ঐ তারা জ্বলা রাত্রিতে
যেদিন আমি প্রথম তোমায় দেখি
সেই দিনটি আমি কি
কখনো বা ভুলতে পারি

আমি ভালোবাসি তোমায়
তুমি কি তা জানো না
কখনো বলোনি তুমি তো
ভালোবাসো আমায়
কিনা সেতো অজানা ।।

প্রথম দেখাতে আমি যে
তারে ভালোবেসেছি
ঐ চোখেতে চোখ রেখে
তারে আমি মন দিয়েছি

আমি ভালোবাসি তোমায়
তুমি কি তা জানো না
কখনো বলোনি তুমি তো
ভালোবাসো আমায়
কিনা সেতো অজানা ।।

——————
লিজেন্ড
অন্য ভুবন

Super User