সোনালী রোদ হাসে
খেলা করে সাগর তীরে
রূপালী মেঘ গুলি
ভেসে চলে আকাশ জুড়ে

আজ এমন দিনে
ভেবে দেখি আবার
সেই আশায় ভরা
স্বপ্নের দিন

এক বিষন্নতায়
কাটে দিন আমার
স্বপ্ন গুলি
কেন মিথ্যে হয়

পাহাড়ি ঝর্নাতে
হিম শীতল পানির ধারা
বনানীর চির সবুজ
সারাবেলা ছায়ায় ঘেরা

আজ এমন দিনে
ভেবে দেখি তোমায়
সেই আলোয় ভরা
স্বপ্নীল মুখ

এক বিড়ম্বনায়
কাঁপে বুক আমার
স্মৃতিগুলি
আজ স্বপ্ন নয়

মরিচিকা তুমি এক
আঁধারে ক্ষীন আলোয়
বহুদুরে তোমার ছায়া
যায় যে মিলিয়ে
পিছে পড়ে আমি আজ
সন্মুখে উঁচু দেয়াল
বহুদুরে তোমার ছায়া
যায় যে হারিয়ে

তুমি যাও যে হারিয়ে
তুমি হারিয়ে যাও

————————
ওয়ারফেইজ
অসামাজিক<

Super User