কেন রে আমার শ্যামা মাকে বলো কালো।।
যদি কালো বটে, তবে কেন ভূবন করে আলো ?
মা মোর কখনো শ্বেত, কখনো পীত,
কখনো নীল-লোহিত রে ;—
আমি জানিতে না পারি জননী কেমন,
ভাবিতে জনম গেল রে।।

Super User