কিযে ব্যথা এই বুকে
কেউতো বুঝলো না
কিযে ভাষা এই চোখে
কেউতো খুঁজলো না

পাখীরও যে বাসা আসে
তবু আমার কাছে
কেন কেউ নেই
ভরে যায় দুটি চোখ
সেই কথা ভাবতেই
এযে সুর নয়
এ আমার বুক ভরা জমানো অভিমান

নদীরওতো সাগর আছে
আছে তার আরো দুই কূল
আমার আছে শুধু স্বপ্ন
রাত গেলে সকালে ভুল (?)
এযে নয় ছন্দ
এ আমরা ব্যথা ভরা নীরব প্রতিবাদ

——————
মনি কিশোর<

Super User