ওগো নিঠুর দরদী, এ কি খেলছ অনুক্ষণ।
তোমার কাঁটায় ভরা বন,তোমার প্রেমে ভরা মন।।
মিছে দাও কাঁটার ব্যথা, সহিতে না পার তা ;
আমার আঁখিজল তোমার করে গো চঞ্চল,
তাই নয় বুঝি বিফল আমার অশ্রু বরিষণ।
ডাকিলে কওনা কথা, কি নিঠুর নিরবতা।।
আবার ফিরে চাও, বল, ‘ওগো শুনে যাও;
তোমার সাথে আছে আমার অনেক কথন।।
ওগো নিঠুর দরদী
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 149