ছে না। ঘুরে ক্যাম্পের দিকে তাকাতে চমকে উঠল, বাকবোর্ডের ঠিক পেছনেই ক্রল করে এগোচ্ছে এক লোক। লোকটার হাতে রাইফেল। কিভাবে ওখানে চলে গেছে খোদা মালুম; শেরিফ, টেড্রো বা কেউই লোকটার উপস্থিতি টের পায়নি।

ঝটিতি ঘুরে দাঁড়াল শেভার্ন। চোখ পিটপিট করে দৃষ্টি পরিষ্কার করার চেষ্টা করল, ঝাঁপসা ভাবে দেখতে পেল ততক্ষণে উঠে দাঁড়িয়েছে লোকটা, নিশানা করছে। মুহূর্তে গর্জে উঠবে রাইফেল।

অপেক্ষা বা নিশানা করার সময় নেই। পিস্তল থেকে তপ্ত সীসা পাঠিয়ে দিল ও, পরপর দুটো। ধড়াস করে আছড়ে পড়ল লোকটা, বুক আর পেটে বিধেছে গুলি। পিছু পিছু ঢাল বেয়ে উঠে আসছিল আরও দুজন, কিন্তু ততক্ষণে সতর্ক হয়ে গেছে অন্যরা। তিনজনের গুলির তুবড়িতে নিমেষেই পটল তুলল লোক। দুটো।

পিস্তলে নতুন বুলেট ভরে এগোল শেভার্ন। পাহাড়ের আড়ালে পড়ে গেছে সূর্য, আঁধার ঘনিয়ে এসেছে উপত্যকায়। তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ জরিপ করল ও, ভাবছে আর কোন পেনি-ফার্দিং রাইডারের মুখোমুখি হতে হবে না বোধহয়। স্রেফ একতরফা লড়াইয়ে প্রাণ হারিয়েছে লোকগুলো, কেউ কেউ হয়তো ক্রল করে নিচে নেমে গেছে। তবে আবারও হামলা করার সাহস এদের হবে না, উচিত শিক্ষা পেয়ে গেছে।

আচমকা ক্ৰীকের ধারে চিৎকার শুনতে পেল ও। উল্লাস প্রকাশ করছে প্রেসার মাইনাররা। কারণটা বোঝার চেষ্টা করল শেভার্ন, বিভ্রান্ত বোধ করল মুহূর্তের জন্যে-সোনা পেয়েছে নাকি? অসম্ভব! যে জিনিস আদৌ নেই তা পায় কি করে? সহসাই পরিষ্কার হলো ব্যাপারটা। আবছা আলোয় নিচ থেকে স্পষ্ট দেখা সম্ভব নয়, লড়াইয়ের ফলাফল ধারণা করে নিয়েছে লোকগুলো। ভেবেছে শত্রুদের বিনাশ করেছে পেনি-ফার্দিং। সেটাই স্বাভাবিক ছিল, ম্যাকলেন্ডনদের তিন-চারজনের বিরুদ্ধে অন্তত বিশজনের একটা দল, কে ভাববে শেষপর্যন্ত এদেরই ভরাডুবি হয়েছে?

বাকবোর্ডের আড়াল থেকে বেরিয়ে এল টেড্রো আর শেরিফ, উফুল্ল দেখাচ্ছে দুজনকেই। পেছন থেকে শেভার্নকে ডাকল জুলিয়া ব্রুকস, কিন্তু ঢাল বেয়ে তখন নামতে শুরু করেছে ও, পিছু নিয়েছে অন্য দুজন। আর সবার আগে আবছা ভাবে দেখা যাচ্ছে জুডাস ম্যাকলেন্ডনের ক্ষীণ অবয়ব।

এখনও উল্লাস প্রকাশ করছে মাইনাররা, মাথার ওপর হ্যাট তুলে নাড়ছে। শেরিফ সহ ওদেরকে নামতে দেখে এবার হুড়োহুড়ি পড়ে গেল লোকগুলোর মধ্যে, কে কার আগে পালাবে দিশেহারা হয়ে পড়েছে। গুলি করে দুজনকে ফেলে দিল। জুড।

ক্ষুব্ধ মনে হলো টেডড্রা আর শেরিফকে। আমি…ভেবেছি আগে সতর্ক করে দেবে ওদের, হয়তো চলেও যেতে দেবে, বিড়বিড় করে অসন্তোষ প্রকাশ করল ব্যাংকার।

জোড়া কোল্ট চলে এসেছে শেভার্নের হাতে। একবার সেই চেষ্টা করেছি, তিক্ত স্বরে বলল ও। হয়তো খেয়াল করেছ একেবারে স্বতঃস্ফুর্ত ভাবে হাঁটতে পারছি না আমি। কারণটা নিশ্চয়ই বুঝেছ? ঘুরে শেরিফের দিকে ফিরল ও। পুরানো কাসুন্দি ঘেঁটে লাভ নেই, শেরিফ। আগে তোমার কাজ সেরে ফেলো। এটা তোমারই এলাকা। সময়মত দায়িত্ব সেরে ফেললে এখানেই সমস্ত ঝামেলার শেষ হবে।

জানি আমি, বিরস মুখে বলল ল-ম্যান।

আরও অনেক কাজ বাকি রয়ে গেছে তোমার।

শূন্য দৃষ্টিতে থমকে দাড়ানো মাইনারদের দেখছে জেসন বেলহ্যাম, অতি পরিচিত উদ্ধত ভাবটা উধাও হয়ে গেছে। শোনন, তোমরা। আসলেই এখানে কোন সোনা নেই। এবার বাড়ি ফিরে যাও সবাই। ম্যাকলেন্ডনরা এই জমির মালিক, সুতরাং তোমাদের কোন অধিকার খাটবে না এখানে। সত্যি কথা বলতে কি, যেখানে বসতি করেছ তোমরা, নিচের ওই জমির মালিকও ওরাই। কিন্তু এ নিয়ে কখনও আপত্তি করেনি নীল ম্যাকলেন্ডন। সেজন্যে ওর প্রতি তোমাদের। কৃতজ্ঞই থাকা উচিত।

কিন্তু, শেরিফ, ভেড়ার বাথান করছে ওরা… বলতে চাইল একজন।

আগে এখানে কে এসেছে, ওরা নাকি তোমরা? এতদিন কেন আপত্তি করোনি? ওদের ভেড়া তোমাদের কি ক্ষতি করছে? বরং তোমরাই ওদের জমি, ক্রীকের পানি ব্যবহার করছ!

বোল-চাল বাদ দাও! তোমাদের মরিয়া হয়ে ওঠার আসল কারণ তো জানি এখন-সোনার লোভে ছুটে এসেছ সবাই। বোকার হদ্দরা, এখানে কোন সোনা নেই! থেমে বিহ্বল মুখগুলো দেখল শেরিফ, তারপর কিছুটা কোমল স্বরে খেই ধরল: দেখেছ তো, তোমাদের অতি উৎসাহী সঙ্গীদের কি পরিণতি হয়েছে? ম্যাকলেন্ডনদের সাথে ফের লাগতে যেয়ো না। এবার কিন্তু আইন পিছু নেবে তোমাদের। যে-ই ঝামেলা করবে তাকে দেশছাড়া করব আমি। বুল ওস্টেনভেল্ট কোথায়?

ওয়্যাগনে ছিল।

তার মানে…খতম! ওর দুই ছেলে?

 বাপের সঙ্গেই ছিল।

আনমনে মাথা নাড়ল শেরিফ, কিছুটা হলেও নিশ্চিন্ত দেখাচেছ। পালের গোদাটা না থাকায় ভালই হয়েছে। বাড়ি ফিরে যাও এবার। যাকগে, সবাই মিলে আবার ডাবল-ও-র জমির দখল নিয়ে লড়াই শুরু কোরো না।

ধীরে ধীরে স্যাডলে চড়ল লোকগুলো, তারপর ক্রীকের পাড় ধরে আঁধারে মিলিয়ে গেল। শূন্য হয়ে গেল জায়গাটা; সুইস বক্স, গোল্ড প্যান, কোদাল সবই পড়ে থাকল ছড়িয়ে-ছিটিয়ে।

নিচের উপত্যকায় যাচ্ছি আমরা, শেরিফ, মনে করিয়ে দিল শেভার্ন। প্রতিটা বসতিতে যাব। নিজের চরকায় তেল দিচ্ছে এমন কারও ব্যাপারে আপত্তি নেই আমার। কিন্তু অন্যরা, যারা ম্যকলেন্ডনদের শেষ দেখতে চেয়েছে এতদিন, স্পষ্ট বলে দেব দুটো পছন্দ তাদের-হয় বেসিন ছাড়ো, নইলে ঝামেলা না করে আজীবন থাকো।

এটা করতে পারো না তুমি! প্রতিবাদ করল শেরিফ।

কিন্তু তুমি পারবে, স্মিত হেসে বলল ও। আমার হয়ে তুমিই করবে কাজটা। আজ রাতে তুমিই সামনে থাকছ, লীড দেবে।

.

মেসার ক্যাম্পে যখন ফিরে এল ওরা, ততক্ষণে ভোর হচ্ছে। পুব আকাশ ফরসা হতে শুরু করেছে, ঝিরঝিরে হিমেল বাতাস বইছে উপত্যকায়। ক্লান্ত বিপর্যস্ত বোধ করছে ওরা। যতটা কঠিন হবে ভেবেছিল, তারচেয়ে সহজে সারা গেছে কাজটা। নিচের উপত্যকার বেশিরভাগ পরিবারই ওদেরকে দেখে স্বস্তি বোধ করেছে, জেনে খুশি হয়েছে কাউকে আর বেপরোয়া পেনি-ফার্দিং রাইডারদের জবরদস্তির শিকার হতে হবে না।

বিশ মাইল দূরের নিঃসঙ্গ একটা কেবিনে দুই বাচ্চা নিয়ে থাকত এক মহিলা, এমন একটা খবরই প্রত্যাশা করছিল সে। কয়েকদিনের উদ্বেগের কারণেই হয়তো। কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল মহিলাকে, শেভার্নের দেয়া গোল্ডেন ঈগলটা নিতান্ত অনিচ্ছার সঙ্গে নিল, কৃতজ্ঞতার কোন নমুনা প্রদর্শন করল না। ফিরে আসার পথে পেনি-ফার্দিংদের দালানে আগুন ধরিয়ে দিয়েছে ওরা, ঘোড়া আর গরুগুলোকে করাল থেকে বের করে ছেড়ে দিয়েছে।

চমকপ্রদ ব্যাপার আরও একটা আছে, হঠাৎ করেই শেভার্নের প্রতি প্রসন্ন হয়ে উঠেছে শেরিফ জেসন বেলহ্যাম। বিদ্বেষী মনোভাব উবে গেছে-হয়তো কদিনের উদ্বেগ আর ক্লান্তির কারণে, কিংবা নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েছে-প্রতিশ্রুতি দিয়েছে জুলিয়া ব্রুকসের সাক্ষ্য নেবে, যোগাযোগ করবে ক্যাম্পাসের কয়েকটা পরিবারের সঙ্গে; জিম শেভার্ন সত্যিই দোষী কি-না যাচাই করে দেখবে। কারণটা বোধহয় লাল-চুলল, আনমনে ভাবল শেভার্ন, কোন এক ফকে শেরিফের সঙ্গে কথা বলেছে এ নিয়ে, নিশ্চয়ই ও ক্যাম্প ছেড়ে আসার পর কিংবা টেস্টুডো নিয়ে ব্যস্ত থাকার সময়। দুর্ভোগ

সাত বছরের ফেরারী জীবনে অনীহা আর ছোটাছুটির কারণে ও নিজে যা করতে পারেনি, নিজের সমস্ত প্রভাব খাটিয়ে ওকে দোষ-মুক্ত করার চেষ্টা করেছে জুলিয়া ব্রুকস। সন্দেহ নেই আবারও ম্যাকলেন্ডনদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে বেসিনে; এবং তা আগের চেয়েও দৃঢ় হবে, কারণ নীল ম্যাকলেন্ডনের যা ছিল না তাই আছে তার বনেদী মেয়ের প্রয়োজনে কঠিন হওয়ার দৃঢ়তা, আত্মবিশ্বাস বা সৎ সাহস, কোনটারই কমতি নেই।

ক্যাম্পের জিনিসপত্র গোছাতে সাত-সকালেই ব্যস্ত হয়ে পড়েছে জুলিয়া ব্রুকস আর ডোনা রোজাওরা। ছড়িয়ে ছিটিয়ে থাকা রাইডারদের শরীরে মাছির অত্যাচার শুরু হয়েছে। স্যাডল ছেড়ে ক্লান্ত দেহে তাবুর দিকে এগোল শেভার্ন, মাঝপথে ওর হাতে ধূমায়িত কফির মগ তুলে দিল রোজাওরা। বিড়বিড় করে মহিলাকে ধন্যবাদ দিয়ে তাঁবুর ভেতরে ঢুকে পড়ল ও। আয়েশ করে বসল বেডরোলে। তেরপলের ফাঁক দিয়ে দেখল গরম কফি পান করে চাঙা হওয়ার পরোয়া করেনি অন্যরা, খোলা জায়গায় বেডরোল বিছিয়ে শুয়ে পড়েছে।

টেড্রো বা জুড ওর মতই ক্লান্ত। কিন্তু করুণ দশা হয়েছে শেরিফ জেসন বেলহ্যামের, বেচারাকে একেবারেই বিধ্বস্ত দেখাচ্ছে। আগামী কয়েকদিন হয়তো বিশ্রাম নিয়ে কাটিয়ে দেবে সে, তারপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে সোডা স্প্রিং-এ ফিরে যাওয়ার চিন্তা করবে।

নিচে গিয়ে মেরামতের কাজ শুরু করা উচিত, কি মনে হয় তোমার? জানতে চাইল মিসেস ব্রুকস। সবকিছুর পরও সতেজ, কমনীয় লাগছে ওকে; লাল চুলের প্রতিটিই পরিপাটি। নিঃসন্দেহে জুলিয়া ব্রুকস আকর্ষণীয় নারী।

প্রশ্নটা নিজের মনে নেড়ে-চেড়ে দেখল শেভার্ন। জীবনে কোন কিছুই নিশ্চিত নয়, ম্যাম। আবারও যে এখানে অশান্তি ছড়িয়ে পড়বে না তা কে বলতে পারে! তবে আপাতত শান্তির সময়। তোমরা ভাই-বোন যে কোন সময়ের চেয়েও ধনী এখন। হয়তো সব তিক্ততা ভুলে অন্য কোথাও নতুন ভাবে শুরু করা উচিত।

আড়চোখে রোজাওরার দিকে তাকাল মিসেস ব্রুকস।

বুঝতে পেরেছি। ওরা তোমার লোক, তুমি না থাকলে…

 অথচ আমাদের অপরাধের কারণে এদেরকেই ভুগতে হয়।

অপরাধ?

হ্যাঁ, মি, শেভার্ন। লরেন্স বা ক্যাম্পাসই শেষ নয়। আমরা সবাই সমান দোষী এখন। গণহত্যাই তো বলা উচিত এটাকে, যেভাবে খুন হলো নিচের লোকগুলো? হয়তো বিকল্প কোন উপায় ছিল, কিন্তু খুঁজে পাইনি আমরা। পরিস্থিতিই বাধ্য করেছে আমাদের।

স্যানস অম্বার দ্য মতে? ফ্রেঞ্চে জানতে চাইল শেভার্ন।

বিন্দুমাত্র সন্দেহ নেই, প্রতিধ্বনি করল মহিলা।

দীর্ঘশ্বাস ফেলল ও, নতুন দৃষ্টিভঙ্গিটা বিবেচনা করছে। অনেক কাজ পড়ে আছে-কবর খুঁড়তে হবে, অস্থায়ী ভাবে থাকার জন্যে কেবিন তৈরি করতে হবে, ভেড়ার পাল আর হার্ডারদের খুঁজে বের করতে হবে।

পুরোপুরি নিশ্চিত তুমি?

একসময় সবাইকেই থামতে হয়, মি. শেভার্ন।

লোভনীয় প্রস্তাব। দুরুদুরু করছে ওর বুক। জীবনে এরচেয়ে বেশি ক্লান্ত বোধ করেছে কি-না, কিংবা কখনও এরকম নীরব শান্তিপূর্ণ একটা জায়গারও প্রয়োজন বোধ করেছে, মনে করতে ব্যর্থ হলো শেভার্ন। ঠিক আছে, সবকিছু গুছিয়ে নেওয়া পর্যন্ত থাকব আমি, তারপর না হয় ভেবে দেখা যাবে।

চাপা, রহস্যময় হাসি দেখা গেল মিসেস ব্রুসের ঠোঁটের কোণে। সরে এসে শেভার্নের পাশে বসল, চোখে চোখ রাখল। সঙ্গী হিসেবে আমি কি একেবারেই নীরস?

ক্ষীণ হাসল শেভার্ন। স্কট মেয়েরা বরাবরই চাপা, কিন্তু এদের চরিত্রের বিশেষত্ব-যা দেবে উজাড় করে দেবে, যদি ভালবাসে তো সেটা হবে গভীর ভালবাসা, অথচ মুখে হয়তো কখনোই স্বীকার করবে না।

হাত বাড়িয়ে জুলিয়া ব্রুকসের কোমর চেপে ধরুল ও, ভাবছে হয়তো ঠাস করে গালে একটা চড় বসিয়ে দেবে লাল-চুলো, বলবে এতক্ষণ স্রেফ তামাশা করছিল ওর সঙ্গে। আমি খুব খারাপ মানুষ!

আমিও খারাপ। তোমাকে থাকতে বাধ্য করেছি, মিথ্যে বলেছি।

 কারণ আমাকে দরকার ছিল তোমার-লড়াই করার জন্যে?

শুরুতে প্রয়োজনটা তাই ছিল। কিন্তু এখন

এখন?

আমাদের অভিভাবক হবে তুমি, সবকিছু দেখাশোনা করবে, আর… চুলের মত লাল হয়ে গেল ফর্সা অনিন্দ্যসুন্দর মুখটা, দুহাত তুলে শেভার্নের গলা জড়িয়ে ধরল জুলিয়া ব্রুকস, ফিসফিস করে শেষ করল কথাটা: আমাকে ভালবাসবে!

এটা কি অনুরোধ, না নির্দেশ? কৌতুক শেভার্নের স্বরে।

হুকুম!

যো হুকুম, ম্যাম! জুলিয়া ব্রুকসের ঠোঁটে আলতো স্পর্শ বুলিয়ে দিল শেভার্ন, তারপর লাল-চুলোকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল। যাই, অনেক কাজ পড়ে আছে। আচমকা ঘুরে দাড়াল ও, গম্ভীর হয়ে গেছে মুখটা। শেরিফের কথাটা মনে আছে, জুলিয়া, সামান্য একজন টিনহর্নের পক্ষ নিয়েছিলে তুমি? আবারও হয়তো একই ভুল করতে যাচ্ছ…হয়তো দেখা যাবে এবারও ভুল লোককে বেছে নিয়েছ!

ধীরে ধীরে উঠে দাঁড়াল জুলিয়া ব্রুকস, এগিয়ে এল। মুখটা হাস্যোজ্জ্বল, সবুজ চোখে অনিশ্চয়তা নেই কোন। হতে পারে, নিচু, স্পষ্ট স্বরে বলল, কিন্তু আমার মনে কোন দ্বিধা নেই। ভুল লোককে যে বেছে নিইনি সেটা গত কয়েকদিনেই বোঝা গেছে। এও জানি, আমি ঠকব না।

তিক্ত হাসল শেভার্ন। লাল-চুলোর বিশ্বাস কি মাত্রাতিরিক্ত নয়? কিন্তু…

কিন্তু কি? ওর চোখে চোখ রাখল যুবতী।

নাহ, থাক!

স্মিত হাসল জুলিয়া, সামনে এসে শেভার্নের একটা বাহু চেপে ধরল। তারপর দুজনে একসঙ্গে বেরিয়ে এল তাঁবু থেকে। ঢালের কিনারে এসে দাঁড়াল ওরা, খেয়াল করল না কৌতূহলী দৃষ্টিতে ওদের দেখছে জড আর বাজাওরা। দুর্ভোগ

শেভার্নের গা ঘেঁষে দাঁড়াল জুলিয়া, এক হাতে ওর বাহু জড়িয়ে ধরে রেখেছে। বাবা মারা যাওয়ার পর সত্যিই শঙ্কিত হয়ে পড়েছিলাম আমি, কারণ শেরিফ, প্রতিবেশী, আমার অভিজ্ঞতা…সবকিছুই ছিল আমাদের বিরুদ্ধে। আবার, কখনও ম্যাকলেন্ডনদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে এখানে, ভাবতেই অসম্ভব মনে হত। তুমিই আমাকে স্বপ্ন দেখিয়েছ, জিম, একাই সামাল দিয়েছ সবকিছু। উপায়টা হয়তো পুরোপুরি সৎ ছিল না, কিন্তু সাফল্যটাই আসল। ভুলগুলো শুধরে নেব আমরা, নতুন করে শুরু করব আবার। আমার এই সুসময়ে সবচেয়ে বড় শুভাকাক্ষীকে ছাড়ি কিভাবে, যার জন্যে এতকিছু সম্ভব হয়েছে? অনেক ছুটাছুটি করেছ, জিম, থামো এবার, সরে এসে শেভার্নের বুকে মাথা ঠেকাল মহিলা, তারপর রুদ্ধ স্বরে শেষ করল কথাগুলো: আমার জন্যে! আমার পাশে থাকো!

দূরে পর্বতশৃঙ্গের চূড়ায় জমে থাকা শুভ্র বরফের চাঙড়, সবুজ পাহাড় আর নয়ন জুড়ানো উপত্যকায় চোখ বুলাল শেভার্ন, বুক ভরে টেনে নিল পাইনের মিষ্টি গন্ধ মাখা সুবাসিত বাতাস। জায়গাটা সত্যিই সুন্দর, এবং এ মুহূর্তে আত্মবিশ্বাসী এই নারীটির নিবিড় উপস্থিতি উপভোগ্য মনে হচ্ছে। একেবারে ওর মনের কথাটা বলেছে ম্যাকলেন্ডন-কন্যা, একসময় সবাইকেই থামতে হয়। থিতু হওয়ার জন্যে এরচেয়ে সুন্দর জায়গা সারা পৃথিবীতে আছে নাকি? কিংবা জুলিয়ার মত কাক্ষিত নারী? মনে হয় না, আনমনে ভাবল জিম শেভার্ন, অন্তত আমার জন্যে নেই কেউ।

<

Super User